Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Correct Answer:
খ: কী চাহ হে শঙ্খচিল
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর কী চাহ হে শঙ্খচিল মমতাজউদ্দীন আহমেদ আমাদের সাহিত্য জগতে একজন কীর্তিমান নাট্যব্যক্তিত্ব। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা করেছেন। 'কী চাহ হে শঙ্খচিল' নাটকটি তিনি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়া বেদনা, হারানোর বেদনা চিত্র একেছেন।
‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
Correct Answer:
খ: সাধারণ অতীত
Explanation:
‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের? সঠিক উত্তর সাধারণ অতীত বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমনঃ শিকারি পাখিটিকে গুলি করল।
‘প্রিয়ংবদা’ যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি
Correct Answer:
ক: অস্তিবাচক বাক্য
Explanation:
‘প্রিয়ংবদা’ যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি সঠিক উত্তর অস্তিবাচক বাক্য যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক বাক্য বলে। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে নঞ অর্থে অব্যয় ব্যবহার করতে হয় এবং প্রয়োজনে অন্যান্য শব্দেরও সামান্য পরিবর্তন করতে হয়, বিশেষ করে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। যেমনঃ অস্তিবাচকঃ তুমি অন্যায় করেছো। নেতিবাচকঃ তুমি ন্যায় করো নি
‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতাংশটি কার লেখা?
Correct Answer:
খ: আব্দুল হাকিম
Explanation:
‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতাংশটি কার লেখা? সঠিক উত্তর আব্দুল হাকিম মধ্যযুগের প্রণয়োপাখ্যান ধারার বিখ্যাত কবি আবদুল হাকিম ‘বঙ্গবাণী' কবিতার জন্য অধিক পরিচিত। কবি উপরিউক্ত পঙক্তিটি ‘নূরনামা' কাব্যগ্রন্থের ‘বঙ্গবাণী' কবিতায় বলেছেন। তাঁর রচিত কিছু কাব্যগ্রন্থ হলো 'নসীহতনামা', 'দুররে মজলিশ', 'কারবালা', 'শহরনামা' ইত্যাদি।
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
Correct Answer:
ক: দুই সৈনিক
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর দুই সৈনিক ‘দুই সৈনিক' (১৯৭৩) শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। 'ক্ষুধা ও আশা’ (১৯৬৪) উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ক: কর্মকারকে শূন্য
Explanation:
‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্মকারকে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্মে শূন্য বিভক্তির উদাহরণ হলোঃ ডাক্তার ডাক। আমাকে একটা বই দাও।
‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে-
Correct Answer:
গ: বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
Correct Answer:
গ: কুষ্টিয়ার কুমারখালী
Explanation:
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। 'গ্রামবার্তা প্রকাশিকা'য় সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক প্রবন্ধ এবং নীলকর সাহেবদের শোষণের কাহিনি স্থান পেত।
‘দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি।’ উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘দহরম-মহরম’ এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Correct Answer:
ক: অহিনকুল
Explanation:
‘দহরম-মহরম’ এর বিপরীতার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর অহিনকুল ‘দহরম - মহরম' বিপরীতার্থক বাগধারা 'অহিনকুল' উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
Correct Answer:
ক: শ্রীচৈতন্যদেব
Explanation:
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? সঠিক উত্তর শ্রীচৈতন্যদেব বাংলা সাহিত্যে একটি পভুক্তি না লিখলেও শ্রী চৈতন্য দেবের নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বৈষ্ণব সাহিত্যের জীবনীকাব্য মূলত তাঁকে কেন্দ্র করেই গড়ে উঠে। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত চৈতন্য - ভাগবত'; শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম লোচন দাস রচিত 'চৈতন্য - মঙ্গল’: শ্রী চৈতন্যদেবের সবচেয়ে তথ্যবহুল জীবনীগ্রন্থের নাম কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্য চরিতামৃত'।
‘For good ’ এর অনুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: চিরতরে
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ‘পরানের গহীন ভিতর' কাব্যের কবি হলেন সৈয়দ শামসুল হক। সাহিত্যের এমন কোন শাখা নেই, যেখানে তিনি সফল হয়নি। ৮১ বছরের জীবনে দুই শতাধিক বই লিখেছেন তিনি। কবিতার বইয়ের সংখ্যাও অনেক। কাব্যগ্রন্থগুলোর মধ্যে আঞ্চলিক ভাষায় লেখা পরানের গহীন ভিতর' তুমুল আলোচিত বই। বইটি প্রথম প্রকাশ পায় ১৯৮০ সালে।
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ‘কাননে' শব্দের ‘এ’ (নে) ৭মী বিভক্তি। আর কানন অর্থ বাগান। অর্থাৎ এটি স্থানকে নির্দেশ করছে, তাই অধিকরণ কারক হবে।
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
Correct Answer:
ঘ: স্মৃতিস্তম্ভ
Explanation:
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? সঠিক উত্তর স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন নিয়ে লেখা স্মৃতিস্তন্ত্র' কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ এ বাক্য কোন ধরনের?
Correct Answer:
খ: নির্দেশাত্মক
Explanation:
‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ এ বাক্য কোন ধরনের? সঠিক উত্তর নির্দেশাত্মক ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্য হলো নির্দেশাত্নক। যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক বাক্য বলে। একে নির্দেশমূলক, নির্দেশসূচক নির্দেশাত্নক, বিবৃতিমূলক বাক্যও বলা হয়। যেমনঃ সূর্য পূর্বদিকে ওঠে। সে রোজ এখানে আসে।
’নষ্ট হওয়ার স্বভার যার’ এক কথায় কী হবে?
Correct Answer:
গ: নশ্বর
Explanation:
’নষ্ট হওয়ার স্বভার যার’ এক কথায় কী হবে? সঠিক উত্তর নশ্বর নষ্ট হওয়া স্বভাব যার/ যা চিরস্থায়ী নয় = নশ্বর । যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Correct Answer:
খ: তদ্ধিত প্রত্যয়
Explanation:
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়? সঠিক উত্তর তদ্ধিত প্রত্যয় প্রচুর + য = প্রাচুর্য হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। শব্দের শেষে ‘র্য' বা য ফলা (J) থাকলে তা পরিবর্তিত হয়ে 'ষ্ণ্য বা য’ হবে। অর্থাৎ ‘র্য' থাকলে 'ষ্ণ্য বা য' হবে।
ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
Correct Answer:
গ: বাক্যতত্ত্ব
Explanation:
ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- সঠিক উত্তর বাক্যতত্ত্ব বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব আলাদা ও স্বতন্ত্র একটি তত্ত্ব যা শব্দ, শব্দ প্রকরণ, উপসর্গ, ধাতু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আবার, বাক্যতত্ত্ব স্বতন্ত্র একটি তত্ত্ব যা বাক্য প্রকরণ, বাচ্য পরিবর্তন, উক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব।
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
Correct Answer:
ঘ: ফলা
Explanation:
ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- সঠিক উত্তর ফলা ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে 'ফলা' বলা হয়। ব্যঞ্জনবর্ণের 'ফলা' চিহ্ন রয়েছে ৭টি।
নিচের কোনটি পর্তুগীজ শব্দ?
Correct Answer:
গ: আনারস
Explanation:
নিচের কোনটি পর্তুগীজ শব্দ? সঠিক উত্তর আনারস আরো কিছু পর্তুগীজ ভাষাঃ আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, আলকাতরা, কেরানী, পেয়ারা ইত্যাদি।
’শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: চাঁদ
Explanation:
’শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর চাঁদ 'শশাঙ্ক' শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলোঃ চাঁদ, চন্দ্র, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম; সিতাংশু, সুধানিধি, কলানিধি, হিমকর, ইন্দু, চন্দ্রমা, দ্বিজরাজ, নিশাকান্ত, মৃগাঙ্ক, কলাভৃৎ, কুমুদনাথ, সিতাংশু ইত্যাদি।
পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
Correct Answer:
ক: দশরথি রায়
Explanation:
পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? সঠিক উত্তর দশরথি রায় দাশরথি রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি, স্বভাবকবি এবং পাঁচালিকার। তিনি বিভিন্ন বিষয়ক ৬৪টি পালাভুক্ত প্রায় ৬৭৫টি গান রচনা করেছিলেন।
A bolt from the blue ' এর সমার্থক বাংলা প্রবাদ কোনটি?
Correct Answer:
খ: বিনা মেঘে বজ্রপাত
Explanation:
A bolt from the blue ' এর সমার্থক বাংলা প্রবাদ কোনটি? সঠিক উত্তর বিনা মেঘে বজ্রপাত A bolt from the blue এর সমার্থক বাংলা প্রবাদ বিনা মেঘে বজ্রপাত। A barking dog never or seldom bites এর সমার্থক বাংলা প্রবাদ যত গর্জে তত বর্ষে না। A severe punishment for a venial offence এর সমার্থক বাংলা প্রবাদ লঘুপাপে গুরু দণ্ড।
চারণ কবি হিসেবে বিখ্যাত কে?
Correct Answer:
গ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি হিসেবে বিখ্যাত কে? সঠিক উত্তর মুকুন্দ দাস চারণ কবি হিসেবে বিখ্যাত হলেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক
’গোঁফ খেজুরে’ বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
Correct Answer:
খ: নিতান্ত অলস
Explanation:
’গোঁফ খেজুরে’ বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর নিতান্ত অলস 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ নিতান্ত অলস। ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ চাটুকার। ‘তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কু - প্রভাব।
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা?
Correct Answer:
গ: অক্ষরবৃত্ত
Explanation:
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা? সঠিক উত্তর অক্ষরবৃত্ত বাংলা সাহিত্যে প্রচলিত ৩টি প্রধান ছন্দের একটি হলো অক্ষরবৃত্ত ছন্দ। অন্য দুটি হলো স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব সাধারণত ৮ বা ১০ হয়। এছাড়া অক্ষরবৃত্ত ছন্দ ৮ + ৮, ৮ + ৬,৮ + ৪, ৮ + ২ হতে পারে। ans. C উপরিউক্ত চরণটি ৮ + ৬ মাত্রায় লেখা হয়েছে। তাই এটি হবে অক্ষরবৃত্ত। উল্লেখ্য, অক্ষরবৃত্তের একটি রূপভেদ - ই হলো অমিত্রাক্ষর।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
Correct Answer:
ঘ: চারুলতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র সঠিক উত্তর চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো 'চারুলতা'। উল্লেখ্য, 'বিনোদিনী' এবং ‘আশালতা হলো "চোখের বালি' উপন্যাসের চরিত্র। আর ‘হৈমন্তী' গল্পের নায়িকা হলো 'হৈমন্তী'।
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: শশব্যস্ত
Explanation:
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর শশব্যস্ত উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলোঃ শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত। উল্লেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয়। উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। উপমান কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণঃ অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা। তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ ভ্রমরকৃষ্ণ কেশ ইত্যাদি
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে সপ্তমী
Explanation:
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী বাক্যে অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদে ক্রিয়াসাধনের উপায় বুঝা যায় তাকে করণ কারক বলে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কে করণ কারক বলে। ক্রিয়াকে 'কী দিয়ে' বা 'কীসের সাহায্যে প্রশ্ন করে উত্তর পেলে তা, করণ কারক। যেমনঃ বয়সেতে বিজ্ঞ নয়, কি হয় জানে। বাক্যটিতে বয়সেতে ও জানে হলো করণ কারক। উপরিউক্ত বাক্যকে 'কী দিয়ে গঠিত' প্রশ্ন করলে ভিত্তর আসে "অণুতে। তাই অণুতে হবে।
অপিনিহিতির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: আজি > আইজ
Explanation:
অপিনিহিতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর আজি > আইজ শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত 'ই' বা 'উ' উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিতি বা Epenthesis বলে। যেমনঃ আজি (aji) > আইজ (aij); সাধু >সাউধ; রাখিয়া > রাইখ্যা; বাক্য > বাইক্য; সত্য > সইত্য; চারি > চাইর ইত্যাদি।
’নুরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন?
Correct Answer:
ক: ইমদাদুল হক মিলন
Explanation:
’নুরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর ইমদাদুল হক মিলন 'নূরজাহান' (১৯৯৫) উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। উল্লেখ্য, 'নূরজাহান' (১৯০৮) দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ইতিহাসশ্রয়ী নাটক।
‘আমার দেখা নয়াচীন’ কে রচনা করেন?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
Explanation:
‘আমার দেখা নয়াচীন’ কে রচনা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন' তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ৭ ডিসেম্বর ২০১৯ সালে। ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম এবং সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়?
Correct Answer:
গ: সুদখোর
Explanation:
‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়? সঠিক উত্তর সুদখোর ‘কুসীদজীবী' অর্থ সুদখোর; যে সুদের টাকা ধার দিয়ে জীবিকা অর্জন করে।
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
Correct Answer:
গ: আলুনি
Explanation:
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? সঠিক উত্তর আলুনি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে 'আলুনি' উপসর্গটি
‘বাবা’ কোন ভাষার অর্ন্তগত শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
‘বাবা’ কোন ভাষার অর্ন্তগত শব্দ? সঠিক উত্তর তুর্কি ‘বাবা’ শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ: চাকর, চাকু, তোপ, উজবুক, উর্দি, কুলি, খান, খোকা, বাবুর্চি, বেগম, মুচলেকা, লাশ সওগাত ইত্যাদি।
চর্যাপদের টীকাকারের নাম কী?
Correct Answer:
ঘ: মুনিদত্ত
Explanation:
চর্যাপদের টীকাকারের নাম কী? সঠিক উত্তর মুনিদত্ত চর্যাপদের টীকাকারের নাম হলো 'মুনিদত্ত'। উল্লেখ্য, ‘প্রবোধচন্দ্র বাগচী' হলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্য গবেষক এবং ‘শিক্ষাবিদ’। আর হরপ্রসাদ শাস্ত্রী হলেন চর্যাপদের আবিষ্কারক।
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Correct Answer:
গ: মোড়ক
Explanation:
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? সঠিক উত্তর মোড়ক বাংলা কৃৎ - প্রত্যয় 'অক - প্রত্যয়' যোগে গঠিত শব্দ √মুড় + অক = মোড়ক; √ঝল্ + অক = ঝলক। উল্লেখ্য, 'চামার' হলো তদ্ভব শব্দ; 'ধারালো' হলো বিশেষণ পদ; আর 'পোস্টার' হলো তদ্ভব পদ।
চাচা-কাহিনী'র লেখক-
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
চাচা-কাহিনী'র লেখক- সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত , বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। 'চাচা কাহিনী' (১৯৫৯) তার বিখ্যাত গ্রন্থ।
ঊনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: চিলেকোঠার সেপাই
Explanation:
ঊনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। এই উপন্যাসে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।
মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
Correct Answer:
খ: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? সঠিক উত্তর জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহির রচিত 'জীবন ও রাজনৈতিক বাস্ত বতা' উপন্যাসের পটভূমি ১৯৮৫ এর অর্থাৎ যুদ্ধের প্রায় ১৪ বছর পরে। ১৪ বছর পরে মুক্তিযুদ্ধ কতটুকু মুক্তি দিয়েছে সমাজকে, সমাজের মানুষকে তা তুলে ধরতে চেয়েছেন লেখক নির্মোহভাবে। রাজনৈতিক বিবেচনায় এমন নির্মোহ উপন্যাস বাংলা সাহিত্যে বিরল। তিনি মুক্তিযুদ্ধকে শুধু নয় মাসের ফ্রেমে বন্দি করেননি, নয় মাস যুদ্ধ করে হয়তো স্বাধীন হওয়া যায় কিন্তু মুক্তি নয়। স্বাধীনতা আর মুক্তি এ দুটোর মাঝে বিস্তর ব্যবধান। সেই হিসেবে 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি নভেল। উল্লেখ্য, শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে। শওকত আলী রচিত 'প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪) একটি উপন্যাস। সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে এই কাহিনি রচিত। আহমাদ মোস্তফা কামাল রচিত 'কান্নাপর্ব' উপন্যাসটি সামাজিক ও রাজনৈতিক বাস্ত বতার প্রেক্ষাপটে লেখা বইটি ২০১২ সালে হিসেবে লাভ করেছে 'জেমকন সাহিত্য পুরস্কার ২০১৩,
“আনারস" শব্দটি কোন ভাষা হতে এসেছে?
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
“আনারস" শব্দটি কোন ভাষা হতে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ র্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি ইত্যাদি।
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘সূর্যোদয়
Correct Answer:
খ: সূর্য + উদয়
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘সূর্যোদয় সঠিক উত্তর সূর্য + উদয় এই নিয়মের আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণঃ যথা + উচিৎ = যথোচিত; গৃহ + ঊর্ধ্ব = গৃহোধ্ব; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি । এরূপঃ নীলোৎপল, চলোমি, নবোঢ়া, + মহোৎসব, ফলোদয়, পরোপকার ইত্যাদি।
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত ?
Correct Answer:
খ: ৩৭
Explanation:
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত ? সঠিক উত্তর ৩৭ ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলােকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], উ]; এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম],[ন],[ঙ] [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]।
বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
Explanation:
বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ 'চোখের বালি' (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলোঃ বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র, বলিষ্ঠ বিশ্লেষণাত্মক বর্ণনা।
শুদ্ধ বাক্য নয় কোনটি?
Correct Answer:
গ: অকারণে ঋণ করিও না।
Explanation:
শুদ্ধ বাক্য নয় কোনটি? সঠিক উত্তর অকারণে ঋণ করিও না। 'অকারণে ঋণ করিও না' এর শুদ্ধরূপ হলো 'অকারণে ঋণ কোরো না'।
‘ডিঙি টেনে বের করতে হবে।’ কোন ধরনের বাক্যের উদাহরণ?
Correct Answer:
খ: ভাববাচ্য
Explanation:
‘ডিঙি টেনে বের করতে হবে।’ কোন ধরনের বাক্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমনঃ এ পথে চলা যায় না। এবার ট্রেনে ওঠা যাক। কোথা থেকে আসা হচ্ছে?
“উদ্ধার” শব্দটি সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
ঘ: উৎ + হার
কায়কোবাদের 'মহাশ্মশান' কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: মহাকাব্য