Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
Correct Answer:
ক: নতুন শব্দ গঠন
Explanation:
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? সঠিক উত্তর নতুন শব্দ গঠন ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো - নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয় পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে।
জসীমউদ্দীনের নাটক কোনটি?
Correct Answer:
খ: বেদের মেয়ে
Explanation:
জসীমউদ্দীনের নাটক কোনটি? সঠিক উত্তর বেদের মেয়ে জসীমউদ্দীনের নাটক 'বেদের মেয়ে'। তাঁর রচিত অন্যান্য নাটক হল : পদ্মাপার, মধুমালা, পল্লীবধূ , গ্রামের মেয়ে। রাখালী, মাটির কান্না তার কাব্যগ্রন্থ। জসিম উদ্দিনর একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'।
সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?
Correct Answer:
গ: একাদশে বৃহস্পতি
Explanation:
সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি বাগধারাটির দ্বারা বুঝায় সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ : মহা সৌভাগ্য, অত্যন্ত সুসময়। সুতরাং সঠিক উত্তর হবে একাদশে বৃহস্পতি।
'September on Jessore Road'---কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
খ: Allen Ginsberg
Explanation:
'September on Jessore Road'---কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর Allen Ginsberg সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতায় এসেছিলেন। কলকাতার বেশ কয়েকজন সাহিত্যিকের সাথে তার বন্ধুত্ব ছিল যার মধ্যে একজন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি সুনীলের বাড়িতেই উঠেছিলেন। তখন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছিল। ব্রিটিশ রাজের সময় পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগকারী সড়ক হিসেবে কাজ করতো "যশোর রোড"।
বাংলা স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
গ: এগারটি
Explanation:
বাংলা স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর এগারটি স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৪০টি, মোট ৫১টি— ১) স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি। ২) ব্যঞ্জনবর্ণ :ক খ গ ঘ ঙ = ৫টি চ ছ জ ঝ ঞ = ৫টি ট ঠ ড ঢ ণ = ৫টি ত থ দ ধ ন = ৫টি প ফ ব ভ ম = ৫টি য র ল ব (অন্তঃস্থ ব ) = ৪টি শ ষ স হ = ৪টি ড় ঢ় য় ত্ = ৪টি ং ঃ ঁ = ৩টি মোট ৪০ টি। সর্বমোট ১১টি + ৪০টি = ৫১টি।
'আকাশ কুসুম' শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
গ: অলীক ভাবনা
Explanation:
'আকাশ কুসুম' শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর অলীক ভাবনা আকাশকুসুম (অবাস্তব ভাবনা): শহরের সেরা কলেজে ভর্তি হওয়া অনেকের জন্য এখন আকাশকুসুম ব্যাপার।
মনসামঙ্গল কাবব্যের আদি কবি-
Correct Answer:
ক: কানাহরি দত্ত
Explanation:
মনসামঙ্গল কাবব্যের আদি কবি- সঠিক উত্তর কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত। কানাহরি দত্ত চতুর্দশ শতকের প্রথম দিকের কবি। তিনি পূর্ব বঙ্গের অধিবাসী। । সঠিক উত্তর - - কানাহরি দত্ত।
আলাওলের গ্রন্থ নয় কোনটি ?
Correct Answer:
ঘ: নূরনামা
Explanation:
আলাওলের গ্রন্থ নয় কোনটি ? সঠিক উত্তর নূরনামা আলাওলের গ্রন্থ নয় ' নূরনামা'। নূরনামা আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। অপশনের বাকিগুলো আলাওলের লেখা। সঠিক উত্তর - নূরনামা।
'সনদ' শব্দটি কোন ভাষার ?
Correct Answer:
খ: আরবি
Explanation:
'সনদ' শব্দটি কোন ভাষার ? সঠিক উত্তর আরবি 'সনদ' শব্দটি আরবি ভাষায়। ফারসি - নামাজ, রোজা, দফতর। পর্তুগিজ - - আলমারি, চাবি। ওলন্দাজ - রুইতন, হরতন।
কোন কবিতাটি চতুর্দশপদী ?
Correct Answer:
গ: বঙ্গভাষা
Explanation:
কোন কবিতাটি চতুর্দশপদী ? সঠিক উত্তর বঙ্গভাষা ' বঙ্গভাষা ' কবিতাটি চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার হলো চৌদ্দ অক্ষর বিশিষ্ট ছত্রের একপ্রকার কবিতা। সঠিক উত্তর - বঙ্গভাষা।
কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?
Correct Answer:
খ: খুব ঠকা ঠকেছি
Explanation:
কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? সঠিক উত্তর খুব ঠকা ঠকেছি বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন - আজ এমন ঘুম ঘুমিয়েছি।
চর্যাপদে কোন কবি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
Correct Answer:
ক: কাহ্নপা
Explanation:
চর্যাপদে কোন কবি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন? সঠিক উত্তর কাহ্নপা চর্যাপদের কবি' কাহ্নপা' সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। তার রচিত পদসংখ্যা ১৩ টি। পদগুলো হল - ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ এবং ২৪। সঠিক উত্তর - - কাহ্নপা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় কোনটি?
Correct Answer:
ঘ: চিরকুমার সভা
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় কোনটি? সঠিক উত্তর চিরকুমার সভা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নয় - - চিরকুমার সভা। এটি রবীন্দ্রনাথের লেখা। অপশনের অন্য গুলো বঙ্কিমচন্দ্রের লেখা। সঠিক উত্তর - - চিরকুমার সভা।
'সমুদ্র'র প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অর্ণব
Explanation:
'সমুদ্র'র প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অর্ণব সমুদ্র: সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী।
নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?
Correct Answer:
ঘ: মহাকাব্য
Explanation:
নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস? সঠিক উত্তর মহাকাব্য যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
বাংলা ভাষায় ছন্দ কত প্রকার?
Correct Answer:
গ: তিন প্রকার
Explanation:
বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার বাংলা ভাষার ছন্দ তিন প্রকার - - যেমন - - স্বরবৃ, , মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। সঠিক উত্তর - - তিন প্রকার।
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বীরঙ্গনা
Explanation:
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বীরঙ্গনা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বীরঙ্গনা। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।
'কাঁটাতারে প্রজপতি' গ্রন্থটির রচয়িতা-
Correct Answer:
ঘ: সেলিনা হোসেন
Explanation:
'কাঁটাতারে প্রজপতি' গ্রন্থটির রচয়িতা- সঠিক উত্তর সেলিনা হোসেন ' কাঁটাতারে প্রজাপতি' - - গ্রন্থটির রচয়িতা - - সেলিনা হোসেন। এটি ১৯৮৯ সালে রচনা করেন। শওকত ওসমান - জননী, ক্রীতদাসদের হাসি। জহির রায়হান - হাজার বছর ধরে, বরফ গলা নদী। সঠিক উত্তর - সেলিনা হোসেন।
'ঈশ্বর' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
গ: সাম্যবাদী
Explanation:
'ঈশ্বর' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর সাম্যবাদী ' ঈশ্বর, কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী(১৯২৫) কাব্যগ্রন্থের অন্তগর্ত। এই গ্রন্থের বিখ্যাত কবিতা - - সাম্যবাদী, মানুষ, কুলি - মজুর। সঠিক উত্তর - সাম্যবাদী
'তিাতস একটি নদীর নাম' কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'তিাতস একটি নদীর নাম' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস অদ্বৈত মল্লবর্মণ বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসটি সর্বপ্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল , আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি। ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা , কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ , আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
Correct Answer:
গ: প্রাণ
Explanation:
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে? সঠিক উত্তর প্রাণ "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, " - চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের "প্রাণ" কবিতায় উল্লেখ আছে। "প্রাণ " কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
দৌলত উজীর বাহরাম খানের কাব্যের নাম কি?
Correct Answer:
খ: লায়লী মজনু
Explanation:
দৌলত উজীর বাহরাম খানের কাব্যের নাম কি? সঠিক উত্তর লায়লী মজনু দৌলত উজির বাহরাম খান মধ্যযুগের কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ' লাইলী মজনু'' পদ্মাবতী - - আলাওল ইউসুফ জুলেখা - আব্দুল হাকিম সঠিক উত্তর - লাইলী মজনু।
সৈয়দ শামসুল হকের গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: পায়ের আওয়জ পাওয়া যায়
Explanation:
সৈয়দ শামসুল হকের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়জ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের গ্রন্থ হল - - পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি কাব্যনাট্য, যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯১৪
Explanation:
'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯১৪ সবুজপত্র ' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় - - ১৯১৪ সালে। সবুজপত্রের সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। সঠিক উত্তর - ১৯১৪ সালে।
'সুলতানার স্বপ্ন' কার রচনা?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
'সুলতানার স্বপ্ন' কার রচনা? সঠিক উত্তর বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন রচনা করেছেন - বেগম রকেয়া। এটি বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। তিনি এটি ইংরেজিতে " Sultana's Dream" শিরোনাম এ লিখেছেন। পরবর্তীকাল এ এটি বাংলা ভাষায় অনূদিত হয়।
'সাত সাগরের মাঝি' কার রচনা ?
Correct Answer:
ঘ: ফররুখ আহমেদ
Explanation:
'সাত সাগরের মাঝি' কার রচনা ? সঠিক উত্তর ফররুখ আহমেদ সাত সাগরের মাঝি - রচনা করেছেন "ফররুখ আহমদ"। এটি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া যায় একটি কবিতার ও, নাম - " সাত সাগরের মাঝি"। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। এই বইয়ের ১৯ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি রচনা করেন-
Correct Answer:
খ: বড়ু চণ্ডীদাস
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি রচনা করেন- সঠিক উত্তর বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকৃীর্তন, - - কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদা। । এটি মধ্যযুগের রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। প্রধান উপজীব্য হল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী।
' অবরোধবাসিনী' কার রচনা?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
' অবরোধবাসিনী' কার রচনা? সঠিক উত্তর বেগম রোকেয়া অবরোধবাসিনী' বেগম রোকেয়ার রচনা। অবরোধ - বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে। মোট ৪৭ ঘটনাকে অনুগল্প আকারে লেখে বইটি তৈরি করা হয়েছে। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া। এ বইয়ের মাধ্যমে বেগম রোকেয়া গল্পাকারে পর্দা প্রথার দরুন নারীদের দুর্ভোগ সবার কাছে উপস্থাপন করেছেন।
বাংলা উপসর্গ কতটি?
Correct Answer:
গ: ২১টি
Explanation:
বাংলা উপসর্গ কতটি? সঠিক উত্তর ২১টি বাংলা উপসর্গ - ২১ টি সংস্কৃত উপসর্গ - ২০টি বিদেশি উপসর্গ - ১৯ টি সঠিক উত্তর - - ২১টি।
অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়?
Correct Answer:
ক: বজ্রযোগিনী
Explanation:
অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর বজ্রযোগিনী অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিনী। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন। তিনি ৯৮২ খ্রিষ্টাব্দে বিক্রমপুর পরগণার বজ্রযোগিণী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও 'পন্ডিত ভিটা' নামে পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়-
Correct Answer:
খ: ঈশ্বরগুপ্তকে
Explanation:
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়- সঠিক উত্তর ঈশ্বরগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় - ঈশ্বরগুপ্তকে। ১৭৬০থেকে ১৮৬০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের যুগ সন্ধিকাল ধরা হয়।
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
গ: অহিনকুল
Explanation:
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর অহিনকুল যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: অহি - নকুল। এটি একটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
আহমদ শরীফের রচনা কোনটি?
Correct Answer:
খ: সাহিত্য সংস্কৃতি চিন্তা
Explanation:
আহমদ শরীফের রচনা কোনটি? সঠিক উত্তর সাহিত্য সংস্কৃতি চিন্তা আহমদ শরীফ - সাহিত্য সংস্কৃতি চিন্তা মোতাহার হোসেন - সংস্কৃতির কথা। প্রমথ চৌধুরী - সাহিত্যে খেলা। সঠিক উত্তর - সাহিত্য সংস্কৃতি চিন্তা।
'সেখানে কেই নেই '-- বাক্যটির অস্তিবাচক রুপ কোনটি?
Correct Answer:
খ: নির্জন জায়গা
Explanation:
'সেখানে কেই নেই '-- বাক্যটির অস্তিবাচক রুপ কোনটি? সঠিক উত্তর নির্জন জায়গা "সেখানে কেউ নেই" - বাক্যটির অস্তিবাচক রূপ হচ্ছে - নির্জন জায়গা। অস্তিবাচক বাক্য: যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয় তাকে অস্তিবাচক বাক্য বলে। অস্তিবাচক বাক্য এর অপর নাম হ্যাঁ বাচক বাক্য। প্রদত্ত বাক্য দুটির মধ্যে মিল রয়েছে, তাই সঠিক উত্তর: নির্জন জায়গা।
আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: আত্মজীবনী
Explanation:
আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা? সঠিক উত্তর আত্মজীবনী আবুল ফজলের 'রেখাচিত্র' আত্মজীবনী জাতীয় রচনা। 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অগ্রসৈনিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক ও প্রাবন্ধিক আবুল ফজল (১৯০৩ - ৮৩) । 'রেখাচিত্র' (১৯৬৬) তার একটি দিনলিপি বা আত্নজীবনীমূলক গ্রন্থ । তার উপন্যাসঃ চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত; গল্পগ্রন্থঃ মাটির পৃথিবী, মৃতের আত্নহত্যা; প্রবন্ধঃ বিচিত্র কথা, সাহিত্য ও সংস্কৃতি সাধন, সাহিত্য সংস্কৃতি ও জীবন, মানবতন্ত্র, শুভবুদ্ধি ও সমকালীন চিন্তা ।
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ঘ: লো + অন
Explanation:
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর লো + অন লো + অন = লবণ নিয়ম: এ, ঐ, ও, ঔ - কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ও + অ = অব্ + অ ; পো + অন = পবন, লো + অন = লবণ।
'জীবনস্মৃতি' -কার আত্মজীবনী?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'জীবনস্মৃতি' -কার আত্মজীবনী? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ হল - - জীবনস্মৃতি। সঠিক উত্তর - জীবনস্মৃতি।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ? সঠিক উত্তর অগ্নিবীণা কাজী নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - - অগ্নিবীণা (১৯২২)। বিষের বাঁশি (১৯২৪) কাজী নজরুলের দ্বিতীয় কাব্য গ্রন্থ। সঠিক উত্তর - অগ্নিবীণা।
'নতুন ধান্যে হবে নবান্ন'-- এই বাক্যের 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
'নতুন ধান্যে হবে নবান্ন'-- এই বাক্যের 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর করণে ৭মী 'নতুন ধান্যে হবে নবান্ন' - - এই বাক্যের 'ধান্যে' পদে করণ কারকে ৭মী বিভক্তি প্রযুক্ত হয়েছে। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
কোনটি নাটক ?
Correct Answer:
ক: ডাকঘর
Explanation:
কোনটি নাটক ? সঠিক উত্তর ডাকঘর রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রোমান্সধর্মী উপন্যাস। গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। তিথিডোর - বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। তাই, সঠিক উত্তর: নাটক
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে?
Correct Answer:
ঘ: ভলগা থেকে গঙ্গা
Explanation:
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে? সঠিক উত্তর ভলগা থেকে গঙ্গা বাংলা ভাষায় অনূদিত হয়েছে - ভলগা থেকে গঙ্গা। ভোল্গা সে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন রচিত ২০ টি ছোট গল্পের সংকলন। ১৯৪৪ সালে এটি প্রকাশিত হয়। এটি হিন্দি ভাষায় রচিত হয়। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয় "ভলগা থেকে গঙ্গা" নামে। এর অনুবাদক মৃণাল চৌধুরী, অসিত সেন এবং সুধির দাস।
কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?
Correct Answer:
ক: দেনাপাওনা
Explanation:
কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস? সঠিক উত্তর দেনাপাওনা শরৎচন্দ্র রচিত উপন্যাস দেনাপাওনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। তাঁর অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবী, পরিণীতা, শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে ‘দেবদাস‘ উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার তৈরি হয়।
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ঘ: সিকানদার আবু জাফর
Explanation:
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সিকানদার আবু জাফর 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন সিকানদার আবু জাফর। সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর।
”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
Correct Answer:
খ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর 'ইউসুফ জুলেখা' কাব্যটির লেখ হলেন শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী সুফি কবি জামীর মূল কাহিনী অবলম্বনে 'ইউসুফ জুলেখা' কাব্য রচনা করেন।
কয়টি বর্ণে মাত্রা নেই ?
Correct Answer:
খ: দশটি
Explanation:
কয়টি বর্ণে মাত্রা নেই ? সঠিক উত্তর দশটি দশটি বর্ণে মাত্রা নেই। বাংলা বর্ণ ৫০ টি। স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এরমধ্যে পূর্ণমাত্রা ৩২টি অর্ধমাত্রা ৮ টি এবং মাত্রাহীন ১০ টি বর্ণ রয়েছে।
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: শেখ ফজলুল করিম
Explanation:
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ - নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা - শেখ ফজলুল করিম। তার স্বর্গ নরক কবিতার চরণ এটি। তার কয়েকটি কাব্যগ্রন্থ : সরল পদ্য বিকাশ, তৃষ্ণা ভক্তি পুষ্পাঞ্জলি, গাঁথা প্রভৃতি।
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ?
Correct Answer:
খ: অগ্রহায়ণ
Explanation:
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ? সঠিক উত্তর অগ্রহায়ণ বাংলা সনের অগ্রহায়ণ মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয়। অগ্রহায়ণ বাংলা শব্দের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের অপর নাম মার্গশীর্ষ। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নামটি এসেছে। তবে আমাদের কাছে এই মাসের নাম অগ্রহায়ণ। একসময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে আগে আর হায়ণ মানে বছর। এখান থেকেই অগ্রহায়ণ মাসের নামকরণ করা হয়।
'তৈইশ নম্বর তৈলচিত্র ' কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'তৈইশ নম্বর তৈলচিত্র ' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস 'তৈইশ নম্বর তৈলচিত্র ' উপন্যাস জাতীয় রচনা। তেইশ নম্বর তৈলচিত্র বাংলাদেশী ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। [১] ১৯৬০ সালে পদক্ষেপ নামক এক পত্রিকার ঈদ সংখ্যায় উপন্যাসটি প্রথম ছাপা হয়। [২] পরবর্তীকালে নওরোজ কিতাবিস্তান উপন্যাসটি বই আকারে প্রকাশ করে। এ পর্যন্ত মুক্তধারা সহ অন্যান্য প্রকাশক কর্তৃক বহুবার মুদ্রিত হয়েছে। ১৯৭৭ সালে বইটি চলচ্চিত্রে রূপায়িত হয়। সুভাষ দত্ত পরিচালিত এই ছায়াছবিটির শিরোনাম ছিল বসুন্ধরা। অভিনয় করেন ববিতা এবং ইলিয়াস কাঞ্চন। এটিই কাঞ্চনের অভিনীত প্রথম চলচ্চিত্র। বসুন্ধরা সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে।
'চক্রবাক' কার রচনা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'চক্রবাক' কার রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম চক্রবাক কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৯ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ১৯টি। এই কাব্যে নজরুল বেদনার ছবি তুলে ধরেছেন; এতে রয়েছে প্রেমের অনুভূতি এবং অতীত সুখের স্মৃতিচারণা ।