Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ----
Correct Answer:
ক: ১ সেপ্টেম্বর, ১৯৩৯
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ---- সঠিক উত্তর ১ সেপ্টেম্বর, ১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - - - - ১ সেপ্টেম্বর, ১৯৩৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?
Correct Answer:
গ: ৪ টি
Explanation:
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ? সঠিক উত্তর ৪ টি মূলনীতি গুলো - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা।
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল____
Correct Answer:
খ: ১৬৯ টি
Explanation:
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল____ সঠিক উত্তর ১৬৯ টি আওয়ামীলীগ জিতে ১৬৭ টি।
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
Correct Answer:
খ: ১৯১১ সালে
Explanation:
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ? সঠিক উত্তর ১৯১১ সালে বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে লর্ড কাজনের সময়। বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে লর্ড হার্ডিঞ্জ এর সময়।
জিব্রালটার প্রণালী পৃথক করেছে ----
Correct Answer:
খ: আফ্রিকা-স্পেন
Explanation:
জিব্রালটার প্রণালী পৃথক করেছে ---- সঠিক উত্তর আফ্রিকা-স্পেন জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেন কে। মেসিনা প্রণালী পৃথক করেছে সিসিলি ইতালি কে। বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া ও উত্তর আমেরিকাকে।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
Correct Answer:
ক: মুঘল সম্রাট আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ? সঠিক উত্তর মুঘল সম্রাট আকবর বাংলা বর্ষপঞ্জি তৈরীর পরিকল্পনা করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ। 1584 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। 'বাংলা নববর্ষ' পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
Correct Answer:
খ: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ? সঠিক উত্তর সেন্টমার্টিন পাহাড়ি দ্বীপ - মহেশখালী।
সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন ---
Correct Answer:
ক: জাহাঙ্গীরনগর
Explanation:
সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন --- সঠিক উত্তর জাহাঙ্গীরনগর সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবেদার নিযুক্ত হন। তিনি ফতেপুর সিক্রির শেখ সেলিম চিশতির দৌহিত্র ছিলেন। তিনি ঢাকায় প্রবেশ করেন ১৬১০ সালে। এ সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী।
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
Correct Answer:
খ: বৃহস্পতিবার
Explanation:
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল? সঠিক উত্তর বৃহস্পতিবার লিপইয়ার না হলে জানুয়ারি মাসের ১ তারিখ যে বার হয়, সে বছর ৩১ সে ডিসেম্বর সেই একই বার হয় আর যদি লিপইয়ার হয় তবে ৩০ সে ডিসেম্বর একই বার হয় ।
'দুলাহাজরা' সাফারী পার্ক কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কক্সবাজার
Explanation:
'দুলাহাজরা' সাফারী পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার 'দুলাহাজরা' সাফারী পার্ক কক্সবাজার জেলার চকরিয়ায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। এটি 19 জানুয়ারি 2001 সালে উদ্বোধন করা হয়। দুলাহাজরা সাফারী পার্ক এর বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিসাধনকারী পদার্থ-
Correct Answer:
গ: ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিসাধনকারী পদার্থ- সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন ওজোনস্তরের ক্ষতিকর পদার্থ হলো - CFC. CFC - এর পূর্ণরূপ হলো ক্লোরো - ফ্লুরো - কার্বন। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়। গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন। যেমন CCl3F একটি সিএফসি যৌগ, যা CFC - 11 বা ফ্রেয়ন - ১১ নামে পরিচিত, যেখানে ১১ হলো CFC বা ফ্রেয়ন নম্বর।
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
Correct Answer:
ক: শ্রীলঙ্কা
Explanation:
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলংকার শিক্ষার হার সর্বোচ্চ। শ্রীলংকার রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক সোশালিস্ট রিপাবলিক অফ শ্রীলংকা। মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ অনুসারে শ্রীলংকার শিক্ষার হার ৯২.৬%। এবং ভারত বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার হার যথাক্রমে ৭২.১%, ৬১.৫%, ও ৫৮.৭%।
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৭৫৭ সালে
Explanation:
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়েছিল। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে ১৭৫৭ সালের ২৩ জুন এ যুদ্ধ সংঘটিত হয়। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর ও আরো কয়েকজন বিশ্বাসঘাতকতার জন্য নবাব পরাজিত এবং পড়ে নিহত হন। ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়।
নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ?
Correct Answer:
ক: পাল বংশ
Explanation:
নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ? সঠিক উত্তর পাল বংশ কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় রাজা দ্বিতীয় মহিপালের সময়।
দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---
Correct Answer:
গ: ২১ জুন
Explanation:
দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় --- সঠিক উত্তর ২১ জুন দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় - - - ২১ জুন। বছরের বিভিন্ন সময়ে সূর্যকে বিভিন্ন অবস্থানে দেখা যায়। এই পরিক্রমায় ২১ জুন দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় এবং ২২ ডিসেম্বর সবচেয়ে কম দূরত্ব হয়। উল্লেখ্য ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ায় উত্তর ও দক্ষিণ মেরু থেকে দূরে অবস্থান করে।
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
Correct Answer:
গ: রাঙ্গামাটি
Explanation:
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা ভারত এবং মিয়ানমার দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত। রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙ্গামাটির আয়তন ৬, ১১৬ বর্গ কিমি। এই জেলা মিয়ানমার ও ভারত এ দুটি দেশের সীমানা এর সাথে বেষ্টিত রয়েছে।
অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে-
Correct Answer:
গ: তরল কার্বন ডাইঅক্সাইড
Explanation:
অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে- সঠিক উত্তর তরল কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রকে অগ্নিনির্বাপক যন্ত্র বলা হয়। অতি প্রচলিত অগ্নিনির্বাপক যন্ত্রগুলোতে সাধারণত সিলিন্ডারে উচ্চচাপে রক্ষিত তরল কার্বন ডাই - অক্সাইড নজ্ল লিয়ে স্প্রে আকারে বের করে আগুন নেভানো হয়। সঠিক উত্তর হবে - তরল হাইড্রোজেন।
প্রাকৃতিক গ্যাস -
Correct Answer:
খ: মিথেন
Explanation:
প্রাকৃতিক গ্যাস - সঠিক উত্তর মিথেন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড। প্রাকৃতিক গ্যাসের অনুপাত: - (a.) মিথেন - 97.33% (b.) ইথেন - 1.72% (c.) প্রোপেন - 0.35% (d.) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশ - 0.19% (e.) কার্বন ডাই অক্সাইড - 0.05% (f.) অক্সিজেন - 0.02% (g.) হাইড্রোজেন - 0.03% (h.) হাইড্রোজেন সালফাইড - 0.01% (i.) অন্যান্য - 0.3% মোট - 100%
কোনটি তরল ধাতু?
Correct Answer:
খ: পারদ
Explanation:
কোনটি তরল ধাতু? সঠিক উত্তর পারদ পারদ হলো তরল ধাতু। পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d - ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
Correct Answer:
ঘ: ভারত-চীন
Explanation:
'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? সঠিক উত্তর ভারত-চীন 'ম্যাকমোহন' লাইন ভারত - চীন দেশের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চিনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।
কোন রঙেন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: বেগুনি
বন্দর 'আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer:
খ: ইরান
Explanation:
বন্দর 'আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর ইরান বন্দর 'আব্বাস' ইরানের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস ইরানের দক্ষিণ - পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্রবন্দর। এটি ইরানের হোর্মোজগন প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী। বন্দরটি হরমুজ প্রণালীর তীরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। এখানে ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটিটি অবস্থিত। এখানে প্রায় সাড়ে তিন লক্ষ লোক বাস করে।
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
Correct Answer:
ক: ৯৬ ফুট
Explanation:
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত? সঠিক উত্তর ৯৬ ফুট ৪ ফুট ছায়া হলে উচ্চতা = ৬ ফুট ৬৪ " " " " = ৬৪×৬/৪ ফুট = ৯৬ ফুট
কোন আলোর তরঙ্গদৈঘ্য বেশি?
Correct Answer:
খ: লাল
Explanation:
কোন আলোর তরঙ্গদৈঘ্য বেশি? সঠিক উত্তর লাল আলোকবিজ্ঞান ১ - লাল আলোর তরঙ্গ দৈঘ্য বেশি। ২ - বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম ৩ - বেগুনী আলোর বিক্ষেপন কম ৪ - লাল আলোর বিক্ষেপন কম ৫ - নীল কাঁচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায়
শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
খ: স্পেন
Explanation:
শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর স্পেন শিল্পী পাবলো পিকাসো স্পেনে জন্মগ্রহণ করেন। পাবলো রুইজ ই পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ – ৮ এপ্রিল ১৯৭৩), যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত, ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার।
সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
Correct Answer:
গ: ছেলেটির হাতে
শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট -
Correct Answer:
খ: নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য
Explanation:
শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট - সঠিক উত্তর নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না,ঠোঁটের ওপরও পড়ে ভীষণভাবে। এতে এ সময় নারী - পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট শুষ্ক থাকে এবং ঠোঁট ফাটতে দেখা যায়। অনেকের আবার শুধু শীতকালই নয়, সারা বছরে ঠোঁট শুষ্ক থাকে ও ফাটে। সঠিক উত্তর - আপেক্ষিক আর্দ্রতার জন্য।
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Correct Answer:
ঘ: ১৬ গুণ
Explanation:
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ? সঠিক উত্তর ১৬ গুণ ধরি, এক চতুর্থাংশের দৈর্ঘ্য = a অর্থাৎ, সরলরেখার দৈর্ঘ্য = ৪a এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, A = a২ সরলরেখার ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (৪a)২ = ১৬a2 = ১৬A
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান ।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
Correct Answer:
খ: হালকাটির
Explanation:
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান ।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? সঠিক উত্তর হালকাটির গতিশক্তি Ek= ½mv<sup>2</sup>(স্কয়ার)ভর(m) ও বেগ(v) বাড়লে গতিশক্তি বাড়ে।
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
Correct Answer:
ক: এ কে ফজলুল হক
Explanation:
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এ কে ফজলুল হক পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম এ কে ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক (২৬ অক্টোবর ১৮৭৩ - ২৭ এপ্রিল ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী(১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
এক্স-রে কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: রন্টজেন
Explanation:
এক্স-রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তর রন্টজেন রঞ্জন রশ্নি বা এক্স - রে ১৮৯৫ সালে আবিষ্কার করেন উইলহেম কনরাড রেন্টজেন। প্লেন এক্স - রে থেকে শুরু করে, কন্ট্রাস্ট এক্স - রে, সিটি স্ক্যান পিইটি সিটি (PET - CT) সহ আরো অকেন ক্ষেত্রেই এক্স - রের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সবধরনের এঞ্জিওগ্রাম, প্রচলিত সিটি এঞ্জিওগ্রাম (CT angiogram) এগুলো সবই মূলত এক্স - রে নির্ভর পরীক্ষা। তাই নিশ্চিন্তে বলাই যায় এটার মাধ্যমে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই।
‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায় ?
Correct Answer:
খ: কঙ্গো
Explanation:
‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায় ? সঠিক উত্তর কঙ্গো 'ইবোলা' ভাইরাসের উৎপত্তিস্থল হলো কঙ্গোর 'ইবোলা' নদী। কিন্তু এই ভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পশ্চিম আফ্রিকার কিছু দেশে। নাইজেরিয়া, লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন হলো এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ। ডিসেম্বর ২০১৪ সাল পর্যন্ত ১৭ হাজারের বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয় যার মধ্যে প্রায় ৮ হাজার লোক এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই রোগের প্রাদুর্ভাব নিয়ে বিশেষ সতর্ক বাণী জারি করে।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
Correct Answer:
ক: ১২ নটিক্যাল মাইল
Explanation:
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ? সঠিক উত্তর ১২ নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।
ইয়াসির আরাফাত কোন সনে PLO -র চেয়ারম্যান হন?
Correct Answer:
ঘ: ১৯৬৯
Explanation:
ইয়াসির আরাফাত কোন সনে PLO -র চেয়ারম্যান হন? সঠিক উত্তর ১৯৬৯ জন্ম: আগস্ট ২৪, ১৯২৯ – মৃত্যু: নভেম্বর ১১, ২০০৪), প্রচলিত নাম ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। ইয়াসির আরাফাত ১৯৬৯ সালে PLO এর চেয়ারম্যান নিযুক্ত হন।
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ?
Correct Answer:
খ: ১৮২৯ সালে
Explanation:
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ? সঠিক উত্তর ১৮২৯ সালে সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে?
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে? সঠিক উত্তর ডায়নামো ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো তত্ত্ব হলো এমন প্রকৃয়া, যার মাধ্যমে কোন অপার্থিব জিনিস যেমন পৃথিবী বা তারকারাজি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। ডায়নামো তত্ত্ব বর্ণনা করে, যে প্রকৃয়ায় ঘূর্ণনশীল, পরিচলনরত এবং বিদ্যুৎ পরিবাহী কোন তরল সৌর সময়ের মধ্যে একটি চৌম্বক ক্ষেত্র বজায় রাখে।
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ?
Correct Answer:
গ: রাজশাহী
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ? সঠিক উত্তর রাজশাহী প্রায় ৭,৭৭০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত। এটি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইস্টোসিন ভূ - প্রাকৃতিক একক যা পূর্বে করতোয়া নদী, পশ্চিমে মহানন্দা নদী এবং দক্ষিণে গঙ্গা উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ। জেলা হিসেবে রাজশাহী ছাড়া ও বৃহত্তর দিনাজপুর ,রুপুর পাবনা ও বগুড়া জেলা জুড়ে এই বরেন্দ্রভূমি বিস্তৃত। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় এই অঞ্চলের গড় উচ্চতা একটু বেশি।
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ?
Correct Answer:
গ: ১৪
Explanation:
ইসরাইল রাষ্ট্রের declaration হয় ১৯৪৮ সনের মে মাসের কত তারিখ? সঠিক উত্তর ১৪ ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হয়।
হাইড্রোমিটার কি?
Correct Answer:
গ: তরল পদার্থ ঘনত্ব পরিমাপের একক
Explanation:
হাইড্রোমিটার কি? সঠিক উত্তর তরল পদার্থ ঘনত্ব পরিমাপের একক হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা Relative Density পরিমাপের একটি যন্ত্র। যেহেতু এটা "আপেক্ষিক" ঘনত্ব পরিমাপ করে তার মানে হলো এটি কোন একটি তরল পদার্থের স্বাপেক্ষে অন্য কোন তরল পদার্থ কত গুণ ঘন সেটা পরিমাপ করে। বাজারে পাওয়া বহুল পরিচিত/ব্যবহৃত হাইড্রোমিটারগুলো বিশুদ্ধ পানির স্বাপেক্ষে "আপেক্ষিক ঘনত্ব" পরিমাপ করে থাকে।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে?
Correct Answer:
ঘ: ঈশা খান
Explanation:
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে? সঠিক উত্তর ঈশা খান ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়। এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ - এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে। সোনারগাঁও - এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি?
Correct Answer:
গ: দক্ষিণ তালপট্রি দ্বীপ
Explanation:
'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
Correct Answer:
খ: ১৯৫৭
Explanation:
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ? সঠিক উত্তর ১৯৫৭ প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ২০১৭ সালে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে
বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন -
Correct Answer:
গ: মুহম্মদ কুদরাত-এ খুদা
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
Correct Answer:
গ: ১৯৯৩
Explanation:
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৯৩ অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ----
Correct Answer:
গ: মালাক্কা প্রণালী
Explanation:
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - - - - মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী দক্ষিণ - পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ ৮০৫ কিমি (৫০০ মা) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দের মধ্যে দ্বীপমালা উপর শাসিত মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।
বিনয় কুমার মুখোপাধ্যায় -এর ছদ্মনাম-
Correct Answer:
খ: যাযাবর
সুন্দরবনের আয়তন কত?
Correct Answer:
ক: ২৪০০ বর্গমাইল
Explanation:
সুন্দরবনের আয়তন কত? সঠিক উত্তর ২৪০০ বর্গমাইল সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বা ২৪০০ বর্গমাইল। যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার।
রোকেয়া সাখাওয়াত হোসেন -এর জন্ম সন -
Correct Answer:
গ: ১৮৮০
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী ----
Correct Answer:
গ: সৈয়দ মঈনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী ---- সঠিক উত্তর সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী - - - - সৈয়দ মঈনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
Correct Answer:
ক: এবি
Explanation:
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? সঠিক উত্তর এবি AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কারণ A গ্রুপের রক্ত দাতা A ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। আবার B গ্রুপের ব্যক্তি B ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে।