Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
শরণার্থীদের দুঃখ দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যের নোবেল পেয়েছেন-
Correct Answer:
গ: আবদুল রাজ্জাক গুরনাহ
Explanation:
শরণার্থীদের দুঃখ দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যের নোবেল পেয়েছেন- সঠিক উত্তর আবদুল রাজ্জাক গুরনাহ সুইডিশ একাডেমি আব্দুলরাজাকের কৃতিত্ব হিসেবে বলছে, তার আপসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শরণার্থী জীবনের দুঃখ - দুর্দশা। তিনি ২০২১ সালে ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আব্দুলরাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।
উচ্চারণের একক (Unit) - কে কী বলা হয়?
Correct Answer:
ক: অক্ষর
রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি?
Correct Answer:
খ: তাসের দেশ
Explanation:
রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? সঠিক উত্তর তাসের দেশ 'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। [ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
নিচের কোনটি সমাথক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
Correct Answer:
খ: লেনদেন
Explanation:
নিচের কোনটি সমাথক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? সঠিক উত্তর লেনদেন এখানে লেনদেন = লেন ও দেন হলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: কানাকানি
Explanation:
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর কানাকানি যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আশীবিষ = আশীতে বিষ যার (ব্যাধিকরণ বহুব্রীহি), হাতেখড়ি = হাতে খড়ি দেয়া হয় অনুষ্ঠানে (অলুক বহুব্রীহি সমাস।
কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
Correct Answer:
ক: ক
Explanation:
কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি- সঠিক উত্তর ক ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের সাহায্যে। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র। উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ৫ ভাগে ভাগ করা হয়। তন্মধ্যে, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি একটি। কণ্ঠ ধ্বনি ৫টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ।
বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা ‘ অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
Correct Answer:
খ: মিল্লাত
‘জাতের নামে বজ্জাতি সব জাতি- জাতিয়াত খেলছে জুয়া’ এই লাইনটি কাজী নজরুল ইসলামকে কোন কাব্যগ্রন্থে রয়েছে?
Correct Answer:
খ: বিষের বাঁশী
Explanation:
‘জাতের নামে বজ্জাতি সব জাতি- জাতিয়াত খেলছে জুয়া’ এই লাইনটি কাজী নজরুল ইসলামকে কোন কাব্যগ্রন্থে রয়েছে? সঠিক উত্তর বিষের বাঁশী গানটির সুনির্দিষ্ট রচনা তারিখ জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল বিজলী পত্রিকার '৪ শ্রাবণ ১৩৩০ বঙ্গাব্দ' সংখ্যায়। গানটির পাদটীকায় লিখা ছিল 'মাদারীপুর শান্তি - সেনা চারণ দল' - এর জন্য লিখিত অপ্রকাশিত নাটক থেকে'। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থে' গানটির 'রচনার স্থান ও কাল' হিসেবে উল্লেখ করেছেন - 'বহরমপুর জেলে ১৯২৩ সালের ১৮ই জুন থেকে ২০ জুলাই - এর মধ্যে লেখা'।
সন্ধির প্রধান কাজ কী?
Correct Answer:
ক: ধ্বনির পরিবর্তন
Explanation:
সন্ধির প্রধান কাজ কী? সঠিক উত্তর ধ্বনির পরিবর্তন পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধিতে পূর্বপদের বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের মিলন ঘটে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। সন্ধির সাহায্যে শব্দ গঠনের পদ্ধতি: সন্ধির কাজ হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা।
‘সৌম’ শব্দের বিপরীত শব্দ কী?
Correct Answer:
ঘ: উগ্র
Explanation:
‘সৌম’ শব্দের বিপরীত শব্দ কী? সঠিক উত্তর উগ্র সৌম্য এর বিপরীত শব্দ হলো - উগ্র। শান্ত এর বিপরীত শব্দ হলো - অশান্ত। কঠিন এর বিপরীত শব্দ হলো - সহজ। উগ্র শব্দের অর্থ - অভদ্র।
বাংলা লিপির উদ্ভদ হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
Correct Answer:
ঘ: ব্রহ্মী লিপি
নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: আগুন পাখি
কোনটি ‘ সূর্য’ শব্দের সমার্থ শব্দ নয়?
Correct Answer:
ঘ: জলধি
Explanation:
কোনটি ‘ সূর্য’ শব্দের সমার্থ শব্দ নয়? সঠিক উত্তর জলধি সূর্য শব্দের সমার্থক শব্দ নয় সুধাংশু। চন্দ্র শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাকর, শশী, বিধু ইত্যাদি।
বাংলা ভাষার উপসর্গ কত প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
Explanation:
বাংলা ভাষার উপসর্গ কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদেরকে বলা হয় উপসর্গ। যেমন—প্র, পরা, পরি, নির ইত্যাদি। উপসর্গের শ্রেণীবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা—(ক) খাঁটি বাংলা উপসর্গ, (খ) সংস্কৃত উপসর্গ ও (গ) বিদেশি উপসর্গ।
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
গ: বিজলী
Explanation:
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি 1922 সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় । 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নি - বীণা' ( 1922 ) কাব্যের দ্বিতীয় কবিতা ।
‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
Correct Answer:
গ: বিপত্নীক
’চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯০৭ সালে
Explanation:
’চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর ১৯০৭ সালে বাংলা ভাষা ও সঙ্গীতের প্রাচীন নিদর্শন চর্যাপদ। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
Correct Answer:
ক: ময়মনসিংহ গীতিকা
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে?
Correct Answer:
খ: পঙ্কজ বিভাস
‘বদনাম’ শব্দের ‘বদ’ কোন ভাষার উপসর্গ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
‘বদনাম’ শব্দের ‘বদ’ কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর ফারসি বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল। বদ—বদলোক, বদনাম।
বাংলাদেশর জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
Correct Answer:
ক: সৈয়দ আলী আহসান
'ভানু’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: সূর্য
Explanation:
'ভানু’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর সূর্য 'ভানু’ শব্দের সমার্থক শব্দসমূহ, সূর্য, আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, মার্তন্ড, রবি, সবিতা, অর্ক, দিনেশ, কিরণমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতার, বিবস্বান, প্রভাকর, সুর, অরুণ
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় কোনটি?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় কোনটি? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
বিশেষণ পদ হিসেবে দ্বিরক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: নামিল নভে বাদল ছলছল বেদনায়
‘একাত্তরের দিনগুলি’ কী ধরনের রচনা?
Correct Answer:
গ: দিনলিপি
Explanation:
‘একাত্তরের দিনগুলি’ কী ধরনের রচনা? সঠিক উত্তর দিনলিপি একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
নিচের কোনটি একবচনের উদাহরণ?
Correct Answer:
গ: ডাক্তার রোগী দেখছে
ক্লান্তি আমার ক্ষমাত করা প্রভু- গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘উপজেলা শব্দটিতে ‘উপ’ পূর্বপদটি কি অথে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: সাদৃশ্য
Explanation:
‘উপজেলা শব্দটিতে ‘উপ’ পূর্বপদটি কি অথে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সাদৃশ্য পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যুদ অব্যয়েরই অর্থের প্রাধান্য থাক, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য ( নৈকট্য, বিপসা (পৌনঃপুনিকতা). পর্যন্ত , অভাব অনতিক্রম্যতা, সাদৃশ্য যোগ্যতা ইত্যাদি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি?
Correct Answer:
ক: স্বৈরণী
‘সব কাটা জানালা দাও না’ গানটি রচয়িতা কে?
Correct Answer:
গ: নজরুল ইসলাম বাবু
Explanation:
‘সব কাটা জানালা দাও না’ গানটি রচয়িতা কে? সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু নজরুল ইসলাম বাবু - রচিয়তা - সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়েরই গান'। এটি মুক্তিযুদ্ধের সময় একটি জনপ্রিয় গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি - - এর সুরকার আলতাফ মাহমুদ।
নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
Correct Answer:
খ: বিদ্যালয়
নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ?
Correct Answer:
গ: রইতন, হরতন
‘খেলাঘর’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: মাহমুদুল হক
Explanation:
‘খেলাঘর’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর মাহমুদুল হক , এটি মূলত মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনির খেলাঘর উপন্যাস অবলম্বনে নির্মিত চিরন্তন প্রেমের ছবি তৈরি হয়েছে। খেলাঘর নিয়ে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্রটি
‘বিষাদসন্ধি’ কোন কর্মধারয় সমাস?
Correct Answer:
গ: রূপক
Explanation:
‘বিষাদসন্ধি’ কোন কর্মধারয় সমাস? সঠিক উত্তর রূপক রূপক কর্মধারয় এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
চলিত রীতি প্রাতিষ্ঠারি কোন পত্রিতার নাম স্মরনীয়?
Correct Answer:
ঘ: সবুজপত্র
কোনটি বিরাম চিহ্ন নয়?
Correct Answer:
গ: ঃ
’মৈয়মনসিংহ গীতিকা’র সংগ্রাহক ছিলেন কে?
Correct Answer:
গ: চন্দ্রকুমার দে
Explanation:
’মৈয়মনসিংহ গীতিকা’র সংগ্রাহক ছিলেন কে? সঠিক উত্তর চন্দ্রকুমার দে মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
গিরিসংকট’ শব্দের অথ কী?
Correct Answer:
গ: পার্বত্য বন্ধুরতা
Explanation:
গিরিসংকট’ শব্দের অথ কী? সঠিক উত্তর পার্বত্য বন্ধুরতা ‘গিরিসংকট’ অর্থ পর্বতশ্রেণির মধ্যবর্তী পথরূপে ব্যবহৃত অল্প পরিসর নিম্ন ভূমি ।
‘দুনিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
‘দুনিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি দুনিয়া ‘ শব্দটি বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে ফারসি এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে আরবি।
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
Correct Answer:
গ: ১২৩
Explanation:
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? সঠিক উত্তর ১২৩ কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
`সত্য বই মিথ্যে বলবো না’ এখানে ‘বই’ শব্দটি কী?
Correct Answer:
ঘ: অনুসর্গ
Explanation:
`সত্য বই মিথ্যে বলবো না’ এখানে ‘বই’ শব্দটি কী? সঠিক উত্তর অনুসর্গ ‘সত্য বই মিথ্যে বলবো না’—এখানে ‘বই’ অনুসর্গ। অনুসর্গ হলো অব্যয়বাচক শব্দ। যেগুলো কখনো স্বাধীন পদরুপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। যেমন - প্রতি, বিনা, সহ, বিহনে, মাঝে, ব্যতীত, বই, জন্য, পর্যন্ত, তবে, পানে প্রভৃতি।
‘আপণ’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: দোকান
Explanation:
‘আপণ’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর দোকান উল্লেখ্য আপণ, বিপনি, হাট পণ্যগৃহ হলো দোকানের সমার্থক । আর ‘আপন’ অর্থ হলো নিজ।
”ঐ নুতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়” চরণটি কোন কবিতার-
Correct Answer:
ক: প্রলয়োচ্ছাস
বাংলা ভাষায় ব্যঞ্জণবর্ণ কয়টি?
Correct Answer:
খ: ৩৯টি
Explanation:
বাংলা ভাষায় ব্যঞ্জণবর্ণ কয়টি? সঠিক উত্তর ৩৯টি ব্যঞ্জনবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বিশ্বের প্রতিটি ভাষায় এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি।
'রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
Correct Answer:
খ: নক্সী কাঁথার মাঠ
Explanation:
'রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? সঠিক উত্তর নক্সী কাঁথার মাঠ নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
`সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
`সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর তাঁর ভাই রামচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকরের সম্পাদক নিযুক্ত হন। ভগ্নস্বাস্থ্যের কারণে তাঁর পক্ষে এ দায়িত্ব বেশিদিন পালন করা সম্ভব হয়নি এবং তাঁর স্থলে গোপালচন্দ্র মুখোপাধ্যায় দায়িত্ব লাভ করেন। সম্ভবত মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকরের সর্বশেষ সম্পাদক।
‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’- বাক্যটি কোন কালের?
Correct Answer:
ঘ: পুরাঘটিত বর্তমান
Explanation:
‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’- বাক্যটি কোন কালের? সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছিল এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন: পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ সৈন্য মারা গিয়েছিল।
‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
Correct Answer:
গ: বড়ু চন্ডীদাস
Explanation:
‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে? সঠিক উত্তর বড়ু চন্ডীদাস 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এ কাব্যের মোট ১৩ টি খণ্ড আছে।
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
Correct Answer:
গ: দৌলত কাজী
Explanation:
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? সঠিক উত্তর দৌলত কাজী দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা।
‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: জন+এক
Explanation:
‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর জন+এক অ - কার বা আ - কারের পর এ - কার বা ঐ - কার থাকলে উভয়ে মিলে ঐ কার হয়। ঐ - কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন - জনৈক = জন + এক, হিতৈষী = হিত + এষী, মতৈক্য = মত + ঐক্য।