Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বলকান রাষ্ট্র নিচের কোনটি?
Correct Answer:
গ: ক্রোয়েশিয়া
Explanation:
বলকান রাষ্ট্র নিচের কোনটি? সঠিক উত্তর ক্রোয়েশিয়া তুর্কি শব্দ ‘বলকান’ এর অর্থ পার্বত্যঞ্চল। ভৌগলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ। এ অঞ্চলের দেশগুলো হলোঃ ১. বুলগেরিয়া, ২. রোমানিয়া, ৩. আলবেনিয়া, ৪. গ্রিস, ৫. সার্বিয়া, ৬. হাঙ্গেরি, ৭. মেসিডোনিয়া, ৮. স্লোভেনিয়া, ৯. ক্রোয়েশিয়া, ১০. বসনিয়া - হার্জেগোভিনা, ১১। মন্টেনিগ্রো ও ১২. কসোভা।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "চাকা" এর পরিচালক নিচের কে?
Correct Answer:
খ: মোরশেদুল ইসলাম
Explanation:
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "চাকা" এর পরিচালক নিচের কে? সঠিক উত্তর মোরশেদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘চাকা’ - এর নির্মাতা পরিচালক মোরশেদুল ইসলাম। তানভীর মোকাম্মেল হচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘লালসালু’ এর পরিচালক। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচিত্রকার জহির রায়হান ‘কখনো আসেই’, ‘জীবন থেকে নেওয়া’, ‘কাচের দেয়াল’ চলচিত্র পরিচালক।
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
Correct Answer:
ঘ: 'আমি যেয়ে দেখি সব শেষ'?
Explanation:
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? সঠিক উত্তর 'আমি যেয়ে দেখি সব শেষ'? ভুল বাক্য - আমি যেয়ে দেখি সব শেষ? প্রদত্ত বাক্যটি একটি বিবৃতি মূলক বাক্য। বিবৃতি মূলক বাক্য সাধারণত হ্যাঁবাচক বা না বাচক হতে পারে। কিন্তু বিবৃতমূলক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন হয় না, তাই প্রদত্ত বাক্যটি ভুল।
'তুমি কি আমায় চেন'? --বাক্যটিতে 'কি' -এর ব্যাকরণ গত পরিচয়--
Correct Answer:
ক: প্রশ্নবোধক শব্দ
Explanation:
'তুমি কি আমায় চেন'? --বাক্যটিতে 'কি' -এর ব্যাকরণ গত পরিচয়-- সঠিক উত্তর প্রশ্নবোধক শব্দ "তুমি কি আমায় চিনো? " - বাক্যটি তে "কি" শব্দটি একটি প্রশ্নবোধক শব্দ এবং বাক্যটি একটি প্রশ্নসূচক বাক্য। কারণ যে বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে প্রশ্নসূচক বাক্য বলে। প্রদত্ত বাক্যেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাই প্রদত্ত বাক্যটিও প্রশ্নবোধক বাক্য।
ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান--
Correct Answer:
ঘ: অষ্টম এডওয়ার্ড
Explanation:
ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান-- সঠিক উত্তর অষ্টম এডওয়ার্ড ১৯৩৬ সালের জুন মাসে বাবার মৃত্যুর পর রাজা ৮ম এডওয়ার্ড সিংহাসনে বসেন কিন্তু একই বছর ডিসেম্বরে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। ইনিই সেই ব্যাক্তি যে প্রেমের জন্য রাজ সিংহাসন ত্যাগ করেন। ওয়েলস এর রাজপুত্রদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয়। ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য তিনি সিংহাসন ত্যাগ করছেন এ কথা কেউ বিশ্বাস করতে চায়নি। কারন লোকজন ১৯৩৬ সালের পূর্ব পর্যন্ত ওয়ালিস সিম্পসন সম্পর্কে কিছু জানতই না। ওয়ালিস সিম্পসন ছিলেন একজন ডিভোর্সী আমেরিকান যার দুই জন স্বামী তখনো জীবিত ছিলো। রাজ্যাভিষেকের সময় তার সাথে সাথে ওয়ালিস সিম্পসন কে ও রাণীর মর্যাদা দিতে চেয়েছিলেন ৮ম এডওয়ার্ড যা চার্চের নিকট কোনো ভাবেই গ্রহনযোগ্য ছিলোনা। ফলে তিনি তার ছোট ভাই ৬ষ্ঠ জর্জের কাছে সিংহাসন হস্তান্তর করেন যিনি বর্তমান রাণী ২য় এলিজাবেথ এর বাবা। এরপর ৮ম এডওয়ার্ড “ডিউক অব উইন্ডসর” উপাধি নিয়ে দেশ ত্যাগ করেন ও ওয়ালিস সিম্পসন কে বিয়ে করে তার বাকি জীবন বিদেশেই কাটান। তাদের কোনো সন্তান ছিলোনা।
এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়?
Correct Answer:
খ: চেলুসকিনের অগ্রভাগ
Explanation:
এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়? সঠিক উত্তর চেলুসকিনের অগ্রভাগ এশিয়ার সর্ব উত্তরের বিন্দুর নাম চেলিউস্কিন অন্ত্ররীপ (Cape Chelyuskin). এটি রাশিয়ার তাইমির উপদ্বীপের (Taymir peninsula) অগ্রভাগ (Tip)। এ অন্তরীপটি রাশিয়ার সেভারনায়া জেমলিয়া (Severnaya Zemlya) দ্বিপপুঞ্জের দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, চেলিউস্কিন অন্তরীপটি উত্তর মেরু বা সুমেরুর ১৩৭০ কিমি দূরে।
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ক: সংযুক্ত
Explanation:
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর সংযুক্ত সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ - সম্বন্ধযুক্ত, মিলিত, সংযুক্ত। প্রদত্ত শব্দটি একটি বিশেষণণ পদ। তাই সঠিক উত্তর - সংযুক্ত।
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?
Correct Answer:
গ: বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
Explanation:
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত? সঠিক উত্তর বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা "সবুজপত্র" - বাংলা ভাষা ও সাহিত্যের একটি বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিল সবুজপত্র। এটি প্রকাশিত হত প্রমথ চৌধুরীর সম্পাদনায়। এটি প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩২১ বঙ্গাব্দে এবং ইংরেজি ১৯১৪ সালে। সবুজপত্রে কখনো কোন বিজ্ঞাপন বা ছবি প্রকাশিত হয় নি।
রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
Correct Answer:
ঘ: গীতাঞ্জলি
Explanation:
রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি? সঠিক উত্তর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ যে রচনার জন্য সর্বাধিক পরিচিত, সেটি হচ্ছে - গীতাঞ্জলি। গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭ টি গীতকবিতা সংকলিত হয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯১০ সালে। ১৯১২ সালে রবীন্দ্রনাথ এর "Song offerings " কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই ইংরেজি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত?
Correct Answer:
গ: চট্টগ্রামের জলদিয়ায়
Explanation:
নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রামের জলদিয়ায় বাণিজ্য জাহাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাকিস্তান আমলে মেরিন একাডেমী চট্টগ্রামের জলদিয়ায় ১৯৬২ সালে স্থাপিত হয়। চট্টগ্রাম বন্দর থেকে ২০ কিমি দূরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে জলদিয়ায় (Juldia) এটি অবস্থিত। উল্লেখ্য, এটি ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি’র (মালমো, সুইডেন) একটি শাখা ও স্বীকৃত প্রতিষ্ঠান। এ একাডেমী থেকে প্রদত্ত সনদ হংকং এর মেরিন ডিপার্টমেন্ট দ্বারাও স্বীকৃত।
'কবর ' কার রচনা?
Correct Answer:
খ: জসীমউদ্দিন
Explanation:
'কবর ' কার রচনা? সঠিক উত্তর জসীমউদ্দিন কবর - কবিতাটি রচনা করেন পল্লীকবি জসীমউদ্দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দীনের এক অবিস্মরণীয় অবদান। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় "গ্রাম্য কবিতা" পরিচয়ে মুদ্রিত "কবর" প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
'রয়টার্স' কি?
Correct Answer:
খ: সংবাদ সংস্থা
Explanation:
'রয়টার্স' কি? সঠিক উত্তর সংবাদ সংস্থা রয়টার্স(ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে। রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।
'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'--- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
Correct Answer:
ঘ: আমার কৈফিয়ৎ
Explanation:
'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'--- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত? সঠিক উত্তর আমার কৈফিয়ৎ "আমার কৈফিয়ৎ" নামে নজরুলের প্রথম কবিতা ছাপার অক্ষরে প্রকাশিত হয় ১৯১৯ সালে। আমার কৈফিয়ৎ অনেক গতিশীল কবিতা। প্রথমেই কবি নিজেকে বর্তমানের কবি বলে আখ্যায়িত করেছেন। ‘প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ;’ কবিতার স্তবকে বর্তমানের কবি কথাটার বিশদ বিবরণ লক্ষণীয়। অন্যায়, অবিচার, অসাম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে চির বিদ্রোহী কবি নজরুলের সমগ্র সাহিত্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছেন মানবপ্রেমিক নজরুল। মানুষের অফুরন্ত ভালোবাসা, মানুষের বেদনা, যাতনা, পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। এক কথায় মানবপ্রেম।
পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: ২০১৪ সালে স্কটল্যান্ডে
Explanation:
পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ২০১৪ সালে স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমস (ইংরেজি: Commonwealth Games) একটি আন্তর্জাতিক এবং বহু - ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ। প্রতি চার বৎসর অন্তর এ প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়। শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে প্রতিযোগিতাটি। পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে। ৫৪ - সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়। তন্মধ্যে - ব্রিটিশ উপনিবেশ, দ্বীপপুঞ্জগুলো তাদের নিজস্ব পতাকা নিয়ে অংশ নিয়েছে। যুক্তরাজ্য থেকে - ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড স্বতন্ত্রভাবে দল প্রেরণ করেছে।
সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন?
Correct Answer:
খ: জেমস ফকনার
Explanation:
সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন? সঠিক উত্তর জেমস ফকনার তাসমানিয়া দলের পক্ষে তার বাবা পিটার ফকনার প্রথম - শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির উন্নয়ন দলে খেলেন ও ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব - ১৯ ক্রিকেট বিশ্বকাপে অন্তর্ভুক্ত হন। ২০১০ - ১১ মৌসুমে শেফিল্ড শিল্ডে ৩০ রান গড়ে ৩০০ রান ও ১৭.২২ রান গড়ে ৩৬ উইকেট লাভ করেন ফকনার। ২০১২ মৌসুমে তিনি তাসমানিয়া অনূর্ধ্ব - ১৭ দলের অধিনায়কত্ব পালন করেন। ২০১২ - ১৩ মৌসুমের শেফিল্ড শিল্ডের চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ও দলকে তৃতীয়বারের মতো শিরোপা বিজয়ে সহায়তা করেন।
'তুমি যদি যেতে ভাল হত' -- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত অতীত
Explanation:
'তুমি যদি যেতে ভাল হত' -- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত তুমি যদি যেতে ভালো হতো। এখানে, যেতে শব্দটি অতীত কালের নিত্যবৃত্ত অতীত কালকে বোঝায়। নিত্যবৃত্ত অতীত: অতীত কালের যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। এখানে, যেতে বলতে অভ্যস্ততা বোঝায়। তাই সঠিক উত্তর :নিত্যবৃত্ত অতীত।
'সঞ্চিতা' কোন কবির কবিতার সংকলন?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'সঞ্চিতা' কোন কবির কবিতার সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংকলন। সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ৭৯ টি কবিতা এবং ১৭টি গান রয়েছে। এর মধ্যে - বিদ্রোহী, সাম্যহারা, মানুষ, সর্বহারা, জীবন - বন্দনা ইত্যাদি।
'থিওরি অব রিলেটিভিটি'র প্রণেতা--
Correct Answer:
ক: আলবার্ট আইনস্টাইন
Explanation:
'থিওরি অব রিলেটিভিটি'র প্রণেতা-- সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন - থিওরি অব রিলেটিভিটি নিউটন - মহাকর্ষ সূত্র, বলবিদ্যার সূত্র চার্লস ডারউইন - বিবর্তনবাদের জনক
সাহিত্যে নোবেল পুরস্কার ' ০২ কে পান?
Correct Answer:
ক: ইমরে কারতেজ
Explanation:
সাহিত্যে নোবেল পুরস্কার ' ০২ কে পান? সঠিক উত্তর ইমরে কারতেজ ইমরে কার্তেজ (হাঙ্গেরীয়) ৯ নভেম্বর, ১৯২৯ - ৩১ মার্চ, ২০১৬) ইহুদী বংশোদ্ভূত হাঙ্গেরীয় লেখক। ২য় বিশ্বযুদ্ধের হলোকস্ট থেকে রক্ষা পেয়েছিলেন। ইতিহাসের তিক্ততাপূর্ণ অভিজ্ঞতালব্ধ জীবনযাত্রাকে লেখনীর মাধ্যমে টেনে আনায় ২০০২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হাঙ্গেরীর বুদাপেস্টে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি তার স্ত্রীকে নিয়ে বার্লিনে অবস্থান করছেন।
বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ করেন?
Correct Answer:
গ: ভাই গিরিশচন্দ্র
Explanation:
বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ করেন? সঠিক উত্তর ভাই গিরিশচন্দ্র বাংলা ভাষায় কুরান শরীফের প্রথম অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা, অনুবাদক ও বহুভাষীক। ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশি পরিচিত এবং মৌলভী উপাধিও পেয়েছেন। বাংলা ভাষাভাষী জনসাধারণের নিকট প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরান অনুবাদ ও প্রকাশের কৃতিত্ব তাকে দেয়া হয়।
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
Correct Answer:
গ: বীরবল
Explanation:
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? সঠিক উত্তর বীরবল চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। বীরবল তথা রাজা বীরবল মোঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম সভাসদ ছিলেন। তার চাতুর্য এর কারণেই তিনি মূলত সকলের কাছে পরিচিত। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ১৫৫৬ - ১৫৬২ সালের দিকে একজন কবি ও গায়ক হিসেবে রাজদরবারে নিয়োগ লাভ করেন।
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ঘ: অনুতাপ
Explanation:
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর অনুতাপ পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
Correct Answer:
খ: আলাওল
Explanation:
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? সঠিক উত্তর আলাওল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি - আলাওল। আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভুত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে "শিরোমণি আলাওল" রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘী ভাষাও তার আয়ত্ত ছিল।
বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। অর্থনীতি আমাদের প্রধান চালিকাশক্তি। প্রত্যেকটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ওপর সে দেশের সুখ - শান্তি নির্ভর করে। জাপান বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ। আবার দরিদ্র দেশের সংখ্যাও পৃথিবীতে কম নেই।
লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ চীন। বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল চীন । লৌহ আকরিক উত্তলনে চীন তৃতীয় স্থানে রয়েছে । কয়েক বছর আগে পর্যন্ত চীন বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ ছিল , কিন্তু বিগত কয়েক বছর ধরে চীন লােহা আকরিক উত্তলনের হার কমিয়েছেন । ২০১৭ সালে চীন মােট ৩৪০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে । চীনের প্রধান আকরিক লােহা উত্তলক স্থান গুলি হল - উত্তর পূর্ব অঞ্চলের মাঞ্চুরিয়া প্রদেশের আনসান হল চিনের বৃহত্তম লােহা খনি । এছাড়াও জুনহুয়া , কিয়ানান , উয়ান , হুনান ( চীনের হুনান হল বিশ্বের সর্বোৎকৃষ্ট লােহা সঞ্চয় অঞ্চল ) ।
'বিষাদসিন্ধু' কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'বিষাদসিন্ধু' কী ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস বিষাদসিন্ধু হলো মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়, পরবর্তীতে সেগুলি একখণ্ডে মুদ্রিত হয় ১৮৯১ সালে।
বাংলা একাডেমীর ইংরেজী -বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
Correct Answer:
গ: জিল্লুর রহমান সিদ্দিকী
Explanation:
বাংলা একাডেমীর ইংরেজী -বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে? সঠিক উত্তর জিল্লুর রহমান সিদ্দিকী বাংলা একাডেমীর ইংরেজি বাংলা অভিধানের সম্পাদক - জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। এর সদর দপ্তর বর্ধমান হাউজ, ঢাকায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা বাংলা। এর মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজী।
কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষার ও প্রাচীনতম নিদর্শন এটি। ১৯০৭ খ্রীষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যারর একটি পুঁথি উদ্ধার করেন। চর্যাপদ এর প্রধান কবিগণ হলেন - লুইপা, কাহ্নপা, শবর পা, ভুসুকু পা ইত্যাদি।
২০১২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
Correct Answer:
ক: পাকিস্তান
Explanation:
২০১২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর পাকিস্তান ২০১২ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা ৩য়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী অন্যান্য বছরের ন্যায় এশিয়া মহাদেশের টেস্টখেলুড়ে দেশ - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল এতে অংশ নেয়। . .. অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মাত্র দু'রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়
নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?
Correct Answer:
খ: তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
Explanation:
নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ? সঠিক উত্তর তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে সাধু ভাষার ব্যাকরণের নিয়ম অনেকটা সুনির্ধারিত এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে । প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ।
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
Correct Answer:
খ: ভ্যাটিকান
Explanation:
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান .ভ্যাটিকান সিটি (.৪৪ বর্গকিলোমিটার) পৃথিবীর ক্ষুদ্রতম দশটি দেশ এর মধ্যে সবচেয়ে ছোট দেশটি হলো ইতালির রাজধানী রোমের ভেতর অবস্থিত ভ্যাটিকান সিটি। এটি The Holy See নামেও পরিচিত। সারা বিশ্বের ক্যাথলিক চার্চগুলোর প্রাণকেন্দ্র এই ভ্যাটিকান। এখানেই বাস করে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ। তিনিই দেশটির শাসনকার্য পরিচালনা করেন। সবচেয়ে কম জনসংখ্যার দেশও এই ভ্যাটিকান সিটি। শুধুমাত্র পোপ কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই বাস করতে পারে এখানে। ভ্যাটিকান সিটিতে রয়েছে হাজার বছরের পুরোনো বিভিন্ন গোপন দলিল দস্তাবেজ ও ঐতিহাসিক স্থাপনা। তন্মধ্যে উল্লেখযোগ্য সেন্ট পিটার ব্যাসিলিকা, ভ্যাটিকান মিউজিয়াম ও সিস্টিন চ্যাপেল। প্রতি বছর প্রায় চার মিলিয়ন পর্যটক ছুটে আসে খ্রিস্টানদের এই পবিত্র ভূমিতে।
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
জাপানের জাতীয় প্রতীক কি?
Correct Answer:
গ: ক্রিসেনথিমাম
Explanation:
জাপানের জাতীয় প্রতীক কি? সঠিক উত্তর ক্রিসেনথিমাম জাপানের জাতীয় প্রতীক ক্রিসেনথিমাম। জাপানের রাজকীয় মোহরকে চন্দ্রমল্লিকা সিল ও বলা হয়। এটি এক জাতীয় প্রতীক বা ক্রেস্ট হিসেবে জাপানের সম্রাট এবং রাজকীয় পরিবার সদস্যরা ব্যবহার করে। এটি জাপানি সরকার কর্তৃক ব্যবহৃত সরকারি প্রতীকের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়।
কোনটি শুদ্ধ বাক্য ?
Correct Answer:
ক: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
Explanation:
কোনটি শুদ্ধ বাক্য ? সঠিক উত্তর বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে 'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে' - বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলােকে শুদ্ধ করলে হবে তােমার সঙ্গে গােপন কথা আছে। মেয়েটি দারুশ বুদ্ধিমতী, আজকাল বিদূষী মহিলার অভাব নেই।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। "আলালের ঘরের দুলাল" বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। "ঠকচাচা" এর অন্যতম প্রধান চরিত্র। উচ্চবৃত্ত ঘরের আদুরের সন্তান মতিলাল এর উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে।
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেদ্দা
Explanation:
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেদ্দা Islamic Development Bank (IDB) এর প্রধান কার্যালয় জেদ্দায় অবস্থিত...
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে -----
Correct Answer:
ক: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে ----- সঠিক উত্তর জামালগঞ্জে বাংলাদেশে প্রথম কয়লার সন্ধান পাওয়া যায় ১৯৬৮ সালে জয়পুরহাটের জামালগঞ্জে। এটি অনেক উন্নত মানের কয়লা। এছাড়া পরবর্তীতে কয়লা পাওয়া যায় রংপুরের খালাশপীরে, জয়পুরহাটের তিলকপুরে, দিনজাপুরের বড়পুকুরিয়া, দীঘিপাড়া ও ফুলবাড়ীতে।
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
Correct Answer:
খ: শ্রীকান্ত
Explanation:
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? সঠিক উত্তর শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রেষ্ঠ রচনা - শ্রীকান্ত। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মূলত চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নাই। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ডে লেখা শেষ করেন।
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
Correct Answer:
ক: সমানাধিকরণ
Explanation:
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ? সঠিক উত্তর সমানাধিকরণ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
Correct Answer:
খ: বৃহস্পতি
Explanation:
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সঠিক উত্তর বৃহস্পতি সৌরজতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি
আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: ৪৫
Explanation:
আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? সঠিক উত্তর ৪৫ বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে কিছু ব্যঞ্জন বর্ণের মধ্যে উচ্চারণে পার্থক্য নেই। যেমন: ন, ণ; ড়, ঢ়;শ, ষ, স;জ, য। তাই আধুনিক বাংলা ব্যাকরণে পূর্ণরূপে ব্যবহৃত বর্ণ ৪৫ টি।
২০১২ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয় কোন দেশ?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
২০১২ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয় কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ ২০১২ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা ৩য়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী অন্যান্য বছরের ন্যায় এশিয়া মহাদেশের টেস্টখেলুড়ে দেশ - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল এতে অংশ নেয়। ভারত জাতীয় ক্রিকেট দল ২০১০ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও দূর্ভাগ্যজনকভাবে একাদশবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় উঠতে ব্যর্থ হয়। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে মাত্র দু'রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাংলাদেশ দলের জন্য রানার - আপ প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক প্রাপ্তি ও স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।
He was at work. এটি কোন tense ?
Correct Answer:
গ: Past continuous
Explanation:
He was at work. এটি কোন tense ? সঠিক উত্তর Past continuous He was at work অর্থ সে কাজে ছিল অর্থাৎ অতীতে সে কোন কাজ করতেছিল যা Past Continuous Tense কে নির্দেশ করে।
ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে?
Correct Answer:
খ: টমি ফ্রাংক
বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ভেনিজুয়েলা
নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?
Correct Answer:
ঘ: ১৫ টি
Explanation:
নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর ১৫ টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর কাজ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন স্থায়ী সদস্য রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য, যেকোন সিদ্ধান্তে ভেটো ক্ষমতা আছে, কিন্তু বিতর্ক প্রতিরোধ বা শেষ করতে পারেন না। অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
২০০৩ সালের আগস্ট মাস থেকে অস্ট্রেলিয়া সন্ত্রাস দমনের জন্য যে রবোটটি নিযুক্ত করেছে সেটি কোন দেশের তৈরি?
Correct Answer:
গ: জাপান
জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
Correct Answer:
ক: ২২ মে, ২০০৩
Explanation:
জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়? সঠিক উত্তর ২২ মে, ২০০৩ জাতিসংঘ ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ২২ মে, ২০০৩। ১৯৮২ সালের জুনের মধ্যে ইরান তার হারানো সমস্ত ভূ - খন্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় । এর পরের ৬ বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল। জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় । ২০০৩ সালে দু'দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দীর বিনিময় ঘটে।
UNDP- এর মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্নে অবস্থানকারী দেশ কোনটি?
Correct Answer:
খ: ডিআর কিউবা
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
গ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলে ও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর