Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
জেলে - এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী?
Correct Answer:
খ: এজাল +ইয়া
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ক: সংযুক্ত
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কী পদ বলে?
Correct Answer:
ক: সমস্যমান পদ
অগ্রজ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অনুজ
' নিরানব্বইয়ের ধাক্কা ' বাগধারাটির অর্থ -
Correct Answer:
ক: সঞ্চয়ের প্রবৃত্তি
' তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোনদিন ' নিন্মের কোনটি থেকে নেওয়া?
Correct Answer:
ক: একুশের গল্প
যার কোনো কিছু থেকেই ভয় নেই - এক কথায় প্রকাশ কী ?
Correct Answer:
গ: অকূতভয়
' আপণ 'শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: দোকান
' সওগাত ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: উপহার
' পর্বত ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: ভূধর
Explanation:
' পর্বত ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ভূধর পর্বত শব্দের সমার্থক শব্দ হলো - অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল, নাগ, মহীধর, ক্ষিতিধর। পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো - বসুমতী, বসুন্ধরা, বসুধা, ধরা, মেদিনী, মহি, অদিতি।
' জনৈক ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: জন + এক
জ্ঞ এর বিশ্লিষ্ট রূপ - ?
Correct Answer:
খ: জ + ঞ
Explanation:
জ্ঞ এর বিশ্লিষ্ট রূপ - ? সঠিক উত্তর জ + ঞ জ্ঞ = জ + ঞ; যেমন - জ্ঞান
অশুদ্ধ বানান কোনটি?
Correct Answer:
ঘ: ভূল
Explanation:
অশুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর ভূল শুদ্ধ বানান, ভুল : (বিশেষ্য পদ) ভ্রম, ভ্রান্তি; বিস্মৃতি; অনর্থক ধারণা শত্রকে বন্ধু বলে ভুল.; প্রলাপ ভুল বকা।
যা বলা হয়নি - এর এক কথায় প্রকাশ হলো -
Correct Answer:
গ: অনুক্ত
Explanation:
যা বলা হয়নি - এর এক কথায় প্রকাশ হলো - সঠিক উত্তর অনুক্ত যা বলা হয়নি - অনুক্ত। যা বলা হয়েছে - উক্ত। যা বলা হবে - বক্তব্য। যা বলা উচিত নয় - অকথ্য। সঠিক উত্তর - অনুক্ত।
' ফণি মনসা ' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
' ফণি মনসা ' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য - ফনি - মনসা। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - অগ্নিবীণা, দোলন চাঁপা, ছায়ানট, বিষের বাঁশি, সাম্যবাদী ইত্যাদি।
' খক্ষ ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: ভল্ল
জজ সাহেব - শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
জজ সাহেব - শব্দটি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলে। কর্মধারায় সমাসে পরপদের অর্থই প্রধান। জজ সাহেব = যিনি জন তিনিই সাহেব।
জসীমউদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: রাখালী
Explanation:
জসীমউদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালী জসীমউদ্দিন এর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ হলো - রাখালী। কবর কবিতাটি রাখালী কাব্য গ্রন্থের অন্তগর্ত। কবি জসীমউদ্দিন কবর কবিতা প্রথম প্রকাশ করে কল্লোল পত্রিকায়। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ ক্লাসের ছাত্র ছিলেন।
ঢাকের কাঠি - বাগধারাটির অর্থ কি ?
Correct Answer:
খ: তোষামুদে
Explanation:
ঢাকের কাঠি - বাগধারাটির অর্থ কি ? সঠিক উত্তর তোষামুদে ঢাকের কাঠি (তোষামোদ): কেরানী সাহেব বড় সাহেবের ঢাকের কাঠি।
' চিলকে ঢিল মেরো না ' এখানে 'ঢিল' কোন কারকে শুন্য বিভক্তি ?
Correct Answer:
ঘ: করণ
লালসালু উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ ওয়ালিউল্লাহ
Explanation:
লালসালু উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ "লালসালু " সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক সমস্যা মূলক উপন্যাস। এছাড়াও তিনি চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, উপন্যাস রচনা করেন।
সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer:
ক: শেখ নেয়ামত আলী
Explanation:
সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর শেখ নেয়ামত আলী "সূর্য দীঘল বাড়ি" ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। ছায়াছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। । আবু ইসহাকের উপন্যাস "সূর্য দীঘল বাড়ী" (১৯৫০) অবলম্বনে প্রথম সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র এটি।
বাংলা সন প্রবর্তন করেন কে?
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা সন প্রবর্তন করেন কে? সঠিক উত্তর সম্রাট আকবর কৃষি কাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবার ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহনের সময় থেকে কার্যকর হয়।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করে হয়েছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করে হয়েছিল? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম.এ.জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহন করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ?
Correct Answer:
গ: UNESCO
Explanation:
২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ? সঠিক উত্তর UNESCO বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়। বর্তমানে UNESCO এর সদস্য রাষ্ট্র ১৯৩ টি।
মৌমাছিতে কোন এসিড থাকে?
Correct Answer:
খ: ফরমিক এসিড
Explanation:
মৌমাছিতে কোন এসিড থাকে? সঠিক উত্তর ফরমিক এসিড মৌমাছিতে ফরমিক এসিড থাকে। তেঁতুল, আঙুরে টারটারিক এসিড থাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
Correct Answer:
খ: মহিউদ্দিন আহমদ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? সঠিক উত্তর মহিউদ্দিন আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " বায়ান্নর দিনগুলো" তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করেন। এ সময় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দীন আহমদ।
'পিতামাতা' শব্দটি কোন সমাস?
Correct Answer:
খ: দ্বন্দ্ব
Explanation:
'পিতামাতা' শব্দটি কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর - এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়। যেমন: মাতা ও পিতা = মাতা - পিতা।
নিম্নে উল্লিখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
Correct Answer:
ঘ: হাতে হাতে
Explanation:
নিম্নে উল্লিখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে? সঠিক উত্তর হাতে হাতে বাংলা ভাষার কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ দুই বার ব্যবহৃত হয়ে যখন অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে দিরুক্ত শব্দ বলে। যেমন: ভালো ভালো, বড় বড়, হাতে হাতে।
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোষাক
Explanation:
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোষাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের সার্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হলো তৈরি পোশাক। ২০১৭ - ১৮ ( জুলাই - জুন) অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১৫, ৪২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪১.৫২%।
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
কড়কড় - শব্দটি কোন অব্যয়?
Correct Answer:
ঘ: অনুকার
Explanation:
কড়কড় - শব্দটি কোন অব্যয়? সঠিক উত্তর অনুকার যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন : বজ্রের ধ্বনি : কড় কড় মেঘের গর্জন : গুড় গুড় বৃষ্টির তুমূল শব্দ : ঝম ঝম সিংহের গর্জন : গর গর স্রোতের ধ্বনি : কল কল ঘোড়ার ডাক : চিহি চিহি বাতাসের গতি : শন শন কাকের ডাক : কা কা
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়
Correct Answer:
ক: ঢাকা বিশ্ববিদ্যালয়
Explanation:
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩ টি অনুষদ , ১২ টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৭৭ জন ছাত্র - ছাত্রী ও ৩ টি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন।
' আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ' গানিটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ' গানিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি " গানটির রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটির প্রথম ১০ পঙক্তি বাংলাদেশের জাতীয় সংগীত। এটি গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত।
শশাঙ্ক - শব্দের সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: চাঁদ
অনল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: দ্যুলোক
মনীষা শব্দের বিপরীত অর্থ কোনটি ?
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
মনীষা শব্দের বিপরীত অর্থ কোনটি ? সঠিক উত্তর নির্বোধ মনীষা শব্দের অর্থ প্রতিভা, প্রজ্ঞা।
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - উক্তিটি কার?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
' হাত ' শব্দটির শব্দটির উদ্ধৃতি কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: তার লেখার হাত আছে
Explanation:
' হাত ' শব্দটির শব্দটির উদ্ধৃতি কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর তার লেখার হাত আছে শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয়। যেমন: হাত আসা ( দক্ষতা), হাত গুটানো ( কার্যে বিরতি), হাত ধরা ( আয়ত্তে আসা), হাত ছাড়া ( হস্তচু্ত), হাত থাকা ( প্রভাব), হাতের পাঁচ ( শেষ সম্বল) ইত্যাদি। তার লেখার হাত আছে - মানে তার লেখার দক্ষতা আছে। অর্থাৎ তার লেখা ভালো।
দেয়াল গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ুন আহমেদ
Explanation:
দেয়াল গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ দেয়াল হুমায়ুন আহমদের একটি রাজনৈতিক উপন্যাস।
' পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
' পায়ের আওয়াজ পাওয়া যায় ' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক "পায়ের আওয়াজ পাওয়া যায় " সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক। এছাড়াও তার আরও কয়েকটি নাটক - নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক, ঈর্ষা ইত্যাদি।
বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক
Correct Answer:
গ: কিলোওয়াট
Explanation:
বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক সঠিক উত্তর কিলোওয়াট বিশ্বব্যাপী তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান বিদ্যূৎ শক্তির হিসাব নিকাশে কিলোওয়াট ঘন্টা একক ব্যবহার করা হয়। উল্লেখ্য তড়িৎপ্রবাহ, তড়িচ্চালক শক্তি এবং ক্ষমতার একক যথাক্রমে - আ্যম্পিয়ার(A), ভেল্ট (V), ওয়াট (W)।
আয়ু যেন পদ্ম পাতার নীড় - এ বাক্যে 'পদ্ম পাতার' কোন কারক?
Correct Answer:
ক: অধিকরণ
Explanation:
আয়ু যেন পদ্ম পাতার নীড় - এ বাক্যে 'পদ্ম পাতার' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে। পদ্ম পাতা - - অধিকারণ কারক
চাঁদের হাট - বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: প্রিয়জনদের সমাগম
Explanation:
চাঁদের হাট - বাগধারার অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জনদের সমাগম চাঁদের হাট (আত্মীয়সহ সুখের মিলন): ছেলেমেয়ে, নাতি - নাতনী নিয়ে প্রিন্সিপ্যাল সাহেবের সংসার চাঁদের হাট।
চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: তুর্কি
এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোন শহরে?
Correct Answer:
গ: ম্যানিলা
Explanation:
এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোন শহরে? সঠিক উত্তর ম্যানিলা ADB ( Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। এর সদর দপ্তর ফিলিপাইন ম্যানিলায় অবস্থিত।
বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে 'আলালি ভাষা' আখ্যা দেওয়া হয়?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে 'আলালি ভাষা' আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্র - র রচনা রীতিকে " আলালি ভাষা বলা হয় "। তিনি এই রীতি ব্যবহার করে তার ও বাংলা সাহিত্যর প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" রচনা করেন। কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতিকে বলা হয় " হুতোমী বাংলা"।
বিশ্বের বৃহত্তম হ্রদের নাম ----
Correct Answer:
ক: কাম্পিয়ান সাগর
Explanation:
বিশ্বের বৃহত্তম হ্রদের নাম ---- সঠিক উত্তর কাম্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হৃদ কাস্পিয়ান সাগরের আয়তন ৩, ৯৫, ২৯৯ বর্গ কিমি। এটি রাশিয়া , আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ও ইরানের কিছু অঞ্চল নিয়ে গঠিত। এর সর্ব্বোচ্চ গভীরতা ৯৪৬ মিটার।
কোন রচনার জন্য কবি নজরুলের জেল হয়?
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন রচনার জন্য কবি নজরুলের জেল হয়? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর আগমনে - কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়। রক্তাম্বরধারিণী মা - এই কবিতার জন্য কবির অগ্নিবীণা কাব্য নিয়ে নিষিদ্ধ হয়। বিদ্রোহী কবিতাটি ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়।
'এ যে দুর্লভ মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে ?' উক্তিটি কার?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর