Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ-
Correct Answer:
খ: অরিন্দম
Explanation:
‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ- সঠিক উত্তর অরিন্দম কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গম্ভীর ধ্বনি - মন্দ্র. শোনা যায় যা - শ্রুতিগ্রাহ্য. একবার শোনা মাত্রই মনে রাখে যে - শ্রুতিধর. শত্রুকে দমন করে যে অরিন্দম. যার আকার কুৎসিত - কদাকার.
ভাষার মূল উপাদান কী ?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কী ? সঠিক উত্তর ধ্বনি কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
পুঁথি সাহিত্য বলতে বোঝায়--
Correct Answer:
গ: ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
Explanation:
পুঁথি সাহিত্য বলতে বোঝায়-- সঠিক উত্তর ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য যুগসন্ধিকালে (১৭৬০ - ১৮৬০) মুসলিম শায়েররা হিন্দি - উর্দু - বাংলা মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষায় কবি গান রচনা করেন আরবি - ফারসি উর্দু থেকে কাহিনী গ্রহণ করে। পুঁথি সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ।
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে নাটিকা - (১) [বিশেষ্য পদ] ক্ষুদ্রকার নাটক; ছোট নাটক; ছোট নাটক। (২) [বিশেষণ পদ] নৃত্যকারিণী, নর্তকী।
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
ঘ: মোহাম্মদ নাসিরউদ্দীন
Explanation:
'সওগাত' পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর মোহাম্মদ নাসিরউদ্দীন মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।
'নসীরা নামা' কাব্য কার রচনা?
Correct Answer:
খ: কবি মরদন
Explanation:
'নসীরা নামা' কাব্য কার রচনা? সঠিক উত্তর কবি মরদন দৌলত কাজীর কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী' । কোরেশী মাগন ঠাকুর - এর কাব্যগ্রন্থ 'চন্দ্রাবতী'। আলাওল - এর কাব্যগ্রন্থ' 'হপ্তপয়কর' 'সিকান্দরনামা ' সয়ফুল মুলুক বদিউজ্জামাল' , 'তোহ্ফা'। 'নসীয়ৎনামা' কাব্যগ্রন্থ আবদুল হাকিমের ।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর ১১টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে →৫০টি। ♻বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ →৩৯টি। ♻বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ →১১টি।
নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ? সঠিক উত্তর চলিত বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি : একটি চলিত রীতি, অন্যটি সাধু রীতি। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা নবীন। নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
Correct Answer:
ক: বৃন্দাবন দাস
Explanation:
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন- সঠিক উত্তর বৃন্দাবন দাস জীবনভিত্তিক এ কাহিনীকাব্যটির নাম 'চৈতন্য - ভাগবত'।
‘আনারস’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
‘আনারস’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগীজ শব্দঃ গির্জা , চাবি , গুদাম, আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি, পেরেক,নিলাম, বেহালা।
'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --
Correct Answer:
খ: ১৮১৮ খ্রিষ্টাব্দ
Explanation:
'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল -- সঠিক উত্তর ১৮১৮ খ্রিষ্টাব্দ 'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।
রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ?
Correct Answer:
ক: ১৮৭৮
Explanation:
রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ? সঠিক উত্তর ১৮৭৮ রবীন্দ্রনাথ ঠাকুরপ্রথম কাব্যগ্রন্থ রচনা করেন = ১৮৮০সালে । রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম = বৌঠাকুরানির হাট । ভানুসিংহ ছদ্মনাম = রবীন্দ্রনাথ ঠাকুর । শেষের কবিতা = উপন্যাস । রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন = ১৯১৩খ্রিঃ।
'গায়ক'-এর সন্ধিবিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: গৈ+অক
Explanation:
'গায়ক'-এর সন্ধিবিচ্ছেদ কি? সঠিক উত্তর গৈ+অক স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির
'মেঘদূত' কাব্য কার রচনা?
Correct Answer:
ক: মহাকবি কালিদাস
Explanation:
'মেঘদূত' কাব্য কার রচনা? সঠিক উত্তর মহাকবি কালিদাস কালিদাস সংস্কৃত ভাষার কবি।
সাহিত্য সম্রাট কার উপাধি?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
সাহিত্য সম্রাট কার উপাধি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু ?
Correct Answer:
খ: এক সেকেন্ড
Explanation:
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু ? সঠিক উত্তর এক সেকেন্ড বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!)হৃদয়াবেগ প্রকাশ করতে এ চিহ্নটি বসে। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে।
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: আনন্দের প্রাচুর্য
Explanation:
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য চাঁদের হাট' বাগধারাটির অর্থ : আনন্দের প্রাচুর্য। এলাহি কাণ্ড (বিরাট আয়োজন) এবং একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)।
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ক: সস্তা দর
Explanation:
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর সস্তা দর ছকড়া নকড়া অর্থ সস্তা দর। বাজারে ইলিশ মাছের আমদানি বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।
ব্রজবুলি কি?
Correct Answer:
ঘ: মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
Explanation:
ব্রজবুলি কি? সঠিক উত্তর মিথিলা ও বাংলার মিশ্র ভাষা ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন।
'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যোগরুঢ
Explanation:
'পঙ্কজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর যোগরুঢ যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - মূল শব্দ শব্দ গঠন ব্যবহারিক অর্থ পঙ্কজ পঙ্কে জন্মে যা পদ্মফুল রাজপুত রাজার পুত্র একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি মহাযাত্রা মহাসমারোহে যাত্রা মৃত্যু জলধি জল ধারণ করে যা/ এমন সাগর
ওমর খৈয়ামের দেশের নাম কি?
Correct Answer:
ক: ইরান
Explanation:
ওমর খৈয়ামের দেশের নাম কি? সঠিক উত্তর ইরান ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: নিতান্ত অলস
Explanation:
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর নিতান্ত অলস বিভিন্ন পরীক্ষায় আসা 'গোঁফ - খেজুরে' শব্দের সমাস নির্ণয়ে বাজারের প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাসবাক্য দেয়া হয়েছে 'গোঁফে খেজুর যার'। 'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়?প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
Correct Answer:
ঘ: সিন্ধু-হিন্দোল
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য- সঠিক উত্তর সিন্ধু-হিন্দোল নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।
রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
Correct Answer:
খ: সন্ধা সঙ্গীত
Explanation:
রবীন্দ্রনাথের প্রথম কাব্য- সঠিক উত্তর সন্ধা সঙ্গীত রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।
'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
Correct Answer:
খ: গীতিকাব্য
Explanation:
'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য? সঠিক উত্তর গীতিকাব্য প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।
আলাওলের কাব্যের নাম-
Correct Answer:
ঘ: পদ্মাবতী
Explanation:
আলাওলের কাব্যের নাম- সঠিক উত্তর পদ্মাবতী 'পদ্মবতী' আলাওলের অনুবাদমূলক কাব্য। দৌলত উজীর বাহরাম খান - এর কাব্যগ্রন্থ 'লাইলী - মজনু'। ইউসুফ জুলেখা' শাহ মুহম্মদ সগীরের কাহিনী কাব্য। মুহম্মদ কাবীরের কাব্যগ্রন্থ 'মধুমালতী'।
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে?
Correct Answer:
ঘ: এই ঘর
Explanation:
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে? সঠিক উত্তর এই ঘর ব্যাসবাক্য - [বিশেষ্য পদ] (ব্যাক) যে বাক্যে সমাসবদ্ধ পদগুলো পৃথক করে বিশ্লেষ করা হয়, বিগ্রহবাক্য।
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: নজিবর রহমান
Explanation:
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর নজিবর রহমান এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।
.......... মাঝে আমি বাঁচিবারে চাই '। শূণ্যস্থানে কি হবে?
Correct Answer:
ঘ: মানবের
Explanation:
.......... মাঝে আমি বাঁচিবারে চাই '। শূণ্যস্থানে কি হবে? সঠিক উত্তর মানবের প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় - মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি - অশ্রু - ময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত যদি গো রচিতে পারি অমর - আলয়। তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সংগীতের কুসুম ফুটাই। হাসিমুখে নিয়ো ফুল, তার পরে হায় ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।
বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: ৩ ভাগে
Explanation:
বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর ৩ ভাগে বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত: আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.) মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.) আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: বহুব্রীহি সমাস
Explanation:
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
বাংলা ভাষার বয়স কত?
Correct Answer:
ক: ১ হাজার বছর
Explanation:
বাংলা ভাষার বয়স কত? সঠিক উত্তর ১ হাজার বছর ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দী। শহীদুল্লাহর তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১৩০০ বছর। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে। সুনীতিকুমারের তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে?
Correct Answer:
খ: ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে? সঠিক উত্তর ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:[১][২] আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.) মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.) আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: আবুল মনসুর আহমদ
Explanation:
'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমদের রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - ‘আত্মকথা’, ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’, ‘হুযুর কেবলা’, ‘বাংলাদেশের কালচার’, ‘শিক্ষা সংস্কার’, ‘অনারেবল মিনিস্টার’, ‘সত্য - মিথ্যা’, ‘জীবন - ক্ষুধা’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘আহা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম’, ‘আবে - হায়াত’ প্রভৃতি।
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
Correct Answer:
ঘ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে? সঠিক উত্তর মধুসূদন দত্ত মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন বিরচিত 'রত্নাবলী' নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্যসাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। ১৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন ‘শর্মিষ্ঠা' নাটক। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য। এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।
বাংলা গদ্যের জনক কে ?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কে ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি। ৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Correct Answer:
গ: ভানুসিংহ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সঠিক উত্তর ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন । যথা: 1)___ভানুসিংহ ঠাকুর ; 2)___অকপটচন্দ্র ভাস্কর; 3)___আন্নাকালী পাকড়াশী; 4)___দিকশূন্য ভট্টাচার্য; 5)___নবীন কিশোর শর্মণ ; 6)___ষষ্ঠীচরণ দেবশর্মা ; 7)___বানীবিনোদ বিদ্যাবিনোদ ; 8)___শ্রীমতী কনিষ্ঠা; 9)___শ্রীমতী মধ্যমা।
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষার প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" প্যারীচাঁদ মিত্রের যা প্রকাশ পায় ১৮৫৮ সালে। কিন্ত তিনি বাংলা উপন্যাসের জনক নন। কেননা উপন্যাস হিসেবে "আলালের ঘরের দুলাল" স্বার্থক ছিল না। পরবর্তীতে সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "দুর্গেশনন্দিনী" রচনা করে ১৮৬৫ সালে।
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Explanation:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে ? সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তার মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ - “ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় ” খুবই বিখ্যাত ছিল।
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Correct Answer:
ক: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর উইলিয়াম কেরি ১৮০১ খ্রিষ্টাব্দে ডেভিড ব্রুনস্ডন এবং থমাস মৃত্যুবরণ করেন। এই বছরে কোম্পানির গভর্নর - জেনারেল ওয়েল্সলি ইংল্যান্ড থেকে আগত কোম্পানির তরুণ সিভিলিয়ানদের দেশীয় ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি শেখানোর উদ্দেশে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামক একটি কলেজ স্থাপন করেন। এবং উইলিয়াম কেরি এই বছর মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার শিক্ষক নিযুক্ত হন। সেই সাথে কেরির অধীনে কয়েকজন বাঙালি পণ্ডিত এবং মুনশি নিযুক্ত হয়। দেশীয় পণ্ডিতদের নিয়ে কেরি শ্রেণি ভিত্তিক কয়েকটি পাঠ্যপুস্তক প্রকাশ করেন। রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম দু বছরে তিনটি গ্রন্থ এবং কেরি একটি বাংলা ব্যাকরণ ও আদর্শ সংলাপের একটি গ্রন্থ প্রকাশ করেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ?
Correct Answer:
ঘ: ১৮৬৫
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ? সঠিক উত্তর ১৮৬৫ দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।
কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
Correct Answer:
খ: লক্ষ্মীন্দর
Explanation:
কোনটি মনসা মঙ্গলের চরিত্র? সঠিক উত্তর লক্ষ্মীন্দর চাঁদ সওদাগরের পুত্র, বেহুলার স্বামী। বাসর রাতে সর্পদেবী মনসার অনুগত সাপের দংশনে লক্ষ্মীন্দরের মৃত্যু ঘটে, কিন্তু তার স্ত্রী বেহুলা প্রচুর ত্যাগ স্বীকার করে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। বেহুলা - লক্ষ্মীন্দরের উপাখ্যান বাংলার প্রাচীন লোকগাথাগুলোর মধ্যে অন্যতম।
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি? সঠিক উত্তর ভদ্রার্জুন ভদ্রার্জুন (বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক) - তারাচরণ শিকদার। কীর্তিবিলাস (বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক) - যোগেন্দ্র চন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস - কপাল কুণ্ডুলা, ১৮৬৬. বাংলা সাহিত্যের প্রথম নাটক - ভদ্রার্জুন (তারাচরণ শিকদার, ১৮৫২).
বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ”চর্যাপদ” পাওয়া যায়‘
Correct Answer:
ঘ: নেপালে
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ”চর্যাপদ” পাওয়া যায়‘ সঠিক উত্তর নেপালে ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও দোহা।
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
Correct Answer:
গ: ইন্দো-ইউরোপীয়
Explanation:
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? সঠিক উত্তর ইন্দো-ইউরোপীয় বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।
'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: নিত্যসমাস
Explanation:
'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর নিত্যসমাস নিত্যসমাস. যে সমাসে সমস্যমান পদগুলো নিত্যসমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন : অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর. (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ. তুমি, আমি ও সে = আমরা ।
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজ পত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোটগল্পগুলি রচনা করেছিলেন। এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য - সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের "সাধনা" পর্বটি (১৮৯১–৯৫) ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায়। তার গল্পগুচ্ছ গল্পসংকলনের প্রথম তিন খণ্ডের চুরাশিটি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলিই রচিত হয়েছিল রবীন্দ্রজীবনের সবুজ পত্র পর্বে (১৯১৪–১৭; প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নামানুসারে) তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল "কঙ্কাল", "নিশীথে", "মণিহারা", "ক্ষুধিত পাষাণ", "স্ত্রীর পত্র", "নষ্টনীড়", "কাবুলিওয়ালা", "হৈমন্তী", "দেনাপাওনা", "মুসলমানীর গল্প" ইত্যাদি। শেষ জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও তিনসঙ্গী গল্পগ্রন্থে নতুন আঙ্গিকে গল্পরচনা করেছিলেন।
'অপদেকতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: মন্দ অর্থে
Explanation:
'অপদেকতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মন্দ অর্থে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব৩অপবিপরীত"অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট"অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় স্থানান্তর"অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি"অপমৃত্যু
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
Correct Answer:
খ: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? সঠিক উত্তর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস রচনা করেন - প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল। প্রথম স্বার্থক উপন্যাস রচনা করেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুর্গেশনন্দিনী।