Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
"ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট" এ "ইট" কে বাংলা ভাষায় কি বলে?
Correct Answer:
গ: বর্ণ
Explanation:
"ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট" এ "ইট" কে বাংলা ভাষায় কি বলে? সঠিক উত্তর বর্ণ বাক প্রত্যঙ্গ প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ । বর্ণ কে ভাষার ইট বলা হয়। কারণ, বর্ণ ব্যতীত ধ্বনিকে প্রকাশ করা যায় না।
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষা মিশ্রভাষা। এই ভাষায় রয়েছে বিভিন্ন বিদেশী ভাষার শব্দ। এসব বিদেশী শব্দের দ্বারা বাংলাভাষার ভান্ডার আজ সমৃদ্ধ। এগুলোর পরিচয় নিম্নে দেওয়া হলোঃ ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দঃ আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি।
’চোখের বালি’ এর সর্মাথক শব্দ কোনটি?
Correct Answer:
গ: শক্র
' মেটে কলসি ' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?
Correct Answer:
গ: উৎপাদনবাচক
Explanation:
' মেটে কলসি ' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ? সঠিক উত্তর উৎপাদনবাচক বিশেষ্যের উপাদানটি বিশেষণরূপে ব্যবহৃত হলে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মুর্তি।
বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?
Correct Answer:
গ: অদৃষ্টের পরিহাস
"Agora" শব্দের বাংলা পরিভাষা-
Correct Answer:
খ: বাজার
Explanation:
"Agora" শব্দের বাংলা পরিভাষা- সঠিক উত্তর বাজার Agora শব্দের বাংলা পরিভাষা - জনসমাবেশ, সভা, বাজার।
"লোকে বলে " উক্তিটির তাৎপর্য কোনটি?
Correct Answer:
খ: সাধারণ লোকে বলে
'সুন্দর মত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে' , এই বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
'যা আঘাত পায় নি '। বাক্যটির এক কথায় প্রকাশ হলো-
Correct Answer:
ঘ: অনাহত
Explanation:
'যা আঘাত পায় নি '। বাক্যটির এক কথায় প্রকাশ হলো- সঠিক উত্তর অনাহত যা আঘাত পায়নি - অনাহত; যা আহুত (ডাকা) হয়নি - অনাহুত।
"বগুড়ার চিনি-পাতা দই সুস্বাধু " । বাক্যটিতে "চিনিপাতা " কোন কারক?
Correct Answer:
গ: করণ কারক
Explanation:
"বগুড়ার চিনি-পাতা দই সুস্বাধু " । বাক্যটিতে "চিনিপাতা " কোন কারক? সঠিক উত্তর করণ কারক ’করন’ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পদানের যন্ত্র , উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন: বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। এখাসে ‘চিনিপাতা’ হলো ‘দই’ এর উপকরণ। কারণ, চিনিপাতার মাধ্যমে দইয়ের গুনাগুন প্রকাশ পাচ্ছে।তাই’ ‘চিনিপাতা’ শব্দটি করণ কারক।
’মুখর’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
খ: মৌন
নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত?
Correct Answer:
গ: সঞ্চয়
Explanation:
নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত? সঠিক উত্তর সঞ্চয় তৎসম ব্যঞ্জন সন্ধির নিময়ামনুসারে, ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: শম্ + কা = শঙ্কা, সম + চয় = সঞ্চয়। শীত + ল = শীতল (প্রত্যয়যোগে); সপ্ত অহের সমাহার = সপ্তাহ (সমাসের সাহায্যে); সুখবর সুখবর (উপসর্গযোগে)।
‘যার দুহাত সমান চলে' বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
গ: সব্যসাচী
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
’স্রষ্টার ভজন কর’ এখানে ভজন ‘ কী অর্থে বৃবহৃত হয়েছে?
Correct Answer:
ক: আরাধানা
"যে বহু বিষয় জানে" - এক কথায় কি বলে?
Correct Answer:
খ: বহুদর্শী
’দায়িত্ব গ্রহণ’ নীচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: মাথা দেওয়া
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?
Correct Answer:
গ: লুইপা
Explanation:
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে? সঠিক উত্তর লুইপা চর্যাপদ এর রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যাপদের আদি কবি লুইপা। ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুই পাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুই পার রচনা।
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি?
Correct Answer:
ক: গাছে কাঁঠাল গোঁফে তেল
Explanation:
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি? সঠিক উত্তর গাছে কাঁঠাল গোঁফে তেল খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা। ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা। ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে। গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: গূঢ়
’নগর’ শব্দের বিশেষণ-
Correct Answer:
গ: নাগরিক
’এমনভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার’- বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
Correct Answer:
ঘ: অনুগামী সমুচ্চয়ী
'চন্দ্রাবতী' কি ?
Correct Answer:
ঘ: কাব্য
Explanation:
'চন্দ্রাবতী' কি ? সঠিক উত্তর কাব্য আরাকান রাজসভায় অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য 'চন্দ্রাবতী' । তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। কবি এ দেশে প্রচলিত রুপকথায় কাহিনিকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রুপায়িত করেছেনে তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দ্বীপ রাজকন্যা অপূর্বসুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তা - ই এ কাব্যে বর্ণিত হয়েছে। আলাওল মাগন ঠাকুরের উৎসাহে 'সয়ফুলমুলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন। '
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন
Explanation:
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ? সঠিক উত্তর মাইকেল মধুসূদন এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
কোনটি গণণাবাচক সংখ্যা?
Correct Answer:
গ: একুশ
' বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: বারি+ঈশ
Explanation:
' বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বারি+ঈশ তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়; দীর্ঘ ঈ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: বারি + ঈশ (ই + ঈ = ঈ) = বারীশ; গিরি + ঈশ = গিরীশ।
'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
ক: যতীন্দ্র মোহন বাগচী রবীন্দ্রনাথ
Explanation:
'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর যতীন্দ্র মোহন বাগচী রবীন্দ্রনাথ যতীন্দ্রমোহন বাগচীর ‘ কাব্যমালঞ্চ’ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘ কাজলা দিদি’ । এ কবিতার বিখ্যাত চরণ ‘ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, / মাগো আমার শোলক - বলা কাজলা দিদি কই?
’কুমুস’ শব্দের সঙ্গে কোন বহুবাচক শব্দটি ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: নিচয়
কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা হয়?
Correct Answer:
ক: র
Explanation:
কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা হয়? সঠিক উত্তর র ক্রিয়া পদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে। সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়ে থাকে। যেমন: আমার ভাই বাড়ি যাবে। এখানে ‘আমি’ এর সাথে 'র' বিভক্তি যুক্ত হয়ে ‘আমার’ (আমি + র = আমার) হয়েছে; যা সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি হিসেবে বিবেচিত।
ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে? এখানে কর্মকারক কোনটি?
Correct Answer:
ঘ: তরুবরে
Explanation:
ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে? এখানে কর্মকারক কোনটি? সঠিক উত্তর তরুবরে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: কুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্গুলী তরুবরে? এখানে যদি প্রশ্ন করা হয়, কি কাটিলা? তাহলে উত্তর হবে - তরুবর এখানে 'তরুবর' হলো কর্মকারক। উল্লেখ্য, ‘ফুলদল দিয়া কাটিলা কি বিধি শালী তরুবরে? - উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য গ্রন্থ থেকে নেয়া।
বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এম ব্যাকরণিক উপদান কোনটি?
Correct Answer:
গ: অনুসর্গ
Explanation:
বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এম ব্যাকরণিক উপদান কোনটি? সঠিক উত্তর অনুসর্গ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। জন্য, দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে ইত্যাদি 'অব্যয় পদগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয়। তাই বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান "অনুসর্গ”। যেমন: অনুসর্গ: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। বিভক্তি: ঋণ থেকে মুক্ত বনমুক্ত।
’এখন গোল্লায় যাও-’ এটি কোন ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
ক: মিশ্র ক্রিয়া
’The heel of Achilles ' কথাটির অর্থ কি?
Correct Answer:
খ: দুর্বল জায়গা
’ বাংলা মিল্টন’ কোন কবির উপাধি?
Correct Answer:
খ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচসনটির বাংলা অর্থ কী হবে?
Correct Answer:
গ: তোমাকে তোমার কর্মফল মানতে হবে
Explanation:
As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচসনটির বাংলা অর্থ কী হবে? সঠিক উত্তর তোমাকে তোমার কর্মফল মানতে হবে সঠিক উত্তর: যেমন কর্ম তেমন ফল।
”প্রাচীন এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: অর্বাচীন
Explanation:
”প্রাচীন এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর অর্বাচীন 'প্রাচীন' এর বিপরীত শব্দ ‘অর্বাচীন’ । নবীন - প্রবীণ; নতুন - পুরাতন।
কাজী নজুরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র এর নাম-
Correct Answer:
গ: ধ্রুব
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
Correct Answer:
ঘ: সে পান্তা ভাত খেয়ে মাঠে গেল
’বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: মারাঠি
বিভক্তি লোপ পায় কোন সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ সমাসে
Explanation:
বিভক্তি লোপ পায় কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ সমাসে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন: পদ থেকে চ্যুত = পদচ্যূত। এখানে থেকে বিভক্তি লোপ পেয়েছে।
’আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ
Correct Answer:
ঘ: প্রস্তুতি নেওয়া
উপকারীর অপকার করে যে,
Correct Answer:
খ: কৃতঘ্ন
শুদ্ধ বানানগুচ্ছ-
Correct Answer:
খ: বিকৃত, বিক্রীত
Explanation:
শুদ্ধ বানানগুচ্ছ- সঠিক উত্তর বিকৃত, বিক্রীত শুদ্ধ বানান: পরিষ্কার, পুরস্কার, স্বীকার, শিকার, ধরন।
ক্রিয়ার কাল কত প্রকার?
Correct Answer:
ক: ৩
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য?
Correct Answer:
গ: মিস্ত্রীর রাজা
Explanation:
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য? সঠিক উত্তর মিস্ত্রীর রাজা পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। এ সমাসে 'রাজা' স্থলে ‘রাজ' হয় এবং ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: মিস্ত্রীর রাজা = রাজমিস্ত্রী; পথের রাজা = রাজপথ।
বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে-
Correct Answer:
ঘ: উরগ
Explanation:
বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে- সঠিক উত্তর উরগ বুকে ভর দিয়ে চলে যে - উরগ; বুকে হেঁটে গমন করে যে - উরগ (সাপ); যে উরস (বক্ষ) দিয়ে হাঁটে - ঊরগ (সর্প); ত্বরিত গমন করতে পারে যে - তুরগ (ঘোড়া); আকাশে গমন / বিচরণ করে যে - বিহগ (পাখি): বাহুতে ভর করে চলে যে - ভূজঙ্গ; যে ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে - ভুজগ / ভুজঙ্গ (সৰ্প)।
’অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: বিপরীত
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
Correct Answer:
ক: লাউ
Explanation:
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? সঠিক উত্তর লাউ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন: 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং /উ] অর্ধ্বস্বরধ্বনি মিলে দ্বিশ্বরধ্বনি [আঊ] তৈরি হয়েছে।
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে?
Correct Answer:
খ: কারক
সে এখন যাবে না - এই বাক্যে ‘না’ কোন পদ?
Correct Answer:
গ: ক্রিয়াবিশেষণ
Explanation:
সে এখন যাবে না - এই বাক্যে ‘না’ কোন পদ? সঠিক উত্তর ক্রিয়াবিশেষণ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বুঝায়, তাই একে নেতিবাচক ক্রিয়া বিশেষণ বলে। এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে।