Registered Private Primary Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 100)
কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম ---
Correct Answer:
ঘ: চীন
ভানুসিংহ কার ছদ্মনাম ---
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
ফণিমনসা কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ১৯২৭ সালে 'ফণিমনসা' কাব্যটি রচনা করেন ।
হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: খাগড়াছড়ি
Explanation:
হালদা ভ্যালী কোথায় অবস্থিত? সঠিক উত্তর খাগড়াছড়ি হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িত্র
রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
Correct Answer:
গ: খাসির মাংস
'যার কোন উপায় নেই'--এক কথায় কি হবে?
Correct Answer:
ক: নিরুপায়
Explanation:
'যার কোন উপায় নেই'--এক কথায় কি হবে? সঠিক উত্তর নিরুপায় যার কোন উপায় নেই - নিরুপায়। যার অন্য কোন উপায় নেই - অনন্যোপায়। তাই সঠিক উত্তর - নিরুপায়।
'যা বলা হয়নি' --এক কথায় হবে ----
Correct Answer:
খ: অনুক্ত
Explanation:
'যা বলা হয়নি' --এক কথায় হবে ---- সঠিক উত্তর অনুক্ত 'যা বলা হয়নি' - - এক কথায় হবে = অনুক্ত । অবহিত শব্দের অর্থঃ জ্ঞাত, বিদিত, অবগত, তথ্যাভিজ্ঞ, ওয়াকিবহাল, সচেতন, অনুক্ত শব্দের অর্থঃ ঊহ্য, অকথিত, যা বলা হয়নি। অবাচ্য শব্দের অর্থঃ অকথ্য , যাহা বলা উচিত নয়, দুর্বাক্য, জঘন্য, অসঙ্গত । অনুল্লেখ শব্দের অর্থঃ নীরবতা, নির্বাক ভাব, শব্দহীনতা, স্বল্পভাষিতা, Normal 0 false false false EN - US X - NONE X - NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: শেষ বিদায়
Explanation:
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর শেষ বিদায় অগস্ত্য নক্ষত্রের আবির্ভাবে ভাদ্র মাস শুরু হয়। ভাদ্র মাসের প্রথম দিনে যাত্রা অশুভ বলে অনেকে মনে করেন। বলা হয় এই দিনে যে যাত্রা করে সে আর ফিরে আসে না। এই ধারণা থেকেই বাগধারাটির এসেছে।
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: চিরন্তন
Explanation:
'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর চিরন্তন আকস্মিক' এর বিপরীত শব্দ হলো - চিরন্তন।
'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)? সঠিক উত্তর তৎপুরুষ ব্যাখ্যাঃপূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমনঃছায়াতে শীতল = ছায়াশীতল, ধানের ক্ষেত = ধানক্ষেত
'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)? সঠিক উত্তর কর্মধারয় হারিয়েছে যে মনি = হারামনি। কর্মধারয় যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম,
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে শূন্য
Explanation:
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে শূন্য যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। মূলত গাড়ি স্টেশন ছাড়ল ব্যক্যটির মাধ্যমে বিচ্যুত বা অপসারিত বুঝানো হয়েছে এবং স্টেশন শব্দের শেষে বিভক্তি শূন্য তাই বাক্যের কারক বিভক্তি এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি অথবা অপাদানে শূন্য। অপাদান কারকের উদাহরণ বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে।গৃহীত শুক্তি থেকে মুক্তো মেলে।জাত জমি থেকে ফসল পাই।বিরত পাপে বিরত হও।দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।রক্ষিত বিপদ থেকে বাঁচাও।আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু।ভীত বাঘকে ভয় পায় না কে?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি ---
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি --- সঠিক উত্তর উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি - - - উপন্যাস। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
'কবর' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির নাট্যকার হলেন মুনীর চেীধুরী । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে এটি রচিত । তাঁর একটি বিখ্যাত নাটক হলো “রক্তাক্ত প্রান্তর” ।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দীন বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা জসীমউদ্দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ঢেউ
Explanation:
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ঢেউ ঊর্মি : তরঙ্গ, ঢেউ, বীচি, কল্লোল, হিল্লোল, লহোর
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + ছিন্ন
Explanation:
'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছিন্ন বি + ছিন্ন ( বি + ছিন্ন = বিচ্ছিন্ন)
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী স্থান, কাল ও সময় অথবা কোন বিষয়ের প্রতি বোঝালে অধিকরণ হহয় এবং শেষে এ,য়,তে হলে ৭মী বিভক্তি হহয়। ততাই এএটি হবে অধিকরণে ৭মী।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর ---
Correct Answer:
গ: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর --- সঠিক উত্তর বেনাপোল বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর। বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি পৌরশহর।
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান এর বিপরীত শব্দ হলো - বর্ধমান। ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ হলো - বর্ধিষ্ণু। বর্তমান এর বিপরীত শব্দ হলো - অতীত। বৃহৎ এর বিপরীত শব্দ হলো - ক্ষুদ্র।
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইট্রিক এসিড নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত। একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে।
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
Correct Answer:
খ: দবিরামপুর
Explanation:
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? সঠিক উত্তর দবিরামপুর বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দরিরামপুর জেলাটি। তিনি ১৮৯৯ সালের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। তাকে বিদ্রোহী কবি বলা হয়।
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় ---
Correct Answer:
গ: চীন
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় --- সঠিক উত্তর চীন চীন বিশ্বের বৃহত্তম স্বর্ণের গ্রাহক। বিশ্ব বাজারের ৩০ শতাংশ চাহিদা চীনের। ২০০৭ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ চীন। ওই বছর দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে এই শীর্ষ স্থানে যায় চীন।
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
Correct Answer:
খ: ট্রপিক অব ক্যানসার
Explanation:
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? সঠিক উত্তর ট্রপিক অব ক্যানসার ট্রপিক অব ক্যানসার' বা কর্কটক্রান্তি রেখার উপর বাংলাদেশ অবস্থিত।
ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি ---
Correct Answer:
ক: কেন্দ্রে
পৃথিবীর নিকটতম গ্রহ ---
Correct Answer:
ক: শুক্র
Explanation:
পৃথিবীর নিকটতম গ্রহ --- সঠিক উত্তর শুক্র শুক্র গ্রহ হল সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়। কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার - আচরণে বড় রকমের মিল রয়েছে।
কচুরীপানা পানিতে ভাসে ---
Correct Answer:
খ: কাণ্ড ফাঁপা বলে
Explanation:
কচুরীপানা পানিতে ভাসে --- সঠিক উত্তর কাণ্ড ফাঁপা বলে কচুরীপানা পানিতে ভাসমান অন্যান্য জলজ উদ্ভিদের ভিতর বায়ুকুঠুরি থাকে। তাই কাণ্ডগুলো ফাঁপা থাকে ,ফলে কচুরীপানা পানিতে ভাসে ।
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় --
Correct Answer:
ঘ: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Explanation:
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় -- সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্রীয় প্রকিয়াকরণ বা CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। এর মানে হলও একটি কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণের কাজ সম্পন্ন করা হয় এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে। একটি কম্পিউটারের সকল প্রকারের কাজ সম্পন্ন এবং পরিচালনা করা হয় প্রসেসরের মাধ্যমে।
"হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ" --এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক বাক্য
Explanation:
"হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ" --এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠো - যৌগিক বাক্যের উদাহরণ।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---
Correct Answer:
গ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ --- সঠিক উত্তর একই হয় একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়। এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ - মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।
সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো --
Correct Answer:
গ: তামা ও টিন
Explanation:
সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো -- সঠিক উত্তর তামা ও টিন সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলাে তামা ও টিন । ব্রোঞ্জ ধাতু মানুষের কাছে কাঁসা নামেও বহুল পরিচিত । ৭৫ - ৯০ % কপার ও ২৫ - ১০ % টিন এর সমন্বয়ে এই সংকর ধাতুটি তৈরি ।
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
Correct Answer:
ক: লাল
Explanation:
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? সঠিক উত্তর লাল যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তার বিচ্যুতি সবচেয় কম। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর বিচ্যুতি কম।
নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ---
Correct Answer:
ক: ধমনীর ভিতর দিয়ে
Explanation:
নাড়ির স্পন্দন প্রবাহিত হয় --- সঠিক উত্তর ধমনীর ভিতর দিয়ে ধমনি মানব দেহের এমনসব রক্তবাহী নালি যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনি সবসময় পরিশোধিত তথা অক্সিজেনসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে; তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনি এবং আমবিলিক্যাল ধমনি। হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে ধমনীর মধ্যে যে স্পন্দন সৃষ্টি হয় তাকে নাড়ী স্পন্দন বলে।
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর ---
Correct Answer:
গ: অর্ধেক হবে
Explanation:
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর --- সঠিক উত্তর অর্ধেক হবে ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
১, ৪, ১৩, ৪০ ------ধারাটির পরবর্তী পদ কত?
Correct Answer:
গ: ১২১
Explanation:
১, ৪, ১৩, ৪০ ------ধারাটির পরবর্তী পদ কত? সঠিক উত্তর ১২১ ১ + ৩ = ৪ ৪ + ৯ = ১৩ ১৩ + ২৭ = ৪০ ৪০ + ৮১ = ১২১ ধারাটির পরবর্তী পদ = ১২১
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? সঠিক উত্তর ৫০ ইংরেজিতে পাশ করে = ৪০% - ১৫% = ২৫% গণিতে পাশ করে = ২৫% - ১৫ % = ১০% উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ( ২৫ + ১০ + ১৫) = ৫০ জন।
২, ৬, ১০, ১৪ ------ ধারাটির ৭ম পদ কত?
Correct Answer:
খ: ২৬
Explanation:
২, ৬, ১০, ১৪ ------ ধারাটির ৭ম পদ কত? সঠিক উত্তর ২৬ দেওয়া আছে, প্রথম পদ, a = ২ সাধারণ অন্তর, d = (৬ - ২) = ৪ r বা ৭ম পদের মান = ?আমরা জানি,সমান্তর ধারার r তম পদের মান = a + (r - 1)d = ২ + (৭ - ১)৪ = ২ + ৬ × ৪ = ২ + ২৪ = ২৬
৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে ---
Correct Answer:
খ: ৫৬
Explanation:
৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে --- সঠিক উত্তর ৫৬ ৬৪*৭/৮
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ক: ৫০০ টাকা
Explanation:
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৫০০ টাকা ১২% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০ /১১২ টাকা বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ × ৫৬০ /১১২ = ৫০০ টাকা
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২বৎসর। পিতার বর্তমান বয়স কত?
Correct Answer:
ঘ: ৩২ বৎসর
Explanation:
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২বৎসর। পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৩২ বৎসর পিতা ও দুই পুত্রের মোট বয়স = ৩ x ২০ = ৬০ দুই বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স = ২ x 12 = ২৪ বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২৪ + ২ + ২ = ২৮ সুতরাং, পিতার বয়স = ৬০ - ২৮ = ৩২ বছর।
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?
Correct Answer:
গ: ৫৬
Explanation:
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত? সঠিক উত্তর ৫৬ দেওয়া আছে,দুটি রাশির অনুপাত ৭ : ১২।মনে করি, সংখ্যা দুইটি হল, ৭ক ও ১২ক।প্রশ্নমতে, ১২ক = ৯৬ সুতরাং, ক = ৯৬১২ বা ৮তাহলে, পূর্ব রাশি = ৭ × ৮ বা ৫৬
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?
Correct Answer:
গ: ২৮ জন
Explanation:
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে? সঠিক উত্তর ২৮ জন here,56 × 21=14 × xx= 84New people, 84-56= 28
(a+b) =5, ab=4 হলে (a-b) এর মান কত?
Correct Answer:
ঘ: 17
Explanation:
(a+b) =5, ab=4 হলে (a-b) এর মান কত? সঠিক উত্তর 17 অপশনে ভুল আছে। (a + b) = 5, ab = 4হলে(a*2 - b*2) মান কত Ans:(a - b)*2 = (a + b)*2 - 4ab = 5*2 - 4x4 = 25 - 16 = 9 a - b = 3
একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Correct Answer:
খ: ১২%
Explanation:
একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ১২% দেওয়া আছে, ক্রয়মূল্য ২৫০ টাকা ও বিক্রয়মূল্য ২৮০ টাকাসুতরাং, লাভ হয়=২৮০-২৫০ বা ৩০ টাকা২৫০ টাকায় লাভ হয় ৩০ টাকা১ টাকায় লাভ হয় ৩০২৫০ টাকা১০০ টাকায় লাভ হয় ৩০×১০০২৫০ টাকা বা ১২টাকাসুতরাং, শতকরা লাভের হার ১২%।
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বৎসর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বৎসর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
Correct Answer:
ক: ১৪ বৎসর
একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
Correct Answer:
ঘ: ২৮ দিন
Explanation:
একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে? সঠিক উত্তর ২৮ দিন একজন কৃষকের ৪০টি গরুর জন্য = ৩৫দিনের খাদ্য মজুদ আছে কৃষকের ১ টি গরুর জন্য = (৪০×৩৫) দিনের খাদ্য মজুদ আছে কৃষকের ৫০ টি গরুর জন্য = ৪০×৩৫৫০ বা ২৮দিনের খাদ্য মজুদ আছে
a+1a=4 হলে a2+1a2 এর মান কত ?
Correct Answer:
ক: ১৪
Explanation:
a+1a=4 হলে a2+1a2 এর মান কত ? সঠিক উত্তর ১৪ a2 + 1/a2 = a2 + (1/a)2 = (a + 1/a)2 - 2.a.1/a = 42 - 2 = 16 - 2 = 14 ans:
x2+y2=18 এবং xy=6 (x-y)2 এর মান কত ?
Correct Answer:
খ: 6
Explanation:
x2+y2=18 এবং xy=6 (x-y)2 এর মান কত ? সঠিক উত্তর 6 (x - y)^2 = x^2 - 2xy + y^2 = x^2 + y^2 - 2xy = 18 - 2.6 = 18 - 12 = 6
x-1x=7 হলে x2+1x2 এর মান কত ?
Correct Answer:
গ: 51
Explanation:
x-1x=7 হলে x2+1x2 এর মান কত ? সঠিক উত্তর 51 {x + (1/x)}² = {x - (1/x)}² + 2.x.(1/x) = 7² + 2 = 51
ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
Correct Answer:
গ: চার ভাগ
Explanation:
ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর চার ভাগ বাংলাদেশের ভূমিরূপের ৪ ভাগে ভাগ করা হয়েছে। ১) প্লাইস্টোসিন ২) টারশিয়ারি ৩) ভাওয়ালগড়ের অঞ্চল ৪) সমভূমি অঞ্চল/ নিম্নাঞ্চল।