Military Engineer Services of the Ministry of Defence Storeman MCQs
Showing 47 questions (Total: 47)
Babies ___ when they are hungry.
Correct Answer:
A: cry
Explanation:
Babies ___ when they are hungry. Correct Answer cry সাধারণ ঘটনার বর্ণনা present indefinite tense এ হয়। babies শব্দটি plural হওয়ায় verb এর মূল form cry শূন্যস্থানে বসবে।
I ______ tennis every sunday morning.
Correct Answer:
B: play
Explanation:
I ______ tennis every sunday morning. Correct Answer play নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়। সুতরাং sub এর পর play verb টি বসবে। বাক্যটির অর্থ হলো - আমি প্রতি রবিবার সকালে টেনিস খেলি।
They went ___ the rain .
Correct Answer:
A: Despite
Explanation:
They went ___ the rain . Correct Answer Despite Despite something অর্থ কোনো কিছু সত্ত্বেও। আর in spite if something অর্থ কোন কিছু সত্ত্বেও।
Antonym of the Word' Concord ' is:
Correct Answer:
A: Conflict
Explanation:
Antonym of the Word' Concord ' is: Correct Answer Conflict Concord - মতৈক্য। Conflict সংঘাত। Saintly - সাধুসুলভ। Thrifty - মিতব্যয়ী। Harmony - মিল।
'Man is mortal ' এর সঠিক Negative sentence কোনটি?
Correct Answer:
ঘ: No man is immortal .
Explanation:
'Man is mortal ' এর সঠিক Negative sentence কোনটি? সঠিক উত্তর No man is immortal . Affirmative বাক্যকে negative বাক্যে রূপান্তরের সময় মনে রাখতে হবে বাক্যের অর্থ যেন পরিবর্তিত না হয়। সুতরাং প্রদত্ত বাক্যটি mega বাক্য No man is immortal or Man is not immortal.
'বিপদ কখনও একা আসে না' বাক্যটির ইংরেজি রুপ কোনটি?
Correct Answer:
ঘ: Misfortunes never come alone.
Explanation:
'বিপদ কখনও একা আসে না' বাক্যটির ইংরেজি রুপ কোনটি? সঠিক উত্তর Misfortunes never come alone. Misfortunes plural verb সুতরাং verb ও plural হবে। Adverb never ঠিক sub. এর পরে বসে। বাক্যটির সঠিক ইংরেজি হলো Misfortunes never come alone.
What __ last night?
Correct Answer:
B: did you do
Explanation:
What __ last night? Correct Answer did you do বাক্যে last night থাকতে বাক্যটি Past indefinite tense . এ হবে। সুতরাং শূন্যস্থানে সঠিক expression হলো did you do.
'হৃদয়ে বাংলাদেশ ' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: পান্না কায়সার
Explanation:
'হৃদয়ে বাংলাদেশ ' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর পান্না কায়সার 'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ পান্না কায়সার। তিনি ১৯৯৬ - ২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন। তার রচিত আরাে কয়েকটি গ্রন্থ : মুক্তিযুদ্ধ : আগে ও পরে, নীলিমায় নীল, অন্য কোনখানে, রাসেলের যুদ্ধযাত্রা।
'আলস্য' কোন প্রকারের বিশেষণ?
Correct Answer:
খ: গুণবাচক
Explanation:
'আলস্য' কোন প্রকারের বিশেষণ? সঠিক উত্তর গুণবাচক 'আলস্য' শব্দটি বিশেষণ নয়, এটি বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা কোনাে বস্তুর দোষ বা গুণের নাম বােঝায়, তা - ই গুণবাচক বিশেষ্য। যেমন - আলস্য, মধুরতা, তারল্য, সৌরভ, স্বাস্থ্য।
'পানি'র প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ক: ইরা
Explanation:
'পানি'র প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর ইরা 'পানি' শব্দের প্রতিশব্দ : ইরা, বারি, জল, সলিল, নীর, অম্বু, উদক, অপ, তােয়।
'যুগপৎ' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: একই সময়ে
Explanation:
'যুগপৎ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর একই সময়ে 'যুগপৎ’ শব্দের অর্থ একই সময়ে, একই কালে, একই সঙ্গে।
'পূজারিণী' কবিতাটির লেখক কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইমলাম
Explanation:
'পূজারিণী' কবিতাটির লেখক কে? সঠিক উত্তর কাজী নজরুল ইমলাম কাজী নজরুল ইসলামের 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘পূজারিণী'। এ কাব্যগ্রন্থের আরাে কয়েকটি কবিতা : আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলাশেষে, পুবের চাতক।
বাক্যতত্ত্বের অপর নাম কি?
Correct Answer:
গ: পদক্রম
Explanation:
বাক্যতত্ত্বের অপর নাম কি? সঠিক উত্তর পদক্রম ব্যাকরণের প্রধান ও মৌলিক আলােচ্য বিষয় চারটি। যথা : ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম ।
যা পূর্বে ছিল এখন নাই_
Correct Answer:
খ: ভূতপূর্ব
Explanation:
যা পূর্বে ছিল এখন নাই_ সঠিক উত্তর ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন নাই - ভূতপূর্ব যা কখনাে নষ্ট হয়। না - অবিনশ্বর; যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব।
' Appendix' কি ?
Correct Answer:
D: পরিশিষ্ট
Explanation:
' Appendix' কি ? Correct Answer পরিশিষ্ট Appendix - পরিশিষ্ট । syllabus - নির্ঘণ্ট । Title page - আখ্যাপত্র । index - সূচিপত্র ।
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি 'খােদা' ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরাে কয়েকটি শব্দ ; নামাজ, রােজা, দোজখ, ফেরেশতা, বেহেশত, দফতর, তারিখ, নালিশ, নমুনা, হাঙ্গামা, রফতানি।
'ছেলেটি অঙ্কে কাঁচা' __ এ বাক্যে 'অঙ্ক' কোন কারক?
Correct Answer:
ক: অধিকরণ
Explanation:
'ছেলেটি অঙ্কে কাঁচা' __ এ বাক্যে 'অঙ্ক' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - ছেলেটি অঙ্কে কাঁচা। এ বাক্যে ‘অঙ্ক’ অধিকরণ কারক।
'যা সহজে অতিক্রম করা যায় না' কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়?
Correct Answer:
খ: দুরতিক্রম্য
Explanation:
'যা সহজে অতিক্রম করা যায় না' কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? সঠিক উত্তর দুরতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য; যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য; যেখানে যাওয়া কষ্টকর দুর্গম ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়?
Correct Answer:
ঘ: শীতের রিক্ততা
Explanation:
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? সঠিক উত্তর শীতের রিক্ততা 'তাহারেই পড়ে মনে' কবিতার রচিয়তা কবি সুফিয়া কামাল। এ কবিতাটি ১৯৩৫ সালে মাসিক মােহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়।
নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি?
Correct Answer:
ঘ: চ
Explanation:
নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? সঠিক উত্তর চ যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস অল্প আকারে সংযােজিত হয় তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন - চ, ক, ট, ত, প, গ, জ, দ, ব।
'পাখির ডাক' এক কথায় প্রকাশ কি?
Correct Answer:
গ: কুজন
Explanation:
'পাখির ডাক' এক কথায় প্রকাশ কি? সঠিক উত্তর কুজন পাখির ডাক - কূজন। কুজন শব্দের অর্থ মন্দ লােক। অন্যদিকে, ময়ুরের ডাক - কেকা; অশ্বের ডাক - হেষা; হরিণের চর্ম - অজিন।
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত?
Correct Answer:
খ: ৯০°
Explanation:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত? সঠিক উত্তর ৯০° ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০° । যেহেতু সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° । সুতরাং সূক্ষ্মকোণ দুটির সমষ্টি (১৮০° - ৯০°) = ৯০° ।
একটি পিঁপড়া প্রতি মিনিটে ৬ ফুট ওঠে এবং প্রতি ৬ ফুট পরপর সে ৪ ফুট ক নেমে আসে । ১২০ ফুট উচুঁ গাছে উঠতে তার কত সময় লাগবে?
Correct Answer:
গ: ৫৮ মিনিট
Explanation:
একটি পিঁপড়া প্রতি মিনিটে ৬ ফুট ওঠে এবং প্রতি ৬ ফুট পরপর সে ৪ ফুট ক নেমে আসে । ১২০ ফুট উচুঁ গাছে উঠতে তার কত সময় লাগবে? সঠিক উত্তর ৫৮ মিনিট যেহেতু পিপড়েটি প্রতি মিনিটে ৬ ফুট উঠে এবং ৪ ফুট নিচে নামে। সুতরাং ১ মিনিটে সে উপরে উঠে (৬ –8) = ২ ফুট । ∴পিপড়েটি (১২০ - ৬) বা ১১৪ ফুট ওঠে (১১৪ - ২) বা ৫৭ মিনিটে। ∴পিপড়েটি ১২০ ফুট উঠে = (৫৭ + ১) = ৫৮ মিনিটে
আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি । ঘরটির মেঝের ক্ষেত্রফল ৬৩০ বর্গমিটার হলে মেঝের দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: নিজে চেষ্টা করুন
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
Correct Answer:
গ: ৭৫ টাকা
Explanation:
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে? সঠিক উত্তর ৭৫ টাকা আমরা জানি, মুনাফা = আসল×সময়×হার = (৫০০×৩×৫)/১০০ = ৭৫ টাকা
a=5 হলে a3-3a2-1 এর মান কত?
Correct Answer:
গ: 64
দুুটি সংখ্যার গ. সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৬৪
Explanation:
দুুটি সংখ্যার গ. সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? সঠিক উত্তর ৬৪ আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু বা, ৪৮ × অপর সংখ্যা = ১৯২ × ১৬ বা, অপর সংখ্যা = (১৯২×১৬)/৪৮ ∴ অপর সংখ্যা = ৬৪
x2+y2+b=8 , xy=7, (x+y)2=?
Correct Answer:
D: Try your self
P এর মান কত হলে, 4x2-Px+9 একটি পূর্ণবর্গ হবে?
Correct Answer:
ক: ১২
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: ৪৮ বর্গমিটার
টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
Correct Answer:
ক: ২০%
মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ। ৫ বছর পর মাতার বয়স ঐ দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত?
Correct Answer:
ঘ: ৩০ বছর
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার গতিতে চললে ১৫০ মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে?
Correct Answer:
গ: ২৫
x2+7x+12=0 সমীকরণটির উৎপাদক _
Correct Answer:
ক: (x+3)(x+4)
Explanation:
x2+7x+12=0 সমীকরণটির উৎপাদক _ সঠিক উত্তর (x+3)(x+4) x2+7x+12=x2+4x+3x+12=x(x+4)+3(x+4)=(x+4)(x+3)
১ হেক্টোমিটারে কত মিটার?
Correct Answer:
ঘ: ১০০ মিটার
রহিম সাহেব গুলশানে বাস করেন। তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি বাড়ির সিঁড়ি ঘরের পাশে একটি চৌবাচ্চা তৈরি করেন। এতে ১৯২০০ লিটার পানি ধরে । চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত?
Correct Answer:
ক: ৩ মিটার
Explanation:
রহিম সাহেব গুলশানে বাস করেন। তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি বাড়ির সিঁড়ি ঘরের পাশে একটি চৌবাচ্চা তৈরি করেন। এতে ১৯২০০ লিটার পানি ধরে । চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৩ মিটার 19000/1000 = 19 meter Length = 19/2.56*2.5 = 3 Meter
আলবেনিয়ার রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: তিরানা
Explanation:
আলবেনিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর তিরানা আলবেনিয়া দক্ষিণ - পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর - পশ্চিম প্রান্তে অবস্থিত। রাজধানী - তিরানা, সরকারি ভাষা - আলবেনীয়। আইনসভার নাম সংসদ।
নাইজেরিয়ার মুদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: নাইরা
Explanation:
নাইজেরিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর নাইরা পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের তীরবর্তী অর্থনৈতিক দিক থেকে আফ্রিকার দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র নাইজেরিয়ার মুদ্রা হলাে নাইরা।
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ_
Correct Answer:
গ: ইন্টারনেট সংযোগ
Explanation:
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ_ সঠিক উত্তর ইন্টারনেট সংযোগ সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কমিউনিকেশনের জন্য সাবমেরিন ক্যাবল স্থাপিত হয়। এ সাবমেরিন কেবল ব্যবহারের কারণ ইন্টারনেট সংযােগ। ফাইবার অপটিক কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেটের ডেটা আলাের গতিতে স্থানান্তরিত হয়।
Choose the right sentence .
Correct Answer:
B: The light went out while we were having our supper.
Explanation:
Choose the right sentence . Correct Answer The light went out while we were having our supper. While দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম clause টি past indefinite tense হলে পরের clause টি past continuous tense এ হবে।
'বাঁচা এবং বাঁচতে দাও' এর সঠিক Translation কোনটি?
Correct Answer:
খ: Live and let live
Explanation:
'বাঁচা এবং বাঁচতে দাও' এর সঠিক Translation কোনটি? সঠিক উত্তর Live and let live বাঁচতে দাও অংশটুকুর ইংরেজি Let live, কেননা let - এর পর verb - এর base form বসে। সুতরাং বাঁচ এবং বাঁচতে দাও - এর সঠিক translation হলাে live and let live.
ECNEC means :
Correct Answer:
A: Executive Committee of the National Economic Council .
Explanation:
ECNEC means : Correct Answer Executive Committee of the National Economic Council . ECNEC - এর পূর্ণরূপ হলাে Executive Committee of the National Economic Council (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)। এ কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রী।
'Bag and baggage ' idiom - এর অর্থ কি?
Correct Answer:
গ: Leaving nothing behind
Explanation:
'Bag and baggage ' idiom - এর অর্থ কি? সঠিক উত্তর Leaving nothing behind Bag and baggage - idiom টির অর্থ তল্পি তল্পাসহ যা leaving nothing behind দ্বারা প্রকাশ পায়। Leaving nothing behind অর্থ কোনো কিছুই না রেখে।
Write the meaning of the phrase 'Out of date'
Correct Answer:
B: Out of fashion
Explanation:
Write the meaning of the phrase 'Out of date' Correct Answer Out of fashion Out of date phraseটির বাংলা অর্থ সেকেলে আর option গুলাের মধ্যে out of fashion অর্থও সেকেলে।
That is the plural of 'Criterion' ?
Correct Answer:
B: Criteria
Explanation:
That is the plural of 'Criterion' ? Correct Answer Criteria Criterion - বিচারের মাপকাঠি। criterion শব্দের plural form হলো criteria.
who has written 'Long Walk to Freedom'?
Correct Answer:
A: Nelson Mandela
Explanation:
who has written 'Long Walk to Freedom'? Correct Answer Nelson Mandela Long walk to freedom গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। তার আত্মজীবনী মূলক গ্রন্থটি প্রকাশ হয় ১৯৯৪ সালে।
'A thing of beauty is a joy for ever ' was stated by:
Correct Answer:
A: John Keats
Explanation:
'A thing of beauty is a joy for ever ' was stated by: Correct Answer John Keats A thing of beauty is a joy for ever - এর লেখক John keats. তিনি রোমান্টিক যুগের কবি ছিলেন। John keats কে poet ofbeauty বলা হয়।