Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
Correct Answer:
ক: আবদুল মান্নান সৈয়দ
Explanation:
অশোক সৈয়দ কার ছদ্মনাম? সঠিক উত্তর আবদুল মান্নান সৈয়দ আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মন্ধ কবিতাগুচ্ছ' ছোটগল্প 'সত্যের মতো বদমাশ' উপন্যাস ক্ষুধা প্রেম আগুন।'
বাংলা গদ্যের জনক কে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক ' বলা হয়।
সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
Correct Answer:
গ: নিপাতনে সিদ্ধ
Explanation:
সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর ।
' আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' আনন্দমঠ' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত 'আনন্দ মঠ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫) , কপালকুণ্ডলা (১৮৬৬) , মৃণালিনী (১৮৬৯) , বিষবৃক্ষ(১৮৭৩), রজনী (১৮৭৭) , কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো : চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯) , কালিন্দী (১৯৪০) , পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬) , দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম - ৪র্থ খণ্ড (১৯১৭ - ১৯১৮, ১৯২৭, ১৯৩৩)।
' উপরোধ' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: অনুরোধ
Explanation:
' উপরোধ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর অনুরোধ 'উপরোধ ' শব্দের অর্থ : বিশেষ অনুরোধ ,সুপারিশ, খাতির। 'উপরোধে ঢেকি গেলা' বাগধারাটির এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বে ও কোনো কাজ করা।
' শূন্যপুরাণ' রচনা করেছেন ---
Correct Answer:
ক: রামাই পণ্ডিত
Explanation:
' শূন্যপুরাণ' রচনা করেছেন --- সঠিক উত্তর রামাই পণ্ডিত 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া ' এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা 'ভারত পাঁচালী'। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম 'চৈতন্য মঙ্গল' যা লোচন দাসের রচনা।
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
Correct Answer:
খ: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক 'পরাগলী মহাভারতের 'লেখক কবীন্দ্র পরমেশ্বর। গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হুসেন শাহের (১৪৯৩ - ১৫১৮) সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি 'পরাগলী মহাভারত' নামে খ্যাত।
কোনটি ইংরেজি শব্দ?
Correct Answer:
ঘ: কমা
Explanation:
কোনটি ইংরেজি শব্দ? সঠিক উত্তর কমা 'ম্যাজেন্টা' (Magenta ) শব্দটি ইতালীয়, যার অর্থ টকটকে লাল; (খ) পিস্তল পর্তুগিজ শব্দ; (গ) আলমারি পর্তুগিজ শব্দ ; (ঘ) 'কমা' (Comma ) ইংরেজি শব্দ , যা একটি যতিচিহ্ন।
' পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
Correct Answer:
গ: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা? সঠিক উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 'পালামৌ ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৪ - ১৮১৯) । তিনি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শন প্রকাশিত 'পালামৌ' সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮) - এর উপন্যাস শ্রীকান্ত , চরিত্রহীন (১৯১৭) , দেবদাস (১৯১৭) , পল্লীসমাজ (১৯১৬) , পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গেপাধ্যায় (১৭৯৮ - ১৯৭১) - এর বিখ্যাত উপন্যাস 'হাসুলী বাঁকের উপকথা' (১৯৪৭) ।
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
Correct Answer:
খ: রাজিয়া খান
Explanation:
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী? সঠিক উত্তর রাজিয়া খান 'বটতলার উপন্যাস' গ্রন্থটির লেখক রাজিয়া খান। তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: 'অনুকল্প' (১৯৫৯) , 'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০) , 'দ্রৌপদী' (১৯৯৩), 'পদাতিক' (১৯৯৮)।
নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
Correct Answer:
গ: অনিলা দেবী
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম? সঠিক উত্তর অনিলা দেবী অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম 'অনিলাদেবী'। 'নারীর মূল্য' প্রবন্ধে তিনি এ ছদ্মনাম ব্যবহার করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। বিনয় কুমার মুখোপ্যাধায়ের ছদ্মনাম যাযাবর।
কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: অনাবৃষ্টি
Explanation:
কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অনাবৃষ্টি বাংলা ব্যাকরণে খাঁটি বাংলা উপসর্গ একুশটি। এগুলো হলো - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু ও হা । সংস্কৃত উপসর্গ ২০ টি । এর মধ্যে আ, সু, বি, নি এই চারটি বাংলা ও সংস্কৃত উভয় উপসর্গে আছে। অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ক. পরাকাষ্ঠা - পরা + কাষ্ঠা ; খ. অভিব্যক্তি - অভি + ব্যক্তি ; গ. পরিশ্রান্ত - পরি + শ্রান্ত; ঘ. অনাবৃষ্টি - অনা + বৃষ্টি । ক. ক. গ. অপশনে শব্দ তিনটি সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত। কিন্তু ঘ. অপশনে প্রদত্ত 'অনাবৃষ্টি' শব্দটি বাংলা 'অনা' উপসর্গযোগে গঠিত। সুতরাং সঠিক উত্তর ঘ. ।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
' আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
Correct Answer:
ক: দ্বন্দ্ব সমাস
Explanation:
' আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত? সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস যে সমাসে দুই বা বহুপদ মিলে একপদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জায়া ও পতি = দম্পতি । আলো ও ছায়া = আলোছায়া , হাট ও বাজার = হাট - বাজার ইত্যাদি।
Quarterly শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: ত্রৈমাসিক
Explanation:
Quarterly শব্দের অর্থ কী? সঠিক উত্তর ত্রৈমাসিক সাপ্তাহিক - Weekly, পাক্ষিক - Fortnightly; ষাণ্মাসিক - Half - yearly; ত্রৈমাসিক - Quarterly ।
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র প্যারীচাঁদ মিত্রের সাহিত্য সম্পাদনা:আলালের ঘরের দুলাল তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল ‘দ্য স্পয়েল্ড চাইল্ড’ নামে। মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়(১৮৫৯) উদ্ভট কল্পনা তাঁর এ গ্রন্থে লক্ষ করা যায়। অভেদী(১৮৭১)আধ্যাত্মিকা(১৮৮০)‘দ্য জমিন্দার অ্যান্ড রায়তস’ নামের গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।
কোনটি সাধিত শব্দ নয়?
Correct Answer:
গ: গোলাপ
Explanation:
কোনটি সাধিত শব্দ নয়? সঠিক উত্তর গোলাপ গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুভাগে বিভক্ত মৌলিক ও সাধিত। যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন - মা, লাল, তিন হাত, পা, গোলাপ ইত্যাদি । যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই সাধিত শব্দ। যেমন - দয়ালু, পানসা, ফুলেল, হাতল, জমিদার ইত্যাদি।
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
Correct Answer:
ক: মধ্যপদলোপী কর্মধারয়
Explanation:
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয় জ্যোৎস্নারাত - জ্যোৎস্না শোভিত রাত
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
Correct Answer:
খ: ২
Explanation:
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ২ যা দ্বারা সজ্জিত বা ভূষিত করা হয় তাই অলঙ্কার। সাহিত্যের বা কাব্যের অলঙ্কার বলতে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বোঝায়। সাহিত্যের অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথা: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
Anatomy শব্দের অর্থ -----
Correct Answer:
গ: শারীরবিদ্যা
Explanation:
Anatomy শব্দের অর্থ ----- সঠিক উত্তর শারীরবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি এবং জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ আলোচনা করা হয় তাই শারীরবিদ্যা।
' দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
Correct Answer:
ঘ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
' দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় 'দিবারাত্রির কাব্য' (১৯৩৫) মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত অন্যান্য উপন্যাস হলো - জননী (১৯৩৫) , পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুলনাচের ইতকথা (১৯৩৬) ইত্যাদি।
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?
Correct Answer:
গ: ১৯৯৯
Explanation:
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? সঠিক উত্তর ১৯৯৯ শিক্ষাবিদ ও গবেষক আহমদ শরীফের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্টগ্রামের সুচক্র দণ্ডীতে এবং ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ - গবেষণাগ্রন্থ হলো : বিচিত চিন্তা (১৯৬৮) , সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯) , স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাংলা সাহিত্য (১ম খণ্ড ১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), বাঙলা বাঙালী ও বাঙালিত্ব (১৯৯২) । আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: লায়লী মজনু (১৯৫৭), রসুল বিজয় (১৯৬৪) , সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৯৫৭), বাংলা একামেডী সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২)।
গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?
Correct Answer:
গ: শাহ্ আবদুল করিম
Explanation:
গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে? সঠিক উত্তর শাহ্ আবদুল করিম গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো : আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া' আমি কুলহারা কলঙ্কিনী , বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আমার বন্ধুয়া বিহনে গো সিয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না ।সখী কুঞ্জ সাজও গো আজ আামর প্রাণ ও নাথ আসিতে পারে।
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
Correct Answer:
ক: ইন্দিরা দেবী
Explanation:
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? সঠিক উত্তর ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭ - ১৮৯৫ সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহু চিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র' - এ অন্তর্ভুক্ত করেননি।
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
Correct Answer:
খ: পদ্মগোখরা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? সঠিক উত্তর পদ্মগোখরা 'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। 'পদ্মগোখরা' গল্প, যা কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত। কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য' পদুমাবৎ' অবলম্বনে বাঙালি কবি আলাওল' পদ্মাবতী' রচনা করেন।
' বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
' বীরবল' ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রথম চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর' । সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'।
শিখণ্ডী শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: ময়ূর
Explanation:
শিখণ্ডী শব্দের অর্থ কী? সঠিক উত্তর ময়ূর শিখণ্ডী শব্দের অর্থ : ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলো: শিখী, কলাপী, বহী। কবুতরের সমার্থক শব্দ : পায়রা, কপোত, পারাবত। কোকিলের সমার্থক শব্দ : পিক, পরভৃত।খরগোশের সমার্থক শব্দ : শশক।
' আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: মোহাম্মদ নজিবর রহমান
Explanation:
' আনোয়ারা' গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর মোহাম্মদ নজিবর রহমান 'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসটি মোহাম্মদ নজিবর রহমানের সৃষ্টি। এটি তার প্রথম ও জনপ্রিয় উপন্যাস। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশশীলতার চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে।
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: নীর
Explanation:
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর নীর 'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - ধরা, ধরণী, ধরিত্রী,মহী মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী , দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল ,জগৎ মর্ত্য, ব্রহ্মণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
Correct Answer:
ক: পাবক
Explanation:
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়? সঠিক উত্তর পাবক 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: মারুত ,পবন, অনিল, সমীর, বাত, মরুৎ ইত্যাদি। পক্ষান্তরে , 'পাবক' শব্দের সমার্থক শব্দ : অগ্নি , আগুন ,অনল, বহ্নি ইত্যাদি।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯০৭
Explanation:
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর ১৯০৭ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
' গাছপাথর' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
খ: হিসাব-নিকাশ
Explanation:
' গাছপাথর' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর হিসাব-নিকাশ 'গাছপাথর ' বাগধারটির অর্থ : হিসাব - নিকাশ। গৌরচন্দ্রিকা (ভূমিকা করা) ,অকালকুসুম (অসম্ভব বস্তু) এবং 'আঠারো আনা' বাগধারটির অর্থ :বাড়াবাড়ি করা ।
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর আরেক ফাল্গুন জহির রায়হান (১৯৩৫ - ৭২) বাঙালি জাতীয়বাদী আন্দোলন ও ১৯৯৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় 'আরেক ফাল্গুন' (১৯৬৮) উপন্যাসটি রচনা করেন। উল্লেখ্য, 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস' যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।
' তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুন্ডলা' (১৮৬৬) । উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন - 'তুমি অধম' তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? 'পথিক তুমি পথ হারাইয়াছ? ইত্যাদি।
' অনীক' শব্দের অর্থ ---
Correct Answer:
ঘ: সৈনিক
Explanation:
' অনীক' শব্দের অর্থ --- সঠিক উত্তর সৈনিক অনীক - [প্রতিশব্দ] সৈন্যবাহিনীসমূহ; সেনা; সৈনিক; যুদ্ধ; লড়াই; কটক [noun] troops; army; soldier; war; battle; armed forces.
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
Correct Answer:
ঘ: ভুসুকু পা
Explanation:
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর ভুসুকু পা চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুক পা। তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। তাঁর প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গ ভাবে অবস্থান করেন। সেজন্য ভুক্তির ভু, সুপ্তির সু এবং কুটিরের কু - এই তিন আদ্যাক্ষর যোগে তাঁকে ভুসুকু বলে পরিহাস করা হত। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে ভুসুকুর জীবিৎকালের শেষ সীমা ৮০০ খ্রিস্টাব্দ। ধর্ম পালের রাজত্বকালে (৭৭০ - ৮০৬ খ্রিস্টাব্দ) ভুসুকু জীবিত ছিলেন। তিনি রাউত বা অশ্বারোহী সৈনিক ছিলেন। পরে ভিক্ষু ও সিদ্ধ হন। 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চন্ডালে লেলী। ' - ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়। সূত্রঃ উইকিপিডিয়া
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
Correct Answer:
গ: একাত্তরের দিনগুলি
Explanation:
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? সঠিক উত্তর একাত্তরের দিনগুলি 'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম (১৯২৯ - ১৯৯৪) রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। 'এইসব দিনরাত্রি' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। 'নূরলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ।
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রুপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।
সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মে শূন্য
Explanation:
সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য কর্ম কারকে শূন্য বিভক্তির ব্যবহার: (ক)প্রথমা বা শূণ্য বা অ বিভক্তিডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)অর্থ অনর্থ ঘটায়। আমার ভাত খাওয়া হলো না। সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
' মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি ----
Correct Answer:
গ: সরল বাক্য
Explanation:
' মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি ---- সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্মফুল জন্মে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তিাকে যৌগিক বাক্য বলে। যেমন - লোকটি গরিব কিন্তু সৎ । 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি' __ এটি সরল বাক্যের নিয়মে গঠিত। সুতরাং সঠিক উত্তর (গ) ।
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: গভীর
Explanation:
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর গভীর যে পদে কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: বই, নদী, পাখি, ফুল, ঢাকা ইত্যাদি।
ভালো করে পড়লে সফল হবে- বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে ?
Correct Answer:
গ: সাপেক্ষভাব
Explanation:
ভালো করে পড়লে সফল হবে- বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে ? সঠিক উত্তর সাপেক্ষভাব যে বিশিষ্ট ভঙ্গি, ধরন বা রীতির দ্বারা ক্রিয়ার কাজটি কীভাবে ঘটছে, তা বুঝতে পারা যায়, সেই বিশিষ্ট অবস্থাকে বলে ক্রিয়ার ভাব। যেমন: যদি রেখা আসে, আমার সঙ্গে দেখা করবে। ক্রিয়ার ভাব চার প্রকার। যথা:১। নির্দেশক ভাব২। অনুজ্ঞা ভাব৩। সাপেক্ষ ভাব৪। আকাঙ্ক্ষা প্রকাশ ভাব১। নির্দেশক ভাব: সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যথা: তারা বাড়ি যাবে। আপনি কি আসবেন?২। অনুজ্ঞা ভাব: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়া পদের অনুজ্ঞা ভাব হয়। যেমন: চুপ করো, মিথ্যা বলবে না, মন দিয়ে পড়ো। ৩। সাপেক্ষ ভাব: একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে। যেমন: যদি সে পড়ত, তবে পাস করত। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। ৪। আকাঙ্ক্ষা প্রকাশক ভাব: যে ক্রিয়াপদের বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন: সে যাক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক।
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: ডাকমাশুর
Explanation:
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর ডাকমাশুর বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে। জ্ঞান - বিজ্ঞানের উন্নতির সঙ্গে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে নিত্যনতুন ধারণা ও উপকরণ তৈরি হচ্ছে। এগুলো প্রকাশের জন্য প্রয়োজন নতুন শব্দ। সুনির্দিষ্ট বিষয়কে ধারণকারী এসব শব্দই পরিভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দকে বোঝার জন্য, অফিস - আদালত ও উচ্চশিক্ষায় ব্যবহৃত ইংরেজি শব্দের প্রতিশব্দ জানার জন্য, জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরো সুপরিসর করার জন্য এবং মূলত ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্যই পরিভাষার প্রয়োজন হয়। উদাহরণ : অম্লজান—oxygen, উদজান— hydrogen, নথি—file, প্রশিক্ষণ—training ইত্যাদি।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
Correct Answer:
ঘ: ১১ টি
Explanation:
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? সঠিক উত্তর ১১ টি বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন - অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন - ক, খ, গ ইত্যাদি । উল্লেখ্য, বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণের মধ্যে ৩২ টিতে পূর্ণমাত্রা, ৮ টিতে অর্ধমাত্রা ও ১০ টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না।
বাংলা সাহিত্যের আদি কবি কে?
Correct Answer:
গ: লুইপা
Explanation:
বাংলা সাহিত্যের আদি কবি কে? সঠিক উত্তর লুইপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদ । চর্যাপদে ২৩, মতান্তরে ২৪ জন কবি ছিলেন। চর্যাপদের পদসংখ্যা হলো ৫১ টি । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১ নং পদের পদকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই, তার মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলো শবরপা।
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
Correct Answer:
ক: রূপকথা
Explanation:
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন? সঠিক উত্তর রূপকথা ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে। রিনা প্রীতিশ নন্দী কর্তৃক অনূদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে।
' আফতাব' শব্দের সমার্থ কোনটি?
Correct Answer:
গ: অর্ক
Explanation:
' আফতাব' শব্দের সমার্থ কোনটি? সঠিক উত্তর অর্ক আফতাব অর্থ সূর্য। সূর্যের সমার্থক শব্দ গুলো - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা।
' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------
Correct Answer:
গ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------ সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কালঙ্কার প্রণীত গ্রন্থাবলী: মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগ' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?
Correct Answer:
গ: ৩
Explanation:
বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ৩ বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার। যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। >> সনেটের প্রবর্তক - ইটালীর কবি পেত্রার্ক। >>বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ” সমাচার দর্পন” 1818 সালে প্রকাশিত হয় যার সম্পাদনায় ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ -----
Correct Answer:
ঘ: বাক্ + আড়ম্বর
Explanation:
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ----- সঠিক উত্তর বাক্ + আড়ম্বর ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অদিক্ + অন্ত = দিগন্ত ক্ + আ = গ + আবাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক্ + ঈ = গ + ঈবাক্ + ঈশ = বাগীশ চ্ + অ = জ + অণিচ্ + অন্ত = ণিজন্ত ট্ + আ = ড + আষট্ + আনন = ষড়ানন ত্ + অ = দ + অতৎ + অবধি = তদবধিকৃৎ + অন্ত = কৃদন্ত ত্ + আ = দ + আসৎ + আনন্দ = সদানন্দ ত্ + ই = দ + ইজগৎ + ইন্দ্র = জগদিন্দ্র ত্ + উ = দ + উসৎ + উপায় = সদুপায়সৎ + উপদেশ = সদুপদেশ প্ + অ = ব + অসুপ্ + অন্ত = সুবন্ত