General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রয়ায়?
Correct Answer:
গ: গাঢ় নাইট্রিক এসিড
Explanation:
কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রয়ায়? সঠিক উত্তর গাঢ় নাইট্রিক এসিড টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস এর অন্য নাম ক্লোরোপিকরিন(CHCl3 - NO2)৷ এর প্রভাবে চোখে প্রচন্ড জ্বালা যন্ত্রণার উপস্থিতি ঘটায়। কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে গাড়ো নাইট্রিক এসিডের বিক্রিয়ায়।
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান __
Correct Answer:
ঘ: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
Explanation:
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান __ সঠিক উত্তর শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় প্রশ্ন: ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি , কারণ ফ্যান - - - - উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেই ব্যাখ্যা: পাখার সাহায্যে বাতাসে শরীর থেকে ঘাম বাষ্পে পরিণত হওয়ার সময় শরীর থেকে প্রয়োজনীয় সুপ্ততাপ গ্রহণ করে শরীরকে শীতল করে । এজন্য ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি।
চিন্তার সংগে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়__
Correct Answer:
ক: সেরিব্রাম
Explanation:
চিন্তার সংগে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়__ সঠিক উত্তর সেরিব্রাম সেরিব্রামের কাজ : সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক রোধের নিয়ন্ত্রণ করে।
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ__
Correct Answer:
গ: বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
দাঁড়িগোঁফ গজায় __
Correct Answer:
ক: টেসটোস্টেরন হরমোনের জন্য
ম্যালিক এসিড __
Correct Answer:
খ: টমেটোতে পাওয়া যায়
Explanation:
ম্যালিক এসিড __ সঠিক উত্তর টমেটোতে পাওয়া যায় 1)পাকা কলায় থাকে ➟ এমাইল এসিটেট 2)পাকা আনারসে থাকে ➟ ইথাইল এসিটেট 3) পাকা কমলায় থাকে ➟ অকটাইল এসিটেট 4) টমেটোতে থাকে ➟ ম্যালিক এসিড 5) লেবুর রসে থাকে ➟ সাইট্রিক এসিড 6) আপেলে থাকে ➟ ম্যালিক এসিড
চীনা ঘড়িয়াল Alligator- এর গড় দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: ১.৯-২.৫ মি.
Explanation:
চীনা ঘড়িয়াল Alligator- এর গড় দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১.৯-২.৫ মি. চাইনিজ অ্যালিগেটর ঐতিহাসিক ভাবে কাদা ড্রাগন নামে পরিচিত। বৈঞ্জানিক নাম : Alligator sinensis. দৈর্ঘ্য : ১.৯ - ২.৫ মিটার।
Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: জন এ লারসন
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না?
Correct Answer:
খ: ক্যাঙ্গারু র্যাট
গ্যাস মাসকের প্রধান উপাদান হলো __
Correct Answer:
গ: ফসফরাস পেন্টক্সাইড
লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায়__
Correct Answer:
ঘ: লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
Correct Answer:
ঘ: ভিটামিন বি -১২
প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো?
Correct Answer:
ক: হিরোগ্লিফিক
লেপ্রোনি (Leprosy) বা কুষ্ঠ রােগ একটি__
Correct Answer:
ক: ব্যাকটেরিয়াঘটিত রোগ
চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কী পরিবর্তন ঘটবে ?
Correct Answer:
ক: বস্তুর ভর একই থাকবে ,ওজন বদলাবে
'শিমের বিচি' কোন ধরনের খাদ্য ?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
'শিমের বিচি' কোন ধরনের খাদ্য ? সঠিক উত্তর আমিষ শিমের বিচিতে শতকরা ২০ ভাগ প্রোটিন ও উচ্চমাত্রার কার্বোহাইড্রেট রয়েছে।
আধুনিক মনোবিজ্ঞানের অভীক্ষা পরিমাপের যন্ত্ররুপে বহুলাংশে নির্ভরযোগ্য ও কার্যকর হয় কি জন্য?
Correct Answer:
ক: সু-অভীক্ষার বৈশিষ্ট্যাবলী
বাংলাদেশের গৌরব জনাব এফ ,আর, খান (ফজলুর রহমান খান ) পেশায় কি ছিলেন ?
Correct Answer:
গ: স্থপতি
Explanation:
বাংলাদেশের গৌরব জনাব এফ ,আর, খান (ফজলুর রহমান খান ) পেশায় কি ছিলেন ? সঠিক উত্তর স্থপতি ফজলুর রহমান খান ( ১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্হপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
রেক্টিফাইড স্পিরিট হলো -
Correct Answer:
ঘ: ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি
Explanation:
রেক্টিফাইড স্পিরিট হলো - সঠিক উত্তর ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি রেক্টিফায়েড স্পিরিট হলো ৯৫% ইথাইল অ্যালকোহল ও ৫% পানির মিশ্রণ। ডিনেচার্ড স্পিরিট হলো ১০% মিথাইল অ্যালকোহল ও ০.৫% পরিমিডিনের মিশ্রণ
কোনটি সংক্রামক রােগ ?
Correct Answer:
খ: কলেরা
Explanation:
কোনটি সংক্রামক রােগ ? সঠিক উত্তর কলেরা সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায়, যেসব রোগ একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। সংক্রামক রোগ : টায়ফয়েড, পোলিও মায়েলাইটিস, হেপাটাইটিস (এ,ডি), কলেরা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন কৃমি সংক্রমণ।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এম ডি জি) অর্জনের জন্য কোন সাল নির্ধারিত ?
Correct Answer:
খ: ২০১৫ সাল
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এম ডি জি) অর্জনের জন্য কোন সাল নির্ধারিত ? সঠিক উত্তর ২০১৫ সাল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা হলে ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। সেই সময় ১৯১ টি জাতিসংঘ সদস্য এবং কমপক্ষে ২২ টি আন্তর্জাতিক সংস্থা ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
ঢাকায় কোন বাজারটি প্রথম ফামালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়?
Correct Answer:
গ: মালিবাগ বাজার
Explanation:
ঢাকায় কোন বাজারটি প্রথম ফামালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়? সঠিক উত্তর মালিবাগ বাজার বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পচনশীল খাদ্যে ব্যাপকহারে রাসায়নিক পদার্থ ব্যবহারের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরির পর ফরমালিন মুক্ত বাজার গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়। ঢাকার প্রথম ফরমালিন মুক্ত বাজার মালিবাগ বাজার।
দেশের কোন জেলাটিতে 'ডিজিটাল জেলা' হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?
Correct Answer:
খ: যশোর
Explanation:
দেশের কোন জেলাটিতে 'ডিজিটাল জেলা' হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে? সঠিক উত্তর যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা - যশোর বাংলাদেশের প্রথম সাইবার সিটি - সিলেট বাংলাদেশের প্রথম সিলিকন সিটি - রাজশাহী বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ - মহেশখালী।
সূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি?
Correct Answer:
ক: গাছের পাতা
Explanation:
সূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি? সঠিক উত্তর গাছের পাতা সূর্যের আলোয় পাতার পত্ররন্ধ্রগুলো খুলে যায়, যেকারণে দিনের বেলায় সর্বক্ষণ প্রসেদ্বন হতে থাকে। আর উদ্ভিদদেহের অতিরিক্ত পানি প্রধানত পাতার মাধ্যমে বাষ্পাকারে বের হয় যাওয়ার নাম প্রস্বেদন। এ কারণেই সূর্যের প্রখর আলোতেও গাছের পাতা গরম হয়ে যেতে পারেনা। কেননা প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত প্রচুর জলীয়বাষ্প সবসময়ই সেখান থেকে তাপ শোষণ করে নিচ্ছে।
বায়োগ্যাসের শতকরা কতভাগ মিথেন থাকে?
Correct Answer:
খ: ৬০-৭০
Explanation:
বায়োগ্যাসের শতকরা কতভাগ মিথেন থাকে? সঠিক উত্তর ৬০-৭০ বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তু হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজানকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এ জাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই থাকে মিথেন (৬০ - ৭০%) গ্যাস।
তণ্ডুল শব্দের অর্থ __
Correct Answer:
খ: চাল
Explanation:
তণ্ডুল শব্দের অর্থ __ সঠিক উত্তর চাল তন্ডুল বিশেষ্য পদ যার অর্থ চাল, চাউল।
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র_
Correct Answer:
ঘ: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র_ সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার হৃৎপিণ্ডের গতিপ্রকৃতি - কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের রোগ নিরূপণ - ইকোকার্ডিওগ্রাফ
ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
Correct Answer:
ক: অ্যাসকরবিক এসিড
Explanation:
ভিটামিন সি এর রাসায়নিক নাম কী? সঠিক উত্তর অ্যাসকরবিক এসিড ভিটামিন - সি যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ( Ascorbic Acid )। এটি একটি জৈব অম্ল, যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। যার রাসায়নিক সংকেত C6H8O6 এটি সাদা দানাদার পদার্থ
মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোসোম থাকে?
Correct Answer:
গ: ২৩
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে ?
Correct Answer:
ঘ: ৪৬%
Explanation:
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে ? সঠিক উত্তর ৪৬% ইউরিয়া সারে মোট নাইট্রোজেন পুষ্টি উপাদানের পরিমাণ ৪৬.০% ।ইউরিয়া বহুল ব্যবহৃত নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এটি প্রিল্ড, গ্রানুলার, পেলেট, পাউডার এবং ক্ষুদ্র স্ফটিক হিসেবে উৎপাদিত হয়। সহজে পানিতে গলে যায় বা দ্রবীভূত হয়। দেখতে সাদা ধবধবে বা অনেক ক্ষেত্রেই রঙবিহীন। এ সারের কোনো গন্ধ নেই। এটি অম্লীয় বা ক্ষারীয় নয়।
Meteorology is the science of --
Correct Answer:
C: weather
What is the main function of white blood cells?
Correct Answer:
B: To combat infections
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Correct Answer:
ঘ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গিয়ে পাহাড়ি ঢলের পরিমাণ বাড়বে। ফলে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য নিম্নভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে।
বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ?
Correct Answer:
খ: জেমস ওয়াট
Explanation:
বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ? সঠিক উত্তর জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট। স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট ১৭৮১ সালে গিয়ার, ১৭৮৮ সালে সেন্ট্রিফিউগাল পাম্প, ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের পেটেন্ট গ্রহণ করন এবং ১৭৯০ সালে প্রেসার গজ আবিস্কার করেন।
বলের একক কোনটি ?
Correct Answer:
গ: নিউটন
Explanation:
বলের একক কোনটি ? সঠিক উত্তর নিউটন বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর বেগের মানের বা দিকের বা উভয়ের পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বলের মান ও দিক আছে এজন্য এটি ভেক্টর রাশি। বলের একক নিউটন (N) এবং মাত্রা MLT - 2।
তেলাপোকার রক্তের রং কি ?
Correct Answer:
ঘ: বর্ণহীন
Explanation:
তেলাপোকার রক্তের রং কি ? সঠিক উত্তর বর্ণহীন তেলাপোকার রক্ত দুটি উপাদানে গঠিত, যথা - বর্ণহীন প্লাজমা এবং এর মধ্যে ভাসমান বর্ণহীন প্রায় নয় মিলিয়ন রক্তকণিকা বা হিমোসাইট। হিমোগ্লোবিন বা অন্য কোন ধরনের শ্বসন কণিকা না থাকায় তেলাপোকার রক্ত বর্ণহীন। তেলাপোকার রক্তের আপেক্ষিক গুরুত্ব ৭.৫ - ৮.০।
সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে - এ কথা প্রথম কে বলেন ?
Correct Answer:
গ: কোপার্নিকাস
Explanation:
সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে - এ কথা প্রথম কে বলেন ? সঠিক উত্তর কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাস (১৪৭৩ - ১৫৪৩) একজন বিখ্যাত জ্যোতির্বিঞ্জানী। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন।
ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কি ?
Correct Answer:
ঘ: আসকরবিক এসিড
Explanation:
ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কি ? সঠিক উত্তর আসকরবিক এসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক এসিড। এটি একটি জৈব অম্ল, যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। যার রাসায়নিক সংকেত C6H8O6 এটি সাদা দানাদার পদার্থ।
রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি ?
Correct Answer:
গ: মাইক্রোওয়েভ
Explanation:
রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি ? সঠিক উত্তর মাইক্রোওয়েভ রাডার এমন একটি পদ্ধতি যা তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্হির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ। রাডারে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়।
এক মাইল কত কিলোমিটারের সমান ?
Correct Answer:
ক: ১.৬১ কিলোমিটার
Explanation:
এক মাইল কত কিলোমিটারের সমান ? সঠিক উত্তর ১.৬১ কিলোমিটার কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ১০০০ মিটারে এক কিলোমিটার। মেট্রিক পদ্ধতিতে এক কিলোমিটার প্রায় ০.৬২১ মাইল, ১০৯৪ গজ অথবা ৩২৮১ ফুট এর সমান। ১.৬১ কিলোমিটারে এক মাইল।
বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ?
Correct Answer:
গ: প্লবতা সূত্র আবিস্কারের জন্য
Explanation:
বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ? সঠিক উত্তর প্লবতা সূত্র আবিস্কারের জন্য আর্কিমিডিস (২৮৭ বিসি - ২১২ বিসি) একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। আর্কিমিডিস লিভারের কার্যনীতি,প্লবতা ইত্যাদি আবিষ্কারের জন্য বিখ্যাত।
পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ?
Correct Answer:
ঘ: শূন্য
Explanation:
পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ? সঠিক উত্তর শূন্য পরম শূন্য, হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মানক হচ্ছে ০ কেলভিন অথবা - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা - ৪৬০ ডিগ্রি ফারেনহাইট। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়।
মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিস্কার করেন ?
Correct Answer:
ঘ: ১৮৯৬ সালে
Explanation:
মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিস্কার করেন ? সঠিক উত্তর ১৮৯৬ সালে গুলিয়েলমো মার্কোনি (১৮৭৪ - ১৯৩৭) ছিলেন ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী যিনি ১৮৯৬ সালে বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি একটি ব্যবহারিক রেডিওগ্রাফ পদ্ধতি তৈরি করেছিলেন।
অপটিক্যাল ফাইবার কি ?
Correct Answer:
ক: খুব সরু নমনীয় কাঁচ তন্তু
Explanation:
অপটিক্যাল ফাইবার কি ? সঠিক উত্তর খুব সরু নমনীয় কাঁচ তন্তু অপটিক্যাল ফাইবার একধরনের পাতলা,স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত বিশুদ্ধ কাচঁ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়,যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইনার অপটিকস ফলিত বিঞ্জান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে। অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দূরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়।
জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরানোর জন্য কি করা হয় ?
Correct Answer:
ঘ: পানির গতিশক্তিকে কাজে লাগানো হয়
Explanation:
জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরানোর জন্য কি করা হয় ? সঠিক উত্তর পানির গতিশক্তিকে কাজে লাগানো হয় জলবিদ্যুৎ পড়ন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপকে ব্যবহার করে তৈরি করা হয়। এটি নবায়নযোগ্য শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য পানির গতিশক্তি ব্যবহার করা হয়।
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন ?
Correct Answer:
খ: মাটির পাত্রে পানি বাষ্পায়নে সাহায্য করে
Explanation:
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন ? সঠিক উত্তর মাটির পাত্রে পানি বাষ্পায়নে সাহায্য করে মাটির পাত্রে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। এ সব ছিদ্র দিয়ে পানি বাইরে আসে ও বাষ্পীভূত হয়। বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ পাত্রের পানি থেকে গৃহীত হয়। এজন্য পানি ঠান্ডা থাকে। সুতরাং উপরিউক্ত অপশনগুলোর মধ্যে ‘খ’ - ই সঠিক উত্তর।
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়?
Correct Answer:
ক: পেটে ব্যথা
Explanation:
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়? সঠিক উত্তর পেটে ব্যথা বায়ু দূষণের ফলে মানুষের বহুবিধ রোগ হতে পারে। বিশেষ করে মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের কালো ধোঁয়া নিঃসৃত কার্বন মনোক্সাইড শরীরের রক্ত প্রবাহে প্রবেশ করে রক্তে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন বের করে দেয়। এতে মাথাধরা, দৃষ্টিহীনতা, পেটের ব্যথা ইত্যাদি নানা অসুস্থতার সৃষ্টি করে।
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি ?
Correct Answer:
ক: Na2CO3
Explanation:
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি ? সঠিক উত্তর Na2CO3 সোডিয়াম কার্বনেট কে সোডা অ্যাস বলা হয়। ১ অনু সোডা অ্যাসের সাথে ১০ অনু পানি রাসায়নিক ভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। কাপড় কাচা সোডার সংকেত - Na2CO3
চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে ?
Correct Answer:
খ: গতি জড়তা
Explanation:
চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে ? সঠিক উত্তর গতি জড়তা চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায়। গাড়ি যখন চলমান ছিল তখন যাত্রীর সমগ্র দেহই গতিশীল ছিল। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিচের অংশ স্হির অবস্থায় আসে কিন্তু গতি জড়তার জন্য দেহের উপরের অংশ এগিয়ে যেতে চায়। ফলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায়।