General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
টাটকা সবুজ তরকারিতে পাওয়া যায়-
Correct Answer:
ক: খনিজ ও ভিটামিন
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: গ্লিসারিন
Explanation:
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়? সঠিক উত্তর গ্লিসারিন সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। তৈরি - চর্বির ক্ষারীয় আর্দ্র - বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয়।
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
Correct Answer:
গ: প্রিজমের কাজ করে
Explanation:
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো- সঠিক উত্তর প্রিজমের কাজ করে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। প্রিজমে সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। যথা: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। একে আলোর বিচ্ছুরণ বলে। বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে তা প্রিজমের নেয় কাজ করে।
সর্বশেষ কোন দেশে বিমান যাত্রী পরিবহন শুরু করে?
Correct Answer:
ক: কানাডা
ডেঙ্গু জীবানু বহনকারী মশার নাম কি?
Correct Answer:
ক: এডিস
মানব দেহে সাধারণ তাপমাত্রা কত?
Correct Answer:
গ: ৯৮.৪ ফারেনহাইড
Cynophobia কী?
Correct Answer:
D: Fear of dogs
Explanation:
Cynophobia কী? Correct Answer Fear of dogs সাইনোফোবিয়া হল কুকুরের চরম ভয়।এই ফোবিয়ার নামটি এসেছে কুকুরের গ্রীক শব্দ "cyno" থেকে। এই ব্যাধিতে আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্করা কুকুর এড়াতে তাদের পথের বাইরে চলে যায়।
জরুরী বিভাগে একজন আহত রোগীর প্রাথমিক পরীক্ষায় সর্বোচ্চ কত সময় ব্যয় করা যাবে?
Correct Answer:
ক: ৫ মিনিট
পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা?
Correct Answer:
ক: শিশু
শ্বেত রক্ত কণিকার পরিমান প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
Correct Answer:
ঘ: ৫০০০ এর নীচে
Explanation:
শ্বেত রক্ত কণিকার পরিমান প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে? সঠিক উত্তর ৫০০০ এর নীচে রক্তে বর্ণহীন, নিউক্লিয়াসযুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্পসংখ্যক ও বৃহদাকার যে কোষ দেখা যায় এবং যারা দেহকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে শ্বেতকণিকা বলে। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে ৪০০০-১১০০০(গড়ে ৭০০০)।
যক্ষা শরীরের কোন অংশে হয়?
Correct Answer:
ঘ: ফুসফুসে
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেল একই পাঠ দিবে?
Correct Answer:
খ: -40 ডিগ্রি
পাটের জন্মরহস্য উদ্ভাবন করেন-
Correct Answer:
গ: মাকসুদুল আলম
Explanation:
পাটের জন্মরহস্য উদ্ভাবন করেন- সঠিক উত্তর মাকসুদুল আলম মাকসুদুল আলম ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে জিনোম গবেষণার পথিকৃৎ ও জিনতত্ত্ববিদ। ১৯৯৭ সালে আবিষ্কার করেন ক্ষতিকর ব্যাকটেরিয়া 'হেলো ব্যাকটেরিয়ামের জীবনরহস্য' , ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে 'পেঁপে' ও ২০০৯ সালে মালয়েশিয়া সরকারের 'রাবার' এর জীবনরহস্য উন্মোচনের গবেষেণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি বাংলাদেশের হয়ে সফলভাবে উন্মোচন করেন পাটের জিন নকশা। সর্বশেষ তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০ ডিসেম্বর ২০১৪ তিনি মৃত্যুবরণ করেন।
একলেমশিয়া রোগটি কাদের হয়?
Correct Answer:
গ: গর্ভবর্তী মায়ের
Explanation:
একলেমশিয়া রোগটি কাদের হয়? সঠিক উত্তর গর্ভবর্তী মায়ের এক্লাম্পসিয়া(ইংরেজি: Eclampsia) প্রি-এক্লাম্পসিয়ায় আক্রান্তগর্ভবতী মহিলাদের খিঁচুনি হওয়াকে এক্লাম্পসিয়া বলে। প্রি-এক্লাম্পসিয়া হলোগর্ভবতী মহিলাদের এমন এক রোগ যেখানে রক্তচাপ বেড়ে যায় এবং হয় প্রস্রাবেরসাথে প্রচুর প্রোটিন নির্গত হয় নতুবা অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়
রক্তদানের বয়স সীমা কত?
Correct Answer:
গ: ১৮-৫৭ বছর
Explanation:
রক্তদানের বয়স সীমা কত? সঠিক উত্তর ১৮-৫৭ বছর সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম। এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি। এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৭০ থেকে ৯০ এর মধ্যে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল?
Correct Answer:
ক: ক্যালসিয়াম
Explanation:
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল? সঠিক উত্তর ক্যালসিয়াম রক্ত জমাট বাধায় ক্যালসিয়াম ধাতুর আয়ন সাহার্য করে।
কোন হরমনের অভাবে ‘ Diabetes Mellitus ' হয়?
Correct Answer:
খ: ইনসুলিন
Explanation:
কোন হরমনের অভাবে ‘ Diabetes Mellitus ' হয়? সঠিক উত্তর ইনসুলিন বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়।
10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলে উহার গতিশক্তি কত?
Correct Answer:
খ: 500j
কোনটি অনবায়নযোগ্য জ্বালানী
Correct Answer:
গ: কয়লা
নিচের কোনটি রোগপ্রতিরোধ সেবা?
Correct Answer:
ক: উচ্চ রক্তচাপ প্রতিরোধ কাউন্সেলিং
কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
Correct Answer:
ঘ: N2
জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
Correct Answer:
খ: পানি সেচ
ল্যাবরেটরিতে চোখে কেমিকেল লাগলে কত মিনিট চোখে পানির ঝাপটা নিতে হবে?
Correct Answer:
ঘ: ২০ মিনিট
ইথানয়িক এসিডের সংকেত কি?
Correct Answer:
ঘ: CH3COOH
হাসপাতালে কি কি ধরনের বর্জ্য উৎপাদিত হয়?
Correct Answer:
ঘ: উপরের সব কটি
তড়িৎ বিশ্লেষন মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে কি বলে?
Correct Answer:
ঘ: ইলেকট্রোপ্লেটিং
হাসপাতালে সার্বজনীন সুরক্ষা ব্যবস্থার অংশ কোনটি?
Correct Answer:
ঘ: উপরের সব কটি
সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে-
Correct Answer:
ক: বিকিরণ
কোনটি ক্ষতিকর বর্জ্য নয়?
Correct Answer:
গ: খাবারের উচ্ছিষ্ট
পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবহৃত মাল পরবর্তী দিনে ব্যবহারের উপযোগী করতে কি করবেন?
Correct Answer:
খ: পানি ও জীবানুনাশক দ্বারা পরিষ্কার করবেন
Cl2 এর আণবিক ভর কত?
Correct Answer:
ক: 35.5
Explanation:
Cl2 এর আণবিক ভর কত? সঠিক উত্তর 35.5 পারমাণবিক ভর 35.5 কিন্তু আণবিক ভর 35.5×2=71 হবে।
ল্যাব মাইক্রোসকোপ সংক্রমন রোধে ব্যবহৃত স্লাইড কি দিয়ে জীবানু মুক্ত করা হয়?
Correct Answer:
ক: ৭০% ইথানল
ল্যাব কার্যক্রম শুরু ও শেষে বেঞ্চটপ কি জীবানুশাক দিয়ে পরিষ্কার করতে হয়?
Correct Answer:
খ: ইথানল
বর্জ্য সংগ্রহের বীন থেকে কখন বর্জ্য সংগ্রহ করতে হবে?
Correct Answer:
গ: বিনের দুই - তৃতীয়াংম পূর্ণহলে
কখন বর্জ্য পরিবহন করা উচিৎ?
Correct Answer:
ক: খুব সকালে
আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক -
Correct Answer:
গ: প্লাঙ্ক
Explanation:
আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক - সঠিক উত্তর প্লাঙ্ক কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যানক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যার শক্তির কোয়ান্টা আবিষ্কার তাকে 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতিয়ে ছিল। প্লাংক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছিলেন, কিন্তু পদার্থবিজ্ঞানী হিসাবে তার খ্যাতি মূলত কোয়ান্টাম তত্ত্বের জনক হিসাবে। তার এই অবদান পারমাণবিক পর্যায়ে মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে। 1948 সালে জার্মান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কাইজার উইলহেল সোসাইটি (যার মধ্যে প্লাংক দুবার সভাপতি ছিলেন) নামকরণ করেন ম্যাক্স প্লাংক সোসাইটি (এমপিএস)। এমপিএস এখন 83 টি প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক নির্দেশিকা বিস্তৃত প্রতিনিধিত্ব করে।
অপারেশণ থিয়েটারের দেয়ার কেমন হইয়া উচিৎ?
Correct Answer:
ঘ: মোজাইক ফিনিশ
হাসপাতারের উন্নত পরিবেশ বজায় রাখার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Correct Answer:
ঘ: উপরের সব কটি
ভিটামিন - সি এর কাজ-
Correct Answer:
খ: ক্ষত স্থান পূরন
গর্ভকালিন সময়ে কোন টীকা দিতে হয়?
Correct Answer:
ক: টিটেনাস
ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়?
Correct Answer:
ক: রাতকানা
সাবানে আয়নিক গ্রুপ হলো-
Correct Answer:
ঘ: Coo-Na+
Explanation:
সাবানে আয়নিক গ্রুপ হলো- সঠিক উত্তর Coo-Na+ সাবান ( R-COONa) ও ডিটারজেন্ট একটি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। পাণিতে দ্রুবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান ( R-COO-) বা ডিটারজেন্ট আয়ন একং ধনাত্মক সোডিয়াম আয়ন ( Na+) ভাগ হয়ে যায়। সাবান ও ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ থাকে। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। সাবান ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে।
পূর্ণবয়স্ক সুস্থ্য মানুষের প্রতিমিনিটে কত বার হৃদ স্পন্দন হয়?
Correct Answer:
খ: ৭২ বার
Explanation:
পূর্ণবয়স্ক সুস্থ্য মানুষের প্রতিমিনিটে কত বার হৃদ স্পন্দন হয়? সঠিক উত্তর ৭২ বার কোনও পূর্ণবয়স্ক মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে যতবার স্পন্দিত হয় তাকে হৃদস্পন্দনের হার বা পালস বলে। স্বাভাবিক হৃদস্পন্দনের হার মানুষ থেকে মানুষে আলাদা হতে পারে। তবে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের এই হার ৬০ থেকে ১০০ হলে তাকে স্বাভাবিক বলে ধরা হয়। প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে ৭২ বার এই হার মানুষটির বয়স, শরীরের আকৃতি, হার্টের অবস্থা, মানুষটি হাঁটছেন নাকি বসে আছেন, ওষুধ খান কিনা, এমনকী বাতাসের তাপমান ইত্যাদির ওপরে নির্ভরশীল। আবেগ থেকেও হৃদস্পন্দনের হার বেড়ে যেতে পারে।উত্তেজনা হলে কিংবা ভয় পেলে হৃদস্পন্দনের হার বেড়ে যায়।শারীরিক ভাবে ফিট থাকলে হার্ট রেট কমে।তাতে হৃদপিণ্ডের পেশি, বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে একজন উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়ের হৃদস্পন্দনেরহার বিশ্রামকালীন অবস্থায় ৪০ থেকে ৬০ হতে পারে।
হাসপাতালে ভর্তি রুগীর কোন রেকর্ড সংরক্ষণ করা হয় না?
Correct Answer:
গ: বিল
মকরক্রান্তি রেখা কোনটি?
Correct Answer:
ক: ২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ
Explanation:
মকরক্রান্তি রেখা কোনটি? সঠিক উত্তর ২৩°৩০' দক্ষিণ অক্ষাংশ নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।
রক্ত পরিসঞ্চালনের আগে কোনটি পরীক্ষা করা প্রয়োজন হয় না?
Correct Answer:
ঘ: anti- HEV
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
Correct Answer:
ঘ: 0°কেলভিন
Explanation:
পরম শূন্য তাপমাত্রা কোনটি? সঠিক উত্তর 0°কেলভিন এই তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়। এর মান শূন্য কেলভিন, - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা - ৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট। তাত্ত্বিকভাবে, পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়।
সুপরিবাহী পদার্থে Valence Band এবং conduction band-
Correct Answer:
খ: ওভারল্যাপ থাকে
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়?
Correct Answer:
ক: নাইট্রোজেন
Explanation:
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? সঠিক উত্তর নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন । বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়া পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট ( NO3) হিসাবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন। কারণ আকাশে বিদ্যুৎক্ষরণের সশয় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত নাইট্রোজেনের অক্সাইডসমূহের উৎপন্ন করে। N2+O2 = 2NO, 2NO+O2 = 2NO2 নাইট্রোজেনের অক্সাইডসমূহ পানির সাথে মিশে নাইট্রিক এসিড উৎপন্ন করে। 4NO2 + 2H2O +O2 = 4HNO3 এই নাইট্রিক এসিড বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় এবং জামির ক্ষারীয় উপাদানের সাথে বিক্রিয়া করে নাইট্রেট (NO3) লবণ উৎপন্ন করে। 2HNO3+ CaCO3 = Ca ( NO3)2 +H2O +CO2 উদ্ভিদ এ নাইট্রেপ গ্রহন করে।
The emf generated in a dc generator is directly proportional to
Correct Answer:
D: all above