Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: কিউবা
বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের?
Correct Answer:
গ: মালয়েশিয়া
বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
Correct Answer:
খ: প্রতিরক্ষা মন্ত্রণালয়
Explanation:
বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যাখাঃ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশে ৪ টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। এগুলা ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযোগাকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য-
Correct Answer:
ঘ: ৫০ কি.মি.
Explanation:
ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযোগাকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য- সঠিক উত্তর ৫০ কি.মি. ব্যাখাঃ ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত ট্যানেলটির নাম ইউরো ট্যানেল। এর দৈর্ঘ্য ৪৯.৮৮ কিমি।
ফ্রান্সের রাজধানীর নাম?
Correct Answer:
খ: প্যারিস
Explanation:
ফ্রান্সের রাজধানীর নাম? সঠিক উত্তর প্যারিস ব্যাখাঃ ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন। বাগদাদ হলো ইরাকের রাজধানী।
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? সঠিক উত্তর ফসফরাস উদ্ভিদে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি বর্ণ ধারণ করে, মূলের বৃদ্ধি কমে যায় এবং পাতা, ফুল ও ফল ঝরে পড়ে। বাগানে ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করে ফসফরাসের অভাব পূরণের মাধ্যমে বাগানের উদ্ভিদের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে পড়া রোধ করা সম্ভব।
হাইপো-এর রাসায়নিক নাম কী?
Correct Answer:
খ: সোডিয়াম থায়োসালফেট
Explanation:
হাইপো-এর রাসায়নিক নাম কী? সঠিক উত্তর সোডিয়াম থায়োসালফেট হাইপো হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এর সংকেত হচ্ছে Na2S2O3
বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী বরেন্দ্রভূমি - নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত
’বনফুল’ কার ছন্দনাম?
Correct Answer:
খ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
’বনফুল’ কার ছন্দনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই, ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি । তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মনিহারীতে তিনি জন্মগ্রহণ করেন।
সালফিউরিক এসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যার কত?
Correct Answer:
গ: ৭
Explanation:
সালফিউরিক এসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যার কত? সঠিক উত্তর ৭ সালফিউরিক এসিডে দুটি হাইড্রোজেন,একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু থাকে।
টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে কোন নদীতে?
Correct Answer:
ঘ: বরাক
Explanation:
টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে কোন নদীতে? সঠিক উত্তর বরাক টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ।
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনকালে সুবেদার ছিলেন-
Correct Answer:
ক: ইসলাম খান
Explanation:
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনকালে সুবেদার ছিলেন- সঠিক উত্তর ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপনের পর ইসলাম খান হলেন বাংলার সুবাদার। এর আগে তিনি ছিলেন বিহারের সুবাদার।
’কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
গ: ভাববাচ্য
Explanation:
’কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য একই সময়ে বর্তমান - সমসাময়িক একই সময়ে চলমান - যুগপৎ
'Broad' শব্দটির Abstract form হবে--
Correct Answer:
খ: Broadness
Explanation:
'Broad' শব্দটির Abstract form হবে-- সঠিক উত্তর Broadness 'Broad' শব্দটির শেষে' 'ness' suffix যোগ করে abstract noun করা হয়। তাই এর সঠিক abstract form হলো Broadness. এক্ষেত্রে দ্বিতীয় option সঠিক। বাকিগুলো ভুল।
কোনটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ ?
Correct Answer:
ঘ: ভিক্ষুককে ভিক্ষা দাও
Explanation:
কোনটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ ? সঠিক উত্তর ভিক্ষুককে ভিক্ষা দাও যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়,তাকে সম্প্রদান কারক বলে।বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক।যেমন: ভিক্ষুককে ভিক্ষা দাও। কে,রে - চতুর্থী বিভক্তি, তাই সঠিক উত্তর: সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।
কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
Correct Answer:
খ: ধান
Explanation:
কোনটি একবীজপত্রী উদ্ভিদ? সঠিক উত্তর ধান যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধান, গম, ভুট্টা প্রভৃতি।
বিদ্যুৎ প্রবাহের একক ---
Correct Answer:
ঘ: এম্পেয়ার
স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় ---
Correct Answer:
গ: ১৫ পাউন্ড
Explanation:
স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় --- সঠিক উত্তর ১৫ পাউন্ড আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার (১০১,৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর), ২৯.৯২ পারদ ইঞ্চি, বা ১৪.৬৯৬ পাউন্ড/ইঞ্চি২ ।
একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রী হলে, গাছটির উচ্চতা কত?
Correct Answer:
ক: ১৭.৩২ মি.
Explanation:
একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রী হলে, গাছটির উচ্চতা কত? সঠিক উত্তর ১৭.৩২ মি. Height = 10*tan60° = 17.32m
সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
Correct Answer:
খ: ৬০ ডিগ্রী
Explanation:
সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী? সঠিক উত্তর ৬০ ডিগ্রী বহিঃস্থ কোণের পরিমাপ = সমস্ত বহিঃস্থ কোণ/বাহুর সংখ্যা = ৩৬০/৬ = ৬০ডিগ্রি
' বিগ বেন' এর গ্রেট ক্লক টাওয়ার বর্তমানে কি নামে পরিচিত?
Correct Answer:
ঘ: এলিজাবেথ টাওয়ার
কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
Correct Answer:
ঘ: হালদা
Explanation:
কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? সঠিক উত্তর হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা।
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ক: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশে ১৭ - ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল?
Correct Answer:
ক: ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন
Explanation:
২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? সঠিক উত্তর ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন সর্বশেষ ১ জানুয়ারি ২০১৫ লিথুয়ানিয়া ১৯ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।]
কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
Correct Answer:
ঘ: আওরঙ্গজেব
Explanation:
কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? সঠিক উত্তর আওরঙ্গজেব লালবাগের কেল্লা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন দুর্গ। মোঘল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত, আর সে কারণেই এর নাম হয়েছে লালবাগের কেল্লা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।
'কংস' নদীর উৎপত্তিস্থল--
Correct Answer:
ক: গারো পাহাড়
জিএসপি (GSP) কী?
Correct Answer:
খ: Generalized System of Preferences
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে?
Correct Answer:
ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
Explanation:
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে? সঠিক উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্চ।
একটি জেলাজজ আদালত নিচের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
Correct Answer:
গ: কোনো অধঃস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম
নিচের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
Correct Answer:
খ: যখন ট্রাস্টি কোনো সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
Correct Answer:
ক: ১ বছর
অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?
Correct Answer:
খ: আগামীকাল বাড়ি যাব
মিয়ানমারের মুদ্রার নাম কি ?
Correct Answer:
ঘ: কিয়েট
Explanation:
মিয়ানমারের মুদ্রার নাম কি ? সঠিক উত্তর কিয়েট মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট।
ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ?
Correct Answer:
খ: ইসলাম খান
Explanation:
ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ? সঠিক উত্তর ইসলাম খান রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা + ঈশ্বরী থেকে "ঢাকা" শব্দের উৎপত্তি। ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।ঢাকার সন্নিকটে বিক্রমপুরে সেনদের রাজধানী ছিল।সম্প্রতি বিক্রমপুরের "বল্লাল বাড়ি" গ্রাম থেকে বল্লাল সেনের রাজপ্রাসাদের সন্ধান পাওয়াগেছে।[২] সেন পরবর্তী যুগে ঢাকা তুর্কি ও আফগান শাসনাধীন হয়। এসময় ঢাকা দিল্লী সালতানাত নির্ধারিত শাসকদের দ্বারা শাসিত হয়। ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে। মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যেটি ফ্রান্সের নিকট থেকে কেনা ?
Correct Answer:
ক: লুসিয়ানা
Explanation:
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যেটি ফ্রান্সের নিকট থেকে কেনা ? সঠিক উত্তর লুসিয়ানা যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা। ১৮১২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ তম অঙ্গরাজ্য হিসেবে লুসিয়ানা অন্তর্ভুক্ত হয়।
নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় ?
Correct Answer:
ক: মাউরি
Explanation:
নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় ? সঠিক উত্তর মাউরি অধিবাসী - দেশ ডাচ - নেদারল্যান্ড তাতারু - সাইবেরিয়া অজি - অস্ট্রেলিয়া মাউরি - নিউজিল্যান্ড
বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে ?
Correct Answer:
গ: ১৭ ভাগ
Explanation:
বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে ? সঠিক উত্তর ১৭ ভাগ যে কোন দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আর বাংলাদেশের মোট আয়তনের বনভূমি রয়েছে শতকরা ১৭ ভাগ।
Which of the following is the correct past participle form of "draw"?
Correct Answer:
A: drew
Explanation:
Which of the following is the correct past participle form of "draw"? Correct Answer drew Draw - Drew - Drawn. সুতরাং draw এর participle form হচ্ছে drawn.
Which of the following is the correct interrogative sentence?
Correct Answer:
C: Where do you come from?
Explanation:
Which of the following is the correct interrogative sentence? Correct Answer Where do you come from? Tense এর ক্ষেত্রে Wh Question দ্বারা প্রশ্ন করা হলে বাক্যের গঠনটি হবে - Wh Q + auxiliary verb + subject + verb (tense অনুযায়ী verb - এর রুপ হবে) + extension। এই নিয়মানুসারে option ( c ) সঠিক।
নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ ?
Correct Answer:
ক: সাতসমুদ্র
বাংলাদেশের প্রথম EPZ কোথায় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: চট্টগ্রাম
প্রমথ চৌধুরী একজন -
Correct Answer:
গ: প্রাবন্ধিক
Explanation:
প্রমথ চৌধুরী একজন - সঠিক উত্তর প্রাবন্ধিক ফরাসি ও ইংরেজি সাহিত্যের সুপণ্ডিত প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি "বীরবল " ছদ্মনামে লিখতেন। তার রচিত প্রবন্ধ - তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, আমাদের শিক্ষা ইত্যাদি।
বঙ্গভঙ্গ রদ হয় কখন?
Correct Answer:
ঘ: ১৯১১
জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্য-
Correct Answer:
খ: এক পয়সার বাঁশী
Explanation:
জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্য- সঠিক উত্তর এক পয়সার বাঁশী জসীমউদ্দীন রচিত শিশুতোষ কাব্য - এক পয়সার বাঁশী। জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের।
বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
Correct Answer:
ক: শেষে
Explanation:
বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? সঠিক উত্তর শেষে যে ক্রিয়াপদ বাক্যকে পরিপূর্ণ করে এবং বাক্যের অর্থকে সুস্পষ্ট করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: আমি বাড়ি যাব। আমরা সন্ধ্যায় পড়তে বসব। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ শেষে বসে।
বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ-
Correct Answer:
গ: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকে
Explanation:
বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ- সঠিক উত্তর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকে প্রশ্ন : বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ - - - - - - - উত্তর : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে ব্যাখ্যা: বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে আর্দ্র বায়ু অধিক জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না । ফলে ভেজা কাপড় সহজে শুকায় না । অথচ শীতকালে বায়ু শুষ্ক থাকে কাপড় তাড়াতাড়ি শুকায়।
হিথ্রো বিমানবন্দর কোথায়?
Correct Answer:
ক: লন্ডন
প্রথম বাঙালি সনেটকার ?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: নীলফামারী
Explanation:
চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নীলফামারী চিলাহাটি রেলওয়ে স্টেশন হল চিলাহাটি - দর্শনা ব্রডগেজ লাইনের একটি শেষ পয়েন্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন। এটা বাংলাদেশ - ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। স্টেশনটি চিলাহাটি ও আশেপাশের অঞ্চলকে পরিষেবা প্রদান করে।
সাধু ও চলিত ভাষার পার্থক্য
Correct Answer:
গ: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়