Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: ক্ষমার্হ
Explanation:
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর ক্ষমার্হ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজ এখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।
‘কাষ্ট হাসি’ বাগধারার অর্থ হলো-
Correct Answer:
গ: শুকনো হাসি
Explanation:
‘কাষ্ট হাসি’ বাগধারার অর্থ হলো- সঠিক উত্তর শুকনো হাসি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না। কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল। কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে। কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে। কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি। কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে। কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
`পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
`পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পথের পাঁচালী - উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু ও দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণের নাম - আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মণ করেন যা পৃথিবী বিখ্যাত হয়।
‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা-
Correct Answer:
গ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা- সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা - সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয় শ্রেণীসংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোটোগল্প। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে।
‘বৃক্ষ’ শব্দের বহুবচন কী?
Correct Answer:
ঘ: বৃক্ষরাজি
Explanation:
‘বৃক্ষ’ শব্দের বহুবচন কী? সঠিক উত্তর বৃক্ষরাজি রাজি - বৃক্ষরাজি, তারকারাজি মালা - পর্বতমালা, রাশি - বালিরাশি কুল - বৃক্ষকুল, পক্ষিকুল, মাতৃকুল
মাইকেল মধুসূদন দত্তের "বীরঙ্গনা" কোন ধরনের কাব্য ?
Correct Answer:
গ: পত্রকাব্য
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের "বীরঙ্গনা" কোন ধরনের কাব্য ? সঠিক উত্তর পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
খ: নীর
Explanation:
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর নীর 'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। 'অদিতি' এর সমার্থক শব্দ ক্ষিতি,ভূ,অবনী,ধরা,ধরিত্রী,মেদিনী,মহী,পৃথী,বসূধা,বসুমতী,উর্বী,বসুন্ধরা,ভুবন। 'নীর' শব্দের অর্থ পানি।
সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে?
Correct Answer:
খ: তুরস্ক
‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
খ: অম্বর
Explanation:
‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অম্বর 'আকাশ' শব্দের সমার্থক শব্দ হলো - আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক । বিভু, প্রভাকর ও সুধাকর হচ্ছে যথাক্রমে , ঈশ্বর, সূর্য ও চাঁদ শব্দের সমার্থক শব্দ।
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ?
Correct Answer:
ক: রুপকথা
Explanation:
'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ? সঠিক উত্তর রুপকথা ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে। রিনা প্রীতিশ নন্দী কর্তৃক অনূদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে।
“দ্বীপ” এর ব্যাসবাক্য-
Correct Answer:
ক: দুদিকে অপ যার
Explanation:
“দ্বীপ” এর ব্যাসবাক্য- সঠিক উত্তর দুদিকে অপ যার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেমন: দু দিকে অপ যার= দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
Correct Answer:
ঘ: গাজী মাজহারুল আনোয়ার
`উষ্ণ’ শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্গের সমন্বয়ে গঠিত?
Correct Answer:
গ: ষ+ণ
Explanation:
`উষ্ণ’ শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্গের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর ষ+ণ ণত্ব - বিধানের নিয়মানুসারে তৎসম শব্দে ঋ, র, ষ - এর পর মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয়।
ময়নাতদন্ত শব্দের ‘ময়না’ কোন ভাষায় শব্দ?
Correct Answer:
গ: আরবি
Explanation:
ময়নাতদন্ত শব্দের ‘ময়না’ কোন ভাষায় শব্দ? সঠিক উত্তর আরবি এটি হচ্ছে 'আরবি' ময়না। মূলত আরবি 'মু'আয়িনা' শব্দ থেকে বাংলায় অনুসন্ধান অর্থে ব্যবহৃত 'ময়না' শব্দের উদ্ভব। এই আরবি 'ময়না' শব্দের সঙ্গে সংস্কৃত 'তদন্ত' শব্দ যুক্ত হয়ে গঠিত হয়েছে 'ময়নাতদন্ত' শব্দ রচিত। যার অর্থ, অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে শবব্যবচ্ছেদ।
পদ্মা সেতুর প্রস্থ কত?
Correct Answer:
খ: ১৮.১০ মি
Explanation:
পদ্মা সেতুর প্রস্থ কত? সঠিক উত্তর ১৮.১০ মি পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার রবাবর আবেদন পাঠাতে হয়?
Correct Answer:
খ: সম্পাদক
Explanation:
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার রবাবর আবেদন পাঠাতে হয়? সঠিক উত্তর সম্পাদক সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে - সম্পাদকের বরাবর।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
Correct Answer:
ক: সংকোচ
‘দুয়ারে হাতি বাঁধা এ বাক্যে ‘ দুয়ারে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
‘দুয়ারে হাতি বাঁধা এ বাক্যে ‘ দুয়ারে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ঐকদেশিক বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়।
কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন?
Correct Answer:
ক: ১৯২১
Explanation:
কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন? সঠিক উত্তর ১৯২১ কলকাতায় ডিসেম্বরের সেই রাতে কবিতা লেখার পরের দিন সকালে প্রথম পড়ে শুনিয়েছিলেন তার সঙ্গে থাকা বন্ধু কমরেড মুজফফর আহমেদকে। কমরেড মুজফফর আহমদ তাঁর 'কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা' বইয়ে লিখেছেন, ''আসলে বিদ্রোহী কবিতা রচিত হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।
‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
প ফ ব ভ ম - এগুলো ধরনের বর্ণ?
Correct Answer:
খ: ওষ্ঠ্য বর্ণ
‘সৌভাগ্যের বিষয়’ বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: একাদশে বৃহস্পতি
Explanation:
‘সৌভাগ্যের বিষয়’ বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয়? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি বাগধারাটির দ্বারা বুঝায় সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ : মহা সৌভাগ্য, অত্যন্ত সুসময়। সুতরাং সঠিক উত্তর হবে একাদশে বৃহস্পতি।
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: নিষ্ক্রিয় দর্শক
‘তাপ’ শব্দের বিপরীতার্থক কোনটি?
Correct Answer:
খ: শৈত্য
Explanation:
‘তাপ’ শব্দের বিপরীতার্থক কোনটি? সঠিক উত্তর শৈত্য তাপ শব্দের অর্থ - উত্তাপ, ভাপ, গরম, উষ্ণ, উষ্মতা, উষ্ণতা, আঁচ ইত্যাদি। শৈত্য শব্দের অর্থ - বাষ্প, আর্দ্র, স্যাঁতসেঁতে, ক্লেদ ইত্যাদি। তাই তাপ শব্দের বিপরীত শব্দ শৈত্য।
‘উৎক্ষিপ্ত’ শব্দের ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: উর্ধ্বে
Explanation:
‘উৎক্ষিপ্ত’ শব্দের ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উর্ধ্বে ‘উৎ’ উপসর্গটি তৎসম শব্দ। এর ব্যবহার হলো - উপসর্গ যে অর্থে ব্যবহৃত উদাহরণ উৎ উর্ধ্বমুখিতা উৎক্ষিপ্ত, উদ্যম, উন্নতি, উদগ্রীব আতিশয্য উচ্ছেদ, উপ্ত, উৎফুল্লহ প্রস্তুতি উৎপাদন, উচ্চারণ অপকর্ষ উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘নীলদপর্ণ’নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
’He cut a pencil' Identify the tense of this sentence.
Correct Answer:
B: Past Indefinite
সত্যসুন্দর দাস কার ছদ্মনাম?
Correct Answer:
খ: মোহিতলাল মজুমদার
Explanation:
সত্যসুন্দর দাস কার ছদ্মনাম? সঠিক উত্তর মোহিতলাল মজুমদার ১। টেকচাঁদ ঠাকুর - প্যারীচাঁদ মিত্র২। নাদাপেটা হাঁদারাম - বিহারীলাল চট্টোপাধ্যায়৩। অনিলা দেবী ,শ্রীকান্ত শর্মা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়৪। হুতোম পেঁচা - কালীপ্রসন্ন সিংহ৫। পরশুরাম - রাজশেখর বসু৬। রাধামনি দেবী - প্রভাত মুখোপাধ্যায় ৭। নবকুমার কবিরত্ন - সত্যেন্দ্রনাথ দত্ত ৮। নীহারিকা দেবী - অচিন্ত্য কুমার সেনগুপ্ত৯। প্র,না,বি - প্রমথ নাথ বিশী১০। জরাসন্ধ - চারুচন্দ্র চক্রবর্তী১১। বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়১২। যুবনাশ্ব - মণীশ ঘটক১৩। স্বপন বুড়ো - অখিলবন্ধু নিয়োগী ১৪। রৈবতক - অজিত দত্ত১৫। কালপুরুষ , সুপান্থ - সুবোধ ঘোষ১৬। যাযাবর - বিনয় মুখোপাধ্যায়১৭। কলেজ বয় - জগদীশ ভট্টাচার্য১৮। লীলাময় রায় - অন্নদাশঙ্কর রায়১৯। অনঙ্গমোহন - অক্ষয় দত্ত২০। অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়২১। কালপেঁচা - বিনয় ঘোষ২২। ঘোগলা চন্দ্র বন্দিয়ান - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়২৩। চন্দ্রহাঁস - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ২৪। উত্তমপুরুষ - সন্তোষকুমার ঘোষ২৫। এক কলমী - পরিমল গোস্বামী২৬। ওমর খৈয়াম, সত্যপীর - মুজতবা আলি২৭। চাণক্য, নিরেপেক্ষ - অমিতাভ চৌধুরী২৮। নীলকণ্ঠ - দীপ্তেন্দ্রনাথ সান্যাল২৯। পঞ্চমুখ - শক্তিপদ রাজগুরু৩০। মৌমাছি - বিমল ঘোষ৩১। অবধূত - দুলাল চন্দ্র মুখোপাধ্যায় ৩৩। অপরাজিতা দেবী - রাধারানী দেবী ৩৪। ত্রিশঙ্কু - শরৎচন্দ্র মুখোপাধ্যায়৩৫। শ্রীম - মহেন্দ্রনাথ গুপ্ত৩৬। ইন্দ্রমিত্র - অরবিন্দ গুহ৩৭। কৃত্তিবাস ভদ্র - প্রেমেদ্র মিত্র৩৮। সুলতানা চৌধুরী - কবিতা সিংহ ৩৯। রূপদর্শী - গৌরকিশোর ঘোষ৪০। বিকর্ণ - নারায়ন সান্যাল৪১। শ্রীপান্থ - নিখিল চন্দ্র সরকার৪২। গ্রন্থকীট, নক্ষত্র রায় - তারাপদ রায় ৪৩। ভ্রমর, কালকূট - সমরেশ বসু৪৪। শঙ্খ ঘোষ, কুন্তক - চিত্তপ্রিয় ঘোষ৪৫। মানিক বন্দ্যোপাধ্যায় - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়৪৬। নীললোহিত - সুনীল গঙ্গোপাধ্যায় ৪৭। ধনঞ্জয় বৈরাগী - তরুণ রায়৪৮। কলমচি , হর্ষবর্ধন - আনন্দ বাগচি ৪৯। শঙ্কর - মনি শঙ্কর মুখোপাধ্যায়৫০। যীশু দাসগুপ্ত - সমরেশ বসু৫১। শঙ্কু মহারাজ - জ্যোতির্ময় ঘোষদস্তিদার৫২। বলাহক নন্দী - নীরদচন্দ্র চৌধুরী ৫৩। বীরবল - প্রমথ চৌধুরী৫৪। ভাবকুমার প্রধান - সজনিকান্ত দাস ৫৫। বহুরূপী - শৈলেশ দে৫৬। বিঞ্জানভিক্ষু - ললিত মুখোপাধ্যায় ৫৭। বেদুইন - দেবেশ চন্দ্র রায়৫৮। বিক্রমাদিত্য - অশোকগুপ্ত৫৯। দ্বৈপায়ন - মুজফফর আহমদ৬০। বিদুর - বিমল কর৬১। সুমিত্রা দেবী - মহাশ্বেতা দেবী৬২। সুকন্যা - ইন্দিরা দেবী৬৩। সত্যসুন্দর দাস - মোহিতলাল মজুমদার৬৪। সমুদ্র গুপ্ত - পূর্ণেন্দু পত্রী৬৫। শঙ্কু মহারাজ - কমল গুহ৬৬। শ্রী কাব্যানন্দ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার৬৭। শিবপ্রসাদ রায় - রামমোহন রায় ৬৮। সুনন্দ - তারকনাথ গঙ্গোপাধ্যায় ৬৯। রসুল আলী - অবনীন্দ্রনাথ ঠাকুর ৭০। শ্রী পারাবত - প্রবীর গোস্বামী
‘প্রাচুর্য’ এর প্রকৃতি ও প্রত্যয় -
Correct Answer:
গ: প্রচুর + য
Explanation:
‘প্রাচুর্য’ এর প্রকৃতি ও প্রত্যয় - সঠিক উত্তর প্রচুর + য প্রচুর + য = প্রাচুর্য হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। শব্দের শেষে ‘র্য’ বা ‘য’ ফলা’ (্য) থাকলে তা পরিবর্তিত হয়ে ‘ষ্ণ্য বা য’ হবে। অর্থাৎ ‘র্য’ থাকলে ‘ষ্ণ্য বা য’ হবে। এরূপ কিচু উদাহরণ হলো: সৌন্দর্য = সুন্দর + য/ষ্ণ্য মাধুর্য = মধুর + য/ষ্ণ্য গাম্ভীর = গম্ভীর + য/ষ্ণ্য চৌর্য = চোর + য/ষ্ণ্য শৌর্য = শূর + য/ষ্ণ্য ধৈর্য = ধীর + য/ষ্ণ্য কৌমার্য = কুমার + য/ষ্ণ্য গ্রাম্য = গ্রাম + য/ষ্ণ্য মনুষ্য = মনুঃ + য/ষ্ণ্য জামদগ্ন্য = জমদগ্নি + য/ষ্ণ্য পার্বত্য = পবর্ত + য/ষ্ণ্য সৌভাগ্য = সুভগ + য/ষ্ণ্য
‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
Correct Answer:
গ: পন্ডিত হয়েও যিনি মূর্খ
Explanation:
‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি? সঠিক উত্তর পন্ডিত হয়েও যিনি মূর্খ নিপাতনে সিদ্ধ বহুব্রীহিযেমন: দু দিকে অপ যার= দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় .......” রচিত হয় বাংলা কোন সনে?
Correct Answer:
গ: ১৩১২
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় .......” রচিত হয় বাংলা কোন সনে? সঠিক উত্তর ১৩১২ আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত।[১][২ বঙ্গদেশ lসম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’ এর এক কথায় প্রকাশ কোনটি?
Correct Answer:
খ: শ্বাপদসংকুল
Explanation:
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’ এর এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর শ্বাপদসংকুল যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল। এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।
এখন গোল্লায় যাও- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: মিশ্র ক্রিয়া
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
Correct Answer:
ক: শনিবারের চিঠি
Explanation:
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? সঠিক উত্তর শনিবারের চিঠি শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য - সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক। চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি - সাহিত্যিক সজনীকান্ত দাস।বঙ্গদর্শন - ১৮৭২, তত্ত্ববোধিনী - ১৮৪৩, সংবাদ প্রভাকর - ১৮৩১
`দেশের সেবা কর’ । দেশের কোন কারক?
Correct Answer:
খ: সম্প্রদান
Explanation:
`দেশের সেবা কর’ । দেশের কোন কারক? সঠিক উত্তর সম্প্রদান দেশের জন সেবা কর, দেশের সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি। যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। একে নিমিত্ত কারক - ও বলা হয়।
কোনটি অব্যয়বাচক শব্দের দ্বিরক্তি?
Correct Answer:
ক: আর হায় হায় করে লাভ কী?
Explanation:
কোনটি অব্যয়বাচক শব্দের দ্বিরক্তি? সঠিক উত্তর আর হায় হায় করে লাভ কী? অব্যয়বাচক দ্বিরুক্তি শব্দের উদাহরণ 'হায় হায়'। এ বাক্যে দ্বিরুক্ত শব্দ অনূভুতি বা ভাব বুঝিয়েছে। অন্য দিকে 'উড়ু উড়ু ' ও 'দেখতে দেখতে' হলো যথাক্রমে পদাত্মক দ্বিরুক্তি ও ক্রিয়াবাচক দ্বিরুক্তির উদাহরণ।
‘স্বেচ্ছা’ এর সন্ধিবিচ্ছেদ কী?
Correct Answer:
ক: স্ব+ ইচ্ছা
তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে ‘কী’ কোন পদ?
Correct Answer:
ক: সর্বনাম
Explanation:
তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে ‘কী’ কোন পদ? সঠিক উত্তর সর্বনাম বাক্যে ‘ কোন বস্তু বা কোন বিষয় ‘ হিসেবে ‘কী’ সর্বনাম হিসেবে বসে। উল্লেখ্য , বিশেষ্যের পরিবর্তে যে পদ বা শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।
ঈশ্বর তাহারই সাহার্য করেন, যে নিজে নিজের সাহায্য করে । এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: জটিল বাক্য
'তুমি এতক্ষণ কী করেছ' - এ বাক্যে 'কী' কোন পদ ?
Correct Answer:
গ: সর্বনাম
Explanation:
'তুমি এতক্ষণ কী করেছ' - এ বাক্যে 'কী' কোন পদ ? সঠিক উত্তর সর্বনাম বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন - ভালো , ছোট, বড়, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন - এবং, কিংবা ,কিন্তু অথবা ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন - আমি , তুমি, সে, তাকে আমার ইত্যাদি। ক্রিয়া হলো যে পদ দ্বারা কার্য সম্পন্ন হয় । যেমন - করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। সুতরাং উপরিউক্ত বাক্যে 'তুমি' ও 'কী' উভয়ই সর্বনাম।
‘এটা আমার সাধ্যাতীত’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: This is beyond of my ability.
কোনটি রূপক কর্মধারয় সমাস?
Correct Answer:
গ: মনমাঝি
Explanation:
কোনটি রূপক কর্মধারয় সমাস? সঠিক উত্তর মনমাঝি উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
অহরহ এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: অহঃ+অহ
‘চিড়িয়াখানা’ শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ ?
Correct Answer:
ঘ: হিন্দি ও ফারসি
ঈশ্বরচন্দ্রকে ‘ বিদ্যাসাগর’ উপাধি দেয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে?
Correct Answer:
খ: সংস্কৃত কলেজ
’ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে?
Correct Answer:
খ: স্পর্শ ধ্বনি
Explanation:
’ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে? সঠিক উত্তর স্পর্শ ধ্বনি স্পর্শধ্বনি/ বর্গীয় ধ্বনি (বর্গগুলো এই পর্যন্ত সীমিত) নাম উচ্চারণ প্রণালী অঘোষ ঘোষ নাসিক্য অঘোষ অঘোষ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ মহাপ্রাণ ক - বর্গীয় ধ্বনি (কণ্ঠ্য ধ্বনি) জিহবার গোড়া নরম তালুর পেছনের অংশ স্পর্শ করে ক খ গ ঘ ঙ চ - বর্গীয় ধ্বনি (তালব্য ধ্বনি) জিহবার অগ্রভাগ চ্যাপ্টা ভাবে তালুর সামনের দিকে ঘষা খায় চ ছ জ ঝ ঞ য য় শ ট - বর্গীয় ধ্বনি (মূর্ধন্য ধ্বনি) জিহবার অগ্রভাগ কিছুটা উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ স্পর্শ করে ট ঠ ড ঢ ণ র ড় ঢ় ষ ত - বর্গীয় ধ্বনি (দন্ত্য ধ্বনি) জিহবা সামনের দিকে এগিয়ে ওপরের দাঁতের পাটির গোড়া স্পর্শ করে ত থ দ ধ ন ল স প - বর্গীয় ধ্বনি (ওষ্ঠ্য ধ্বনি) দুই ঠোঁট বা ওষ্ঠ ও অধর জোড়া লেগে উচ্চারিত হয় প ফ ব ভ ম ঃ হ
‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ-
Correct Answer:
খ: একগুঁয়ে
Explanation:
‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ- সঠিক উত্তর একগুঁয়ে নেই আঁকড়া বাগধারাটির অর্থ হলো - একগুঁয়ে। রগচটা - - যে লোক হঠাৎ রেগে যায়। সখ্যতা শব্দের অর্থ হলো - - মিল। সঠিক উত্তর - একগুঁয়ে।
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?
Correct Answer:
খ: চালবাজ
Explanation:
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর চালবাজ প্রদত্ত বাক্যে ' চালবাজ ' শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে। এছাড়া বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো - কলমবাজ, গালিবাজ, ধোকাবাজ ইত্যাদি।
‘ব্যক্ত প্রেম’ ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
খ: মানসী
Explanation:
‘ব্যক্ত প্রেম’ ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর মানসী মানসী হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "মানসী - সোনার তরী পর্ব" - এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
'সূর্য' এর প্রতিশব্দ কী?
Correct Answer:
ঘ: আদিত্য
Explanation:
'সূর্য' এর প্রতিশব্দ কী? সঠিক উত্তর আদিত্য সূর্য /বিশেষ্য পদ/ ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তন্ড, বিভাবসু, মিত্র, মিহির, পূষা, প্রভাকর।