Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'কৃপাণ' -শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: দয়া
Explanation:
'কৃপাণ' -শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর দয়া কৃপাণ শব্দের সমার্থক শব্দ - কৃপাণ, অসি, তরবারি, তলোয়ার , খড়গ।
'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: মুখর
Explanation:
'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর মুখর মৌন /বিশেষ্য পদ/ কথা না বলে চুপ করে থাকা, নীরবতা। মুখর - [বিশেষণ পদ] বাচাল, কটুভাষী; ধ্বনিপূর্ণ; অতিভাষী। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) মুখরা। [বিশেষ্য পদ] মুখরতা।
অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ' একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে?
Correct Answer:
গ: হাসান হাফিজুর রহমান
Explanation:
অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ' একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ১৯৫৩ সালের মার্চ মাসে অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি ' সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান । প্রকাশক ছিলেন অন্যতম ভাষা সৈনিক মুহাম্মদ সুলতান এবং পুঁথিপত্র প্রকাশনার উদ্যেগো এ সংকলনটির প্রচ্ছদ এঁকেছিলেন আমিনুল ইসলাম । সংকলনটিতে স্থান পেয়েছিল প্রবন্ধ , গল্প,কবিতা, গান, নকশা ও ইতিহাস। মাহবুব উল আলম চৌধুরী একুশের প্রথম কবিতার (কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি) কবি । বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল চৌচির, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি প্রভৃতি গ্রন্থের জন্য বিখ্যাত । আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর 'কিংবদন্তির কথা ' এবং "বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা" এ কবিতা দুটি অভূতপূর্ব সংযোজন।
'বাবা'- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: তুর্কি
Explanation:
'বাবা'- শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ - উজবুক , কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা ,বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম।
'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক - প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয় - ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসাবে যে পত্রিকা ভূমিকা রাখে - সবুজপত্র বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি - সবুজপত্র ।
আফতাব শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ঘ: অর্ক
Explanation:
আফতাব শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর অর্ক 'আফতাব' শব্দের সমার্থক শব্দ - আদিত্য, তপন, দিবাকর , দিনকর,ভাস্কর ,ভানু, মার্তণ্ড ,রবি, সবিতা, অর্ক, দিনেশ, কিরণমালী , বিভাকর, বিভাবসু, মিহির , আফতাব বিবস্বান, প্রভাকর , সুর , অরুণ। রাতুল - লাল, জলধি - সমুদ্র, অর্ণব - সমুদ্র।
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে?
Correct Answer:
ক: বৃষ্ +তি
Explanation:
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে? সঠিক উত্তর বৃষ্ +তি বৃষ্টি এক সন্ধি - বিচ্ছেদ বৃষ্ + তি। ‘ষ’ (মূর্ধণ্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধণ্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। অর্থাৎ, ‘ষ’ এর পরে ‘ত/থ’ থাকলে সেগুলো যথাক্রমে ‘ট/ঠ’ হয়ে যায়। যেমন - কৃষ + তি = কৃষ্টি (ষ + ত = ষ + ট) ষষ + থ = ষষ্ঠ (ষ + থ = ষ + ঠ)
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় বাংলা কৃৎ প্রত্যয়ের 'অনা' প্রত্যয় - দুল্ + অনা = দুলনা > দোলনা , খেল্ + অনা = খেলনা রাঁধ + অনা = রান্না কাঁদ্ + অনা = কান্না দে + অনা = দেনা।
'হাড়ে বাতাস লাগা' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
'হাড়ে বাতাস লাগা' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কোনোটিই নয় হাড়ে বাতাস লাগা অর্থ - শান্তি পাওয়া ।
'উত্থাপন'- শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
খ: উৎ + স্থাপন
Explanation:
'উত্থাপন'- শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর উৎ + স্থাপন কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।
ক্ষুধিত পাষাণ কোন সমাস ?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
ক্ষুধিত পাষাণ কোন সমাস ? সঠিক উত্তর কর্মধারয় বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান । এ সমাসে যে, যিনি ,যেটি ইত্যাদি ব্যাসবাক্য বসে। যেমন - ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধত পাষাণ।
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: সোনার তরী
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ? সঠিক উত্তর সোনার তরী যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন - কলুর বলদ = কলুর বলদ, সোনার তরী = সোনারতরী।
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: কুহকিনী
Explanation:
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কুহকিনী শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করলে, তাকে বলা হয় সমীভবন। যেমন - জন্ম > জম্ম, কাঁদনা> কান্না।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
Correct Answer:
খ: বীরাঙ্গনা
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? সঠিক উত্তর বীরাঙ্গনা বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকয়ী, লক্ষ্মণের প্রতি সূপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা— এই ১১টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ - পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী - হৃদয়ের কথকতায় ব্যক্ত করিয়েছেন।
'কবর ' নাটকের রচিয়তা -
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর ' নাটকের রচিয়তা - সঠিক উত্তর মুনীর চৌধুরী মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (1936) নাটকের অনুসরণে মুনীর চৌধুরী এদেশীয় ঘটনাকে কেন্দ্র করে 'কবর' নাটকটি রচনা করেন। বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগে পাকিস্তান সরকার মুনীর চৌধুরীকে ১৯৫২ সালে আটক করে জেলে প্রেরণ করে। জেলে থাকা অবস্থায় বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে ১৯৫২ সালে আটক করে জেলে প্রেরণ করে। জেলে থাকা অবস্থায় বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে তিনি ১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে এ নাটকটি রচনা করেন। ১৯৫৩ সালে কারাগারেই রাজবন্দীদের দ্বারা এটি প্রথম মঞ্চায়ন করা হয়।
নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় -
Correct Answer:
ঘ: বাণ
Explanation:
নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় - সঠিক উত্তর বাণ কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।
বাংলা সাহিত্যের নিদর্শন -
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের নিদর্শন - সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি ?
Correct Answer:
ক: ২০ টি
Explanation:
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি ? সঠিক উত্তর ২০ টি বাংলা ভাষায় তৎসম উপসর্গ ২০ টি। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি। যথা - অতি, অধি, অনু, অপি, অপ, অব, অভি, আ , উপ, উৎ, দুর, নির, নি, পরা, পরি, প্রতি, প্র , বি, সম, সু।
'Defendant' - শব্দের সঠিক পরিভাষা কোনটি?
Correct Answer:
গ: বিবাদি
Explanation:
'Defendant' - শব্দের সঠিক পরিভাষা কোনটি? সঠিক উত্তর বিবাদি যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই পরিভাষা বলা হয়। Defendant শব্দের সঠিক পরিভাষা : বিবাদি।
'পদ্মাবতী' কাব্যের রচিয়তা -
Correct Answer:
ক: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যের রচিয়তা - সঠিক উত্তর আলাওল পদ্মরাগ (উপন্যাস) - রােকেয়া সাখাওয়াত হােসেন। পদ্ম গােখরা (গল্প) - কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী (কাব্য) - আলাওল। পদ্মাবতী (সমালােচনামূলক) - সৈয়দ আলী আহসান। পদ্মানদীর মাঝি (উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দীন।
নিচের কোনটি দেশি শব্দ নয়?
Correct Answer:
ঘ: চাবি
Explanation:
নিচের কোনটি দেশি শব্দ নয়? সঠিক উত্তর চাবি চাবি পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার আরো কয়েকটি শব্দ - আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, বালতি।
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে ?
Correct Answer:
ক: আমরা
Explanation:
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে ? সঠিক উত্তর আমরা সে,তুমি ও আমি = আমরা (দ্বন্দ্ব সমাস) , হিম + আচল = হিমাচল (সন্ধি) , বে + খবর = বেখবর (উপসর্গ), ঘর + আমি = ঘরামি (সন্ধি) ।
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে?
Correct Answer:
ক: দীনবন্ধু মিত্র
Explanation:
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ। নীল দর্পন নাটক দেখে বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
বাংলা সাহিত্যের আধুনিক শাখা কোনটি?
Correct Answer:
ক: ছোটগল্প
Explanation:
বাংলা সাহিত্যের আধুনিক শাখা কোনটি? সঠিক উত্তর ছোটগল্প বাংলা সাহিত্যের প্রাচীন শাখা কাব্য। আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন ছোটগল্প, নাটক, উপন্যাস । তবে আধুনিকতম শাখা হচ্ছে ছোটগল্প। বাংলা সাহিত্যে কনিষ্ঠতম শাখার নাম ছোটগল্প । ছোটগল্পের জনক বা পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর।
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
Correct Answer:
ঘ: যৌবনের গান
Explanation:
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? সঠিক উত্তর যৌবনের গান ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রুপ 'যৌবনের গান'।
'চৈতন্য -ভাগবত' রচনা করেন কে?
Correct Answer:
গ: বৃন্দাবন দাস
Explanation:
'চৈতন্য -ভাগবত' রচনা করেন কে? সঠিক উত্তর বৃন্দাবন দাস বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। বাংলা সাহিত্যে কোনাে পঙক্তি না লিখেই তার নামে যুগবিভাগ সৃষ্টি হয়েছে। ১৫০০ - ১৭০০ খ্রিস্টাব্দকে বাংলা সাহিত্যে চৈতন্যযুগ বলা হয়। শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ চৈতন্যভাগবত' রচনা করেন বৃন্দাবন দাস।
'পথের দাবী ' উপন্যাসের রচয়িতা -
Correct Answer:
খ: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
'পথের দাবী ' উপন্যাসের রচয়িতা - সঠিক উত্তর শরৎচন্দ্র চট্রোপাধ্যায় পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।
লেভ ভিগক্ষির সামাজিক- সাংস্কৃতিক তত্ত্বের (Socio Cultural Theory ) মূল বক্তব্য কী?
Correct Answer:
ঘ: অধিক জানা কারো সাথে মিথস্কিয়ার শিখন বাড়ে
Explanation:
লেভ ভিগক্ষির সামাজিক- সাংস্কৃতিক তত্ত্বের (Socio Cultural Theory ) মূল বক্তব্য কী? সঠিক উত্তর অধিক জানা কারো সাথে মিথস্কিয়ার শিখন বাড়ে Lev Vygotsky (Russian: Лев Семёнович Выго́тский, IPA: [vɨˈɡotskʲɪj]; November 17 [O.S. November 5] 1896 – June 11, 1934) was a Soviet psychologist, the founder of an unfinished Marxist theory of human cultural and bio - social development, the "cultural - historical psychology" (although the phrase never actually occurred in Vygotsky's writings; sometimes also referred to as "sociocultural theory") and a "science of Superman", a new psychological theory of consciousness and its relationship to the development of higher psychological functions, as well as the leader of the Vygotsky Circle (also referred to as "Vygotsky - Luria Circle"). During the early twenty - first century, several scholarly reevaluations of the popular version (sometimes disparagingly termed "Vygotsky cult", "the cult of Vygotsky", or even "the cult of personality around Vygotsky") of Vygotsky's legacy have been undertaken and are referred to as the "revisionist revolution in Vygotsky Studies".Vygotsky studies conducted within the framework of the "revisionist turn" during the 2010s revealed not only systematic and massive falsifications and distortions of Vygotsky's legacy, but also demonstrated a rapid decrease of this author's popularity in international scholarship that began in 2016 – 2017 and strikingly accelerated in 2018.This situation has been described as the "Vygotsky bubble"("пузырь Выготского"; also, informally, the "vygo_bubble"[19]) and is a foundational crisis in global "Vygotskiana". The reasons of this crisis are not entirely clear yet and are being discussed in scholarly circles.
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত?
Correct Answer:
খ: অতসী মামী
Explanation:
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত? সঠিক উত্তর অতসী মামী 'অতসী মামী' (বাংলা - ১৩৩৫) ডিসেম্বর, ১৯২৮ এবং জানুয়ারি , ১৯২৯ সালে পৌষ সংখ্যা 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় । এ গল্পেই তিনি মানিক নামটি প্রথম ব্যবহার করেছেন। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছাউনিতে প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায় নামটি ঢাকা পড়ে যায় ।
'আমার যত কথা ' গ্রন্থের লেখকের নাম -
Correct Answer:
খ: গোলাম সারওয়ার
Explanation:
'আমার যত কথা ' গ্রন্থের লেখকের নাম - সঠিক উত্তর গোলাম সারওয়ার 'আমার যত কথা ' গ্রন্থের লেখকের নাম - গোলাম সারওয়ার। গোলাম সারওয়ার (১ এপ্রিল ১৯৪৩ - ১৩ আগস্ট ২০১৮) একজন স্বনামধন্য বাংলাদেশী সাংবাদিক ও কলাম লেখক। তার সাংবাদিকতার জীবন শুরু হয় ১৯৬৩ সালে দৈনিক পয়গম দিয়ে। এরপর তিনি যুক্ত ছিলেন দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এর মত শীর্ষস্থানীয় দৈনিকে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন: সম্পাদকের জবানবন্দি, অমিয় গরল, আমার যত কথা, স্বপ্ন বেঁচে থাক।
শিক্ষাক্রমের উপাদান কোনগুলো ?
Correct Answer:
ক: উদ্দেশ্য, বিষয়বস্তু , পদ্ধতি ও মূল্যায়ন
Explanation:
শিক্ষাক্রমের উপাদান কোনগুলো ? সঠিক উত্তর উদ্দেশ্য, বিষয়বস্তু , পদ্ধতি ও মূল্যায়ন শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবার শক্তিশালী ও কার্যকর এবং প্রয়োগযোগ্য সুষ্ঠু সবল শিক্ষা সম্বদ্ধীয় পরিকল্পনা হল শিক্ষাক্রম। ইংরেজিতে curriculum ল্যাটিন শব্দ currer থেকে curriculum শব্দের উৎপত্তি। যার অর্থ ঘোড় দৌড়ের পথ। এখানে দৌড়ের মাধ্যমে নিদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ধারণা প্রকাশ করা হয়। শিক্ষাকে দেশের সামগ্রিক উন্নয়নের পাথেয় হিসেবে ব্যবহার করে বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য অপরিহার্য হাতিয়ার হল শিক্ষাক্রম। শিক্ষাক্রমে কোন শিক্ষা পর্যায়ের কয়েক বছরের কর্মসূচি বা কাজের ইঙ্গিত থাকে। এটি গোটা বৃক্ষের মত। এটি শিক্ষার্থীর পঠিতব্য বিষয়াদির সম্মিলিত রূপ। শিক্ষার্থীর সঠিক বিকাশের লক্ষ্যে কখন, কোথায়, কিভাবে, কততুকু সেখাতে হবে এবং কোন কোন দিক হাতে কলমে শিখবে তারই রূপরেখা হল শিক্ষা ক্রম। এক কথায় যে অনুক্রমিক সুগঠিত শিখন বিন্যাস এর সাহায্যে শিক্ষার্থীদের উপযুক্ত শিখন অভিজ্ঞতা অর্জন করিয়ে তাদের আচার - আচরন ও মনভাবে এমন পরিবর্তন আনা যা একজন দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষাক্রমের উপাদান চারটি। যেমন - উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন। বিভিন্ন প্রকার শিক্ষাক্রম - ১। বিষয় কেন্দ্রিক শিক্ষাক্রম। ২। সমন্বিত শিক্ষাক্রম - একাধিক বিষয় সমন্বয়। যেমন বিজ্ঞানে - পদার্থ বিগান,রসায়ন, জীব ইত্যাদি। ৩। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাক্রম। ৪। সমস্যা কেন্দ্রিক শিক্ষা ক্রম - বাস্তব জীবন সমস্যা সমাধান ভিত্তিক। ৫। মৌল শিক্ষাক্রম - এতে বিষয় বিভাজন নীতি পরিহার করা হয়।
'রফতানি' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'রফতানি' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি ফারসি শব্দ - ১. ধর্মসংক্রান্ত শব্দ : খোদা , গুনাহ, দোযখ, নামায , পয়গম্বর, ফেরেশতা , বেহেশত ,রোয়া ইত্যাদি। ২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক দফতর , দরবার, দোকান, দস্তখত ,দৌলত, নালিশ ,বাদশাহ ,বান্দা , মেথর রসদ ইত্যাদি। ৩. বিবিধ শব্দ : হাঙ্গামা ,আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ ,রফতানি ।
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Correct Answer:
গ: সমীভবন
Explanation:
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর সমীভবন ৭. সমীভবন / Assimilation: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন : জন্ম>জম্ম, কাঁদনা>কান্না ইত্যাদি।
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
গ: অদ্বৈত মল্লবর্মণ
Explanation:
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম (১৯৫৬) অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ - দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়।
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৯০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়নি। এই একশ (১৭৬০ - ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব - দেবীর কাহিনি বর্জন করে, ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য - বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা - বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে, তাঁকে 'খাঁটি বাঙালি কবি ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় তাঁকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
'মৃগরাজ' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: সিংহ
Explanation:
'মৃগরাজ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর সিংহ 'মৃগরাজ' শব্দের অর্থ সিংহ । মৃগরাজ শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ - মিগেন্দ্র, হরি, কেশরী । হাতি শব্দের সমার্থক শব্দ - গজ, দন্তী, করী, হস্তী, দ্বিপ, কুঞ্জুর ।
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
Correct Answer:
খ: নকশী কাঁথার মাঠ
Explanation:
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? সঠিক উত্তর নকশী কাঁথার মাঠ নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ -
Correct Answer:
গ: একমাত্র বংশধর
Explanation:
'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ - সঠিক উত্তর একমাত্র বংশধর শিবরাত্রির সলতে ( একমাত্র সন্তান): আমার ওই শিবরাত্রির সলতেকে কি দূরে যেতে দিতে পারি?
প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন কে?
Correct Answer:
খ: প্রধান শিক্ষক
Explanation:
প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন কে? সঠিক উত্তর প্রধান শিক্ষক একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিজ নিজ স্কুলটিকে প্রতিষ্ঠিত করতে হলে একজন প্রধান শিক্ষকের ভূমিকা, তার আদর্শ, শিক্ষা, জ্ঞান, সততা, যোগ্যতা, সামাজিক বোধ, ধর্মীয় চেতনা, ছাড়াও শিল্প মনেরও যে কত প্রয়োজন তা বলে শেষ করা যায় না। একটি আদর্শ বিদ্যালয় গড়তে প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি। সর্বাধিক দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের।
নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: চুলা
Explanation:
নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ? সঠিক উত্তর চুলা বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়। অনার্য জাতির ব্যবহৃত শব্দ ও দেশি শব্দ । যেমন - কোলভাষা : কুড়ি (বিশ) তামিল ভাষা : পেট (উদর ) মুণ্ডারী ভাষা : চুলা (উনুন)
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্বে
Explanation:
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয় । যথা : শাখা (ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব , বাক্যতত্ত্ব ) আলোচ্য বিষয় ( ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান ,ধ্বনি পরিবর্তন ও লোপ ,ণ - ত্ব ও ষ - ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ।
ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন?
Correct Answer:
গ: চন্দ্রকুুমার দে
Explanation:
ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন? সঠিক উত্তর চন্দ্রকুুমার দে মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
'টেলেস্টার' কিসরে নাম?
Correct Answer:
ক: ফুটবল
Explanation:
'টেলেস্টার' কিসরে নাম? সঠিক উত্তর ফুটবল ২০১৮ রাশিয়া(টেলস্টার ১৮): ফিফার ঘোষণা অনুযায়ী ২০১৮ বিশ্বকাপের নতুন বলের নাম টেলস্টার ১৮ । ১৯৭০ এর বিশ্বকাপের কথা স্মরণ করেই এই বলের নাম রাখা হয়েছে টেলস্টার। বলটির ডিজাইনও করা হয়েছে সত্তরের সেই বলের মতো করেই। ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের মাঠে গড়াবে সাদাকালো ফুটবল। শুধুমাত্র বলের নাম, বিশ্বকাপ ও অ্যাডিডাসের লোগোতে ব্যবহার করা হয়েছে সোনালি রং। সাদা পৃষ্ঠের কালো মোজাইকের মত দেখতে প্যাটার্নগুলো বলটিকে দিয়েছে ক্লাসিক এক রূপ।
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে?
Correct Answer:
গ: ছটফট
Explanation:
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে? সঠিক উত্তর ছটফট একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যেমন - ক. শব্দের আদিস্বরের পরিবর্তন করে : চুপচাপ , মিটমাট , জারিজুরি। খ. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে : মারামারি, হাতাহাতি, সরাসরি। গ. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে : ছটফট, নিশপিশ , ভাতটাত। ঘ. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে: চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর । ঙ. ভিন্নর্থক শব্দ যোগে : ডালভাত , তালাচাবি, পথঘাট, অলিগলি। চ. বিপরীতার্থক শব্দ যোগে : ছোট - বড় ,আসা - যাওয়া , জন্ম - মৃত্যু , আদান - প্রদান ।
যুগসন্ধিক্ষণের কবি -
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্ধিক্ষণের কবি - সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। একই সাথে তিনি মধ্যযুগের বাংলায় সাহিত্য রচনা করেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের ছাপ তার কর্মে রেখে গেছেন তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
Correct Answer:
গ: শোনা ও বলা
Explanation:
কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে? সঠিক উত্তর শোনা ও বলা শোনা ও বলা উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবেশ থেকে তথ্য নিতে পারে এবং পরিবেশের সাথে নিজের ভাব বিনিময় করতে পারে।
'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
Correct Answer:
ক: জ + ঞ
Explanation:
'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? সঠিক উত্তর জ + ঞ জ্ঞ = জ + ঞ; যেমন - বিজ্ঞান ঞ্জ = ঞ + জ; যেমন - কুঞ্জ
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
Correct Answer:
ক: আদি স্বরাগম
Explanation:
স্কুল> ইস্কুল -এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? সঠিক উত্তর আদি স্বরাগম আদি স্বরাগম : শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম - স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা ।
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
Correct Answer:
গ: এনসিটিবি ( NCTB)
Explanation:
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে? সঠিক উত্তর এনসিটিবি ( NCTB) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা এনসিটিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সব সরকারি বিদ্যালয় এনসিটিবির আওতাধীন। প্রতিবছর ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ইতিহাস: ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাঠ্যবই তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে “পূর্ববঙ্গ স্কুল টেকস্টবুক কমিটি” গঠিত হয়। পরবর্তিতে ১৯৫৪ সালে টেকস্ট বুক আইন পাশ হয় এবং সেই আইন অনুযায়ী “স্কুল টেকস্টবুক বোর্ড” নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠিত হয়। পরবর্তীতে ১৯৫৬, ১৯৬১ এবং ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে পুনর্গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত “বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড” কর্তৃক ১ম থেকে ১০ম শ্রেণির সকল বিষয়ের সকল পাঠ্যপুস্তক নবজাত রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন কাজ করে। ১৯৭৮ সাল থেকে শিক্ষাক্রমের উপর ভিত্তি করে পাঠপুস্তক প্রণয়নের কাজ শুরু করে। ১৯৮১ সালে শিক্ষাক্রম প্রণয়নের জন্য “জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র (এনসিডিসি)” নামে পৃথক একটি প্রতিষ্ঠান শিক্ষাক্রম উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে সমন্বয় সাধনের জন্য পরবর্তিতে ১৯৮৩ সালে বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্রকে একীভূত করণের মাধ্যমে “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” গঠিত হয়।
'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী?
Correct Answer:
খ: বিপ্রকর্ষ
Explanation:
'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী? সঠিক উত্তর বিপ্রকর্ষ 'মধ্য স্বরাগম' - এর অপর নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি : শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম। যেমন, ‘রত্ন’ (র + অ + ত + ন + অ) শব্দের ‘ত’ ও ‘ন’ - র মাঝখানে একটি অ যুক্ত হয়ে হয়েছে ‘রতন’। এটি মধ্য স্বরাগম। এরকম - ধর্ম˃ ধরম, স্বপ্ন˃ স্বপন, হর্ষ˃ হরষ, প্রীতি˃ পিরীতি, ক্লিপ˃ কিলিপ, ফিল্ম˃ ফিলিম, মুক্তা˃ মুকুতা, তুর্ক˃ তুরুক, ভ্রু˃ ভুরু, গ্রাম˃ গেরাম, প্রেক˃ পেরেক, স্রেফ˃ সেরেফ, শ্লোক˃ শোলোক, মুরগ˃ মুরোগ˃ মোরোগ।