Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: দিব্ + লোক
Explanation:
’দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর দিব্ + লোক আমরাজানি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।এক্ষেতে ব্ থাকলে সন্ধি করার সময় ব্ উঠে গিয়ে য - ফলা হয় এবং উ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।যেমন: দিব্ + লোক = দ্যুলোক।
’ঢাকের বায়া’ অর্থ কি?
Correct Answer:
গ: মূল্যহীন বস্তু
Explanation:
’ঢাকের বায়া’ অর্থ কি? সঠিক উত্তর মূল্যহীন বস্তু ঢাকের বায়া একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - মূল্যহীন বস্তু বা যার কোন দাম নেই।যেমন: তার কাছে বেচারা ছেলেটি একদম ঢাকের বায়া।
’দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: তুর্কী
Explanation:
’দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কী তুর্কি শব্দ - বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর । .
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে
Correct Answer:
খ: The earth moves round the sun
কোন ৪ টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়?
Correct Answer:
গ: সু, বি, নি , আ
Explanation:
কোন ৪ টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? সঠিক উত্তর সু, বি, নি , আ আ, সু, বি, নি - এই চারটি উপসর্গ বাংলাতীক্ষ্ণ ও সংস্কৃত উভয় ভাষায় আছে। যেমন: বাংলা: আকাশ, সুনজর, বিনামা, নিলাজ। সংস্কৃত : আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিদাঘ।
রহিম বিজ্ঞানে ভালো -এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ
Explanation:
রহিম বিজ্ঞানে ভালো -এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ রহিম বিজ্ঞানে ভালো। এখানে বিজ্ঞান - অধিকরণ কারক কারণ, আধারাধিকরণ কারক ৩ প্রকার। এর মধ্যে বৈষয়িক একটি। বৈষয়িক : বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে কারো কোন দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ কারক হয়।
'কালকুট' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: সমরেশ বসু
Explanation:
'কালকুট' কার ছদ্মনাম? সঠিক উত্তর সমরেশ বসু কবি - ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ জসীমউদ্দীন - পল্লীকবি সমরেশ বসু - কালকূট
'বাংলার মাটি, বাংলার জল ' সনেটটি কার রচনা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'বাংলার মাটি, বাংলার জল ' সনেটটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর " বাংলার মাটি, বাংলার জল" - সনেটটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গনসংগীত যা গীত বিতান কাব্যগ্রন্থের অন্তর্গত।
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত -
Correct Answer:
ক: নাট্যকার
Explanation:
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত - সঠিক উত্তর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালী কবি, নাট্যকার, গীতিকার। তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলো বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। যেহেতু নাট্যকার, কবি, গীতিকার - ৩ টি অপশন আছে, তাই প্রশ্নের অপশন ভুল।
এক কথায় বচনকে কি বলে?
Correct Answer:
গ: সংখ্যার ধারণা
Explanation:
এক কথায় বচনকে কি বলে? সঠিক উত্তর সংখ্যার ধারণা "বচন" ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় বচন ২ প্রকার। ১/ একবচন ২/ বহুবচন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র - কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভিমসিংহ, মানসিংহ, ইত্যাদি।
'উপকারীর অপকার করে যে' - এক কথায় কি হবে?
Correct Answer:
ক: কৃতঘ্ন
Explanation:
'উপকারীর অপকার করে যে' - এক কথায় কি হবে? সঠিক উত্তর কৃতঘ্ন উপকারীরর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত- সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথ এর চিত্রসৃষ্টি পর্যায়ের ২য় উপন্যাস এটি। ১৯২৭ সাল থেকে ১৯২৮ সাল পর্যন্ত প্রবাসী তে ধারাবাহিক ভাবে রচনাটি প্রকাশিত হয়। এটি রোমান্টিক বাংলা উপন্যাস।
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে?
Correct Answer:
খ: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল, অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল, সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজ রূপ লাভ করে।
কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে?
Correct Answer:
ক: তর্কি যুগ
Explanation:
কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে? সঠিক উত্তর তর্কি যুগ বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সময় অন্ধকার যুগ হিসেবে পরিচিত। তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে এ সময়ে মানুশ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। তাই উত্তর হবে, তুর্কি।
’প্রচ্ছন্ন’ শব্দটির বিপরীত শব্দ-
Correct Answer:
ঘ: বাক্যহীন
Explanation:
’প্রচ্ছন্ন’ শব্দটির বিপরীত শব্দ- সঠিক উত্তর বাক্যহীন প্রচ্ছন্ন এর বিপরীত শব্দ ব্যক্ত।
’ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এ বসুন্ধরা’ কার লেখা?
Correct Answer:
ঘ: দ্বিজেন্দ্রলাল রায়
'আবির্ভাব’ এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: তিরোভাব
Explanation:
'আবির্ভাব’ এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর তিরোভাব আর্বিভাব এর বিপরীত শব্দ তিরোভাব।
’চিরসুখী’ এর ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: চিরকাল ব্যাপীয়া সুখী
Explanation:
’চিরসুখী’ এর ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর চিরকাল ব্যাপীয়া সুখী চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
কোনগুলো দেশি শব্দ?
Correct Answer:
ঘ: খোকা, চাঁপা
Explanation:
কোনগুলো দেশি শব্দ? সঠিক উত্তর খোকা, চাঁপা বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়।যেমন: খোকা,চাঁপা, কুলা,গঞ্জ,টোপর,ডাব,ডাগর ইত্যাদি।
’কোকিল’ এর প্রতিশব্দ কী?
Correct Answer:
গ: কলকন্ঠ
Explanation:
’কোকিল’ এর প্রতিশব্দ কী? সঠিক উত্তর কলকন্ঠ কোকিল এর প্রতিশব্দ - কলকন্ঠ, পিক, বসন্তদূত, পরাভূত।
’ঔদার্য’ শব্দটির বিপরীত শব্দ-
Correct Answer:
গ: কার্পণ্য
Explanation:
’ঔদার্য’ শব্দটির বিপরীত শব্দ- সঠিক উত্তর কার্পণ্য ঔদার্য শব্দের অর্থ - মহানুভব, উদারতা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। কার্পণ্য শব্দের অর্থ - কৃপণতা । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই ঔদার্য শব্দের বিপরীত শব্দ কার্পণ্য।
একুশে ফেব্রুয়ারি পটভুমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: মুনীর চৌধুরী
Explanation:
একুশে ফেব্রুয়ারি পটভুমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
Correct Answer:
ক: কবি শামসুর রাহমান
Explanation:
’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা? সঠিক উত্তর কবি শামসুর রাহমান 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' চরণটির রচয়িতা কবি শামসুর রাহমান এবংং 'তুমি আসবে বলে' কবিতার অন্তর্ভুক্ত।
’দারুণ’ শব্দটির আদি শব্দ-
Correct Answer:
গ: অত্যন্ত
Explanation:
’দারুণ’ শব্দটির আদি শব্দ- সঠিক উত্তর অত্যন্ত দারুণ শব্দের আদি শব্দ - অত্যন্ত। কারণ, দারুণ শব্দের অর্থ - অত্যন্ত, অতিশয়,প্রবল,তীব্র,অসহ্য,উৎকট,প্রবল,ক্রুর ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
’একই সময়ে বর্তমান’ এক কথায়-
Correct Answer:
ক: সমসাময়িক
Explanation:
’একই সময়ে বর্তমান’ এক কথায়- সঠিক উত্তর সমসাময়িক একই সময়ে বর্তমান - সমসাময়িক একই সময়ে চলমান - যুগপৎ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: বনফুল
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - বনফুল। এটি ১৮৮০ সালে প্রকাশিত হয়। এটি ৮ টি সর্গে বিভক্ত। এতে বিহারীলাল চক্রবর্তীর প্রভাব সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়।
সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় ?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় ? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
ভাষার মৌলিক অংশ কয়টি?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর ৪টি ভাষার মৌলিক অংশ ৪টি। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমনঃ ১.ধ্বনি(Sound) ২.শব্দ(Word) ৩.বাক্য(Sentence) ৪.অর্থ( Meaning)
'অম্লজান' --এর ইংরেজি কি?
Correct Answer:
ক: Oxygen
Explanation:
'অম্লজান' --এর ইংরেজি কি? সঠিক উত্তর Oxygen Hydrogen — উদজান Oxygen — অম্লজান Antacid — অম্লনাশক Acerbic — কষা
ভাষার রূপ কয়টি?
Correct Answer:
খ: ২টি
Explanation:
ভাষার রূপ কয়টি? সঠিক উত্তর ২টি ভাষার রূপ ২টি। বাংলা ভাষার রূপ ২ টি যথাঃ ১. কথ্যরীতি এবং ২.লেখ্যরীতি।
'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি?
Correct Answer:
খ: পারাপার
Explanation:
'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি? সঠিক উত্তর পারাপার পাড়ি - [বিশেষ্য পদ] এক পার হতে অন্য পারে গমন; উক্ত পার হওয়ার পথ বা দূরত্ব। ,
বিপরীতার্থক শব্দ কোনটি? 'বিনীত'
Correct Answer:
খ: দুর্বিনীত
Explanation:
বিপরীতার্থক শব্দ কোনটি? 'বিনীত' সঠিক উত্তর দুর্বিনীত শব্দ - বিপরীত শব্দ ভদ্র - অভদ্র বিনীত - দুর্বিনীত
'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: মায়া
Explanation:
'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর মায়া কুহক শব্দের সমার্থক শব্দ মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছলনা, ছল ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। কুহক শব্দের বিপরীত শব্দ নিষ্ঠুর, মায়ামমতাহীন
কোনটি প্রতিশব্দ নয় 'গৃহ'
Correct Answer:
গ: নিবিড়
Explanation:
কোনটি প্রতিশব্দ নয় 'গৃহ' সঠিক উত্তর নিবিড় গৃহ শব্দের প্রতিশব্দ - নিকেতন, আগার, বাঢী। নিবিড় মানে গভীর, ঘন, গহন। তাই উত্তর হবে নিবিড়।
'বিরক্ত'
Correct Answer:
গ: অনুরক্ত
Explanation:
'বিরক্ত' সঠিক উত্তর অনুরক্ত বিরক্ত শব্দের বিপরীতার্থক শব্দ অনুরক্ত। যার অর্থ আসক্ত, অনুরাগবিশিষ্ট।
'হৃদ্য'
Correct Answer:
ক: ঘৃণা
Explanation:
'হৃদ্য' সঠিক উত্তর ঘৃণা হৃদ্য মানে আন্তরিকতাপূর্ণ, রুচিকর। আর ঘৃণা মানে অতিষ্ঠ, রুচিহীন। তাই হৃদ্য এর বিপরীত শব্দ ঘৃণা।
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ----
Correct Answer:
ঘ: ব্যাকরণ
Explanation:
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ---- সঠিক উত্তর ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই - - - - ব্যাকরণ। ভাষাবিজ্ঞান বা শাস্ত্রে হলো ব্যাকরণ । ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো " বিশ্লেষণ"( বি + আ + ক্রি + অন) বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ। যে শাস্ত্র পাঠ করলে শুদ্ধভাবে ভাষা লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ভাষার সংজ্ঞা প্রসঙ্গে নানান সাহিত্যিক নানান মতামত লক্ষ্য করা যায় তবে যে সমস্ত মতামতগুলি গ্রহণযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হল - ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে যে শাস্ত্রে কোন ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেওয়া হয়' সেই শাস্থ্যকে বলে সেই ভাষার ব্যাকরণ ।
'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সোজা
Explanation:
'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সোজা ঋজু শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ - সহজ, সরল, সোজা, সুবোধ, লম্বা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। ঋজু শব্দের বিপরীত শব্দ বক্র, বাকা ইত্যাদি।
নিচের কোনটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: হিরন্ময়
Explanation:
নিচের কোনটি সঠিক নয় ? সঠিক উত্তর হিরন্ময় সঠিক বানান নয়: হিরন্ময়। সঠিক বানান - হিরণ্ময় - হিরণ্য + ময়। হিরণ্য শব্দের অর্থ - সোনা আর হিরণ্ময় শব্দের অর্থ - সোনার মত বা স্বর্ণময়। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে - নীরবতই হিরণ্ময়।
'বড্ড গরম লাগছে' এখানে 'গরম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উষ্ণতা
Explanation:
'বড্ড গরম লাগছে' এখানে 'গরম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উষ্ণতা বড্ড গরম লাগছে - বাক্যটিতে গরম বলতে উষ্ণতা কে বোঝায়। বাক্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যেখানে প্রকৃত অর্থের বাইরে অন্য অর্থ প্রকাশ করে। এইজন্য এখানে গরম বলতে উষ্ণতা কে বোঝানো হয়েছে।
'নারী'
Correct Answer:
ঘ: আত্মজ
Explanation:
'নারী' সঠিক উত্তর আত্মজ নারী শব্দের প্রতিশব্দ - সামন্তিনী, কামিনী, ভামিনী ইত্যাদি। আর আত্মজ মানে পুত্র। তাই উত্তর হবে আত্মজ।
'কেঁচেগণ্ডুষ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: নতুন করে আরম্ভ করা
Explanation:
'কেঁচেগণ্ডুষ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর নতুন করে আরম্ভ করা কেঁচো গণ্ডুস বাগধারাটির অর্থ - নতুন করে আরম্ভ করা বা পুনরায় আরম্ভ করা। যেমন: সবটাই ভুল হয়েছে, আবার কেঁচো গণ্ডুস করতে হবে দেখছি।
'রাজা'
Correct Answer:
খ: কিরণমালী
Explanation:
'রাজা' সঠিক উত্তর কিরণমালী রাজা শব্দের প্রতিশব্দ - নরেন্দ্র, ভূপাল, নৃপ। আর কিরনমালী শব্দের প্রতিশব্দ সূর্য। তাই উত্তর হবে কিরণমালী।
'দিন রাতের সন্ধিক্ষণ '
Correct Answer:
ঘ: গোধুলী
Explanation:
'দিন রাতের সন্ধিক্ষণ ' সঠিক উত্তর গোধুলী দিনের পূর্ব ভাগ - পূর্বাহ্ন দিনের সায়(অবসান) ভাগ - সায়াহ্ন দিন রাতের সন্ধিক্ষণ - গোধুলী
'এক থেকে শুরু করে ক্রমাগত'
Correct Answer:
গ: একাদিক্রমে
Explanation:
'এক থেকে শুরু করে ক্রমাগত' সঠিক উত্তর একাদিক্রমে এক থেকে শুরু করে ক্রমাগত - একাদিক্রমে।
'কোনভাবেই যা নিবারণ করা যায় না'
Correct Answer:
খ: অনিবার্য
Explanation:
'কোনভাবেই যা নিবারণ করা যায় না' সঠিক উত্তর অনিবার্য যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা কোন ভাবেই নিবারণ করা যায় না - অনিবার্য যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদী
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ?
Correct Answer:
ক: শ্রীকৃষ্ণকীর্তন
সংস্কৃত প্রয়োগ অনুসারে 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত?
Correct Answer:
খ: স্বরবর্ণ
' ক-অক্ষর গোমাংস '
Correct Answer:
গ: অশিক্ষিত ব্যক্তি
Explanation:
' ক-অক্ষর গোমাংস ' সঠিক উত্তর অশিক্ষিত ব্যক্তি ক - অক্ষর গোমাংস এর সঠিক অর্থ - অশিক্ষিত ব্যাক্তি/মূর্খ।