Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
Correct Answer:
খ: ব্রাক্ষী লিপি
Explanation:
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? সঠিক উত্তর ব্রাক্ষী লিপি প্রাচীন ভারতীয় লিপি দুটি – ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মীলিপি তিন ভাগে বিভক্ত। যথা –পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি । পূর্বী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব ।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
Correct Answer:
খ: নীলদর্পণ
Explanation:
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? সঠিক উত্তর নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটক। বাংলা ভাষায় প্রথম আর্থ - সামাজিক, রাজনৈতিক বিষয়ে এ নাটক লেখেন দীনবন্ধু মিত্র। নাটকটি ১৮৬০ সালের সেপ্টেম্বরে ঢাকার বাংলাবাজারস্থ বাঙালাযন্ত্রে রামচন্দ্র ভৌমিক কর্তৃক মুদ্রিত হয়েছিল। ‘কপালকুন্ডলা’ (১৯২৮) যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। ‘মেঘনাদবধ’ (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য।
"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্ চল্ চল্' প্রভৃতি প্রধান।'সঞ্চিতা ' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করা হয়৷
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৮০০
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮০০ বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ৪ মে কলেজের প্রতিষ্ঠা - দিবস হলেও ২৪ নভেম্বর থেকে কলেজের কাজ শুরু হয়েছিল। এ কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
"খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" পংক্তিটি কার রচনা?
Correct Answer:
খ: লালন শাহ
Explanation:
"খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" পংক্তিটি কার রচনা? সঠিক উত্তর লালন শাহ সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম - ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ - পরমতত্ত্ব, আল্লাহ্ - নবীতত্ত্ব, কৃষ্ণ - গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
Correct Answer:
খ: ৮ টি
Explanation:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? সঠিক উত্তর ৮ টি বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে ৩২টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য় = ৩২টি। অর্ধমাত্রা সম্পন্ন বর্ণ : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ = ৮টি। মাত্রাহীন বর্ণ : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ = ১০টি।
"তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
"তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ - দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন ঋত্ত্বিক ঘটক।
এক কথায় প্রকাশ করুনঃ "একবার ফল দিয়ে মারা যায়"-
Correct Answer:
খ: ওষধি
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ "একবার ফল দিয়ে মারা যায়"- সঠিক উত্তর ওষধি ঔষধি - যে সকল গাছগাছড়া থেকে ঔষেধ প্রস্তুত হয়। ওষধি - যে গাছ একবার ফল দিয়েই মরে যায়।
কোনটি দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
গ: হাটেবাজারে
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর হাটেবাজারে a. কোকিলকন্ঠী - কোকিলের ন্যায় কন্ঠ যার (বহুব্রীহি সমাস) b. রাতজাগা - রাতে জাগা (সপ্তমী তৎপুরুষ) c. হাটেবাজারে - হাটে ও বাজারে (দ্বন্দ্ব সমাস)। d. মেনিমুখো - মেনির (বিড়াল) মতো মুখ (উপমিত কর্মধারায় সমাস)।
"অন্যপুষ্ট" কোন পাখিকে বলা হয়?
Correct Answer:
ক: কোকিল
Explanation:
"অন্যপুষ্ট" কোন পাখিকে বলা হয়? সঠিক উত্তর কোকিল কোকিল - অন্যপুষ্ট, অন্যভৃত, পরভৃত, পিক; দোয়েল - সমধুর গায়ক পাখিবিশেষ (বাংলাদেশের জাতীয় পাখি) কাক - বায়স; ময়ূর - শিখী, কলাপী, বর্হী, শিখন্ডী।
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
"পুতুল নাচের ইতিকথা" কার রচনা?
Correct Answer:
খ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
"পুতুল নাচের ইতিকথা" কার রচনা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার শ্রেষ্ঠ ফসল তাঁর পুতুল নাচের ইতিকথা উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে গাওদিয়া গ্রাম। সেখান থেকে খাল পথে বাজিতপুর যাতায়ত চলে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী ডাক্তার। উপন্যাসের কাহিনী শুরু হয়েছে হারু ঘোষকে দিয়ে। আদরের মেয়ে মতির জন্য সে পাত্র দেখতে গিয়েছিল।
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
Correct Answer:
ঘ: সন্ধি
Explanation:
পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? সঠিক উত্তর সন্ধি a. পরস্পর অর্থসঙ্গতিসম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে । b. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বলে । c. পরের ই – কার ও উ - কার ও উ – কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই – কার বা উ – কার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে। d. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলে সন্ধি।
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
Correct Answer:
গ: ননদ
Explanation:
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? সঠিক উত্তর ননদ কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না । এটি নিত্য পুরুষবাচক শব্দ। ‘কুলটা শব্দের অর্থ ভ্রষ্টা, অসতী স্ত্রী, কুল বা স্বামীগৃহ ত্যাগ করে যে রমনী, ‘ননদ’ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। যথা - দেবর ও ননদাই। নবীন শব্দটির স্ত্রী লিঙ্গ নবীনা (অল্পবয়স্কা, তরুণী, যৌবনবতী, নবযৌবনা, যুবতী)।
উপকারীর অপকার করেন যিনি-
Correct Answer:
গ: কৃতঘ্ন
Explanation:
উপকারীর অপকার করেন যিনি- সঠিক উত্তর কৃতঘ্ন কৃতঘ্ন - [বিশেষণ পদ] যে উপকারীর উপকার স্বীকার করে না বা তাহার অপকার করে, নিমকহারাম, অকৃতজ্ঞ। [বিশেষ্য পদ] কৃতঘ্নতা।
'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে'- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ঘ: মিশ্র বাক্য
Explanation:
'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে'- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খ - বাক্যের পরে কমা (, ) বসে। যেমন - যে পরিশ্রম করে, / সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য)যত পড়বে, / তত শিখবে, / তত ভুলবে। (প্রথম দুটি অংশ আশ্রিত খণ্ডবাক্য, শেষ অংশটি প্রধান খণ্ডবাক্য) জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল, এ ধরনের বাক্যে সাধারণত যে - সে, যত - তত, যারা - তারা, যাদের - তাদের, যখন - তখন - এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি - তবু, অথচ - তথাপি - এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়। তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
"চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
গ: নেপাল
Explanation:
"চর্যাপদ" কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর নেপাল চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ। আবিষ্কার এর ৯ বছর পর ' চর্যাপদ ' গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯১৬ সালে।
"তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
"তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি"- এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর সরল বাক্য সরল বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে ‘তার বয়স’আর সমাপিকা ক্রিয়া হচ্ছে ‘বাড়েনি’। আরো উদাহরণ - দিপা বই পড়। রাসেল ক্রিকেট খেলে।
'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ
Correct Answer:
ঘ: নিত্য সমাস
Explanation:
'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ সঠিক উত্তর নিত্য সমাস নিত্য সমাসযে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর পর্তুগিজ ***পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি ।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা-
Correct Answer:
খ: বড়ু চণ্ডীদাস
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা- সঠিক উত্তর বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুঁথি আবিষ্কার করেন।
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
Correct Answer:
গ: ২০
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি? সঠিক উত্তর ২০ যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ । সংস্কৃত উপসর্গ ২০টি । যথা : প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ ।
'মোদের গরব মোদের আশা আ- মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে ?
Correct Answer:
গ: অতুলপ্রসাদ সেন
Explanation:
'মোদের গরব মোদের আশা আ- মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে ? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম - বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ - রস প্রধান। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাববলয়ের মধ্যে বিচরণ করেও যাঁরা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ ছিলেন তাদের অন্যতম। সমকালীন গীতিকারদের তুলনায় তার সঙ্গীত সংখ্যা সীমিত হলেও অতুল প্রসাদের অনেক গানে সাঙ্গীতিক মৌলিকত্ব পরিলক্ষিত হয়; আর সে কারণেই তিনি বাংলা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র আসন লাভ করেছেন। তার গানগুলি অতুল প্রসাদের গান নামে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত। অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
Correct Answer:
ক: সমস্ত পদ
Explanation:
সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সঠিক উত্তর সমস্ত পদ a. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। b. সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য । c. সমাসযুক্ত পদের প্রথম অংশকে উত্তর পদ বা পরপদ বলে । d. যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: প্রত্যয়
Explanation:
"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় প্রত্যয় - [বিশেষ্য পদ] নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস; (ব্যকরণ) শব্দ বা ধাতুর উত্তর জায়মান বিভক্তি; ধাতু বা প্রাতিপদিকের উত্তর যা বিহিত হয় (কৃৎ ও তদ্ধিত প্রত্যয়)।
"বাংলা একাডেমী" কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৫৫ খ্রিষ্টাব্দে
Explanation:
"বাংলা একাডেমী" কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন - পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ" - এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?
Correct Answer:
গ: লুইপা
Explanation:
বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে? সঠিক উত্তর লুইপা ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুইপাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুইপার রচনা।
"পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
"পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী ‘পঞ্চতন্ত্র’ সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ সংকলন। এতে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে রয়েছে ৩৪টি রচনার সংকলন, দ্বিতীয় পর্বে আরো ৩১টি; মোট ৬৫টি। এর উল্লেখযোগ্য রচনা - বই কেনা, মোপাসাঁ, বিদেশে, মেশেদিনী প্রভৃতি। গ্রন্থটিকে রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়।
"হাত হদাই" নাটকের নাট্যকার কে?
Correct Answer:
খ: সেলিম আল দীন
Explanation:
"হাত হদাই" নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর সেলিম আল দীন 'হাত - হদাই' নাটকের নাট্যকার - সেলিম আল দীনসেলিম আল দীন - এর হাত হদাই বাংলা নাট্যধারায় প্রবর্তিত কথানাট্যের ধারাকে সমৃদ্ধ করেছে। রূপকথার সার আরব্য রজনীর কাহিনী, সিন্দবাদের দুরন্ত ভ্রমণগাথা, পাশ্চাত্যের ওডিসি ও ঈনিড ভাবরস পানে মুগ্ধ সেলিম আল দীন হাত হদাই নাটক রচনা করেছেন। বঙ্গভূমির সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের মৌখিক শব্দ 'হাত হদাই'; এর আক্ষরিক অর্থ - সাত সওদা ।সেলিম আল দীনসেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেলিম আল দীন সেলিম আল দীন জন্ম ১৮ আগস্ট ১৯৪৯ (বয়স ৭০) সোনাগাজী, ফেনী, বাংলাদেশ মৃত্যু ১৪ জানুয়ারি ২০০৮ (বয়স ৫৮) ঢাকা, বাংলাদেশ পেশা নাট্যকার, লেখক, অধ্যাপক জাতীয়তা বাংলাদেশী (বাংলা) নাগরিকত্ব বাংলাদেশী দম্পতি বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম তথ্য ধারা নাটক উল্লেখযোগ্য কাজ কিত্তনখোলা (১৯৮৬) কেরামতমঙ্গল (১৯৮৮) চাকা (১৯৯১) হরগজ (১৯৯২) যৈবতী কন্যার মন (১৯৯৩) হাতহদাই (১৯৯৭) প্রাচ্য (২০০০) নিমজ্জন (২০০২) পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার (সাহিত্য) (১৯৮৪) একুশে পদক (২০০৭) জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩, ১৯৯৪) নান্দিকার পুরস্কার (আকাদেমি মঞ্চ কলকাতা) ১৯৯৪ শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (১৯৯৪) মুনীর চৌধুরী সম্মাননা (২০০৫)
বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি।
'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: নিতান্ত অলস
Explanation:
'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি? সঠিক উত্তর নিতান্ত অলস 'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ১৯৫৪ সালের প্রভাতফেরী তে ১ম গাওয়া হয়৷ । ' জীবন থেকে নেওয়া ' চলচ্চিত্রে জহির রায়হান ব্যবহার করেন। বিবিসির জরিপে সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় এটি ৩ নাম্বারে আছে।
বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র 1914 সালে প্রথম প্রকাশিত হয়।।বাংলা চলিতরীতি প্রচলনে এটি অগ্রণী ভূমিকা পালন করে।
কোন দুটি অঘোষ ধ্বনি?
Correct Answer:
ক: চ ছ
Explanation:
কোন দুটি অঘোষ ধ্বনি? সঠিক উত্তর চ ছ অঘোষ ধ্বনি : কোনো কোনো ধ্বনি উচ্চারণরে সময় স্বরতন্ত্রী অনুরণতি হয় না। তখন ধ্বনটিরি উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হয়। এরূপ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি / Unvoiced যমেন : ক, খ ইত্যাদি। ঘোষ ধ্বনি : ধ্বনি উচ্চারণরে সময় স্বরতন্ত্রী অনুরণতি হলে ঘোষ ধ্বনি / Voiced হয়। যমেন : গ ঘ ইত্যাদি।
' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে?
Correct Answer:
ঘ: ভূতপূর্ব
Explanation:
' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে? সঠিক উত্তর ভূতপূর্ব অভিধানমতে, ভূতপূর্ব শব্দের অর্থ আগেকার, পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন। সুতরাং, বিশেষণ হিসেবে ব্যবহৃত 'প্রাক্তন' শব্দের অর্থ ভূতপূর্ব বা প্রাক্তন শিক্ষার্থী নয়, এর অর্থ আগে ছিল, কিন্তু এখন নেই এমন। যে কেউ প্রাক্তন হতে পারে এবং কে প্রাক্তন তা 'প্রাক্তন' শব্দের সঙ্গে উল্লেখ করতে হয়।
ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত?
Correct Answer:
ঘ: রুশ
Explanation:
ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর রুশ মা রূশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস যা ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়। রুশ ভাষায় লিখিত এই উপন্যাসটি পরবর্তী এক শত বছরে সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাসটি বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত এবং উপন্যাসের প্রধান দুটি চরিত্র হল প্যাভেল ও তার মা। বাংলা ভাষায় বিভিন্ন প্রকাশনী সংস্থা বিভিন্ন লেখকের অনুদীত মা উপন্যাস প্রকাশ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল বুক এজেন্সিস্ - এর প্রকাশিত বইটি, যার অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু। মা উপন্যাসের উপর আজ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে।
"অর্বাচীন" এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রাচীন
Explanation:
"অর্বাচীন" এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন শব্দের অর্থ নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং অর্বাচীন - এর বিপরীত শব্দ প্রাচীন।
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Correct Answer:
খ: ১৯৬১
Explanation:
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? সঠিক উত্তর ১৯৬১ ০১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - ১৮৬১ সালে । ০২। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - শতবার্ষিকী পালিত হয় - ১৯৬১সালে । ০৩। রবীন্দ্রনাথ ঠাকুর সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন - ১৮৮০সালে । ০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম - বৌঠাকুরানির হাট । ০৫। ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর ।
কোনটি উপন্যাস?
Correct Answer:
ক: খোয়াবনামা
Explanation:
কোনটি উপন্যাস? সঠিক উত্তর খোয়াবনামা খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে। আখতারুজ্জামান ইলিয়াসের আর একটি উপন্যাস '৬৯ এর গণ অভ্যূত্থান নিয়ে লেখা " চিলেকোঠার সেপাই"
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
Correct Answer:
ক: পূবালী
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? সঠিক উত্তর পূবালী পুবাল, পুবালী, পুবে - [বিশেষণ পদ] পূর্বদিকের, পূর্বদিক হতে আগত।
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: লেখাপড়া কর, নতুবা ফেল করবে
Explanation:
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর লেখাপড়া কর, নতুবা ফেল করবে সমুচ্চয়ী অব্যয়ঃ যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন : এবং, ও, কিংবা, নতুবা,তবু প্রভৃতি।
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
Correct Answer:
খ: রায়গুণাকর
Explanation:
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? সঠিক উত্তর রায়গুণাকর রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Correct Answer:
খ: সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
Explanation:
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সঠিক উত্তর সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ সাত সাগরের মাঝি কবি ফররুখ আহমদের একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া একটি কবিতার নামও সাত সাগরের মাঝি। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। এই বইয়ের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি। বইটিতে পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম --------
Correct Answer:
গ: গোবিন্দলাল ও রোহিনী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -------- সঠিক উত্তর গোবিন্দলাল ও রোহিনী কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
কোনটি সূর্যের সমার্থ শব্দ?
Correct Answer:
ক: দিনেশ
Explanation:
কোনটি সূর্যের সমার্থ শব্দ? সঠিক উত্তর দিনেশ রবি, তপন, অরুণ, সবিতা, প্রভাকর. দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি. দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী. দিননাথ, ঊষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু. বিভাবসু, বিভাকর, পূষন, অংশুমান, মিহির. অপশনে দীনেশ ও বিভাবসু দুইই সঠিক
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
Explanation:
গঠন অনুসারে বাক্য কত প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: আমি দুপুরে ভাত খাই
Explanation:
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আমি দুপুরে ভাত খাই সমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন, ছেলেরা বল খেলছে। এ বাক্যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না। বক্তার আরো কিছু বলার থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন, প্রভাতে সূর্য উঠলে...। আমরা হাতমুখ ধুয়ে...। এখানে 'উঠলে' এবং 'ধুয়ে' ক্রিয়াপদগুলো দ্বারা কথা শেষ হয়নি। সুতরাং 'উঠলে' এবং 'ধুয়ে' পদ দুটোকে অসমাপিকা ক্রিয়া বলে।
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----
Correct Answer:
ক: ধূসর পাণ্ডুলিপি
Explanation:
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ----- সঠিক উত্তর ধূসর পাণ্ডুলিপি ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।
"অনল প্রবাহ" কার রচনা?
Correct Answer:
খ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Explanation:
"অনল প্রবাহ" কার রচনা? সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
"পদ্মা নদীর মাঝি" উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
গ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
"পদ্মা নদীর মাঝি" উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর - ফরিদপুর অঞ্চল। এই উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। চরিত্রঃ - কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া, শীতলবাবু,