Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোনটি বাগধারা বোঝায়?
Correct Answer:
গ: শিরে সংক্রান্তি
Explanation:
কোনটি বাগধারা বোঝায়? সঠিক উত্তর শিরে সংক্রান্তি 'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ - আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।
' কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে সঠিত?
Correct Answer:
ক: দেশি উপসর্গযোগে
Explanation:
' কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে সঠিত? সঠিক উত্তর দেশি উপসর্গযোগে বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । যথা : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন ,আব, ইতি, উন (ঊনা) , কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু,হা। 'কদাকার' শব্দটি দেশি 'কদ' উপসর্গযোগে গঠিত।
বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
Correct Answer:
খ: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
Explanation:
বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? সঠিক উত্তর দ্বিতীয় ও চতুর্থ বর্ণ যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি । বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মাহপ্রাণ ধ্বনি। যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হলো নাসিক্য ধ্বনি।
' প্রদীপ নিবিয়া গেল!' --এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
Explanation:
' প্রদীপ নিবিয়া গেল!' --এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা' 'প্রদীপ নিবিয়া গেল।' ___ উক্তিটি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচতি কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের। এটি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ' পান্থনিবাসে' - এর শেষ বাক্য ।
কোনটি মৌলিক শব্দ?
Correct Answer:
খ: গোলাপ
Explanation:
কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর গোলাপ গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার। যথা : মৌলিক শব্দ এবং সাধিত শব্দ । যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, তিন, নাক, লাল, মা, পা ইত্যাদি। অন্যদিকে মানব [মনু + ষ্ণ(অ) ], একাঙ্ক (এক + অঙ্ক) ও ধাতব [ধাতু + ষ্ণ (অ) ] সাধিত শব্দ ।
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Correct Answer:
খ: হাসান হাফিজুর রহমান
Explanation:
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মার্জার' অর্থ কী
Correct Answer:
খ: বেড়াল
Explanation:
মার্জার' অর্থ কী সঠিক উত্তর বেড়াল মার্জার - [বিশেষ্য পদ] বিড়াল। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) মার্জারী, মার্জারিকা।
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Correct Answer:
ক: নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
Explanation:
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? সঠিক উত্তর নিক্কণ, সূচগ্র, অনুর্ধব (ক) অপশনের সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধরুপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অন্যদিকে (খ) অপশনের অনূর্বর ও (গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - অনুর্বর ও ভুঁড়িওয়ালা । (ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।
যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
Correct Answer:
ঘ: স্বরবৃত্ত
Explanation:
যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সঠিক উত্তর স্বরবৃত্ত প্রশ্নে 'যুক্তাক্ষর' - এর স্থলে হবে 'মুক্তাক্ষর' । কবিতার নির্দিষ্ট একটি সুর বা গতি দেয়ার জন্য ছন্দব্যাকরণ তৈরি হয়েছে। ছন্দ পর্ব ও মাত্রানির্ভর, তাই ছন্দের নামকরণ করা হয়েছে। তিনভাগে - অক্ষরবৃত্ত , মাত্রাবৃত্ত, ও স্বরবৃত্ত। অক্ষরবৃত্ত ধীরগিতর - তাই এর মাত্রা হবে মুক্তাক্ষর এক মাত্রা , বদ্ধাক্ষর একক ভাবে দুই যাত্রা , শেষে দুই মাত্রা আর প্রথম ও বদ্ধক্ষর দুই মাত্রার হয়। আর স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর সব সময় এক মাত্রা গণনা করা হয়।
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ?
Correct Answer:
ঘ: বাংলা সাহিত্যের কথা
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ? সঠিক উত্তর বাংলা সাহিত্যের কথা বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫ - ১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড) ১৯৫৩ , ২য় খণ্ড ১৯৬৫) । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - ' ভাষা ও সাহিত্য , বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তার শিশুতোষ গ্রন্থ: শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রুপকথা প্রভৃতি। অন্যদিকে 'বঙ্গভাষা ও সাহিত্য' ও 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ' গ্রন্থ দুটির লেখক যথাক্রমে ' ড. দীনেশচন্দ্র সেন এবং ড. সুকুমার সেন। মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন।
' মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' --কার উক্তি?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেনের
Explanation:
' মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' --কার উক্তি? সঠিক উত্তর মীর মশাররফ হোসেনের ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: একযোগে
Explanation:
' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর একযোগে 'সমভিব্যাহারে' শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ - সঙ্গে ; একযোগে বা সংঘদ্ধ হয়ে । যেমন - মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Correct Answer:
ক: Buddhist Mystic Songs
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? সঠিক উত্তর Buddhist Mystic Songs ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫ - ১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ - 'Buddhist Mystic Songs' (১৯৬০) । তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ: দীওয়ান হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত - ই - ওমর খ্যায়াম , বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তার সম্পাদনায় রচিত হয় - বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ।
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?
Correct Answer:
গ: সেলিম আল দীন
Explanation:
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে? সঠিক উত্তর সেলিম আল দীন নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯ - ২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১ - ৮২ সালে 'গ্রাম থিয়েটার ' গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক : ঘুম নেই , চাক, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি , কেরামতমঙ্গল, কীত্তনখোলা হাতহদাই, হরগজ বনপাংশুল । অন্যদিকে নাট্যকার মমতাজউদ্দীন আহমদের উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা , বর্ণচোরা । আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য নাটক : সুবচন নির্বাসনে, এখন দুঃসময় এখন ও ক্রীতদাস , কোকিলারা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেকযোগ্য নাট্যগ্রন্থ : তত্ত্ব ও শিল্পরুপ, বাংলাদেশের নাট্যচর্চার তিন দশক।
রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: গোরা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর গোরা ১৯১০ সালে রচিত 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত। এপিক উপন্যাস। রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস।
নিচের কোনটি অশুদ্ধ?
Correct Answer:
গ: দোষী --নির্দোষী
Explanation:
নিচের কোনটি অশুদ্ধ? সঠিক উত্তর দোষী --নির্দোষী 'দোষী - নির্দোষী' এটি অশুদ্ধ। শুদ্ধরুপ হবে দোষী - নির্দোষ ।
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
Correct Answer:
গ: চন্দ্রকুমার দে
Explanation:
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে? সঠিক উত্তর চন্দ্রকুমার দে বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
Correct Answer:
ক: দীনেশচন্দ্র সেন
Explanation:
মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Correct Answer:
খ: দীনেশরঞ্জন দাশ
Explanation:
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? সঠিক উত্তর দীনেশরঞ্জন দাশ ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত' শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ । বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা 'কবিতা' সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা 'বঙ্গশ্রী' এবং প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা 'কালিকলম' ।
হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ইংরেজি+ফার্সি
Explanation:
হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ইংরেজি+ফার্সি দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃরাজা - বাদশা (তৎসম + ফারসি), হাটবাজার (বাংলা + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম), খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম), ডাক্তারখানা (ইংরেজি + ফারসি), পকেটমার (ইংরেজি + বাংলা)।
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
Correct Answer:
খ: মধুর রস
Explanation:
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? সঠিক উত্তর মধুর রস কাব্যসাহিত্য শৃঙ্গার, হাস্য , করুণ ,বীর, অদ্ভুত , ভয়ানক, বীভৎস শান্ত, বাৎসল্য - রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি । বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা - শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণর রপকাশ্রয়ে ভক্ত ও ভাগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈিচত্র্যের পরিচয় পাওয়া যায়।
নীর শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
গ: বারি
Explanation:
নীর শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর বারি পানিজল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: পূজা অর্থে
Explanation:
' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর পূজা অর্থে 'নিছনি শব্দের আভিধানিক অর্থ রুপ , লাবণ্য, উপহার, বেশিবিন্যাস , অর্ঘ্য, নিবেদন ইত্যাদি রবীন্দ্রনাথের এ গানে চরণতলে 'নিছনি ' শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
Ode কী?
Correct Answer:
D: কোরাসগান
Explanation:
Ode কী? Correct Answer কোরাসগান Ode - এর আভিধানিক বা গাথাকবিতা । অনেকে Ode - কে স্ত্রোত্র কবিতা বা স্তুতি বা গুণকীর্তন জাতীয় কবিতা বলেছেন। গ্রিক Ode এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য কোরাস ও নৃত্যের লয় অনুসরণ করে রচনা করা হতো যেহেতু এটি কোরাস করে গাওয়া হতো তাই (ঘ) সঠিক Elegy অর্থ শোককবিতা।
রূপসীর বাংলা কবি-
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসীর বাংলা কবি- সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
সূর্য-এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: আদিত্য
Explanation:
সূর্য-এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর আদিত্য সূর্য এর সমার্থক শব্দ : রবি, তপন, অরুণ, সবিতা, প্রভাকর. দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি. দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী. দিননাথ, ঊষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু. বিভাবসু, বিভাকর, পূষন, অংশুমান, মিহির.
তদ্ভব শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: চাঁদ
Explanation:
তদ্ভব শব্দ কোনটি? সঠিক উত্তর চাঁদ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার,
খাটিঁ বাংলা শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: ঢোল
Explanation:
খাটিঁ বাংলা শব্দ কোনটি? সঠিক উত্তর ঢোল তদ্ভব শব্দ : যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের আরেক নাম খাঁটি বাংলা শব্দ। যেমন : হাত, ভাত, চাঁদ ইত্যাদি।
'মোদের গরব মোদের আশা' কে লিখেছেন?
Correct Answer:
ক: অতুলপ্রসাদ সেন
Explanation:
'মোদের গরব মোদের আশা' কে লিখেছেন? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
' ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' --কে বলেছেন?
Correct Answer:
ক: মোতাহের হোসেন চৌধুরী
Explanation:
' ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' --কে বলেছেন? সঠিক উত্তর মোতাহের হোসেন চৌধুরী ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন 'সংস্কৃতি - কথা' (১৯৫৮)। এ প্রবন্ধগ্রন্থে মোট - ত্রিশটি প্রবন্ধ রয়েছে উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার 'সংস্কৃতি - কথা ' প্রবন্ধে প্রথমেই উল্লেখ করেছেন।
শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: ইউসুফ জোলেখা
Explanation:
শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর ইউসুফ জোলেখা বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি?
Correct Answer:
ঘ: ষট্+ ঋতু
Explanation:
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি? সঠিক উত্তর ষট্+ ঋতু ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অদিক্ + অন্ত = দিগন্ত ক্ + আ = গ + আবাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক্ + ঈ = গ + ঈবাক্ + ঈশ = বাগীশ চ্ + অ = জ + অণিচ্ + অন্ত = ণিজন্ত ট্ + আ = ড + আষট্ + আনন = ষড়ানন ত্ + অ = দ + অতৎ + অবধি = তদবধিকৃৎ + অন্ত = কৃদন্ত ত্ + আ = দ + আসৎ + আনন্দ = সদানন্দ ত্ + ই = দ + ইজগৎ + ইন্দ্র = জগদিন্দ্র ত্ + উ = দ + উসৎ + উপায় = সদুপায়সৎ + উপদেশ = সদুপদেশ
'লাঠালাঠি' কোন সমাস?
Correct Answer:
খ: বহুবীহি সমাস
Explanation:
'লাঠালাঠি' কোন সমাস? সঠিক উত্তর বহুবীহি সমাস ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
Correct Answer:
ঘ: ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
Explanation:
মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী? সঠিক উত্তর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মুহম্মদ আবদুল হাই (১৯১৯ - ১৯৬৯) শিক্ষাবিদ ধ্বনিতাত্ত্বিক ও সাহিত্যিক । তিনি প্রবন্ধ ও গবেষণার জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ( ১৯৬৪) ।
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'-কে লিখেছেন ?
Correct Answer:
ক: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Explanation:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'-কে লিখেছেন ? সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তাঁর মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ - “স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়”
বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?
Correct Answer:
খ: গীতিকবি
Explanation:
বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? সঠিক উত্তর গীতিকবি বেগম সুফিয়া কামাল ছিলেন গীতিকবি। তিনি রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা ছিলেন।
কোনটি শুদ্ধ?
Correct Answer:
খ: আকাঙ্ক্ষা
Explanation:
কোনটি শুদ্ধ? সঠিক উত্তর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা - [বিশেষ্য পদ] কামনা, সাধ, ইচ্ছা। [আ + কাঙ্ক্ষ্ + আ]।
পর্তুগীজ শব্দ কোনটি?
Correct Answer:
ক: বালতি
Explanation:
পর্তুগীজ শব্দ কোনটি? সঠিক উত্তর বালতি পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃগীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। শব্দগির্জা , চাবি , গুদাম , আলমারি , আনারস , পেঁপে , পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি , কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি , ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম , পুউরুটি , মিস্রি , পেরেক, ইংরেজ , নিলামও বেহালা ইত্যাদি ।
বাংলা শব্দের উদ্ভব হয়েছে-
Correct Answer:
ঘ: প্রাকৃত
Explanation:
বাংলা শব্দের উদ্ভব হয়েছে- সঠিক উত্তর প্রাকৃত সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায়। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে নানারকম প্রাকৃত ভাষা ছিল। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এবং অধিকাংশ ভাষাবিদের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন -
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন - সঠিক উত্তর চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়।
অক্ষির সমীপে কোনটি?
Correct Answer:
ক: সমক্ষ
Explanation:
অক্ষির সমীপে কোনটি? সঠিক উত্তর সমক্ষ সমক্ষ - অক্ষির সমীপে। পরোক্ষ - অক্ষির অগোচরে। প্রত্যক্ষ - অক্ষির সমক্ষে/সমুখে বর্তমান। নিরপেক্ষ - পক্ষপাতহীন।
'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?
Correct Answer:
ঘ: নঞ
Explanation:
'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস? সঠিক উত্তর নঞ 'বেতমিজ' নঞ তৎপুরুষ সমাস। না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।
কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
Correct Answer:
ঘ: নিঙ্কৃতি
Explanation:
কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? সঠিক উত্তর নিঙ্কৃতি জহির রায়হান রচিত উপন্যাস নয় নিঙ্কৃতি। জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন। হাজার বছর ধরে উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। একুশে ফেব্রুয়ারি (১৯৭০) তৃষ্ণা (১৯৬২)
'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে তৃতীয়া
Explanation:
'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে তৃতীয়া 'লাঠি দ্বারা খেলতে' এভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক?
Correct Answer:
গ: নাচতে না জানলে উঠোন বাঁকা
Explanation:
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? সঠিক উত্তর নাচতে না জানলে উঠোন বাঁকা প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক হচ্ছে - নাচতে না জানলে উঠোন বাঁকা।
শুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: সান্ত্বনা
Explanation:
শুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর সান্ত্বনা সঠিক বানান - সান্ত্বনা। সান্ত্বনা শব্দের অর্থ - সমবেদনা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এটি একটি আশ্বাস বাক্য।
'যদ্যপি আমার গুরু' কার রচনা?
Correct Answer:
ঘ: আহমদ ছফা
Explanation:
'যদ্যপি আমার গুরু' কার রচনা? সঠিক উত্তর আহমদ ছফা ‘যদ্যপি আমার গুরু প্রফেসর রাজ্জাক’ (১৯৯৭) প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হলোঃ ‘জাগ্রত বাংলাদেশ’, ‘বাঙালী মুসলমানের মন’, ‘সিপাহীযুদ্ধের ইতিহাস’, ‘শতবর্ষের ফেরারি’, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়;, ‘সাম্প্রতিক বিবেচনা’, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ইত্যাদি। তার ‘ওস্কার’ (১৯৭৫) উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব আবদুশ শাকুরে প্রবন্ধ গ্রন্থ ‘মহামহিম রবিন্দ্রনাথ’, ‘সঙ্গীত সংবিৎ’, ‘গোলাপ বিসংবাদ’, আলাউদ্দিন আল আজাদের প্রবন্ধ গ্রন্থ ‘ধারা ও প্রকৃতি’, ‘ম্যাকভস্কি ও নজ্রুল’, ‘রবীন্দ্রক্লাসুক আবিস্কার’, ‘সাহিত্য সমালোচনা’।
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
খ: নিস্তেজ
Explanation:
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর নিস্তেজ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:তদীয়মদীয়তারুণ্যবার্ধক্যতীক্ষ্ণস্থূলতন্ময়মন্ময়তিমিরআলোকতীব্রমৃদুতস্করসাধুতিরস্কারপুরস্কারতুষ্টরুষ্টতাপশৈত্যতীর্যকঋজুত্বরিতশ্লথ
নিচের কোনটি একবচন ?
Correct Answer:
গ: knife
Explanation:
নিচের কোনটি একবচন ? সঠিক উত্তর knife Noun: knife; Plural noun: knives (An instrument composed of a blade fixed into a handle, used for cutting or as a weapon.) Similar: cutting tool, blade, cutter, a cutting blade forming part of a machine. verb: knife; 3rd person present: knifes; past tense: knifed; past participle: knifed; gerund or present participle: knifing