Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মাহবুব-উল-আলম চৌধুরী
নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য?
Correct Answer:
গ: পদ্মাবতী
Explanation:
নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য? সঠিক উত্তর পদ্মাবতী If you go somewhere on foot , you walk, rather than using any form of transport. 'By' is usually used to talk about a means of transport (i.e. train, car, boat, plane, etc.) such as by boat.
বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর Bring to pass is a phrase meaning to cause to happen. It has been brought to pass that barbarism rules.
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে?
Correct Answer:
খ: ১৯১৩ সালে
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে? সঠিক উত্তর ১৯১৩ সালে An Achilles' heel or Achilles heel is a weakness or vulnerable point in spite of overall strength, which can lead to downfall.
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা?
Correct Answer:
ঘ: লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার
Explanation:
কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা? সঠিক উত্তর লোকে-বলে বলেরে, ঘরবাড়ি ভাল নয় আমার অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (১৮৫৪ - ১৯২২) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। ' লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার' গানটি হাসান রাজার গাওয়া গান।
আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস ছাত্রাবস্থায় আলাউদ্দিন আল আজাদ সংবাদপত্রে খন্ডকালীন চাকরি করেন। অধ্যয়ন শেষে তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ (১৯৫৫), ঢাকা জগন্নাথ কলেজ (১৯৫৬ - ৬১), সিলেট এমসি কলেজ (১৯৬২ - ৬৮) এবং চট্টগ্রাম সরকারি কলেজ (১৯৬৪ - ৬৭) - এ অধ্যাপনা করেন। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এক বছর (১৯৭৪ - ৭৫)। কিছুকাল (১৯৭৬ - ৮১) মস্কোতে বাংলাদেশ দূতাবাসে Education Attaché কাজ করার পর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব (১৯৮২ - ৮৯) পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব (১৯৯০ - ৯২) পালন করেন। বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব। এ সময়ে যাঁরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। প্রগতিশীল ও মানবতাবাদী ভাবধারায় তিনি সাহিত্যচর্চা করেছেন। প্রথম জীবনে গ্রামের মানুষ ও তাদের সংগ্রাম, প্রকৃতির ঐশ্বর্য ও সংহারমূর্তি দুইই তাঁর মনে ছাপ ফেলে গেছে। নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্ত্ত করেছেন। এ পর্যায়ের তাঁর উল্লেখযোগ্য গল্পগন্থ জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), জীবন জমিন (১৯৮৮) প্রভৃতি। ষাটের দশকে রচিত তাঁর উপন্যাস, তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী (১৯৬২) ব্যাপক সাড়া জাগায়। তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত। এ চলচ্চিত্রটি দেশে - বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে শীতের শেষরাত বসন্তের প্রথমদিন (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), শ্যামল ছায়ার সংবাদ (১৯৮৬) উল্লেখযোগ্য। তাঁর মরক্কোর যাদুকর (১৯৫৯), মায়াবী প্রহর (১৯৬৩) ও ধন্যবাদ (১৯৬৫) অত্যন্ত জীবনঘনিষ্ঠ নাটক। তাঁর অন্যান্য নাটকের মধ্যে ধন্যবাদ (১৯৫১), নিঃশব্দ যাত্রা (১৯৭২), নরকে লাল গোলাপ (১৯৭২) প্রধান। তাঁর দুটি কাব্যনাট্য, ইহুদির মেয়ে (১৯৬২) ও রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।
'ব্রজবুলি' ভাষঅর স্রষ্ট্রা কে?
Correct Answer:
ঘ: বিদ্যাপতি
'বন্য' শব্দটির চলিত রুপ কোনটি?
Correct Answer:
খ: বুনো
Explanation:
'বন্য' শব্দটির চলিত রুপ কোনটি? সঠিক উত্তর বুনো সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে বন্য - বুনো, দেখিয়া - দেখে, তাহার - তার।
মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি ?
Correct Answer:
খ: যশোর
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি ? সঠিক উত্তর যশোর Brochure means a small book or magazine containing pictures and information about a product or service. Synonym: pamphlet, booklet, prospectus, catalogue, leaflet, handbill, handout etc.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য?
Correct Answer:
ক: হাঙর নদী গ্রেনেড
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? সঠিক উত্তর হাঙর নদী গ্রেনেড Arrive at a decision/solution/compromise etc. means to reach a decision, solution etc. after a lot of effort.
নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস ?
Correct Answer:
খ: শেষ প্রশ্ন
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস ? সঠিক উত্তর শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস, পল্লীসমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনাপাওনা, পথের দাবী, বড়দিদি, বৈকুন্ঠের উইল, শেষ প্রশ্ন প্রভৃতি।
'শতদল' শব্দের অর্থ
Correct Answer:
খ: পদ্মা
Explanation:
'শতদল' শব্দের অর্থ সঠিক উত্তর পদ্মা শতদল - [বিশেষ্য পদ] কমল, সরোসিজ, পদ্মফুল।
নিচের কোনটি বিঙ্গমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস ?
Correct Answer:
খ: কৃষ্ণকান্তের উইল
বাংলা সাহিত্যে 'ভােরের পাখী' বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে 'ভােরের পাখী' বলা হয় কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী কে ভোরের পাখি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক দেওয়া নাম।
'নাগরিক কবি' কার উপাধি ?
Correct Answer:
খ: সামসুর রাহমান
Explanation:
'নাগরিক কবি' কার উপাধি ? সঠিক উত্তর সামসুর রাহমান শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
নিচের কোনটি সৈয়দ সামসুল হকের রচনা ?
Correct Answer:
ক: নিষিদ্ধ লোবান
Explanation:
নিচের কোনটি সৈয়দ সামসুল হকের রচনা ? সঠিক উত্তর নিষিদ্ধ লোবান নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। উপন্যাসটি পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশে অবস্থানরত তাদের বংশধর বিহারী দের কতৃক নির্যাতিত ও হত্যাকৃত হাজারো মুক্তিকামী জনতার প্রতিচ্ছবি। মাত্র ৩ টি চরিত্র নিয়ে এটি আবর্তিত। বিলকিস, সিরাজ অরফে শ্রী প্রদীপ কুমার বিশ্বাস ও একজন পাকিস্তানী মেজর। বইটি নিয়ে নাসিরুদ্দিন ইউসুফ গেরিলা সিনেমাটি বানিয়েছেন। সিনেমাতে অনেক চরিত্র থাকলেও বইতে চরিত্রের সংখ্যা কম। বলে নিই লোবান অর্থ সুগন্ধি। কাহিনীর প্লট খুব সাধারন তবে পড়া শুরু করলে না শেষ করে উঠবেন না। মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য বই থেকে এটি আলাদা কেননা এটি নায়িকা ভিত্তিক উপন্যাস। বিলকিস এদেশের নির্যাতিত, স্বামিহারা, মুক্তিকামী, বীরাঙ্গনা দের প্রতিনিধিত্ব করে, সিরাজ অরফে প্রদীপ দেশের হিন্দু সম্প্রদায় যারা দেশ মাতৃ কার টানে হায়েনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিশোরের প্রতিচ্ছবি, আর মেজর পাকিস্তানী হানাদারের প্রতীক। উপন্যাসের শেষ টা বেশ নাটকীয়।
তুর্কি ভাষার শব্দ কোনগুলি?
Correct Answer:
গ: চাকু, তোপ
Explanation:
তুর্কি ভাষার শব্দ কোনগুলি? সঠিক উত্তর চাকু, তোপ তুর্কি ভাষার শব্দ: চাকু, তোপ। চা, চিনি - চিনা শব্দ। হজ, ওজু - আরবি শব্দ। চশমা, রসদ - ফারসি শব্দ।
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন ?
Correct Answer:
গ: ১৯১৩
Explanation:
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন ? সঠিক উত্তর ১৯১৩ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরষ্কার পান ১৯১৩ সালে।
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি ' কে?
Correct Answer:
গ: বিহারীলালা চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি ' কে? সঠিক উত্তর বিহারীলালা চক্রবর্তী Cul - de - sac means a street or passage closed at one end i.e., dead end.
'গায়ক' -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: গৈ +অক
Explanation:
'গায়ক' -এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ +অক এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়। এ + অ = অয় + অ নে + অন = নয়ন, শে + অন = শয়ন। ঐ + অ = আয় + অ নৈ + অক = নায়ক, গৈ + অক = গায়ক।
'শম্পা' শব্দটির অর্থ কী ?
Correct Answer:
গ: বিদ্যুৎ
Explanation:
'শম্পা' শব্দটির অর্থ কী ? সঠিক উত্তর বিদ্যুৎ বিদ্যুত, বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা
এক কথায় প্রকাশ করুন ; 'কর দান করে যে '
Correct Answer:
ক: করদ
Explanation:
এক কথায় প্রকাশ করুন ; 'কর দান করে যে ' সঠিক উত্তর করদ করদ - [বিশেষ্য পদ] করপ্রদ; যে কর দেয় অন্য রাষ্ট্রকে।
এক কথায় প্রকাশ করুন; 'যে ভূমিতে ফসল জন্মায় না'
Correct Answer:
গ: ঊষর
Explanation:
এক কথায় প্রকাশ করুন; 'যে ভূমিতে ফসল জন্মায় না' সঠিক উত্তর ঊষর ঊষর - [বিশেষণ পদ] যাহার মাটি লোণা; অনুর্বর, মরুময়।
কোনটি সঠিক বানান নয় ?
Correct Answer:
গ: ব্যকরণ
Explanation:
কোনটি সঠিক বানান নয় ? সঠিক উত্তর ব্যকরণ ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ (ইংরেজি: Grammar) বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর, গবেষণাকে বোঝায়। এ অর্থে ব্যাকরণ হল কোন ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা।
'সকুনি মামা' অর্থ কী ?
Correct Answer:
ঘ: কুচক্রী লোক
Explanation:
'সকুনি মামা' অর্থ কী ? সঠিক উত্তর কুচক্রী লোক 'শকুনি মামা' যার অর্থ. 'কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি' । কিন্তু শকুনি মামার বাগধারায় এর অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেয়ার নিশ্চয় একটি কারণ রয়েছে । কেননা সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র মহাভারতে এ শকুনি মামার কুটবুদ্ধিতার কারনে পুরো মহাভারত এতটা সম্প্রসারিত রূপ ধারণ করে ।
শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি ?
Correct Answer:
গ: ক্রীতদাসের হাসি
Explanation:
শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি ? সঠিক উত্তর ক্রীতদাসের হাসি ক্রীতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি উপন্যাস। ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। এ সময় সব ধরনের - বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি। রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এই প্রতিবাদ। প্রতিবাদে সোচ্চার হয়েছে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’র তাতারী। খলিফা হারুনর রশীদ কোনো কিছুর বিনিময়েই তাতারীর হাসি শুনতে পান না। খলিফার নির্দেশে হাসার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেছে তাতারী।
'আটকপালে' বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ঘ: হতভাগ্য
Explanation:
'আটকপালে' বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর হতভাগ্য আটকপালে , আটকপালিয়া Bengali definition [আট্কপালে, আট্কপালিয়া] (বিশেষণ) হতভাগ্য; পোড়া কপালে। আটকপালী (স্ত্রীলিঙ্গ) (আঠকপালী - বড়ু চণ্ডীদাস)। {আত্ত (নষ্ট) + কপাল + ইয়া>এ; (বহুব্রীহি সমাস)}.
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?
Correct Answer:
খ: সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
Explanation:
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ? সঠিক উত্তর সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—আসিবে, বলিয়া, করিতেছি, খাইতেছি, তাহারা ইত্যাদি।
'মনগড়া' কোন সমাস ?
Correct Answer:
গ: তৎপুরুষ
Explanation:
'মনগড়া' কোন সমাস ? সঠিক উত্তর তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ : ব্যাসবাক্যের মাঝে "দ্বারা" "দিয়ে" থাকলে তা তৃতীয়া। যেমন: মধু দ্বারা মাখা = মধুমাখা ঘি দ্বারা ভাজা = ঘিভাজা মন দিয়ে গড়া = মনগড়া।
'শেষের কবিতা' একটি --
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' একটি -- সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
'যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ' -- এটি কোন ধরনের বাক্য ?
Correct Answer:
খ: জটিল
Explanation:
'যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ' -- এটি কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর জটিল জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – * যে পরিশ্রম করে, সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত ?
Correct Answer:
গ: অজ পাড়াগাঁ
Explanation:
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত ? সঠিক উত্তর অজ পাড়াগাঁ বাংলা উপসর্গ : বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট ২১ টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। বাংলা উপসর্গগুলো হলো - অ অঘা অজ অনা আ আড় আন আব ইতি ঊন (ঊনা) কদ কু নি পাতি বি ভর,রাম,স,সা, সু,হা
সন্ধি বিচ্ছেদ ক্রুনঃ নবান্ন
Correct Answer:
ক: নব + অন্ন
Explanation:
সন্ধি বিচ্ছেদ ক্রুনঃ নবান্ন সঠিক উত্তর নব + অন্ন নব (শেষ বর্ণ কারচিহ্ন বর্জিত এবং হসন্তহীন ব্যঞ্জনধ্বনি) + অন্ন (প্রথম বর্ণ অ) = ব (প্রথম পদের শেষবর্ণ) + আ = বআ এই আ, ব্যঞ্জনবর্ণের সাথে আ - কার হিসাবে যুক্ত হবে। নব + অন্ন = নবআন্ন>নবান্ন।
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ?
Correct Answer:
ঘ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকের রচয়িতা কে ?
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকের রচয়িতা কে ? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হকের লেখা কালজয়ী নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' - এর গল্প এটি। আবদুল্লাহ আল - মামুন নির্দেশিত থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' অভিনয়ের ৪৩ বছর পূর্তি হয়েছে গত ২৫ নভেম্বর। ১৯৭৬ সালের ২৫ নভেম্বর, ঢাকার মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্য।
'কর্মই ধর্ম ....মুক্তি' -- শূন্যস্থানে কোন শব্দ বসবে ?
Correct Answer:
খ: ধর্মেই
Explanation:
'কর্মই ধর্ম ....মুক্তি' -- শূন্যস্থানে কোন শব্দ বসবে ? সঠিক উত্তর ধর্মেই কর্মই মুক্তির একমাত্র পথ। কর্মই মুক্তির পথ। কর্মই ঈশ্বর। কর্মই জীবনের ধর্ম। কর্মই জন্মের লক্ষ্য। কর্ম বিনে এ জগত মিথ্যে।
কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে ?
Correct Answer:
খ: কাহূপা
Explanation:
কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে ? সঠিক উত্তর কাহূপা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ এর সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা । তার পদের সংখ্যা ১৩ টি । লুইপা ২ টি ,ভুদুকুপা ৮ টি ,শবরপা ২ টি পদ রচনা করেন ।
'টাকায় টাকা আনে'_ এ বাক্যে 'টাকায়' পদটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণকারকে ৭মী
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রাহমান
মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?
Correct Answer:
গ: শেখ হাসিনা
'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
বাংলা ব্যাকরন প্রথম রচনা করেন কে?
Correct Answer:
ঘ: মনোএল দ্যা আসসুম্পসাও
Explanation:
বাংলা ব্যাকরন প্রথম রচনা করেন কে? সঠিক উত্তর মনোএল দ্যা আসসুম্পসাও ১৮১৭ সালে বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীস। বাংলা একাডেমি প্রকাশিত প্রথম বাংলা অভিধান হলো ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সংকলিত ' বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান '(১৯৬৫)। তবে বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন পর্তুগিজ খ্রিস্টান পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁউ। তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দ কোষ গ্রন্থটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।
'সন্ধি' ব্যাকরনের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্বে
Explanation:
'সন্ধি' ব্যাকরনের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ রয়েছে। যথা - ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব এখানে অনুসর্গ, উপসর্গ, সমাস, শব্দ, ধাতু, কারক, বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়।
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি?
Correct Answer:
ক: ঐ,ঔ
'এ এক বিরাট সত্য' ---এ বাক্যে 'সত্য' কোন পদ?
Correct Answer:
খ: বিশেষ্য
'আছো তুমি জগৎ মাঝারে'-----এখানে 'মাঝারে' অনুসর্গটির অর্থবোধকতা কি?
Correct Answer:
খ: ব্যাপ্তি
Explanation:
'আছো তুমি জগৎ মাঝারে'-----এখানে 'মাঝারে' অনুসর্গটির অর্থবোধকতা কি? সঠিক উত্তর ব্যাপ্তি মাঝারে শব্দটি ব্যপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে।
'নিতান্ত মন্দভাগ্য' বোঝাতে বাগধারার ব্যভার কোনটি?
Correct Answer:
গ: ঈদুর কপালে
Explanation:
'নিতান্ত মন্দভাগ্য' বোঝাতে বাগধারার ব্যভার কোনটি? সঠিক উত্তর ঈদুর কপালে ইঁদুর কপালে বাগধারার অর্থ - নিতান্ত মন্দ ভাগ্য আটকপালে - হতভাগ্য, অভাগা ছা পোষা - অত্যন্ত গরীব ব্যাঙ্গের আধুলি - সামান্য সম্পদ।
'ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে' তাকে এক কথায় বলেঃ
Correct Answer:
ঘ: অবিমৃশ্যকারী
Explanation:
'ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে' তাকে এক কথায় বলেঃ সঠিক উত্তর অবিমৃশ্যকারী এক কথায় প্রকাশ : যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিনামদর্শী
'Penny wise, pound foolish' একটি প্রবাদ বাক্য যার অর্থ 'বজ্র আটুনি ফসকা গেরো'।
Correct Answer:
খ: বজ্র আটুনি ফসকা গেরো
Explanation:
'Penny wise, pound foolish' একটি প্রবাদ বাক্য যার অর্থ 'বজ্র আটুনি ফসকা গেরো'। সঠিক উত্তর বজ্র আটুনি ফসকা গেরো Penny wise, pound foolish এর বাংলা অনুবাদ বজ্র আটুনি, ফোস্কা গেরো ( বাঁধন যত শক্ত, এড়ান তত সহজ)
'মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: অতুল প্রসাদ
Explanation:
'মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে ? সঠিক উত্তর অতুল প্রসাদ অতুলপ্রসাদ সেন কর্তৃক রচিত 'মোদের গরব মোদের আশা, আ - মরি বাংলা ভাষা!' গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। তার রচিত গান প্রায় দু'শো।