Bangla MCQs

Showing 50 questions (Total: 14833)

Probashi Kallyan Bank #7001

'হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে'। --বাক্যটিতে 'হু হু' কোন অর্থে প্রযুক্ত?

ক: দ্বিরুক্তি
খ: ধ্বন্যাত্মক
গ: বিশিষ্টার্থক
ঘ: রূপকার্থক
Probashi Kallyan Bank #7002

'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন?

ক: তসলিমা নাসরিন
খ: নাসরীন জাহান
গ: নুরজাহান বোস
ঘ: সেলিনা হোসেন
Probashi Kallyan Bank #7003

নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়েছে?

ক: বক্ষমাণ
খ: স্থাণু
গ: পরিবহন
ঘ: উত্তরায়ণ
Probashi Kallyan Bank #7004

বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কী চিহ্ন ব্যবহৃত হয়?

ক: কোলন
খ: কমা
গ: সেমিকোলন
ঘ: ড্যাস
Bangladesh Krishi Bank #7005

'সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

ক: বিশেষ্য
খ: বিশেষণ
গ: বিশেষণের বিশেষণ
ঘ: সর্বনাম
Sadharan Bima Corporation #7006

পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?

ক: পাকজনাবেষু
খ: শ্রদ্ধাস্পদ
গ: পাকজনাব
ঘ: স্নেহাস্পদ
Meghna Bank Ltd #7007

ভুল বানান কোনটি ---

ক: সমীচিন
খ: শিহরন
গ: দ্বন্দ্ব
ঘ: জিগীষা
Related Topics
Bangladesh Krishi Bank #7008

'ঝাকের কই' - বাগধারাটি অর্থ কি?

ক: অসম্ভব চালাক
খ: বর্ষাকালীন মাছ
গ: একই দলের লোক
ঘ: একতাই বল
Related Topics
Probashi Kallyan Bank #7009

'গৃধ্র' শব্দের অর্থ ---

ক: লোভী
খ: গাধা
গ: শকুন
ঘ: টিকটিকি
Bangladesh Krishi Bank #7010

'কোথায় স্বর্গ, কোথায় নরক' উক্তিটির রচয়িতা কে?

ক: মীর মোশাররফ হোসেন
খ: নজিবুর রহমান
গ: শওকত ওসমান
ঘ: শেখ ফজলুল করিম
Probashi Kallyan Bank #7011

'নিঃসহায়' ---শব্দটি কোন সমাস ?

ক: অব্যয়ীভাব
খ: অলুক দ্বন্দ্ব
গ: বহুব্রীহি
ঘ: ষষ্ঠী তৎপুরুষ
Related Topics
Meghna Bank Ltd #7012

'যে মানুষটি দাঁড়িয়ে আছেন তাকে একটা চেয়ার দাও'। কি ধরনের বাক্য?

ক: সরল
খ: জটিল
গ: আবেগ বাক্য
ঘ: মিশ্র
Sadharan Bima Corporation #7013

বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?

ক: চোখের জল
খ: চোখের বালি
গ: চোখের মণি
ঘ: চোখের পর্দা
Probashi Kallyan Bank #7014

'হরিণ' শব্দের প্রতিশব্দ ----

ক: শশক
খ: কুরঙ্গ
গ: শৃঙ্গ
ঘ: চমরী
Related Topics
Meghna Bank Ltd #7015

বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?

ক: ক বর্গ
খ: চ বর্গ
গ: ট বর্গ
ঘ: প বর্গ
Related Topics
Probashi Kallyan Bank #7016

'কে কোথা হইতে শব্দ করিতেছে তাহাও জানিবার উপায় নাই।' -- কোন শ্রেণির বাক্য?

ক: যৌগিক
খ: জটিল
গ: সরল
ঘ: অনুজ্ঞা
Meghna Bank Ltd #7017

হাতের চতুর্থ আঙুলকে এককথায় বলে :

ক: তর্জনী
খ: মধ্যমা
গ: অনামিকা
ঘ: কনিষ্ঠা
Related Topics
Meghna Bank Ltd #7018

Galaxy --এর পরিভাষা কি?

ক: তারাগুচ্ছ
খ: নীহারিকা
গ: গ্রহানু
ঘ: নক্ষত্রবিথী
Related Topics
Probashi Kallyan Bank #7019

পর্তুগিজ 'আনানস' বাংলায় 'আনারস' এটি কী ধরনের পরিবর্তন?

ক: সাদৃশ্য
খ: বৈসাদৃশ্য
গ: অর্থগত
ঘ: ধ্বনিতাত্ত্বিক
Probashi Kallyan Bank #7020

'সবুজ' কোন ভাষার শব্দ ---

ক: দেশী
খ: সংস্কৃত
গ: পর্তুগিজ
ঘ: ফারসি
Meghna Bank Ltd #7021

পঞ্চাশের মন্বন্তর উপলক্ষে সুকান্ত ভট্টাচার্য কোন সাহিত্য সংকলন সম্পাদনা করেন?

ক: ছাড়পত্র
খ: হরতাল
গ: অভিযান
ঘ: আকাল
Meghna Bank Ltd #7022

'সব পক্ষের মন জুগিয়ে চলা' অর্থে কোন বাগধারার প্রয়োগ হয়?

ক: ঝোলে অম্বলে এক করা
খ: ঝোলে লাউ অম্বলে কদু
গ: ঝালে ঝোলে অম্বল
ঘ: ঝালে লাল মিষ্টিতে কালো
Related Topics
Probashi Kallyan Bank #7023

'সন্তরি সমুদ্র ঊর্মি' --এখানে 'সন্তরি' শব্দের অর্থ ---

ক: উত্তাল
খ: গভীর
গ: সাঁতারকাটা
ঘ: সাদা
Probashi Kallyan Bank #7024

'আকাশে শুধু নীল আর নীল'--এই বাক্যে 'আর' হচ্ছে ---

ক: ঘন
খ: অব্যয়
গ: অনেক
ঘ: বিশেষণ
Probashi Kallyan Bank #7025

'দিঘির জলে কার ছায়া গো' --এটি

ক: কবিতার বই
খ: নাটক
গ: উপন্যাস
ঘ: কোনোটিই নয়
Sadharan Bima Corporation #7026

'যা লাফিয়ে চলে' --এক কথায় বলে :

ক: উলম্ফ
খ: লাফবাজ
গ: দড়াবাজ
ঘ: প্লবগ
Sadharan Bima Corporation #7027

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ---

ক: কল্যাণীয়াসু
খ: কল্যাণবরেষু
গ: শ্রদ্ধাস্পদেষু
ঘ: শ্রদ্ধাস্পদেসু
Sadharan Bima Corporation #7028

'Nothing succeeds like success'-- এর বঙ্গানুবাদ হলো ---

ক: চোর পালালে বুদ্ধি বাড়ে
খ: জলেই জল বাঁধে
গ: জীবন থাকলেই আশা থাকবে
ঘ: চাঁদের কলঙ্ক আছে
Sadharan Bima Corporation #7029

'আমার গানের মালা আমি করব কারে দান ।' -- বাক্যটিতে 'কারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক: করণে সপ্তমী
খ: কর্মে সপ্তমী
গ: কর্তায় সপ্তমী
ঘ: অপাদানে সপ্তমী
Sadharan Bima Corporation #7030

নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?

ক: পিশাচ, শিরোচ্ছেদ, নুপূর
খ: পিচাশ, শিরশ্ছেদ, নুপূর
গ: পিশাচ, শিরশ্ছেদ, নূপুর
ঘ: পিশাচ, শিরোচ্ছেদ, নুপুর
Sadharan Bima Corporation #7031

'আবোল-তাবোল'-কার লেখা :

ক: সুকুমার রায়
খ: সুকান্ত ভট্টাচার্য
গ: অক্ষয় কুমার বড়াল
ঘ: সত্যজিৎ রায়
Sadharan Bima Corporation #7032

'সাহেব' শব্দের বহুওবচন কোনটি?

ক: সাহেবমণ্ডলী
খ: সাহেবসমূহ
গ: সাহেবকুল
ঘ: সাহেবান
Sadharan Bima Corporation #7033

'পঞ্চনদ' --- কোন সমাস?

ক: দ্বিগু
খ: কর্মধারায়
গ: দ্বন্দ্ব
ঘ: অব্যয়ীভাব
Sadharan Bima Corporation #7034

'রামগরুড়ের ছানা ' কথাটির অর্থ ----

ক: কাল্পনিক জন্তু
খ: গোমড়ামুখো লোক
গ: বোকা
ঘ: পুরাণোক্ত পাখি
Sadharan Bima Corporation #7035

বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

ক: ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ: উইলিয়াম কেরী
গ: নাথিয়েল ব্রাসি হ্যালহেড
ঘ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Sadharan Bima Corporation #7036

কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?

ক: কবি
খ: নেতা
গ: দাতা
ঘ: বাদশা
Sadharan Bima Corporation #7037

'শশাঙ্ক'--এর সমার্থক শব্দ কোনটি?

ক: খরগোশ
খ: সমুদ্র
গ: সূর্য
ঘ: চাঁদ
Bangladesh House Building Finance Corporation #7038

'নিম' যে ভাষার উপসর্গ ---

ক: উর্দু
খ: ফারসি
গ: গুজরাটি
ঘ: আরবি
Related Topics
Bangladesh House Building Finance Corporation #7039

'রোজনামচা' শব্দের অর্থ ----

ক: দিনের কৃত্যসূচি
খ: দিনলিপি
গ: দিনযাপন প্রণালি
ঘ: দিবস-নাম
Government Job and Other Recruitment Exams #7040

অভিধানে অনুসূত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি ---

ক: খদ্দর, ক্ষতি, খবর
খ: বাঁশ, বিবর্ণ, বনলতা
গ: তেল, তৈয়ার, তোয়া
ঘ: ময়না, মহিম, মাতৃ
Related Topics
Government Job and Other Recruitment Exams #7041

'গাজী মিয়া' ছদ্মনাম ---

ক: মীর মশাররফ হোসেনের
খ: মোতাহের হোসেন চৌধুরীর
গ: আবু জাফর শামসুদ্দিনের
ঘ: শামসুদ্‌দীন আবুল কালামের
Government Job and Other Recruitment Exams #7042

বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশেষিক লক্ষণ নয় ----

ক: ব্যক্তিস্বাতন্ত্র্য
খ: গীতিকবিতা
গ: শব্দালংকার
ঘ: পারত্রিকতা
Related Topics
Bangladesh House Building Finance Corporation #7043

বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা ---

ক: ৮টি
খ: ১১টি
গ: ৭টি
ঘ: ৯টি
Related Topics
Bangladesh House Building Finance Corporation #7044

'স্বজন' শব্দের ঠিক উচ্চারণ ---

ক: সজন
খ: সজোন
গ: শজন্‌
ঘ: শজোন্‌
Bangladesh House Building Finance Corporation #7045

শামসুর রাহমানের একটি উপন্যাস হলো ---

ক: নিজ বাসভূমে
খ: নিয়ত মন্তাজ
গ: আমি অনাহারী
ঘ: গৃহযুদ্ধের আগে
Bangladesh House Building Finance Corporation #7046

কাব্যনাটক নয় ---

ক: বিসর্জন
খ: তপস্বী ও তরঙ্গিণী
গ: দণ্ডকারণ্য
ঘ: নূরলদীনের সারাজীবন
Related Topics
Government Job and Other Recruitment Exams #7047

সৈয়দ মুজতবা আলী অধ্যাপনা করেননি---

ক: আজিজুল হক কলেজে
খ: বার্লিন বিশ্ববিদ্যালয়ে
গ: বরোদা কলেজে
ঘ: আল আযহার বিশ্ববিদ্যালয়ে
Related Topics
Bangladesh House Building Finance Corporation #7048

অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে ----

ক: ধ্বংস, ধ্বস, উচ্ছ্বাস
খ: উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
গ: বন্দি, ইতঃপূর্বে , বাষ্পীভূত
ঘ: একত্র, স্তূপীকৃত, নিরবচ্ছিন্ন
Related Topics
Bangladesh House Building Finance Corporation #7049

শব্দের পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় ---

ক: প্রত্যয়
খ: বিভক্তি
গ: উপসর্গ
ঘ: অনুসর্গ
Investment Corporation #7050

নিচের কোনজন বাংলা ভাষার কবি?

ক: সুরদাস
খ: কালিদাস
গ: জ্ঞানদাস
ঘ: জয়দেব