Registered Private Primary Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 100)
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "বলাকা" হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টি। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি - মনের এই গতির সুর "বালাকা" কাব্যে সুস্পষ্ট। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
Correct Answer:
ঘ: মামুনুর রশীদ
Explanation:
ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে? সঠিক উত্তর মামুনুর রশীদ ঢাকার মঞ্চে নব্বই দশকে আলোচিত নাটকগুলোর অন্যতম ‘ওরা কদম আলী’। মামুনুর রশীদ রচিত এ নাটকটি নাটকের দল আরণ্যক নিয়মিত মঞ্চায়ন করত। মামুনুর রশীদ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি ---
Correct Answer:
খ: প্রবন্ধগ্রন্থ
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি --- সঠিক উত্তর প্রবন্ধগ্রন্থ "রাজবন্দীর জবানবন্দী" কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ - সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে ও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দীর জবানবন্দী নামে পরিচিত।
"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী আষাঢ়ে বৃষ্টি নামে। প্রদত্ত বাক্যে আষাঢ়ে শব্দটি অধিকরণ কারকে ৭মী। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে ৭মী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। প্রদত্ত বাক্যে আষাঢ় শব্দটি দ্বারা কাল বুঝায় আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর: অধিকরণ কারকে ৭মী।
অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
Explanation:
অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, পশ্চাতে, পর্যন্ত, অভাব প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন : পশ্চাৎ (অনু) অর্থে : তাপের পশ্চাৎ = অনুতাপ।
'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: উৎ + যোগ
Explanation:
'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + যোগ আমরা জানি, ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। কতগুলো ব্যঞ্জনসন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়। যেমন: উৎ + যোগ = উদ্যোগ উৎ + স্থান = উত্থান ; তাই সঠিক উত্তর: উৎ + যোগ = উদ্যোগ।
অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণ কারকে ৭মী
Explanation:
অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণ কারকে ৭মী অল্প শোকে কাতর। বাক্যটিতে শোকে শব্দটি করণ কারকে ৭মী। কারণ, করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনেরর যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক বলা হয়। বাক্যের ক্রিয়াপদকে "কীসের দ্বারা" বা " কী উপায়ে" প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। প্রদত্ত বাক্যে "কিসের দ্বারা" কাতর প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় শোক । আর "য়" ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর: করণ কারকে ৭মী।
আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?
Correct Answer:
গ: বহুব্রীহি
Explanation:
আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি আশীতে বিষ যার = আশীবিষ। এটি একটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কারণ, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।
'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে ----
Correct Answer:
ক: একাগ্রচিত্ত
Explanation:
'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে ---- সঠিক উত্তর একাগ্রচিত্ত এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট - একাগ্রচিত্ত। অন্যদিকে মন নেই এমন - একমনা। অন্যদিকে মন যার - অন্যমনা। প্রণিধান, অভিনিবেশ; একাগ্রতা - মনোযোগ।
কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: তমসা
Explanation:
কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর তমসা অন্ধকারের সমার্থক শব্দ: আধাঁর , তমসা, তিমির, শর্বর।
'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রাচীন
Explanation:
'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন শব্দের অর্থ - নতুন, নবীন, অপক্কবুদ্ধি, মূর্খ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। প্রাচীন শব্দের অর্থ - পুরাতন, পুরোনো, সেকেলে, বয়োবৃদ্ধ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন।
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: চুরি করা
Explanation:
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চুরি করা চক্ষুদান করা (চুরি) – পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।
'আপনাকে পণ্ডিত মনে করে যে।' ----এক কথায় কী হবে?
Correct Answer:
ঘ: পণ্ডিতম্মন্য
Explanation:
'আপনাকে পণ্ডিত মনে করে যে।' ----এক কথায় কী হবে? সঠিক উত্তর পণ্ডিতম্মন্য পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে।
'Do you know him?' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
খ: Is he known to you?
Anis said, "Good night, Father" বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
খ: Anis bade his father good-bye.
একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
Correct Answer:
ক: ২ দিন
Explanation:
একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে? সঠিক উত্তর ২ দিন বাকি স্কাউট = ৭২ - ১৮ = ৫৪৭২ জন স্কাউটের খাদ্য মজুদ আছে ৬ দিনের১ “ ” “ ” “ (৬ × ৭২) ”৫৪ “ ” “ ” " (৬ × ৭২) ÷ ৫৪ দিনের = ৮ দিনের অতিরিক্ত সময় = ৮ - ৬ =২ দিন (উঃ)
কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
Correct Answer:
গ: ৩৯ ডিগ্রী সে.
Explanation:
কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত? সঠিক উত্তর ৩৯ ডিগ্রী সে. সাতদিনের মোট তাপমাত্রা = ৭ x ৩০ = ২১০ প্রথম তিনদিনের মোট তাপমাত্রা = ৩ x ৩০ = ৯০ শেষ তিনদিনের মোট তাপমাত্রা = ৩ x ৩০ = ৯০ সুতরাং, চতুর্থ দিনের তাপমাত্রা = ২১০ - (৯০ + ৯০) = ৩০
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
Correct Answer:
খ: ২২ বৎসর
Explanation:
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত? সঠিক উত্তর ২২ বৎসর ৩ বছর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ x ২ = ৩২ বর্তমানে ক ও খ এর বয়সের সমষ্টি = ৩২ + ৩ + ৩ = ৩৮ বর্তমানে ক, খ ও গ এর বয়সের সমষ্টি = ২০ x ৩ = ৬০ সুতরাং, গ এর বয়স = ৬০ - ৩৮ = ২২
কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ= ৩ঃ ১০ হলে কঃ গ = কত?
Correct Answer:
ক: ৫ঃ ২০
Explanation:
কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ= ৩ঃ ১০ হলে কঃ গ = কত? সঠিক উত্তর ৫ঃ ২০ ক : খ = ৫ : ৬ ক : গ = ৩ : ১০ ক : খ : গ = ( ৫ × ৩) : ( ৬ × ৩) : ( ১০ × ৬) = ১৫ : ১৮ : ৬০ ক : গ = ১৫ : ৬০ = ৫ : ২০
He is not ----home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ক: at
Explanation:
He is not ----home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর at প্রশ্নঃ He is not....home today.এই বাক্যের শূন্যস্থানে কি বসবে? বর্ননাঃ অবস্থান করা বোঝাতে home এর সাথে preposition at বসে। তাই এখানে at হবে সঠিক উত্তর।
৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
Correct Answer:
খ: ৪৯ লি. ১৪ লি.
Explanation:
৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত? সঠিক উত্তর ৪৯ লি. ১৪ লি. অনুপাতটির রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯ এসিডের পরিমাণ = ( ৬৩ × ৭/৯) = ৪৯ লিটার পানির পরিমাণ = ( ৬৩ × ২/৯) লিটার = ১৪ লিটার
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
Correct Answer:
ঘ: ৩৫ দিন
Explanation:
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? সঠিক উত্তর ৩৫ দিন ক ও খ একসাথে ১০ দিনে করে সম্পূর্ণ কাজ বা ১ অংশক ও খ একসাথে ১ দিনে করে ১১০ অংশখ একা ১৪ দিনে করে ১ অংশখ একা ১ দিনে করে ১১৪ অংশ সুতরাং ক একা ১ দিনে কাজ করতে পারে = ১১০- ১১৪ অংশ= ৭-৫ ৭০ অংশ= ১৩৫ অংশক একা ১৩৫ অংশ কাজ করে ১ দিনে সুতরাং, ক একা ১ অংশ বা সম্পূর্ণ কাজ করে ১×৩৫১ দিনে বা ৩৫দিনে
I cannot put faith ---him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ক: in
Aref said, "I must write a letter." বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
খ: Aref said that he had to write a letter.
Explanation:
Aref said, "I must write a letter." বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর Aref said that he had to write a letter. চিরকালীন বাধ্যবাধ্যকতা বুঝালে indirect narration এ must সাধারণত অপরিবর্তিত থাকে । তবে, Direct narration এ reporting verb টি past tense এ থাকলে indirect narration এ অবশ্য করণীয় অর্থে must সাধারণত had to তে রূপান্তরিত হয় । যেমন: Direct: Aref said, “I must write a letter.” Indirect: Aref said that he had to write a letter.
একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Correct Answer:
খ: ২০%
Explanation:
একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ২০% ক্রয় মুল্য - ৫০ টাকা বিক্রয় মুল্য ৬০ টাকা হলে লাভ হয়(৬০ - ৫০) = ১০ টাকা ৫০ টাকায় লাভ হয় ১০ টাকা ১ “ “ “ ৫০/১০ ১০০ “ “ “ ১০০x১০/৫০ = ২০%
কোনটি ' Abolish' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ক: Cancel
একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
Correct Answer:
গ: ২০%
Explanation:
একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? সঠিক উত্তর ২০% লাভ হয় = ১৮০০ - ১৫০০ = ৩০০ টাকা ১৫০০ টাকায় লাভ হয় ৩০০ টাকা ১ টাকায় লাভ হয় = ৩০০ /১৫০০ টাকা ১০০ টাকায় লাভ হয় = ৩০০ × ১০০ / ১৫০০ = ২০ %
১, ৩, ৫, ৭,------ধারাটির অষ্টম পদ কত?
Correct Answer:
খ: ১৫
Explanation:
১, ৩, ৫, ৭,------ধারাটির অষ্টম পদ কত? সঠিক উত্তর ১৫ ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫ বিজোড় সংখ্য গুলো অতএব, অষ্টম পদ = ১৫
'His behaviour surprised me.' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
ক: I was surprised at his behaviour.
Explanation:
'His behaviour surprised me.' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর I was surprised at his behaviour. প্রশ্নঃ His behaviour surprised me .বাক্যটির passive from hobe. . . বর্ননাঃ এটি past indefinite tens.এর passive from হবে object এর subjective form + be verb + vpp + subject এর objective form. তাই এর সঠিক passive হবে i was surprised at his behaviour.
কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
Correct Answer:
ক: ২৩ জন
Explanation:
কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? সঠিক উত্তর ২৩ জন শুধু ইংরেজিতে ফেল করে = ৫২ - ১৭ = ৩৫ % শুধু গণিতে ফেল করে = ৪২ - ১৭ = ২৫ % উভয় বিষয়ে মোট ফেল করে = ৩৫ + ২৫ + ১৭ = ৭৭% উভয় বিষয়ে পাস করে = ১০০ - ৭৭ = ২৩ জন
'All at once' এর অর্থ ----
Correct Answer:
গ: Suddenly
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ----
Correct Answer:
গ: ১৩০ ডিগ্রী
Explanation:
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ---- সঠিক উত্তর ১৩০ ডিগ্রী ৬৫*২ = ১৩০
কোনটি 'Calm' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
গ: Quiet
১, ৩, ৪, ৭, ১১, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
গ: ১৮
Explanation:
১, ৩, ৪, ৭, ১১, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ১৮ ১ + ৩ = ৪ ৩ + ৪ = ৭ ৪ + ৭ = ১১ ৭ + ১১ = ১৮ ( পরবর্তী সংখ্যা)
'At home' এর অর্থ ----
Correct Answer:
ঘ: Familiar with
কোনটি 'Effort' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
খ: Attempt
Explanation:
কোনটি 'Effort' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Attempt Effort– প্রচেষ্টা; Assurance– নিশ্চিতকরণ; Attempt– প্রচেষ্টা; Erect– নির্মাণ করা, খাড়াভাবে বা সিধাভাবে; Exclude– বর্জন করা; ঢুকতে না দেওয়া।
I approved ----his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
গ: of
Students should attend ----their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ঘ: to
Explanation:
Students should attend ----their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Attend to - মনােযােগ দেওয়া, দেখভাল/পরিচর্যা করা । Attend at (a place) - কোথাও উপস্থিত হওয়া । Attend on (patient) - সেবা করা ।
He said to me, "By God! I shall support you."----- বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
ঘ: He swore by God that he would support me.
Explanation:
He said to me, "By God! I shall support you."----- বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর He swore by God that he would support me. Reported speech এ ‘By God’ Phrase টির উল্লেখ থাকলে Reporting verb হিসেবে ‘swear’ ব্যবহৃত হবে। মূল বাক্যে Reporting verb টি past tense এ হওয়ায় Indirect speech এ swore ব্যবহৃত হবে এবং ২য় বাক্যাংশের ‘shall’ পরিবর্তিত হয়ে ‘would’ ব্যবহৃত হবে।
কোনটি 'Brief' শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ক: Short
Explanation:
কোনটি 'Brief' শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর Short Brief - সংক্ষিপ্ত; Short - সংক্ষিপ্ত; Copious - প্রচুর; বিশদ; Eloquent - বলিয়ে, বাক্পটু, অলঙ্কারপূর্ণ, পঁচমুখ; Profuse - প্রচুর, অতি উদার।
How can you do this? বাক্যটির Passive form হবে----
Correct Answer:
গ: How can this be done by you?
Explanation:
How can you do this? বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর How can this be done by you? Modal auxiliary can so be হবে
He said, 'The earth moves round the sun.' বাক্যটির Indirect speech হবে----
Correct Answer:
খ: He said that the earth moves round the sun.
Explanation:
He said, 'The earth moves round the sun.' বাক্যটির Indirect speech হবে---- সঠিক উত্তর He said that the earth moves round the sun. Direct speech - যদি Universal truth হয় তাহলে Reporting verb যে Tense - ই থাকুক না কেন Reported speech –এর Tense –এর কোন পরিবর্তন হবে না।
'Do not hate the poor.' বাক্যটির Passive form হবে----
Correct Answer:
ক: Let not the poor be hated.
Explanation:
'Do not hate the poor.' বাক্যটির Passive form হবে---- সঠিক উত্তর Let not the poor be hated. Imperative sentence - এর না বোধক passive করতে হলে Let not + subject (active এর object - কে Subject) + be + verb এর past participle. Active : Do not hate the poor. Passive : Let not the poor be hated.
কোনটি বায়ুবাহিত রোগ?
Correct Answer:
গ: হাম
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ---
Correct Answer:
ক: ফুসফুস
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---
Correct Answer:
গ: ট্যাকোমিটার
কম্পিউটার একটি----
Correct Answer:
ক: হিসাবকারী যন্ত্র
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় ----
Correct Answer:
ক: সূর্যগ্রহণ
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----
Correct Answer:
গ: সৌরজগৎ
Explanation:
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় ----- সঠিক উত্তর সৌরজগৎ সূর্য একটি নক্ষত্র । সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে একত্রে বলা হয় সৌরজগত । বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি গ্রহ গুলো সৌরজগতের অংশ ।
সৌরজগতের বৃহত্তম গ্রহ ---
Correct Answer:
খ: বৃহস্পতি