Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ কথানির্মাতা, নাট্যকার ও চিত্রশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্ বাংলাসাহিত্যে নিজের জন্য একটি বিশেষ মনোযোগের অবস্থান তৈরি করে নিয়েছেন তাঁর প্রজ্ঞা আর সমাজনিবিড় জীবন - অভিজ্ঞানের প্রতিফলনের ভেতর দিয়ে। দেশ, আমাদের চারপাশের পরিচিত বলয়, রাজনৈতিক - সামাজিক - সাংস্কৃতিক এবং ধর্মীয় ও ঐতিহ্যিক অনুষঙ্গ তাঁর সৃজনভুবনকে শক্ত এক ভিতে দাঁড়াবার উপাদান যুগিয়েছে। তাঁর তিনটি বহুল আলোচিত উপন্যাস (‘লালসালু’, ১৯৪৮; ‘চাঁদের অমাবস্যা’, ১৯৬৪; ‘কাঁদো নদী কাঁদো’, ১৯৬৮)।
কোনটি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
Correct Answer:
গ: বেতাল পঞ্চবিংশতি
Explanation:
কোনটি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে - বেতালপঞ্চবিংশতি। এটি তার অনুবাদমূলক গ্রন্থ। তিনি ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। এবং ১৮৯১ সালে মৃত্যু বরণ করে।
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন?
Correct Answer:
ক: মূর্ধন্য
Explanation:
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন? সঠিক উত্তর মূর্ধন্য ণত্ব বিধানের নিয়মানুসারে র, ষ, ক্ষ - এ তিন বর্ণের পরে মূর্ধন্য (ণ) ব্যবহৃত হলেও মজার ব্যাপার হচ্ছে মূর্ধন্য (ণ) বানানে দন্ত্য (ন) ব্যবহৃত হয়। যা একটি ব্যতিক্রমী নিয়ম।
কোন দুটি মূল স্বরধনি নয়?
Correct Answer:
ঘ: ঐ,ঔ
Explanation:
কোন দুটি মূল স্বরধনি নয়? সঠিক উত্তর ঐ,ঔ যে স্বরধ্বনি ভেঙে উচ্চারণ করা যায় না তথা বিশ্লেষণ করা যায় না, তাকে মূল স্বরধ্বনি বলে। বাংলা ভাষার মূল স্বরধ্বনি ৬ টি - - অ, আ, ই, উ, এ, ও। যৌগিক স্বরধ্বনি দুইটি হলো - ঐ, ঔ।
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
Correct Answer:
ক: অন্নদামঙ্গল
Explanation:
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর অন্নদামঙ্গল "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - - এটি অন্নদামঙ্গল এর দ্বারা ধ্বনিত হয়েছে। পৌরাণিক মঙ্গল কাব্য " অন্নদামঙ্গল - এ বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে। প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেন ঈশ্বরী পাটনী।
বাংলা সাহিত্যের গদ্যের জনক কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা সাহিত্যের গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর “রক্তকরবী” রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং - এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ হামজা
Explanation:
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সঠিক উত্তর সৈয়দ হামজা পুঁথিসাহিত্য হলো অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি - ফারসি শব্দ মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষা রীতিতে রচিত সাহিত্য কর্ম। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক দৌলত কাজী হলেও অষ্টাদশ শতকের শেষ দিকে ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ এ কাব্য রচনা করেন।
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
Correct Answer:
খ: টনটন
Explanation:
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ? সঠিক উত্তর টনটন কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধন্যাত্ম শব্দ বলে। ধন্যাত্মক দ্বিরুক্তির কয়েকটি উদাহরণ হলো - টনটন, মড়মড়, ঝমঝম, কুট কুট, মিন মিন, মিউ মিউ।
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান” - - পঙ্ক্তিটি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর নৌ + ইক ঔ + অন্য স্বরবর্ণ = আব্[ , উদাহরণ: নাবিক = নৌ + ইক
'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "দোলনচাঁপা "বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাঁকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়। জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় ওয়ার্ডারদের সাহায্যে তাঁর সব কবিতাই বাইরে নিয়ে আসেন। কবির নির্দেশমত আর্য পাবলিশি হাউস এ কবিতাগুলো দিয়ে দোলনচাঁপা প্রকাশ করে। প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা "আজ সৃষ্টি - সুখের উল্লাসে" ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিস্টাব্দ) জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয়।
কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?
Correct Answer:
ক: আগাছা
Explanation:
কোন শব্দটি উপসর্গযোগে গঠিত? সঠিক উত্তর আগাছা বাংলা ভাষার উপসর্গ তিন প্রকার - - বাংলা, তৎসম, বিদেশি উপসর্গ। বাংলা ও তৎসম উভয় উপসর্গে আ, সু, বি, নি এ চারটি উপসর্গ রয়েছে। আগাছা উপসর্গটি নিকৃষ্ট বা বাজে অর্থে ব্যবহৃত হয়েছে।
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
খ: দুঃ + চরিত্র
Explanation:
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর দুঃ + চরিত্র বিসর্গের পরে চ /ছ থাকলে বিসর্গের স্থানে “শ” আর ট/থ থাকলে স হয়, যেমন - দুঃ + চরিত্র = দুশ্চরিত্র।
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
Correct Answer:
ঘ: শেখ আজিজুর রহমান
Explanation:
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? সঠিক উত্তর শেখ আজিজুর রহমান কথা সাহিত্যক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। গ্রন্থাগারে প্রকাশিত তার প্রথম গ্রন্থ জননী। তার উল্লেখযোগ্য উপন্যাস - ক্রীতদাসদের হাসি, চৌরসন্ধি, জাহান্নাম হয়তে বিদায়, নেকড়ে অরণ্য।
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
Correct Answer:
গ: সমস্যমান পদ
Explanation:
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সঠিক উত্তর সমস্যমান পদ বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---
Correct Answer:
ঘ: অলুক সমাস
Explanation:
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে--- সঠিক উত্তর অলুক সমাস যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর। প্র[, পরা প্রভৃতি ২০টি উপসর্গের সাথে কৃৎ প্রত্যয়সাধিত বিশেষ্য পদের সমাস হলে, তাকে প্রাদি সমাস বলে। যেমন: সম্ (সম্যক্) যে আদর = সমাদর, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে। যেমন: দুধে - ভাতে, জলে - স্থলে, দেশে - বিদেশে, হাতে - কলমে, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, গায়ে পড়া, গায়ে হলুদ, হাতেখড়ি, মুখে - ভাত, কানে - কলম ইত্যাদি।
কোনটি মহাকাব্য?
Correct Answer:
ক: মহাশ্মশান
Explanation:
কোনটি মহাকাব্য? সঠিক উত্তর মহাশ্মশান আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। তার রচিত মহাকাব্য মহাশ্মশান (১৯০৪ )। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিনি এ মহাকাব্য রচনা করেন। নীল দর্পন হলো দীনবন্ধু মিত্রের লেখা।
নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুণ
Correct Answer:
গ: যদ্যপি আমার গুরু-আহমদ ছফা
Explanation:
নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুণ সঠিক উত্তর যদ্যপি আমার গুরু-আহমদ ছফা আহমদ ছফা এ প্রবন্ধটি দার্শনিক আবদুর রাজ্জাককে নিয়ে লেখেন। বইটি উৎসর্গ করা হয় ড. আহমদ শরীফের নামে। নন্দিত নরকে এর লেখক হুমায়ুন আহমেদ। আরেক ফাল্গুন - জহির রায়হান।
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
”সবুজপত্র” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক। বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরসীম। অন্য দিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য পত্রিকা হলো সংবাদ প্রভাকর।
”নানা” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: এক
Explanation:
”নানা” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর এক নানা - - এক। যত - - তত। নানা এর বিপরীত শব্দ হলো এক। সঠিক উত্তর - এক।
"নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে ৭মী
Explanation:
"নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবাণা। এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো 'বিদ্রোহী' ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
Correct Answer:
খ: মধ্য যুগের
Explanation:
”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? সঠিক উত্তর মধ্য যুগের মধ্যযুগের অন্যতম কবি আলাওল। সতের শতকের কবি আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - পদ্মাবতী, হপ্ত পয়কার, সিকান্দার নামা, তোহফা। মধ্যযুগের কয়েকজন কবি হল - শাহ মুহম্মদ সগীর, দৌলত কাজী, সারিবিদ খান।
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Correct Answer:
খ: প ফ ব ভ
Explanation:
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি? সঠিক উত্তর প ফ ব ভ উচ্চারণের স্থান অনুযায়ী ওষ্ঠ্যধ্বনি হলো - প, প, ব, ভ। তালব্য ধ্বনি হলো - চ, ছ, জ, ঝ। মূর্ধন্য ধ্বনি হলো - ত, থ, দ, ধ।
'আনন্দ' এর সমার্থক শব্দ নয় ---
Correct Answer:
গ: শ্রান্তি
Explanation:
'আনন্দ' এর সমার্থক শব্দ নয় --- সঠিক উত্তর শ্রান্তি আনন্দ শব্দটির সমার্থক শব্দ : পুলক, হর্ষ , হরষ , আহ্লাদ, সুখ, স্ফূর্তি, ফুর্তি , সন্তোষ, পরিতোষ , উৎফুল্লতা, প্রফুল্লতা , প্রসন্নতা , আমোদ, প্রমোদ , হাসি, উল্লাস , হৃষ্টতা , মজা
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ ---
Correct Answer:
ঘ: গরল
Explanation:
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ --- সঠিক উত্তর গরল তিক্ত এর বিপরীতার্থক শব্দ - মধুর বিরল এর বিপরীত শব্দ - বহুল অমৃত এর বিপরীতার্থক শব্দ - গরল
”ষ্ণ” যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে---
Correct Answer:
ক: ষ্+ণ
Explanation:
”ষ্ণ” যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে--- সঠিক উত্তর ষ্+ণ ষ্ণ = যুক্তবর্ণের বিশিষ্ট রূপ ষ্ + ণ। কয়েকটি গুরুত্বপূর্ণ সংযুক্ত বর্ণ হলো - ক্ষ = ক + ষ, জ্ঞ = জ্ + ঞ, হৃ = হ + ঋ, হ্ন = হ্ + ন ইত্যাদি।
নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে শূন্য
Explanation:
নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূন্য করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
'জঙ্গম' শব্দটির বিপরীত শব্দ -
Correct Answer:
গ: স্থাবর
Explanation:
'জঙ্গম' শব্দটির বিপরীত শব্দ - সঠিক উত্তর স্থাবর জঙ্গম শব্দের অর্থ - গতিশীল, অস্থাবর, চলন্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। স্থাবর শব্দের অর্থ - অটল, অনড়, অচল, স্থির ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর।
'জনৈক' শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: জন + এক
Explanation:
'জনৈক' শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর জন + এক স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, জনৈক = জন + এক (অ/আ + এ/ঐ = ঐ)
যা কষ্টে লাভ করা যায় ----
Correct Answer:
খ: দুর্লভ
Explanation:
যা কষ্টে লাভ করা যায় ---- সঠিক উত্তর দুর্লভ লাভ করা বা পাওয়া যায় না এমন - অলভ্য . যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যাকে সহজে জয় করা বা দমন করা যায় না এমন – দুর্জয় যা শ্রমসাধ্য - কষ্টসাধ্য
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না?
Correct Answer:
গ: সঙ্গী
Explanation:
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না? সঠিক উত্তর সঙ্গী কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই - ই বোঝায়। তাই এসব শব্দের লিঙ্গান্তর হয় না। যেমন: জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, সঙ্গী ইত্যাদি। তাই সঠিক উত্তর:সঙ্গী।
'জন্ডিস' একটি-
Correct Answer:
ঘ: নাটক
Explanation:
'জন্ডিস' একটি- সঠিক উত্তর নাটক সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তার রচিত উল্লেখযোগ্য নাটকসমূহ: জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫), বাসন (১৯৮৫), মুনতাসির ফ্যান্টাসী (তন্ময় দাস ), শকুন্তলা, কীত্তনখোলা (১৯৮৬), কেরামতমঙ্গল (১৯৮৮), যৈবতী কন্যার মন (১৯৯৩), চাকা (১৯৯১), হরগজ (১৯৯২), প্রাচ্য (২০০০), হাতহদাই (১৯৯৭), নিমজ্জন (২০০২), ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭), পুত্র, বনপাংশুল।
'হরবোলা' কোন সমাস?
Correct Answer:
গ: উপপদ তৎপুরুষ
Explanation:
'হরবোলা' কোন সমাস? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। [১] কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - হরবোলা, গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন-
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন- সঠিক উত্তর প্রমথ চৌধুরী "ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে" - উক্তিটি প্রমথ চৌধুরীর। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
সাধুভাষা সাধারণত অনুপযোগী-
Correct Answer:
ঘ: নাটকে
Explanation:
সাধুভাষা সাধারণত অনুপযোগী- সঠিক উত্তর নাটকে সাধুভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এ রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে। তাই সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
'অধর্মের মধুমালয়া নিস্ফল ভুলি আনন্দে নাচিছে পুত্র, স্নেহমোহে ভুলি সে ফল দিয়োনা তারে ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও, কাঁদাও তাহারে ।' কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা -
Correct Answer:
গ: গান্ধারীর আবেদন -রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'অধর্মের মধুমালয়া নিস্ফল ভুলি আনন্দে নাচিছে পুত্র, স্নেহমোহে ভুলি সে ফল দিয়োনা তারে ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও, কাঁদাও তাহারে ।' কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা - সঠিক উত্তর গান্ধারীর আবেদন -রবীন্দ্রনাথ ঠাকুর উপরোক্ত কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের "গান্ধারীর আবেদন " কবিতার অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তাকে বিশ্ব কবি, কবিগুরু, গুরুদেব অভিধায় ভুষিত করা হয়। তার লিখিত কাব্যগ্রন্থের সংখ্যা ৫২ টি।
'কবর' নাটকের রচয়িতা -
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকের রচয়িতা - সঠিক উত্তর মুনীর চৌধুরী মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেন (১৯৫৩)। পঞ্চাশ ও ষাটের দশকের যে কোন ধরনের সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯৬৬ সালে রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময়ে সে আন্দোলনের সমর্থনে সিতারা - ই - ইমতিয়াজ খেতাব বর্জন করেন।
'ভানসিংহ' কার ছদ্মনাম?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানসিংহ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবি, সাহিত্যিক, উপন্যাসিক, নাট্যকার তাদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। নিম্নে তার একটি তালিকা দেওয়া হল: i. প্রমথ চৌধুরী > বীরবল ii. রবীন্দ্রনাথ ঠাকুর > ভানুসিংহ ঠাকুর iii. বলাইচাঁদ মুখোপাধ্যায় > বনফুল iv. প্রেমেন্দ্রনাথ মিত্র > কৃত্তিবাস ভদ্র; লেখরাজ সামন্ত
দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-
Correct Answer:
খ: ফকির গরীবুল্লাহ
Explanation:
দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি- সঠিক উত্তর ফকির গরীবুল্লাহ ফকির গরীবুল্লাহ এদেশের অষ্টাদশ শতাব্দীর একজন সাহিত্যিক। তিনি দো - ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি। ফকির গরীবুল্লাহ হুগলি জেলার (তখনকার বর্ধমান এর অংশ) বালিয়া পরগনার হাফিজপুর গ্রামের অধিবাসী। তাঁর পিতার নাম শাহ্ দুন্দীর (সাহা দুন্দি)। আমির হামজা প্রথম পর্ব তাঁর রচনা। ফকির গরীবুল্লাহ - এর ইউসুফ - জোলেখা নামে একটি কাব্যগ্রন্থ আছে। মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, কাব্যটি ১৭৬৫ সালের পর রচিত। ঐতিহাসিকরা বলেন, আঠারো শতকের মধ্যভাগে ফকির গরীবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে: ইউসুফ জোলেখা, আমির হামজা, সোনাভান ও সতয়পীরের পুঁথি।
'রায়গুনাকর' কার কাব্য উপাধি?
Correct Answer:
গ: ভারতচন্দ্র
Explanation:
'রায়গুনাকর' কার কাব্য উপাধি? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। তাঁর জন্ম হাওড়া জেলার পেড়ো - বসন্তপুর গ্রামে। পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাঁকে ‘রায়গুণাকর’ উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তাঁর শ্রেষ্ঠ কীর্তি।
বাংলা ভাসার মধ্যযুগ-
Correct Answer:
গ: ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ
Explanation:
বাংলা ভাসার মধ্যযুগ- সঠিক উত্তর ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সম্প্রসারিত। মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’। আনুমানিক চৌদ্দ শতকের শেষার্ধে বা পনেরো শতকের প্রথমার্ধে বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে এ কাব্য রচনা করেন। এ সময় মৈথিলি কবি বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেমবিষয়ক পদ রচনা করেছিলেন। মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপখ্যান জাতীয় কাব্য “ইউসুফ - জোলেখা” রচনা করেন। এর বাইরে অনুবাদসাহিত্য মধ্যযুগের অনেকখানি অংশজুড়ে আছে। এ ধারার সূত্রপাত হয় কবি কৃত্তিবাস কর্তৃক রামায়ণের বঙ্গানুবাদের মাধ্যমে। পরবর্তীতে বাংলায় আরও অনূদিত হয়েছে অসংখ্য গ্রন্থ। মধ্যযুগের বিশাল পরিসর জুড়ে ছিলো মঙ্গলকাব্য। দেবদেবীর মাহাত্ম্যসূচক এই কাব্যধারার সূত্রপাত হয় পনের শতকে। তবে ষোল শতকে এর সর্বাধিক প্রসার ঘটে। ধর্মমঙ্গল, মনসামঙ্গল, শিবমঙ্গল বা শিবায়ন, চণ্ডীমঙ্গল ইত্যাদি এ পর্যায়েরই নানা শাখা। এই ধারার অন্যতম কবি মাণিক দত্ত, কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর প্রমুখ। শ্রীচৈতন্যদেবের (১৪৮৬ - ১৫৩৩) আবির্ভাবের ফলে বাংলা সাহিত্যের মধ্যযুগ সমৃদ্ধির পথে অনেকখানি এগিয়ে যায়। মধ্যযুগেই আরাকানের রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা আরম্ভ হয়। এছাড়া শাক্ত পদাবলী, নাথসাহিত্য, বাউল ও অপরাপর লোকসঙ্গীত, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ - গীতিকা ইত্যাদি অমূল্য সাহিত্য মধ্যযুগেরই সৃষ্টি।
বাংলাভাষার প্রথম কবিতা সংকলন -
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলাভাষার প্রথম কবিতা সংকলন - সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
যৌতুক- প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
Correct Answer:
ক: হৈমন্তি
Explanation:
যৌতুক- প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? সঠিক উত্তর হৈমন্তি "হৈমন্তী " রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প। এর নায়ক অপু বয়স উনিশ। নায়িকা হৈমন্তী। তৎকালীন সমাজে ১৬ বছরের মেয়েকে বড় বলিয়াই গণ্য করা হতো। তৎকালীন হিন্দু সমাজে ১২ বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়ার নিয়ম ছিল আর মেয়ের বিয়ের বেশি বলে পণের অঙ্কও ছিল বেশি।
'দুধে ভাতে উৎপাত' আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
Correct Answer:
গ: গল্পগ্রন্থ
Explanation:
'দুধে ভাতে উৎপাত' আখতারুজ্জামান ইলিয়াস এর একটি- সঠিক উত্তর গল্পগ্রন্থ আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ হচ্ছে - অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারী, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম। আনাহার, দারিদ্র্য ও শোষনের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করছে সেসব অবহেলিত মানুষের জীবনাচার তার গল্প - উপন্যাসে ফুটে উঠেছে।
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত "সংবাদ প্রভাকর" (সাপ্তাহিক ১৮৩১ দৈনিক ১৮৩৯) - এর উভয় পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার সম্পাদনায় আরো যেসব পত্রিকা প্রকাশিত হয় - সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ সাধুরঞ্জন।
জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসটির পটভূমি হলো-
Correct Answer:
গ: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
Explanation:
জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসটির পটভূমি হলো- সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় আরেক ফাল্গুন উপন্যাস রচনা করেন। এ উপন্যাসটির পটভূমি হলো - একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন।
জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
Correct Answer:
গ: নকসী কাঁথার মাঠ
Explanation:
জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? সঠিক উত্তর নকসী কাঁথার মাঠ পল্লী কবি জসীমউদ্দিন এর নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন E.M Milford" Field of the embroidery quilt নামে। সঠিক উত্তর - নকসী কাঁথার মাঠ।
জাতিসংঘ কতৃক কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়?
Correct Answer:
ঘ: ১৭ নভেম্বর ১৯৯৯
Explanation:
জাতিসংঘ কতৃক কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর ১৭ নভেম্বর ১৯৯৯ ১৭ নভেম্বর ১৯৯৯ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা (UNESCO) - এর ৩১ তম অধিবেশনে ১৮৮ টি রাষ্ট্রের উপস্থিতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।