40th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 188)
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: পঞ্চম তফসিলে
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে? সঠিক উত্তর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত, যাকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ১৯৯২ সালে ইউনেস্কো তার ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি প্রদান কর্মসূচি শুরু করে। আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, সংবিধানের ৭(খ) অনুযায়ী, সংবিধানের ১৫০ অনুচ্ছেদকে সংবিধানের একটি অপরিবর্তনযোগ্য বিধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে পঞ্চম তফসিলে উল্লিখিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি আমাদের সংবিধানের একটি অপরিহার্য ও অপরিবর্তনীয় অংশে পরিণত হয়েছে। বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল – প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিল - শপথ ঘোষণা। চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও হিন্দু কলেজ গুরুত্বপূর্ণ তথ্য ১৮১৭ খ্রিষ্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ইয়ংবেঙ্গলের প্রতিষ্ঠাতা - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও(হিন্দু কলেজের শিক্ষক) ১৮৩১ সালে ইয়ংবেঙ্গল প্রতিষ্ঠিত হয়।ডিরোজিওর শিষ্যরাই ইয়ংবেঙ্গল নামে পরিচিত,ইয়ংবেঙ্গলরা মূলত ইংরেজ ভাবধারাপুষ্ট বাঙালী যুবক।ইয়ংবেঙ্গলের আদর্শ - আস্তিকতা হোক আর নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা; জিজ্ঞাসা ও যুক্তি দিয়ে বিচার করা।তারা সাহিত্যে যুক্তিশীলতা ও মানবিকতাকে বড় করে ফুটিয়ে তুলেছেন। ডিরোজিওর প্রধান গ্রন্থ – ‘The Fakeer of Jungkeera’ হিন্দু কলেজের মেধাবী ছাত্র ও সাহিত্যিকরা হলেন – প্যারীচাদ মিত্র, দক্ষিণারঞ্জন মিত্র, কালিপ্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী প্রমুখ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
Correct Answer:
ঘ: সোভিয়েত ইউনিয়ন
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল? সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। তখন জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি ছিলেন ইয়াকফ মালিক। তিনিই প্রথম সোভিয়েত রাষ্ট্রীয় প্রতিনিধি, যিনি বিশ্বসভায় বাংলাদেশ নামটি উচ্চারণ করেন।
'আগুনপাখি ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: হাসান আজিজুল হক
Explanation:
'আগুনপাখি ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হাসান আজিজুল হক হাসান আজিজুল হক (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৩৯) একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প - উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৯৭০ খ্রিষ্টাব্দে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।
'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
Correct Answer:
খ: ১৯২১ সন
Explanation:
'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর ১৯২১ সন কলকাতার তালতলা লেনের ৩/৪ সি বাড়িটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আঁতুড়ঘর। ১৯২১ সালে দ্বিতল এই বাড়িটিতে বসে কবি লিখেছিলেন রক্তে দোলা জাগানিয়া ‘বল বীর.. চীর উন্নত মম শির।’
'একুশে ফেব্রুয়ারি ' বিখ্যাত গানটির সুরকার কে?
Correct Answer:
গ: আলতাফ মাহমুদ
Explanation:
'একুশে ফেব্রুয়ারি ' বিখ্যাত গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ ১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" এ গানের গীতিকার - আব্দুল গাফফার চৌধুরী। ২.এ গানের ১ম সুরকার - আব্দুল লতিফ। ৩.গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৭৪ সালে আদমশুমারি/জনশুমারি: কোনো দেশের জনসংখ্যার আনুষ্ঠানিক গণনাই আদমশুমারি বা জনশুমারি। স্বাধীনতা - পরবর্তী বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন চুড়ান্ত ফলাফলে জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ। সর্বশেষ ৫ম আদমশুমারি হয়েছে ২০১১ সালের ১৫ - ১৯ মার্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো( BBS) প্রতি ১০ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে৷ ৬ষ্ঠ আদমশুমারি হবে ২০২১ সালে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এ কাজে বাংলাদেশকে সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্হা নাসা৷ সূত্র - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ।
Inclusive Development Index ( IDI) - এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
Correct Answer:
খ: দ্বিতীয় স্থান
Explanation:
Inclusive Development Index ( IDI) - এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? সঠিক উত্তর দ্বিতীয় স্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর Inclusive Development Index ( IDI) হলো—ভারত (3.09), পাকিস্তান (3.55), বাংলাদেশ(3.98), নেপাল (4.15) ও শ্রীলঙ্কা ( 3.79)। Source: http://www3.weforum.org/docs/WEF_Forum_IncGrwth_2018.pdf
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
Correct Answer:
ক: ঐচ্চিক- অনাবশ্যিক
Explanation:
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? সঠিক উত্তর ঐচ্চিক- অনাবশ্যিক ঐচ্চিক - অনাবশ্যিক (সমার্থক শব্দ)
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
Correct Answer:
খ: কারক
Explanation:
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? সঠিক উত্তর কারক বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে।
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
Correct Answer:
গ: ভাওয়াল ও মধুপুরের বনভূমি
Explanation:
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ? সঠিক উত্তর ভাওয়াল ও মধুপুরের বনভূমি ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য: বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া, হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধূপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে এটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমি বলা হয়।
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: অমর্ত্য সেন
Explanation:
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অমর্ত্য সেন আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বইটি ২০০৯ সালে প্রকাশিত হয়। এটি দার্শনিক জন রোলসের ‘থিওরি অফ জাস্টিস’ এর একটি সমালোচনাধর্মী বই।
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কিউবা
Explanation:
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? সঠিক উত্তর কিউবা The Guantanamo Bay detention camp is a United States military prison located within Guantanamo Bay Naval Base, also referred to as Guantánamo, G - Bay, GTMO, and Gitmo which is on the coast of Guantánamo Bay in Cuba.
OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Correct Answer:
ক: ২ য় শীর্ষ সম্মেলনে
Explanation:
OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? সঠিক উত্তর ২ য় শীর্ষ সম্মেলনে ২২ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর ২য় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশ ৩২ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ।
নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: ভারত
Explanation:
নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ভারত ২০২২ সালে জি - ২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত। আর্জেন্টিনায় আয়োজিত ১৩ তম জি - ২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী। সেই বিশেষ বছরে জি - ২০ সম্মেলনের আয়োজক হতে চাই আমরা। তাই আমরা ইতালিকে ২০২২ সালের পরিবর্তে ২০২১ সালের জি - ২০ আয়োজক দেশ হওয়ার আবেদন জানাই।
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
Correct Answer:
খ: হাম্বানটোটা
Explanation:
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে? সঠিক উত্তর হাম্বানটোটা শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করেছে দেশটির সরকার। এটি শ্রীলংকার ২য় বৃহত্তম সমুদ্রবন্দর ।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
Correct Answer:
গ: বালাকোটে
Explanation:
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে? সঠিক উত্তর বালাকোটে ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ ২০০০ জেট বিমান কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল এবং পুলওয়ামার আক্রমণের প্রতিশোধ হিসাবে একটি বিমান হামলা চালানো হয়েছিল, যা বিমান হামলার দুই সপ্তাহ আগে ঘটেছিল। ভারতীয় গণমাধ্যম অনুসারে, জেটগুলি বালাকোটে একটি জাইশ - ই - মোহাম্মদ পরিচালিত জঙ্গি ক্যাম্প আক্রমণ করে এবং বিমান হামলা চলাকালে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয়। পাকিস্তানের মতে, ভারতীয় সামরিক বিমান মুজফফরাবাদ কাছে তাদের আকাশ সীমা লঙ্ঘন করে, পাকিস্তান বাহিনী জেট বিমানগুলোকে প্রতিক্রিয়া জানায়, ফলে ভারতীয় জেটগুলি ফিরে যায় এবং ফিরে আসার সময় পেলোড ফেলে দেয়। পাকিস্তান দাবি করে যে কোনও প্রাণহানি বা ক্ষতি করা হয়নি।
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ?
Correct Answer:
খ: ১৭
Explanation:
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ? সঠিক উত্তর ১৭ টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) - তে ১৭ টি লক্ষ্য ( goals) রয়েছে ।
'V-20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Correct Answer:
গ: জলবায়ু পরিবর্তন
Explanation:
'V-20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable Forum এর সাথে জড়িত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০ টি দেশ Vulnerable Twenty বা V20 নামে একটা জোটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরও ২৩ টি দেশ যুক্ত হয়।
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৮২ সালে
Explanation:
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৮২ সালে বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক সমুদ্র আইন পাস করা হয় যা আঞ্চলিক পানি ও সামুদ্রিক এলাকা আইন ১৯৭৪ (The Territorial Waters And Meritime Zones Act, 1974) নামে পরিচিত। এছাড়া জাতিসংঘের "সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন, ১৯৮২" একটি আন্তর্জাতিক সমুদ্র আইন যা বিশ্বব্যাপি স্বীকৃত।
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
Correct Answer:
ক: New Development Bank ( NDB)
Explanation:
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে- সঠিক উত্তর New Development Bank ( NDB) The New Development Bank (NDB), formerly referred to as the BRICS Development Bank, is a multilateral development bank established by the BRICS states (Brazil, Russia, India, China and South Africa).
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: কাটোউইস, পোল্যান্ড
Explanation:
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কাটোউইস, পোল্যান্ড বিশ্ব এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাকে বাঁচাও, এটাই শেষ সময়!’ এমনই আকুতি, উৎকন্ঠা ও আর্তনাদে পোল্যান্ডের ক্যাটওয়াইচ শহরে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন - ২০১৮’ বা ‘কপ - ২৪’ অনুষ্ঠিত হয়েছিল। গত ১৫ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে শেষ হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন - বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ - ২৫। স্কটল্যান্ডের গ্লাসগোতে সর্বশেষ ২৬ তম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।cop27= Sharm el-Sheikhcop28=the United Arab Emirates
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
Correct Answer:
খ: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
Explanation:
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ? সঠিক উত্তর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সানশাইন পলিসি” হল দক্ষিণ কোরিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার নীতি। ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা যুদ্ধের ফলাফল হিসেবে ১৯৪৫ সালে কোরিয়া ভেঙ্গে যাওয়ার পর তাদের আর এক হওয়া সম্ভব হয় নি। দীর্ঘ বিচ্ছিন্নতা, সম্পর্কের টানাপোড়েন আর উত্তেজনাকে নিরসনে গেল শতকের '৯০ এর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং এক নীতি গ্রহণ করেন যা সানশাইন পলিসি । কিম দায়ে জং এর এই নীতির ফলশ্রুতিতে ২০০১ সালের ১৩ জুন দু দেশের প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
Correct Answer:
খ: NAM
Explanation:
নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? সঠিক উত্তর NAM জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
Correct Answer:
ঘ: জীবুতি
Explanation:
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? সঠিক উত্তর জীবুতি চীন জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে।
নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ?
Correct Answer:
ক: BIMSTEC
Explanation:
নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ? সঠিক উত্তর BIMSTEC The BIMSTEC Permanent Secretariat is to be established in Dhaka with first SG to be nominated by Sri Lanka. India would be contributing 32% of the cost of Secretariat reflecting its strong commitment to BIMSTEC process.
সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
Correct Answer:
গ: ফেব্রুয়ারি , ২০১৯
Explanation:
সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ফেব্রুয়ারি , ২০১৯ জার্মানিতে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি)। বিশ্বের প্রায় ৪৫০ জন নীতি - নির্ধারক ও চিন্তাবিদের অংশগ্রহণে এই সম্মেলনে মানুষের নিরাপত্তার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা - পর্যালোচনা হয়েছে ।
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
Correct Answer:
ক: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
Explanation:
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে বুঝায় - Permanent 5 countries of the Security Council. দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স , চীন , রাশিয়া ।
AC কে DC করার যন্ত্র-
Correct Answer:
ক: রেকটিফায়ার
Explanation:
AC কে DC করার যন্ত্র- সঠিক উত্তর রেকটিফায়ার A rectifier is an electrical device that converts alternating current, which periodically reverses direction, to direct current, which flows in only one direction. The process is known as rectification, since it "straightens" the direction of current.
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে -
Correct Answer:
ক: লাউড স্পিকার
Explanation:
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে - সঠিক উত্তর লাউড স্পিকার 107. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে - Loudspeaker
একটি বাল্বে " 60 W- 220 V" লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ( Ohm) ?
Correct Answer:
ঘ: 806.67
Explanation:
একটি বাল্বে " 60 W- 220 V" লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ( Ohm) ? সঠিক উত্তর 806.67 একটি বাল্বে " 60 W - 220 V" লেখা আছে। রোধ বের করতে হবে - - এখানে, বিভব পার্থক্য, V = 220volt ক্ষমতা, P = 60 watt রোধ , R = ? আমরা জানি , P = V2 ÷ R R = V2 ÷ PR = {(220 × 220) ÷ 60} R = 806.67 ohm .
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
Correct Answer:
ঘ: বেলারুশ
Explanation:
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? সঠিক উত্তর বেলারুশ মিনস্ক বেলারুশ রাজধানী।
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
Correct Answer:
গ: অস্ট্রিয়া
Explanation:
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? সঠিক উত্তর অস্ট্রিয়া Austria, officially the Republic of Austria, is a landlocked East Alpine country in the southern part of Central Europe. It is composed of nine federated states, one of which is Vienna, Austria's capital and its largest city.
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
Correct Answer:
খ: হাইগ্রোমিটার
Explanation:
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হাইগ্রোমিটার ১। হাইগ্রোমিটার - - বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র ২। হাইড্রোমিটার - - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক। ৩। ল্যাক্টোমিটার - - দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র ৪। ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র
নবায়নযোগ্য জ্বালানীর উৎস-
Correct Answer:
ঘ: বায়োগ্যাস
Explanation:
নবায়নযোগ্য জ্বালানীর উৎস- সঠিক উত্তর বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানির বিভিন্ন উৎস যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল ইত্যাদির ব্যবহারের সাথে সাথে সহজে নিঃশেষ হয়ে যায়। অপরদিকে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি ব্যবহারের সাথে সাথে সহজে নিঃশেষ হয়ে যায় না।
সোডিয়াম এসিটেটের সংকেত -
Correct Answer:
গ: CH3COONa
Explanation:
সোডিয়াম এসিটেটের সংকেত - সঠিক উত্তর CH3COONa সোডিয়াম এসিটেটের সংকেত - CH3COONa
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি ?
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি ? সঠিক উত্তর আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো - আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট - ৬০ আইসোটোপ ব্যবহার করা হয় । ।
খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -
Correct Answer:
খ: কার্বন ডাই-অক্সাইড
Explanation:
খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে - সঠিক উত্তর কার্বন ডাই-অক্সাইড খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে - CO2 ( কার্বনডাই - অক্সাইড ) এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে ।
1735Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
Correct Answer:
খ: 18
Explanation:
1735Cl মৌলের নিউট্রন সংখ্যা কত? সঠিক উত্তর 18 3517Cl মৌলে প্রোটন সংখ্যা , Z = 17 ভর সংখ্যা , A = 35 অতএব, নিউট্রন সংখ্যা, , N = A - Z = 35 - 17 = 18
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
Correct Answer:
গ: গলনাংক
Explanation:
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? সঠিক উত্তর গলনাংক কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাংক থাকে ।
অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
Correct Answer:
ক: জারণ
Explanation:
অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? সঠিক উত্তর জারণ অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় । ।
ডিমে কোন ভিটামিন নেই?
Correct Answer:
গ: ভিটামিন-সি
Explanation:
ডিমে কোন ভিটামিন নেই? সঠিক উত্তর ভিটামিন-সি ডিমে ভিটামিন - সি নেই। ডিমে ভিটামিন - সি ব্যতীত ভিটামিন - এ , বি, ডি এবং ই রয়েছে ।
কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
Correct Answer:
ক: ক্রোমোপ্লাস্ট
Explanation:
কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়।
Which one of the following words is masculine?
Correct Answer:
B: lad
Explanation:
Which one of the following words is masculine? Correct Answer lad Lad (masculine) - Lass (feminine)
A man whose wife has died is called a -
Correct Answer:
B: widower
Explanation:
A man whose wife has died is called a - Correct Answer widower A man whose wife has died is called a - widower spinster - অবিবাহিত মহিলা Bachelor - অবিবাহিত পুরুষ
Which word is similar to 'appal'?
Correct Answer:
C: dismay
Explanation:
Which word is similar to 'appal'? Correct Answer dismay Appal - Dismay ; হতাশ করা, , মর্মাহত করা, , আতঙ্কিত করা decieve - প্রতারনা করা
Tennyson's " In Memoriam ' is an elegy on the death of -
Correct Answer:
C: Arthur Henry Hallam
Explanation:
Tennyson's " In Memoriam ' is an elegy on the death of - Correct Answer Arthur Henry Hallam Tennyson's " In Memoriam ' is an elegy on the death of - Arthur Henry Hallam elegy মানে শোক কবিতা । প্রিয় ক্যামব্রিজ বন্ধুর মৃত্যুর শোকে কবিতাটি লিখেন।
Which word means the opposite of 'dearth ' ?
Correct Answer:
B: abundance
Explanation:
Which word means the opposite of 'dearth ' ? Correct Answer abundance Dearth (অভাব/ আকাল) - Abundance (প্রাচুর্য ) ;antonym
'You look terrific in that dree! ' The word 'terrific' in the above sentence means -
Correct Answer:
A: excellent
Explanation:
'You look terrific in that dree! ' The word 'terrific' in the above sentence means - Correct Answer excellent 127. 'You look terrific in that dress ' The word 'terrific' in the above sentence means - excellent মানে চমৎকার । প্রদও বাক্যটির অর্থ দাঁড়ায়, ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখাচ্ছে।
Someone who is capricious is -
Correct Answer:
D: known for sudden changes in attitude or behavior
Explanation:
Someone who is capricious is - Correct Answer known for sudden changes in attitude or behavior Someone who is capricious is known for sudden changes in attitude or behavior. Capricious = অস্হিরচিত্তের মানুষ