Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখীনা বিবির কপাল ভাঙলো'- এটি কোন বাক্য?
Correct Answer:
ঘ: জটিল
'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কি হবে?
Correct Answer:
ঘ: শশ অঙ্ক যার
Explanation:
'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কি হবে? সঠিক উত্তর শশ অঙ্ক যার যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন - শশ (খরগোশ) অঙ্ক (সংখ্যা, আঙ্গুল) যার শশাঙ্ক । (এখানে 'শশ' কিংবা 'অঙ্ক' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, চাঁদকে বুঝাচ্ছে)। শশাঙ্ক বাধিকরণ বহুবীহি সমাস।
বাংলাদেশ’ কবিতটি কার লেখা?
Correct Answer:
গ: অমিয় চক্রবর্তী
কে মহাকাব্য রচয়িতা নন?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - রক্ষকই ভক্ষক। বাক্যটির জটিলরূপ: যে রক্ষক, সেই ভক্ষক।
স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি?
Correct Answer:
গ: ১০
Explanation:
স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি? সঠিক উত্তর ১০ যেমন - আ - কার, ই - কার,ঈ - কার, উ - কার, ঊ - কার, ঋ - কার, এ - কার, ঐ - কার,ও - কার, ঔ - কার। স্বরবর্ণের কার চিহ্ন মোট ১০টি।
'দুঃখ এবং বিপন একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
'দুঃখ এবং বিপন একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাদের বাক্যগুলো এবং ও আর, বা কিন্তু অথবা, অথচ, বরং সেজন্য, ফলে , তথাপি, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: দুঃখ এবং বিপদ একসাথে আসে তিনি সৎ কিন্তু কৃপণ ।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
Correct Answer:
ঘ: রাজা রামমোহন
'সংসারে আসিয়া এই পরম "সুখে" বঞ্চিত রহিলাম।' রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন।
Correct Answer:
ক: অপাদান কারক
Explanation:
'সংসারে আসিয়া এই পরম "সুখে" বঞ্চিত রহিলাম।' রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন। সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। ক্রিয়াকে 'কোথা হতে’, 'কি হতে’, 'কিসের হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অপাদান কারক। যেমন - 'সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। এখানে যদি প্রশ্ন করা হয়, কি হতে বঞ্চিত রহিল? তাহলে উত্তর হয় 'সুখ'। সুতরাং 'সুখ + এ (৭মী বিভক্তি) = সুখে' অপাদান কারকে ৭মী বিভক্তি।
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'- এটি কার উক্তি ?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'- এটি কার উক্তি ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা হলো - প্রাণ। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চায় - ৷ এটি রবীন্দ্রনাথের প্রাণ কবিতার চরণ থেকে নেওয়া হয়েছে।
'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
Correct Answer:
ঘ: মাছ+ উয়া> ও
ফারসি শব্দের উদাহরণ কোনগুলো?
Correct Answer:
ক: নামাজ, রোজা
'হৃ' এর যুক্তবর্ণ কোনটি?
Correct Answer:
ক: হ্ + ঋ
Explanation:
'হৃ' এর যুক্তবর্ণ কোনটি? সঠিক উত্তর হ্ + ঋ হ + ঋ = হৃ - হৃদয়, সুহৃদ
‘নারিকেল' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
‘নারিকেল' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর তৎসম তৎসম অর্থ তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ যেমন: নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র , মনুষ্য ব্যাকরণ ইত্যাদি।
'বিস্কুট' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ইংরেজি
কোনটি ভুল বানানযুক্ত?
Correct Answer:
ক: ত্রিনয়ণ
Explanation:
কোনটি ভুল বানানযুক্ত? সঠিক উত্তর ত্রিনয়ণ শুদ্ধ বানান ত্রিনয়ন।
বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি?
Correct Answer:
গ: ৪টি
" কেতাদুরস্ত " বাগধারাটির অর্থ-
Correct Answer:
ক: পরিপাটি
বাংলা র্বণমালার অর্ধমাত্রার র্বণ কয়টি?
Correct Answer:
ক: ৮
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
খ: সে ঘুমায়
Explanation:
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর সে ঘুমায় যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে ঘুমায় ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। আর যার কর্ম নেই তা অকর্মক ক্রিয়া। প্রদত্ত উদাহরণে যদি ক্রিয়াকে প্রশ্ন করাহয়। কী ঘুমায় বা কাকে ঘুমায়? তাহলে আমরা উত্তর পাই না।
’সেচ্ছ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: স্ব+ইচ্ছা
'বত্রিশ সিংহাসন' কার রচনা?
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
টা, টি, খানা ইত্যাদি-
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
'উপসর্গ' কী?
Correct Answer:
গ: ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
Explanation:
'উপসর্গ' কী? সঠিক উত্তর ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
নিচের কোন বিপরীত শব্দ গুচ্ছ সঠিক নয়?
Correct Answer:
ঘ: আগ্রহ -নিগ্রহ
Explanation:
নিচের কোন বিপরীত শব্দ গুচ্ছ সঠিক নয়? সঠিক উত্তর আগ্রহ -নিগ্রহ সঠিক বিপরীত শব্দ: অনুগ্রহ - নিগ্রহ: আগ্রহ - অনাগ্রহ।
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ণ
Explanation:
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর ণ ট - বর্গীয় (ট, ঠ, ড, ঢ) ধ্বনির আগে দন্ত্য - ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে, সব সময় তা মূর্ধন্য - ণ হয়। যেমন - ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, দণ্ড ইত্যাদি।
'ভূষণ্ডির কাক ' বাগধারাটি কী অর্থে ব্যবহৃত?
Correct Answer:
খ: দীর্ঘজীবী
Explanation:
'ভূষণ্ডির কাক ' বাগধারাটি কী অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর দীর্ঘজীবী ভূণ্ডি হলেন পুরাণবর্ণিত ত্রিকালদর্শী (অতীত, বর্তমান ভবিষ্যৎ যার নখদর্পণে) বা সর্বজ্ঞ কাকবিশেষ আমাদের সমাজে বহুদর্শী প্রবীণ ব্যক্তিতে বুঝাতে ওষছি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তুলসী দাসের 'রামচরিতমানস (১৫৭৪) গ্রন্থের শেষ অধ্যায়ের (উত্তরকাম) আলোচনা অনুযায়ী, ভূষণ্ডি একজন সর্বদশী ঋমি। ভক্তে তিনি জ্ঞান বিতরণ করতেন।
ভাষার মৌলিক অংশ-
Correct Answer:
ক: ধন্যি, শব্দ, বাক্য
Explanation:
ভাষার মৌলিক অংশ- সঠিক উত্তর ধন্যি, শব্দ, বাক্য ভাষা মূল উপদান ও ক্ষদুতম একক ধ্বনি । বাক্যের মূল উপদান বা উপকর শব্দ। ভাষার মূল উপতরণ বা ভাষার বৃহত্তম একক বাক্য। ধ্বনি , শব্দ ও বাক্য ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা ভাষার মৌলিক অংশ হিসেবে পরিগণিত । অপরদিকে , সন্ধি উচ্চারণের সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধূর্য সম্পাদন করে। উপসর্গ নতুন অর্থ বোধক শ্বদ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ , সংকোচন ঘটায়। অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। র্ব ণ হলো ধ্বনি নির্দেশ প্রতীক।
"দু" হাতে দুই আদিম পাথর' কার কাব্যগ্রন্থ?
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
"দু" হাতে দুই আদিম পাথর' কার কাব্যগ্রন্থ? সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ 'দু'হাতে দুই আদিম পাথর' (১৯৮০)।
’মেধাবী’ এর প্রকৃতি কোনটি?
Correct Answer:
ঘ: মেধা+বিন্
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: শ্র+ ধা+অ+আ
"লেক্সিকোগ্রাফি " কোন বিষয় নিয়ে আলোচনা করে?
Correct Answer:
ঘ: অভিধানতত্ত্ব
'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: চাঁদ
Explanation:
'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর চাঁদ 'শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দসমূহ : চাঁদ, চন্দ্র, চন্দ্রমা, ইন্দু সুধাংশ, সিতাংশু, হিমাংশু, বিধু ,নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর , শশী, সোম, মৃগাঙ্ক, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কমুদনাথ।
'আঁকা' সাধিত শব্দটি সংস্কৃত ধাতু কোনটি?
Correct Answer:
গ: অঙ্ক
Explanation:
'আঁকা' সাধিত শব্দটি সংস্কৃত ধাতু কোনটি? সঠিক উত্তর অঙ্ক অঙ্ক (সংস্কৃত) > আঁক + আ = আঁকা
'জয়ের জন্য উৎসব'- এক কথায় কি হবে?
Correct Answer:
ক: জয়ন্তী
দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ hol-
Correct Answer:
খ: জোড়া
Explanation:
দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ hol- সঠিক উত্তর জোড়া দ্বন্দ্ব বলতে জোড়া বুঝায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মাতা ও পিতা = মাতাপিতা।
অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাহে বিভক্ত?
Correct Answer:
খ: ৩
'মা যে জননী কন্দে' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: কাব্য
’কাজল -কালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: কাজলের ন্যায় কালো
'আপণ' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?
Correct Answer:
ক: দোকান
উক্তি পরিবর্তন “ মা রেগে আমাকে বললেন, তোমার গিয়ে কাজ নেই-
Correct Answer:
ক: রাগান্বিতভাবে মা আমাকে যেতে নিষেধ করেছিলেন
’হড়হদ্দ’ বাগধারা দিয়ে বোঝায়-
Correct Answer:
গ: নাড়ীনক্ষত্র
‘অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: গরল
’বৃষ্টি পড়ে টাপর টুপুর- এখানে ’টাপুর টুপুর’ কোন পদ?
Correct Answer:
গ: অব্যয়
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
গ: ১ টি
Explanation:
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর ১ টি যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বল। বাংলা বর্ণ মালায় ৪০ টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১১টি। এর মধ্যে অর্ধ মাত্রার স্ববর্ণ ১টি (ঋ); মাত্রহীন ৪টি ( এ, ঐ, ও, ঔ) এবং পূর্ণমাত্রার ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) ।
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
Correct Answer:
খ: ঝ
Explanation:
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ঝ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাই ঘোষ ধ্বনি। যেমন: গ, ঘ, জ, ঝ। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাই মহাপ্রাণ ধ্বনি। যেমন: খ. ঘ. ছ. ঝ। 'চ', 'থ' অঘোষ অল্পপ্রাণ; ‘ড’ ঘোষ মহাপ্রাণ।
'বাবা কে বড্ড ভয় পায়'- এখানে 'বাবাকে' শব্দটি কোন কারক ও বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে দ্বিতীয়া
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত -
Correct Answer:
ঘ: নদী
হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: কার্যে বিরতি
'গণক' শব্দটি স্ত্রীলিঙ্গ কোনটি?
Correct Answer:
খ: গণকী