General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ -----
Correct Answer:
গ: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Explanation:
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ ----- সঠিক উত্তর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় লোকভর্তি হল ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হওয়ার ফলে শব্দ ক্ষীণ হয়। শূন্য ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ বেশি হয়।
অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশী প্রয়োজন?
Correct Answer:
ঘ: ক্যালসিয়াম
Explanation:
অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশী প্রয়োজন? সঠিক উত্তর ক্যালসিয়াম অস্থির বৃদ্ধি কে বলা হয় osteogenesis. অস্থির বৃদ্ধি নবজাতক থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত চলতে থাকে মানে যতদিনে আমরা আমাদের সম্পূর্ণ আকৃতি পাই ততদিন , তবে অস্থির মেরামত ক্রিয়া চলে মৃত্যু অব্দি , অস্থির বৃদ্ধি তে যেসব ফ্যাক্টর রয়েছে তাদের মধ্যে ক্যালসিয়াম অন্যতম। এছারাও রয়েছে আরও কিছু ফ্যাক্টর যেমন ঃ bone morphogenetic proteins (BMPs), transforming growth factor beta (TGF - β), insulin - like growth factors I and II (IGF - I and IGF - II), platelet derived growth factor (PDGF) and basic and acidic fibroblast growth factor (bFGF and aFGF).
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ----
Correct Answer:
ঘ: খ ও গ উভয়ই ঠিক
Explanation:
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ---- সঠিক উত্তর খ ও গ উভয়ই ঠিক পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
' পিসিকালচার' বলতে কি বোঝায় ?
Correct Answer:
গ: মৎস্য চাষ
Explanation:
' পিসিকালচার' বলতে কি বোঝায় ? সঠিক উত্তর মৎস্য চাষ হাঁস - মুরগি পালনকে পোলট্রি,মৌমাছি পালনকে এপিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং রেশম চাষকে সেরিকালচার বলে।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
গ: ট্যাকোমিটার
Explanation:
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর ট্যাকোমিটার ক্রনোমিটার সুক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র, ওডোমিটার মোটরগাড়ি গতি নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এবং ক্রোসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -----
Correct Answer:
গ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ----- সঠিক উত্তর একই হয় রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
ক: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র,স্টেথস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
রেক্টিফাইড স্পিরিট হলো ----
Correct Answer:
গ: ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
Explanation:
রেক্টিফাইড স্পিরিট হলো ---- সঠিক উত্তর ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি রেকটিফাইড স্পিরিট হলো ৯৫.৬% ইথাইল অ্যালকোহল ও ৪.৪% পানির সমস্ফুটন মিশ্রণ। এর স্ফুনাংক ৭৮.১° সে. । রেকটিফাইড স্পিরিট ডাক্তারি কাজে ও দ্রাবকরুপে ব্যবহৃত হয়। এ স্পিরিট থেকে বিশুদ্ধ অ্যালকোহল প্রস্তুত করা হয়।
কে লৌহমানবী বলে পরিচিত?
Correct Answer:
ঘ: মার্গারেট থ্যাচার
Explanation:
কে লৌহমানবী বলে পরিচিত? সঠিক উত্তর মার্গারেট থ্যাচার মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত একটানা তিন মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিকে তিনি অত্যন্ত কঠোর উন্নয়নমূলক নীতিমালা প্রয়োগ করেছিলেন, যা 'Thatcher Revolution ' নামে খ্যাত । তার এরুপ গঠনমূলক কাজের জন্য বিশ্বে তিনি ' Iron Lady' বা 'লৌহমানবী' বলে পরিচিত। মার্গারেট থ্যাচার ৮ এপ্রিল ২০১৩ মারা যান।
তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
Correct Answer:
ঘ: দস্তা (জিঙ্ক)
Explanation:
তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়? সঠিক উত্তর দস্তা (জিঙ্ক) পিতল একটি সংকর ধাতু । পিণ্ড দস্তা বা জিঙ্ক গলিত তামার সঙ্গে মিশিয়ে ছাঁচে ফেলে অথবা রোলিং (rolling), এক্সট্রুডিং (extruding), পিটানো (forging) অথবা অন্যান্য প্রক্রিয়ায় বিলেটের (billet) মধ্যে ঢেলে প্রস্তুত করা হয়। তামার সাথে টিন মেশালে ব্রোঞ্জ হয়।
জিকা ( Zika) একটি_____ এর নাম।
Correct Answer:
খ: ভাইরাস
Explanation:
জিকা ( Zika) একটি_____ এর নাম। সঠিক উত্তর ভাইরাস জিকা ভাইরাস ( ইংরেজি Zika virus) হচ্ছে ভাইরাসের ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাসের অন্তর্ভুক্ত। গবেষকেরা এই ভাইরাসটি ১৯৪৭ সালে সনাক্ত করেন। আফ্রিকার দেশ উগাণ্ডার একটি বনের নাম জিকা। সে বনের বানর থেকে এই ভাইরাস শনাক্ত করা হয় বলে গবেষকেরা ভাইরাসটির নাম দিয়েছেন জিকা ভাইরাস। জিকা ভাইরাস পলিমারেজ চেইন রিয়াকশন(PCR)এর মাধ্যমে সনাক্ত করা হয় এবং রক্তের নমুনা থেকে ভাইরাস পৃথক করা যায়। জিকা ভাইরাস ছড়ায় এডিস (Aedes aegypti) প্রজাতির মশার মাধ্যমে।
থার্মোমিটারে কোন পদার্থ থাকে?
Correct Answer:
খ: পারদ
Explanation:
থার্মোমিটারে কোন পদার্থ থাকে? সঠিক উত্তর পারদ থার্মোমিটার হল তাপমাত্রা পরিমাপক যন্ত্র, যা বিভিন্ন মূলনীতি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে থাকে। থার্মোমিটারকে দুটি প্রধান অংশে ভাগ করা যায় যথা: তাপমাত্রা সংবেদী অংশ যেখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে কোন ভৌত পরিবর্তন সংঘটিত হয়, এবং এই ভৌত পরিবর্তনকে মানে রূপান্তর করার ব্যবস্থা। থার্মোমিটার পারদ থাকে।
গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
খ: আয়োডিন
Explanation:
গলগন্ড রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন গলার সামনের দিকে থাকা থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগন্ড বলে। খাদ্যে আয়োডিনের অভাব গলগন্ডএর একটি অন্যতম কারণ। কোন কারণে গলায় রেডিয়েশন দেওয়া হলে পরবর্তী থাইরয়েড গ্লান্ডের ক্যান্সার (ক্যান্সার ) হওয়ার সম্ভাবনা থাকে।
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----
Correct Answer:
খ: বেশি হয়
Explanation:
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ---- সঠিক উত্তর বেশি হয় বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুনাঙ্ক ততো বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১০৩° সে. পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।
হরিৎ বর্ন কোন রঙ?
Correct Answer:
গ: সবুজ
Explanation:
হরিৎ বর্ন কোন রঙ? সঠিক উত্তর সবুজ হরিৎ, হরিত - [বিশেষ্য পদ] সবুজবর্ণ, নীল ও পীতের মিশ্রিত বর্ণ।
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ৪ ডিগ্রি সেন্টিগ্রেড
Explanation:
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর ৪ ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণত কোনাে বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা কমিয়ে৪° সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। পানির এ ধর্মের জন্যই বরফ পানিতে ভাসে।
CNG -এর অর্থ -----
Correct Answer:
ঘ: কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
Explanation:
CNG -এর অর্থ ----- সঠিক উত্তর কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস CNG - এর পূর্ণরুপ হচ্ছে Compressed Natural Gas। উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে তরলে রুপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের জ্বালানি থেকে অব্যবহৃত কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশবান্ধব।
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন-
Correct Answer:
ক: কমে
Explanation:
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন- সঠিক উত্তর কমে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় আভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও তত কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। আবার, বিভিন্ন পরীক্ষণ থেকে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মানও ততই কমতে থাকে। এতে করে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হবে
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
Correct Answer:
খ: নিউরন
Explanation:
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে? সঠিক উত্তর নিউরন প্রতিটি কিডনি অনেকগুলো ক্ষুদ্র কার্যকরী এককের সমন্বয়ে গঠিত, যা নেফ্রোন নামে পরিচিত। নিউরন হলো স্নায়ুতন্ত্রের কার্যকরী উপাদান , যা দিয়ে নার্ভ বা স্নায়ু গঠিত।
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
Correct Answer:
ক: অক্সিজেন পরিবহন করা
Explanation:
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? সঠিক উত্তর অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করে প্রতিটি কোষে পৌঁছে দেয়া এবং কোষ থেকে কার্বন ডাই - অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসা। রোগ প্রতিরোধের কাজে নিয়োজিত আছে শ্বেত কণিকা এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা।
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------
Correct Answer:
খ: অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Explanation:
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------ সঠিক উত্তর অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাসায়নিক অগ্নিনির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণ কার্বন - ডাই অক্সাইডের সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনে।
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় -----
Correct Answer:
খ: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
Explanation:
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় ----- সঠিক উত্তর অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য। সার্কিট ব্রেকারে টিন ও সিসার তৈরি একটি কম গলনাঙ্কের সঙ্কর ধাতুর তৈরি 'ফিউজ' বা তার ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়।
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ----
Correct Answer:
ঘ: ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
Explanation:
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ---- সঠিক উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে একটি পরমাণু গঠিত । নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত হয় পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে থাকে। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত , নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সর্বদা যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে। তাই ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ------
Correct Answer:
ক: এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
Explanation:
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ------ সঠিক উত্তর এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে মানুষের মস্তিষ্ক' Cerebrum ' 'Cerebellum' এবং 'Brain stem' নিয়ে গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদন করে। স্নায়ু কোষের মাধ্যমেই মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে ও উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যথাস্থানে পৌঁছানোর ধ্বংস হয়ে গেলে এর ক্ষতমা ক্ষয় পেতে থাকে।
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
Correct Answer:
গ: ৭৩%
Explanation:
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? সঠিক উত্তর ৭৩% কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও শক্তি উৎপাদনের বিশেষ ধরনের অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। একে কোষের পাওয়ার হাউজও বলে । এটি গঠিত হয়, DNA, RNA, প্রোটিন , ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে। এতে ৭০% প্রোটিন, ২৫ - ৩৯% লিপিড এবং সামান্য পরিমাণে RNA, DNA , ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে।
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ক: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি রঙিন টেলিভিশন থেকে এক ধরনের তেজক্রিয় রশ্মি নির্গত হয় , যা গামা রশ্মি। তেজস্ক্রিয় আধান নিরপেক্ষ এ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, যার ফলে এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে।
সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি
Correct Answer:
খ: বৃহস্পতি
Explanation:
সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর বৃহস্পতি সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটির অপর জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। জোভিয়ান শব্দটি জুপিটার শব্দের বিশেষণ রুপ। জুপিটারের গ্রিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় জিউস।
মূল নেই কোন উদ্ভিদে?
Correct Answer:
ক: মিউকর
Explanation:
মূল নেই কোন উদ্ভিদে? সঠিক উত্তর মিউকর উপরিউক্ত সকল উদ্ভিদেরই মূল রয়েছে। ফণিমনসা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থেকে কিন্তু ফুল ও ফল হয় না। কোমল কান্ডযুক্ত ছোট ছোট উদ্ভিদকে বীরুৎ বলে। যেমন - ধান, ছােলা, আদা ইত্যাদি। সাইকাস হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া (Phanerogamia) গ্রুপের উদ্ভিদ যাদের ফুল হয় ও মূল, কাণ্ড প্রভৃতি থাকে এবং যেসব উদ্ভিদ আকারে ছোট ও কাষ্ঠল কিন্তু গুড়ি নাই তাদেরকে গুল্ম বলে। যেমন - গোলাপ , জবা ইত্যাদি। পৃথিবীতে কিছু শৈবাল ও ছত্রাক রয়েছে, যাদের মূল নেই। যেমন - মিউকর, সারগামাস, ঈস্ট ইত্যাদি।
এসবেসটস কি?
Correct Answer:
ক: অগ্নি নিরোধক খনিজ পদার্থ
Explanation:
এসবেসটস কি? সঠিক উত্তর অগ্নি নিরোধক খনিজ পদার্থ আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। এসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ' এসবেসটস' দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
Correct Answer:
খ: বায়ুর চাপ কম থাকার কারণে
Explanation:
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? সঠিক উত্তর বায়ুর চাপ কম থাকার কারণে উচ্চতা বৃদ্ধি সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক ও কমতে থাকে। এরুপ অবস্থায় মাছ, মাংসসহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সিদ্ধ হয় না। এ জন্য স্বাভাবিক অবস্থায় চেয়ে পাহাড় - পর্বতে রান্না করতে সময় বেশি লাগে।
মানুষের ক্রোমোজমের সংখ্যা কত
Correct Answer:
খ: ২৩ জোড়া
Explanation:
মানুষের ক্রোমোজমের সংখ্যা কত সঠিক উত্তর ২৩ জোড়া মানুষের ক্রেমোজোমের সংখ্যা মোট ২৩ জোড়া। ২২ জোড়া অটোসোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
Correct Answer:
ক: কম থাকে
Explanation:
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ- সঠিক উত্তর কম থাকে শীতকালে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেক কম। তবু গরমকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম। বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না। বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছকাছি হলে অন্যবস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়। অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়। শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক। তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। ফলে ভেজা কাপড় বা যেকোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়।
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল?
Correct Answer:
গ: ব্রোমিন
Explanation:
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? সঠিক উত্তর ব্রোমিন ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল থাকে ।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
Correct Answer:
খ: ৭৬ সেমি
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ- সঠিক উত্তর ৭৬ সেমি সমুদ্রে পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ — ৭৬ সেমি
গোধূলির কারণ কী?
Correct Answer:
গ: বিক্ষেপণ
Explanation:
গোধূলির কারণ কী? সঠিক উত্তর বিক্ষেপণ গোধূলির প্রধান কারণ হল আলোর বিক্ষেপণ । সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ,পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী , নীল , আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে ।
বহুরূপী মৌল কোনটি?
Correct Answer:
খ: কার্বন
Explanation:
বহুরূপী মৌল কোনটি? সঠিক উত্তর কার্বন প্রকৃতিতে কার্বনের দুইটি বহুরুপ রয়েছে। একটি হীরক এবং অন্যটি গ্রাফাইট।
আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?
Correct Answer:
গ: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
Explanation:
আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? সঠিক উত্তর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলা হয়-
Correct Answer:
গ: বাইনারী
Explanation:
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলা হয়- সঠিক উত্তর বাইনারী বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
Correct Answer:
ঘ: সবকটি একসাথে
Explanation:
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সঠিক উত্তর সবকটি একসাথে শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে (পালক,পাথর ও কাঠ) একসাথে ছেড়ে দিলে পড়বে সবকটি একসাথে পড়বে।
কোনটি জৈব সার নয়?
Correct Answer:
ঘ: ইউরিয়া
Explanation:
কোনটি জৈব সার নয়? সঠিক উত্তর ইউরিয়া জৈব সার - যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণির ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে জৈব সার বলে। যেমনঃগোবর সার,সবুজ সার,খৈল ইত্যাদি। গাছের প্রায় সব খাদ্য উপাদানেই জৈব সারে থাকে।
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো?
Correct Answer:
ঘ: বেগুনী
Explanation:
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো? সঠিক উত্তর বেগুনী রঙ তরঙ্গদৈর্ঘ্য (nm) কম্পাংক THz বেগুনী ৩৮০ - ৪৫০ ৬৬৮ - ৭৮৯ নীল ৪৫১ - ৪৭৫ ৬৩১ - ৬৬৮ আসমানি ৪৭৬ - ৪৯৫ ৬০৬ - ৬৩০ সবুজ ৪৯৬ - ৫৭০ ৫২৬ - ৬০৬ হলুদ ৫৭১ - ৫৯০ ৫০৮ - ৫২৭ কমলা ৫৯১ - ৬২০ ৪৮৪ - ৫০৯ লাল ৬২১ - ৭৫০ ৪০০ - ৪৮৪
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
Correct Answer:
গ: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
Explanation:
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়- সঠিক উত্তর কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম একটি কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায় যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
ভূ-ত্বকের গভীরতা প্রায়-
Correct Answer:
ঘ: ১৬ কিমি
Explanation:
ভূ-ত্বকের গভীরতা প্রায়- সঠিক উত্তর ১৬ কিমি ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূ - ত্বক:। এটি অশ্ম মন্ডলের উপরিভাগ। এর গভীরতা ৩ - ৪০ কি:মি: এবং গড় গভীরতা প্রায় ১৬ কি:মি:।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন?
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বলের জন্য
Explanation:
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না কেন? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে?
Correct Answer:
ঘ: দোঁ-আশ মাটি
Explanation:
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে? সঠিক উত্তর দোঁ-আশ মাটি ময়লা, আবর্জনা, গাছ - পালা ও জীব জন্তু পচে যে সার তৈরী হয়, তাকেই হিউমাস বলে। বালু ৫০% আর হিউমাস ৫০% মিশ্রিত করলেই দো'আশ মাটি তৈরী হয়। স্বাভাবিক ভাবে আমাদের দেশে জমিজমায় যে মাটি দেখা যায় তাই দো'আশ মাটি। এই মাটিতে পানি ঢাললে ধীরে ধীরে শুষে নেয়। দো'আশ মাটি শুকালে চাকা বাধে তবে সামান্য আঘাতেই ভেঙ্গে চুরচুর হয়ে যায়।
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়?
Correct Answer:
গ: গোদ
Explanation:
কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? সঠিক উত্তর গোদ কিউলেক্স মশার প্রাদুর্ভাব সাধারণত প্রতি বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে। এই মশার কামড়ের ফলে গোদ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশে গোদ ছড়ানোর আশঙ্কা কম। কারণ কিউলেক্স মশা প্রায় ১০ হাজার বার কামড়ালে এই রোগ হয়।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Correct Answer:
ঘ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর নিয়ত বায়ু ভূপৃষ্ঠের উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন - অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় বায়ু।
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
Correct Answer:
ক: ইলেক্ট্রন
Explanation:
ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়- সঠিক উত্তর ইলেক্ট্রন ইলেকট্রন একটি অধঃ - পরমাণু মৌলিক কণা যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১/২ অর্থাৎ ফার্মিয়ন এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে।
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
Correct Answer:
গ: হাইড্রোজেন
Explanation:
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? সঠিক উত্তর হাইড্রোজেন হাইড্রোজেন মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল। ভর সব চেয়ে কম। মানে সবার চাইতে হালকা। সাধারণ তাপমাত্রায় গ্যাস। তাপমাত্রা খুব কমালে ( - 240oC) তরল অবস্থায় পৌঁছে যায়। আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না।
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
Correct Answer:
ঘ: ভিটামিন কে
Explanation:
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? সঠিক উত্তর ভিটামিন কে ভিটামিন কে - এর প্রভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানের রক্ত রমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়। 'ভিটামিন 'বি - এর অভাবে বেরিবেরি রোগ, ভিটামিন বি২ - এর অভাবে মুখে ঘা ও দৈহিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং ভিটামিন সি - এর অভাবে স্কার্ভি রোগ হয়।