Primary School Assistant Teacher Recruitment Examination-(Kapotaksha) MCQs
Showing 50 questions (Total: 59)
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। 'দোলনচাঁপা' ১৯২৩ সালে রচিত কাজী নজরুল ইসলামের প্রধান কাব্যগ্রন্থ। এটি ২১টি কবিতার সংকলন। প্রথম কবিতা 'আজ সৃষ্টি সখের উল্লাসে'।
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন মীর মশাররফ হোসেন এর উল্লেখযোগ্য রচনাবলীঃ বসন্তকুমারী নাটক (১৮৭৩), জমিদার দর্পণ (১৮৭৩), এর উপায় কি (১৮৭৫), বিষাদ - সিন্ধু (১৮৮৫ - ১৮৯১)। জমিদার দর্পণ নাটকটিতে অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাইওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরনেহার কে ধর্ষণ ও হত্যার কাহিনী ফুটে উঠেছে।
'শেষের কবিতা' একটি ---
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' একটি --- সঠিক উত্তর উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র। 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - এই কবিতা দিয়ে উপন্যাসটির শেষ হয়েছে।
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: কায়কোবাদ
Explanation:
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর কায়কোবাদ 'শিব মন্দির' কায়কোবাদ রচিত একটি কাব্যগ্রন্থ। উনিশ শতকের এ কবির আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশী। তিনি একই সঙ্গে মহাকবি ও গীতিকবি। কুসুমকানন, অশ্রুমালা, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ আর 'মহাশ্মশান' হচ্ছে মহাকাব্য।
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ -----
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ ----- সঠিক উত্তর মনস + ঈষা এটি নিপাতনে সিদ্ধ সন্ধির নিয়ম হয়েছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না। সন্ধি বিচ্ছেদ হলো: মনস + ঘষা = মনীষা।
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ষষ্ঠী
Explanation:
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ষষ্ঠী বাক্যের ক্রিয়াকে কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যায় তাকে করণ কারক বলে। এখানে প্রশ্নটিই হচ্ছে - কি দ্বারা কাজ? উত্তরে হাতের দ্বারা কাজ। তাই 'হাতের' করণ কারক এবং শব্দের শেষে 'র' থাকায় তা ষষ্ঠী বিভক্তি।
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
Correct Answer:
খ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী হিসেবে সুপরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮)। তার সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে সম্মানসূচক ডি - লিট ডিগ্রি প্রদান করে। বাঙ্গালী নারীর প্রকৃতি অঙ্কনে তিনি যে দক্ষতা দেখিয়েছেন 'দেনাপাওনা' তার একটি।
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তায় ৭মী
Explanation:
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্তৃকারক। বাক্যটিতে 'বুলবুলি' কর্তা হিসেবে খাওয়া কাজটি সম্পাদন করা তা কর্তৃকারক এবং শব্দের শেষে 'তে' থাকায় তা সপ্তমী বিভক্তি।
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা ---
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'কালের যাত্রা' নাটকটির রচয়িতা --- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর । এশীয়দের মধ্যে প্রথম বিশ্বের শ্রেষ্ঠ কোভিদ মর্যাদা নিয়ে ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ছোটগল্পের পথিকৃৎ তিনি। এছাড়াও সাংকেতিক নাটক অভিনবত্ব দেখিয়েছেন। তিনি 'কালের যাত্রা' তার একটি সাংকেতিক নাটক।
'অন্ধকার'এর সমার্থক শব্দ নয় -----
Correct Answer:
খ: কাজল
Explanation:
'অন্ধকার'এর সমার্থক শব্দ নয় ----- সঠিক উত্তর কাজল 'কাজল' এর সমার্থক শব্দ: অঞ্জন, সুরমা, মসি। আর 'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
'পর্বত'এর সমার্থক শব্দ নয় ----
Correct Answer:
গ: শিলা
Explanation:
'পর্বত'এর সমার্থক শব্দ নয় ---- সঠিক উত্তর শিলা 'পর্বত' এর সমার্থক শব্দ: পাহাড়, গিরি, ভূধর, অচল, অদ্রি। আর শিলা এর সমার্থক শব্দ: পাথর, কাঁকর, শিলাবৃষ্টি।
'তিমির'এর বিপরীতার্থক শব্দ -----
Correct Answer:
ক: আলো
Explanation:
'তিমির'এর বিপরীতার্থক শব্দ ----- সঠিক উত্তর আলো 'তিমির' শব্দের সমার্থক শব্দ: অন্ধকার, আঁধার, অমানিশা, তমসা, তম, তমিস্র। এর বিপরীত শব্দ আলো।
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: লো + অন
Explanation:
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর লো + অন স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: ৪র্থী তৎপুরুষ
Explanation:
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ৪র্থী তৎপুরুষ হজের জন্য যাত্রা = হজযাত্রা। এটি চতুর্থী তৎপুরুষ সমাস। কেননা, পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: বিদ্যালয়, মুসাফিরখানা, রান্নাঘর, ইত্যাদি।
'পৃথিবী'এর সমার্থক শব্দ নয়----
Correct Answer:
ঘ: যামিনী
Explanation:
'পৃথিবী'এর সমার্থক শব্দ নয়---- সঠিক উত্তর যামিনী 'যামিনী' এর সমার্থক শব্দ হচ্ছে - রাত্রি, রজনী। অন্যদিকে পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে - বসুন্ধরা, ধরণী, অবনী, ধরা, ধরিত্রী, মেদিনী।
'মুক্ত'এর বিপরীতার্থক শব্দ ----
Correct Answer:
খ: বদ্ধ
Explanation:
'মুক্ত'এর বিপরীতার্থক শব্দ ---- সঠিক উত্তর বদ্ধ 'মুক্ত' এর সমার্থক শব্দ: খোলা, অবারিত, অবাধ, উন্মুক্ত, স্বাধীন, মুক্তি, বাহির। এর বিপরীত শব্দ: বন্দী, বদ্ধ।
একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
Correct Answer:
গ: ৭৫০০ জন
Explanation:
একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে? সঠিক উত্তর ৭৫০০ জন ২৫ দিনে পুকুর খনন করতে লাগে ৩০০জন লোক ১ "" " " " " = ২৫×৩০০ জন = ৭৫০০ জন
দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
Correct Answer:
খ: ৭৫
Explanation:
দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত? সঠিক উত্তর ৭৫ এখানে, দুটি রাশির অনুপাত ৮ঃ১৫ ৮ কে পূর্ব রাশি এবং ১৫ কে উত্তর রাশি ধরা হয়েছে ৮ × ৫ = ৪০ পূর্বরাশির সাথে ৫ গুন করা হয়েছে একই ভাবে উত্তর রাশির সাথে ৫ গুণ করলে উত্তর রাশি পাওয়া যাবে অতএব, ১৫ × ৫ = ৭৫।
০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
Correct Answer:
ঘ: ৪০%
Explanation:
০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে? সঠিক উত্তর ৪০% ০.৪ কে লিখতে পারি ৪/১০ এখন এটা কে শতকারা প্রকাশ করলে দাড়ায় ৪ × ১০০/ ১০ × ১০০ [১০০ গুন করে] বা, ৪০০/১০ % বা, ৪০%
আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের----
Correct Answer:
ক: ১২৫%
Explanation:
আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের---- সঠিক উত্তর ১২৫% কমলের বয়সের ৮০% = আলমাসের বয়সের ১০০% কমলের বয়সের ১০০% = (১০০ * ১০০/৮০)% = ১২৫%
৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
Correct Answer:
ক: ১৫ টি
Explanation:
৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? সঠিক উত্তর ১৫ টি ১টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১টি গরু সহ আর ১টি গরু অর্ধেক পুষতে ব্যয় সমান = ৬টি গরু/৪টি মহিষ = ১.৫ তাহলে ১০টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১৫টি গরু পুষতে ব্যয় সমান = ১০টি মহিষ*১.৫ = ১৫টি গরু
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
Correct Answer:
ক: ৩০ বছর
Explanation:
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত? সঠিক উত্তর ৩০ বছর এখানে উত্তর হবে ২৪ বছর। কারণ ৩ বন্ধু মোট বয়স ২২ * ৩ = ৬৬ ২ বন্ধু মোট বয়স ৩৬ + ৬ = ৪২ তাহলে ৩য় ব্যক্তির বয়স ৬৬ - ৪২ = ২৪
কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
Correct Answer:
খ: ৭০
Explanation:
কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? সঠিক উত্তর ৭০ ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। অতএব ক্রয়মুল্য ৫০ টাকা।আবার ৪০% লাভে,ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০*৫০/১০০=৭০ টাকা।
কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ---
Correct Answer:
ঘ: সমদ্বিবাহু
Explanation:
কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি --- সঠিক উত্তর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সুতরাং, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়। এই সমান সমান বাহু দুইটি সমদ্বিবাহু ত্রিভুজের পা (legs) নামে অভিহিত। আবার, সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কোণ দুইটিও পরস্পর সমান। এই কোণ দুইটি ভূমিকোণ বলে সমধিক পরিচিত। ত্রিভুজের একটি বিশেষ রূপ হলো সমদ্বিবাহু ত্রিভুজ।
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?
Correct Answer:
ক: ২৫ বছর
Explanation:
১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে? সঠিক উত্তর ২৫ বছর ১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর অতএব, ১৫ জন ছাত্রের মোট বয়স = (২৯*১৫) = ৪৩৫ বছর দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর দুজন ছাত্রের মোট বয়স (৫৫*২) = ১১০ বছর অতএব, ১৩ জন ছাত্রের মোট বয়স = (৪৩৫ - ১১০) বছর = ৩২৫ বছর অতএব, ১৩ জন ছাত্রের বয়সের গড় = (৩২৫/১৩) বছর = ২৫ বছর
৫, ৮, ১৪, ২৬, ৫০ ------ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ৯৮
Explanation:
৫, ৮, ১৪, ২৬, ৫০ ------ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৯৮ ৮ = ৫ + ৬ ১৪ = ৮ + ৬ ২৬ = ১৪ + ১২ ৫০ = ২৬ + ২৪ :• পরবর্তী পদ = ৫০ + ৪৮ = ৯৮.
টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?
Correct Answer:
গ: ২৫%
Explanation:
টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত? সঠিক উত্তর ২৫% সুপার শর্টকাটঃশতকরা লাভ = (লাভের টি/বিক্রয়ের টি) × ১০০% = (৩/১২) × ১০০% = ০.৪ × ১০০% = ২৫% উত্তরঃ ২৫% [N.B. উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ সমান হলেই এই সূত্র কার্যকরী।]অন্যথায় টাকার পরিমাণ এক করে নিতে হবে। যেমন- এই অংকে টাকার পরিমাণ এক ছিল না। আমরা একটু সাধারণ চিন্তা করি, আপনি যদি ১টাকায় ৫ টি জিনিস পান, তাহলে ৩ টাকায় (৩ × ৫) = ১৫ টি জিনিস পাবেন নিশ্চই? আর ১ ডজন মানে তো ১২টি। তো এখন ভাবুন, ৩ টাকা দিয়ে ১৫ টি জিনিস কিনে, ৩ টাকায় (ডজন) ১২ টি বিক্রি করলেন, ৩টি করে লাভ হচ্ছে। অর্থাৎ ১২টা বিক্রি করলে ৩টি লাভ হয়, এই ৩টি হলো লাভের টি। আমরা একই ভাবে শতকরা ক্ষতিও নির্ণয় করতে পারবো, শতকরা ক্ষতি =( ক্ষতির টি/ বিক্রয়ের টি) × ১০০%
কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়?
Correct Answer:
ক: ট্রাপিজিয়াম
Explanation:
কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়? সঠিক উত্তর ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে দুই বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। এটি সামন্তরিক নয়। ভাষা ও ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ট্রাপিজিয়াম ও ট্রাপিজয়িড সম্পর্কে সারা দুনিয়ায় পরস্পরবিরোধী একটি ধারণা প্রচলিত আছে। ট্রাপিজিয়াম শেখার শুরুতে সে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা থাকা জরুরী।
স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?
Correct Answer:
ক: ৫ জন
Explanation:
স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না? সঠিক উত্তর ৫ জন শুধু গান পছন্দ করে = ১৮ - ৭ = ১১ জনশুধু কবিতা পছন্দ করে = ১৬ - ৭ = ৯ জনশুধু গান, কবিতা ও উভয় বিষয় পছন্দ করে = (১১ + ৯ + ৭) জন = ২৭ জনসুতরাং কোনটিই পছন্দ করে না = (৩২ - ২৭) জন = ৫ জন
সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম ---
Correct Answer:
গ: মেঘনা
Explanation:
সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম --- সঠিক উত্তর মেঘনা মেঘনা বাংলাদেশের বৃহত্তম তথা দীর্ঘতম, গভীরতম নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকে কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত। সুরমা মেঘনা নদী প্রবাহ মদনা নামক স্থানের পড়ে প্রায় ২৬ কিমি ভাটিতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এর কাছে ধলেশ্বরীর নাম ধারণ করে। নদীর নামকরণ মেঘনা নামের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য একটি কিঞ্চিৎ বিভ্রান্তকর। এর অসুবিধা দূর করার জন্য আজমিরীগঞ্জের ভাটিতে প্রবাহ সেখানে ধনু এবং ঘোড়া ওরা নদীর মিলিত স্রোত এর সঙ্গে মিশেছে। সে পর্যন্ত নদীটির নাম সুরমা হিসেবে চিহ্নিত করা হয়। এ স্থানটি কুলিয়ারচরের পূর্বদিকে অবস্থিত। এই সঙ্গমস্থল এরপর থেকেই নদীটি মেঘনা নামে পরিচিত।
'গ্রান্ড ট্রাঙ্ক রোডের'নির্মাতা ---
Correct Answer:
ঘ: শেরশাহ
Explanation:
'গ্রান্ড ট্রাঙ্ক রোডের'নির্মাতা --- সঠিক উত্তর শেরশাহ 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' ষোড়শ শতাব্দীতে সম্রাট শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। ব্রিটিশ আমলে শূন্য চলাচলের সুবিধা এবং ডাক বিভাগের উন্নতির উদ্দেশ্য সড়কের সংস্কার করে কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এ সময় এই সড়কটির নাম দেওয়া হয় 'গ্রান্ড ট্রাঙ্ক রোড'।
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
Correct Answer:
ক: বখতিয়ার খলজী
Explanation:
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? সঠিক উত্তর বখতিয়ার খলজী বক্তিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দের শেষ অথবা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলার উত্তর - পশ্চিমাংশে করে সেখানে মুসলিম শাসনের সূচনা করেন। উত্তরা আফগানিস্তানের গরমশির (আধুনিক দোস্ত ই মার্গ) এলাকার বাসিন্দা একটি আর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?
Correct Answer:
গ: পর্তুগিজরা
Explanation:
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? সঠিক উত্তর পর্তুগিজরা ১৪৮৭ সালের বার্থোলোমিউ দিয়াজ নামে এক পর্তুগিজ নাবিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমানায় 'উত্তমাশা অন্তরীপ' প্রদক্ষিণ করে ভারত আগমনের জল পথের সন্ধান দেন। ১৪৯৮ সালে ভাস্কোদাগামা 'উত্তমাশা অন্তরীপ' অতিক্রম করে তিনটি বাণিজ্যতরী নিয়ে ভারতের কালিকট বন্দরে আগমন করেন। এভাবেই পর্তুগিজরা প্রথম বাংলায় আসে।
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ---
Correct Answer:
খ: বাইনারী
Explanation:
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় --- সঠিক উত্তর বাইনারী কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ এর জন্য সাধারণত বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে কোন বড় সংখ্যা লেখার জন্য অক্টাল হেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটারে দশমিক পদ্ধতির ব্যবহার হয় না।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ----
Correct Answer:
ঘ: কাঠমান্ডুতে
Explanation:
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ---- সঠিক উত্তর কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডু অনুষ্ঠিত হয়। ২০০৫ সালের ১ জানুয়ারি মাসের নামকরণ করা হয় সাউথ এশিয়ান গেমস।
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
Correct Answer:
ঘ: বালি
Explanation:
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ---- সঠিক উত্তর বালি বালি উচ্চ তাপমাত্রায় ক্ষার ও মৃৎক্ষার ধাতু সমূহের অক্সাইড হাইড্রোক্সাইড ও কার্বনেট এর সাথে বিক্রিয়া করে কাজ উৎপন্ন করে। চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করে সাধারণ কাজ উৎপন্ন করে। জিপসাম ও সাজিমাটি যথাক্রমে ক্যালসিয়াম ও সোডিয়াম এর খনিজ উৎস।
সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় ---
Correct Answer:
খ: ১৯৭৮ সালে
Explanation:
সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় --- সঠিক উত্তর ১৯৭৮ সালে পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধনী করা হয় এবং এতে ১৮ অনুচ্ছেদে নামে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়।
ক্ষমতার একক---
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
ক্ষমতার একক--- সঠিক উত্তর ওয়াট ক্ষমতার একক ওয়াট। নিউটন বলের একক। ক্যালোরি এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রচলনের পূর্বে ব্যবহৃত তাপের একক। জুল আই এস পদ্ধতিতে কাজ বা শক্তি ও তাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
He said, "tell me, boy, is the miller within? " বাক্যটির সঠিক Indirect speech ----
Correct Answer:
ক: Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.
The idiom 'Tooth and nail' এর অর্থ ----
Correct Answer:
গ: Completely
I said to him, "Will you follow me?" বাক্যটির সঠিক Indirect speech ----
Correct Answer:
খ: I asked him if he would follow me.
'He is beating the thief' বাক্যটির সঠিক Passive form ----
Correct Answer:
ঘ: The thief is being beaten by him.
The idiom 'Nip in the bud' এর অর্থ ----
Correct Answer:
ঘ: Destroy at the very beginning
'Laugh' শব্দটির Noun হচ্ছে-----
Correct Answer:
ঘ: Laughter
Explanation:
'Laugh' শব্দটির Noun হচ্ছে----- সঠিক উত্তর Laughter 'Laugh' শব্দটির noun form হচ্ছে - Laughter
'Full' শব্দটির Synonym হচ্ছে-----
Correct Answer:
গ: Fill
Explanation:
'Full' শব্দটির Synonym হচ্ছে----- সঠিক উত্তর Fill 'Full' - শব্দের অর্থ - কোন পাত্রে যতটুকু সম্ভব ততটুকু পরিপূর্ণ অবস্থা। এখানে, Filled - পরিপূর্ণ। Fulfilment - পরিপূর্ণতা। Fill - পাত্রের যতটুকু সম্ভব পরিপূর্ণ করা। প্রথম optionটি সাথে Full শব্দের অর্থ মিলে যায় সে কারণে (ক) সঠিক।
'Abolish' শব্দটির Synonym হচ্ছে-----
Correct Answer:
ক: Cancel
Explanation:
'Abolish' শব্দটির Synonym হচ্ছে----- সঠিক উত্তর Cancel 'Abolish' শব্দের অর্থ রদ করা/ বাতিল করা। প্রশ্নে প্রদত্ত শব্দগুলোর অর্থ হলো - Cancel - বাতিল করা। Generate - উৎপাদন করা। Perform - কার্য সম্পাদন করা। Create - সৃষ্টি করা। সুতরাং উপরিউক্ত শব্দগুলোর মধ্যে cancel শব্দের সাথে abolish শব্দের অর্থের মিল পাওয়া যায়। তাই প্রথম option টি সঠিক।
'Socrates was accused -----misleading the young section of Athens'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
গ: of
Explanation:
'Socrates was accused -----misleading the young section of Athens'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর of Accuse শব্দের পরে সাধারণত 'of' preposition টি appropriately ব্যবহৃত হওয়ায় এই gap টিতে 'of' preposition টি বসবে। এক্ষেত্রে তৃতীয় option টি সঠিক।
'Accept' শব্দটির Noun হচ্ছে-----
Correct Answer:
ক: Acceptance
Explanation:
'Accept' শব্দটির Noun হচ্ছে----- সঠিক উত্তর Acceptance Accept verb এরপরে 'ance' প্রত্যয় বা suffix যোগ করে noun করা হয়। সেক্ষেত্রে accept + ance = Acceptance. সুতরাং দেখা যায় যে প্রথম option টি সঠিক।
'Effort' শব্দটির Synonym হচ্ছে-----
Correct Answer:
খ: Attempt
Explanation:
'Effort' শব্দটির Synonym হচ্ছে----- সঠিক উত্তর Attempt Effort শব্দের অর্থ: চেষ্টা করা/ প্রচেষ্টা করা। এক্ষেত্রে, option গুলোর ক্ষেত্রে - Assurance - নিশ্চয়তা। Attempt - প্রচেষ্টা। Erect - খাড়া করা। Exclude - বাদ দেয়া। এক্ষেত্রে প্রশ্নের প্রদত্ত শব্দ Effort এর সাথে দ্বিতীয় option এর শব্দ Attempt এর অর্থ মিলে যাওয়ায় দ্বিতীয় option টি সঠিক।
'He is accessible ----all'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
Correct Answer:
ঘ: to
Explanation:
'He is accessible ----all'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- সঠিক উত্তর to Accessible শব্দটির পরে 'to' preposition টি appropriately ব্যবহৃত হওয়ায় এ ক্ষেত্রে চতুর্থ option সঠিক বাকিগুলো ভুল।