Health Assistant under Directorate of Health MCQs
Showing 50 questions (Total: 55)
কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
খ: অরণ্যানী
Explanation:
কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর অরণ্যানী আনী প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ প্রকাশ করা হয়। যেমন: অরণ্য - অরণ্যানী ( বৃহৎ অরণ্য) এখানে বৃহদাকার অর্থ প্রকাশ করে।
বাক্যের একক কোনটি?
Correct Answer:
গ: শব্দ
Explanation:
বাক্যের একক কোনটি? সঠিক উত্তর শব্দ বাক্যের একক হচ্ছে শব্দ। শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে । বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
Correct Answer:
ক: লেটোর দলে
Explanation:
কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? সঠিক উত্তর লেটোর দলে কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে থেকে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াযযিন হিসেবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
উপন্যাস কোন যুগের সৃষ্টি ?
Correct Answer:
গ: আধুনিক যুগের
Explanation:
উপন্যাস কোন যুগের সৃষ্টি ? সঠিক উত্তর আধুনিক যুগের উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। আধুনিক যুগ: মূলত বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মত পার্থক্য থাকলেও, মোটামুটি ভাবে ১৭৬০ খ্রীষ্টাব্দে ভারত চন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মতপ্রকাশ করেছেন। ১৮৩৮ সালে জন্মগ্রহণকারী বঙ্কিম মাত্র চব্বিশ বছর বয়সে ১৮৬২ সালে একটি উপন্যাস লেখার কাজ শুরু করেছিলেন, ঐ বছরই এক ইংরেজ নারী হানা ক্যাথেরিন মুলেন্স ফুলমণি ও করুণার বিবরণ নামের একটি উপন্যাস প্রকাশ করেছিলেন তা দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্কিম এবং ১৮৫৮ সালে প্রকাশিত হয় প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাস যেটা ছিলো একজন বাঙালি রচিত প্রথম বাংলা ভাষার উপন্যাস। বঙ্কিমের প্রথম উপন্যাসের খসড়া শেষ হতে হতে তিন বছর লেগে যায় এবং তিনি ১৮৬৫ সালে দুর্গেশনন্দিনী নামের একটি উপন্যাস প্রকাশ করতে সক্ষম হন।
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
Correct Answer:
গ: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
Explanation:
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক এর কাছে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন জেলা প্রশাসক, স্কুলে /কলেজে কোন বিষয়ে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ।
বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ?
Correct Answer:
খ: জার্মানি
আমেরিকার রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: ওয়াশিংটন
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮৪ সালে
'সপ্তর্ষিমন্ডল' আকাশে কিসের মতো দেখায়?
Correct Answer:
গ: জিজ্ঞাসা চিহ্নের মতো
Explanation:
'সপ্তর্ষিমন্ডল' আকাশে কিসের মতো দেখায়? সঠিক উত্তর জিজ্ঞাসা চিহ্নের মতো সপ্তর্ষিমন্ডল ইংরেজি Ursa Major বা Great Bear। দ্বিতীয় শতকের জ্যোতির্বিদ টলেমি কর্তৃক প্রণীত ৪৮টি তারামণ্ডলের একটি। গ্রিকরা অনেকগুলি তারা নিয়ে তৈরি বৃহদাকার ভালুক এর মতো নক্ষত্রমণ্ডলকে Ursa Major বলে শনাক্ত করেছিলেন যেখানে ভারতীয় নক্ষত্রমন্ডলটির সবচেয়ে উজ্জ্বল সাতটি তারাই পর্যবেক্ষণ করেন যেগুলি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে অবস্থান করে, তাই এমন নাম দেন। পাশ্চাত্যের মানুষও এই সাতটি তারা পর্যবেক্ষণ করেন এবং নাম দেন The Big Dipper, তবে তারা এটিকে তারামন্ডল বলে গণনা না করে তারামন্ডলের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র তারাগুচ্ছ বা asterism বলেই গণ্য করেন।
ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে?
Correct Answer:
খ: ষষ্ঠ
Explanation:
ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে? সঠিক উত্তর ষষ্ঠ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৫ম স্থানীয় ভাষা। বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা ২৭ কোটি ৫০ লক্ষ। বাংলা ভাষার উৎপত্তি দেশ বাংলাদেশ ও ভারত। ২০১১ সালের শুমারী অনুযায়ী ভারতে বাংলাভাষী মানুষ রয়েছে ১০ কোটি। ২০১৬ সালের শুমারী অনুযায়ী বাংলাদেশে বাংলাভাষী মানুষ রয়েছে ১৬ কোটি।
পদ প্রধানত কত প্রকার ?
Correct Answer:
ক: পাঁচ
Explanation:
পদ প্রধানত কত প্রকার ? সঠিক উত্তর পাঁচ পদ প্রধানত পাঁচ প্রকার। পদ হচ্ছে একটি ভাষার ভাষাগত বিভাগ যা সেই ভাষার বাক্যের নির্মাণ পদ্ধতি এবং শব্দের সনাক্তকরণ, বিশ্লেষণ, এবং অন্যান্য ভাষাগত গঠনের বর্ণনা করে। বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার। কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে পদ ৮ প্রকার। পদ মুলত ২ প্রকার: ১.সব্যয় পদ ও ২.অব্যয় পদ সব্যয় পদ আবার চার প্রকার: ২.বিশেষ্য ২.বিশেষণ ৩.সর্বনাম ও ৪.ক্রিয়া। অতএব পদ মুলত ৫ প্রকার। যথা: ১.বিশেষ্য ২.বিশেষণ ৩.সর্বনাম ৪.ক্রিয়া ও ৫.অব্যয়।
আলমারি ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Correct Answer:
খ: পর্তুগীজ
Explanation:
আলমারি ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সঠিক উত্তর পর্তুগীজ গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল ইত্যাদি। ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, আদমি, আমদানি, মেথর, বদমাশ ইত্যাদি। পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, চাবি, গুদাম, পাউরুটি ইত্যাদি। তাই উত্তর হবে: পর্তুগিজ শব্দ।
কোনটি 'রোগ' অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: মাথা ধরা
Explanation:
কোনটি 'রোগ' অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর মাথা ধরা মাথা ধরা - রোগ অর্থে ব্যবহৃত হয়। মাথা ঘামানো - ভাবনা করা অর্থে ব্যবহৃত হয়। মাথা বেথা - আগ্রহ প্রকাশে ব্যবহৃত হয়।
দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় ?
Correct Answer:
গ: ভাষার
Explanation:
দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় ? সঠিক উত্তর ভাষার মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলা হয়। অর্থাৎ বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পরিবর্তন ঘটে। এইজন্য বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। কোন দেশের ভাষা বাংলা, কোন দেশের ইংরেজি ইত্যাদি।
'BY AIR MAIL' - এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
Correct Answer:
খ: বিদেশে চিঠি পাঠাতে
Explanation:
'BY AIR MAIL' - এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়? সঠিক উত্তর বিদেশে চিঠি পাঠাতে BY AIR MAIL - কথাটি চিঠির উপর লিখতে হয় যখন চিঠি বাইরের দেশে পাঠানো হয়। বিদেশে চিঠি পাঠাতে হলে দুইটি বিষয় খেয়াল রাখতে হয়, নইলে চিঠি পাঠানো সম্ভব নয়। তন্মধ্যে একটি হলো - খামের উপর নাম ঠিকানা ইংরেজিতে লিখতে হয় এবং আরেকটি হলো খামের উপর BY AIR MAIL লিখতে হয়।
ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ হয় না?
Correct Answer:
ক: উদ্ধৃতি
Explanation:
ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ হয় না? সঠিক উত্তর উদ্ধৃতি ভাব - সম্প্রসারণ লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। যেমন: ১/ অনাকাঙ্ক্ষিত ও অহেতুক বাক্য ব্যবহার করে অনর্থক বাক্য দীর্ঘ করা যাবে না। ২/ মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য উল্লেখ করেরে লিখতে হবে। ৩/ মূল ভাব বড় করা যাবে না। ৪/ কঠিন দুর্বোধ্য প্রবাদ বাক্য ব্যবহার করা যাবে না। ৫/ উক্তি বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা যাবে না। তাই সঠিক উত্তর হবে: উক্তি বা উদ্ধৃতি
'আটপৌরে' শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: যা সবসময় পরার উপযোগী
Explanation:
'আটপৌরে' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর যা সবসময় পরার উপযোগী আটপৌরে শব্দের অর্থ - সর্বদা ব্যবহার করা হয় এমন বা যা সবসময় পরা যায় এমন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
সাধারণভাবে 'রচনা' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: আলোচনা
Explanation:
সাধারণভাবে 'রচনা' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর আলোচনা সাধারণভাবে রচনা শব্দের অর্থ - আলোচনা। রচনা শব্দের অর্থ - কোন কিছু নির্মাণ বা সৃষ্টি করা। কোন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করার নাম হলো রচনা। রচনাকে সৃষ্টিশীল কর্ম হিসেবে বিবেচনা করা হয়।
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী - পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম - অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
নিচের Proper Noun গুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যাবে?
Correct Answer:
গ: United States
Explanation:
নিচের Proper Noun গুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যাবে? সঠিক উত্তর United States united states এর বাংলা অর্থঃ অমেরিকা।
'কলির সন্ধ্যা ' বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয় ?
Correct Answer:
ক: দুঃখের সূচনা
Explanation:
'কলির সন্ধ্যা ' বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয় ? সঠিক উত্তর দুঃখের সূচনা কলির সন্ধ্যা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - দুঃখের সূচনা বা দুঃখ শুরু হওয়া বা দুর্দিন। ঘোর বিপদ বা দুঃখ বোঝাতে কলির সন্ধা বাগধারা ব্যবহৃত হয়।
কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
Correct Answer:
গ: সংবাদ
Explanation:
কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সঠিক উত্তর সংবাদ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হচ্ছে সংবাদ। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ম + স্পর্শবর্ণ (ক - ম) = ম বদলে ং হয়, অথবা যেই বর্গের স্পর্শবর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয় সম্পাদনা। যেমন : সংগীত/সঙ্গীত = সম্ + গীত
প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি? সঠিক উত্তর চর্যাপদ প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
The rose is a fragrant flower - এর সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: গোলাপ সুগন্ধি ফুল
Explanation:
The rose is a fragrant flower - এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর গোলাপ সুগন্ধি ফুল The rose is a fragrant flower - এর সঠিক অনুবাদ হচ্ছে - গোলাপ সুগন্ধি ফুল।
'নিথীথ রাতে বাজছে বাঁশি'-এ বাক্যে 'নিশীত' কোন পদ?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
'নিথীথ রাতে বাজছে বাঁশি'-এ বাক্যে 'নিশীত' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ 'নিথীথ রাতে বাজছে বাঁশি' - এ বাক্যে 'নিশীত' এটি বিশেষণ পদ। বিশেষণ: বিশেষণ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াকে বিশেষিত করে। যেমন:তাজা মাছ, সাদা গোলাপ, কলো পানি, দুই বিঘা, বেলে মাটি, প্রথম ইত্যাদি
He said to me " please lend me some money' (Indirect One)
Correct Answer:
A: He requested me to lend him some money
Explanation:
He said to me " please lend me some money' (Indirect One) Correct Answer He requested me to lend him some money Structure : Subject + request / order / advise / tell / object + to + reported speech - এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ যেমন: He requested me to lend him some money
Which one is correct plural?
Correct Answer:
C: Men- servants
মুষলধারে বৃষ্টি হচ্ছে--
Correct Answer:
ক: It is raining in torrents
He is a good man (Negative without change of meaning)
Correct Answer:
B: He is not a bad man
Explanation:
He is a good man (Negative without change of meaning) Correct Answer He is not a bad man Affirmative Sentence কে Negative - এ রুপান্তরের সময় sentence এর মধ্যে অবস্থিত Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয় এবং উক্ত Negative শব্দটির পূর্বে Not বসাতে হয়। যেমন: He is a good man - He is not a bad man.
which one is the example of common gender?
Correct Answer:
C: deer
Explanation:
which one is the example of common gender? Correct Answer deer কিছু Common gender এর উদাহরণঃ Person, Parent, Spouse, Child, Sibling, Deer, Servant, Student, Teacher, Calf, Chicken, Horse, Pig, Sheep, Swan, Server, Sovereign.
which has one meaning in the singular but two in the plural?
Correct Answer:
C: pat
Explanation:
which has one meaning in the singular but two in the plural? Correct Answer pat Pat অর্থ চাপড়ান
When were the Olympic games held first?
Correct Answer:
B: In 1896
Explanation:
When were the Olympic games held first? Correct Answer In 1896 The Olympic Games, which originated in ancient Greece as many as 3,000 years ago, were revived in the late 19th century and have become the world’s preeminent sporting competition. From the 8th century B.C. to the 4th century A.D., the Games were held every four years in Olympia, located in the western Peloponnese peninsula, in honor of the god Zeus. The first modern Olympics took place in 1896 in Athens, and featured 280 participants from 13 nations, competing in 43 events. Since 1994, the Summer and Winter Olympic Games have been held separately and have alternated every two years.
'Mammal' means--
Correct Answer:
C: an animal that feeds its baby with its milk
Explanation:
'Mammal' means-- Correct Answer an animal that feeds its baby with its milk Mammals (from Latin mamma, 'breast') are a group of vertebrate animals constituting the class Mammalia and characterized by the presence of mammary glands which in females produce milk for feeding (nursing) their young, a neocortex (a region of the brain), fur or hair, and three middle ear bones.
গাছটিতে ফুল ধরেছে।
Correct Answer:
খ: The tree is in flower
The orphan boy died ---- cholera.
Correct Answer:
C: of
Explanation:
The orphan boy died ---- cholera. Correct Answer of Die of - রোগ/ব্যাধি হতে মৃত্যু। Die by - আত্মহত্যা, সহিংসতা, আকস্মিক মৃত্যু। Die from - অতিরিক্ত কিছু করার কারণে মৃত্যু। Die for - দেশের জন্য জীবন দান।
আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।
Correct Answer:
খ: I received your letter yesterday
কয়লা শত ধুইলেও ময়লা যায় না।
Correct Answer:
গ: Black will take no other hue
Explanation:
কয়লা শত ধুইলেও ময়লা যায় না। সঠিক উত্তর Black will take no other hue Black will take no other hue. শতধৌতেন মলিনত্বং ন মুঁচতি (কয়লা ধুইলে ময়লা যায় না।)
I have no money that I can spare (Simple sentence is )
Correct Answer:
A: I have no money to spare
Explanation:
I have no money that I can spare (Simple sentence is ) Correct Answer I have no money to spare A simple sentence is a sentence that consists of just one independent clause. A complex sentence is a sentence that contains an independent clause and one or more dependent clauses. I have no money to spare. I have no money that I can spare.
Which is the correct comparative form of Adjective?
Correct Answer:
A: This book is not finer than yours
ঐশ্বর্য দীর্ঘ দিন থাকে না।
Correct Answer:
ক: Riches do not last long
Explanation:
ঐশ্বর্য দীর্ঘ দিন থাকে না। সঠিক উত্তর Riches do not last long Rich/Riches এর পূর্বে The বসলে তা সম্পদ/ঐশ্বর্য না বুঝিয়ে ধনী ব্যক্তিদের বুঝায়। যেমনঃ The riches are not always happy. অন্যদিকে Rich/Riches এর পূর্বে The না বসলে, তা প্রাচুর্য - ঐশ্বর্য বুঝায়। যেমনঃ Basmati rice has a rich aroma.
A fat cat sat on a mat in a cottage. which one is the correct plural form?
Correct Answer:
C: Fat cats sat on a mat in a cottage
৩০ ডিগ্রী -এর পূরক কোণ কত?
Correct Answer:
গ: ৬০ ডিগ্রী
Explanation:
৩০ ডিগ্রী -এর পূরক কোণ কত? সঠিক উত্তর ৬০ ডিগ্রী দুটি কোণের সমষ্টি ৯০° হলে কোণদ্বয়কে পরস্পরের পূরক কোণ বলা হয়। আর দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়।
জ্যা শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ভূমি
Explanation:
জ্যা শব্দের অর্থ কি? সঠিক উত্তর ভূমি জ্যমিতি শব্দকে ২ টি ভাগে ভাগ করা হয় যেমন: জ্যা শব্দের অর্থ - ভূমি মিতি শব্দের অর্থ - পরিমাপ জ্যামিতি শব্দের অর্থ - ভূমির পরিমাপ
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
Correct Answer:
গ: ২২০ টাকা
Explanation:
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? সঠিক উত্তর ২২০ টাকা ১০% ক্ষতিতে = ১০০ - ১০ = ৯০ পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৯০ টাকা পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৯০/১০০ টাকা পূর্বমূল্য ১৮০ টাকা হলে বর্তমান মূল্য = ( ৯০ × ১৮০)/১০০ = ১৬২ টাকা ১০% লাভে, = ১০০ + ১০ = ১১০ পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ১১০ টাকা পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ১১০/১০০ টাকা পূর্বমূল্য ১৮০ টাকা হলে বর্তমাম মূল্য = ১১০ × ১৮০/১০০ = ২২০
একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা -
Correct Answer:
ক: বৃহত্তর
Explanation:
একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা - সঠিক উত্তর বৃহত্তর একটি ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ৩, ৪, ৫ এখানে ৩+৪=৭ , ৫ এর বড়।৩২+৪২=৫২৯+১৬=২৫২৫=২৫৩, ৪, ৫ দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব।ত্রিভুজের দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তবে সমকোণী ত্রিভুজ গঠন করা যায়।
শূণ্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয়?
Correct Answer:
গ: স্বাভাবিক সংখ্যা
Explanation:
শূণ্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয়? সঠিক উত্তর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা: ১ থেকে শুরু করে সব ধনাত্মক অখণ্ড সংখ্যাকে (ধনাত্মকপূর্ণ সংখ্যা) স্বাভাবিক সংখ্যা বলে।যেমন: ১, ২, ৩, ৪, ৫, ............। মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে (শূন্য দিয়ে ভাগ করা ছাড়া) প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায় এবং তা হয় সসীম ঘর দশমিক (যেমন: ১.২৯, ৫.৬৯৮৭, ৮.৯৭৯৮৭) অথবা পৌনঃপুনিক (recurrent) দশমিক (যেমন: ১.৬৩৬৩৬৩৬৩৬৩ অমূলদ সংখ্যা হল সেসব বাস্তব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। যেমন: √2 অমূলদ সংখ্যা।
কোনো সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে উক্ত সেটের কি বলা হয়?
Correct Answer:
গ: পাওয়ার সেট
Explanation:
কোনো সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে উক্ত সেটের কি বলা হয়? সঠিক উত্তর পাওয়ার সেট শক্তি সেট : কোন সেটের উপসেটসমূহের সেটকে ঐ সেটের শক্তি সেট (Power set) বলে । কোন সেট A এর পাওয়ার সেটকে P(A) দ্বারা প্রকাশ করা হয় । সংযোগ সেট : দুটি সেট A এবং B এর সকল উপাদান নিয়ে (কোন উপাদানের পুনরাবৃত্তি না করে) গঠিত সেটকে A এবং B এর সংযোগ সেট বলা হয় । যা A⋃B প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় । অর্থাৎ, A⋃B = {x ∣ x ∈ অথবা x ∈ b} ছেদ সেট : দুটি সেট A এবং B এর সকল সাধারণ (Common) উপাদান নিয়ে গঠিত সেটকে A এবং B এর ছেদ সেট বলা হয় । যা A⋂B লিখে প্রকাশ করা হয় । অর্থাৎ A⋂B = {x ∣ x ∈ A এবং x ∈ B}
বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলে?
Correct Answer:
খ: সেট
Explanation:
বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলে? সঠিক উত্তর সেট বাস্তব বা চিন্তাজগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন কোনো শ্রেণির তিনটি বইয়ের সেট, প্রথম দশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর A, B, C,....., X, Y, Z দ্বারা প্রকাশ করা হয়। যেমন: 2, 4, 6 সংখ্যা তিনটির সেট M = {2, 4, 6} যে সকল বস্তু নিয়ে সেট গঠিত, তাদেরকে ঐ সেটের উপাদান (Element) বা সদস্য (Member) বলা হয়। সব কিছু অর্থাৎ মানুষ, পশু - পাখি, জীব - জড়, দোষ - গুণ, সংখ্যা, বর্ণমালা ইত্যাদি সেটের উপাদান হতে পারে।
বৃত্তসমূহের পরস্পর পরিধিগুলোর অনুপাত এদের ব্যাসার্ধগুলোর অনুপাতের -হয়?
Correct Answer:
ক: সমান
Explanation:
বৃত্তসমূহের পরস্পর পরিধিগুলোর অনুপাত এদের ব্যাসার্ধগুলোর অনুপাতের -হয়? সঠিক উত্তর সমান R ও r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি যথাক্রমে ২πR ও ২πr. পরিধির অনুপাত = ২πR : ২πr = R : r = ব্যাসার্ধের অনুপাত সুতরাং, দুটি বৃত্তের পরিধির অনুপাত তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান।
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
Correct Answer:
ক: ৯টি
Explanation:
১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৯টি ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা ৯ টি। যেমন - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩।