Bangladesh Railway Assistant Engineer (Civil) MCQs
Showing 50 questions (Total: 176)
”কথোপকথন” গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
খ: উইলিয়ম কেরি
Explanation:
”কথোপকথন” গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর উইলিয়ম কেরি কথোপকথন এবং ইতিহাসমালা হলো উইলিয়াম কেরি এর দুটি উল্লেখ যোগ্য গ্রন্থ
চৈতন্য দেব ছিলেন--
Correct Answer:
ক: বৈষ্ণব ধর্মের প্রচারক
Explanation:
চৈতন্য দেব ছিলেন-- সঠিক উত্তর বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীচৈতন্যদেব ১৪৮৬ সালে জন্মগ্রহন করেন। তার ভক্ত - শিষ্যরা তার জীবনবস্থায় তার জীবন কাহিনী নিয়ে কাব্য রচনা করেন। এ জীবনি কাব্য বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব বিস্তার করে। তিনি ছিলেন বৈঞ্চব ধর্মের প্রচারক। তিনি কোন সাহিত্যে রচনা না করে ও বাংলা সাহিত্যে একটি যুগের প্রতিনিধিত্ব করেছেন।
কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী?
Correct Answer:
খ: যে দেশে মানুষ বড়
Explanation:
কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী? সঠিক উত্তর যে দেশে মানুষ বড় পল্লী কবি জসীম উদদীন (১৯০৩ - ১৯৭৬) এর ভ্রমণকাহিনী সমুহ - চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়।
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
Correct Answer:
গ: মৃণালিনী
Explanation:
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? সঠিক উত্তর মৃণালিনী মৃণালিনী বঙ্কিমচন্দ্র এর তৃতীয় উপন্যাস অপরদিকে, বৌ ঠাকুরানীর হাট, মালঞ্চ, দুইবোন হলো রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত উপন্যাস
কবি আলাওলের প্রথম রচনা--
Correct Answer:
খ: পদ্মাবতী
Explanation:
কবি আলাওলের প্রথম রচনা-- সঠিক উত্তর পদ্মাবতী কবি আলাওল ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহন করেন। এ পর্যন্ত আলাওল এর ৫ টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে , পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দার নামা, ও তেয়াফা বা তত্ত্বোপদেশ, .....এর মধ্যে তার প্রথম রচনা হলো " পদ্মাবতী "
কোনটি বেগম রোকেয়ার রচনা ?
Correct Answer:
ক: পদ্মরাগ
Explanation:
কোনটি বেগম রোকেয়ার রচনা ? সঠিক উত্তর পদ্মরাগ " পদ্মরাগ " হলো বেগম রোকেয়া রচিত উপন্যাস এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
”আধেক” কথাটির শিষ্টরুপ কি?
Correct Answer:
ক: অর্ধেক
Explanation:
”আধেক” কথাটির শিষ্টরুপ কি? সঠিক উত্তর অর্ধেক আধেক শব্দটীর শিষ্টরুপ হলো " অর্ধেক "
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
Correct Answer:
খ: উপগ্রহ
Explanation:
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? সঠিক উত্তর উপগ্রহ " উপ" একটি তৎসম উপসর্গ, যা তৎসম শব্দ গ্রহ এর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে।
নিচের কোন শব্দটি ”কপাল”এর সমার্থক ?
Correct Answer:
খ: ললাট
Explanation:
নিচের কোন শব্দটি ”কপাল”এর সমার্থক ? সঠিক উত্তর ললাট " কপোল" এর সামর্থক হলো গাল । কপাল শব্দটীর সমার্থক হলো - ললাট, ভাল, ভাগ্য, অলিক, অদৃষ্ট, নিয়তি। মস্তক মানে মাথা
আল মাহমুদের কাব্য কোনটি ?
Correct Answer:
খ: লোক লোকান্তর
Explanation:
আল মাহমুদের কাব্য কোনটি ? সঠিক উত্তর লোক লোকান্তর আল মাহমুদ এর কাব্যগুলো হলো - লোক লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, এক চক্ষু হরিণ। এবং তার উল্লেখ যোগ্য কাব্য হলো সোনালি কাবিন
”তন্বী” কাব্যের কবি কে?
Correct Answer:
গ: সুধীন্দ্রনাথ দত্ত
Explanation:
”তন্বী” কাব্যের কবি কে? সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত বর্ণনা: প্রেমেন্দ্র মিত্র রচিত কাব্যগ্রন্থ গুলো হলো - প্রথমা(1932)সম্রাট (1940) ফেরারী ফৌজ (1948) সাগর থেকে ফেরা(1956) হরিণ চিতা চিল(1969 )। বুদ্ধদেব বসুর ৱচিত কাব্যগ্রন্থ হলো - বন্দীর বন্দনা (1930 ) পৃথিবীর পথে (1933 )দময়ন্তী (1943 ) ইত্যাদি। সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ গুলো হলো - তন্নী(1930) অর্কেস্ট্রা (1935 ) উত্তরফাল্গুনী (1940 )প্রতিদিন (1954 )দশমী (1956 )। বিষ্ণু দে প্রকাশিত কাব্যগ্রন্থ গুলো হলো - উর্বশী, আর্টেমিস (1933) চোরাবালি (1937 )দিবানিশি (1976 )ইত্যাদি।
”নেমেসিস” নাট্যগ্রন্থের লেখক কে?
Correct Answer:
খ: নুরুল মোমেন
Explanation:
”নেমেসিস” নাট্যগ্রন্থের লেখক কে? সঠিক উত্তর নুরুল মোমেন "নেমেসিস" নাটকটি নরুল মোমেন এর। এই নাটকে তিনি পঞ্চাশের মন্বন্তরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
জসীমউদ্দিনের কাব্য গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: মা যে জননী কান্দে
Explanation:
জসীমউদ্দিনের কাব্য গ্রন্থ কোনটি? সঠিক উত্তর মা যে জননী কান্দে জসীমউদ্দীন এর কাব্য " মা যে জননী কান্দে" তার আরও কাব্য গ্রন্থ হলো - রাখালী, নকশী কাথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট, হাসু কান্দে, রুপবতী, মাটির কান্না, জলে লেখন, কাফনের মিছিল।
কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
Correct Answer:
ঘ: পুবের হাওয়া
Explanation:
কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? সঠিক উত্তর পুবের হাওয়া প্রশ্ন: কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? বর্ণনা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 24 শে মে 1899 ( 11 জ্যৈষ্ঠ1306 ) পশ্চিমবাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । অন্যায় - অত্যাচার - শোষণ ও দারিদ্র্যের বিরুদ্ধে আজীবন সংগ্রামী বিদ্রোহী কবি ঝড়ের মত বাংলা সাহিত্য অঙ্গনে আবির্ভূত হয়ে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো অগ্নিবীণা (1922 )দোলনচাঁপা হাজার (1923 )বিষের বাঁশি (1924)পুবেৱ হাওয়া (1925 )সাম্যবাদী (1925) ইত্যাদি। অল্পকালের সাহিত্য সাধনায় এত ব্যাপক প্রভাব বিস্তার করার ক্ষমতা পৃথিবীর খুব কম কবি অর্জন করেছিলেন।
”ধুম্র” শব্দটি নিচের কোন শ্রেনিভুক্ত ?
Correct Answer:
ঘ: তৎসম
Explanation:
”ধুম্র” শব্দটি নিচের কোন শ্রেনিভুক্ত ? সঠিক উত্তর তৎসম " ধুম্র" শব্দটির শুদ্ধ বানান হবে ধূম্র। এটি তুৎসম শব্দ। সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, মনুষ্য ইত্যাদি
কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
Correct Answer:
ক: বত্রিশ সিংহাসন
Explanation:
কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? সঠিক উত্তর বত্রিশ সিংহাসন প্রশ্ন : কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? উত্তর:বত্রিশ সিংহাসন। বর্ণনা: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (1762 (আনুমানিক) সালে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা গদ্যের উন্মেষ যুগের অন্যতম লেখক । ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা কালে পাঠ্যপুস্তক এর অভাব অনুভূত হলে (1802) সালে বত্রিশ সিংহাসন নামক গ্রন্থ রচনা করেন। তার অন্যান্য গ্রন্থ হলো - হিতোপদেশ (1808), রাজাবলি (1808), চন্দ্রিকা (1817 ), প্রবোধচন্দ্রিকা (1833)।
চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
Correct Answer:
ক: কৃষ্ণদাস কবিরাজ
Explanation:
চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? সঠিক উত্তর কৃষ্ণদাস কবিরাজ প্রশ্ন : চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তৱ: কৃষ্ণদাস কবিরাজ। বর্ণনা : বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান দখল করে আছে । শ্রীচৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্য সৃষ্টি হয়েছে । এ ধরনের বাস্তব কাহিনী নিয়ে সাহিত্য রচনার বাংলা সাহিত্যে এই প্রথম। চৈতন্যদেবেৱ জীবনী হিসেবে যে বইটি সবচেয়ে শ্রেষ্ঠ তাহলো "চৈতন্যচরিতামৃত" এটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস?
Correct Answer:
খ: ঘরে বাইরে
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? সঠিক উত্তর ঘরে বাইরে প্রশ্ন: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উত্তর: ঘরে বাইরে। বর্ণনা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস এর মধ্যে রয়েছে বৌ - ঠাকুরানীর হাট (1883) রাজর্ষি (1883) চোখের বালি (1903)নৌকাডুবি (1906) গোৱা(1910)চতুরঙ্গ (1916 )ঘরে - বাইরে (1916)যোগাযোগ (1929) শেষের কবিতা(1929 )ইত্যাদি । তাৱ ৱচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থেৱ মধ্যে রয়েছে সন্ধ্যাসংগীত (1882) প্রভাত সঙ্গীত (1883 ) কড়ি ও কোমল(1886), মানসী (1890) সোনার তরী (1894 ), ক্ষণিকা (1900) গীতাঞ্জলি (1910) , বলাকার (1915 ) পুনশ্চ(1932 )শেষ লেখা (1941) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বিসর্জন (1891), অচলায়তন(1910 ), ডাকঘর (1912 )রক্ত কবরী (1924) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে - স্বদেশ(1908), সভ্যতার সংকট (1941)ইত্যাদি।
”নবীবংশ” কোন কবির রচনা?
Correct Answer:
খ: সৈয়দ সুলতান
Explanation:
”নবীবংশ” কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ সুলতান প্রশ্ন :নবীবংশ কোন কবিৱ রচনা? উত্তর :সৈয়দ সুলতান। বর্ণনা :শাহ মুহাম্মদ সগীর রচিত কাব্য হলো ইউসুফ জুলেখা। সৈয়দ সুলতান রচিত কাব্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে নবীবংশ , শব - ই - মেরাজ, রসুল বিজয়, ওয়াত - ই - রাসুল , জয়কুম রাজার লড়াই , ইবলিশনামা। তার শ্রেষ্ঠ গ্রন্থ নবী বংশের জন্যই তিনি বেশি সুপরিচিত।
”সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
Correct Answer:
খ: গোবিন্দদাস
Explanation:
”সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা? সঠিক উত্তর গোবিন্দদাস ব্যাখাঃ শই কেবল শুনাইলি শ্যামনাম এটি বৈঞ্চব কবি গোবিন্দ দাসের লেখা।
মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
Correct Answer:
খ: কাশীরাম দাস
Explanation:
মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? সঠিক উত্তর কাশীরাম দাস কাশীরাম দাস (১৬শ - ১৭শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তাঁর রচিত বাংলা মহাভারত সর্বাধিক জনপ্রিয়। আনুমানিক ষোলো শতকের মধ্যভাগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে এক কায়স্থ পরিবারে তাঁর জন্ম। পিতা রমাকান্ত দাস উড়িষ্যার পুরীতে জগন্নাথ দর্শনে গিয়ে সেখানেই বসতি স্থাপন করেন। কাশীরাম মেদিনীপুরের আওয়াসগড় রাজার শাসনাধীন কোনো এক স্থানে পাঠশালা খুলে শিক্ষকতা করেন। হরহরপুরের অভিরাম মুখুটি ছিলেন কাশীরামের গুরু। তিনি তাঁরই নির্দেশে মহাভারত রচনা করেন।
”কলম” শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Correct Answer:
খ: আরবি
Explanation:
”কলম” শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? সঠিক উত্তর আরবি প্রশ্ন: কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? উত্তৱ: আরবি। বর্ণনা: বাংলায় ব্যবহৃত আরবি ভাষার শব্দ গুলোকে মূলত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে । যথা - ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আরবি শব্দ হলো - কলম, ঈমান , গোসল , জান্নাত , তওবা, আদালত, খারিজ, ওজন , খবর , দুনিয়া, নকল , জাহাজ, জরিমানা , তামাম, মসলা, লেবু, হেফাজত ইত্যাদি।
নিম্নের কোন পদটি বিশেষণ?
Correct Answer:
ক: দিগম্বর
Explanation:
নিম্নের কোন পদটি বিশেষণ? সঠিক উত্তর দিগম্বর প্রশ্ন: নিম্নের কোন পদটি বিশেষণ? উত্তর :এখানে খ ও গ দুটি উত্তর হবে। বর্ণনা: ' দিগম্বর ' এবং 'দীন ' দুটি শব্দই বিশেষণ।
”রাজপুত্র” কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
”রাজপুত্র” কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর তৎপুরুষ প্রশ্ন: রাজপুত কোন সমাসের উদাহরণ? উত্তর: তৎপুরুষ। বর্ণনা: যে সমাসে পূর্বপদ এর বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন - রাজার পুত্র = রাজপুত্র । বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল। রাতেকানা = রাতকানা । পথের রাজা = রাজপথ
Choose the best translation of the Bangla sentence -- “সে আমার মনের মত লোক”
Correct Answer:
খ: He is a man after my heart.
Explanation:
Choose the best translation of the Bangla sentence -- “সে আমার মনের মত লোক” সঠিক উত্তর He is a man after my heart. After one's heart অর্থ মনের মতো
Since 1996, Rahim --- in Dhaka.
Correct Answer:
D: has been living
Explanation:
Since 1996, Rahim --- in Dhaka. Correct Answer has been living ???? সাধারণত Since, for, how long থাকলে sentence টি present perfect continuous tense হয়.যেহেতু শব্দের শুরুতে since রয়েছে তাই সঠিক উত্তর Has been living.এরকম আরো উদাহরণ - It has been raining since the morning.how long have you been learning EnglishThey have been digging the canal for a week
Which of the following is not a collective noun?
Correct Answer:
A: basis
Explanation:
Which of the following is not a collective noun? Correct Answer basis মৌলিক সংখ্যা বের করার সহজ কৌশল মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি। ১ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯, এবং ৯৭।
The word "amicable" means --
Correct Answer:
D: friendly
Explanation:
The word "amicable" means -- Correct Answer friendly ইবনে খালদুন (পুরো নাম, আরবি: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي, আবু জায়েদ আবদুর রহমান বিন মুহাম্মদ বিন খালদুন আল হাদরামি; মে ২৭, ১৩৩২ খ্রিষ্টাব্দ /৭৩২ হিজরি – মার্চ ১৯, ১৪০৬ খ্রিষ্টাব্দ/৮০৮ হিজরি) ছিলেন একজন আরব মুসলিম পণ্ডিত। আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে তিনি অন্যতম বিবেচিত হন। ইবনে খালদুন তাঁর বই মুকাদ্দিমার জন্য অধিক পরিচিত। এই বই ১৭ শতকের উসমানীয় ইতিহাসবিদ কাতিপ চেলেবি ও মোস্তফা নাইমাকে প্রভাবিত করে। তাঁরা উসমানীয় সাম্রাজ্যের উত্থান ও পতন বিশ্লেষণ করার ক্ষেত্রে এই বইয়ের তত্ত্ব ব্যবহার করেন।[৫] ১৯ শতকের ইউরোপীয় পণ্ডিতরা এই বইয়ের গুরুত্ব স্বীকার করেন এবং ইবনে খালদুনকে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের অন্যতম হিসেবে গণ্য করতেন।
Fill in the blanks with the correct word : His house is adjacent --- mine.
Correct Answer:
B: to
Explanation:
Fill in the blanks with the correct word : His house is adjacent --- mine. Correct Answer to উল্লেখিত ধারায় পূর্ববতী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় । সুতরাং ৭ম সংখ্যাটি ১৩ এবং ৮ম সংখ্যাটি ২১।
What is the single word for "the inability to see things clearly when they are far away?
Correct Answer:
A: myopia
Explanation:
What is the single word for "the inability to see things clearly when they are far away? Correct Answer myopia ১৩, ৭৭, ৯১, ১৪৩ এর ল.সা.গু = ১০০১ ।
The sound of a lamb is -----
Correct Answer:
A: bleat
In the word "hypersensitive" the prefix "hyper' means ---
Correct Answer:
B: extreme
He reached home safely. Choose the appropriate parts of speech of the word is "safely."
Correct Answer:
D: Adverb
Explanation:
He reached home safely. Choose the appropriate parts of speech of the word is "safely." Correct Answer Adverb • safely এই word টা noun না , কারণ noun দ্বারা নামবাচক শব্দ বুঝায়, •Verb না, কারণ এটা ক্রিয়াবাচক শব্দ নয় । • Verb এর সাথে ly যুক্ত করলে হয় Adjective একইভাবে noun এর সাথে ly,y যোগ করেও adj গঠন করা হয় । •কিন্তু adjective এর সাথে ly যুক্ত করলে এটা adverb হয়। এখানে safe এই word টা adjective সাথে ly যুক্ত হওয়ায় এটা adverb যেমন: Adj +ly=adverb Safe +ly=safely vigilant +ly=vigilantly >> Adverb: শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থাকে : Adverb চেনার নিয়ম :→ (-wise, -ways, -ly, -ward)
Which is not true about the function of an adverb?
Correct Answer:
D: None of these
Choose the appropriate indirect speech of the following : He said to me, "what do you want"?
Correct Answer:
D: He asked me what I wanted
Which of the following is an offer?
Correct Answer:
C: Let's have a party!
Explanation:
Which of the following is an offer? Correct Answer Let's have a party! Let's দ্বারা প্রস্তাব বা offer বুঝায়। তাই সঠিক উত্তর : Let's have a party!
Choose the correct spelling :
Correct Answer:
C: proprietor
Explanation:
Choose the correct spelling : Correct Answer proprietor meaning - the owner of a business, or a holder of propertyexample -"Chinese restaurant proprietors"
Telling lies --- a great sin.
Correct Answer:
D: is
By "fits and starts" means ---
Correct Answer:
A: irregularly
Explanation:
By "fits and starts" means --- Correct Answer irregularly “ By fits and stars ”phrase টির অর্থ হলো অনিয়মিত। তাই অপশন (A) irregular / অনিয়মিত অপশনটি হবে।
Times have changed and so ----
Correct Answer:
D: are we
Explanation:
Times have changed and so ---- Correct Answer are we Affirmative statement - এর ক্ষেত্রে যদি have verb main clause - এ ব্যবহৃত হয় তাহলে and এর পর structure হবে so + have + Sub। সুতরাং প্রদত্ত শূন্যস্থানে have we বসবে।
Fill in the gap with the correct word. Peter can't go and I can't
Correct Answer:
B: too
Explanation:
Fill in the gap with the correct word. Peter can't go and I can't Correct Answer too দুইয়ের মধ্যে তাই too হয়
What is the synonym of "nurse"?
Correct Answer:
D: harbor
What does the word RAM stand for?
Correct Answer:
A: Random Access Memory
What is the meaning of "die in harness"?
Correct Answer:
D: go on working till death
Which one of the following is correct?
Correct Answer:
A: Being a cold day, we did not go out.
Explanation:
Which one of the following is correct? Correct Answer Being a cold day, we did not go out. Being a cold day, we did not go out - এ বাক্যটি গঠনগতভাবে সঠিক।
log 2 + log 4 + log 8 + log 16 + .............. ধারাটির প্রথম ১০টি পদের সমষ্টি কত?
Correct Answer:
গ: 55 log 2
Explanation:
log 2 + log 4 + log 8 + log 16 + .............. ধারাটির প্রথম ১০টি পদের সমষ্টি কত? সঠিক উত্তর 55 log 2 log 2 + log 4 + log 8 + log 16 .... = log 2 + 2log 2 + 3log 2 + 4log 2 ... = log 2(1 + 2 + 3 + 4 + ... + 10) = log2{ (10 + 1)10}/2 = 55 log2
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু ১২০; সংখ্যা দুটির গ.সা.গু কত?
Correct Answer:
খ: ৪
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু ১২০; সংখ্যা দুটির গ.সা.গু কত? সঠিক উত্তর ৪ ধরি, সংখ্যার দুটি যথাক্রমে ৫ক ও ৬ক গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩0ক প্রশ্নমতে, ৩০ক = ১২০ বা, ক = ৪ সুতরাং, গসাগু = ৪ উত্তরঃ ৪
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
ক: ৪৮ টাকা
Explanation:
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ৪৮ টাকা যত + তত = ১গুণ + ১গুণ মোট দ্বিগুণের মান ৭২ - ৩৬ = ৩৬ তাহলে ১ অংশের মান ১২ এবং ক্রয়মূল্য ৩৬ + ১২ = ৪৮।
৪০০ টাকার ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
Correct Answer:
ঘ: ৪(১/২)%
Explanation:
৪০০ টাকার ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? সঠিক উত্তর ৪(১/২)% ধরি, সুদের হার = r%. ৮ মাস = ৮/১২ = ২/৩ বছর ৪ মাস = ৪/১২ = ১/৩ বছর ৪০০ টাকার ৮ মাসের সুদ = ৪০০ x (২/৩) x r ৮০০ টাকার ৪ মাসের সুদ = ৮০০ x (১/৩) x r প্রশ্নমতে, ৪০০ x (২/৩) x r + ৮০০ x (১/৩) x r = ২৪ বা, (৮০০/৩ + ৮০০/৩) r = ২৪ বা, (১৬০০/৩) r = ২৪ বা, r = ২৪ x ৩ / ১৬০০ বা, r = ০.০৪৫ x ১০০% বা, r = ৪.৫%
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যার গড় কত?
Correct Answer:
গ: ৫
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যার গড় কত? সঠিক উত্তর ৫ ধরি, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 1, x + 2 প্রশ্নমতে, x(x + 1)(x + 2) = 8(x + x + 1 + x + 2) ⇒ x(x + 1)(x + 2) = 8(3x + 3) ⇒ x(x + 1)(x + 2) = 8×3(x + 1) ⇒ x(x + 2) = 24 ⇒ x2 + 2x − 24 = 0 ⇒ x2 + 6x − 4x − 24 = 0 ⇒ (x + 6)(x − 4) = 0 ⇒ x = 4 − 6 x = 4 হলে সংখ্যা তিনটির গড় = (x + x + 1 + x + 2) ÷ 3 (4 + 4 + 1 + 4 + 2)/3 = 15/3 = 5