Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
`উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: ভবিষ্যৎ
Explanation:
‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ভবিষ্যৎ ‘ভূত’ বিশেষ্য হলে এর অর্থ হতো অশরীরী আত্মা কিন্তু বিশেষণ হিসেবে বসলে এর অর্থ হবে অতীথ । সেই হিসেবে এর বিপরীত শব্দ ভবিষৎ
Phenomena শব্দের একবচন কী?
Correct Answer:
খ: Phenomoenon
‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’ - কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’ - কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয় থাকে তাকে, সরল বাক্য বলে।
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: কবর
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর কবর ১৯৫৩ সালে প্রথমবারের মতো ভাষা-শহীদ দিবস পালনের উদ্দেশ্যে প্রগতিবাদী রণেশ দাশগুপ্তের অনুরোধে কারাগারের অন্তরিন রাজবন্দিদের দ্বারা অভিনয়ের জন্য একুশের প্রেক্ষাপটে 'কবর' নাটকটি রচনা করেছিলেন শহীদ মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে রচিত 'কবর'ই প্রথম সাহিত্যিক প্রতিবাদী প্রয়াস।
‘মেঘে বৃষ্টি হয়’- ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে সপ্তমী
`Data' শব্দটি নিচের কোনটির বহুবচন?
Correct Answer:
খ: Datum
‘তাজা মাছ’ কোন বিশেষণ?
Correct Answer:
গ: অবস্থাবাচক
‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ এখানে ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উপহাস অর্থে
Explanation:
‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ এখানে ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপহাস অর্থে দ্বিরুক্ত অর্থ - দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায়য় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলা দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন: উপহাস অর্থে - "কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। "
‘আমি কিংবদন্তির কথা বলছি’ এটি-
Correct Answer:
খ: কাব্যগ্রন্থ
Explanation:
‘আমি কিংবদন্তির কথা বলছি’ এটি- সঠিক উত্তর কাব্যগ্রন্থ "আমি কিংবদন্তীর কথা বলছি" আবু জাফর ওবায়দুল্লাহ রচিত একটি কাব্যগ্রন্থ। তার রচিত আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - সাতনরী হার, কখনো রং কখনো সুর , কমলের চোখ ।
উপসর্গ সাধারনত কোথায় বসে?
Correct Answer:
গ: শব্দের পূর্বে
Explanation:
উপসর্গ সাধারনত কোথায় বসে? সঠিক উত্তর শব্দের পূর্বে উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্টি। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হলে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দের পূর্বে যুক্ত হয়।
অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
Correct Answer:
ঘ: অবিমৃশ্যকারী
‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
‘মেঘে মেঘে’ শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ঈষৎ
Explanation:
‘মেঘে মেঘে’ শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ঈষৎ ‘মেঘে মেঘ’ শব্দদ্বৈত দ্বারা ঈষৎ ( অল্প, কিঞ্চিৎ সামান্য) অর্থ প্রকাশ পায়। যেমনঃ মেঘে মেঘে কেটে গেছে অনেক বেলা, মেঘে মেঘে অনেক সময় হয়ে গেছে, মেঘে মেঘে বেলা তো কম হয়নি।
‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক?
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
‘ঘোড়া গাড়ি টানে’ কোন কারক? সঠিক উত্তর কর্মকারক কর্মকারক চেনার উপায়: যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। ক্রিয়াকে 'কী/ কাকে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক। কী? / কাকে? + ক্রিয়া = কর্মকারক।
পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে?
Correct Answer:
ক: উপমান কর্মধারয়
Explanation:
পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে? সঠিক উত্তর উপমান কর্মধারয় যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
'জজসাহেব’ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: কর্ম ধারয়
Explanation:
'জজসাহেব’ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর কর্ম ধারয় দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। যেমন: যিনি জজ তিনিই সাহেব= জজসাহেব। কার্যে পরম্পরা বোঝাতে দুইটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন: আগে ধোয়া পরে মোছা= ধোয়ামোছা।
‘যিনি বক্তৃতা দানে পটু’ এককথায় কী বলে?
Correct Answer:
ঘ: বাগ্মী
Explanation:
‘যিনি বক্তৃতা দানে পটু’ এককথায় কী বলে? সঠিক উত্তর বাগ্মী যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বাগ্মী বলে
বেগম শব্দটি উৎস কোন ভাষা?
Correct Answer:
খ: তুর্কি
‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙক্তিটি রচয়িতা কে?
Correct Answer:
ক: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙক্তিটি রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ১৩ মে বিশ্বকে নবজাতকের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে কলকাতার যাদবপুর ১১৯ লাউডন স্ট্রিটের রেড এন্ড কিওর হোমে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বহু কাব্যগ্রন্থ লিখে গেছেন।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা-
Correct Answer:
খ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা- সঠিক উত্তর মৃত্যুক্ষুধা কবিতাগুলি হচ্ছে - 'প্রলয়োল্লাস', 'বিদ্রোহী', 'রক্তাম্বর-ধারিণী মা', 'আগমণী', 'ধূমকেতু', কামাল পাশা', 'আনোয়ার 'রণভেরী', 'শাত-ইল-আরব', খেয়াপারের তরণী', কোরবানী' ও মোহররম'।
‘মজুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
গ: মজুরনী
Explanation:
‘মজুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর মজুরনী বাংলা স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ হতে স্ত্রীবাচক শব্দ গঠন : ১. ঈ - প্রত্যয় : বেঙ্গম - বেঙ্গমী, ভাগনা/ভাগনে - ভাগনী ২. নী - প্রত্যয় : কামার - কামারনী, জেলে - জেলেনী, কুমার - কুমারনী, ধোপা - ধোপানী, মজুর - মজুরনী । পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নী - প্রত্যয় যোগ হলে আগের ‘ঈ’, ‘ই’ হয়। যেমন - ভিখারী - ভিখারিনী, মালী - মালিনী । ৩. আনী - প্রত্যয় : ঠাকুর - ঠাকুরানী, নাপিত - নাপিতানী, মেথর - মেথরানী, চাকর - চাকরানী ৪. ইনী - প্রত্যয় : কাঙাল - কাঙালিনী, গোয়ালা - গোয়ালিনী, বাঘ - বাঘিনী ৫. উন - প্রত্যয় : ঠাকুর - ঠাকরুন
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: একুশে ফেব্রুয়ারি
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়। ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়।
ব্রিটিশ সংবিধানের একটি উৎস হিসেবে ব্যবহৃত গ্রন্থগুলোর মধ্যে কোনটি Ivor Jennings কর্তৃক রচিত হয়েছে?
Correct Answer:
গ: Law and the Constitution
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?
Correct Answer:
গ: হুসেন শাহ
Explanation:
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হুসেন শাহ মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন সম্রাট বাবর । সম্রাট শাহজাহান ছিলেন মুঘল শিল্প স্থাপত্যের প্রধান পুরোধা । বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন বক্তিয়ার খলজি । আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় । তিনি 26 বছর বাংলা শাসন করেন ।
বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার?
Correct Answer:
খ: ৩
অব্যয় পদ কত প্রকার?
Correct Answer:
খ: চার
‘আলালের ঘরের দুলাল’ কার রচনা?
Correct Answer:
ক: টেকচাঁদ ঠাকুর
Explanation:
‘আলালের ঘরের দুলাল’ কার রচনা? সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।
বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল?
Correct Answer:
ক: বর্ধমান হাউজ
Explanation:
বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল? সঠিক উত্তর বর্ধমান হাউজ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ভাষা আন্দোলনপর প্রেক্ষিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটির মূল নাম ছিল বর্ধমান হাউস। Cirdap এর সদর দপ্তর চামেলি হাউস। ঢাকার ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গণি।
কোন শব্দের নারী বাচক শব্দ হয় না?
Correct Answer:
ঘ: সভাপতি
‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: মিশ্র বাক্য
Explanation:
‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে - সে, যারা - তারা, যিনি - তিনি, যা - তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি - তবে, যদিও - তবুও, যেহেতু - সেহেতু, যত - তত, যেটুকু সেটুকু, যেমন - তেমন, যখন - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে। যতই পরিশ্রম করবে, ততই ফল লাভ করবে।
'একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে?
Correct Answer:
ক: শাহরিয়ার কবির
Explanation:
'একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর শাহরিয়ার কবির একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র। লেখক শাহরিয়ার কবির - এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়াল, আবুল খায়ের, আনওয়ার ফারুক, কামাল বায়েজীদ ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম বিদ্যুৎ, শতদল বড়ুয়া বিলু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ফারুক আহমেদ, ইউসুফ খসরু, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
Correct Answer:
গ: পর্তুগিজ
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারী সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান যে বছর মারা গেলেন, সে বছরেরই ৩১ ডিসেম্বর চলে গেলেন সংকলনটির প্রকাশক মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে ১৪৪ ধারা ভঙ্গের জন্য যে গোপন বৈঠক হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন।
অবলম্বনের ‘অব’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: সম্যকভাবে
চর্যাপদের প্রথম পদের রচয়িতা-
Correct Answer:
ক: লুইপা
Explanation:
চর্যাপদের প্রথম পদের রচয়িতা- সঠিক উত্তর লুইপা বিশেষজ্ঞদের মতে এই পুঁথির রচয়িতা শ্রীকৃষ্ণাচার্যই প্রকৃতপক্ষে চর্যার কাহ্নপাদ বা চর্যা-টীকার কৃষ্ণাচার্য। নাথ সাহিত্য অনুযায়ী কাহ্নপাদের গুরু জালন্ধরিপাদ বা হাড়িপা, যিনি গোরক্ষনাথের শিষ্য ছিলেন।
'সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার - পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি।
‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে শূন্য
Explanation:
‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যে শুক্রবার কে কেন্দ্র করে স্কুল বন্ধ থাকছে। কাজেই স্কুল কর্মকারক এবং মূল শব্দ স্কুলের সাথে কোন বিভক্তি যোগ না হওয়ায় শূন্য বিভক্তি। সুতরাং সঠিক উত্তর কর্মে শূন্য।
‘চপল’ এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
ঘ: গম্ভীর
Explanation:
‘চপল’ এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর গম্ভীর চপল এর প্রতিশব্দ - চঞ্চল, অস্থির, তরল, লঘু। এর বিপরীত শব্দ গম্ভীর।
‘সুখের পায়রা’ বাগধারার অর্থ-
Correct Answer:
খ: সসুময়ের বন্ধু
উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেনি বিভাগ কয়টি?
Correct Answer:
গ: পাঁচ
Explanation:
উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেনি বিভাগ কয়টি? সঠিক উত্তর পাঁচ উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার। তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি, এবং বিদেশি শব্দ।
‘মাথায়’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: মাথা+এ
Explanation:
‘মাথায়’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মাথা+এ মাথায় শব্দের সন্ধিবিচ্ছেদ - মাথা + এ
এক কথায় প্রকাশ করুন- যা পূর্বে দেখা যায়নি।
Correct Answer:
ক: অদৃষ্টপূর্ব
কোনটি বানানটি শুদ্ধ?
Correct Answer:
ক: দ্বন্দ্ব
ব্যাকরণের কাজ কী?
Correct Answer:
ঘ: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
Explanation:
ব্যাকরণের কাজ কী? সঠিক উত্তর ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর, গবেষণাকে বোঝায়। এ অর্থে ব্যাকরণ হল কোন ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা।
'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?
Correct Answer:
ঘ: স্বভাবতই ণ হয়
Explanation:
'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে? সঠিক উত্তর স্বভাবতই ণ হয় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন: চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণবেণু বীণা কঙ্কণ কণিকা।কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণীফণী অণু বিপণি গণিকা।আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণিগৌণ কোণ ভাণ পণ শাণ।চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণগণনা পিণাক পণ্য বাণ। চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।
” তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ?
Correct Answer:
ঘ: পরোক্ষ উক্তির
Explanation:
” তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর পরোক্ষ উক্তির পরোক্ষ উক্তি : যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রধম উদ্ধরণ চিহ্নে জায়গায় ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়। বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।
‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: নদী
বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা "কল্লোল" কত সালে প্রকাশিত হয় ?
Correct Answer:
ক: ১৯২৩
Explanation:
বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা "কল্লোল" কত সালে প্রকাশিত হয় ? সঠিক উত্তর ১৯২৩ কল্লোল মূলত একটি সাহিত্য - পত্রিকা, যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। কল্লোল ১৯২৩ থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দের ভেতরে সংগঠিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমনামিক।
‘খনার বচন’ - এর মূলভাব কি?
Correct Answer:
ক: শুদ্ধ জীবনযাপন রীতি