Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি অশুদ্ধ নয় :
Correct Answer:
ঘ: ছেলেটি অত্যন্ত মেধাবী
'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: অগ্নিবীণা
'রাবণের চিতা' বাগধারাটির শব্দ কোনটি?
Correct Answer:
গ: চির অশান্তি
Explanation:
'রাবণের চিতা' বাগধারাটির শব্দ কোনটি? সঠিক উত্তর চির অশান্তি রাবণের চিতা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির সঠিক অর্থ - চির অশান্তি। যেমন: রাবণের চিতাসম জ্বলিছে হৃদয় মম।
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবু জাফর সামসুদ্দিন
Explanation:
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর সামসুদ্দিন "পদ্মা মেঘনা যমুনা " - উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দীন। আবু জাফর শামসুদ্দীন ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি একুশে পদক লাভ করেন। তার রচিত " পদ্মা মেঘনা যমুনা " অনন্য উপন্যাস। এটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।
'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
ঘ: পো + ইত্র
Explanation:
'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর পো + ইত্র নিয়ম: এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ও + ই = অব্ + ই ; পো + ইত্র = পবিত্র।
'লাঠালাঠি' কোন ধরনের সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
'লাঠালাঠি' কোন ধরনের সমাস? সঠিক উত্তর বহুব্রীহি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
'কোথায় থাকা হয়' --এটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
গ: ভাববাচ্য
Explanation:
'কোথায় থাকা হয়' --এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য ভাববাচ্য: বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে, তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু না সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। যেমন: কোথায় থাকা হয়( সহকারী ক্রিয়াপদ যুক্ত)
'লিপ্সা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: নির্লিপ্ত
Explanation:
'লিপ্সা' শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নির্লিপ্ত লিপ্সা –বিরাগ (হায়াত মামুদ)
'সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত' উক্তিটি কার?
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
'গুরুকে ভক্তি-গুরুভক্তি'। এটি কোন সমাস?
Correct Answer:
খ: ২য়া তৎপুরুষ
Explanation:
'গুরুকে ভক্তি-গুরুভক্তি'। এটি কোন সমাস? সঠিক উত্তর ২য়া তৎপুরুষ গুরুকে ভক্তি = গুরুভক্তি। এটি ২য়া তৎপুরুষ সমাস। ২য়া তৎপুরুষ সমাস: পূর্বপদের ২য়া বিভক্তি(কে, রে) ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয়, তাকে ২য়া তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান থাকে। যেমন : গুরুকে ভক্তি = গুরুভক্তি বিপদকে আপন্ন - বিপদাপন্ন। তাই সঠিক উত্তর: ২য়া তৎপুরুষ সমাস।
নিচের কোনটি মৌলিক শব্দ?
Correct Answer:
ক: গোলাপ
'শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির,লিখ রেখ,একফোঁটা দিলেম শিশির'- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি?
Correct Answer:
ঘ: অকৃতজ্ঞতা
'পরার্থ' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: পরোপকার
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: নদী
এক কথায় প্রকাশ কর --'যে পুরুষ বিবাহ করেছেন' :
Correct Answer:
ঘ: কৃতদার
Explanation:
এক কথায় প্রকাশ কর --'যে পুরুষ বিবাহ করেছেন' : সঠিক উত্তর কৃতদার যে পুরুষ বিবাহ করেছে - কৃতদার। কৃতদার শব্দের অর্থ - দার গ্রহণ করেছে এমন, বিবাহিত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। কৃতদার এর বিপরীত শব্দ অকৃতদার।
কবি নজরুল এর প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: বাধন হারা
'একেই কি বলে সভ্যতা'- এর রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
'ব্যাকরণ' শব্দটি কোন প্রকারের?
Correct Answer:
খ: তৎসম
’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দীন জসীম উদ্দীন রচিত রাখালী কাব্যেগ্রন্থের কবর কবিতার পঙক্তিঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ।
’যার কোনো উপায় নেই’ -এককথায় কি হবে?
Correct Answer:
ক: নিরুপায়
Explanation:
’যার কোনো উপায় নেই’ -এককথায় কি হবে? সঠিক উত্তর নিরুপায় যার অন্য উপায় নেই → অনন্যোপায় । যার কোন উপায় নেই → নিরুপায়।
'বৃংহতি' হলো-
Correct Answer:
গ: হস্তির ডাক
কোনটি অঘোষ ধ্বনি?
Correct Answer:
ক: ক
’যা বলা হয়নি’ -এক কথায় কি হবে?
Correct Answer:
খ: অনুক্ত
Explanation:
’যা বলা হয়নি’ -এক কথায় কি হবে? সঠিক উত্তর অনুক্ত যা বলা হয়নি - অনুক্ত। যা বলা হবে - বক্তব্য।
’আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: চিরন্তন
Explanation:
’আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর চিরন্তন স্থির - চঞ্চল আবির্ভাব - তিরোভাব আকস্মিক - চিরন্তন
’অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: শেষ বিদায়
Explanation:
’অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর শেষ বিদায় অগস্ত্য যাত্রা (চির প্রস্থান, শেষ বিদায়) - ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত্য যাত্রা করলেন।
’বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন :
Correct Answer:
খ: বি + ছিন্ন
Explanation:
’বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন : সঠিক উত্তর বি + ছিন্ন ই + ছ = চ্ছ পরি + ছদ = পরিচ্ছদ। বি + ছিন্ন = বিচ্ছিন্ন। বি + ছেদ = বিচ্ছেদ।
’ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ঢেউ
Explanation:
’ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ঢেউ ঢেউ — ঊর্মি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল।
’ছায়াশীতল’ কোন সমাসের (ছায়াতে শীতল)
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
’ছায়াশীতল’ কোন সমাসের (ছায়াতে শীতল) সঠিক উত্তর তৎপুরুষ পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণঃ ধানের ক্ষেত = ধানক্ষেত ছায়াতে শীতল = ছায়াশীতল।
’হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মনি)?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
’হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মনি)? সঠিক উত্তর কর্মধারয় যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, হারিয়েছে যে মনি = হারামনি।
’কবর’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
’কবর’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ১৯৫২ সালের পটভূমিতে রচিত কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী।
পড়াশোনায় মন দাও- বাক্যে ‘পড়াশোনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
পড়াশোনায় মন দাও- বাক্যে ‘পড়াশোনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। পড়াশোনায় মন দাও। কী বিষয়ে মন দাও? পড়াশোনায় - অধিকরণে সপ্তমী।
’ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আহসান হাবীব
Explanation:
’ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আহসান হাবীব ছায়া হরিণ (১৯৬২) কাব্যটি আহসান হাবীব রচিত দ্বিতীয় কাব্য।
সুপ্ত শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: নিদ্রিত
’জন্ডিস’ একটি-
Correct Answer:
গ: নাটক
Explanation:
’জন্ডিস’ একটি- সঠিক উত্তর নাটক 'জন্ডিস' সেলিম আল দ্বীন রচিত একটি নাটক।
’হাজার বছর ধরে’ কার রচনা?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
’হাজার বছর ধরে’ কার রচনা? সঠিক উত্তর জহির রায়হান হাজার বছর ধরে প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এ উপন্যাসটির জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন। কোহিনুর আক্তার সুচন্দা ২০০৫ সালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
'ছাড়পত্র' কাব্যটি কার রচনা ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য্য
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: আরেক ফাল্গুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন ?
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন ? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন। তার আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন।
'হৃদ্য' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ঘৃণা
'বিরক্ত'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অনুরক্ত
ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
Correct Answer:
ক: ষষ্ঠ
Explanation:
ভাষার জগতে বাংলার স্থান কোথায়? সঠিক উত্তর ষষ্ঠ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) কর্তৃক স্বীকৃত বিশ্বের ভাষা নিয়ে গবেষণা এবং অনুসন্ধানকারী প্রতিষ্ঠান। ইথনোলগ : ল্যাঙ্গুয়েজেস অব দ্য ওয়ার্ল্ড - এর ১৭তম সংস্করণ (২০১৩) - এর তথ্য মতে, বর্তমানে বিশ্বে প্রচলিত ৭,১০৫টি ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান সপ্তম। চীনা, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি, আরবি ও পর্তুগিজ ভাষার পরে বাংলা ভাষার অবস্থান।
'আরোহন' এর - বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অবরোহন
'বিশ্ব নবী' গ্রন্থটি কে লিখেছেন?
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্ব নবী' গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর গোলাম মোস্তফা বিশ্বনবী গোলাম মোস্তফা রচিত হযরত মুহাম্মদ (স) এর জীবনীগ্রন্থ। ইসলাম ও জিহাদ, ইসলাম ও কমিউনিজম তার বিখ্যাত গদ্য গ্রন্থ।
'বিনীত' - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অবিনীত
'ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' - পংক্তির লেখক কে?
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
নিচের কোনটি 'হস্তী' এর প্রতিশব্দ নয়?
Correct Answer:
খ: করণ
চেটে খায় যা-
Correct Answer:
খ: লেহ্য
Explanation:
চেটে খায় যা- সঠিক উত্তর লেহ্য চোষ্য = চুষে খেতে হয় যা। চর্ব্য = চিবিয়ে খেতে হয় যা।
নিচের কোনটি 'রাজা' এর প্রতিশব্দ নয়?
Correct Answer:
খ: কিরনমালা
'কবিকঙ্কন' কার উপাধি?
Correct Answer:
খ: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation:
'কবিকঙ্কন' কার উপাধি? সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি মুকুন্দরাম চক্রবর্তী ‘কবিকংকন’ উপাধি লাভ করেন তার রচনার স্বীকৃতিস্বরুপ। মালাধর বসুর উপাধি ‘গুনরাজ খান’। মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষা নিয়ে ‘মাইকেল’ উপাধি গ্রহণ করেন।