Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নাটক কোনটি?
Correct Answer:
ক: রক্ত করবী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নাটক কোনটি? সঠিক উত্তর রক্ত করবী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক - রক্ত করবী। "রক্ত - করবী" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ইংরেজি ১৯২৬ সালে। অনেকের মতে এটি রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ নাটক।
অনুগ্রহ এর বিপরীত শব্দ কোণটি ?
Correct Answer:
ক: নিগ্রহ
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: মন্দ অর্থে
Explanation:
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর মন্দ অর্থে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০ টি। তন্মধ্যে "অপ" একটি। "অপ" উপসর্গটি বিপরীত, নিকৃষ্ট বা মন্দ, স্থানান্তর, বিকৃত অর্থে ব্যবহার হয়। যেমন: নিকৃষ্ট বা মন্দ অর্থে - অপযশ, অপসৃষ্টি, অপকর্ম, অপদেবতা ইত্যাদি। তাই উত্তর হবে: মন্দ অর্থে।
"আঁতাত" শব্দটি কোন ভাষা হতে আগত?
Correct Answer:
গ: ফরাসি
Explanation:
"আঁতাত" শব্দটি কোন ভাষা হতে আগত? সঠিক উত্তর ফরাসি "আঁতাত" শব্দটি ফরাসি ভাষা হতে আগত। ফারসি শব্দ : বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। (৩) বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
তিমির এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
ক: আলো
সমীর শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: বাতাস
Explanation:
সমীর শব্দটির অর্থ কি? সঠিক উত্তর বাতাস সমীর শব্দটির অর্থ বাতাস। সমীর শব্দটির অর্থ : বায়ু, বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক কে?
Correct Answer:
ক: মধুসূদন দত্ত
Explanation:
অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক কে? সঠিক উত্তর মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল।
'যা কষ্টে লাভ করা যায়' এর এক কথায় কি?
Correct Answer:
খ: দুর্ল্ভ
Explanation:
'যা কষ্টে লাভ করা যায়' এর এক কথায় কি? সঠিক উত্তর দুর্ল্ভ এক কথায় প্রকাশ : যা কষ্টে জয় করা যায় - দুর্জয় যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজ্রুল ইসলাম
Explanation:
'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজ্রুল ইসলাম 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের 'কান্ডারী হুশিয়ার' কবিতাটি ''সর্বহারা'' কাব্যের অন্তর্ভুক্ত। দুর্গম গিরি, কান্তার - মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি - নিশীথে, যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
দিন রাতের সন্ধিক্ষন -
Correct Answer:
ঘ: গোধুলী
শোনামাত্র যে স্মরণ রাখতে পারে- এক কথায় কি ?
Correct Answer:
ক: শ্রুতিধর
Explanation:
শোনামাত্র যে স্মরণ রাখতে পারে- এক কথায় কি ? সঠিক উত্তর শ্রুতিধর এক কথায় প্রকাশ : শোনামাত্র যে মনে রাখতে পারে - শ্রুতিধর যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা যে বনে মুনিঋষিগণ তপস্যার জন্য বাস করে - তপোবন।
নীল নবঘনে আষাঢ় গগনে........ ঠাই আর নাহিরে। এর খালি জায়গায় নিচের কোন শব্দটি বসবে?
Correct Answer:
খ: তিল
Explanation:
নীল নবঘনে আষাঢ় গগনে........ ঠাই আর নাহিরে। এর খালি জায়গায় নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তর তিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আষাঢ় তার প্রথম লাইন এর অংশ এটি।তিল শব্দ দিয়ে এখানে সামান্য বুঝানো হয়েছে।
পাখির .......... মত চোখ তুলে বলেছিলে নাটোরের বনলতা সেন- এরখালি জায়গায় কি বসবে?
Correct Answer:
গ: নীড়ের
বিশ্বকবি এর সমাস কি হবে?
Correct Answer:
খ: বিশ্বের কবি
Explanation:
বিশ্বকবি এর সমাস কি হবে? সঠিক উত্তর বিশ্বের কবি বিশ্বকবি এর সমাস হবে - বিশ্বের কবি। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন: চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। এরূপ - বিশ্বকবি, ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুড়বাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অপদার্থ
Explanation:
'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপদার্থ 'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ - অপদার্থ। আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) – তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি।
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয় ?
Correct Answer:
ঘ: নৌকাডুবি
Explanation:
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয় ? সঠিক উত্তর নৌকাডুবি রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে নৌকাডুবি নাটক নয়। নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। উপন্যাসটি ১৩১০ - ১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় বলে -
Correct Answer:
গ: স্মার্ত
Explanation:
যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় বলে - সঠিক উত্তর স্মার্ত স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ। স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার। যিনি স্মৃতি শাস্ত্র জানেন = স্মার্ত।
'সংশয়' -এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: প্রত্যয়
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ -
Correct Answer:
ক: অপ্রয়োজনীয়
Explanation:
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ - সঠিক উত্তর অপ্রয়োজনীয় 'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ - অপ্রয়োজনীয়। ঢাকের বাঁয়া বাগধারার প্রকৃত অর্থ (সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি)।
'বাঘের চামড়া' - কে এক বলে -
Correct Answer:
গ: কৃত্তি
Explanation:
'বাঘের চামড়া' - কে এক বলে - সঠিক উত্তর কৃত্তি অজিন - [বিশেষ্য পদ] পশুচর্ম; চর্ম নির্মিত আসন, মৃগচর্ম।সাপের খোলস - নির্মোকহরিনের চামড়াবাঘের চামড়া - কৃত্তি
'বড় যদি হতে চাও ছোট হও তবে' - বাক্যটিতে ছোট শব্দটি কি অর্থে ব্যবহৃত ?
Correct Answer:
গ: নম্র
শব্দের ক্ষুদ্রত্তম অংশ কি?
Correct Answer:
খ: ধ্বনি
Explanation:
শব্দের ক্ষুদ্রত্তম অংশ কি? সঠিক উত্তর ধ্বনি শব্দের ক্ষুদ্রত্তম অংশ ধ্বনি। কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক কে?
Correct Answer:
খ: হাসান হাফিজুর রাহমান
Explanation:
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রাহমান "একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রাহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
দ্রুত উচ্চারনের জন্য শব্দ আদি,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
Correct Answer:
খ: সম্প্রকর্ষ
Explanation:
দ্রুত উচ্চারনের জন্য শব্দ আদি,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে? সঠিক উত্তর সম্প্রকর্ষ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন : আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ। মধ্য স্বরলোপ : অগুরু > অগ্রু। অন্ত্য স্বরলোপ : আশা>আশ, আজি>আজ।
ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?
Correct Answer:
গ: ধাতু
Explanation:
ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে? সঠিক উত্তর ধাতু ক্রিয়া পদের মূল অংশ কে ধাতু বলে। যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু। ধাতু নির্দেশ করতে ব্যবহৃত চিহ্নটিকে (√)করণী বলে।
"পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
"পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। সৈয়দ হকের কবিতায় রয়েছে গভীর অনুপ্রেরণা। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে ১৯৬১ সালে প্রকাশিত হয়। পরে বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভেতর, নাভিমূলে ভস্মাধার, আমার শহর ঢাকা, বেজান শহরের জন্য কেরাম, বৃষ্টি ও জলের কবিতা কাব্যগ্রন্থগুলো তাকে পাঠকমহলে জনপ্রিয় করে তুলে।
ণ-ত্ব ও ষ-তে বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণ-ত্ব ও ষ-তে বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ণ - ত্ব ও ষ - তে বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ,বর্ণের বিন্যাস,সন্ধি,ণ - ত্ব বিধান,ষ - ত্ব বিধান। মনের রাখার কৌশল ধ্বনি ণ,ষ ও বর্ণের সাথে সন্ধি করে।
বিভক্তিহীন নাম শব্দ কে কি বলে?
Correct Answer:
গ: প্রাতিপাদিক
Explanation:
বিভক্তিহীন নাম শব্দ কে কি বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দ কে প্রাতিপাদিক বলে। প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
"ইন্দ্রনাথ" শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র-
Correct Answer:
ঘ: শ্রীকান্ত
Explanation:
"ইন্দ্রনাথ" শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র- সঠিক উত্তর শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসে প্রধান চরিত্র শ্রীকান্ত। এছাড়া এখানে অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত - রাজলক্ষ্মী। শ্রীকান্ত - রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদাদিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমললতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ - সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে। শ্রীকান্ত চরিত্রটির মধ্য দিয়ে লেখকের ব্যক্তিজীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা।
হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ঘ: তদ্ভব
Explanation:
হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর তদ্ভব তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। যেমন: হাত, পা, নাক, চামার ইত্যাদি। এগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Correct Answer:
ক: রাবণের চিতা
Explanation:
’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? সঠিক উত্তর রাবণের চিতা Hints: চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা " যা কখন ও শেষ হয় না এটা বোঝানো হয়েছে।
বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-
Correct Answer:
খ: দিগ্দর্শন
Explanation:
বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো- সঠিক উত্তর দিগ্দর্শন Himts: বাংলা ভাষায় প্রথম সাময়িক 'দিগদর্শন ' ১৮১৮ সালে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। দিগদর্শন ছিল মূলত নীতি ধর্ম তত্ত্বমূলক মাসিক সাময়িক পত্রিকা।
’বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
’বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন Hints: মীর মশাররফ হোসেন রচিত কয়েকটি নাটক হলো - বসন্তকুমারী, জমীদার দর্পন, বেহুলা গীতাভিনয় ও টালা অভিনয়। তার রচিত প্রহসন - এর উপায় কি, এ কি!, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ ইত্যাদি।
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়?
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত Hints: সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি " ছন্দের জাদুকর " শামসুর রাহমানের উপাধি " নাগরিক কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, ও প্রমথ চৌধরীর ছদ্মনাম বীরবল।
’পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’ প্রবচনটির অর্থ কি?
Correct Answer:
ক: বিপদে পড়ে কাজ করা
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?
Correct Answer:
খ: রঙ্গলাল বন্দোপাধ্যায়
Explanation:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা? সঠিক উত্তর রঙ্গলাল বন্দোপাধ্যায় Hints: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ' পদ্মিনী উপাখ্যান ' কাব্যের ' স্বাধীনতা - হীনতায় কে বাঁচিতে চায়' স্তবকটি দেশাত্মবোধের এক শাশ্বত বাণী বিশেষ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, শূরসুন্দরী, নীতি কুসুমাঞ্জলি ও কাঞ্চী কাবেরী।
’এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে সপ্তমী
Explanation:
’এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী Hints: ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। একানে " সাবানে" শব্দটি হলো করণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি ' এ ' যুক্ত আছে।
ড. মুহম্মদগ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
Correct Answer:
ঘ: গৌড়ীয় প্রাকৃত
Explanation:
ড. মুহম্মদগ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? সঠিক উত্তর গৌড়ীয় প্রাকৃত Hints: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্বব খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ি প্রাকৃত ভাষা থেকে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশক শতাব্দীতে মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্বব।
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
Correct Answer:
ঘ: ভাই
Explanation:
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? সঠিক উত্তর ভাই কিছু কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন: দেবর - ননদ এবং জা ভাই - বোন এবং ভাবী( ভাইয়ের স্ত্রী) তাই সঠিক উত্তর : ভাই।
’পাথরে পাঁচ কিল’- বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: প্রবল সৌভাগ্য
’টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: দীর্ঘ আলাচনা
এক কথায় প্রকাশ করুন : ’যা লাফিয়ে চল ‘-
Correct Answer:
ঘ: প্লবগ
’পানি’ এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: িউদম
Explanation:
’পানি’ এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর িউদম ’পানি’ এর সমার্থক শব্দ উদক। পানি শব্দের অর্থ: জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
’সমুদ্র’ -এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: পাথার
Explanation:
’সমুদ্র’ -এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পাথার সমুদ্র এর সমার্থক শব্দ সাগর, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি গগন - আকাশ অরুণ - সূর্য বহ্নি - আগুন
কোনো মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে?
Correct Answer:
খ: ৫টি
এক কথায় প্রকাশ করুন : ’কোথাও উন্নত কোথাও অবনত’-
Correct Answer:
খ: বন্ধুর
’ঐহিক’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: পারত্রিক
কোন পন্ডিত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন?
Correct Answer:
ঘ: মুনিদত্ত
Explanation:
কোন পন্ডিত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন? সঠিক উত্তর মুনিদত্ত পন্ডিত মুনিদত্ত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন। সংস্কৃত টীকাকার মুনিদত্ত । তিনি চর্যাপদের ৪ টি পুঁথি লিখেন । এতে ধারাবাহিকভাবে নিম্নোক্ত কাজগুলাে করেন 1. a ) তিনি মুলপদগুলাে লিখেন । চর্যাপদের কবিতাগুলা প্রতিটি ৮/১০/১২ ও ১৪ চরণের ছিল । এর মধ্যে সর্বাধিক কবিতা ১০ চরণ । 2. b ) এরপর তিনি পদগুলােকে সমকালীন বাংলায় রূপান্তরিত করেন । 3. c ) এবং প্রতিটি পদের টীকা ভাষ্য প্রদান করেন । তবে ১১ নং পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি ।
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য?
Correct Answer:
ঘ: বীরাঙ্গনা
Explanation:
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য? সঠিক উত্তর বীরাঙ্গনা বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকয়ী, লক্ষ্মণের প্রতি সূপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা— এই ১১টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ - পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী - হৃদয়ের কথকতায় ব্যক্ত করিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
Correct Answer:
গ: তাসের দেশ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? সঠিক উত্তর তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। তাসের দেশ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুুক্তির জন্যে রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন। রবীন্দ্রনাথ তাঁর "তাসের দেশ" নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসু উৎসর্গ করেন।