Rural Electrification Board General Manager 25 MCQs
Showing 39 questions (Total: 39)
নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
Correct Answer:
গ: ৫৮
Explanation:
নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে? সঠিক উত্তর ৫৮ এখানে ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু হলো = ৬০ এখানে সাধারণ বিয়োগফল : ৩ - ১ = ২; ৪ - ২ = ২; ৫ - ৩ = ২; ৬ - ৪ = ২ ∴ সংখ্যাটি হবে = ৬০ - ২ = ৫৮
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যার গুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
Correct Answer:
ক: ১/২২
Explanation:
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যার গুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? সঠিক উত্তর ১/২২ ১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা ৪৪০টি এখানে ১ থেকে ৪৪০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে ২০টি । কারণ, ২০² = ৪০০ এর বেশি নেয়া যাবে না।, তাই ২০টি হবে পূর্ণবর্গ সংখ্যা। ∴ নির্ণেয় সম্ভবা = ২০/৪৪০ = ১/২২
একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি হলে রম্বরের ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: ১২
Explanation:
একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি হলে রম্বরের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ১২ আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল, = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল = ১/২ × ৪ × ৬ = ১২
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট।
Correct Answer:
খ: ৭৩৫
Explanation:
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সঠিক উত্তর ৭৩৫ ধরি, সংখ্যাটি = x প্রশ্নমতে, x - ৬৫০ = ৮২০ - x বা, x + x = ৮২০ + ৬৫০ বা, ২x = ১৪৭০ ∴ x = ১৪৭০/২ = ৭৩৫
কোন সংখ্যার ৬০% হতে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০?
Correct Answer:
খ: ২০০
Explanation:
কোন সংখ্যার ৬০% হতে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০? সঠিক উত্তর ২০০ ধরি, সংখ্যাটি = x x এর ৬০% - ৬০ = ৬০ বা, (৬০x /১০০) - ৬০ = ৬০ বা, ৩x/৫ = ১২০ বা, ৩x = ৬০০ ∴ x = ৬০০/৩ = ২০০
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
গ: ৮ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ৮ নং মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
মুজিববর্ষের সময়কাল কত?
Correct Answer:
ঘ: ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২
Explanation:
মুজিববর্ষের সময়কাল কত? সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
Correct Answer:
খ: ২৮ (২)
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর ২৮ (২) সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে আছে, 'কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী - পরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না'। সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন'।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশী?
Correct Answer:
খ: কঠিন ধাতব পদার্থে
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশী? সঠিক উত্তর কঠিন ধাতব পদার্থে কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি। তরলে তার চেয়ে কম এবং বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। আরো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? সঠিক উত্তর জাপান দক্ষিণ - পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: বাবেল মান্দের প্রণালী
Explanation:
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বাবেল মান্দের প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালী আর সংযুক্ত করেছে এডেন সাগর লোহিত সাগর।
স্কান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নয় কোনটি?
Correct Answer:
ঘ: ফ্রান্স
Explanation:
স্কান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নয় কোনটি? সঠিক উত্তর ফ্রান্স স্ক্যান্ডিনেভিয়া (ইংরেজি: Scandinavia) (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা রাজতন্ত্র - - নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম।
Catch a tarter means-
Correct Answer:
D: Meet a very powerful opponent
Explanation:
Catch a tarter means- Correct Answer Meet a very powerful opponent Catch a tartar = Meet a very powerful opponent অর্থ শক্তলোকের পাল্লায় পড়া বা মুখোমুখি হওয়া।
The expression `take' into account 'means-
Correct Answer:
B: consider
Explanation:
The expression `take' into account 'means- Correct Answer consider Take into account = consider অর্থ বিবেচনা করা; গণ্য বা গ্রাহ্য করা। কিন্তু , count numbers অর্থ সংখ্যা গণনা করা। Thibnk seriously অর্থ গভীরভাবে চিন্তা করা। Asses মূল্যায়ন করা।
What is the meaning of the words 'Red Letter Day'?
Correct Answer:
B: Memorable day
Explanation:
What is the meaning of the words 'Red Letter Day'? Correct Answer Memorable day Red - letter day অর্থ স্মরণীয় দিন বা Memorable day. কিন্তু Bright day অর্থ উজ্জ্বল দিন।
Would you please find out Bangladesh ______the map.
Correct Answer:
C: on
Explanation:
Would you please find out Bangladesh ______the map. Correct Answer on মানচিত্রে দেখানো অর্থে on the map বসে। অর্থাৎ কোনো কিছুর পৃষ্ঠদেশে বুঝাতে সংশ্লিষ্ট Noun টির পূর্বে ‘on' বসে। বাক্যের অর্থ: আপনি কি দয়া করে আমাকে মানচিত্রে বাংলাদেশ দেখিয়ে দিবেন।
The tree has been blown ____by the strong wind.
Correct Answer:
A: away
Explanation:
The tree has been blown ____by the strong wind. Correct Answer away blown away অর্থ উড়িয়ে নিয়ে যাওয়া । উল্লেখ্য blown up অর্থ বিস্ফোরণের দ্বারা উড়িয়ে নিয়ে যাওয়া। Blow off অর্থ নির্গত হওয়া। Blow out অর্থ নিভানো। বাক্যের অর্থ : তীব্র বায়ু প্রবাহের কারণে গাছটি উড়ে গিয়েছিল।
What is the synonym of ' hospitality'?
Correct Answer:
C: Welcome
Explanation:
What is the synonym of ' hospitality'? Correct Answer Welcome hospitality অর্থ অতিথিসেবা, মেহমানদারি, Welcome অর্থ সাদরে গৃহীত অভ্যর্থিত । কিন্তু Pharmacy অর্থ ঔষুধপত্র প্রস্তুত বা ব্যবহারের পদ্ধতি /বিদ্যা।
The opposite word of ' Fascinated' is-
Correct Answer:
B: disinterested
Explanation:
The opposite word of ' Fascinated' is- Correct Answer disinterested Fascinated অর্থ মুগ্ধ করা। Disguested অর্থ বিরক্ত। Disinterested অর্থ নিরপেক্ষ ; স্বার্থশূন্য । কিন্তু Distress অর্থ নিদারুণ বেদনা বা যন্ত্রণা ।
Choose the best translation of this sentence in Bengali . They were at daggers drawn'
Correct Answer:
C: তারা ঘোর বিবাদমান ছিল
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: ক্ষমার্হ
Explanation:
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর ক্ষমার্হ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজ এখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।
‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
খ: অম্বর
Explanation:
‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অম্বর 'আকাশ' শব্দের সমার্থক শব্দ হলো - আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক । বিভু, প্রভাকর ও সুধাকর হচ্ছে যথাক্রমে , ঈশ্বর, সূর্য ও চাঁদ শব্দের সমার্থক শব্দ।
ময়নাতদন্ত শব্দের ‘ময়না’ কোন ভাষায় শব্দ?
Correct Answer:
গ: আরবি
Explanation:
ময়নাতদন্ত শব্দের ‘ময়না’ কোন ভাষায় শব্দ? সঠিক উত্তর আরবি এটি হচ্ছে 'আরবি' ময়না। মূলত আরবি 'মু'আয়িনা' শব্দ থেকে বাংলায় অনুসন্ধান অর্থে ব্যবহৃত 'ময়না' শব্দের উদ্ভব। এই আরবি 'ময়না' শব্দের সঙ্গে সংস্কৃত 'তদন্ত' শব্দ যুক্ত হয়ে গঠিত হয়েছে 'ময়নাতদন্ত' শব্দ রচিত। যার অর্থ, অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে শবব্যবচ্ছেদ।
‘দুয়ারে হাতি বাঁধা এ বাক্যে ‘ দুয়ারে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
‘দুয়ারে হাতি বাঁধা এ বাক্যে ‘ দুয়ারে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ঐকদেশিক বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়।
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
সত্যসুন্দর দাস কার ছদ্মনাম?
Correct Answer:
খ: মোহিতলাল মজুমদার
Explanation:
সত্যসুন্দর দাস কার ছদ্মনাম? সঠিক উত্তর মোহিতলাল মজুমদার ১। টেকচাঁদ ঠাকুর - প্যারীচাঁদ মিত্র২। নাদাপেটা হাঁদারাম - বিহারীলাল চট্টোপাধ্যায়৩। অনিলা দেবী ,শ্রীকান্ত শর্মা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়৪। হুতোম পেঁচা - কালীপ্রসন্ন সিংহ৫। পরশুরাম - রাজশেখর বসু৬। রাধামনি দেবী - প্রভাত মুখোপাধ্যায় ৭। নবকুমার কবিরত্ন - সত্যেন্দ্রনাথ দত্ত ৮। নীহারিকা দেবী - অচিন্ত্য কুমার সেনগুপ্ত৯। প্র,না,বি - প্রমথ নাথ বিশী১০। জরাসন্ধ - চারুচন্দ্র চক্রবর্তী১১। বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়১২। যুবনাশ্ব - মণীশ ঘটক১৩। স্বপন বুড়ো - অখিলবন্ধু নিয়োগী ১৪। রৈবতক - অজিত দত্ত১৫। কালপুরুষ , সুপান্থ - সুবোধ ঘোষ১৬। যাযাবর - বিনয় মুখোপাধ্যায়১৭। কলেজ বয় - জগদীশ ভট্টাচার্য১৮। লীলাময় রায় - অন্নদাশঙ্কর রায়১৯। অনঙ্গমোহন - অক্ষয় দত্ত২০। অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়২১। কালপেঁচা - বিনয় ঘোষ২২। ঘোগলা চন্দ্র বন্দিয়ান - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়২৩। চন্দ্রহাঁস - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ২৪। উত্তমপুরুষ - সন্তোষকুমার ঘোষ২৫। এক কলমী - পরিমল গোস্বামী২৬। ওমর খৈয়াম, সত্যপীর - মুজতবা আলি২৭। চাণক্য, নিরেপেক্ষ - অমিতাভ চৌধুরী২৮। নীলকণ্ঠ - দীপ্তেন্দ্রনাথ সান্যাল২৯। পঞ্চমুখ - শক্তিপদ রাজগুরু৩০। মৌমাছি - বিমল ঘোষ৩১। অবধূত - দুলাল চন্দ্র মুখোপাধ্যায় ৩৩। অপরাজিতা দেবী - রাধারানী দেবী ৩৪। ত্রিশঙ্কু - শরৎচন্দ্র মুখোপাধ্যায়৩৫। শ্রীম - মহেন্দ্রনাথ গুপ্ত৩৬। ইন্দ্রমিত্র - অরবিন্দ গুহ৩৭। কৃত্তিবাস ভদ্র - প্রেমেদ্র মিত্র৩৮। সুলতানা চৌধুরী - কবিতা সিংহ ৩৯। রূপদর্শী - গৌরকিশোর ঘোষ৪০। বিকর্ণ - নারায়ন সান্যাল৪১। শ্রীপান্থ - নিখিল চন্দ্র সরকার৪২। গ্রন্থকীট, নক্ষত্র রায় - তারাপদ রায় ৪৩। ভ্রমর, কালকূট - সমরেশ বসু৪৪। শঙ্খ ঘোষ, কুন্তক - চিত্তপ্রিয় ঘোষ৪৫। মানিক বন্দ্যোপাধ্যায় - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়৪৬। নীললোহিত - সুনীল গঙ্গোপাধ্যায় ৪৭। ধনঞ্জয় বৈরাগী - তরুণ রায়৪৮। কলমচি , হর্ষবর্ধন - আনন্দ বাগচি ৪৯। শঙ্কর - মনি শঙ্কর মুখোপাধ্যায়৫০। যীশু দাসগুপ্ত - সমরেশ বসু৫১। শঙ্কু মহারাজ - জ্যোতির্ময় ঘোষদস্তিদার৫২। বলাহক নন্দী - নীরদচন্দ্র চৌধুরী ৫৩। বীরবল - প্রমথ চৌধুরী৫৪। ভাবকুমার প্রধান - সজনিকান্ত দাস ৫৫। বহুরূপী - শৈলেশ দে৫৬। বিঞ্জানভিক্ষু - ললিত মুখোপাধ্যায় ৫৭। বেদুইন - দেবেশ চন্দ্র রায়৫৮। বিক্রমাদিত্য - অশোকগুপ্ত৫৯। দ্বৈপায়ন - মুজফফর আহমদ৬০। বিদুর - বিমল কর৬১। সুমিত্রা দেবী - মহাশ্বেতা দেবী৬২। সুকন্যা - ইন্দিরা দেবী৬৩। সত্যসুন্দর দাস - মোহিতলাল মজুমদার৬৪। সমুদ্র গুপ্ত - পূর্ণেন্দু পত্রী৬৫। শঙ্কু মহারাজ - কমল গুহ৬৬। শ্রী কাব্যানন্দ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার৬৭। শিবপ্রসাদ রায় - রামমোহন রায় ৬৮। সুনন্দ - তারকনাথ গঙ্গোপাধ্যায় ৬৯। রসুল আলী - অবনীন্দ্রনাথ ঠাকুর ৭০। শ্রী পারাবত - প্রবীর গোস্বামী
ঈশ্বর তাহারই সাহার্য করেন, যে নিজে নিজের সাহায্য করে । এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: জটিল বাক্য
অহরহ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: অহঃ+অহ
USB এর পূর্ণরূপ কী?
Correct Answer:
ঘ: Universal Serial Bus
Explanation:
USB এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Universal Serial Bus USB এর পূর্ণরূপ হচ্ছে Universal Serial Bus. এটি মূলত ডাটা ট্রান্সফারের কাজে ব্যবহার করা হয়।
বায়ুতে CO2 এর পরিমাণ কত?
Correct Answer:
ক: ০.০৩১ %
Explanation:
বায়ুতে CO2 এর পরিমাণ কত? সঠিক উত্তর ০.০৩১ % পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
প্রতি ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ কত বৃদ্ধি পায়?
Correct Answer:
খ: ৬০ সেমি/সে.
Explanation:
প্রতি ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ কত বৃদ্ধি পায়? সঠিক উত্তর ৬০ সেমি/সে. প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাওয়ার জন্য শব্দের বেগ 0.6 মিটার/সেকেন্ড হ্রাস পায়। 0 ডিগ্রি সেলসিয়াসে, শব্দের বেগ প্রায় 331.5 মিটার/সেকেন্ড হয় তাই, বিকল্প 2 হল সঠিক। প্রত্যেক ডিগ্রি - সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, শব্দের বেগ প্রতি সেকেন্ডে 0.6 মিটার (মিটার/সেকেন্ড) বৃদ্ধি পায়।
১ অণু ওয়াশিং সোডায় কত অণু পানি উপস্থিত থাকে?
Correct Answer:
ঘ: ১০
Explanation:
১ অণু ওয়াশিং সোডায় কত অণু পানি উপস্থিত থাকে? সঠিক উত্তর ১০ ওয়াশিং সোডার সংকেত হলো Na2CO3.10H2O সুতরাং দেখা যাচ্ছে এক অণু ওয়াশিং সোডাতে দশ অণু পানি থাকে।
পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি?
Correct Answer:
খ: লিথিয়াম
Explanation:
পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তর লিথিয়াম লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু । এর পারমানবিক সংখ্যা ৩ । ১ ঘন সেমি এর ভর মাত্র .৫৩৫ গ্রাম ।
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: গ্লিসারিন
Explanation:
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়? সঠিক উত্তর গ্লিসারিন সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। তৈরি - চর্বির ক্ষারীয় আর্দ্র - বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয়।
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
Correct Answer:
গ: প্রিজমের কাজ করে
Explanation:
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো- সঠিক উত্তর প্রিজমের কাজ করে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। প্রিজমে সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। যথা: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। একে আলোর বিচ্ছুরণ বলে। বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে তা প্রিজমের নেয় কাজ করে।
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার হয় তবে পানির পরিমাণ কত?
Correct Answer:
খ: ২ লিটার
Explanation:
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার হয় তবে পানির পরিমাণ কত? সঠিক উত্তর ২ লিটার শর্টকাট : পানির পরিমাণ = ৮/৪ × 1 = 2
x-y=2 এবং xy=15 হলে, (x+y) এর মান কত?
Correct Answer:
খ: 8
Explanation:
x-y=2 এবং xy=15 হলে, (x+y) এর মান কত? সঠিক উত্তর 8 (x + y)2 = (x - y)2 = 4xy = 22 + 4×15 = 4 + 60 = 64x + y = 64 = 8
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
Correct Answer:
ঘ: ২০%
Explanation:
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর ২০% শর্টকাট : ১০০×২৫১২৫ = ২০%
Antonym of the word ` Concord' is-
Correct Answer:
C: conflict
Explanation:
Antonym of the word ` Concord' is- Correct Answer conflict Concord - অর্থ মতৈক্য বা মিল । Conflict অর্থ দ্বন্দ্ব; বিরোধী । কিন্তু Harmony অর্থ সাদৃশ্য ; মিল।