Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?
Correct Answer:
গ: গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
Explanation:
কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? সঠিক উত্তর গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ - গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি। যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
দেশের- দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার?
Correct Answer:
খ: দারিদ্র
Explanation:
দেশের- দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার? সঠিক উত্তর দারিদ্র দারিদ্র্য বলতে বেঁচে থাকার জন্য আবশ্যকীয় প্রয়োজন মেটানোর জন্য অধীনস্থ সম্পদ বা আয়ের অপর্যাপ্ততাকে বোঝায়।দেশের দারিদ্র্য দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
'পদ্মরাগ' কার লেখা গ্রন্থ?
Correct Answer:
গ: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
'পদ্মরাগ' কার লেখা গ্রন্থ? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পদ্মরাগ (উপন্যাস) - রােকেয়া সাখাওয়াত হােসেন। পদ্ম গােখরা (গল্প) - কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী (কাব্য) - আলাওল। পদ্মাবতী (সমালােচনামূলক) - সৈয়দ আলী আহসান। পদ্মানদীর মাঝি (উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দীন।
রাত্রির সমার্থক শব্দ?
Correct Answer:
ক: শর্বরী
Explanation:
রাত্রির সমার্থক শব্দ? সঠিক উত্তর শর্বরী রাত্রির সমার্থক শব্দ শর্বরী। রাত্রির সমার্থক শব্দ: রাত, রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।
মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
Correct Answer:
ঘ: সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
Explanation:
মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সঠিক উত্তর সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ মীর মশাররফ হোসেন সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
'মৈমনসিংহ গীতিকা'র সংগ্রাহক কে?
Correct Answer:
গ: ড.দীনেশচন্দ্র সেন
Explanation:
'মৈমনসিংহ গীতিকা'র সংগ্রাহক কে? সঠিক উত্তর ড.দীনেশচন্দ্র সেন ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর পৃষ্ঠপোসকতায় মৈমনসিংহ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।
কার সাহিত্যিক ছদ্মনাম বীরবল ?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
কার সাহিত্যিক ছদ্মনাম বীরবল ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন। রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
জঙ্গম এর বিপরীত শব্দ?
Correct Answer:
ঘ: স্থবির
Explanation:
জঙ্গম এর বিপরীত শব্দ? সঠিক উত্তর স্থবির জঙ্গম এর বিপরীত শব্দ হলো - স্থবির। আকাশ এর বিপরীত শব্দ হলো - পাতাল। সাহসী এর বিপরীত শব্দ হলো - ভীরু।
নির্ভুল বানান-
Correct Answer:
খ: স্বায়ত্ত
Explanation:
নির্ভুল বানান- সঠিক উত্তর স্বায়ত্ত নির্ভুল বানান, স্বায়ত্ত - [বিশেষণ পদ] নিজাধীন, স্ববশ, স্বাধীন, আপনার বশীভূত।
কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরষ্কার প্রদান করে ?
Correct Answer:
গ: সাহিত্য
Explanation:
কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরষ্কার প্রদান করে ? সঠিক উত্তর সাহিত্য বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়
'বাংলাপিডিয়া' প্রকাশিত হয়__
Correct Answer:
খ: এশিয়াটিক সোসাইটি কৃর্তক
Explanation:
'বাংলাপিডিয়া' প্রকাশিত হয়__ সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি কৃর্তক বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ বিষয়ক প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি দুই ভাষাতে মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয় ।
'মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' । কার উক্তি?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' । কার উক্তি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' । রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাণী সমূহ: নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই, মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসি...
'রৌদ্য করোটিতে,' 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' 'বিধ্বস্ত নীলিমা ' রচনা করেছেন_
Correct Answer:
ঘ: শামসুর রহমান
Explanation:
'রৌদ্য করোটিতে,' 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' 'বিধ্বস্ত নীলিমা ' রচনা করেছেন_ সঠিক উত্তর শামসুর রহমান শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) রৌদ্র করোটিতে (১৯৬৩) বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) নিরালোকে দিব্যরথ (১৯৬৮) নিজ বাসভূমে (১৯৭০) বন্দী শিবির থেকে (১৯৭২) দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩) ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)
বাংলাদেশের জাতীয় কবির নাম ?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের জাতীয় কবির নাম ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেন।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রস্থ নয় ?
Correct Answer:
ঘ: ফাল্গুনী
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রস্থ নয় ? সঠিক উত্তর ফাল্গুনী সোনারতরী, ক্ষণিকা, সুেঁজুতি, পূরবী, কবিকাহিনী, চিত্রা, চৈতালী, কল্পনা প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫৬ টি কাব্য গ্রন্থ রচনা করেন।
'প্রশান্তি' শব্দের বিপরীতার্থক শব্দ কি ?
Correct Answer:
ক: অশিন্তি
Explanation:
'প্রশান্তি' শব্দের বিপরীতার্থক শব্দ কি ? সঠিক উত্তর অশিন্তি প্রশান্তি শব্দের বিপরীত শব্দ - অশান্তি। চঞ্চলতা এর বিপরীত শব্দ - স্থিরতা। নিন্দা এর বিপরীত শব্দ - খ্যাতি। সঠিক উত্তর - অশান্তি।
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই' উক্তিটি কোন লেখকের ?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই' উক্তিটি কোন লেখকের ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের "জীবিত ও মৃত" ছোট গল্প থেকে নেওয়া হয়েছে উক্তিটি। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি মোট ৫৬ টি কাব্য গ্রন্থ রচনা করেন।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে, কোথায় আবিষ্কৃত হয়েছিল?
Correct Answer:
ক: বাংলা ভাষার আদি নির্দশন ‘চর্যাপদ’ হ্রপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়।
'গড্ডলিকা প্রবাহ'- এর অর্থ কি ?
Correct Answer:
ক: অন্ধ অনুকরণ
Explanation:
'গড্ডলিকা প্রবাহ'- এর অর্থ কি ? সঠিক উত্তর অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডালিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোন আশা নেই।
আমু চরিত্র কোন গল্পের এবং গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আমু চরিত্র নয়ন তারা গল্পের এবং ঘল্পটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ
'যাহা কষ্টে জয় করা যায় '--তাকে এক কথায় বলা হয়--
Correct Answer:
খ: দুর্জয়
Explanation:
'যাহা কষ্টে জয় করা যায় '--তাকে এক কথায় বলা হয়-- সঠিক উত্তর দুর্জয় যাহা কষ্টে অর্জন করা যায় = কষ্টার্জিত । যা দমন করা যায় না - অদম্য। যা কষ্টে জয় করা যায় দুর্জয়। লাভ করেছে বা করা হয়েছে এমন - পরিশ্রমলব্ধ।
'সোনালী কাবিন' কাব্যের লেখক--
Correct Answer:
গ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন' কাব্যের লেখক-- সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' কাব্যের লেখক - - আল মাহমুদ। সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে এবং ৪১টি কবিতা রয়েছে।
কোনটি প্রতিশব্দ নয় ( কলহ ) ?
Correct Answer:
গ: কাটরা
Explanation:
কোনটি প্রতিশব্দ নয় ( কলহ ) ? সঠিক উত্তর কাটরা কলহ শব্দের অর্থ হলো - - ঝগড়া, বিবাদ, কোন্দল, দ্বন্দ্ব, মারামারি ইত্যাদি। কাটরা শব্দের অর্থ হলো - - কাঠের ঘর, বাজারের সারন্দীঘর, কাঠগড়া, কাঠের জিনিস।
'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' -বাক্যে 'উঠে' শব্দের অর্থ -
Correct Answer:
খ: বন্ধ হওয়া
Explanation:
'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' -বাক্যে 'উঠে' শব্দের অর্থ - সঠিক উত্তর বন্ধ হওয়া 'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' - বাক্যে 'উঠে' শব্দের অর্থ - বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এতদিন যে স্কুল অন্যের সাহায্যে চলছিলো সেই স্কুল সাহায্যের অভাবে উঠে গেছে অর্থাৎ বন্ধ হয়ে গেছে।
বাংলা সাহিত্যের দিকপাল , যার উপাধি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য কবি সম্রাট
Explanation:
বাংলা সাহিত্যের দিকপাল , যার উপাধি সঠিক নয় ? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য কবি সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় - অপরাজেয় কথাশিল্পী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় - সাহিত্য সম্রাট। সাহিত্যের রসবোদ্ধাদের নিকট হতে তিনি "সাহিত্য সম্রাট " উপাধি লাভ করেন।
কোনটি বাক্যটি সঠিক ?
Correct Answer:
ক: অধ্যয়নই ছাত্রদের তপস্যা
Explanation:
কোনটি বাক্যটি সঠিক ? সঠিক উত্তর অধ্যয়নই ছাত্রদের তপস্যা অধ্যয়নই ছাত্রদের তপস্যা - বাক্যটি সঠিক। অধ্যয়ন ছাত্রদের তপস্যা, অধ্যপনাই ছাত্রদের তপস্যা, অধ্যপনা ছাত্রদের তপস্যা। বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
গিন্নী কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
খ: অর্ধ-তৎসম
Explanation:
গিন্নী কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম গিন্নী অর্ধ - তৎসম শব্দ। যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না˂>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী˂>গিন্নী, বৈষ্ণব˂>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
রেখাচিত্র' কার রচনা?
Correct Answer:
খ: আবুল ফজল
Explanation:
রেখাচিত্র' কার রচনা? সঠিক উত্তর আবুল ফজল রেখাচিত্র' আবুল ফজলের রচনা। আবুল ফজল (১ জুলাই ১৯০৩ - ৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ: জীবনপথের যাত্রী রাঙ্গা প্রভাত(১৩৬৪) চৌচির(১৯৩৪) মাটির পৃথিবী(১৩৪৭) রেখাচিত্র সফরনামা দুর্দিনের দিনলিপি।
পঞ্চনদ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: দ্বিগু
Explanation:
পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর দ্বিগু পঞ্চনদ দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার), সপ্তাহ, পঞ্চনদ, পঞ্চভূত, ষড়ঋতু।
'পটল তোলা' এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: মারা যাওয়া
Explanation:
'পটল তোলা' এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর মারা যাওয়া পটল তোলা (অক্কা পাওয়া/মরে যাওয়া)— বাসের ধাক্কায় সে পটল তুলেছে।
এক কথায় প্রকাশ কর : সষ্মুখে অগ্রসর হয়ে অভ্যার্থনা
Correct Answer:
গ: প্রত্যুদ্গমন
Explanation:
এক কথায় প্রকাশ কর : সষ্মুখে অগ্রসর হয়ে অভ্যার্থনা সঠিক উত্তর প্রত্যুদ্গমন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যার্থনা - প্রত্যুদগমন। যার আগমনে কোনো তিথি নেই - অতিথি। স্বাগতম, সংবর্ধনা ও শুভেচ্ছা এগুলোর এক কথায় প্রকাশ হয় না। সুতরাং সঠিক উত্তর - প্রত্যুদগমন।
মৃতের মত অবস্থা যার -
Correct Answer:
খ: মুমূর্ষু
Explanation:
মৃতের মত অবস্থা যার - সঠিক উত্তর মুমূর্ষু মুমূর্ষু : (বিশেষণ পদ) মরতে বসেছে এমন, মরণাপন্ন। মৃতবৎ: বিবর্ণ, মড়ার মত ফ্যাকাসে বা বিকৃত, অস্বাভাবিক রকমের ।
'চিলেকোঠার সেপাই'- এর রচয়িতা -
Correct Answer:
খ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'চিলেকোঠার সেপাই'- এর রচয়িতা - সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'চিলেকোঠার সেপাই' - এর রচয়িতা - আখতারুজ্জামান ইলিয়াস। চিলেকোঠার সেপাই বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস। এটি ছিলো তার প্রথম উপন্যাস। আশির দশকের শুরুতে রোববার নামীয় সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৮৬ সালের অক্টোবর মাসে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়। বইটির উৎসর্গ করা ছিল তার পিতা বি. এম. ইলিয়াসকে। ১৯৯৩ সালের আগস্ট মাসে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এবছরই জুন মাসে কলকাতার প্রতিভাস প্রকাশনী থেকে বইটির কলকাতা সংস্করণ বের করা হয়।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি --
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি - - মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী---
Correct Answer:
ক: আবদুল লতিফ
Explanation:
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী--- সঠিক উত্তর আবদুল লতিফ আবদুল লতিফ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এ গানটি লেখেন। গানটির পরের লাইন হলো - ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় মোদের হাতে - পায়ে। আবদুল লতিফ এর বিখ্যাত গান হলো - আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
"টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম , অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না" -বাক্যটিতে ক্যটি বানান ভুল আছে ?
Correct Answer:
ক: ২ টি
Explanation:
"টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম , অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না" -বাক্যটিতে ক্যটি বানান ভুল আছে ? সঠিক উত্তর ২ টি লক্ষ অর্থ লাখ। আর লক্ষ্য অর্থ উদ্দেশ্য। একদা না হয়ে এক সময় হবে।
'যার কোনো উপায় নেই' - এক কথায় কি হবে?
Correct Answer:
ক: নিরুপায়
'বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ ' ____ পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
'যা বলা হয়নি'__ এক কথায় কি হবে?
Correct Answer:
খ: অনুক্ত
,'একাত্তরের দিনগুলো ' -স্মৃতিকথার গ্রস্থকার কে ?
Correct Answer:
খ: জাহানারা ইমাম
Explanation:
,'একাত্তরের দিনগুলো ' -স্মৃতিকথার গ্রস্থকার কে ? সঠিক উত্তর জাহানারা ইমাম শহীদ জননী জাহানারা ইমামের গল্পগ্রন্থ হলো - গজ কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, নিঃসঙ্গ পাইন, ক্যান্সারের সাথে বসবাস, প্রবাসের দিনগুলি, একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি শহীদ জননী জাহানারা ইমামের রচিত স্মৃতিকথার গ্রন্থাকার।
সুকান্ত ভট্রাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে?
Correct Answer:
খ: সামাজিক অনাচার ও বৈষম্য
Explanation:
সুকান্ত ভট্রাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর সামাজিক অনাচার ও বৈষম্য সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট ১৯২৬ - ১৩ই মে ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। তার কবিতায় সামাজিক আনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিধ্বনিত হয়।
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত?
Correct Answer:
ঘ: ক +ষ
Explanation:
'ক্ষ' যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত? সঠিক উত্তর ক +ষ ক্ষ = ক + ষ; যেমন - পক্ষ
তক্ষক শব্দের অর্থ -
Correct Answer:
ঘ: ছুতার
Explanation:
তক্ষক শব্দের অর্থ - সঠিক উত্তর ছুতার তক্ষক শব্দের অর্থ - ছুতার। তক্ষক (বিশেষ্য পদ) শব্দের অর্থ: যে তক্ষণ করে, ছুতার; সর্পবিশেষ, বাসুকির ভ্রাতা যে রাজা পরীক্ষিৎকে দংশন করেছিলেন; গিরগিটি + জাতীয় বিষধর প্রাণী।
'অগস্ত্য যাত্রা ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: শেষ বিদায়
যে উপকারীর অপকার করে তাকে বলা হয়-
Correct Answer:
গ: কৃতঘ্ন
Explanation:
যে উপকারীর অপকার করে তাকে বলা হয়- সঠিক উত্তর কৃতঘ্ন যে উপকারীর অপকার করে তাকে বলা হয় - কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় - অকৃতজ্ঞ।
'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' কোন কারক?
Correct Answer:
গ: অপাদানে ৭ মী
Explanation:
'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' কোন কারক? সঠিক উত্তর অপাদানে ৭ মী 'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও। দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। রক্ষিত: বিপদ থেকে বাঁচাও। বিপদে মোরে রক্ষা কর।
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম -
Correct Answer:
ক: রুপসী বাংলা
Explanation:
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম - সঠিক উত্তর রুপসী বাংলা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম - রুপসী বাংলা। রূপসী বাংলা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে দুঘর্টনায় অকালমৃত্যুর পর এর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়। কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
গ: পরি + ঈক্ষা
Explanation:
সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর পরি + ঈক্ষা পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি + ঈক্ষা। ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ঈ = ঈ পরি + ঈক্ষা = পরীক্ষা, প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা।
ভাষার মূল উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর ধ্বনি ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ।