Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বীরবল কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বীরবল কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
শব্দের আগে বসে কোনটি?
Correct Answer:
খ: উপসর্গ
Explanation:
শব্দের আগে বসে কোনটি? সঠিক উত্তর উপসর্গ শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।উপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতগুলো সুনির্দিষ্ট অব্যয়জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থ পরিবর্তন করে, এগুলোকে উপসর্গ বলে।বিভক্তিঃ বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে।অনুসর্গঃ কিছু শব্দ আছে যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত ন হয়ে স্বাধীনভাবে পদ রুপে বাক্যে ব্যবহৃত হ্য, আবার কখোনো শব্দবিভক্তির মতো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে অর্থবৈচিত্র ঘটায়, এগুলোকে অনুসর্গ বলে। কাজেই, সংজ্ঞানুসারে সঠিক উত্তর (খ)।
”মাগো ওরা বলে” কবিতাটি কার লেখা?
Correct Answer:
ঘ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
”মাগো ওরা বলে” কবিতাটি কার লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো, ওরা বলে’ কবিতার এই পঙ্ক্তিগুলো বাংলাদেশের চিরায়ত জীবনযাপনের সঙ্গে মিলেমিশে একাকার। চিরায়ত বাঙালি খাবার নিয়ে সন্তানের জন্য এক মায়ের অপেক্ষার কথাগুলো পাঠকের মনে তৈরি করে গভীর দ্যোতনা। ছেলে মাকে, মায়ের মুখের ভাষাকে ভালোবেসে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। আর মা ছেলেকে চিঠি লেখেন, নারকেলের চিড়া কোটেন। উড়কি ধানের মুড়কি ভাজেন। ছেলের প্রিয় সব খাবার নিয়ে অপেক্ষায় থাকেন মা।
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে?
Correct Answer:
খ: নবকুমার
Explanation:
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে? সঠিক উত্তর নবকুমার ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উক্তিটি কপালকুন্ডলা উপন্যাসের। উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুন্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন। নবকুমারকে বাঘে খেয়েছে। তারা নদীর ধারের নির্জন বনে নবকুমারকে রেখে বাড়ি ফিরেছিল। আর নবকুমার বনে বনে ঘুরতে ঘুরতে সহসা এ প্রশ্নের মুখে পড়েছিল। প্রশ্ন করেছিল উপন্যাসের নায়িকা কপালকুন্ডলা।
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক । তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেন। এছাড়া নানাবিধ পত্র - পত্রিকা সম্পাদনার কাজেও তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
”আনন্দের মৃত্যু” উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হক
Explanation:
”আনন্দের মৃত্যু” উপন্যাসটির রচয়িতা হচ্ছেন- সঠিক উত্তর সৈয়দ শামসুল হক লেখক সৈয়দ সামসুল হক প্রকাশিত গল্পগ্রন্থগুলো হলো তাস, শিত বিকেল, আনন্দের মৃত্যু, প্রচীন বংশের নিঃস্ব সন্তান, উলেশ্বরীর গল্পগুলো। সৈয়দ শ্মসুল হকের প্রেমের গল্প, শ্রেষ্ঠগল্প, রক্তগোলাপ।
Blank Verse অর্থ-
Correct Answer:
খ: অমিত্রাক্ষর
Explanation:
Blank Verse অর্থ- সঠিক উত্তর অমিত্রাক্ষর অনুপ্রাস - এর ইংরাজি Alliteraion. মহাকাব্য ইংরেজি epic, Blank Verse অর্থ অমিত্রাক্ষর।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল ‘আনোয়ারা’ ১৯১৪ সালে রচিত নজিবর রহমানের একটি উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করেন পঞ্চদশ শতকের প্রথম শতকে। ফারসি কবি জামীর কাব্য অনুসারে ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে দৌলত উজির বাহরাম খান রচনা করেন ‘লাইলী - মজনু’ কাব্য। কালগত দিক থেকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর রচিত ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮)।
”হ্ম” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ?
Correct Answer:
খ: হ্+ম
Explanation:
”হ্ম” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ? সঠিক উত্তর হ্+ম কিছু সংযুক্ত ধ্বনি নিম্নরূপঃ ঞ + চ = ঞ্চ, ঞ + জ = ঞ্জ, জ + ঞ = জ্ঞ, ত + ম = ত্ন, হ + ন = হ্ন, হ + ণ = হ্ণ।
এক কথায় প্রকাশ করুন, “যার স্ত্রী মারা গিয়েছে”
Correct Answer:
খ: বিপত্নীক
Explanation:
এক কথায় প্রকাশ করুন, “যার স্ত্রী মারা গিয়েছে” সঠিক উত্তর বিপত্নীক যার স্ত্রী মারা গিয়েছে - বিপত্নীক। যার স্বামী মারা গিয়েছে - বিধবা। পত্নীসহ বর্তমান - সপত্নীক। তাই সঠিক উত্তর - বিপত্নীক।
”সমকাল” পত্রিকার সম্পাদক-
Correct Answer:
গ: সিকান্দার আবু জাফর
Explanation:
”সমকাল” পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকাটি ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় একটি মাসিক সাহিত্য পত্র হিসেবে।
কোনটি নজরুলের রচনা নয়?
Correct Answer:
খ: শেষ প্রশ্ন
Explanation:
কোনটি নজরুলের রচনা নয়? সঠিক উত্তর শেষ প্রশ্ন অপ্রাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্ক প্রধান ও সমস্যামুলক উপন্যাস ‘শেষ প্রশ্ন’। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কমল, শিবনাথ, মনোরমা, অজিত, নীলিমা, আশুবাবু প্রভৃতি।
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি ও ধবনির পরিবর্তন, বর্ণ প্রকরণ ও উচ্চারণ, ণত্ব ও ষত্ব বিধান।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ঘ: ১৯১৩ খ্রি.
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১৯১৩ খ্রি. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১২ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে গমনকালে জাহাজে বসেই বাংলা ‘গীতাঞ্জলী’ ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেন। সেগুলো Song Offerings নামে ১৯১২ - র নভেম্বরে ইংল্যান্ডেই প্রকাশিত হয় এবং ঐ গ্রন্থের আলোকেই ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
”অর্ধচন্দ্র” এর অর্থ কোনটি?
Correct Answer:
খ: গলাধাক্কা দেয়া
Explanation:
”অর্ধচন্দ্র” এর অর্থ কোনটি? সঠিক উত্তর গলাধাক্কা দেয়া অর্ধচন্দ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা দেয়া।
”যেমন কাজ করবে তেমন ফল পাবে”- বাক্যটির সরল রূপ কোনটি?
Correct Answer:
ক: কাজ অনুযায়ী ফল পাবে
Explanation:
”যেমন কাজ করবে তেমন ফল পাবে”- বাক্যটির সরল রূপ কোনটি? সঠিক উত্তর কাজ অনুযায়ী ফল পাবে সরল বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে । যেমন - বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও। খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। কাজ অনুযায়ী ফল পাবে প্রভৃতি সরল বাক্যের উদাহরণ।
”বিষাদ-সিন্ধু” কার রচনা?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
”বিষাদ-সিন্ধু” কার রচনা? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি ইতিহাস - আশ্রিত উপন্যাস। এ উপন্যাসটিকে মোট তিনটি পর্বে সাজানো হয়েছে। যথা - মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ - বধ পর্ব।
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ?
Correct Answer:
গ: রাম
Explanation:
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ? সঠিক উত্তর রাম প্রদত্ত উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনি নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকরি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
”কি আঁচল বিছায়েছ ...... নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
Correct Answer:
খ: বটের মূলে
Explanation:
”কি আঁচল বিছায়েছ ...... নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে? সঠিক উত্তর বটের মূলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গানের প্রথম ১০ পঙ্গক্তির ৭নং পঙ্গক্তি ‘কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে’।
কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ-
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ- সঠিক উত্তর উপরের সবগুলো সঠিক উত্তর হবে (ঘ)। কারণ সবগুলোই কায়কোবাদের রচনাকর্ম। ‘অশ্রুমালা’ (১৮৯৫) বিখ্যাত গীতিকাব্য, ‘মহাশ্মশান’ (১৯০৪) মহাকাব্য তাকে অমরত্ব দান করেছে। আর ‘অমিয় ধারা’ (১৯২৩) তার অন্যতম কাব্যগ্রন্থ।
কোনটি “মহাকাব্য”?
Correct Answer:
গ: প্যারাডাইস লস্ট
Explanation:
কোনটি “মহাকাব্য”? সঠিক উত্তর প্যারাডাইস লস্ট জন মিল্টন রচিত ‘প্যারাডাইস লস্ট’ একটি মাহাকাব্য। এ মহাকাব্যটি প্যারাডাইস রিগেইনডকে অনুসরণ করে লেখা হয়, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এ মহাকাব্যে আদম ইভের সৃষ্টি, স্বর্গ থেকে পতন দেখানো হয়েছে।
যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
যার দুই হাত সমান চলে, তাকে কি বলে? সঠিক উত্তর সব্যসাচী যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলে। আধুনিক বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে সৈয়দ শামসুল হককে বোঝানো হয়।
ধাতু কত প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
Explanation:
ধাতু কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার ধাতু তিন প্রকারের। যথা ১. মৌলিক ধাতু ২. সাধিত এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।
বাংলা কবিতায় ছন্দ কত প্রকার?
Correct Answer:
খ: তিন প্রকার
Explanation:
বাংলা কবিতায় ছন্দ কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার বাংলা কবিতার ছন্দ তিন প্রকার । যথা : ১. স্বরবৃত্ত ছন্দ, ২. মাত্রাবৃত্ত ছন্দ ও ৩. অক্ষরবৃত্ত ছন্দ।
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-
Correct Answer:
গ: কানায় কানায় পরিপূর্ণ
Explanation:
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ- সঠিক উত্তর কানায় কানায় পরিপূর্ণ কানসোয়া শব্দের অর্থ - কানায় কানায় পরিপূর্ণ। কোন জিনিস টুই টুম্বুর বা সম্পূর্ণ ভাবে পূরণ বুঝাইতে কানসোঁয়া শব্দটি ব্যবহৃত হয়।
”হরতন” কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ওলন্দাজ
Explanation:
”হরতন” কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ওলন্দাজ ইস্কাপন, রুইতন, টেকˎকা, তুরুপ, হরতন ইত্যাদি ওলন্দাজ শব্দ।
”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত?
Correct Answer:
ক: পানিপথের যুদ্ধ
Explanation:
”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত? সঠিক উত্তর পানিপথের যুদ্ধ নাট্যকার মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ । ইতিহাসকে অবলম্বন করে এ নাটকের কেন্দীয় চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতা খাঁ প্রমুখ।
”গমন” শব্দের মূল ধাতু কোনটি?
Correct Answer:
ঘ: গম্
Explanation:
”গমন” শব্দের মূল ধাতু কোনটি? সঠিক উত্তর গম্ ‘গমন’ শব্দটি ‘অন’ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এর মূল ধাতু গম। গম + অন, কাঁদ + অন = কাঁদন, নাচ + অন = নাচন। শব্দগুলো ‘অন’ প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
Correct Answer:
ঘ: বন পাংশুল
Explanation:
কোনটি সেলিম আল দীন রচিত নাটক? সঠিক উত্তর বন পাংশুল নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো উওন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাতহদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, ঊষা উৎসব প্রভৃতি।
সমাস বাক্যকে-
Correct Answer:
খ: সংক্ষেপ করে
Explanation:
সমাস বাক্যকে- সঠিক উত্তর সংক্ষেপ করে সমাস মানে মিলন, সংক্ষেপ অথবা একাধিক পদের একপদীকরণ। কাজেই সমাস বাক্যকে সংক্ষেপ করে বা একাধিক শব্দকে এক সাথে যুক্ত করে।
কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
খ: কলাপী
Explanation:
কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর কলাপী ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ হলো গাছ, তরু, আআদপ, বিটপী, দ্রুউম, মহীরুহ, শাখী, অটবী, পল্লবী। ক্লাপী অর্থ ময়ূর।
জসীমউদ্দীনের “কবর” কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?
Correct Answer:
গ: তরমুজ
Explanation:
জসীমউদ্দীনের “কবর” কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? সঠিক উত্তর তরমুজ পল্লীকবি জসীমউদ্দীন কবর কবিতায় দাদু দাদীর জন্য শাপলার হাটে তরমুজ বিক্রি করে ছ পয়সায় পুঁতির মালা ক্রয় করতো।
শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা “স্মৃতিস্তম্ভ” কার লেখা?
Correct Answer:
ক: আলাউদ্দিন আল আজাদ
Explanation:
শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা “স্মৃতিস্তম্ভ” কার লেখা? সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ রচিত মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা স্মৃতিস্তম্ভ। এ কবিতাটি লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?
Correct Answer:
গ: অতুলপ্রসাদ সেন
Explanation:
”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন কবি, গীতিকার ও সুরকার অতুল্প্রসাদ সেন রচিত ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা’ চরণ ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আওন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
Correct Answer:
ঘ: কালের ধুলোয় লেখা
Explanation:
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী? সঠিক উত্তর কালের ধুলোয় লেখা আধুনিক কবি শামসুর রহমানের আত্মজীবনী ‘কালোর ধূলোয় লেখা’। তার এ সাহিত্যকর্মটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ১৭ আগস্ট।
শঙ্খনীল কারাগার” উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
Explanation:
শঙ্খনীল কারাগার” উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত কতিপয় সাড়া সাজানো উপন্যাস হলো – নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প।
”কপোত” শব্দটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: কবুতর
Explanation:
”কপোত” শব্দটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর কবুতর ‘কপোত’ শব্দটি বিশেষ্য। যার প্রতিশব্দ কবুতর, পায়রা প্রভৃতি। এর স্ত্রীবাচক শব্দ হলো কপোতী বা কপোতিনী।
”মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে-
Correct Answer:
গ: মাথার দিব্যি
Explanation:
”মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে- সঠিক উত্তর মাথার দিব্যি মাথা খাও অর্থা মাথার দিব্যি।
”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনা্থ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাস । এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
Correct Answer:
ক: পথের দাবি
Explanation:
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? সঠিক উত্তর পথের দাবি খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ একটি রাজনৈতিক উপন্যাস। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের এ উপন্যাসে উৎসাহিত করা হয়েছে। এ কারণে ব্রিটিশ সরকার কর্তৃক এ উপন্যাসটিকে বাজেয়াপ্ত করা হয়।
”নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: বাগান
Explanation:
”নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর বাগান ‘নিকুঞ্জ’ শব্দটি বিশেষ্য। এর অর্থ বাগান, বনে বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত জায়গা, লতাগৃহ।
”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে?
Correct Answer:
ক: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
”চিলেকোঠার সেপাই” এর রচয়িতা কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। উপন্যাসের নায়ক ওসমান। দেশ বিভাগে উদ্বাস্তু ওসমান ঢাকায় কোনো বাড়ির চিলেকোঠায় আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নিজে অংশগ্রহন করে। লেখকের অপর একটি বিখ্যাত উপন্যাস হলো ‘খোয়াবনামা’।
”তুমি না সেদিন বাড়ী গিয়েছিলে?” এখানে “না” কোন অর্থে ব্যবহৃত ?
Correct Answer:
ঘ: নিশ্চয়তা
Explanation:
”তুমি না সেদিন বাড়ী গিয়েছিলে?” এখানে “না” কোন অর্থে ব্যবহৃত ? সঠিক উত্তর নিশ্চয়তা ‘না’ শব্দটি সাধারনত নঞ্চঅর্থক অর্থপ্রকাশ করে। তবে কখনো কখনো ‘না’ শব্দের মাঝে বসে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে। প্রশ্নে উল্লিখিত বাক্যে ‘না’ দ্বারা নিশ্চয়তাকে বোঝানো হয়েছে।
”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: নিদ্রিত
Explanation:
”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর নিদ্রিত ‘সুপ্ত’ অর্থ নিদ্রিত, অব্যাক্ত, স্বকর্মে বিরত। এর স্ত্রীবাচক শব্দ ‘সুপ্তা’। আর ‘সুপ্তি’ অর্থ নিদ্রা। ‘সুপ্তোথিত’ অর্থ নিদ্রা হতে জাগরিত।
”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
খ: নিঃস্ব
Explanation:
”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর নিঃস্ব ‘কপর্দকহীন’ শব্দের অর্থ শিবের জটা, কড়ি (সামুদ্রিক) প্রাণী বিশেষের খোল), কড়া, সামান্য পরিমাণ ধন প্রভৃতি। কপর্দকহীন বা কপর্দক শূন্য অর্থ নিঃস্ব।
”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: লাল রং
Explanation:
”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর লাল রং ‘লোহিত’ শব্দটি বিশেষণ হলে অর্থ লাল, রক্ত বর্ণ। আর বিশেষ্য হলে অর্থ লাল রং।
”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: হতবুদ্ধি
Explanation:
”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হতবুদ্ধি ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হতবুদ্ধি, বিপদের মধ্যে ভয়ে - ভাবনায় আকুল হওয়া, বিপদে সমাধানের উপায় না দেখা, ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া।
সনন্দ করা ছদ্মনাম?
Correct Answer:
ঘ: নারায়ণ গঙ্গোপাধ্যায়
Explanation:
সনন্দ করা ছদ্মনাম? সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় ‘সুনন্দ’ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। প্রম্থ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। ‘পরশুরাম’ হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম এবং বঙ্কিমচন্দ্রের উপাধি ‘সাহিত্য সম্রাট’।
বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ১৮২৯ সালে
Explanation:
বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮২৯ সালে বঙ্গদূত পত্রিকাটি ১৮২৯ সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয়। অন্যদিকে, ১৭৮০ সালে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়।
”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ক: হঠাৎ বিপদ হওয়া
Explanation:
”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হঠাৎ বিপদ হওয়া ‘আকাশ’ ভেঙে পড়া’ বাগধারাটির অর্থ মহাবিপদে পড়া, আকস্মিক বা হঠাৎ বিপদ হওয়া। অন্যদিকে, ‘আকাশ ভাঙ্গা’ বাগধারাটির অর্থ সারা আকাশ জুড়ে নামে এমন, ‘আকাশ ফাটানো’ বাগধারাটির অর্থ প্রচন্ড চিৎকার করা।