13th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 100)
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
ক: ওরা কি করে?
Explanation:
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর ওরা কি করে? নামপুরুষ : বাক্যে বক্তা অনুপস্থিত যেসব ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর উল্লেখ করেন, তাদের নামপুরুষ বলে। অর্থাৎ, বক্তার সামনে নেই এমন যা কিছুর কথা বক্তা বাক্যে বলেন, সবগুলোই নামপুরুষ। নাম পুরুষের সর্বনামের রূপ হলো - সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের, ইত্যাদি।
কোনটি ঐতিহাসিক নাটক?
Correct Answer:
ঘ: রক্তাক্ত প্রান্তর
Explanation:
কোনটি ঐতিহাসিক নাটক? সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
'অনল প্রবাহ' রচনা করেন -----
Correct Answer:
ক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
'অনল প্রবাহ' রচনা করেন ----- সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত
Correct Answer:
গ: হাসিমাখা মুখ -----হাসিমুখ
Explanation:
মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত সঠিক উত্তর হাসিমাখা মুখ -----হাসিমুখ মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত,কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা।চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------
Correct Answer:
ঘ: সনেটে
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------ সঠিক উত্তর সনেটে বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুর্দশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই কবিতাগুলিতে কবি চিত্তের ব্যকুলতা, স্বদেশ প্রেমিকতা ও আবেগ ধ্বনিত হয়েছে।
'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ------
Correct Answer:
গ: মোজাম্মেল হক
Explanation:
'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ------ সঠিক উত্তর মোজাম্মেল হক মোসলেম ভারত একটি মাসিক সাহিত্য পত্রিকা ছিল। ১৯২০ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলের সময় এই পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার নামে মুসলিম শব্দ থাকলেও এতে অন্যান্য ধর্মের লেখকদের রচনাও প্রকাশিত হত।পত্রিকার প্রচ্ছদে ইসলামি শিল্পকলা তুলে ধরা হত।এছাড়াও প্রচ্ছদে রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত বাণী উৎকীর্ণ ছিল: ‘মানব - সংসারে জ্ঞানালোকের দিয়ালি - উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটীকে বড় করিয়া জ্বালাইলে তবে সকলে মিলিয়া এই উৎসব সমাধা হইবে।’
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Correct Answer:
ক: হাতি/হাতী
Explanation:
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? সঠিক উত্তর হাতি/হাতী হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি।
মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য -------
Correct Answer:
খ: জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
Explanation:
মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য ------- সঠিক উত্তর জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর - ফরিদপুর অঞ্চল। এই উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এর ভাঙন প্রবণতা ও প্রলয়ংকরী স্বভাবের কারণে একে বলা হয় 'কীর্তিনাশা' বা রাক্ষুসী পদ্মা। এ নদীর তীরের নির্দিষ্ট কোন সীমারেখা নেই। শহর থেকে দূরে এ নদী এলাকার কয়েকটি গ্রামের দীন - দরিদ্র জেলে ও মাঝিদের জীবনচিত্র এতে অঙ্কিত হয়েছে। জেলেপাড়ারর মাঝি ও জেলেদের জীবনের সুখ - দুঃখ, হাসি - কান্না - অভাব - অভিযোগ - যা কিনা প্রকৃতিগতভাবে সেই জীবনধারায় অবিচ্ছেদ্য অঙ্গ তা এখানে বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছে। তাদের প্রতিটি দিন কাটে দীনহীন অসহায় আর ক্ষুধা - দারিদ্র্যের সাথে লড়াই করে। দুবেলা দুমুঠো খেয়ে - পরে বেঁচে থাকাটাই যেন তাদের জীবনের পরম আরাধ্য। এটুকু পেলেই তারা খুশি।
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Correct Answer:
ক: ২০৬
Explanation:
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? সঠিক উত্তর ২০৬ একজন সাধারণ মানুষের দেহে ২০৬ টি হাড় থাকে। করোটি এবং মুখমণ্ডল মিলিয়ে ২৯ টি, মেরুদণ্ডে ৩৩ টি, দুই হাতে এবং পায়ে ১৪৪ টি করে হাড় থাকে। মানুষের শরীরে মোট চার ধরণের হাড় থাকে। লম্বা হাড়, খাটো হাড়, সমান্তরাল হাড়, অনিয়মিত হাড়, সিসময়েড হাড় (সংযোগস্থলে থাকে)।
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
Correct Answer:
ক: ব্রোমিন
Explanation:
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সঠিক উত্তর ব্রোমিন ব্রোমিন হ'ল একটি রাসায়নিক উপাদান যা প্রতীক Br এবং পারমাণবিক সংখ্যা 35। এটি একমাত্র অধাতু যা কক্ষ তাপমাত্রায় তরল হিসেবে থাকে। এটি তৃতীয়তম হালকা হ্যালোজেন এবং ঘরের তাপমাত্রায় একটি জ্বলন্ত লাল - বাদামী তরল যা একই রঙের গ্যাস গঠনের জন্য সহজেই বাষ্পীভবন হয়। এর বৈশিষ্ট্যগুলি এইভাবে ক্লোরিন এবং আয়োডিনগুলির মধ্যে মধ্যবর্তী হয়। দুটি রসায়নবিদ কার্ল জ্যাকব লুইগ (১৮২ in সালে) এবং এন্টোইন জেরেম বালার্ড (১৮২৬ সালে) দ্বারা স্বাধীনভাবে বিচ্ছিন্ন হয়ে এর নামটি প্রাচীন গ্রীক ("দুর্গন্ধ") থেকে উদ্ভূত হয়েছিল, যা তীক্ষ্ণ গন্ধকে বোঝায়।
উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় ----
Correct Answer:
ঘ: বায়ুর চাপ কম
Explanation:
উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় ---- সঠিক উত্তর বায়ুর চাপ কম নাকের ঝিল্লি শুকিয়ে গেলে, ফেটে গেলে বা সেখানে শক্ত আবরণ সৃষ্টি হলে , উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে ।
কোনটি চৌম্বক পদার্থ?
Correct Answer:
ঘ: কোবাল্ট
Explanation:
কোনটি চৌম্বক পদার্থ? সঠিক উত্তর কোবাল্ট কোবাল্ট একটি রাসায়নিক উপাদান যার প্রতীক ‘Co’ এবং পারমাণবিক সংখ্যা ২৭। নিকেলের মতো কোবাল্টও কেবল রাসায়নিকভাবে যুগ্ম অবস্থায় ভূত্বকে পাওয়া যায়। প্রাকৃতিকভাবে সংকরিত ক্ষণপ্রভ লোহাতে সঞ্চিত অবস্থাতেও পাওয়া যায়। হ্রাসকারী বিগলন দ্বারা উৎপাদিত মুক্ত কোবাল্ট একটি শক্ত, উজ্জ্বল ও রূপালি - ধূসর ধাতু।
'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ------
Correct Answer:
গ: অকৃতজ্ঞতা
Explanation:
'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ------ সঠিক উত্তর অকৃতজ্ঞতা শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।” এ অংশটুকুর মূল প্রতিপাদ্য - অকৃতজ্ঞতা.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: লোহায়
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর লোহায় লোহা খনিজ পদার্থ। এটি আকরিক থেকে পাওয়া যায়। লোহার রাসায়নিক সংকেত Fe, পারমাণবিক সংখ্যা 26। পারমাণবিক ভর 55.85, যোজ্যতা 2 এবং 3, ঘনত্ব 7.85 গ্রাম/সিসি, গলনাঙ্ক 1530 °C, স্ফুটনাঙ্ক 2450 °C। লোহার প্রধান আকরিকগুলি হলো ম্যাগনেটাইট (Magnetite) Fe3O4, রেড হেমাটাইট (Red Haematite) Fe2O3, আয়রন পাইরাইটিস (Iron Pyrites) FeS2 সিডারাইট (Siderite) FeCO3। লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। ভূ - ত্বকে লোহার পরিমাণ 4.12 শতাংশ।
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
Correct Answer:
ঘ: ৩ গুণ কমবে
Explanation:
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে? সঠিক উত্তর ৩ গুণ কমবে মহাকর্ষমহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটির সংজ্ঞা হিসেবে বলা যায় যে, যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। এখন এই আকর্ষণ যদি পৃথিবী ও অন্য কোন বস্তুর মাঝে হয় তাহলে তাকে বলা হবে অভিকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ । মহাকর্ষের কারণেই পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিষ্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন৷মহাকর্ষের বিশেষ উদাহরণ হলো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যার কারণে ভূপৃষ্ঠের উপরস্থ সকল বস্তু ভূকেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। মাধ্যাকর্ষণের প্রভাবেই উপরিস্থিত বা ঝুলন্ত বস্তু মুক্ত হলে ভূপৃষ্ঠে পতিত হয়। মাধ্যাকর্ষণের প্রভাবে ভরসম্পন্ন বস্তুসমূহে ওজন অনুভূত হয়। একটি বস্তুর ভর যত বেশি হয়, মাধ্যাকর্ষণের প্রভাবে তার ওজনও তত বেশিবিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। আধুনিক পদার্থবিদ্যায় মহাকর্ষ সবচেয়ে সঠিকভাবে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (আইনস্টাইন দ্বারা প্রস্তাবিত) দ্বারা বর্ণনা করা হয়। আইনস্টাইনের মতে স্থান - কালের বক্রতার কারণেই মহাকর্ষ বল সৃষ্টি হয়।
মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
Correct Answer:
ঘ: ভাইকিং
Explanation:
মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি? সঠিক উত্তর ভাইকিং মঙ্গলের প্রথম ফ্লাই - বাই করতে সমর্থ হয় নাসার মেরিনার ৪। ১৯৬৪ সালে এই নভোযান উৎক্ষেপণ করা হয়েছিল। প্রথম মঙ্গলের ভূ - পৃষ্ঠে অবতরণ করে দুটি সোভিয়েত সন্ধানী যান, মার্স ২ এবং মার্স ৩। ১৯৭১ সালে উৎক্ষেপিত এই দুটি যানই সোভিয়েত মার্স প্রোব প্রোগ্রাম এর অংশ ছিল। দুঃখের বিষয় হল, অবতরণের মাত্র কয়েক সেকেন্ডের মাথায় দুটি নভোযানের সাথেই পৃথিবীর মিশন কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ১৯৭৬ সালে শুরু হয় নাসার বিখ্যাত ভাইকিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে দুটি অরবিটার এবং প্রতিটি অরবিটারের সাথে একটি করে ল্যান্ডার ছিল। দুটি ল্যান্ডারই ১৯৭৬ সালে মঙ্গলের ভূমিতে অবতরণ করে। ভাইকিং ১ ৬ বছর এবং ভাইকিং ২ ৩ বছর কর্মক্ষম ছিল এবং তাদের সাথে এই সময়ে পৃথিবীর যোগাযোগও ছিল। ভাইকিং ল্যান্ডারগুলোই প্রথম মঙ্গলের রঙিন ছবি রিলে করে পৃথিবীতে পাঠিয়েছিল।
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Correct Answer:
ক: অর্ধেক হবে
Explanation:
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? সঠিক উত্তর অর্ধেক হবে তড়িতাধান ঘনত্ব বিন্যাস, দ্বিমেরু ও উচ্চতর বহুমেরু ভ্রামক, আণবিক কম্পনের কম্পনাঙ্ক, বিক্রিয়াপ্রবণতা এবং অন্যান্য বর্ণালিবীক্ষণ সংলগ্ন বৈশিষ্ট্য,
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Correct Answer:
খ: ওপেনহাইমার
Explanation:
পারমাণবিক বোমার আবিষ্কারক কে? সঠিক উত্তর ওপেনহাইমার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের সাহায্যে প্রথম পারমানুবিক বোমা আবিষ্কারের জন্যে এনরিকো ফারমির পাশাপাশি রবার্ট ওপেনহেইমারকেও পারমানুবিক বোমার জনকরুপে আখ্যায়িত করা হয়ে থাকে।
সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: অবতল
Explanation:
সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর অবতল অবতল লেন্সযে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা:উভাবতল বা দ্বি - অবতল লেন্সউত্তলাবতল (উত্তল - অবতল) লেন্সসমতলাবতল (সমতল - অবতল) লেন্স
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ঘ: খাজা নাজিমুদ্দীন
Explanation:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর খাজা নাজিমুদ্দীন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। খাজা নাজিমুদ্দীন; ১৯ জুলাই ১৮৯৪ – ২২ অক্টোবর ১৯৬৪) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ। তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলি জিন্নাহর মৃত্যু পরবর্তীতে ১৯৪৮ সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন। ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। তিনি রক্ষণশীল গড়নের ছিলেন এবং তাকে অজনপ্রিয় বিবেচনা করা হয়।
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর বাংলাদেশের বগুড়ার Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:14.0pt; mso - bidi - font - size:15.0pt; font - family:SutonnyMJ;} মহাস্থাগড়ে অবস্থিত ছিল। পুণ্ড্ররা ছিল অনার্য একটি সম্প্রদায়।
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Correct Answer:
ক: ১৯৫০ সালে
Explanation:
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় ১৯৫০ সালে। পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন - ১৯৫০ (পূর্ব পাকিস্তান রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন ১৯৫০ নামেও পরিচিত) তদানীন্তন পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত একটি আইন ছিল। ১৯৪৮ ইং সনের ৩১ মার্চ পাকিস্তান সৃষ্টির প্রথম দিকে এই বিলটির খসড়া হয়েছিল যা ১৯৫১ ইং সনের ১৬ মে পাস হয়েছিল। এটি আইন সভায় পাস হওয়ার আগে বাংলায় ভূমি রাজস্ব আইনসমূহে ১৭৯৩ইং সনের স্থায়ী বন্দোবস্ত বিধিমালা ও ১৮৮৫ সনের বঙ্গীয় প্রজাস্বত্ত্ব বিধিমালা প্রযোজ্য ছিল।
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গানদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে ৪০ কি:মি: ভাটিতে এবং মালদার ১২ কি:মি: দক্ষিণে। তবে গঙ্গানদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'---গানটির সুরকার কে?
Correct Answer:
গ: আলতাফ মাহমুদ
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'---গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ এই গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী। ১ম সুরকার আবদুল লতিফ তবে বর্তমান সুরকার আলতাফ মাহমুদ
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
Correct Answer:
ক: ১৪ ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তারা হলেন = মুনীর চৌধুরী, আলতাফ মাহমুদ, আনোয়ার পাশা আরো অনেকে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
Correct Answer:
ক: সিপাহী
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সঠিক উত্তর সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
Correct Answer:
গ: মাইনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ২৭ ফেব্রুয়ারি
Explanation:
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১, বাংলাদেশে ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪২৪জন সতন্ত্র প্রার্থীসহ ৭৫টি দল থেকে মোট ২৭৮৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি জয় লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪০টি আসন লাভ করে। মোট ভোট গৃহীত হয়েছিল ৫৫.৪%।
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
Correct Answer:
ক: সাত
Explanation:
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? সঠিক উত্তর সাত বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা সাত। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে । ০১. মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন বাংলাদেশ সেনা বাহিনী, ডিসেম্বর ১৪, ১৯৭১ ০২. হামিদুর রহমান সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী, অক্টোবর ২৮, ১৯৭১ ০৩. মোস্তফা কামাল সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী, এপ্রিল ১৮, ১৯৭১ ০৪. মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার বাংলাদেশ নৌ বাহিনী, ডিসেম্বর ১০, ১৯৭১ ০৫. মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী, আগস্ট ২০, ১৯৭১ ০৬. মুন্সি আব্দুর রউফ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস, এপ্রিল ২০ , ১৯৭১ ০৭. নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস,
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়। শাহজাদা আজিমুশশান বুড়িগঙ্গার তীরে, লালবাগ কেল্লা হতে ৪০০ গজ দূরে পোশত নামক স্থানে নিজের জন্য একটি প্রাসাদ গড়েছিলেন। সেই প্রাসাদ আজকের দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেলেও, এর সীমানা প্রতিরক্ষা বাঁধ বহুদিন পর্যন্ত দৃশ্যমান ছিল। বাঁধটি সোজা ডানদিকে অগ্রসর হয়ে বাবুবাজার খালে গিয়ে শেষ হয়েছে। নদীতে নৌকা নিয়ে যাবার সময় এটা পরিষ্কার দেখা যায়। রেনেলের মতে, ১৭৬৫ সালে বাঁধটি উত্তর - পূর্ব থেকে দক্ষিণ - পশ্চিমের দিকে চার মাইল সম্প্রসারিত হয়। যদিও মুঘল আমলেই বুড়িগঙ্গার তীরে বাঁধ নির্মিত ছিল, বাকল্যাণ্ডই প্রথম ব্যক্তি যিনি বাঁধের উপরে ধাতব রাস্তা নির্মান করেন।
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
Correct Answer:
খ: কৈলাস
Explanation:
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর কৈলাস ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জাঙপো নামে তিব্বতে পুর্বদিকে প্রবাহিত হয়ে এটি অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করে যখন এর নাম হয়ে যায় সিয়ং। উৎপত্তিস্থলকে এর দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে (২০১১) শীর্ণকায়।
বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
Correct Answer:
ক: প্রায় ২৬২৮ জন
Explanation:
বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? সঠিক উত্তর প্রায় ২৬২৮ জন অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ২,৬২৮ জন।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
Correct Answer:
ঘ: ১৬.৫ কিমি
Explanation:
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? সঠিক উত্তর ১৬.৫ কিমি ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিমি দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় ১৯৭৫ সালে। সেই বছর ২১ এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ ২, ২৪০ মিটার (৭, ৩৫০ ফু) লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী - হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ২৫ মাইল (৪০ কিমি)।
আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল? সঠিক উত্তর ১৯৬৬ সালে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোর সম্মেলন এ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৫৩ সালে
Explanation:
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯৫৩ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা - রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: লালমনিরহাট
Explanation:
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর লালমনিরহাট দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগলিক কারণে এটি দহগ্রাম - আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত। এ ইউনিয়নের মোট আয়তন ২২.৬৮ বর্গ কিমি. ও মোট জনসংখ্যা প্রায় ২০, ০০০ জন। ১৯৮৫ সালে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল একত্রে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন (দহগ্রাম ইউনিয়ন) হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্টে এখানে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয়।
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
Correct Answer:
ক: ৬০১৭ বর্গ কিলোমিটার
Explanation:
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর ৬০১৭ বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এলাকা মিলেয়ে এর আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার (তথ্য : বন অধিদপ্তর)
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
Correct Answer:
খ: গারো
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? সঠিক উত্তর গারো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো - খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এটা বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে। গারো পাহাড় এর বিস্তৃতি প্রায় ৮০০০ বর্গ কিলোমিটার। গারো পাহাড়েই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।
চলন বিল কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: পাবনা ও নাটোর জেলায়
Explanation:
চলন বিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা ও নাটোর জেলায় চলন বিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায়। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। [১] বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
Correct Answer:
খ: ১৪৪
Explanation:
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? সঠিক উত্তর ১৪৪ ১০, ০০০ টাকার ৪০% = ৪, ০০০ টাকা আবার, ১০, ০০০ টাকার ৩৬% = ৩৬০০ টাকা এবং (১০, ০০ - ৩৬০০) টাকার ৪% = ২৫৬ টাকা অতএব, কমতির পার্থক্য = ৪০০০ - (৩৬০০ + ২৫৬) = ১৪৪ টাকা
y=3x+2, y= -3x+2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
Correct Answer:
খ: একটি সমদ্বিবাহু ত্রিভুজ
Explanation:
y=3x+2, y= -3x+2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি? সঠিক উত্তর একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে, Y = ৩x + ২.............(১) Y = - ৩x + ২.............(২) Y = - ২..............(৩) ১ ও ২ নং সমীকরণের ঢাল যথাক্রমে ৩ ও - ৩ যাদের পরম মাান সমান। সুতরাং এই রেখা দুইটি সমান। কিন্তু ৩ নং রেখাটি ১ ও ২ হতে ভিন্ন। অতএব জ্যামিতিক চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
যদি x3+hx+10=0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
Correct Answer:
গ: -9
Explanation:
যদি x3+hx+10=0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত? সঠিক উত্তর -9 x3 + hx + 10 = 0 এখানে একটি সমাধান ২ এবং h এর মান বার করতে বলা হয়েছে। যেহেতু h এর মান বার করতে বলা হয়েছে সেহেতু বোঝায় যাচ্ছে এখানে x এর মান ২ অথএব x এর মান বসালে আমরা পাই, প্রদত্ত রাশি, x3 + hx + 10 = 0 23 + h.2 + 10 = 0 8 + h.2 + 10 = 0 18 + h2 = 0 h2 = - 18 h = - 18/2 h = - 9 আশা করি বেঝাতে পারছি ধন্যবাদ
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Correct Answer:
খ: ৬
Explanation:
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? সঠিক উত্তর ৬ ধরি, A হচ্ছে কেন্দ্রে রাখা মুদ্রা এবং B হচ্ছে চারপাশে রাখা মুদ্রাগুলোর একটি। আবার, মুদ্রাগুলোর ব্যাসার্ধ্য = a A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র A কে কেন্দ্র করে B কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর দুইটি স্পর্শক টানি। স্পর্শকদ্বয় B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের C ও D বিন্দুতে স্পর্শ করে। যেখানে, BCলম্বAC এবং BDলম্বAD. সুতরাং <ACB = 90° এখন, AB = a + a = 2a; BC = a ACB সমকোণী ত্রিভুজে, Sin BAC = BC/AB = a/2a = 1/2 = Sin 30° এখানে, <BAC = 30° একইভাবে, <BAD = 30° তাহলে, <CAD = <BAC + <BAD = 30° + 30° = 60° কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে ১ টি চারপাশের মুদ্রা কেন্দ্র 360° কোণ উৎপন্ন করে = (360/60) টি মুদ্রা = 6 টি নির্ণেয় মুদ্রার সংখ্যা ৬ টি।
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Correct Answer:
ঘ: ৫০টি
Explanation:
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল? সঠিক উত্তর ৫০টি এখানে, ১৫ + (n - ২০) × ১/৩ = n × ৫০% বা, ৪৫ + n - ২০/৩ = n/২ বা, n + ২৫/৩ = n /২ বা, ৩n - ২n = ৫০ [ আড়গুন করে] অতএব, n = ৫০ ( উত্তর)
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Correct Answer:
গ: ৫
Explanation:
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত? সঠিক উত্তর ৫ ৩২ এর ২ ভিত্তিক লগারিদম বলতে এখানে ২ কে ভিত্তি ধরে ২ এর পাওয়ার কত হলে ৩২ হবে। চলুন দেখি ২ এর পাওয়ার কত হলে ৩২ হয় ২৫ = ২ × ২ × ২ × ২ × ২ = ৩২ এখানে ২ এর পাওয়ার ৫ হলে ৩২ হয়। এবং ২ এর পাওয়ার ৫ মানে ৫ টা ২ কে গুন করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
Correct Answer:
খ: ৪৮
Explanation:
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল? সঠিক উত্তর ৪৮ এইখানে প্রথমে দেখতে পাচ্ছি লোকটি প্রতি মাইল হাটে ২ মিনিটে তাহলে ৬০ মিনিট বা ১ ঘন্টায় হাটে ৩০ মাইল অন্যদিকে বলা হয়েছে প্রতি মিনিটে হাটে ২ মাইল তাহলে ৬০ মিনিট বা ১ ঘন্টায় হাটে ১২০ মাইল এবার ২ টার গড় করলে আমরা পাই {(১২০ + ৩০)÷২} = ৭৫
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
Correct Answer:
গ: ২০০৩
(২-৩(২-৩)-১]-১ এর মান কত?
Correct Answer:
গ: ১৫
Explanation:
(২-৩(২-৩)-১]-১ এর মান কত? সঠিক উত্তর &#x9E7;&#x9EB; [(২ - ৩(২ - ৩)^ - ১]^ - ১ = [২ - ৩( - ১)^ - ১]^ - ১ = [২ - ৩×১/ - ১]^ - ১ = [২ - ৩×( - ১)]^ - ১ = (২ + ৩)^ - ১ = ৫^ - ১ = ১/৫
বালক ও বালিকার একটি দলে নিম্নরুপে খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে , তবে b এর মান কত?
Correct Answer:
গ: b=g-4
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Correct Answer:
খ: ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
Explanation:
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত এই প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। প্রবাদ অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করে। আধুনিক যুগে প্রায় সব ধরনের রচনায় প্রবাদ ব্যবহূত হয়। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সংবাদপত্র, বিজ্ঞাপন, বক্তৃতা, এমনকি দৈনন্দিন কথাবার্তায়ও প্রবাদের ব্যবহার লক্ষ করা যায়।