Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: চুপচাপ
Explanation:
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? সঠিক উত্তর চুপচাপ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছা চেহারায় শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় অনাকার দ্বিত্ব বলে। এত প্রতম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এভং প্রতম শব্দের অনুকরণে থৈধরি হয়। যে,ন: অঙ্ক - টঙ্ক; আম - টাম, কেক - টেক; ঘর - টর; গরু - টরু; ছাগল - টাগল; আড়াআড়ি, খোজাখুজি ইত্যাদি।
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: গঙ্গা
Explanation:
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর গঙ্গা 'গঙ্গা' (১৯৫৭) উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। এই উপন্যাসে তিনি দক্ষিণবঙ্গের নদীনালা এবং মৎসজীবী মানুষের সুখ - দুঃখ, জীবনযাপনের সংগ্রাম, প্রকৃতির কঠোরতা এবং সামাজিক জীবনের বৈষম্য নিয়ে স্থির, নিশ্চিত মধ্যবিত্ত জীবনের নিরাপত্তার এক বিপরীত আখ্যান। এর একদিকে আছে বাস্তব তথ্যের প্রতি নিষ্ঠা, অন্যদিকে আছে মৃত্যু ও অস্তিত্বের সংগ্রামের এক মানবিক উপলব্ধি। 'গঙ্গা' সমরেশ বসুর শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম। ‘ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের বাক্যের
বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
Correct Answer:
ঘ: সমরেশ বসু
Explanation:
বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক? সঠিক উত্তর সমরেশ বসু 'কালকূট' হলো সমরেশ বসুর ছদ্মনাম।
'অটবী' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কুঞ্জ
Explanation:
'অটবী' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কুঞ্জ ’অটবী’ শব্দের সমার্থক শব্দসমূহ কুঞ্জ, বন, অরণ্য, অরণ্যানী, জঙ্গল, কানন, বিগিন, কান্তার, গহন। অরুণ অর্থ সূর্য; তরু অর্থ - গাছ; নীরদ - মেঘ।
'ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্য, ঝরাপালক’ (১৯৭২) । এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ নজরুল , সতেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন। এ কাব্যের মাধ্যমে নামের শেষে ‘ দাশগুপ্ত এর পরিবর্তে ‘ দাশ’ ব্যবহার করেন।
বাক্যের দুটি অংশ থাকে
Correct Answer:
গ: উদ্দেশ্য, বিধেয়
Explanation:
বাক্যের দুটি অংশ থাকে সঠিক উত্তর উদ্দেশ্য, বিধেয় প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে। একটি হলো ‘উদ্দেশ্য' এবং অপরটি হলো ‘বিধেয়'। বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি?
Correct Answer:
খ: পুনশ্চ
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
‘নূরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: ইমদাদুল হক মিলন
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ। উল্লেখ্য, বাঙালীর ইতিহাস লিখেছেন নীহাররঞ্জন রায়। বাঙালা সাহিত্যের ইতিহাস লিখেছেন সুকুমার সেন । আর বঙ্গভাষা ও সাহিত্য, History of Bengali Language & Literature লিখেছেন দীনেশচন্দ্র সেন।
‘যা বলা হবে’ এর এক কথায় প্রকাশ কোনটি?
Correct Answer:
খ: বক্তব্য
Explanation:
‘যা বলা হবে’ এর এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর বক্তব্য যা বলা হবে = বক্তব্য। বলা হয়েছে এমন = উক্ত। ভাগ্য বা নিয়তি ভবিতব্য । অনুমান করা হয়েছে এমন অনুমিত।
'বিস্ময়াপন্ন' পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: বিস্ময়কে আপন্ন
'অন্ধিসন্ধি' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: গোপন তথ্য
‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’- এক কথায় কী হবে?
Correct Answer:
গ: অবিসংবাদী
’বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
’বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম 'বঙ্গবাণী' কবিতাটি লিখেছেন আবদুল হাকিম। তাঁর রচিত আরো কয়েকটি কবিতাগুলোঃ "ইউসুফ জোলেখা', 'কারবালা ও শহরনামা', 'হানিফের লড়াই', ‘নূরনামা', 'দুররে মজলিশ', 'লালমতী সয়ফুলমূলক' ইত্যাদি।
‘চিনির বল’-বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ক: নিস্ফল পরিশ্রম
‘ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
Correct Answer:
খ: যৌগিক স্বরধ্বনি
Explanation:
‘ঔ' কোন ধরনের স্বরধ্বনি? সঠিক উত্তর যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনিঃ অ, আ, ই, উ, এ, এ্যা, ও। এই ৭টি। যৌগিক স্বরধ্বনিঃ ঐ ঔ। এই ২টি। এবং অর্ধ স্বরধ্বনিঃ য়। এই ১টি।
‘পৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: প্র + ঊঢ়
Explanation:
‘পৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর প্র + ঊঢ় কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যেমনঃ প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়), কুল + অটা = কুলটা (কুলাটা নয়), Solution গো + অক্ষ অন্যান্য, = গবাক্ষ (গবক্ষ নয়), অন্য + অন্য = + অ = মার্তন্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: তিরোভাব
যা সহজে অতিক্রম করা যায় না-
Correct Answer:
গ: দুরতিক্রম্য
’কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: প্রভা
Explanation:
’কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রভা 'কিরণ' শব্দের সমার্থক শব্দঃ প্রভা, কর, আলোক, রশ্মি, আলো, বিভা, ময়ূখ, দীপ্তি, অংশু, জ্যোতি।
’আড়চোখ’ শব্দে ‘আড়’ উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে?
Correct Answer:
ঘ: বক্র
Explanation:
’আড়চোখ’ শব্দে ‘আড়’ উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে? সঠিক উত্তর বক্র "আড়চোখে' শব্দের 'আড়' বাংলা উপসর্গটির বক্র অর্থ প্রকাশ করেছে।
'বামেতর' শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: ডান
কোন ‘পদাশ্রিত নির্দেশক’ শব্দের আগে বসে?
Correct Answer:
গ: গোটা
Explanation:
কোন ‘পদাশ্রিত নির্দেশক’ শব্দের আগে বসে? সঠিক উত্তর গোটা বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দিষ্ট করার জন্য এদের পরে যে কতকগুলো শব্দ বা শব্দখণ্ড ব্যবহৃত হয়, তাদের পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি 'Definite Article the' এর সমতুল্য। যেমনঃ টা, টি, টুক, টুকু, খানা, খানি, গাছ, গাছা, গাছি ইত্যাদি। ‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে। এগুলো নির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই অর্থেই প্রযোজ্য। ‘গোটা' শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
‘Vivid’ শব্দের বঙ্গানুবাদ কোনটি?
Correct Answer:
খ: প্রাণবন্ত
Explanation:
‘Vivid’ শব্দের বঙ্গানুবাদ কোনটি? সঠিক উত্তর প্রাণবন্ত Vivid অর্থ প্রাণবন্ত। Variety অর্থ বিবিধ। Wide - spread অর্থ বিস্তৃত। Extended অর্থ ব্যাপ্ত।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে
Correct Answer:
ক: ৬.১৫ কি.মি ও ১৮.১০ মি
Explanation:
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে সঠিক উত্তর ৬.১৫ কি.মি ও ১৮.১০ মি পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, পদ্মা সেতুর পিলার বা খুঁটির সংখ্যা ৪২টি এবং স্প্যানের সংখ্যা ৪১টি আর লেন হলো ৪টি।
‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Correct Answer:
ঘ: মালিনী
‘সংযম’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
ঘ: সম্ + যম
বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
Correct Answer:
ঘ: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
নিচের কোন গ্রন্ধটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
Correct Answer:
খ: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
Explanation:
নিচের কোন গ্রন্ধটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? সঠিক উত্তর আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ‘অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে। আর সর্বশেষ তৃতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'আমার দেখা নয়াচীন' প্রকাশিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।
২৪ জানুয়ারি তারিখটি কীসের সাথে সম্পর্কিত?
Correct Answer:
খ: গণঅভ্যুত্থান
Explanation:
২৪ জানুয়ারি তারিখটি কীসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর গণঅভ্যুত্থান ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস।
’বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: বি + ছেদ
Explanation:
’বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছেদ স্বরধ্বনির পর ‘ছ' থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমনঃ অ + ছ = চ্ছ; এক + ছত্র = একচ্ছত্র। আ + ছ = চ্ছ কথা + ছলে = কথাচ্ছলে। ছ চ্ছ + = ই + ছ = চ্ছ পরি + ছদ = পরিচ্ছদ। এরূপঃ মুখচ্ছবি, বিচ্ছেদ, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, বৃক্ষচ্ছায়া, অনুচ্ছেদ ইত্যাদি।
‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: ঘরোয়া
Explanation:
‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর ঘরোয়া ‘ঘরোয়া’ অর্থ পারিবারিক; অনানুষ্ঠানিক। আর গৃহ শব্দের সমার্থক শব্দ হলোঃ আলয়, নিলয়, সদন, নিকেতন, আগার, ধাম, বাটী, নিকেত ইত্যাদি।
’পুটিমাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: ক্ষীণজীবী
Explanation:
’পুটিমাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ক্ষীণজীবী 'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ ক্ষীণজীবী লোক। ভূষন্ডির কাক বাগধারাটির অর্থ দীর্ঘজীবী।
‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় 'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ ‘কার্পণ্য/অনৌদাৰ্য।
‘সমিতি’ কোন লিঙ্গ?
Correct Answer:
ক: ক্লীব লিঙ্গ
Explanation:
‘সমিতি’ কোন লিঙ্গ? সঠিক উত্তর ক্লীব লিঙ্গ যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী কিছুই বুঝায় না তাই ক্লীবলিঙ্গ । যেমনঃ বোতল, কম্পিউটার, রাস্তা, চশমা ইত্যাদি।
‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
Correct Answer:
ঘ: ইত প্রত্যয়
Explanation:
‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় (ইত - প্রত্যয়ঃ উপকরণজাত বিশেষণ গঠনে)ঃ কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত ।
জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলছেন?
Correct Answer:
ক: নবান্নের
Explanation:
জীবনানন্দ দাশ বাংলাদেশকে কিসের দেশ বলছেন? সঠিক উত্তর নবান্নের ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি জীবনানন্দ দাশ নদীমাতৃক বাংলাদেশকে ‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা’ বলেছেন। নিজের জন্মভূমি বাংলাদেশকে তিনি বলেছেন ‘কার্তিকের নবান্নের দেশ’ ।
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Correct Answer:
গ: জার্মানী
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জার্মানী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। জার্মানী। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ; আর ১০টি হলো অস্থায়ী সদস্য দেশ। ৫টি স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ জাপান (১১ বার) অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠার (Engineering Department) নয়?
Correct Answer:
ঘ: BAPARD
Explanation:
নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠার (Engineering Department) নয়? সঠিক উত্তর BAPARD BAPARD এর পূর্ণরূপ Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development (বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন একাডেমি)। কিন্তু, HED এর পূর্ণরূপ Health Engineering Department (স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর)। PWD এর পূর্ণরূপ Public Works Department (গণপূর্ত অধিদপ্তর)। EED এর পূর্ণরূপ Education Engineering Department (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর)।
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অংশুমালী
Explanation:
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অংশুমালী সূর্য শব্দের প্রতিশব্দঃ অংশুমালী, প্রভাকর, মার্তণ্ড, সবিতা, দিনেশ, রবি, আফতাব, অর্ক, তপন, দিবাকর, ভানু, ভাস্কর। অর্ণব অর্থ সমুদ্র। প্রসূন অর্থ ফুল। পল্লব অর্থ পাতা।
বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়?
Correct Answer:
গ: ECNEC সভায়।
Explanation:
বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? সঠিক উত্তর ECNEC সভায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক), ECNEC- Executive Committee of the national Economic Council. একনেক এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস? সঠিক উত্তর কোনটিই নয় ‘মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস। উল্লেখ্য, পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ মুক্তির নিমিত্তে বা জন্য যুদ্ধ • মুক্তিযুদ্ধ। অর্থাৎ ‘মুক্তিযুদ্ধ'কে ব্যাসবাক্য করতে গেলে = জন্য বা নিমিত্তে আসবেই। এজন্য মুক্তিযুদ্ধ হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম আরো কিছু চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল; বসতের নিমিত্তে বাড়ি বসতবাড়ি; আরামের জন্য কেদারা = আরামকেদারা।
‘ক্ষুদ্র শত্রু ভবি লোকে অবহেলা যারে,/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।’ কবিতার লাইন দুটি কার রচনা?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘ক্ষুদ্র শত্রু ভবি লোকে অবহেলা যারে,/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।’ কবিতার লাইন দুটি কার রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত উক্ত কবিতার লাইন দুটি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা 'সিংহ ও মশক' হতে নেয়া হয়েছে।
‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?
Correct Answer:
ঘ: গণনাবাচক
Explanation:
‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ? সঠিক উত্তর গণনাবাচক 'সপ্তাহ' হলো গণনাবাচক শব্দ।
‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
Correct Answer:
গ: গরল
Explanation:
‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সঠিক উত্তর গরল সরল শব্দের বিপরীতার্থক শব্দ 'গরল' বাদে অপশনের বাকি তিনটিই। তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয়। গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ ।
দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে?
Correct Answer:
খ: মুহূর্ত, প্রতিযোগিতা
‘রেংমিচটা’ বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভূক্ত একটি গোত্রের ভাষা?
Correct Answer:
গ: ম্রো
Explanation:
‘রেংমিচটা’ বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভূক্ত একটি গোত্রের ভাষা? সঠিক উত্তর ম্রো রেংমিটো একটি বিপন্ন ভাষা। এটি পার্বত্য চট্টগ্রামের ম্রো সম্প্রদায়ের একটি ভাষার নাম।
‘কীত্তনখোলা’ নাটকটির বিষয়
Correct Answer:
গ: লোকায়ত জীবন-সংস্কৃতি
Explanation:
‘কীত্তনখোলা’ নাটকটির বিষয় সঠিক উত্তর লোকায়ত জীবন-সংস্কৃতি সেলিম আল দীন রচিত 'কীত্তনখোলা' (১৯৮৬) নাটকটির বিষয় হলো ‘লোকায়ত জীবন - সংস্কৃতি'। নাটকটির কাহিনী হলো মেলায় আসা যাত্রাদলের অভ্যন্তরীণ প্রেম, ভালবাসা, বিরহ যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি তুলে ধরা হয়েছে এই নাটকে মানুষের বিভিন্ন পর্যায়ে রূপান্তরের কাহিনী। মোটকথা নাটকে বাংলার লোকায়ত জীবন ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।