General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
আকাশে বিজলী চমকায় ------
Correct Answer:
ঘ: মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Explanation:
আকাশে বিজলী চমকায় ------ সঠিক উত্তর মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে 'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমাকনো বলে।
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়----
Correct Answer:
গ: লাল আলোতে
Explanation:
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়---- সঠিক উত্তর লাল আলোতে বর্ণালীবিক্ষণ যন্ত্র (Spectroscope) এর সাহায্যে জানা গেছে যে, দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোই সর্বাপেক্ষা কর্মক্ষম। নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম। বেগুনী আলোয় আরো কম সালোকসংশ্লেষণ হয়। সূর্যালোকে সবুজ আলো শোষিত না হওয়ার সবুজ আলোতে সালোকসংশ্লেষণ একেবারেই হয় না। সালোক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর অনেকাংশে নির্ভর করে।
ম্যালিক এসিড -------
Correct Answer:
ঘ: টমেটোতে পাওয়া যায়
Explanation:
ম্যালিক এসিড ------- সঠিক উত্তর টমেটোতে পাওয়া যায় আমলকিতে অক্সালিক এসিড, কমলালেবুতে এসকরবিক এসিড, আঙ্গুরে টারটারিক এসিড এবং টমেটোতে স্যালিক অ্যাসিড পাওয়া যায়।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের -------
Correct Answer:
ক: ফুসফুস
Explanation:
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ------- সঠিক উত্তর ফুসফুস নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এ রোগ ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়।
বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, কারণ -----
Correct Answer:
ঘ: মাটির সঙ্গে সংযোগ হয় না
Explanation:
বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, কারণ ----- সঠিক উত্তর মাটির সঙ্গে সংযোগ হয় না বর্তনী সম্পূর্ণ করতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংযোগের প্রয়োজন হয়। কিন্তু বিদ্যুৎবাহী তারে পাখি বসলে বর্তনী পূর্ণ হয় না বলে পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায় না। কিন্তু পাখিটি যদি অন্য তার স্পর্শ করে কিংবা ভূ - সংযুক্ত কোনো পরিবাহীর সংস্পর্শে আসে, তাহলে বর্তনী পূর্ণ হবে এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পাখিটি মারা যাবে।
হাড় ও দাঁতকে মজবুত করে ------
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
হাড় ও দাঁতকে মজবুত করে ------ সঠিক উত্তর ফসফরাস আয়োজিনের অভাবে থাইরয়েড গ্লান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং গলগণ্ড, বামনত্ব প্রভৃতি দেখা দেয়। আয়রন রক্তের হিমোগ্লোবিন অন্যতম প্রধান উৎস। ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে।
শুষ্ক বরফ বলা হয় ------
Correct Answer:
গ: হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে
Explanation:
শুষ্ক বরফ বলা হয় ------ সঠিক উত্তর হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস' জমাট কার্বন - ডাই - অক্সাইড। এ কঠিনকৃত কার্বন - ডাই - অক্সাইড - 78°.5C উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাই এর নাম 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস'।
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে -----
Correct Answer:
খ: ডলি
Explanation:
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ----- সঠিক উত্তর ডলি স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রুণতত্ত্ববিদ ড. আয়ান উইলট ভেড়াটিক ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় -----
Correct Answer:
খ: নাইক্রোম তার
Explanation:
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় ----- সঠিক উত্তর নাইক্রোম তার নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম ঘটিত সংকর ধাতু নির্মিত এক ধরনের তার। এর আপেক্ষিক রোধ বেশি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে রোধের পরিবর্তন কম। তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়। 'টাংস্টেন' তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র ----
Correct Answer:
ক: অডিও মিটার
Explanation:
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র ---- সঠিক উত্তর অডিও মিটার অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অডিওফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র, অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিও মিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয়।
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ----
Correct Answer:
খ: ২২/৭
Explanation:
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ---- সঠিক উত্তর ২২/৭ বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস = 2 r পরিধি = 2πr ∴ পরিধি/ব্যাস = 2πr2r = π = 227
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Correct Answer:
গ: ২৩ জোড়া
Explanation:
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর ২৩ জোড়া জীব কোষের কেন্দ্রক - এ সুতার মতো আকৃতি বিশিষ্ট উপাদানের নাম ক্রোমোজোমের সংখ্যা ৪৬ টি বা ২৩ জোড়া ।এর মধ্যে ২২ জোড়া অটোজোম বা সোমাটিক ক্রোমোজোম। এগুলোর মাধ্যমে বংশগতির সাধারণ বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে থাকে। বাকি ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Correct Answer:
ঘ: সিলিকন চিপ
Explanation:
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সঠিক উত্তর সিলিকন চিপ সিলিকন চিপ হচ্ছে অর্ধ - পরিবাহী সিলিকনের তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয় । অন্যদিকে LED (Light Emitting Diode) হচ্ছে আলোক নিঃসরক ডায়োড এবং IC (Integrated Circuit ) হচ্ছে ইলেক্ট্রনিক যন্ত্রাংশে ব্যবহৃত সার্কিট। পক্ষান্তরে LCD (Liquide Crystal Display ) বর্তমানে উন্নতমানের কম্পিউটারের মনিটরে ব্যবহৃত হয়।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ -----
Correct Answer:
ঘ: ১০ নিউটন
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ ----- সঠিক উত্তর ১০ নিউটন যে কোনো পদার্থের মতো বায়ুর ও ওজন আছে। বায়ুর এ ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ । চাপের মান মিলিবারে দেখানো হয় । সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারের বা ৬.৭ কেজি।
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে -----
Correct Answer:
গ: কার্বন-ডাই-অক্সাইড
Explanation:
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে ----- সঠিক উত্তর কার্বন-ডাই-অক্সাইড জৈব জ্বালানি কার্বনঘটিত যৌগ। এগুলো বায়ুমণ্ডলে দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মিশে যায়। জীবশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি গ্রিন হাউস গ্যাসে কার্বন - ডাই অক্সাইড ৪৯% ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি ১৪% ,মিথেন ১৮% , নাইট্রাস অক্সাইড ৬% ও অন্যান্য গ্যাস ১৩% থাকে। এদের মধ্যে কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন - ডাই - অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? সঠিক উত্তর কয়লা দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে । বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দীঘিপাড়ায় অবস্থিত।
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
Explanation:
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সঠিক উত্তর মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ (g) - এর প্রভাবে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কম , খনি বা পাহাড়ের উপর ও মেরু অঞ্চলের তুলনায় কম এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শুন্য।
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
Correct Answer:
ঘ: ইউরিয়া
Explanation:
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? সঠিক উত্তর ইউরিয়া নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামেনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয় । এতে নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
Correct Answer:
খ: আইসোটোন
Explanation:
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়? সঠিক উত্তর আইসোটোন যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা (পারমাণবিক সংখ্যা ) একই , কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলে। যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ( পারমাণবিক সংখ্যা ) ভিন্ন তাদেরকে আইসোবার বলে। যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই , কিন্তু শক্তি অবস্থা (Energy state ) ভিন্ন তাদেরকে আইসোমার বলা হয়।
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
Correct Answer:
ক: বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
Explanation:
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় প্রতিসরণে চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ আলোক রশ্মি বেঁকে যায়। চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোক রশ্মি তুলনামূলকভাবে অধিক পরিমাণে বেঁকে যায়। এ কারণে দিগন্তের নিকটে চাঁদ ও সূর্যকে ডিম্বাকৃতি এবং তুলনামূলকভাবে বড় দেখা যায়।
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
Correct Answer:
ঘ: কালো
Explanation:
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? সঠিক উত্তর কালো কোনো নির্দিষ্ট রঙের বস্তু শুধু ঐ নির্দিষ্ট রঙের আলোক রশ্মিই প্রতিফলিত করে এবং বাকি সব রঙের আলোক রশ্মিই শোষণ করে নেয়। আমরা জানি সাদা আলাে হচ্ছে সাতটি ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মির মধ্য থেকে শুধু নীল আলোক রশ্মিই শোষণ করে নেয়। বস্তুটি থেকে নীল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার কারণে আমরা একে নীল দেখি। কিন্তু নীল রঙের বস্তুর ওপর লাল আলোক রশ্মি আপতিত। হলে বস্তুটি আলোই আর প্রতিফলিত করে না। এজন্য লাল আলোতে নীল রঙের বস্তু কালো দেখায়।
জারণ বিক্রিয়ায় কি ঘটে?
Correct Answer:
গ: ইলেক্ট্রন বর্জন
Explanation:
জারণ বিক্রিয়ায় কি ঘটে? সঠিক উত্তর ইলেক্ট্রন বর্জন যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে তাকে জারণ বলে এবং যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । অর্থাৎ জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে।
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?
Correct Answer:
ক: বিদ্যুৎ
Explanation:
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর বিদ্যুৎ ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলোক পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়। গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।
পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: সোডিয়াম
Explanation:
পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর সোডিয়াম পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ হলো ক্ষার ধাতুসমূহ। কারণ এদের রয়েছে চমৎকার তাপ স্থানান্তর ধর্ম। আবার ক্ষার ধাতুসমূহ যেমন - লিথিয়াম (Li) , সোডিয়াম (Na), পটাসিয়াম (k) প্রভৃতির মধ্যে সোডিয়াম হলো সর্বাপেক্ষা আকর্ষণীয়। কারণ এর রয়েছে অপেক্ষাকৃত নিম্ন গলন বিন্দু এবং অতি উচ্চ তাপ - স্থানান্তর সহগ (Heat transfer coefficient )। তাছাড়া সেডিয়াম সহজলভ্য এবং তুলনামূলকভাবে এর মূল্য কম।এজন্য পারমাণবিক চুল্লিতে সাধারণত তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।
নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
Correct Answer:
খ: MgO
Explanation:
নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? সঠিক উত্তর MgO MgO (ম্যাগনেসিয়াম অক্সাইড) একটি ক্ষারকীয় অক্সাইড। কারণ এটি এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
Correct Answer:
গ: সোডিয়াম
Explanation:
কোন ধাতু পানি অপেক্ষা হালকা? সঠিক উত্তর সোডিয়াম সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg) , পটাশিয়াম (K) ও ক্যালসিয়াম (Ca) - এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12, 19, ও 20 এবং এদের আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে 23.0, 24.3, 39.1 ও 40.1 । উল্লিখিত ধাতুসমূহের মধ্যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এটি অন্য তিনটি ধাতু অপেক্ষা হালকা এবং সোডিয়াম পানি অপেক্ষা ও হালকা।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
Correct Answer:
গ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয় । এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরি।
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Correct Answer:
খ: অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
Explanation:
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন? সঠিক উত্তর অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য শীতপ্রধান দেশ অত্যধিক ঠাণ্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউজে গাছ লাগানো হয়। গ্রিন হাউজ হচ্ছে কাচের তৈরি বিশেষ এক ধরনের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রিন হাউজটি বেশ গরম থাকে এবং এর ভিতরে লাগানো গাছপালাকে সব সময়ই প্রয়োজনীয় তাপমাত্রায় রাখে।
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Correct Answer:
গ: ৬ টি
Explanation:
সুষম খাদ্যের উপাদান কয়টি? সঠিক উত্তর ৬ টি মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন , ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি।
কোনটি বায়ুর উপাদান নহে?
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
কোনটি বায়ুর উপাদান নহে? সঠিক উত্তর ফসফরাস বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২%) , অক্সিজেন (২০.৭১%) , আর্গন (০.৮০%) , কার্বন ডাই - অক্সাইড হিসেবে কার্বন (০.০৩%) , নিয়ন (০.০০১৮%), হিলিয়াম (০.০০০৫%), ক্রিপটন (০.০০০১২%) , জেনন (০.০০০০৯%) , হাইড্রোজেন (০.০০০০৫%) , মিথেন (০.০০০০২%) এবং আরো নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান । কিন্তু ফসফরাস বায়ুর উপাদান নয়।
সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
Correct Answer:
ক: ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
Explanation:
সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? সঠিক উত্তর ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড সূর্য পৃষ্ঠের উত্তাপ প্রায় ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড (সেলসিয়াস) বা ১০,০০০ ডিগ্রি ফারেনহাইট এবং সূর্যের কেন্দ্রভাগের তাপমাত্রা প্রায় ১৫,০০০০০ কেলভিন । সূর্যের ভর প্রায় ১.৯৯ * ১০৩৩ কিলোগ্রাম । আমাদের পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হলো সূর্য ।
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
Correct Answer:
ক: ৬ ঘণ্টা ১৩ মি.
Explanation:
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়? সঠিক উত্তর ৬ ঘণ্টা ১৩ মি. কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
Correct Answer:
খ: লুইপাস্তুর
Explanation:
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? সঠিক উত্তর লুইপাস্তুর Girolamo Fracastoro, Agostino Bassi , Friedrich Henle প্রমুখ বিজ্ঞানী লুই পাস্তুরের অনেক পূর্বেই রোগ জীবাণু তত্ত্বের (Germ theory of disease) প্রস্তাব করেন। তবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরই (Louis Pasteur ) সর্বপ্রথম পরীক্ষায় সাহায্যে রোগজীবাণু তত্ত্ব প্রমাণ করেন। ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক । গেলাপেগোস দ্বীপপুঞ্জের জীবসম্প্রদায় পর্যবেক্ষণ করে ১৮৫৯ খ্রিস্টাব্দে বিখ্যাত গবেষণা পুস্তক 'On Origin of Species by Means of Natural Selection ' - এ তিনি তাঁর মতবাদ প্রকাশ করেন। ১৭৭৪ সালে ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি সর্বপ্রথম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন। ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে এ গ্যাসের অনেকগুলো ধর্ম পরীক্ষা করে এর নাম দেন অক্সিজেন।
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
Correct Answer:
গ: ফিটকিরি
Explanation:
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? সঠিক উত্তর ফিটকিরি পটাসিয়াম অ্যালিউমিনিয়াম সালফেটের কেলাসকে পটাস এলাম বলা হয়। বাংলা ভাষায় এর নাম ফিটকিরি এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে, Al2(SO4)3. K2SO4. 24H2O। চুন হচ্ছে মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (NaOH) হচ্ছে একটি ক্ষার , যা কস্টিক সোডা নামে পরিচিত।
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: পায়খানা, প্রস্রাবখানায়
Explanation:
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? সঠিক উত্তর পায়খানা, প্রস্রাবখানায় জীবাণুনাশক ও পরিষ্কারক হিসেবে সাধারণত পায়খানা - প্রস্রাবখানায় সলিড ফিনাইল ব্যবহার করা হয়।
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
Correct Answer:
ক: আলিবার্ড হল
Explanation:
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর আলিবার্ড হল পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হলো ইনটেলসেট - 1 যার আরেক নাম আর্লি বার্ড ( Early Bird) । এই কৃত্রিম উপগ্রহটি ৬ এপ্রিল ১৯৬৫ সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। এর আকার প্রায় ৭৬* ৬১ সেন্টিমিটার (২.৫ * ২) ফুট এবং ওজন ৩৪.৫ কেজি (৭৬ পাউন্ড) । এটি বর্তমানে কক্ষপথে অবস্থানে করলেও নিষ্ক্রিয় (inactive) অবস্থায় আছে।
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ---
Correct Answer:
ঘ: অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Explanation:
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে --- সঠিক উত্তর অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা জানি অক্সিজেন আগুন জালাতে সাহায্য করে। যদি অক্সিজেন গ্যাস আগুনের সংস্পর্শে আশা রোধ করা যায় তাহলে আগুন নিভে যায়।
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
Correct Answer:
খ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পাহাড়ের শীর্ষে এবং মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে, সমুদ্র উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। গ্রীন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। বিগত ১০০ বছরে বিশ্বের গড় তাপমাত্রা ০.০৭ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের আন্তরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল(IPCC) তৃতীয় সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা ৪৫ সেমি বাড়লে বাংলাদেশের ১১% ভূমি সমুদ্র গর্ভে নিমজ্জিত হবে। রিপোর্টে আরও বলা হয় ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১৮ সেমি হতে ৫৯ সেমি এ উন্নীত হবে।
সংকর ধাতু পিতলের উপাদান -----
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
সংকর ধাতু পিতলের উপাদান ----- সঠিক উত্তর তামা ও দস্তা পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়। পিতলে তামা ও দস্তার পরিমাণে তারতম্য ঘটতে পারে এবং এর ফলে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পিতল তৈরি সম্ভব। চীনে খ্রীষ্টপূর্ব ৫০০ অব্দ পূর্বেও পিতলের ব্যবহার দেখা যায়।
নিচের কোনটি একবীজ পত্রী?
Correct Answer:
খ: ভুট্টা
Explanation:
নিচের কোনটি একবীজ পত্রী? সঠিক উত্তর ভুট্টা মটর ( P. sativum ) একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি বিশ্বের বিভিন্ন স্থানে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে। গড়ে প্রতিটি মটরশুঁটির ওজন ০.১ হতে ০.৩৬ গ্রাম। মটর বীজকে সবজি হিসাবে তাজা, জমাটবাঁধা, অথবা ক্যানে ভর্তি করে পরে রান্নায় ব্যবহার করা হয়।
এনজিওপ্লাস্টি হচ্ছে ----
Correct Answer:
ক: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Explanation:
এনজিওপ্লাস্টি হচ্ছে ---- সঠিক উত্তর হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেনযুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করােনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা। বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রােগ থেকে মুক্তির সহজ উপায় এনজিওপ্লাস্টি।
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
Correct Answer:
ক: ফিটকিরি
Explanation:
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? সঠিক উত্তর ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেট একটি রাসায়নিক যৌগ, যার সংকেত Al2(SO4)3। এটা পানিতে দ্রবণীয়। প্রধানত পানীয় জল পরিশোধনে একটি এজেন্ট হিসেবে এটি ব্যবহার করা হয়। কাগজ উত্পাদনেও এর ব্যবহার রয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট কখনও - কখনও ফটকিরির একটি ধরন হিসাবে উল্লেখ করা হয়। এর নির্জল ফর্ম প্রাকৃতিকভাবে আগ্নেয় পরিবেশে একটি বিরল খনিজ ’millosevichite’ হিসেবে পাওয়া যায়।
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
Correct Answer:
গ: ১১টা ৪০ মিঃ
Explanation:
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে- সঠিক উত্তর ১১টা ৪০ মিঃ আমরা জানি প্রতি ১ ডিগ্রী এর জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট তাহলে ৫ ডিগ্রী এর জন্য ৪*৫ = ২০ মিনিট। আবার যেহেতু পশ্চিমে অবস্থান তাই এই ২০ মিনিট বিয়োগ হবে আর পূর্বের অবস্থানের বের করতে বললে সময়ের পার্থক্য যোগ করতে হবে সুতরাং সময় হবে (১১:৬০ - ০.২০) = ১১:৪০ মিনিট
সুনামির (Tsunami) কারণ হলো ------
Correct Answer:
ঘ: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Explanation:
সুনামির (Tsunami) কারণ হলো ------ সঠিক উত্তর সমুদ্র তলদেশের ভূমিকম্প সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য: সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন; টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান - পতন সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়িয়ে দেয়, তেমনি খুব স্বাভাবিকভাবেই তার সাথে সম্পর্কিত জলকে নাড়িয়ে দেয়। ভূমির কম্পন যখন জলে সঞ্চালিত হয়, তখন তার ফলে সুনামির উৎপত্তি হতে পারে। এছাড়াও সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ - অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়া হতে থাকে। এভাবে কখনও কোনো একটি প্লেট অপর প্লেটের দিকে অনবরত ধাক্কা দিতে থাকলে একসময় একটি আরেকটির উপরে উঠে যায়। তখন ঐ স্থানের ভূত্বক আচমকা উঁচু হয়ে যায়, এমনকি এভাবে ছোট টিলা থেকে পাহাড় সমান পর্যন্ত হঠাৎ ভূত্বক উঁচু হয়ে যেতে পারে। সমুদ্র, নদী, জলাশয় কিংবা অন্য কোনো বৃহৎ জলক্ষেত্রের নিচের ভূত্বক এভাবে ফুলে উঠলে তখন ঐ জলক্ষেত্রের পানিও হঠাৎ ফুলে উঠে সুনামির সৃষ্টি হয়।
পানি জমলে আয়তনে-
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
পানি জমলে আয়তনে- সঠিক উত্তর বাড়ে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে ও তাপ সরিয়ে নিলে তার আয়তন কমে। 0̊C তাপমাত্রার পানিকে গরম করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4 ̊ C তাপমাত্রা পর্যন্ত এভাবেই আয়তন কমে। পরবর্তীতে 4 ̊ C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। এই ব্যতিক্রমের প্রধাণ কারণ হচ্ছে, 4 ̊ C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
Correct Answer:
গ: ৭৬ বছর
Explanation:
কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? সঠিক উত্তর ৭৬ বছর হ্যালির ধূমকেতু (ইংরেজি ভাষায়: Halley's Comet), প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে। ১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
Correct Answer:
গ: ওজোন
Explanation:
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক উত্তর ওজোন ওজোন হল অক্সিজেনের একটি রুপভেদ .যাতে অক্সিজেনের তিনটি পরমানু বিশেষ প্রক্রিয়ায় যুক্ত। কাজ - পৃথিবীর বায়ু মন্ডলের উপরে পৃথিবীকে ঘিরে ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান। যা সূর্যের তাপ বিকিরন ও সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি যেমন অতিবেগুনি, গামা রশ্মি সহ পৃথিবীতে বসবাসকারি জীবকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর তা পৃথিবীতে আসতে বাধা দান করে .ফলে পৃথিবীর তাপ মাত্রা নিয়ন্ত্রনে থাকে এবং পৃথিবীর পরিবেশ জীবকুলের অনুকুলে থাকে।
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
Correct Answer:
খ: সালফার
Explanation:
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়? সঠিক উত্তর সালফার সালফারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের সাথে সাদৃশ্যপূর্ণ; তবে পার্থক্য হলো নাইট্রোজেনের অভাবে প্রথমে গাছের পুরাতন পাতা হলুদ হয়ে যায় এবং সালফারের অভাবে গাছের নতুন গজানো পাতা হলুদ হয়। ধান গাছের উচ্চতা, কুশির সংখ্যা, শিষের আকার খাটো এবং প্রতি শিষে দানার সংখ্যা কমে যাওয়াসহ জমির ধান সাধারণত ১ - ২ সপ্তাহ পরে পাকে। বীজতলায় এর অভাব হলে চারা হলুদ হয়ে যায়। চারা রোপণের ২ - ৪ সপ্তাহ পরে ধান গাছে দস্তার অভাব দেখা যায় এবং সে ক্ষেত্রে কচি পাতার গোড়া সাদা হয়ে যায়। পুরাতন পাতা মরচে পড়া বাদামি থেকে হলদে কমলা লেবুর মতো রঙ ধারণ করে। পাতার আকার ছোট ও সরু হয়। গাছের বৃদ্ধি সুষম হয় না। মাঠের মধ্যে স্থানে স্থানে উচ্চতার ভিন্নতা দেখে মনে হয় গাছগুলো মাঝে মাঝে বসে গেছে। গাছে রোগবালাইয়ের প্রকোপ বেশি দেখা যায়।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
Correct Answer:
ঘ: রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়? সঠিক উত্তর রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স - রে (X - ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০ - ০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি। প্রকারভেদকোমল এক্সরে(Soft X - ray)কঠিন এক্সরে(Hard X - ray) উৎপাদনফিলামেন্ট F - এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ ক্যাথোড C - কে উত্তপ্ত করলে। ইলেক্ট্রন তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় একটি এক্সরে টিউবের প্রয়োজনীয় অংশ ক্যাথোড থেকে মুক্ত হয়ে আসে। তারপর একটি অতি উচ্চ বিভব প্রভেদ V - এর দ্বারা ইলেন্ট্রন গুলো ত্বরিত হয় ও আ্যনোডরূপী লক্ষবস্তু T - তে আঘাত করে। ফলে এক্সরে উৎপন্ন হয়। রঙিন টেলিভিশন থেকেও এই রশ্মি নির্গত হয়।
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
Correct Answer:
ঘ: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়
Explanation:
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ- সঠিক উত্তর মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয় মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়ে থাকে। মেঘ এখানে Green House এর কাচের ভূমিকা পালন করে। গ্রিন হাউসে যেমন কাচ তাপ বিকিরণ হতে বাধা প্রদান করে তেমনি ভাবে মেঘাচ্ছন্ন আকাশের মেঘ তাপ বিকিরণে বাধা দেয়। যার ফলস্বরূপ রাতে তুলনামূলক উষ্ণ হয়ে থাকে।