Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি লিঙ্গান্তর হয় না?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
কোনটি লিঙ্গান্তর হয় না? সঠিক উত্তর কবিরাজ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার এই শব্দগুলোর লিঙ্গান্তর হয়না।
'চাচা কাহিনীর' লেখক কে ?
Correct Answer:
খ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'চাচা কাহিনীর' লেখক কে ? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত, ও বুদ্ধিদীপ্ত সাহিত্যধারার প্রবর্তক। তার রচিত গল্পগ্রন্থ 'চাচা কাহিনী '১৯৫২ সালে প্রকাশিত হয়।
'অশ্ম' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: পাথর
Explanation:
'অশ্ম' শব্দের অর্থ কি? সঠিক উত্তর পাথর অশ্ম( অশ্ + ম) বিশেষ্য পদ যার অর্থ প্রস্তর, শিলা, শিলাজাত, দাহ্য খনিজ পদার্থবিশেষ।
'যিনি জজ তিনিই সাহেব' =জজ সাহেব -কোন সমাস ?
Correct Answer:
গ: কর্মধারয় সমাস
Explanation:
'যিনি জজ তিনিই সাহেব' =জজ সাহেব -কোন সমাস ? সঠিক উত্তর কর্মধারয় সমাস যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন, যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব।
নিচের শুদ্ধ বানান কোনটি ?
Correct Answer:
খ: বয়ঃপ্রাপ্ত
Explanation:
নিচের শুদ্ধ বানান কোনটি ? সঠিক উত্তর বয়ঃপ্রাপ্ত বয়ঃপ্রাপ্ত শুদ্ধ বানান।
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' কাকে বলা হয় ?
Correct Answer:
গ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' কাকে বলা হয় ? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী কবি বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা। গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে তার খ্যাতি। রবীন্দ্রনাথ কর্তৃক তাকে বাংলা গীতিকাব্য ধারার 'ভোরের পাখি 'বলে আখ্যায়িত।
'অনীক' শব্দের অর্থ কি ?
Correct Answer:
ঘ: সৈনিক
Explanation:
'অনীক' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর সৈনিক 'অনীক' শব্দের অর্থ - সৈন্যদল, সৈনিক, সেনানী।
টা,টা , খানা - কে কি বলে ?
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
Explanation:
টা,টা , খানা - কে কি বলে ? সঠিক উত্তর পদাশ্রিত নির্দেশক একবচনে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, ইত্যাদি পদাশ্রিত নির্দেশক।
প্রচুর শব্দের বিশেষণ কোনটি ?
Correct Answer:
ক: ঢের, পর্যাপ্ত
Explanation:
প্রচুর শব্দের বিশেষণ কোনটি ? সঠিক উত্তর ঢের, পর্যাপ্ত প্রচুর শব্দটিই বিশেষণ। প্রচুর শব্দের বিশেষ্য হলো প্রাচুর্য। প্রচুর বিশেষণ শব্দের অর্থ ঢের, পর্যাপ্ত।
'রবীন্দ্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?
Correct Answer:
গ: রবি+ইন্দ্র
Explanation:
'রবীন্দ্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি ? সঠিক উত্তর রবি+ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন অতি + ইত = অতীত। রবি + ইন্দ্র = রবীন্দ্র।
কাজী নজরুল ইসলাম এর 'বিন্দ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রস্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলাম এর 'বিন্দ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রস্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর অগ্নিবীণা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য'অগ্নিবীণা' ১৯২২ সালে প্রকাশিত হয়। এ কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী '।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়__
Correct Answer:
ঘ: বালুচর
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়__ সঠিক উত্তর বালুচর Note : অপশনের চারটিই কাজী নজরুল ইসলামের রচনা। ছায়ানট (১৯২৪) প্রেমপ্রধান কাব্য; ব্যথার দান (১৯২২) প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ মধুমালা (১৯৫৯) নাট্যগ্রন্থ এবং জিঞ্জির (১৯২৮) বিদ্রোহীপ্রধান কাব্য।
'কলকাঠি নারা'বাগধারাটির অর্থ কি ?
Correct Answer:
খ: গোপনে কু-পরামর্শ দেয়া
Explanation:
'কলকাঠি নারা'বাগধারাটির অর্থ কি ? সঠিক উত্তর গোপনে কু-পরামর্শ দেয়া 'কলকাঠি নাড়া' বাগধারার অর্থ গোপনে কুপরামর্শ দেওয়া।
'শুভক্ষণে জন্ম যার' -- বাক্যটিকে এককথায় কি বলে ?
Correct Answer:
খ: ক্ষণজন্মা
Explanation:
'শুভক্ষণে জন্ম যার' -- বাক্যটিকে এককথায় কি বলে ? সঠিক উত্তর ক্ষণজন্মা শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। যার অর্থ সৌভাগ্যবান, মহামানব ইত্যাদি।
বিভক্তিহীন নাম শব্দের কি বলে ?
Correct Answer:
ক: প্রাতিপদিক
Explanation:
বিভক্তিহীন নাম শব্দের কি বলে ? সঠিক উত্তর প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন, হাত, বই, কলম ইত্যাদি।
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে ?
Correct Answer:
গ: পর্তুগিজ শব্দ
Explanation:
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে ? সঠিক উত্তর পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ আলপিন। এছাড়াও আনারস, চাবি, কপি, আলকাতরা, আচার, আলমারি, আয়া, বোমা, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ।
আগুনের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: অনল
Explanation:
আগুনের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর অনল আগুনের সমার্থক শব্দ হলো অগ্নি, অনল, পাবক, হুতাশন, দহন, সর্বভুক, সর্বশুচি, বৈশ্বানর।
মুক্তিযুন্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
Correct Answer:
গ: হাঙ্গর নদী গ্রেনেড
Explanation:
মুক্তিযুন্ধভিত্তিক উপন্যাস কোনটি ? সঠিক উত্তর হাঙ্গর নদী গ্রেনেড 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। এ উপন্যাসের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
বাক্যে প্রশ্নবোধক (?)থাকলে কতক্ষণ সময় থামতে হয় ?
Correct Answer:
ক: এক সেকেন্ড
Explanation:
বাক্যে প্রশ্নবোধক (?)থাকলে কতক্ষণ সময় থামতে হয় ? সঠিক উত্তর এক সেকেন্ড বাক্যে কোনোকিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। বাক্যে প্রশ্নবোধক (?)থাকলে এক সেকেন্ড থামতে হয়।
সনেটের কটি অংশ ?
Correct Answer:
খ: দুটি
Explanation:
সনেটের কটি অংশ ? সঠিক উত্তর দুটি সনেট কবিতার একটি বিশেষ রূপকল্প। একটি সনেটে ১৪ চরণ থাকে। ৮ ও ৬ চরণে বিভক্ত। প্রথম ৮ চরণকে অষ্টক এবং শেষ ৬ চরণকে ষটক বলে।
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
Correct Answer:
গ: মাগধী প্রাকৃত
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ? সঠিক উত্তর মাগধী প্রাকৃত ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম।
'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মত+ঐক্য
Explanation:
'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মত+ঐক্য 'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + এ = ঐ জন + এক = জনৈক, হিত + এষী = হিতৈষী, সর্ব + এব = সর্বৈব, অ + ঐ = ঐ মত + ঐক্য = মতৈক্য।
যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে ?
Correct Answer:
ক: নিপাতনে সন্ধি
Explanation:
যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে ? সঠিক উত্তর নিপাতনে সন্ধি ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনে নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায়না, অথচ তা ষংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন, অন্য + অন্য = অন্যান্য, পর + পর = পরস্পর
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ?
Correct Answer:
ঘ: দ্বিরুক্ত শব্দ
Explanation:
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ? সঠিক উত্তর দ্বিরুক্ত শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্বক দ্বিরুক্তি। যেমন, কিচির মিচির, টাপুর টুপুর।
'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ?
Correct Answer:
ক: সংজ্ঞাবাচক
Explanation:
'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ? সঠিক উত্তর সংজ্ঞাবাচক যেসব বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন: নাহিদ, আফতাব, ঢাকা, পদ্মা, গঙ্গা, তাজমহল , ‘সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' ইত্যাদি।
'এক থালাতে খাব মোরা'---কোন কারকে কোন বিভক্তিঃ
Correct Answer:
ক: অধিকারণে ৭মী
হনন করার ইচ্ছা এক কথায় কি হবে?
Correct Answer:
ক: জিঘাংসা
Explanation:
হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? সঠিক উত্তর জিঘাংসা হনন করার ইচ্ছা - জিঘাংসা,হনন করতে ইচ্ছুক - জিগাংসু। জয়লাভ করার ইচ্ছা - জিগীষা।
যার কোনো কিচু থেকেই ভয়- নেই -এক কথায় প্রকাশ কি?
Correct Answer:
খ: অকুতোভয়
Explanation:
যার কোনো কিচু থেকেই ভয়- নেই -এক কথায় প্রকাশ কি? সঠিক উত্তর অকুতোভয় যার কোনো কিছুই থেকে ভয় নেই - এর এক কথায় প্রকাশ অকুতোভয়। ভয় নেই যার - নির্ভীক।
সাধুরীতি শব্দ কোনটি?
Correct Answer:
ক: গ্রহ
Explanation:
সাধুরীতি শব্দ কোনটি? সঠিক উত্তর গ্রহ সাধু শব্দের অর্থ শিষ্ট,ভদ্র বা মার্জিত। বাংলা গদ্য সাহিত্যের শুরু থেকে শিষ্টজনেরা এ ভাষায় সাহিত্য চর্চা করেতেন। তৎসম বা সংস্কৃত শব্দ সাধুরীতি শব্দ। এ শব্দ কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন - চন্দ্র,সূর্য,গ্রহ,গৃহ,বৃক্ষ,ক্ষেত কর্ণ ইত্যাদি।
শুদ্ধ বানান কোনটি?
Correct Answer:
খ: বিভীষিকা
Explanation:
শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর বিভীষিকা শুদ্ধ বানান ‘বিভীষিকা’শব্দটি অর্থ আতঙ্ক বা ভীতিকর ঘটনা।
কবর কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
খ: রাখালী
Explanation:
কবর কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর রাখালী পল্লীকবি জসীমউদ্দীন(১৯০৩ - ১৯৭৬ খ্রি) বাংলা কাব্যে কাহিনি এবং এর গীতিময়তা দান করেন।তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো ‘রাখালী’। কবির বিখ্যাত ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
Correct Answer:
ঘ: নী+ অনট
Explanation:
নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়? সঠিক উত্তর নী+ অনট ‘নয়ন’ - এর সঠিক প্রকৃতি প্রত্যয় - নী + অনট = নী + অন > (ন + অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকরণে দুই ধরনের প্রত্যয় দেখা যায়। যেমন - সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: বাঁকা
Explanation:
ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বাঁকা ‘ঋজু’ এবং ‘সোজা’ শব্দের বিপরীত শব্দ বাঁকা। কঠিন শব্দের বিপরীত শব্দ কোমল।
আঞ্চলিক ভাষার অপর নাম কি?
Correct Answer:
খ: উপভাষা
Explanation:
আঞ্চলিক ভাষার অপর নাম কি? সঠিক উত্তর উপভাষা ‘কোনো নির্দিষ্ট বা সীমিত অঞ্চলের মানুষের মুখের ভাষা রূপকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা হয়।
'ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেথা নয়, অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে ' কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: বলাকা
Explanation:
'ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেথা নয়, অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে ' কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? সঠিক উত্তর বলাকা বলাকা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টিরবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি - মনের এই গতির সুর "বালাকা" কাব্যে সুস্পষ্টসৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: প্রাচীন
Explanation:
অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন - এর বিপরীত শব্দ প্রাচীন। আর নবীন - এর বিপরীত শব্দ প্রবীণ।
বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যেয়
Explanation:
বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যেয় বিস্ময় ও সংশয় - এর বিপরীতার্খক শব্দ প্রত্যয়। দ্বিধা - নির্দ্বিধা; নির্ভয় - ভয়।
'মহানবী' কোন সমাস?
Correct Answer:
ঘ: কর্মধারয়
Explanation:
'মহানবী' কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় কর্মধারায় সমাস। যেমন যে নবী = মহানবী। আরো কয়েকটি কমর্কধারায় সমাস: মহাকীর্তি, মহাজ্ঞান, মহারাজ, নরাধম, কদর্য, কদাচার, সুন্দরলতা, জজ সাহেব।
'অম্বু' শব্দের অর্থ _
Correct Answer:
ঘ: পানি
Explanation:
'অম্বু' শব্দের অর্থ _ সঠিক উত্তর পানি ‘অম্বু’ - এর সমার্থক শব্দ: পানি, সলিল, নীর, উদক, জল, বারি, অম্ভ। আগুন - এর সমার্থক শব্দ: অগ্নি, অনল, পাবক, সর্বভুক, সর্বশুচি, হুতাশন। চাঁদ - এর সমার্থক শব্দ: চন্দ্র, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, বিধু, হিমকর। নদী - এর সমার্থক শব্দ: স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, গাঙ, কল্লোলিনী।
'ইদুর কপালে' -এর সমার্থক বাগধারা_
Correct Answer:
ক: ঊনপাঁজরে
Explanation:
'ইদুর কপালে' -এর সমার্থক বাগধারা_ সঠিক উত্তর ঊনপাঁজরে ইঁদুর কপালে ও ঊনপাজুরে বাগধারার অর্থ হতভাগ্য/মন্দভাগ্য। অন্যদিকে কাক জ্যোৎস্না, ভূষণ্ডির কাক ও নেই আঁকড়া বাগধারার অর্থ যথাক্রমে ক্ষীণ চন্দ্রালোক, দূীর্ঘজীবী ও একগুয়ে।
'বিহগ' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: প্রসূন
Explanation:
'বিহগ' -এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর প্রসূন বিহগ - এর সমার্থক শব্দ: পাখি, খেচর, খগ, বিহঙ্গ, দ্বিজ, পক্ষী, বিহঙ্গম, শকুন্ত। অন্যদিকে প্রসূন - এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, পুষ্প।
'ছেলে তো নয় যেন ননীর পুতুল ' ___ এখানে 'যেন'
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'ছেলে তো নয় যেন ননীর পুতুল ' ___ এখানে 'যেন' সঠিক উত্তর অব্যয় যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে। কখনো একাদিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: ছেলে তো নয় যেন ননীর পুতুল। এ বাক্যে ‘যেন’ অব্যয় পদ, যা ব্যঙ্গ প্রকাশে ব্যবহৃত হয়েছে।
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' ___ চরণটি কোন কবিতার?
Correct Answer:
ঘ: বিদ্রোহী
Explanation:
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' ___ চরণটি কোন কবিতার? সঠিক উত্তর বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২)। এ কাব্যের দ্বীতীয় কবিতা ‘বিদ্রোহী’, যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতার গুরুত্বপূর্ণ পঙক্তি - ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’
'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে' __ এ বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
Explanation:
'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে' __ এ বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। যেমন: ‘বুলবুলিতে ধান খেয়েছে’বাক্যে ‘খাওয়া’কাজটি বুলবুলির দ্বারা সম্পাদিত হয়েছে।
'যে নারীর স্বামী ও পুত্র নেই ' -এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: অবীরা
Explanation:
'যে নারীর স্বামী ও পুত্র নেই ' -এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর অবীরা যে নরীর বিয়ে হয়নি - অনূঢ়া; যে নারীর নতুন বিয়ে হয়েছে/নববিবাহিত নারী - নবোঢ়া; যে নারী (বালিকা বা মেয়ে) অবিবাহিত - কুমারী।
শুদ্ধ বানা কোনটি?
Correct Answer:
গ: বিভীসিকা
Explanation:
শুদ্ধ বানা কোনটি? সঠিক উত্তর বিভীসিকা শুদ্ধ বানান - বিভীষিকা ; (বিশেষ্য পদ) ভয়জনক দৃশ্য, ভয়প্রদর্শন, ভীষণ ভয়, আতঙ্ক।
কোন বাগধারাটির অর্থ ভিন্ন ?
Correct Answer:
ঘ: তাসের ঘর
Explanation:
কোন বাগধারাটির অর্থ ভিন্ন ? সঠিক উত্তর তাসের ঘর অহিনকুল সম্বন্ধ,আদায় কাঁচকলায় ও সাপে নেওলে বাগধারার অর্থ - শক্রতা।অন্যদিকে তাদের ঘর বাগধারার অর্থ - ক্ষণস্হায়ী বস্তু।
'মনীষা' - শব্দের বিচ্ছেদ কী?
Correct Answer:
গ: মনস + ঈষা
Explanation:
'মনীষা' - শব্দের বিচ্ছেদ কী? সঠিক উত্তর মনস + ঈষা নিপাতনে সিদ্ধ সন্ধি মনীষা - এর সন্ধি বিচ্ছেদ - মনস্ + ঈষা।আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, বন্ + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর্ + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলিূ।
প্রসন্ন - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: বিষন্ন
Explanation:
প্রসন্ন - এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিষন্ন ’প্রসন্ন’ অর্থ প্রফুল্ল, খুশি আর এর বিপরীত শব্দ বিষণ্ণ। বিপন্ন - এর বিপরীত শব্দ নিরাপদ। নিকৃষ্ট - এর বিপরীত শব্দ উৎকৃষ্ট।
' Like priest , like pupil' এর বাংলা প্রবচন কোনটি?
Correct Answer:
গ: যেমন গুরু , তেমন চেলা
Explanation:
' Like priest , like pupil' এর বাংলা প্রবচন কোনটি? সঠিক উত্তর যেমন গুরু , তেমন চেলা যেমন কর্ম তেমন ফল = As you make your bed, So you must lie on it. যেমম গুরু তেমন চেলা = Like Priest, Like pupil.