Primary School Assistant Teacher (Muktijodha Quota) MCQs
Showing 50 questions (Total: 102)
'We do not like idle people' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
ক: Idle people are not liked by us
Explanation:
'We do not like idle people' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর Idle people are not liked by us Present indefinite tense এর Passive করার নিয়ম: object কে subject + person অনুযায়ী am/is/are + Verb এর Past participle + Preposition (by/at/with) + subject কে object।
'Your offer is acceptable ---me' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ঘ: to
Explanation:
'Your offer is acceptable ---me' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to acceptable to– গ্রহণযোগ্য। To বসিয়ে বাক্যটির যথাযথ অর্থ প্রকাশ পায় ।
'Your conduct admits------no excuse' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
গ: of
Explanation:
'Your conduct admits------no excuse' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর of Admit of - অবকাশ থাকা, সুযোগ থাকা; Admit to - ভর্তি হওয়া বা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়; Admit at/ for– এই ধরনের ব্যবহার নেই।
The teacher said, "I shall not teach him English" এর Indirect speech হচ্ছে------
Correct Answer:
ঘ: The teacher said that he would not teach him English
'Benefit' এর Synonym হচ্ছে-----
Correct Answer:
গ: Favour
Explanation:
'Benefit' এর Synonym হচ্ছে----- সঠিক উত্তর Favour Benefit - উপকার, উপকার করা; Injury - আঘাত, ক্ষতি, জখম; Drawback - অসুবিধা, সমস্যা, সীমাবদ্ধতা; Favour - উপকার, উপকার করা; Basement - ভিত্তি, বাড়ির সর্বনিম্ন অংশ।
'Bring to book' এর অর্থ হচ্ছে--
Correct Answer:
ঘ: Rebuke
Explanation:
'Bring to book' এর অর্থ হচ্ছে-- সঠিক উত্তর Rebuke Bring to book - হচ্ছে তিরস্কার করা, গালমন্দ করা, শাস্তি দেওয়া। Rebuke - (Noun) তাড়ন, তীব্র তিরস্কার, গালি।
'Encounter' এর Synonym হচ্ছে-----
Correct Answer:
খ: Battle
Explanation:
'Encounter' এর Synonym হচ্ছে----- সঠিক উত্তর Battle Encounter - সম্মুখীন হওয়া, বিরোধিতা করা, শত্রুর সাথে যুদ্ধ করা; Concord - ঐক্য, মিলন, সংগতি; Harmony - ঐক্য, মিল, সংগতি; Battle - যুদ্ধ, লড়াই করা; Part - অংশ।
'They elected him captain' বাক্যর Passive form হচ্ছে--
Correct Answer:
গ: He was elected captain by them
Explanation:
'They elected him captain' বাক্যর Passive form হচ্ছে-- সঠিক উত্তর He was elected captain by them call, choose, elect, make, name, nominate, select coin factitive verb ens passive voice করার নিয়ম । মনে রাখা দরকার, Factitive object কখনাে Passive voice এর Subject হয় না। Active : Subject + factitive verb (past form) + object + Factitive object Passive : object + was + factitive verb এর past participle + Factitive object + by + Subject
'With open arms' এর অর্থ হচ্ছে--
Correct Answer:
ক: Warmly
Explanation:
'With open arms' এর অর্থ হচ্ছে-- সঠিক উত্তর Warmly কাউকে উঞ্চ অভ্যর্থনা প্রদানের ক্ষেত্রে 'With open arms' phrase টি ব্যবহৃত হয়। 'With open arms' অর্থ 'To greet someone warmly'
Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun?
Correct Answer:
ঘ: Abstract noun
Explanation:
Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun? সঠিক উত্তর Abstract noun যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Truth, beauty, honesty, kindness, Charity, forgiveness, happiness, victory, wisdom.
'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?
Correct Answer:
খ: Collective noun
Explanation:
'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun? সঠিক উত্তর Collective noun Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, এখানে, Crowd শব্দটি দ্বারা অনেক লোকের সমষ্টিকে বুঝিয়েছে।
'I shall do the work' বাক্যটির Passive form হবে ----
Correct Answer:
ঘ: The work will be done by me
Explanation:
'I shall do the work' বাক্যটির Passive form হবে ---- সঠিক উত্তর The work will be done by me Future Indefinite Tense কে Passive করার নিয়ম: Active voice এর Object + shall be/ will be + Verb এর Past Participle + Preposition (by/at/with….) + Active এর Subject এর Objective case বসে।
He said, ' I am well' বাক্যটির Indirect speech হবে ----
Correct Answer:
গ: He said that he was well
Explanation:
He said, ' I am well' বাক্যটির Indirect speech হবে ---- সঠিক উত্তর He said that he was well প্রদত্ত বাক্যের indirect করার নিয়ম: ‘Reporting verb’ এর subject + say/said/tell/told/ + object (যদি থাকে) + inverted comma এর পরিবর্তে that + reported speech এর subject (person অনুযায়ী পরিবর্তন করতে হবে) + Reporting verb এর tense অনুযায়ী present tense কে past tense এ রূপান্তর + বাকি অংশ।
'Tell him to do it' বাক্যটির Passive form হবে ----
Correct Answer:
ক: Let him be told to do it
Explanation:
'Tell him to do it' বাক্যটির Passive form হবে ---- সঠিক উত্তর Let him be told to do it Imperative বাক্যকে passive করার নিয়ম: Let + Active এর ব্যক্তিবাচক Object + be + Verb এর Past Participle + বাকি অংশ (যদি থাকে)।
Amin said, "I shall go to school." বাক্যটির Indirect speech হবে ----
Correct Answer:
খ: Amin said that he would go to school
Explanation:
Amin said, "I shall go to school." বাক্যটির Indirect speech হবে ---- সঠিক উত্তর Amin said that he would go to school Person অনুসারে I পরিবর্তিত হয়ে He হবে। Said থাকায় shall পরিবর্তিত হয়ে would হবে। সুতরাং সঠিক উত্তর : Amin said, "I shall go to school.'' Amin said that he would go to school.
I was admitted------Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
খ: to
Explanation:
I was admitted------Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Admitted to– প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অর্থে বসে।
I beg mercy ------the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ক: of
'Gain' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: Advantage
Explanation:
'Gain' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Advantage There are some synonym of gain is profit, benefit, advantage, success.
'Blue blood'--- phrase --টির অর্থ কি?
Correct Answer:
গ: Aristrocratic birth
Explanation:
'Blue blood'--- phrase --টির অর্থ কি? সঠিক উত্তর Aristrocratic birth Blue blood–অভিজাত; Scoundrel– দুর্বৃত্ত বা অসভ্য স্বভাবের লোক; Sound health– সুস্বাস্থ্য; Aristocratic birth– অভিজাত পরিবারে জন্ম নিয়েছে এমন ব্যক্তি; Blood of blue colour– এই ধরনের কোনো Phrase বা Idiom নেই।
'Abolish' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: Cancel
Explanation:
'Abolish' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর Cancel Abolish– বিলোপ বা বাতিল করা; Cancel– বাতিল করা; General– সাধারণ; Perform– সম্পাদন করা; Create– সৃষ্টিকরা, তৈরি করা।
'Null and void'--- phrase --টির অর্থ কি?
Correct Answer:
ঘ: এর কোনটিই নয়
Explanation:
'Null and void'--- phrase --টির অর্থ কি? সঠিক উত্তর এর কোনটিই নয় Null and void– বাতিল; Good and bad– ভালো - মন্দ; Light and dark– আলো - আঁধার; Advantage and disadvantage– সুবিধা - অসুবিধা।
কোনটি পুংলিঙ্গ?
Correct Answer:
গ: Man
Explanation:
কোনটি পুংলিঙ্গ? সঠিক উত্তর Man Feminine Gender Masculine Gender Girl Boy Goose Gander Woman Man Mare Stallion
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --
Correct Answer:
ক: ৩টি অঞ্চলে
Explanation:
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে -- সঠিক উত্তর ৩টি অঞ্চলে প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
Correct Answer:
ক: গান্ধীজি
Explanation:
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন? সঠিক উত্তর গান্ধীজি অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। অসহযোগ আন্দোলনের সময়কাল ছিল ১৯২০ - ১৯২২ সাল।
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিক জারি করা হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে। একই দিনে মুজিবনগর সরকার গঠিত হয়। আর এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ---
Correct Answer:
ক: ভিটামিন
Explanation:
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত --- সঠিক উত্তর ভিটামিন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে,তাকে ভিটামিন বলে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। যেমন ভিটামিন A'র অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
নিউমোনিয়া রোগটি হয় ---
Correct Answer:
খ: ফুসফুসে
Explanation:
নিউমোনিয়া রোগটি হয় --- সঠিক উত্তর ফুসফুসে জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিন্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
আলোর বর্ণ নির্ধারণকরে তার -
Correct Answer:
গ: তরঙ্গদৈর্ঘ্য
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবিতা এবং কথাসাহিত্যে খ্যাতি অর্জন করলেও নাটকে বিশেষ করে কাব্যনাটকে সৈয়দ শামসুল হকের আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থিদের বিশ্বাসে ও আস্থায় একসময় ফাটল ধরে; ভাঙনের শব্দ কানে আসে তাদের। চোখের সামনে দেখতে পায় মুক্তিকামী মানুষের জয়বারতার ইশারা। চারিদিকে স্বাধীনতার হাতছানি। নাট্যনির্মাতা ও কবি সৈয়দ শামসুল হক ওই শব্দের আওয়াজ তাঁর পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থে ধারণ করেছের শিল্পীর অনুভবের উদারতায়। পাত্রপাত্রীর সত্য - উপলব্ধির মধ্য দিয়ে তা প্রকাশ করেছেন। নাটকে বিবৃত সমাজের অধিপতি ও সুবিধাভোগী - পাকিস্তানপন্থী মাতবর যেন শুনতে পায় ওই ভাঙনের আওয়াজ।
পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
Correct Answer:
খ: তৎপুরুষ
Explanation:
পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ পাপমুক্ত এর সঠিক ব্যাসবাক্য হলোঃ পাপ হতে মুক্ত। যা তৃতীয়া তৎপুরুষ সমাসকে নির্দেশ করে।
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
"ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মকারকে শূন্য
Explanation:
"ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে শূন্য ডাক্তার ডাকো। প্রদত্ত বাক্যে ডাক্তার কর্মকারকে শূণ্য। কারণ, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে "কী/ কাকে" দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ডাক্তার। তাই কর্মকারক - ডাক্তার এবং কোন বিভক্তি যুক্ত নাই বলে শূণ্য বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্মকারকে শূণ্য।
'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: ষট্ + দশ
Explanation:
'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষট্ + দশ ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ = ষট্ + দশ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
ক্ষমতার একক ---
Correct Answer:
ক: ওয়াট
Explanation:
ক্ষমতার একক --- সঠিক উত্তর ওয়াট কাজের একক জুল। ক্ষমতার একক ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। ক্যালরি হচ্ছে শক্তির একক, যা দিয়ে কোনো খাদ্য হতে আমাদের শরীরে কত শক্তি পাওয়া যায়, তা পরিমাপ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন
'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: অধঃ + গতি
Explanation:
'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অধঃ + গতি অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়। যেমন: অধঃ + গতি = অধোগতি।
পৃথিবীর নিকটতম গ্রহ ----
Correct Answer:
গ: শুক্র
Explanation:
পৃথিবীর নিকটতম গ্রহ ---- সঠিক উত্তর শুক্র পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এরমধ্যে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
Correct Answer:
ঘ: দ্বন্দ্ব
Explanation:
অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর - এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়। যেমন: মাতা ও পিতা = মাতা - পিতা, অহি ও নকুল = অহিনকুল।
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)। সপ্তমী বা এ বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল। দশে মিলে করি কাজ। বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাঘে - মহিষে খানা একঘাটে খাবে না। দশে মিলে করি কাজ।
'পালের গোদা'-- অর্থ কী?
Correct Answer:
গ: সর্দার
Explanation:
'পালের গোদা'-- অর্থ কী? সঠিক উত্তর সর্দার পালের গোদা (দলের চাঁই, সর্দার): পুলিশ পালের গোঁদোকে কোর্টে চালান দিয়েছে।
'সূর্য' --এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: আদিত্য
Explanation:
'সূর্য' --এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর আদিত্য সূর্য : রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে?
Correct Answer:
খ: কৃতজ্ঞ
Explanation:
'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে? সঠিক উত্তর কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ । অকৃতার্থ এর বাংলা অর্থ হলো - বিফলমনোরথ, অসফল।
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ ---
Correct Answer:
ক: সরল কোণ
Explanation:
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ --- সঠিক উত্তর সরল কোণ কারণ দুটি কেন্দ্রের সংযোগ সরলরেখা সব সময় একটি সরলরেখা হবে। এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 180° । 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে।
a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
Correct Answer:
খ: 4
Explanation:
a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত? সঠিক উত্তর 4 ab = {(a + b)/2}² - {(a - b)/2}² = (5/2)² - (3/2)² = (25/4) - (9/4) = 16/4 = 4
যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --
Correct Answer:
ঘ: রম্বস
Explanation:
যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে -- সঠিক উত্তর রম্বস প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়। রম্বসের একটা কোণও সমকোণী বা ৯০• নয়। রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত। আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?
Correct Answer:
খ: ১৪ বছর ৪ মাস
Explanation:
২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত? সঠিক উত্তর ১৪ বছর ৪ মাস ২০ জন বালক ও ১৫ জন বালিকা অর্থাৎ ৩৫ জনের মােট বয়স (১৫ x ৩৫) = ৫২৫ বছর ২০ জন বালকের মােট বয়স (১৫.৫ x ২০) = ৩১০ বছর ∴ ১৫ জন বালিকার গড় বয়স = {(৫২৫ - ৩১০)১৫} বছর = ১৪(১/৩) বছর ∴ বালিকাদের গড় বয়স ১৪ বছর ৪ মাস।
এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
Correct Answer:
গ: ২০%
Explanation:
এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে? সঠিক উত্তর ২০% ২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা ১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা ১২ টি কমলার ক্রয় মূল্য = ৫০*১২/২০ টাকা = ৩০ টাকা সুতরাং লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা এখন, ৩০ টাকায় লাভ হয় ৬ টাকা ১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা ১০০ টাকায় লাভ হয় ৬*১০০/৩০ টাকা = ১০০/৫ টাকা = ২০ টাকা অর্থাৎ, ২০%
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
Correct Answer:
খ: ৯ দিন
Explanation:
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? সঠিক উত্তর ৯ দিন ১২ জন পুরুষের কাজ = ১৮ জন মহিলার কাজ ∴৮ জন পুরুষের কাজ = {(১৮×৮)/১২} জন মহিলার কাজ = ১২ মােট মহিলা = (১২ + ১৬) = ২৮ জন ১৮ জন মহিলা কাজটি করে ১৪ দিনে ∴২৮ জন মহিলা কাজটি করে = {(১৪×১৮)/২৮} দিনে = ৯ দিন।
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
Correct Answer:
খ: ১০০০ টাকা
Explanation:
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত? সঠিক উত্তর ১০০০ টাকা ক ও খ - এর বেতনের অনুপাত ৭: ৫। ধরি, ক - এর বেতন = ৭x খ - এর বেতন = ৫x দেয়া আছে, ক - এর বেতন, খ - এর বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি । অর্থাৎ, ৭x - ৫x = ৪০০ বা, ২x = ৪০০ বা, x = ৪০০/২ x = ২০০ সুতরাং, খ - এর বেতন = ৫x = ৫*২০০ = ১০০০ টাকা Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
৭, ১০, ১৬, ২৮, ৫২ -------- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ১০০
Explanation:
৭, ১০, ১৬, ২৮, ৫২ -------- ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ১০০ ৩, ৬, ১২, ২৪, ৪৮ এভাবে ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে যেতে হবে
এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
Correct Answer:
ঘ: ৯ টাকা
Explanation:
এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে? সঠিক উত্তর ৯ টাকা ১২ টির ক্রয়মূল্য ৩৬টাকা ১টির " ৩৬/১২ " ৪ টির " ৩৬*৪/১২ = ১২টকা ২৫% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০টাকা হলেবিক্রয়মূল্য ৭৫ টাকা " ১ " " " ৭৫/১০০ " " ১২ " " " ৭৫*১২/১০০ = ৯ টাকা