Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোন গ্রন্থটি উপন্যাস?
Correct Answer:
গ: শেষের কবিতা
Explanation:
কোন গ্রন্থটি উপন্যাস? সঠিক উত্তর শেষের কবিতা ‘শেষের কবিতা’ (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস যেটি ‘প্রবাসী’ পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র। উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদাা পেয়েছে। যেমন : ‘ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ - এই কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছেন।
নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?
Correct Answer:
গ: আগুনের পরশমণি
Explanation:
নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত? সঠিক উত্তর আগুনের পরশমণি আগুনের পরশমণি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এটি তাঁর নিজের লেখা আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর সহ আরো অনেকে। বাংলাদেশ সরকারের অনুদানের নির্মিত আগুনের পরশমণি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
অপভ্রংশ কথাটি অর্থ কি?
Correct Answer:
ঘ: বিকৃত
Explanation:
অপভ্রংশ কথাটি অর্থ কি? সঠিক উত্তর বিকৃত অপভ্রংশ মধ্যভারতীয় আর্যভাষা পালি - প্রাকৃতের শেষ স্তর। 'অপশব্দ' বা 'অপভ্রষ্ট' শব্দ থেকে এর নামকরণ হয়েছে বলে মনে করা হয়। 'অপভ্রংশ' শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় পতঞ্জলির মহাভাষ্যে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত এ গ্রন্থে পতঞ্জলি সংস্কৃত থেকে উদ্ভূত কিন্তু শিষ্ট ভাষায় অচল এমন শব্দ (অপশব্দ) বোঝাতে অপভ্রংশ শব্দটি ব্যবহার করেছেন।
বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?
Correct Answer:
খ: বৈদিক ভাষা
Explanation:
বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? সঠিক উত্তর বৈদিক ভাষা বৈদিক ভাষা ভারতে আগত আর্য জাতির আদি ভাষা। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দের দিকে আর্যরা ভারতবর্ষে আসা শুরু করেছিল। উত্তর - পশ্চিম ভারত দিয়ে এই আগত এই জনগোষ্ঠী খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দের দিকে বঙ্গদেশ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিষ্ট - পূর্ব ১০০০ বৎসরের ভিতরে ভারতীয় ইন্দো - ইরানিয়ান ভাষার পরিবর্তন ঘটে।
”যার কোন উপায় নেই” এক কথায় কি হবে?
Correct Answer:
ক: নিরুপায়
Explanation:
”যার কোন উপায় নেই” এক কথায় কি হবে? সঠিক উত্তর নিরুপায় যার কোন উপায় নেই → নিরুপায় । কী করতে হবে তা বুঝতে না পারা → কিংকর্তব্যবিমূঢ়। কূলের সমীপে → উপকূল।
শতাব্দী শব্দটি কোন সমাস যোগে গঠিত?
Correct Answer:
গ: দ্বিগু সমাস
Explanation:
শতাব্দী শব্দটি কোন সমাস যোগে গঠিত? সঠিক উত্তর দ্বিগু সমাস দ্বিগু উদাহরণ: ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার), পঞ্চনদ, পঞ্চভূত, ষড়ঋতু, দশ চক্র, অষ্টধাতু, সপ্তর্ষি, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, ত্রিভুবন, চতুর্দশপদী, তেরনদী, সাতসমুদ্র ইত্যাদি।
কোনটি মোঘল বাদশাহ দের বিলাসের বস্তু ছিল?
Correct Answer:
ক: মসলিন
Explanation:
কোনটি মোঘল বাদশাহ দের বিলাসের বস্তু ছিল? সঠিক উত্তর মসলিন মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও সুবিদিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হত।
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
Correct Answer:
খ: প্রাকৃত
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? সঠিক উত্তর প্রাকৃত প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে। কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা।
”বীরবল” কার ছদ্ম নাম?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
”বীরবল” কার ছদ্ম নাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে 'বীরবল' নামে পরিচিত । তিনি 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক বাংলা গদ্যে নব্য রীতির প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চালিত রীতির প্রবর্তন। তিনি নিজস্ব ধারায় সনেট লিখেছেন । ৭ আগস্ট ১৮৬৮ যশোরে তার জনা তিনি বাংলা কাব্যসাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে খ্যাত । কাব্যগ্রস্থ : সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯) । গল্পগ্রস্থ : চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগহ (১৯৪১)। স্বশিক্ষিত' এবং 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়’। ২ সেপ্টেছর ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩) শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।
মানুষের ভাব প্রকাশের বাহন কোনটি?
Correct Answer:
গ: ভাষা
Explanation:
মানুষের ভাব প্রকাশের বাহন কোনটি? সঠিক উত্তর ভাষা ভাষা মানুষে - মানুষে যোগাযোগের প্রধানতম বাহন। ভাষার কতটুকু মানুষের কোন জন্মগত বৈশিষ্ট্য আর কতটুকু পরিবেশনির্ভর সে ব্যাপারে আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতভেদ আছে। তবে সবাই একমত যে স্বাভাবিক মানুষমাত্রেই ভাষা অর্জনের মানসিক ক্ষমতা নিয়ে জন্মায়, এবং একবার ভাষার মূলসূত্রগুলি আয়ত্ত করে ফেলার পর বাকী জীবন ধরে মানুষ তার ভাষায় অসংখ্য নতুন নতুন বাক্য সৃষ্টি করতে পারে। এরকম অসীম প্রকাশক্ষমতাসম্পন্ন ভাষা একান্তই একটি মানবিক বৈশিষ্ট্য; মানুষ ছাড়া আর কোন প্রাণী এই ক্ষমতার অধিকারী নয়। প্রতিটি মানুষ ভাষা আয়ত্ত করার সহজাত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় এবং ঐ মানুষটি যে নির্দিষ্ট ঐতিহাসিক পর্যায়ের নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ - বেষ্টিত ভাষিক সমাজের অন্তর্গত, সেই সমাজে সে দৈনন্দিন ভাষাপ্রয়োগের মাধ্যমে তার নিজস্ব ভাষাজ্ঞান বিকশিত করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
Correct Answer:
ক: ২২ শ্রাবণ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? সঠিক উত্তর ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর বংলা সাহিতোর সর্বশ্রেষ্ঠ কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, শিক্ষাবিদ, ভাষাবিদ, নাট্যকার, গীতিকার, সুরকার, ছিলেন । ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার এবং সারদা দেবী । তার কবিপ্রতিভা বিশ্বন্বীকৃতি অজর্ন করে ১৯১৩ সালে নোবেল প্ররক্কার পুরস্কার মাধ্যমে তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮) মৃত্যুবরণ করেনা ।
দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে?
Correct Answer:
ঘ: কুটির শিল্প
Explanation:
দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে? সঠিক উত্তর কুটির শিল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) - এর মতে, ‘যে শিল্প কারখানা একই পরিবারের সদস্য দতারা পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত এবং পারিবারিক কারিগর খন্ডকালীন বা পূর্ণ সময়ের জন্য উৎপাদন কার্যে নিয়োজিত থাকেন এবং যে শিল্পে শক্তিচালিত যন্ত্রপাতি ব্যবহূত হলে ১০ জনের বেশি এবং এবং শক্তি চালিত যন্ত্র ব্যবহূত না হলে ২০ জনের বেশি কারিগর উৎপাদন কার্যে নিয়োজিত থাকেনা তাই কুটির শিল্প’। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। কুটির শিল্পকে হস্তশিল্প, কারুশিল্প, সৌখিন শিল্পকর্ম, গ্রামীণ শিল্পও বলা হয়ে থাকে।
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: পাঁচ
Explanation:
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর পাঁচ উচ্চারণ স্থান অনুসারে বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণগুলোকে ৫টি শ্রেণীতে ভাগ করা হয়েছে । যথা: ক. কণ্ঠ বা জিহবামূলীয়: খ. তালব্য বা অগ্রতালুজাত; গ মূর্ধন্য বা পশ্চাৎ দন্ডমূলীয়; ঘ. দত্ত বা অগ্রদন্তমূলীয়; ঙ, ওষ্ঠ্য বর্ণ ।
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ?
Correct Answer:
গ: আগুনের পরশমনি
Explanation:
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ? সঠিক উত্তর আগুনের পরশমনি ঢাকায় গেরিলা অপারেশনের দুঃসাহাসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করেন মুক্তিযুদ্ধভিতিক উপন্যাস ‘আগনের পরশমণি'। অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেন মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে। বদিউলের সঙ্গে ঐ ভদ্রলোকের কন্যার মানবিক দুর্বলতা প্রকাশিত হয় যুদ্ধকালীীন পরিবেশেই।
”স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” - কথাটি করা রচনা ?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
”স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” - কথাটি করা রচনা ? সঠিক উত্তর শামসুর রাহমান কৰি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর মাহুত্টুলী, ঢাকায় জন্মগ্রহণ করেন । তার ডাক নাম বাচ্চু। তার পৈতৃক নিবাস বতর্মান নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে । মুক্তিযুদ্ধকালে তিনি লিখতেন 'মজলুম আদিব' ছদ্মনামে । তার রচিত বিখ্যাত দুটি কাবিতার নাম 'স্বাধীনতা তুমি'ও ‘তিমি আসবে বলে হে স্বাধীনতা।
'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন___ শুন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
ক: বীরশ্রেষ্ঠ
Explanation:
'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন___ শুন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর বীরশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে । গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
স্বদেশী আন্দোলন কি?
Correct Answer:
খ: ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন
Explanation:
স্বদেশী আন্দোলন কি? সঠিক উত্তর ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অংশ। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ শক্তিকে ক্ষতিগ্রস্থ করে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদসাধন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতিসাধন। আন্দোলনের রণকৌশলের অন্তর্গত ছিল ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় শিল্প ও উৎপাদন প্রক্রিয়ার উন্নতিসাধন। স্বদেশী আন্দোলনের উৎস ছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ - বিরোধী গণজাগরণ। এটি ১৯১১ সাল পর্যন্ত চলেছিলো।
'মণিক্য' শব্দে 'ণ' বসেছে ণত্ব বিধানের কোন নিয়মে?
Correct Answer:
ঘ: স্বভাবতই 'ণ' হয়
Explanation:
'মণিক্য' শব্দে 'ণ' বসেছে ণত্ব বিধানের কোন নিয়মে? সঠিক উত্তর স্বভাবতই 'ণ' হয় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন: চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ। চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ। চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।
”মনীষা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মনস+ঈষা
Explanation:
”মনীষা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনস+ঈষা কিছু সন্ধি আছে যাদেরকে কোনো নিয়মে ফেলা যায় না। সেসব সন্ধিকে বলা হয় নিপাতনে সিন্ধ সন্ধি। ‘মনীষা’ নিপাতনে সিন্ধ সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ ‘মনস + ঈষা’। এরূপ আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি হলো: কুলটা + কুল + অটা, গবাক্ষ = গো + অক্ষ, সীমান্ত = সীমা + - অন্ত।
”প্রতীকধর্মী” মানে হচ্ছে-
Correct Answer:
ক: নিদর্শন জ্ঞাপক
Explanation:
”প্রতীকধর্মী” মানে হচ্ছে- সঠিক উত্তর নিদর্শন জ্ঞাপক ক্রীতদাসের হাসি প্রতীকধর্মী উপন্যাস ।
আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?
Correct Answer:
খ: শরীয়তপুর
Explanation:
আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর শরীয়তপুর আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয়?
Correct Answer:
গ: প্রগত
Explanation:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয়? সঠিক উত্তর প্রগত প্রগত :আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন, মুলা˃ মুলো, শিকা˃ শিকে, তুলা˃ তুলো । পরাগত : পরের স্বরধ্বনি অনুযায়ী আগের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন, আখো˃ আখুয়া˃ এখো, দেশি˃ দিশি।
'আলপিন' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
'আলপিন' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি।
নিচের কোনট তৎসম শব্দ নয়?
Correct Answer:
ক: হারাম
Explanation:
নিচের কোনট তৎসম শব্দ নয়? সঠিক উত্তর হারাম যেসব শষ সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসারি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। এখানে চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রতেকে তৎসম শব্দ । অন্যাদিকে ‘হারামৎ আরবি শব্দ ।
সঠিক বাক্য সংকোচন “বাচাল” এর পুরো বাক্য কোনটি?
Correct Answer:
খ: যে বেশি কথা বলে
Explanation:
সঠিক বাক্য সংকোচন “বাচাল” এর পুরো বাক্য কোনটি? সঠিক উত্তর যে বেশি কথা বলে একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীগুকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন অতীব গুরুত্বপূর্ণ।
খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ঘ: এটি হাতের তৈরী
Explanation:
খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর এটি হাতের তৈরী খাদি কাপড় মূলত মোটা। কারণ তুলার গোলা নিয়ে নাটাইয়ের মতো চড়কা ঘুরিয়ে হাতে খাদির সুতা তৈরি করা হয়। খালি হাতে সুতার সরু ও মসৃণতা ধরে রাখা যায় না। আর এটাই খাদি কাপড়ের মূল বৈশিষ্ট্য। কাপড় মোটা হলেও পরিধানে খুবই আরামদায়ক।
বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে?
Correct Answer:
ক: শীতলক্ষ্যা
Explanation:
বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর শীতলক্ষ্যা শীতলক্ষ্যা নদী বা লক্ষ্ম্যা নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার, গড় প্রস্থ ২২৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক শীতলক্ষ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৫। এটি নারায়ণগড় জেলার রুপগনজ এ অবস্থিত।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
Correct Answer:
গ: বিশ
Explanation:
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি? সঠিক উত্তর বিশ যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত অপ, সম্, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
”নকশী কাঁথা” কোন কবির কাব্য কে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে ?
Correct Answer:
ঘ: জসীমউদ্দিন
Explanation:
”নকশী কাঁথা” কোন কবির কাব্য কে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে ? সঠিক উত্তর জসীমউদ্দিন নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলাভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক পল্লীকবি জসীমউদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল।
”যা মূল্য দিয়ে বিচার করা যায় না”- এক কথায় কি হবে?
Correct Answer:
খ: অমূল্য
Explanation:
”যা মূল্য দিয়ে বিচার করা যায় না”- এক কথায় কি হবে? সঠিক উত্তর অমূল্য যা মূল্য দিয়ে বিচার করা যায় না = অমূল্য
”নবান্ন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: সমাস
Explanation:
”নবান্ন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? সঠিক উত্তর সমাস নবান্ন (নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝালো হয়েছে। সুতরাং এটি একটি বহুবীহি সমাস। আবার পৃর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুরবীহি।
”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে?
Correct Answer:
ঘ: মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
Explanation:
”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে? সঠিক উত্তর মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী যিনি সচরাচর সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী নামে অভিহিত বাংলাভাষার একজন লেখক এবং সাংবাদিক। তিনি শিক্ষা সংস্কারের মাধ্যমে পশ্চাৎপদ মুসলমানদের অগ্রগামী করেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় স্বীয় অগ্রজ মাসিক সাহিত্য পত্রিকা কোহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী রোগাক্রান্ত হয়ে অক্ষম হয়ে পড়লে তিনি ঐ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
বদান্যতা শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: দানশীলতা
Explanation:
বদান্যতা শব্দের অর্থ কি? সঠিক উত্তর দানশীলতা বদান্যতা শব্দের অর্থ - দান, দয়া, খয়রাত, দানশীলতা, উদার দানশীলতা, দাক্ষিণ্য, হিতৈষিতা, দয়ার কায্র্য, সহনশীলতা, অনুকংপা, উদারতা, বিশ্বপ্রেম, ভিক্ষা, দানশালা
কোনটি আরবীয় মুদ্রা?
Correct Answer:
ক: দিরহাম
Explanation:
কোনটি আরবীয় মুদ্রা? সঠিক উত্তর দিরহাম দেশের নাম মুদ্রার নাম বাংলাদেশ টাকা সিঙ্গাপুর, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গায়ানা ডলার সংযুক্ত আরব আমিরাত দিরহাম জাপান ইয়েন ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা রুপি
'নারী' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: মহিলা
Explanation:
'নারী' এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর মহিলা নারী: অওরত, অওরৎ, অঙ্গনা, অন্তঃপুরবাসিনী, অন্তঃপুরিকা, অবলা, আউরত, আওরত, আওরৎ, কামিনী, বামা।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
Correct Answer:
গ: গীতাঞ্জলি
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ? সঠিক উত্তর গীতাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১০ সালে 'গীতাঞ্জলি' কাব্য রচনা করেন এবং ১৯১২ সালে Song Offerings নামে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন। এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনবাদ Song Offerings এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান।
'যার প্রকৃত বর্ণ ধরা যায় না'- বাক্যটি এক কথায় প্রকাশ নিচের কোন শব্দটি দ্বারা?
Correct Answer:
খ: বর্ণচোরা
Explanation:
'যার প্রকৃত বর্ণ ধরা যায় না'- বাক্যটি এক কথায় প্রকাশ নিচের কোন শব্দটি দ্বারা? সঠিক উত্তর বর্ণচোরা এক কথায় প্রকাশ: আপনার রং লুকায় যে বা যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা কষ্টে নিবারণ করা যায় যা বা যা সহজে নিবারণ করা যায় না – দুর্নিবার কোন কিছুতেই ভয় নেই যার - নির্ভীক, অকুতোভয় নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে – নাবিক প্রিয় বাক্য বলে যে নারী – প্রিয়ংবদা
বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ খ্রিস্টাব্দে ‘সবুজপর’ পরিকাটি প্রকাশিত হয় । বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম । কেননা এর মাধ্যমে সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতির ব্যবহার প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রচিত 'সন্ধ্যা' কাব্যের একটি কবিতা 'চল চল চল'। এটি প্রথম 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়। ১৯৭২ সালের ১৩ জানুয়ারী স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ কবিতার ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়।
নিচের কোন বানান টি সঠিক?
Correct Answer:
খ: যশোধন
Explanation:
নিচের কোন বানান টি সঠিক? সঠিক উত্তর যশোধন শুদ্ধ বানানসমূহঃ মুমূর্ষু, পাষাণ, যশোধন, বিভীষিকা, শুশ্রূষা, সমীচীন ইত্যাদি।
”শেষের কবিতা” হল
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” হল সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস। এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা?
Correct Answer:
ঘ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা? সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন একাত্তরের চিঠি একটি মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
কোন শব্দটির বানান শুদ্ধ ?
Correct Answer:
গ: সমীচীন
Explanation:
কোন শব্দটির বানান শুদ্ধ ? সঠিক উত্তর সমীচীন গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানানঃ 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহযোগীতা = সহযোগিতা 3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ 4) মনোকস্ট = মনঃকষ্ট 5)অপারাহ্ন = অপরাহ্ণ 6)দূরবস্তা = দুরবস্থা 7)ষ্টেশন = স্টেশন মুহুর্ত = মুহূর্ত 9) উপযোগীতা = উপযোগিতা 10) কল্যান = কল্যাণ 11) জীবীকা = জীবিকা 12) স্বরস্বতী = সরস্বতী 13) গীতাঞ্জলী = গীতাঞ্জলি 14) পিপিলিকা = পিপীলিকা 15) ব্যপ্ত = ব্যাপ্ত 16) মুখস্ত = মুখস্থ 17) সংস্কৃতিক = সাংস্কৃতিক 18) অন্তভুক্ত = অন্তর্ভুক্ত 19) ঐক্যতান = ঐকতান 20)উপরোক্ত = উপর্যুক্ত 21)বিদূষি = বিদুষি 22)ভূবন = ভুবন 23)বিভিষিকা = বিভীষিকা 24) আলচ্যমান = আলোচ্যমান 25) পুরান = পুরাণ 26)ঝরণা = ঝরনা 27) প্রনয়িণী = প্রণয়িনী 28) দৈন্যতা = দৈন্য, দীনতা 29)পুরষ্কার = পুরস্কার 30) স্নেহাশীস = স্নেহাশিস্ 31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ 32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট 33) কর্মজীবি = কর্মজীবী 34)আকাংখা = আকাংঙ্ক্ষা 35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা 36)সন্যাসী = সন্ন্যাসী 37) বহিস্কার = বহিষ্কার 38)জগত = জগৎ 39)মনীষি = মনীষী 40)শান্তনা = সান্ত্বনা 41)মন্রীত্ব = মন্ত্রিত্ব 42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী 43)ইতিমধ্যে = ইতোমধ্যে 44)ভৌগলিক = ভৌগোলিক 45)মুমুর্ষু = মুমূর্ষু 46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি 47)উত্তারায়ন = উত্তারায়ণ 48) ঋন = ঋণ 49) সমিচিন. = সমীচীন 50) সম্বর্ধনা = সংবর্ধনা 51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য 52) সুষ্ঠ = সুষ্ঠু 53) পরিস্কার. = পরিষ্কার 54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা 55) নিশিথিনি = নিশীথিনী 56) আদ্যান্তে = আদ্যন্ত 57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ 58) শুশ্রষা = শুশ্রূষা 59)মরিচিকা = মরীচিকা 60)স্বামীগৃহ = স্বামিগৃহ 61)আইনজীবি = আইনজীবী 62)নুন্যতম = ন্যূনতম 63)ব্যতিত = ব্যতীত 64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা 65)উজ্জল. = উজ্জ্বল 66) লজ্জাষ্কর. = লজ্জাকর 67) তোরন. = তোরণ 68)কার্য্যালয় = কার্যালয় 69) নিরব. = নীরব 70)উচ্ছাস. = উচ্ছ্বাস 71)ভ্রাতাগন = ভ্রাতৃগন 72) বাল্মিকী = বাল্মীকি 73)দোষণীয় = দূষণীয় 74)গ্রামীন. = গ্রামীণ 75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার 76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র 77)নিক্কন = নিক্বণ 78)দ্বন্ধ = দ্বন্দ্ব 79)সম্বাদ = সংবাদ 80) সূচিপত্র = সূচীপত্র
পূঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ হামজা
Explanation:
পূঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সঠিক উত্তর সৈয়দ হামজা পূঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
”অনল প্রবাহ” কে লিখেছেন?
Correct Answer:
ঘ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
”অনল প্রবাহ” কে লিখেছেন? সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ইসমাইল হোসেন সিরাজী বাংলা সাহিত্যের প্রথম দিকের মুসলমান লেখকদের অন্যতম। ইসমাইল হোসেন সিরাজী ১৯০০ সালে অনল - প্রবাহ লিখেছেন
রবীন্দ্রনাথের শেষের কবিতা
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের শেষের কবিতা সঠিক উত্তর উপন্যাস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা'।
পদ বলতে কি বুঝায়?
Correct Answer:
ঘ: বিভক্তি যুক্ত শব্দ
Explanation:
পদ বলতে কি বুঝায়? সঠিক উত্তর বিভক্তি যুক্ত শব্দ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে
সনেটের কটি অংশ?
Correct Answer:
খ: দুইটি
Explanation:
সনেটের কটি অংশ? সঠিক উত্তর দুইটি সনেটের দুটি অংশ থাকে। যথাঃ অষ্টক ও সষ্টক।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র
Correct Answer:
খ: মনষামঙ্গল
Explanation:
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র সঠিক উত্তর মনষামঙ্গল চাঁদ সওদাগর বাংলা মনসামঙ্গল কাব্য ধারার একটি চরিত্র
জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি?
Correct Answer:
ক: রাখালী
Explanation:
জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি? সঠিক উত্তর রাখালী পল্লীকবি জসীম উদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্য 'রাখালী'। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।