Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। পোশাক শিল্প তৈরি পোশাক বা আরএমজি (Readymade Garments) নামে সমধিক পরিচিত। সুবিন্যস্ত কারখানায় বৃহদায়তনে বাণিজ্যিক ভিত্তিতে পোশাক উৎপাদনের ঘটনা বাংলাদেশে অপেক্ষাকৃত নতুন। ষাটের দশকের শুরু পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ক্রেতাদের সরবরাহকৃত এবং তাদেরই নির্দেশিত নকশা অনুযায়ী স্থানীয় দর্জিরা পোশাক তৈরি করতো।
সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে?
Correct Answer:
ঘ: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে
Explanation:
সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে? সঠিক উত্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১০ জানুয়ারি, ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি?
Correct Answer:
ক: বৈলাম
Explanation:
বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর বৈলাম বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম বৈলাম। বাংলাদেশে সবচেয়ে উঁচু বৃক্ষের নাম বৈলাম। দেশের পাহাড়ি বনাঞ্চলে দেখা যেত এ গাছ। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ এটি। লম্বায় ২০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এক জরিপে বলা হয়েছে দেশে মাত্র ২৪টি এ বৃক্ষ আছে। বিশেষজ্ঞের মতে বর্তমানে খুঁজতে গেলে মিলবে আরও কম। বিপন্ন প্রজাতির এ উদ্ভিদটির নাম বৈলাম।
'Long walk to freedom' গ্রন্থের প্রণেতা-
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
'Long walk to freedom' গ্রন্থের প্রণেতা- সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা 'Long walk to freedom' - গ্রন্থের প্রণেতা নেলসন ম্যান্ডেলা। এছাড়া পারভেজ মোশাররফ প্রণীত গ্রন্থ হলো - 'In the line of future' , জওহরলাল নেহেরু প্রণীত গ্রন্থ হলো - 'Discovery of India' , মহাত্মা গান্ধীর প্রণীত গ্রন্থ হলো - ' The Story of My Experiments with Truth' ।
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: মালাক্কা প্রণালী
Explanation:
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর মালাক্কা প্রণালী অবস্থান মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে। এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের একটি, ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের?
Correct Answer:
ক: মালদ্বীপ
'লিভিং হিস্ট্রি' -- এ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: হিলারি রডহ্যাম ক্লিনটন
Explanation:
'লিভিং হিস্ট্রি' -- এ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হিলারি রডহ্যাম ক্লিনটন 'লিভিং হিস্ট্রি' - - এ গ্রন্থটির রচয়িতা হিলারি রডহ্যাম ক্লিনটন। হিলারি রডহ্যাম ক্লিনটন একজন মার্কিন রাজনীতিবিদ ও প্রাক্তন পররাষ্ট্রসচিব। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য, এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী। রাজনীতিতে প্রবেশের পূর্বে হিলারি আইন পেশায় নিয়োজিত ছিলেন।
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
Correct Answer:
খ: ৯
Explanation:
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে --- সঠিক উত্তর ৯ অন্তঃ কোণ {(n - ২)/২}×১৮০° (n = বাহুর সংখ্যা) = > ১৪০° = {(n - ২)/২} = ১৮০ = > ১৮০n – ৩৬০ = ১৪০n = > ১৮০n - ১৪on = ৩৬০ = > ৪on = ৩৬০ = > n = ৩৬০/৪০ ∴ n = ৯
If I had a typewriter, -----
Correct Answer:
C: I would type myself
Explanation:
If I had a typewriter, ----- Correct Answer I would type myself প্রশ্নোক্ত if clause টি সাধারণ Past tense হওয়ায় Principal clause টি হবে subject + would /could might + verb - এর present form + extension সুতরাং (গ) option টি সঠিক ।
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন--
Correct Answer:
ক: ড.দীনেশচন্দ্র সেন
Explanation:
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন-- সঠিক উত্তর ড.দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছ। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। ১৯২৩ - ৩২ সালে ড.দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। এই গীতিকাটি বিশ্বের ২৩ টি ভাষায় মুদ্রিত হয়।
He tried all plans .(Negative)
Correct Answer:
A: He tried no plan untried .
Explanation:
He tried all plans .(Negative) Correct Answer He tried no plan untried . (গ) grammatically ভুল । (খ) ও (গ) অর্থ change হয়ে যায়। সুতরাং correct answer (ক)।
He divided the money---the two brothers.
Correct Answer:
A: between
Explanation:
He divided the money---the two brothers. Correct Answer between He divided the money between the two brothers. এখানে between হবার কারণ টাকাটা দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। যদি দুই এর অধিক বোঝাত তাইলে "among themselves " ব্যবহার হত।
'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না' -- বলেছেন--
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ
Explanation:
'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না' -- বলেছেন-- সঠিক উত্তর রবীন্দ্রনাথ "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" - বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, একজন সব্যসাচী লেখক। তিনি ৮ বছর বয়স থেকেই কবিতা রচনা শুরু করেন। তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ - Songs offerings.
Priyom is only six .(Negative)
Correct Answer:
B: Priyom is not more than six .
Explanation:
Priyom is only six .(Negative) Correct Answer Priyom is not more than six . Assertive sentence - এ only কোনাে সংখ্যাবাচক শব্দকে qualify করলে তার Negative করার সময় only এর পরিবর্তে not more than বা not less than ব্যবহৃত হয়।
নীল নদ কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ?
Correct Answer:
খ: মিশর- সুদান
Explanation:
নীল নদ কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ? সঠিক উত্তর মিশর- সুদান নীলনদ প্রবাহিত হয়েছে 11 টি দেশের মধ্য দিয়ে। দেশগুলো হলঃ ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, মিসর, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, উগান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া ও কেনিয়া।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন--
Correct Answer:
গ: ১৮২০ সালে
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন-- সঠিক উত্তর ১৮২০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের আদিবাস ছিল বর্তমান হুগলি জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রাম৷ ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনিই ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন।
বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
Correct Answer:
ঘ: যমুনা সার কারখানা, তারাকান্দি
Explanation:
বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি? সঠিক উত্তর যমুনা সার কারখানা, তারাকান্দি বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, তারাকান্দি। এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত । জামালপুর শহর হতে দক্ষিণ দিকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশে এর অবস্হান। সকাল ৯ - ০০টায় জামালপুর শহর হতে রওয়ানা দিলে ১০ - ৩০ টার মধ্যে গন্তব্যে পৌঁছা যাবে । ট্রেন বা সড়কপথে যাওয়া যায় । পূর্বানুমতি নিয়ে পর্যটকদের সার উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগ রয়েছে । সার কারখানার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে পোগলদিঘা ইউনিয়নে যমুনা গার্ডেন সিটি বিনোদন কেন্দ্র । এ বিনোদন কেন্দ্রে লোকের সমাগম সবসময় । ইচ্ছে হলে বিনোদন কেন্দ্রটি দেখে আসতে পারে ।
সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে?
Correct Answer:
খ: ৯৩ (১)
বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ - খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে?
Correct Answer:
ঘ: ২০১৫
২০০২-২০০৩ অর্থবছরের সর্বোচ্চ বরাদ্দ দেয়া কোন খাতে?
Correct Answer:
ক: শিক্ষা
সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে?
Correct Answer:
গ: ২৮
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে? সঠিক উত্তর ২৮ সংবিধানের ২৮ অনুচ্ছেদে নারী - পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে ২৮। (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা - প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান - প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।
বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত?
Correct Answer:
ঘ: ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
Explanation:
বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত? সঠিক উত্তর ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর বাংলাদেশে আবাদি জমির পরিমাণ ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর। দেশের মোট জনসংখ্যার শতকরা হার ৮০ ভাগ এবং শ্রমশক্তি ৬০ ভাগ কৃষি কাজে নিয়োজিত। গ্রামের উন্নয়নের বিষয়ে বলতে গেলে প্রথমেই চোখে পরে কৃষি উন্নয়ন - সেবা খাতের উন্নয়ন, বাণিজ্য ও কৃষি ভিত্তিক শিল্প। বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার এক কোটির বেশি মানুষ কৃষি কাজে নিয়োজিত। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২ কোটি ১ লাখ ৫৭ হাজার একর বা ৮০ লাখ ৩০ হাজার হেক্টর। মোট জনসংখ্যা আনুমানিক ১৮ কোটি হিসেবে, মাথাপিছু আবাদি জমির পরিমাণ দাঁড়ায় শূন্য দশমিক ৪৪ হেক্টরে। ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণসহ নানা কারণে প্রতিবছর দেশের প্রায় ৮০ হাজার হেক্টর জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। অর্থাৎ প্রতিবছরই এদেশ থেকে ১ শতাংশ হারে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। প্রতিদিন কমছে প্রায় ২১৯ হেক্টর আবাদি জমি।
The dog was---in front of the door.
Correct Answer:
B: lying
Explanation:
The dog was---in front of the door. Correct Answer lying Sentence টি Past continuous tense হওয়ায় lying হবে। Past continuous tense এর গঠন subject + was/were + verb + ing + object ।
এনটিভি কবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে?
Correct Answer:
ক: ৩ জুলাই, ২০০৩
কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
Correct Answer:
গ: ১৮ কিমি
বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
Correct Answer:
গ: সুন্দরবন
বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেন?
Correct Answer:
ঘ: ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
Explanation:
বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেন? সঠিক উত্তর ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বাংলাদেশের বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেন ড. আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন। আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। ... বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে ?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে ? সঠিক উত্তর মহাস্থানগড় উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশােকের রাজত্বকালে। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। মহাস্থনগড়ে সম্রাট অশােকের একটি শিলালিপি পাওয়া গেছে।
সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'স্বাধীনতা দিবস পুরস্কার' কোন সাল থেকে চালু হয়?
Correct Answer:
গ: ১৯৭৭ সালে
Explanation:
সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'স্বাধীনতা দিবস পুরস্কার' কোন সাল থেকে চালু হয়? সঠিক উত্তর ১৯৭৭ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে 'স্বাধীনতা দিবস পুরস্কার' ১৯৭৭ সাল থেকে চালু হয়। স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ?
Correct Answer:
ঘ: একত্রিত
Explanation:
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ? সঠিক উত্তর একত্রিত 'একত্রিত' শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত। এখানে বানানগত অপপ্রয়োগের দৃষ্টান্ত ঘটেছে 'একত্রিত' শব্দে। 'একত্রিত' শব্দের শুদ্ধ প্রয়োগ হবে একত্র।
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: আদি -অস্ট্রেলীয়
Explanation:
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর আদি -অস্ট্রেলীয় নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি - অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাঙালি জাতি সম্পর্কে নৃবিজ্ঞানীদের ধারণা, এটি একটি মিশ্রিত জাতি এবং এ অঞ্চলে বসবাসকারী আদিতম মানবগোষ্ঠীসমূহের মধ্যে অন্যতম। পৃথিবীর বহু জাতি বাংলায় অনুপ্রবেশ করেছে, অনেকে আবার বেরিয়েও গেছে, তবে পেছনে রেখে গেছে তাদের আগমনের অকাট্য প্রমাণ। বৃহত্তর বাঙালির রক্তে মিশ্রিত আছে বহু এবং বিচিত্র সব নরগোষ্ঠীর অস্তিত্ব। দীর্ঘকাল বিভিন্ন জন ও কোমে বিভক্ত হয়ে এ আদি মানুষেরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করেছে, এবং একে অপরের সঙ্গে মিশ্রিত হয়েছে শতকের পর শতকব্যাপী। জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। নরগোষ্ঠীগুলি হলো নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অষ্ট্রেলীয়। মনে করা হয় যে, বাংলার প্রাচীন জনগুলির মধ্যে অষ্ট্রিক ভাষীরাই সবচেয়ে বেশি। বাংলাদেশের সাঁওতাল, বাঁশফোড়, রাজবংশী প্রভৃতি আদি অষ্ট্রেলীয়দের সঙ্গে সম্পৃক্ত।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো--
Correct Answer:
ক: তত্ত্বাবধায়ক সরকার গঠন
Explanation:
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো-- সঠিক উত্তর তত্ত্বাবধায়ক সরকার গঠন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো - - তত্ত্বাবধায়ক সরকার গঠন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধন আইন, ১৯৯৬ সালের ২৬ মার্চ ষষ্ঠ সংসদের প্রথম অধিবেশনে ২৬৮ - ০ ভোটে পাস হয়৷ ২৮ মার্চ রাষ্ট্রপতির সম্মতি লাভের পর এটি আইনে পরিণত হয়৷ ২০১১ সালের ১০ মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। এছাড়াও বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়।
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি?
Correct Answer:
ক: মেজর রোনান্ড রস
Explanation:
'স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে'-- এটি কার উক্তি? সঠিক উত্তর মেজর রোনান্ড রস স্যার রোনাল্ড রস (১৩ই মে, ১৮৫৭ – ১৬ই সেপ্টেম্বর, ১৯৩২) একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণরক্ষা পেয়েছে। রস ১৯০২ সালে ম্যালেরিয়া রোগের উপরে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে--
Correct Answer:
খ: হরমোন
Explanation:
মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে-- সঠিক উত্তর হরমোন হরমোনের প্রধান বৈশিষ্ট্যঃ ১) হরমোন একরকম স্টেরয়েড জৈব রাসায়নিক পদার্থ যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়। 2) নিদিষ্ট স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না। ৩) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অথাৎ কেমিক্যাল হিসেবে কাজ করে। ৪) ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানারকম সমস্যা দেখা যায়। ৫) হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে রাসায়নিক সংযোগ স্থাপন করে।
বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
Correct Answer:
ক: সায়েদাবাদ
Explanation:
বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? সঠিক উত্তর সায়েদাবাদ বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার সায়েদাবাদ। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার অবস্হিত - সায়েদাবাদ, ঢাকা (নির্মাণকাল - ২০০২)। ঢাকা শহরে পানি সরবরাহের জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম (পানি শোধনাগার) স্হাপিত হয় ১৮৭৪ সালে ঢাকার চাঁদনীঘাটে।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার--
Correct Answer:
খ: ১.৩৭%
Explanation:
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার-- সঠিক উত্তর ১.৩৭% বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার - - ১.৩৭%। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩% । বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত ১০২:১০০।
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
Correct Answer:
খ: সেলিনিয়াম
Explanation:
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি? সঠিক উত্তর সেলিনিয়াম সেলেনিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Se এবং পারমাণবিক সংখ্যা ৩৪। এটি পর্যায় সারণীতে সালফার এবং টেলুরিয়াম উপাদান গুলোর মধ্যে থাকা একটি অধাতু। ফটোস্ট্যাট মেশিনে সেলেনিয়াম ব্যবহার করা হয়।
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় ব্যাঙ মাংসাশী প্রাণী। আঠালো জিহ্বা ব্যবহার করে সে খাবার সংগ্রহ করে। গৃহীত খাদ্য মুখবিবর হয়ে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্রে গমন করে। খাদ্য পরিপাকের সময় অগ্ন্যাশয় থেকে ট্রিপসিনোজেন নিঃসৃত হয়।
ক্রনোমিটার কি?
Correct Answer:
ক: সময় মাপার যন্ত্র
Explanation:
ক্রনোমিটার কি? সঠিক উত্তর সময় মাপার যন্ত্র ক্রোনোমিটার হলো একটি নির্দিষ্ট ধরনের যান্ত্রিক টাইম পিস বা সময় পরিমাপের যন্ত্র। সহজ ভাষায় এটি সূক্ষ ঘড়ি যা সমুদ্রে দ্রাঘিমা রেখা নির্ণয়ে ব্যবহৃত হয়।
'Buoyant health' means--
Correct Answer:
B: good health
Explanation:
'Buoyant health' means-- Correct Answer good health Buoyant - প্রাণবন্ত।
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
Correct Answer:
ক: লাল, আকাশী ও সবুজ
Explanation:
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ? সঠিক উত্তর লাল, আকাশী ও সবুজ সাদা বা শ্বেত একটি রঙ বা বর্ণ। তিনটি মৌলিক রঙ লাল, আসমানী ও সবুজ রঙের আলো প্রায় সমান পরিমাণে চোখে আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা।
Why it will be a blessing for people to become deaf and blind for a few days?
Correct Answer:
C: to help people appreciate the benefits of sight or sound
We seldom think of it . what does 'it stand for ?
Correct Answer:
C: health
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
Correct Answer:
ঘ: রেটিনা
Explanation:
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে? সঠিক উত্তর রেটিনা রেটিনা আলোক সংবেদি। তাই রেটিনার উপর আলো পড়লে তা তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্কে প্রেরণ করে।
We take life for granted because--
Correct Answer:
C: we do not realize the value of life
নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
Correct Answer:
গ: ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
Explanation:
নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ? সঠিক উত্তর ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২ ঢাকা, ২১ ফেব্রুয়ারি , ১৯৫২ লেখা থাকলে বাক্যটিতে যথাযথভাবে বিরাম চিহ্ন ব্যবহৃত হতো। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেসব চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়, সে চিহ্নসশূহকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে।
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
Correct Answer:
গ: ৪ঃ১ঃ১
Explanation:
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ? সঠিক উত্তর ৪ঃ১ঃ১ সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলা হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত ৪ঃ১ঃ১।
It is somewhat paradoxical that, nine times out of ten, the coarse word is the word that--- an evil and the ---- word is the word that excuses it.
Correct Answer:
C: exonerates--- vulgar
Choose the correct word of preposition from -- which phrase contains words opposed to each other in meaning ?
Correct Answer:
C: reproduction and death
কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
Correct Answer:
খ: মজবুত করার জন্য
Explanation:
কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন? সঠিক উত্তর মজবুত করার জন্য ভূমিকম্প বা অন্য কোন ভাবে উদ্ভূত কম্পন সহ্য করার জন্য কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয়।