Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়_
Correct Answer:
খ: ক্রিয়াপদ ও সর্বনামে
Explanation:
সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়_ সঠিক উত্তর ক্রিয়াপদ ও সর্বনামে সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা ইত্যাদি।
'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম? সঠিক উত্তর উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসঃ চৌঠাকুরানীর হাট, রাজর্ষী, চোখের বালি, নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি।
'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: বাস্তব
Explanation:
'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বাস্তব অলীক শব্দের অর্থ মিথ্যা, অসত্য। এর বিপরীত শব্দ বাস্তব।
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: পরি + অন্ত
Explanation:
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর পরি + অন্ত 'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ পরি + অন্ত। ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা,্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + অ = য - ফলা + অ অতি + অন্ত = অত্যন্ত, প্রতি + অহ = প্রত্যহ, অতি + অধিক = অত্যধিক, আদি + অন্ত = আদ্যন্ত, যদি + অপি = যদ্যপি, পরি + অন্ত = পর্যন্ত।
'গোঁয়ার গোবিন্দ' _ এর অর্থ কী?
Correct Answer:
ঘ: কাণ্ডজ্ঞানহীন
Explanation:
'গোঁয়ার গোবিন্দ' _ এর অর্থ কী? সঠিক উত্তর কাণ্ডজ্ঞানহীন 'গোঁয়ার গােবিন্দ' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন। ভূশণ্ডির কাক বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। অক্ষর জ্ঞানহীন বাগরাধার অর্থ নিরক্ষর।
' বাংলাদেশ ' কবিতাটির রচিওতা কে?
Correct Answer:
খ: অমিয় চক্রবর্তী
Explanation:
' বাংলাদেশ ' কবিতাটির রচিওতা কে? সঠিক উত্তর অমিয় চক্রবর্তী 'বাংলাদেশ’ কবিতাটির রচয়িতা অমিয় চক্রবর্তী। তার ‘অনিঃশেষ' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এ কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে । কবিতাটি ১৮ মাত্রার প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত ।
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে" __ পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কুসুম কুমারী দাস
Explanation:
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে" __ পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে - পঙক্তিটি কুসুম কুমারী দাশ রচিত । তিনি কবি জীবনানন্দ দাশের মা।
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস ?
Correct Answer:
ক: কাঁদো নদী কাঁদো
Explanation:
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস ? সঠিক উত্তর কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'কাঁদো নদী কাঁদো।
মুনীর চৌধুরীর 'রক্তাত প্রান্তর ' কোন শ্রেনীর নাটক?
Correct Answer:
গ: ঐতিহাসিক
Explanation:
মুনীর চৌধুরীর 'রক্তাত প্রান্তর ' কোন শ্রেনীর নাটক? সঠিক উত্তর ঐতিহাসিক মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর’ ঐতিহাসিক নাটক, যা ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত। তার আরাে কয়েকটি নাটক : চিঠি, কবর, দণ্ডকারণ্য। তার অনুবাদ নাটক : কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ ।
'ম্যাও ধরা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: দায়িত্ব নেয়া
Explanation:
'ম্যাও ধরা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর দায়িত্ব নেয়া ম্যাও ধরা (দায়িত্ব নেয়া / ঝুঁকি লওয়া): শরীরের উপর যে এত অত্যাচার করছ, অসুখ হলে ম্যাও ধরবে কে?
'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer:
ক: শেখ নিয়ামত শাকের
Explanation:
'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর শেখ নিয়ামত শাকের 'সূর্য দীঘল বাড়ী' ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। ছায়াছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মহিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। আর ইসহাকের উপন্যাস সূর্য দীঘল বাড়ী (১৯৫০) অবলম্বনে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এটি।
'যে ক্রমাগত রোদন করছে' -এর এক কথায় প্রকাশ কি হবে?
Correct Answer:
ঘ: রোরুদ্যমান
Explanation:
'যে ক্রমাগত রোদন করছে' -এর এক কথায় প্রকাশ কি হবে? সঠিক উত্তর রোরুদ্যমান রোদন করা অর্থ - কান্না করা। রোরুদ্যমান বলতে না থেমে কান্না করা বুঝায়া।
'অসমাপ্ত' আত্মজীবনী' গ্রন্থের লেখক হলেন_
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত' আত্মজীবনী' গ্রন্থের লেখক হলেন_ সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'অসমাপ্ত' আত্মজীবনী' শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমুলক গ্রন্থ। 'অসমাপ্ত' আত্মজীবনী' গ্রন্থটি প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে। এ পর্যন্ত মোট ১২ টি ভাষায় প্রকাশিত হয়েছে।
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
ঘ: চীনা
Explanation:
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর চীনা 'লিচু' শব্দটি চীনা ভাষা থেকে এসেছে। চীনা শব্দ : চা, চিনি, লিচু, লুচি, সাম্পান।
চারপায় শব্দের অর্থ-
Correct Answer:
গ: চৌকি
Explanation:
চারপায় শব্দের অর্থ- সঠিক উত্তর চৌকি 'চারপায়' শব্দের অর্থ - চৌকি বা টুল।
আর একটা গান গাও না । এখানে 'না' দ্বারা প্রকাশ পেয়েছে___
Correct Answer:
ঘ: অনুরোধ
Explanation:
আর একটা গান গাও না । এখানে 'না' দ্বারা প্রকাশ পেয়েছে___ সঠিক উত্তর অনুরোধ যে সকল শব্দ বাক্যে ব্যবহৃত না হলেও লিঙ্গ, বচন, বিভক্তিভেদে রূপান্তরিত হয় না, অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না, তাদের বলা হয় অব্যয় পদ। যেমন - ও, বরং, হ্যাঁ, না, তবে, নতুবা, তথাপি, আর, নচেৎ ইত্যাদি। নিষেধ অর্থে: এখন যেও না। বিকল্প প্রকাশে : তিনি যাবেন, না হয় আমি যাব। আদর প্রকাশে বা অনুরোধে : আর একটি মিষ্টি খাও না খোকা। আর একটা গান গাও না। সম্ভাবনায় : তিনি না কি ঢাকায় যাবেন। বিস্ময়ে : কী করেই না দিন কাটাচ্ছ! তুলনায়: ছেলে তো না, যেন একটা হিটলার।
বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
Correct Answer:
খ: সংবাদ প্রভাকর
Explanation:
বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? সঠিক উত্তর সংবাদ প্রভাকর যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা ' সংবাদ প্রভাকর '। এ পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য চর্চা শুরু করেন। অন্যদিকে বঙ্গদর্শন, সবুজপত্র ও লাঙ্গল পত্রিকার সম্পাদক যথাক্রমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী ও কাজী নজরুল ইসলাম।
মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: মহাকাব্য
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা? সঠিক উত্তর মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য।
বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি __
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্রাচার্য
Explanation:
বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি __ সঠিক উত্তর সুকান্ত ভট্রাচার্য বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ( ১৯২৬ - ১৯৪৭) জন্মগ্রহণ করেন কলকাতার কালিঘাটে। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ায়। মাত্র ২১ বছর বয়সে যক্ষা রোগে তিনি মারা যায়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল।
ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি?
Correct Answer:
গ: ভাষাবিজ্ঞানী
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি? সঠিক উত্তর ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি ভাষাবিজ্ঞানী। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
Correct Answer:
ঘ: জাপানি
Explanation:
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর জাপানি 'রিকশা' জাপানি শব্দ জাপান ভাষা থেকে আগত বাংলা ভাষায় আরেকটি শব্দ হারিকিরি।
'কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমুলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। এই বইটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭ সালে। গ্রন্থটিতে ১৯৬৬ - ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর কারাস্মৃতি স্থান পেয়েছে।
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ?
Correct Answer:
ক: পণ
Explanation:
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ? সঠিক উত্তর পণ কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন : চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ ইত্যাদি।
এখানো দেখনি তুমি? এখানে নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েচে?
Correct Answer:
ক: ক্রিয়া বিশেষণ
Explanation:
এখানো দেখনি তুমি? এখানে নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েচে? সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ এখানো দেখনি তুমি? এখানে নি’ ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন - পরে একবার এসো। ক্রিয়া বিশেষণের বিভিন্ন ধরনের গঠন নিন্মেরূপ - বিভক্তিহীন শব্দযোগেঃ ভাবজ্ঞাপক - সে অবশ্য আসবে। সময়জ্ঞাপক - ক্রমাগত ভুল করো না। স্থানবাচক - হেথা আর এসো না। এ - বিভক্তি যোগেঃ সুখে থাকতে চাই। পরিস্থিতি চরমে উঠেছে।
'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: বসুন্ধরা
Explanation:
'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বসুন্ধরা পৃথিবী - এর সমার্থক শব্দ : বসুন্ধরা, ধরা, ধরিত্রী, মেদিনী, ক্ষিতি, অবনি, ভূলোক, মহী, পৃথ্বী ইত্যাদি। সলিল - এর সমার্থক শব্দ : পানি, বারি, অম্বু, নীর, উদক, অম্ভ ইত্যাদি। হিমাংশু - এর সমার্থক শব্দ : চাঁদ, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, ইন্দু ইত্যাদি। দ্যুলোক শব্দের অর্থ - স্বর্গলোক।
আরেক ফাল্গুন ‘ উপন্যাসের রচয়িতা -
Correct Answer:
ক: জহির রায়হান
Explanation:
আরেক ফাল্গুন ‘ উপন্যাসের রচয়িতা - সঠিক উত্তর জহির রায়হান জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ' আরেক ফাল্গুন'। তার রচিত আরো কয়েকটি উপন্যাস : হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে।
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা ' __ চরণের রচয়িতা কে?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা ' __ চরণের রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় 'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা ' __ চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।
পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন?
Correct Answer:
ক: মুন্সিগঞ্জ
Explanation:
পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন? সঠিক উত্তর মুন্সিগঞ্জ প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক পণ্ডিত অতীশ দীপংকর ১৯৮২ খ্রীস্টাব্দে বিক্রম্পুর (বর্তমানে মুন্সিগঞ্জ জেলা) পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন।
'ধোপা' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Correct Answer:
গ: ধোপানী
Explanation:
'ধোপা' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? সঠিক উত্তর ধোপানী ধোপা, (আঞ্চ) ধোবা /বিশেষ্য পদ যে কাপড় ধোলাই করে, রজক। /বিশেষ্য পদ/ স্ত্রীলিঙ্গ. ধোপানী, ধোবানী।
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি__ বাক্যটি কোন কালের উদাহরণ?
Correct Answer:
খ: পুরাঘটিত বর্তমান
Explanation:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি__ বাক্যটি কোন কালের উদাহরণ? সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান ক্রিয়া পূর্বে শেষ হলে তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন - আমি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি।
বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ
Correct Answer:
ঘ: বাক্ + আড়ম্বর
Explanation:
বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর বাক্ + আড়ম্বর ক, চ, ট, ত্, প্ - এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলাে যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।
'জীবন বন্দনা ' কবিতাটি কবি কাজী নজ্রুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?
Correct Answer:
ক: সন্ধ্যা
Explanation:
'জীবন বন্দনা ' কবিতাটি কবি কাজী নজ্রুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ? সঠিক উত্তর সন্ধ্যা কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্যতম কবিতা জীবন বন্দনা'। এ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তার রচিত আরাে কয়েকটি উল্লেখযােগ্য কবিতা : প্রলয়ােল্লাস, বিদ্রোহী (অগ্নিবীণা); আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূজারিণী (দোলনচাঁপা); নারী, মানুষ (সাম্যবাদী)।
'ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: অসম্ভব ঘটনা
Explanation:
'ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অসম্ভব ঘটনা ব্যাঙের সর্দি (অসম্ভব কিছু): যে সাতবার জেল খেটে এসেছে, তাকে দেখাও জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি।
কোনটি পক্ক অর্থে প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: পাকা আম
'রাত্রি' -এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: যামিনী
Explanation:
'রাত্রি' -এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর যামিনী 'রাত্রি' - এর সমার্থক শব্দ যামিনী। 'রাত্রি' - এর সমার্থক শব্দ : রাত, রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
ঘ: খাতা -পত্র
Explanation:
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর খাতা -পত্র খাতা - পত্র সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
তাম্বুল রাতুল হউল অধর পরশে’ পঙক্তিটি রচয়িতা-
Correct Answer:
খ: আলাওল
Explanation:
তাম্বুল রাতুল হউল অধর পরশে’ পঙক্তিটি রচয়িতা- সঠিক উত্তর আলাওল মধ্যযুগের কবি আলাওল রচিত বিখ্যাত পঙক্তি - 'তাম্বুল রাতুল হইল অধর পরশে। ' পঙক্তিটি তার 'পদ্মাবতী ' কাব্যের পদ্মাবতী - রূপ - বর্ণন খন্ডের অংশ বিশেষ। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্হ : হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা, সয়ফুলমুলুক, বদিউজ্জামান, রাগতালনামা।
Comparative শব্দটির পরিভাষা হলো __
Correct Answer:
ক: তুলনামূলক
Explanation:
Comparative শব্দটির পরিভাষা হলো __ সঠিক উত্তর তুলনামূলক সাম্যবাদ – Communism. তুলনামূলক – Comparative. প্রতিযোগিতা – Competition. খেসারত – Compensation.
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: নিতান্ত অলস
Explanation:
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর নিতান্ত অলস খয়ের খাঁ, কাছা ঢিলা ও একচোখা বাগধারার অর্থ যথাক্রমে চাটুকার, অসাবধান ও পক্ষপাতিত্ব।
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন?
Correct Answer:
ঘ: জটিল বাক্য
Explanation:
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন? সঠিক উত্তর জটিল বাক্য এটি একটি জটিল বাক্যের উদাহরণ। একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত, তবে তাকে জটিল বাক্য বলে।
কারক ও বিভক্তি নির্ণয় করুন। ঘোড়াকে চাবুক মার __
Correct Answer:
গ: করণে শুন্য
Explanation:
কারক ও বিভক্তি নির্ণয় করুন। ঘোড়াকে চাবুক মার __ সঠিক উত্তর করণে শুন্য 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - ঘোড়াকে চাবুক মার। এখানে ' চাবুক' শব্দটি করণে শূন্য বিভক্তি।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি __ এর সঠিক বাক্য সংকোচন হলো:
Correct Answer:
খ: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি __ এর সঠিক বাক্য সংকোচন হলো: সঠিক উত্তর ইতিহাসবেত্তা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা, ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত?
Correct Answer:
গ: বাঁধন হারা
Explanation:
নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত? সঠিক উত্তর বাঁধন হারা নজরুল ইসলাম ৩ টি উপন্যাস রচনা করেন। যথা : বাধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা।
যাপিত জীবন উপন্যাসের গ্রন্থের রচয়িতা ---
Correct Answer:
গ: সেলিনা হোসেন
Explanation:
যাপিত জীবন উপন্যাসের গ্রন্থের রচয়িতা --- সঠিক উত্তর সেলিনা হোসেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের দেশবিভাগ ও ভাষা আন্দোলনের উপন্যাস যাপিত জীবন। তার রচিত আরো কয়েকটি উপন্যাস : জলোচ্ছ্বাস, হাঙ্গর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, কাঁটাতারে প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা।
নবান্ন কী?
Correct Answer:
গ: ফসল কাটার উ’ৎসব
Explanation:
নবান্ন কী? সঠিক উত্তর ফসল কাটার উ’ৎসব নবান্ন শব্দের অর্থ - নতুন অন্ন বা হেমন্তকালীন ধান কাটার পর নতুন চালের পিঠা, পায়েস প্রভৃতি খাওয়ার উৎসব।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
Correct Answer:
গ: একাত্তরের মুক্তিযুদ্ধ
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? সঠিক উত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্প রেইনকোট প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এটি মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত।
এক কথায় প্রকাশ করুন ___ 'যার দুই হাত সমান চলে'
Correct Answer:
ক: সব্যসাচী
Explanation:
এক কথায় প্রকাশ করুন ___ 'যার দুই হাত সমান চলে' সঠিক উত্তর সব্যসাচী যার দুই হাত সমান চলে – সব্যসাচী দুই হাত দিয়ে - দোহাতি। চুরি - ছেঁচড়ামির অভ্যাস - হাতটান।
'উচ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো:
Correct Answer:
গ: উৎ + ছেদ
Explanation:
'উচ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: সঠিক উত্তর উৎ + ছেদ ত্ ও দ্ এর পর চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্হানে চ্ হয়। যেমন - উৎ + ছেদ = উচ্ছেদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অনল
Explanation:
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনল আগুন এর সমার্থক শব্দঃ অনল, বহ্নি, পাবক, হুতাশন, দহন, সর্বভুক, সর্বশুচি।
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Correct Answer:
গ: ঐ
Explanation:
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? সঠিক উত্তর ঐ পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি - সুর বলা হয়। যেমন - অ + ই অই (বই), অ + উ = অউ (বউ), অ + এ = অয়, (বয়, ময়না) , অ + ও = অও (হও, লও)। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক ঘরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।