Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
খ: নেপাল
Explanation:
‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর নেপাল ১৯০৭ নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেন, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। ১৯২০ রাহুল সাংকৃত্যায়ন এ বছর থেকে পরবর্তী এক দশকে কয়েকবার তিব্বত সফর করে সেখান থেকে ২০টি চর্যাগীতি সংগ্রহ করতে সমর্থ হন। ১৯৫৪ সালে সেগুলো এলাহাবাদ থেকে প্রকাশিত হয়।
নিচের কোন শব্দটি তৎসম?
Correct Answer:
খ: নক্ষত্র
Explanation:
নিচের কোন শব্দটি তৎসম? সঠিক উত্তর নক্ষত্র বাংলা সাধু ভাষার বেশির ভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
কর্মে যার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
গ: অক্লান্তকর্মী
‘যাচঞা’ এর ধাতু অংশ হলো-
Correct Answer:
ক: √ যাচ্
`আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা -
Correct Answer:
গ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
`আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা - সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
”বৃষ্টি পড়ে টাপুর টুপুর” - এখানে টাপুর টুপুর’ কোন পদ?
Correct Answer:
ঘ: অব্যয়
Explanation:
”বৃষ্টি পড়ে টাপুর টুপুর” - এখানে টাপুর টুপুর’ কোন পদ? সঠিক উত্তর অব্যয় অব্যয় ব্যাকরণে বর্ণিত পদ বিশেষ। বিভিন্ন ভাষায় অব্যয়ের প্রকৃতি শব্দানুসারে বিভিন্নভাবে নির্ধারিত হয়। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর’ বলে খ্যাত কে?
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর’ বলে খ্যাত কে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘ প্রগতি’র অন্যতম সম্পাদক ছিলেন-
Correct Answer:
খ: বুদ্ধদেব বসু
‘ডালে ডালে কুসুম ভার’- এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ক: সমূহ
Explanation:
‘ডালে ডালে কুসুম ভার’- এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর সমূহ ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ - সমূহ। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন করার সময় এমন শব্দ ব্যবহার হয়। যেমন: বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি। তাই সঠিক উত্তর : সমূহ।
কৌশলে কর্যোদ্বার’ কোনটির অর্থ?
Correct Answer:
গ: ধরি মাছ না ছুই পানি
Explanation:
কৌশলে কর্যোদ্বার’ কোনটির অর্থ? সঠিক উত্তর ধরি মাছ না ছুই পানি গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, এক ক্ষুরে মাথা মুড়ানো - একই স্বভাবের, ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার, আকাশের চাঁদ হাতে পাওয়া - দুর্লভ বস্তু হাতে পাওয়া।
মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়?
Correct Answer:
ঘ: কিশোরগঞ্জ
Explanation:
মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? সঠিক উত্তর কিশোরগঞ্জ নিবাস অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাতুয়ার বা পাটোয়ারী গ্রামে৷ জীবনকাল ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। স্বরচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী আত্মপরিচয় দিয়েছেন:
বাক্যের মৌলিক উপাদান কী?
Correct Answer:
ঘ: শব্দ
নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
Correct Answer:
ঘ: ভাষী ও সবান্ধব
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: আমি, তুমি, ও সে
Explanation:
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর আমি, তুমি, ও সে যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা ব্যাকাংশ যোগে এগুলো অর্থ বিশাদ করতে হয়। যেমন: তুমি আমি ও সে = আমরা ; অন্য গৃহ = গৃহান্তর; দুই এবং নব্বই = বিরানব্বই; অন্য গ্রাম = গ্রামান্তর।
‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তৃকারকে ৭মী
Explanation:
‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী দশে মিলে করি কাজ - বাক্যে দশে শব্দটি কর্তৃকারকে ৭মী। কারন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে "কে" বা "কারা" যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই। কর্তৃকারক। যেমন: প্রদত্ত বাক্যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে "দশে " উত্তর পাওয়া যায়। আর "এ" হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর:কর্তৃকারকে ৭মী।
ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট ভূমিকা রেখেছেন-
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ-
Correct Answer:
খ: গলাধাক্কা দেওয়া
Explanation:
‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ- সঠিক উত্তর গলাধাক্কা দেওয়া অর্ধচন্দ্র' - এর অর্থ গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দটির অর্থ - আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।
নিম্নোক্ত শব্দগুলো মধ্যে কোনটি বিশেষ্য?
Correct Answer:
ক: বিস্ময়
’চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: চতুঃ পদ
Explanation:
’চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর চতুঃ পদ 'চুতুষ্পদ' শব্দের সন্ধি - বিচ্ছেদ 'চতুঃ + পদ ' । এটি বিসর্গ সন্ধির নমুনা । এরুপ - ভ্রাতুষ্পুত্র ।
কোন বাক্যে ‘ভালো’ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আপন ভালো সবাই চায়।
Explanation:
কোন বাক্যে ‘ভালো’ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আপন ভালো সবাই চায়। ভালো বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে - "ভালোকে ভালো বলব না তো কি? " বাক্যে। কারণ বিশেষণ এর কাজ বিশেষ্য কে বিশেষিত করা।প্রদত্ত বাক্যে "ভালো" শব্দটি বিশেষ্য পদ "ভালোকে " বিশেষিত করেছে।তাই প্রদত্ত বাক্যটি সঠিক।
নিচের যে শব্দটি আঞ্চলিক প্রভাবিত নয়-
Correct Answer:
ক: কাটারি
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”- চরণ দু’টির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কুসুমকুমারী দাশ
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিতম নিদর্শন হল চর্যাপদ। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত চর্যা পদাবলি ছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধনসংগীত।
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
Correct Answer:
খ: একুশে পদক
Explanation:
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর একুশে পদক কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কতৃক ১৯৬০ সালে পদ্মভূষণ পদক লাভ করে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
'অলস’ এর বিশেষ্য পদ কোনটি?
Correct Answer:
ক: আলস্য
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে যে রচনায়-
Correct Answer:
গ: জাহান্নম হইতে বিদায়
কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়?
Correct Answer:
গ: অর্ণব
Explanation:
কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়? সঠিক উত্তর অর্ণব বাতাস এর সমার্থক শব্দ সমূহ:পবনবায়ুঅনিলসমীরণগন্ধবহসমীরমরুৎপ্রভঞ্জনহাওয়া
ব্যধিকরণ বহুব্রীহি সমাস কোনটি?
Correct Answer:
ঘ: কথাসর্বস্ব
‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। বর্ধমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু, বাড়ছে এমন।
"কাজল কালো" এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: কাজলের ন্যায় কালো
চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
Correct Answer:
গ: ১৯০৭
Explanation:
চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর ১৯০৭ বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ' মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় । বৌদ্ধ সহজিয়াগণের রচিত চর্যাপদ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় ।চর্যার পুঁথিতে ৫১ টি গান ছিল, যার সাড়ে ৪৬ টি পাওয়া গেছে।
কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
Correct Answer:
খ: জয় করিবার ইচ্ছা
Explanation:
কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ? সঠিক উত্তর জয় করিবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ জানিবার ইচ্ছা - জিজ্ঞাসা’যুদ্ধ করা ইচ্ছা - ‘যুযুৎসু’হনন করার ইচ্ছা - ‘জিঘাংসা’।জয় করার ইচ্ছা - জিগীষা জানিবার ইচ্ছা - জিজ্ঞাসা
আচমন’ এর সমার্থক হলো-
Correct Answer:
গ: প্রক্ষালন
একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি?
Correct Answer:
ক: তিনটি
Explanation:
একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? সঠিক উত্তর তিনটি একটি সার্থক বাক্যে নিচের বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক - ক) আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ ভালোভাবে উপলদ্ধি করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তা - ই আকাঙ্ক্ষা। যেমন - ‘চাঁদ পৃথিবীর’ এ পর্যন্ত বললে বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝা যায় না। এরপরও কিছু শোনার ইচ্ছা অসমাপ্ত থাকে। কিন্তু যদি বলা হয় ‘চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ’; তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এতে জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে। অর্থ বা জানার ইচ্ছা পূরণকারী বাক্যের এ গুণকে আকাঙ্ক্ষা বলে। খ) আসত্তি: বাক্যের অর্থ সহজভাবে উপলব্ধি করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। বাক্যের পদগুলোর এই সুবিন্যস্ত রূপকেই আসত্তি বলে। যেমন : ‘সারা দিন আমি যেন ভালোভাবে চলি’ - বাক্যটি আসত্তি গুণাবিশিষ্ট কিন্তু যদি বলা হতো ‘হয়ে সারাদিন ভালো যেন চলি আমি’ তাহলে বাক্যটির অর্থ স্পষ্ট হলেও গঠন কাঠামো সঠিক হয় না। আসত্তি হল বাক্যস্থিত পদসমূহের নৈকট্য বা সুবিন্যস্ত অবস্থা। গ) যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যের যোগ্যতা বলে। যেমন - ‘মাঠে পাখিগুলো দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে গরুগুলো ডানা মেলে উড়ছে’ - বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসত্তি গুণ রক্ষিত হলেও এটি সার্থক বাক্য নয়; কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু যদি বলা হয়, ‘গরুগুলো মাঠে দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে’ - তাহলে এটি যোগ্যতাসম্পন্ন একটি যথার্থ বাক্য হতো। পদের ভাবগত মিল ছাড়াও শব্দের রীতিসিদ্ধ ব্যবহার, সহজবোধ্যতা, বাগধারা এবং উপমার সঠিক ব্যবহার ইত্যাদির ওপরও বাক্যের যোগ্যতা নির্ভর করে।
‘অপরের ধন’ এর এককথায় প্রকাশ কী?
Correct Answer:
খ: পরস্ব
‘সামান্য একটু সুস্থ মাছ” এখানে সামান্য কোন পদ?
Correct Answer:
ক: বিশেষনীয় বিশেষণ
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ক: ইতি + আদি
Explanation:
‘ইত্যাদি’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর ইতি + আদি ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা, ্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অতি + অন্ত = অত্যন্ত প্রতি + অহ = প্রত্যহ অতি + অধিক = অত্যধিক আদি + অন্ত = আদ্যন্ত যদি + অপি = যদ্যপি পরি + অন্ত = পর্যন্ত ইতি + আদি = ইত্যাদি প্রতি + আশা = প্রত্যাশা
’বিহ্বলতা’- র প্রমিত উচ্চারণ হলো-
Correct Answer:
গ: বিওভলোতা
‘শশাঙ্ক’ শব্দের ব্যাসবাক্য কী হবে?
Correct Answer:
ঘ: শশ অঙ্ক যার
Explanation:
‘শশাঙ্ক’ শব্দের ব্যাসবাক্য কী হবে? সঠিক উত্তর শশ অঙ্ক যার যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন - শশ (খরগোশ) অঙ্ক (সংখ্যা, আঙ্গুল) যার শশাঙ্ক । (এখানে 'শশ' কিংবা 'অঙ্ক' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, চাঁদকে বুঝাচ্ছে)। শশাঙ্ক বাধিকরণ বহুবীহি সমাস।
”শকুনি মামা” অর্থ কি?
Correct Answer:
খ: কুচক্রী লোক
নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
Correct Answer:
ক: কহ্
Explanation:
নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত? সঠিক উত্তর কহ্ বাংলা ভাষার ধাতুগুলোকে ২০টি আদি গণে ভাগ করা হয়, যাদের মধ্যে একটি হলো কহ আদিগণ।মিক নংধাতুগণউদাহরণ১হ-আদিগণহ (হওয়া), ল (লওয়া) ইত্যাদি।২খা-আদিগণখা (খাওয়া), ধা (ধাওয়া), পা (পাওয়া), যা (যাওয়া) ইত্যাদি।৩দি-আদিগণদি (দেওয়া), নি (নেওয়া) ইত্যাদি।৪শু-আদিগণচু (চোঁয়ানো), নু (নোয়ানো), ছু (ছোঁয়া) ইত্যাদি।৫কর্-আদিগণকর্ ( করা), কম্ (কমা), গড় (গড়া), চল (চলা) ইত্যাদি।৬কহ্-আদিগণকহ্ (কহা), সহ্ (সহা), বহ্ (বহা) ইত্যাদি।৭কাট্-আদিগণগাঁথ্, চাল্, আক্, বাঁধ্, কাঁদ্ ইত্যাদি।৮গাহ্-আদিগণচাহ্, বাহ্, নাহ্ (নাহান>স্নান) ইত্যাদি।৯লিখ্-আদিগণকিন্, ঘির্, জিত্, ফির্, ভিড়্, চিন্ ইত্যাদি।১০উঠ্-আদিগণউড়্, শুন্, ফুট্, খুঁজ্, খুল্, ডুব্, তুল্ ইত্যাদি।১১লাফা-আদিগণকাটা, ডাকা, বাজা, আগা (অগ্রসর হওয়া) ইত্যাদি।১২নাহা-আদিগণগাহা ইত্যাদি।১৩ফিরা-আদিগণছিটা, শিখা, ঝিমা, চিরা ইত্যাদি।১৪ঘুরা-আদিগণউঁচা, লুকা, কুড়া (কুড়াচ্ছে) ইত্যাদি।১৫ধোয়া-আদিগণশোয়া, খোঁচা, খোয়া, গোছা, যোগা ইত্যাদি।১৬দৌড়া-আদিগণপৌঁছা, দৌড়া ইত্যাদি।১৭চটকা-আদিগণসমঝা, ধমকা, কচলা ইত্যাদি।১৮বিগড়া-আদিগণহিচড়া, ছিটকা, সিটকা ইত্যাদি।১৯উলটা-আদিগণদুমড়া, মুচড়া, উপচা ইত্যাদি।২০ছোবলা-আদিগণকোঁচকা, কোঁকড়া, কোদলা ইত্যাদি।
‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর গুজরাটি ”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত । 'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।
অনুসর্গ সাধারণত কোথায় বসে?
Correct Answer:
খ: শব্দের পরে
Explanation:
অনুসর্গ সাধারণত কোথায় বসে? সঠিক উত্তর শব্দের পরে অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে এবং উপসর্গ শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে।
’রূপার চেয়ে সোনর দাম বেশি’। স্ফীত হরফের শব্দটিযে কারকের দুষ্টান্ত-
Correct Answer:
ক: কর্ম
‘কপোল’ শব্দটির অর্থ কী?
Correct Answer:
ক: গাল
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মতের কাহিনী অবলম্বনে লেখা?
Correct Answer:
গ: নাথধর্ম
Explanation:
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর নাথধর্ম ”গোরক্ষ বিজয়” কাব্য নাথধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা । বাংলা সাহিত্যের মধ্যযুগের নাথধর্মের কাহিনী অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনীতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে । শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয, সত্যপীর, রাগনামা, জয়নালের চৌতিশা । উল্লেখ্য, বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় ।
‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সবিতা
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
Correct Answer:
গ: চিন্তাবিপ্লব
Explanation:
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল- সঠিক উত্তর চিন্তাবিপ্লব ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে চিন্তাবিপ্লব ঘটেছিল।
‘ভূষন্ডির কাক’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত ?
Correct Answer:
খ: দীর্ঘজীবী
Explanation:
‘ভূষন্ডির কাক’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত ? সঠিক উত্তর দীর্ঘজীবী ভূষণ্ডির কাক কথাটির অর্থ = দীর্ঘায়ু ব্যক্তি শকুনিমামা অর্থ = কুচক্রী লোক আমড়া কাঠের ঢেকি = অপ্রজনীয় ব্যক্তিকে বোঝায়।
এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি”
Correct Answer:
খ: অনুক্ত