33rd BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 98)
'Pass away' means-----
Correct Answer:
B: die
Explanation:
'Pass away' means----- Correct Answer die ' Pass away' phrase - টির অর্থ মারা যাওয়া, অক্কা পাওয়া সুতরাং সঠিক উত্তর হবে (খ) অর্থাৎ die বা মারা যাওয়া ।
Pick the word that is synonymous with 'authoritarian'.
Correct Answer:
A: autocratic
Explanation:
Pick the word that is synonymous with 'authoritarian'. Correct Answer autocratic Authoritarian অর্থ কঠোর শাসক। Option (ক) তে প্রদত্ত autocratic - অর্থ হল স্বৈরাচারী, স্বৈরশাসক (খ) তে প্রদত্ত senior - এর অর্থ ঊর্ধ্বতন (গ) তে প্রদত্ত elderly এর অর্থ বয়োজ্যেষ্ঠ এবং (ঘ) এর potential - এর অর্থ রক্ষণশীল ।
'Call to mind' means----
Correct Answer:
C: remember
Explanation:
'Call to mind' means---- Correct Answer remember Call to mind একটি Phrase যার অর্থ হল remember বা স্মরণ করা , স্মরণ রাখা । সুতরাং (গ) সঠিক উত্তর ।
'The French' refers to------
Correct Answer:
A: the French people
Explanation:
'The French' refers to------ Correct Answer the French people কোন দেশের নামের পূর্বে Article " The " বসলে, দেশের নাম দ্বারা তখন ঐ জাতিকে বুঝায়। উল্লেখিত প্রশ্নে France দেশের নামের পূর্বে The article বসায়, The France দ্বারা France জাতিকে(The France people) বুঝাবে।
Pick the correct part to fill in the gap of the following sentence : Each of the sons followed----- father's trade.
Correct Answer:
D: his
Explanation:
Pick the correct part to fill in the gap of the following sentence : Each of the sons followed----- father's trade. Correct Answer his প্রদত্ত Option গুলোর মধ্যে his সঠিক উত্তর হবে। কারণ Grammar - এর নিয়মানুযায়ী Each, Every ইত্যাদি শব্দসমূহ his - কে গ্রহণ করে।
The word ' permissive' implies----
Correct Answer:
C: liberal
Explanation:
The word ' permissive' implies---- Correct Answer liberal Permissive অর্থ অনুমোদনীয়। humble - সরল; law - abiding - আইন মান্যকরী; liberal - উদারপন্থী submissive - অনুগত । সুতরাং (গ) ই সঠিক।
The only error in the sentence " One of the recommendation made by the committee was accepted by the authorities" is ----
Correct Answer:
A: recommendation
Explanation:
The only error in the sentence " One of the recommendation made by the committee was accepted by the authorities" is ---- Correct Answer recommendation আমরা জানি One of the - এর পর সব সময়  plural noun বা Pronoun ব্যবহৃত হয়। অতএব  recommendation - এর স্থলে হবে  recommendations. সুতরাং সঠিক উত্তর (ক) ।
Put appropriate preposition for the sentence below : Some writers sink ---- oblivion in course of time.
Correct Answer:
D: into
Explanation:
Put appropriate preposition for the sentence below : Some writers sink ---- oblivion in course of time. Correct Answer into Sink into oblivion একটি phrase, যার অর্থ বিলীন হয়ে যাওয়া । লেখক যেহেতু বিস্মৃতিতে বা চিন্তার জগতে বিলীন হয়ে যায় তাই শূন্যস্থানে into হবে।
Fill in the blank with the appropriate part :---- We look forward----a response from you.
Correct Answer:
A: to receiving
Explanation:
Fill in the blank with the appropriate part :---- We look forward----a response from you. Correct Answer to receiving Look forward to , with a view to, be used to, get used to ইত্যাদির পর কোনো verb আসলে উক্ত verb - এর সাথে ing যুক্ত হয়। সুতরাং (ক) যথার্থ উত্তর।
The word 'officialese' means ---
Correct Answer:
B: language used in offices
Explanation:
The word 'officialese' means --- Correct Answer language used in offices Officialese শব্দটির অর্থ আমলাদের লেখায় ব্যবহৃত ভাষা। অর্থাৎ অফিসসমূহে ব্যবহৃত ভাষাই হচ্ছে officialese . সুতরাং সঠিক উত্তর (খ)।
The verb 'succumb' means ---
Correct Answer:
B: submit
Explanation:
The verb 'succumb' means --- Correct Answer submit Option - গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত achieve - এর অর্থ অর্জন করা (খ) submit - এর অর্থ দাখিল করা (গ) তে প্রদত্ত win এর অর্থ জয়ী হওয়া এবং (ঘ) তে প্রদত্ত conquer - এর অর্থ জয় করা। আবার প্রশ্নে প্রদত্ত succumb - এর অর্থ দাখিল করা । সুতরাং (খ) যথার্থ উত্তর।
If a part of a speech or speech or writing breaks the theme, it is called-----
Correct Answer:
B: digression
Explanation:
If a part of a speech or speech or writing breaks the theme, it is called----- Correct Answer digression 'যদি কোনো বক্তব্য বা লেখা মূলভাব থেকে বিচ্যুত হয়ে পড়ে তখন তাকে digression (মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি ) বলা হয়। 'সুতরাং সঠিক উত্তর (খ) ।
'Subject-Verb Agreement' refers to -----
Correct Answer:
C: number and person
Explanation:
'Subject-Verb Agreement' refers to ----- Correct Answer number and person Subject - Verb Agreement হচ্ছে subject - এর number ও person অনুযায়ী verb - এর পরিবর্তন। যেমন - Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এ verb এর সাথে s /es যুক্ত হয় । সুতরাং সঠিক Option হলো (গ)।
The idiom "put up with" means----
Correct Answer:
B: tolerate
Explanation:
The idiom "put up with" means---- Correct Answer tolerate 'Put up with ' phrase টি দ্বারা সহ্য করা বোঝায়। সুতরাং সঠিক উত্তর (খ) ।
The expression ' take into account' means-----
Correct Answer:
B: consider
Explanation:
The expression ' take into account' means----- Correct Answer consider প্রদত্ত  phrase 'Take into account ' এর অর্থ হলো বিবেচনা করা । সুতরাং সঠিক উত্তর হলো (খ) consider. 
In many ways, riding a bicycle is similar to -----
Correct Answer:
A: driving car
Explanation:
In many ways, riding a bicycle is similar to ----- Correct Answer driving car প্রশ্নে বলা হচ্ছে যে, সাইকেল চালনা ও গাড়ি চালনার অনুরুপ । এখানে সাইকেল চালনা ও গাড়ি চালনা একই হওয়ার এদের phrasal গঠন ও একই হবে। অর্থাৎ riding a car থাকায় driving a car হবে। ]
If a person cannot stop taking drugs, he or she is ------
Correct Answer:
C: addicted to them
Explanation:
If a person cannot stop taking drugs, he or she is ------ Correct Answer addicted to them প্রদত্ত বাক্যের ভাবার্থ হল যে 'যদি কোনো ব্যক্তি ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ বন্ধ করতে না পারে তাহলে সে নেশাগ্রস্থ। 'আর নেশাগ্রস্থ বোঝাতে addicted শব্দটি ব্যবহৃত হয়।
Choose the best translation of ' কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো' from the alternatives below-------
Correct Answer:
ঘ: The authorities took him to task.
Explanation:
Choose the best translation of ' কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো' from the alternatives below------- সঠিক উত্তর The authorities took him to task. ' Take to task ' অর্থ হলো তিরস্কার করা। সুতরাং 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল' বাক্যটির সঠিক অনুবাদ হলো (ঘ) The authorities took him to task.
"Such claim needs to be tested empirically" suggest that--------
Correct Answer:
C: The test should be based on experience.
Explanation:
"Such claim needs to be tested empirically" suggest that-------- Correct Answer The test should be based on experience. বলা হচ্ছে যে 'এ ধরনের অভিযোগ অভিজ্ঞতার সাথে যাচাই করা প্রয়োজন । ঠিক এ কথাটিই option (গ) তে বলা হয়েছে।
MKS পদ্ধতিতে ভরের একক ----
Correct Answer:
ক: কিলোগ্রাম
Explanation:
MKS পদ্ধতিতে ভরের একক ---- সঠিক উত্তর কিলোগ্রাম MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম , CG পদ্ধতিতে ভরের একক গ্রাম, FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড।
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Correct Answer:
ক: সূর্যরশ্মি
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর সূর্যরশ্মি যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস । অফুর্ত নয় এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষিত হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে । কয়লা, গ্যাস ,তেল ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস ।
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
Correct Answer:
খ: ইস্পাত
Explanation:
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? সঠিক উত্তর ইস্পাত যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন - লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অপরদিকে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদের কে অচৌম্বক পদার্থ বলে। যেমন - কাচ, তামা, পিতল, রুপা, সোনা ইত্যাদি অচৌম্বক পদার্থ।
অ্যালটিমিটার (Altimeter) কি?
Correct Answer:
ঘ: উচ্চতা পরিমাপক যন্ত্র
Explanation:
অ্যালটিমিটার (Altimeter) কি? সঠিক উত্তর উচ্চতা পরিমাপক যন্ত্র অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র, ক্যালরিমিতি তাপ পরিমাপক যন্ত্র , থার্মোমিটার উষ্ণতা পরিমাপক ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Correct Answer:
ঘ: রাবার
Explanation:
কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? সঠিক উত্তর রাবার যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। যেমন - রুপা, তামা, লোহা, ধাতব পদার্থ কার্বন, মানবদেহ, কয়লা, এসিড মিশ্রিত পানি , মাটি পারদ ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। যেমন - রাবার, শুকনা বায়ু, পার্সেলিন কাচ, কাগজ , কাঠ, গন্ধক, ইবোনাইট , রঞ্জন, রেশম ইত্যাদি। সঠিক উত্তর হবে : রাবার
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
Correct Answer:
ক: পারদ
Explanation:
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? সঠিক উত্তর পারদ পারদ ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। পারদের ভর সংখ্যা ২০০.৫৯ । এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু।
কোনটি মৌলিক পদার্থ?
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোনটি মৌলিক পদার্থ? সঠিক উত্তর লোহা যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রুপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন - সোনা, তামা, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পক্ষান্তরে ,ব্রোঞ্জ (তামা,টিন) , পানি (হাইড্রোজেন + অক্সিজেন ), ইস্পাত (লোহা নির্দিষ্ট পরিমাণ কার্বন) হচ্ছে যৌগিক পদার্থ ।
ভারী পানির রাসায়নিক সংকেত -----
Correct Answer:
গ: D2O
Explanation:
ভারী পানির রাসায়নিক সংকেত ----- সঠিক উত্তর D2O ভারী পানি হচ্ছে পানির একটি রুপভেদ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেন পরমাণুসহ পারমাণবিক ভর ২ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msub><mi>D</mi><mn>2</mn></msub><mi>O</mi></math>
সর্বাপেক্ষা হালকা গ্যাস ----
Correct Answer:
খ: হাইড্রোজেন
Explanation:
সর্বাপেক্ষা হালকা গ্যাস ---- সঠিক উত্তর হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন । হাইড্রোজেনের ১ টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9EC;</mi><mi>&#x9ED;</mi><mi>&#x9E9;</mi><mo>&#xD7;</mo><mi>&#x9E7;</mi><msup><mi>&#x9E6;</mi><mrow><mo> - </mo><mi>&#x9E8;</mi><mi>&#x9EA;</mi></mrow></msup></math> গ্রাম।
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান -----
Correct Answer:
গ: ক্রোমিয়াম
Explanation:
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান ----- সঠিক উত্তর ক্রোমিয়াম স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। স্টেইনলেস স্টিলে যাতে মরিচা না ধরে এবং ইস্পাতে কার্বনের গুণাগুণ বৃদ্ধি করার জন্য এক বা একাধিক মৌল ক্রোমিয়াম ও নিকেল মিশ্রিত করা হয়।
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ------
Correct Answer:
খ: দস্তা
Explanation:
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ------ সঠিক উত্তর দস্তা লৌহ বা ইস্পাতের জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর দস্তা বা জিংকের প্রলেপ দেয়ার পদ্ধতিকে গ্যালভানাইজিং বলে। যেমন - ঘরের ঢেউটিন, পানির বালতি, ল্যাম্প প্রভৃতি মরিচার হাত হতে রক্ষার জন্য দস্তার প্রলেপ দেয়া হয়।
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা -----
Correct Answer:
খ: জি. ল্যামেটার
Explanation:
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা ----- সঠিক উত্তর জি. ল্যামেটার বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটর। তিনিই প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ' A Brief History of Time' গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
মহাজাগতিক রশ্মির আবিস্কারক ------
Correct Answer:
ক: হেস
Explanation:
মহাজাগতিক রশ্মির আবিস্কারক ------ সঠিক উত্তর হেস ভিক্টর ফ্রানৎস হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত আলোকরশ্মিকে মাহজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি বলে । আপেক্ষিক তত্ত্বের জনক আইনস্টাইন।
সংকর ধাতু পিতলের উপাদান ------
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
সংকর ধাতু পিতলের উপাদান ------ সঠিক উত্তর তামা ও দস্তা সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাঁসা প্রসতুত করা হয়। পিতল = তামা (৮০%) + দস্তা/জিংক (২০%) [Trick: পিতাজি - পিতল তামা জিংক] ব্রোঞ্জ/কাঁসা = তামা (৯০%) + টিন (১০%)
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ---- সঠিক উত্তর যুক্তরাজ্য গ্রীনচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন। এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন। পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় ( Greenwich Mean Time - GMT ) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।
ইন্টারনেট চালুর বছর ------
Correct Answer:
গ: ১৯৬৯
Explanation:
ইন্টারনেট চালুর বছর ------ সঠিক উত্তর ১৯৬৯ ১৯৬৯ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় , লস অ্যাঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট - এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। তবে ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জানুয়ারি ১৯৮৩।
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
Correct Answer:
ক: জিপসাম
Explanation:
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? সঠিক উত্তর জিপসাম সিমেন্ট নির্মাণ কাজের অপরিহার্য উপাদান। দালান কোঠা নির্মাণে যে কংক্রিট বানানো হয় তাতে জোড়া লাগাবার উপকরণ হিসেবে সিমেন্ট ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। সিমেন্টে বিদ্যমান উল্লেখযোগ্য রাসায়নিক উপাদানগুলো হলো সামান্য ম্যাগনেসিয়াম অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডসহ চুন, সিলিকা, অ্যালুমিনা ও লৌহ।
ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান -----
Correct Answer:
খ: ১৯৬১ সালে
Explanation:
ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান ----- সঠিক উত্তর ১৯৬১ সালে বিশ্বের প্রথম মহাশূন্যচারী মেজর ইউরি গ্যাগারিন । তিনি ১৯৬১ সালে ১২ এপ্রিল নভোযান ভোস্টক - ১ এ করে মহাশূন্যে যান।
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
Correct Answer:
ক: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
Explanation:
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? সঠিক উত্তর আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: গোঁজলা গুই, হরু ঠাকুর , ভবানী বেনে, নিতাই বৈরাগী।
কবি গানের প্রথম কবি কে?
Correct Answer:
ক: গোঁজলা পুট [গুই]
Explanation:
কবি গানের প্রথম কবি কে? সঠিক উত্তর গোঁজলা পুট [গুই] আঠার শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েম বলা হতো। কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোঁজলা গুই। এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রামবসু, অ্যান্টনি ফিরিঙ্গি ,হরু ঠাকুর , নিধুবাবু ,কেষ্টা মুচি, ভবানী।
কোন চরণটি সঠিক?
Correct Answer:
ক: ধন ধান্যে পুষ্পে ভরা
Explanation:
কোন চরণটি সঠিক? সঠিক উত্তর ধন ধান্যে পুষ্পে ভরা উল্লিখিত চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ' ধনধান্য পুষ্পভরা ' গানের অংশ। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো - প্রতাপসিংহ (১৯০৫) , দুর্গাদাস (১৯০৬), মেবারপতন (১৩১৫) ,নূরজাহান (১৯০৮) ,সাজাহান (১৯০৯) ,চন্দ্রগুপ্ত (১৯১১) , সিংহল বিজয় (১৯১৬) ।
কোন বানানটি শুদ্ধ নয়?
Correct Answer:
ঘ: উর্দ্ধ
Explanation:
কোন বানানটি শুদ্ধ নয়? সঠিক উত্তর উর্দ্ধ 'উদ্ধ' - এর সঠিক বানান 'ঊর্ধ্ব' ।
Excise duty -র পরিভাষা কোনটি?
Correct Answer:
খ: আবগারি শুল্ক
Explanation:
Excise duty -র পরিভাষা কোনটি? সঠিক উত্তর আবগারি শুল্ক Excise duty - এর বাংলা পারিভাষিক অর্থ : আবগারি শুল্ক।
' গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
Explanation:
' গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর সন্ন্যাসী কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:ত্যাজ্য = = = গ্রাহ্য*ত্বরিত = = শ্লথ*রিক্ত = = পূর্ণ*জনাকীর্ণ = = জনবিরল*গৃহী = = সন্ন্যাসী*গ্রহীত = = দাতা*সংযোগ = = বিয়োগ*সচ্ছল = = অসচ্ছল*সংক্ষিপ্ত = = বিস্তৃত*সংকুচিত = = প্রসারিত*লোভী = = র্নিলোভী*আমদানি = = রপ্তানি*আবশ্যক = = অনাবশ্যক*আদি = = অন্ত*আদান = = প্রদান*আস্থা = = অনাস্থা*আশা = = নিরাশা*আবিল = = অনাবিল*পুন্যবান = = পুন্যহীন*প্রকৃত = = অপ্রকৃত*পূর্ববতী = = পরবতী*প্রতিযোগী = = সহযোগী*ইতর = = ভদ্র*ইতি = = শুরু*ইচ্ছুক = অনিচ্ছুক*ইদানীন্তর = = তদানীন্তর*ঈর্ষা = = প্রীতি
চর্যাপদ কোন ছন্দে লেখা ?
Correct Answer:
খ: মাত্রাবৃত্ত
Explanation:
চর্যাপদ কোন ছন্দে লেখা ? সঠিক উত্তর মাত্রাবৃত্ত চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলাে প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কার ও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারও মতে, পজঝটিকা ছন্দ, কারও মতে, অপভ্রংশ - অবহটঠ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয়নি।
কোনটি সঠিক বানান?
Correct Answer:
গ: নিশীথিনী
Explanation:
কোনটি সঠিক বানান? সঠিক উত্তর নিশীথিনী নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
কোনটি 'কোলন'?
Correct Answer:
খ: ঃ
Explanation:
কোনটি 'কোলন'? সঠিক উত্তর ঃ (;) সেমিকোলন , (:) কোলন , ( = ) সমান এবং ("") উদ্ধরণ চিহ্ন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি?
Correct Answer:
ক: কুন্দনন্দিনী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি? সঠিক উত্তর কুন্দনন্দিনী বিষবৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনন্দিনী , নগেন্দ্রনাথ, হীরা , সূর্যমুখী। অন্যদিকে 'বিমলা ' রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' উপন্যাসের এবং 'রোহিনী' বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অন্যতম চরিত্র।
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ------
Correct Answer:
গ: ডবলিউ. বি. ইয়েটস
Explanation:
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ------ সঠিক উত্তর ডবলিউ. বি. ইয়েটস 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ১৯১০ সালে প্রকাশিত হয় । গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট ১৫৭ টি কবিতা ও গান আছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডবলিউ. বি. ইয়েটস।
' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা?
Correct Answer:
ক: কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation:
' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা? সঠিক উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' । তার রচিত উল্লেখ্যযোগ্য পঙক্তিগুলো হলো - (i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? (ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । (iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?
' The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন ------
Correct Answer:
খ: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
' The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন ------ সঠিক উত্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ড. সুনীতিকৃমার চট্রোপাধ্যায় 'The Origin and Development of the Bengali Language ' গ্রন্থটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন।