General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?
Correct Answer:
ঘ: সামাজিক ও আবেগিক বিকাশ
Explanation:
নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ? সঠিক উত্তর সামাজিক ও আবেগিক বিকাশ শিশুর সুষ্ঠু লালনপালন করতে হলে, তাকে সঠিকভাবে মানুষ করে তুলতে চাইলে তার সুষম সর্বাঙ্গীন বিকাশের প্রতি দৃষ্টি দিতে হবে। শিশু নানা রকম কাজ করার ক্ষমতা নিয়েই জন্মায়। সেসব ক্ষমতা তার ভেতরে থাকে সম্ভাবনা হিসেবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং উপযুক্ত পরিবেশ পেলে সেগুলোর বিকাশ ঘটে। শিশুর বহুমুখী সম্ভাবনার বিকাশের যে প্রক্রিয়া তার সুষ্ঠুতম ও সর্বোত্তম পরিণতি ঘটানোর কাজে সহায়তা করাকেই আমরা বলতে পারি মানুষ করে তোলা। সাধারণত শিক্ষাবিজ্ঞানে এই বিকাশ প্রক্রিয়ার পাঁচটি ধারা চিহ্নিত করা হয়ে থাকে_ (১) শারীরিক বিকাশ (২) মানসিক বিকাশ (৩) আবেগিক বিকাশ (৪) সামাজিক বিকাশ (৫) নৈতিক বিকাশ মানব সমাজের নবীন সদস্যকে মানুষের মত মানুষ করতে হলে এই প্রতিটি বিকাশ ধারার অবিরাম গতিকে নিশ্চিত করতে হবে। যখন শারীরিক বিকাশের ক্ষেত্রে - রোগহীন সুষম স্বাস্থ্য গঠিত হবে; মানসিক বিকাশের ক্ষেত্রে - জ্ঞানের আহরণ ও বিভিন্ন মানসিক শক্তির পূর্ণ বিকাশ ঘটবে; আবেগিক ক্ষেত্রে - সুসমন্বিত আবেগ প্রকাশের বা আবেগকে বশে রাখার যোগ্যতা জন্মাবে; সামাজিক ক্ষেত্রে - সামাজিক ও নাগরিক যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটবে; নৈতিক ক্ষেত্রে - সমাজে প্রতিষ্ঠিত নৈতিক মানের ও সুষম জীবনদর্শনের বিকাশ ঘটবে - তখনই কোন ব্যক্তি সম্বন্ধে বলা যাবে - মানুষের মতো মানুষ হয়েছে। আর যে ধরনের শিক্ষার মাধ্যমে শিশুর বিকাশ ধারার অবিরাম ও সার্থক গতি নিশ্চিত করা যাবে অর্থাৎ শিশুকে স্বাস্থ্যবান, সুসঙ্গত, সুসামাজিক, সুকৌশলী ও সার্থক জীবনবোধ সম্পন্ন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করা যাবে সে শিক্ষাই সার্থক শিক্ষা। এ ধরনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই নিজের ও সমাজের বৃহত্তর কল্যাণ ও সমৃদ্ধি সাধন করতে পারেন। সুতরাং বলা যায়, শিক্ষার সাধারণ লক্ষ্য হচ্ছে শিশুর সর্বতোমুখী বিকাশ প্রক্রিয়ার সর্বোত্তম পরিণতি ঘটানো। বিকাশ প্রক্রিয়াগুলোর মধ্যে শারীরিক বিকাশ অন্যতম। কারণ কেবল 'সুস্থ দেহে সুস্থ মন' - এর বাস সম্ভব। শিশুর শারীরিক বিকাশ নিশ্চিত করার জন্য পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি আরো একাধিক বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হয়। অঙ্গ সঞ্চালনের সুযোগ তার মধ্যে একটি। অঙ্গ সঞ্চালন দুভাবে করা যেতে পারে। ঘরের ভেতরে ব্যায়ামের মাধ্যমে আর ঘরের বাইরে মাঠের খেলার মাধ্যমে। শিশুর শারীরিক বিকাশের সর্বোত্তম পরিণতি ঘটানোর ক্ষেত্রে বহিরাঙ্গন খেলার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সে গুরুত্ব অনুধাবন করার ও ঢাকা শহরে বহিরাঙ্গন খেলার সুযোগের পরিমাণ অনুসন্ধান করার প্রচেষ্টাই বর্তমান প্রবন্ধের প্রধান উপজীব্য।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য " পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান (সমন্বিত) " বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে?
Correct Answer:
খ: শিক্ষক সহায়িকা
Explanation:
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য " পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান (সমন্বিত) " বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে? সঠিক উত্তর শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকার বৈশিষ্ট্যঃ ১) প্রতিটি অধ্যায়ের পাঠের বিষয়বস্তু দেয়া আছে। ২) প্রতিটি বিষয়বস্তুর জন্য অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে। ৩) পাঠ সংশ্লিষ্ট্য শিখন ফল দেয়া আছে। ৪) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উল্লেখ আছে। ৫) শিখন শেখানো র্কাযাবলী দেয়া আছে। ৬) ধারাবাহিক মুল্যায়নের জন্য র্নিদেশনা দেয়া আছে। ৭) পাঠের সার সংক্ষেপ দেয়া আছে। ৮) পরিকল্পিত কাজ ও সামগ্রিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্ন সংযোজিত হয়েছে। ৯) এছাড়া শিক্ষক সহায়িকার শুরুতে শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা রয়েছে। ১০) যেসব বিষয়ের পাঠ্যপুস্তক নেই, সে সব বিষয়ের জন্য শিক্ষক সহায়িকা প্রণয়ন করা হয়েছে। ১১) শিক্ষক সহায়িকা শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ের জন্য প্রণীত।
The acid name of Vitamin B is -
Correct Answer:
B: riboflavin
Explanation:
The acid name of Vitamin B is - Correct Answer riboflavin ভিটামিন বি, রিবোফ্লাভিন (Riboflavin ) নামে পরিচিত। ভিটামিন বি - ১ এবং ভিটামিন সি - কে বলা হয় যথাক্রমে থায়ামিন (Thiamine) এবং অ্যাসকরবিক এসিড (Ascorbic acid) নিকোটিনামাইড ( Nicotinamide ) হলো ভিটামিন বি - ৩ এর একটি প্রকার বা ধরণ ।
The branch of science that studies cells is called.
Correct Answer:
B: cytology
Explanation:
The branch of science that studies cells is called. Correct Answer cytology কোষ বা টিস্যু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় - Cytology ; কীটতত্ত্ব সংক্রান্ত বিদ্যা - Entomology ; হরমোন সংক্রান্ত বিদ্যা - Hormonology ; ব্যক্তি বা একই প্রজাতির মধ্যে টিস্যু ট্রান্সপ্লান্টেশন হলো - Homoplasty ।
পেনিসিলিনের আবিষ্কর্তা কে?
Correct Answer:
ক: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিনের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। মূলত পেনিসিলিন একপ্রকার এন্টিবায়োটিক। যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি করা হয়। ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে।
শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা কী?
Correct Answer:
ক: শিশুর পুষ্টি ব্যবস্থা
Explanation:
শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা কী? সঠিক উত্তর শিশুর পুষ্টি ব্যবস্থা শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা হলো শিশুর পুষ্টি ব্যবস্থা করা। যার মাধ্যমে তার মেধার পরিপূর্ণ বিকাশ সাধিত হবে। সে সহজে শিখতে পারবে।
কোন মৌলিক পদার্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি আছে?
Correct Answer:
গ: অক্সিজেন
Explanation:
কোন মৌলিক পদার্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? সঠিক উত্তর অক্সিজেন প্রাচুর্যতার ভিত্তিতে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া মৌলিক পদার্থ হলো অক্সিজেন (46.6%) এবং সিলিকন রয়েছে দ্বিতীয় অবস্থানে (27.7%) । পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা ।
ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: সিলিকন চিপ
Explanation:
ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিলিকন চিপ ডিজিটাল ক্যালকুলেটর, কম্পিউটার, ডিজিটাল ঘড়ি এবং মোবাইলে সিলিকনের তৈরি এক ধরনের চিপ ব্যবহার করা হয়, যা সিলিকন তৈরি এক ধরনের চিপ ব্যবহার করা হয়, যা সিলিকন চিপ নামে পরিচিত। সিলিকন চিপকে আইসি চিপ বলা হয়।
কোন অধাতু বিদ্যু পরিবাহী ?
Correct Answer:
গ: গ্রাফাইট
Explanation:
কোন অধাতু বিদ্যু পরিবাহী ? সঠিক উত্তর গ্রাফাইট অধাতুর মধ্যে একমাত্র গ্রাফাইটই বিদ্যু পরিবাহী। গ্রাফাইটের রং গাঢ় - ধূসর, পিচ্ছিল, ধাতুর ন্যায় উজ্জ্বল। গ্রাফাইটের আপেক্ষিক গুরুত্ব ২.২৫। স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু পারদ। গ্যালিয়াম হলো প্রকৃতির এক অদ্ভুদ মৌল, যার গলনাঙ্ক খুবই কম ,কিন্তু স্ফুটনাঙ্ক অস্বাভাবিক রকমের বেশি। টাইটেনিয়াম একটি রাসায়নিক মৌল। টাইটেনিয়ামের রং রুপালী এবং এটি কম ঘনত্বসম্পন্ন রুপান্তরিত ধাতু।
কোন আলোকরশ্মি ত্বকে ভিটামিন 'ডি' তৈরিতে সাহায্য করে?
Correct Answer:
ঘ: আলট্রা-ভায়োলেট রশ্মি
Explanation:
কোন আলোকরশ্মি ত্বকে ভিটামিন 'ডি' তৈরিতে সাহায্য করে? সঠিক উত্তর আলট্রা-ভায়োলেট রশ্মি আল্ট্রা - ভায়োলেট রশ্মি ত্বকে ভিটামনি D তৈরিতে সাহায্য করে। এছাড়া এ রশ্মি ঔষধ আবিষ্কার ,প্রোটিন বিশ্লেষণ, পানির পরিশোধন, ফরেনসিক বিশ্লেষণ প্রভৃতি কাজে ব্যবহৃত হয়।
জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি?
Correct Answer:
গ: ৭-১১ বছর
Explanation:
জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি? সঠিক উত্তর ৭-১১ বছর শিশুর জ্ঞানীয় বিকাশের প্রক্রিয়া নিয়ে গবেষণায় সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী জ্যাঁ পিঁয়াজে অমর হয়ে রয়েছেন। জন্ম থেকে শিশু দের বুদ্ধির বিকাশ কিভাবে হয়, কিভাবে সে চারপাশের প্রকৃতি থেকে জ্ঞান লাভ করে, সেই জ্ঞানের সাথে বড়দের জ্ঞানের পার্থক্য কী, আনুষ্ঠানিক লেখাপড়ায় এই জ্ঞানীয় উপাদানগুলো কিভাবে প্রভাব ফেলে - তা নিয়েই গবেষণা করেছেন। তিনি ১৯৩০ সালে International Bureau of education এর ডিরেক্টর হিশেবে নিযুক্ত হন। তাঁর কালজয়ী মতবাদ Piaget’s theory of cognitive development এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়। জ্যাঁ পিঁয়াজের বিভিন্ন মতবাদ ও গবেষণাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এখানে। জ্যাঁ পিঁয়াজের জ্ঞান বিকাশ সম্পর্কিত মতবাদ জানার জন্য আমাদের মোটামুটি সব রসদ জোগাড় হয়ে গেছে। তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি পিঁয়াজের মতে শিশুর জ্ঞান বিকাশের চারটি স্তর হলো ১. ইন্দ্ৰীয় - পেশীয় সমন্বয় কাল (Sensorimotor Period) : জন্ম থেকে ২ বৎসর২. প্রাক প্রায়োগিক কাল (Pre - operational Period) : ২ থেকে ৭ বৎসর৩. বাস্তব প্রায়োগিক কাল (Concrete operational Period) : ৭ থেকে ১১ বৎসর ৪. রীতিবদ্ধ প্রায়োগিক কাল (Formal operational Period): ১১ থেকে ১৫/১৬ বৎসর মানুষের সব ধরনের শেখার পেছনেই রয়েছে ইন্দ্রিয় পেশীর সমন্বয়। জন্মের পর থেকেই শিশু সারাক্ষণই নতুন কিছু শিখতে থাকে, সারাক্ষণই মাথা খাটাতে থাকে। চারপাশের সবকিছু নিয়ে তার ধারণাও মাঝেমাঝেই বদলাতে থাকে। জন্ম থেকে দুই বছর পর্যন্ত সময়কে তাই শিশুর জ্ঞান বিকাশের সূচনাকাল বলা যায়। পিঁয়াজে এই সময়ের নাম দিয়েছেন ইন্দ্রিয় - পেশীয় সমন্বয়কাল বা Sensorimotor Period।
থিওরি অব রিলেটিভিটির প্রণেতা কে?
Correct Answer:
ক: আলবার্ট আইনস্টাইন
Explanation:
থিওরি অব রিলেটিভিটির প্রণেতা কে? সঠিক উত্তর আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব (Theory of Relativity ) প্রকাশ করেন। চিরায়ত বলবিদ্যা অনুযায়ী স্থান ,কাল এবং ভরকে পরম বলে ধরা হয়, কিন্তু আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম দাবি করেন যে, পরমস্থান, পরমকাল এবং পরমভর বলতেকিছু নেই। স্থান কাল এবং ভর তিনটিকেই আপেক্ষিক ধরে তিনি তাঁর বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব’ প্রস্তাব করেন। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র ,আলোর বিচ্ছুরণ, গতির সূত্র প্রভৃতি মৌলিক তত্ত্ব প্রদান করেন। চার্লস ডারউইন হলে বিবর্তনবাদের প্রবক্ত। আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ সোভেয়েত হাইড্রোজেন বোমার জনক হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কী?
Correct Answer:
খ: এডিস
Explanation:
ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কী? সঠিক উত্তর এডিস ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা হলো এডিস মশা । এই মশার কামড়ে মানুষের ডেঙ্গু জ্বর হয় । কিউলেক্স মশা বহন করে ফাইলেরিয়া রোগের জীবাণু । ম্যালেরিয়া জ্বরের জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা ।
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার।
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয়?
Correct Answer:
ক: কালো
Explanation:
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? সঠিক উত্তর কালো কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি। এই জন্য আপনার ঘরের দেয়াল এর রং সাদা করা উচিত তাহলে শীত কালে ঘর গরম থাকবে। গরমকালেও ঘর তাপ বেশি শোষন করতে পারবে না।
নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: দুধ ও ডিম
Explanation:
নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়া যায়? সঠিক উত্তর দুধ ও ডিম ভিটামিন - ডি এর ঘাটতি পূরণের জন্য যা খেতে পারেন ১. ছোট মাছ ২. পনির ৩. ডিমের কুসুম ৪. মাশরুম ৫. দুধ ৬. চিজ তবে ভিটামিন - ডি এর প্রধান উৎস সূর্যের আলো। মূলত ৮০ শতাংশ ভিটামিন - ডি সূর্যের আলোর ওপর নির্ভরশীল।
নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া ?
Correct Answer:
খ: কক্কাস
Explanation:
নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া ? সঠিক উত্তর কক্কাস গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাই (একবচনে কক্কাস। গ্রীক- kókkos, দানা, বীজ)। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাই (একবচনে ব্যাসিলাস, লাতিন- baculus, লাঠি)। ভিব্রিও ব্যাকটেরিয়া সামান্য বাঁকানো দন্ড বা কমাকৃতির মতো; অন্যান্য ব্যাকটেরিয়া সর্পিলাকৃতি বা আঁটসাঁটভাবে কুন্ডলিত হতে পারে।নিউমোনিয়া (ইংরেজি: Pneumonia) ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম।ইহা হল ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবন হানিকরও হতে পারে। নিউমোনিয়া থেকে ফ্লু হবারও সম্ভাবনা থাকে। নিউমোনিয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা কম তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে। ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়। ।
দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
Correct Answer:
গ: যকৃৎ
Explanation:
দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃৎ যকৃৎ (ইংরেজি: Liver) মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি আভ্যন্তরিক অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এর ওজন দেহের মোট ওজনের (৩ - ৫%)। এটি ২টি খণ্ডে বিভক্ত: ডান এবং বাম। প্রাণীদেহে বিপাকে ও অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। যকৃতে পিত্তরস উৎপন্ন হয়; পিত্তরস একধরনের ক্ষারীয় যৌগ যা পরিপাকে সহায়তা করে। বিশেষত স্নেহজাতীয় খাদ্যের ইমালসিফিকেশন এর জন্য পিত্তরস প্রয়োজন। এছাড়াও যকৃৎ দেহের আরও কিছু জৈব - রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘Big one’ বলতে বুঝায়-
Correct Answer:
ক: চুড়ান্ত ভূমিকম্প
Explanation:
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘Big one’ বলতে বুঝায়- সঠিক উত্তর চুড়ান্ত ভূমিকম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে (Big One) বলতে বোঝায় চুড়ান্ত ভূমিকম্প।
কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস ?
Correct Answer:
ঘ: কয়লা
Explanation:
কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস ? সঠিক উত্তর কয়লা অ - নবায়নযোগ্য শক্তি (Non - renewable Energy) নবায়ন করা যায় না এমন জ্বালানি বা শক্তি। ব্যবহারের সঙ্গে সঙ্গে এ ধরনের শক্তিসম্পদের মজুত কমতে থাকে এবং সঞ্চয় সীমিত হওয়ার দরুন তা একসময় নিঃশেষ হয়ে যায়। সকল প্রকার জীবাশ্ম জ্বালানি এ শ্রেণির অন্তর্ভুক্ত।
লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়?
Correct Answer:
গ: বহিঃ অভিস্রবণ
Explanation:
লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর বহিঃ অভিস্রবণ অধিকাংশ কলয়েডধর্মী পদার্থই পানিগ্রাহী। উদ্ভিদ দেহে বিভিন্নধর্মী কলয়েড পদার্থ রয়েছে। পদার্থের এই গুণের কারনেই তা পানি শোষণ করতে পারে। কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। বহিঃ অভিশ্রবণের কারণে লবণের দ্রবণে আঙ্গুর রাখলে আঙ্গুর পানি শোষণ করে তা ফেটে গিয়ে চুপসে যায়।
কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোনের মান কত?
Correct Answer:
ঘ: ০°
Explanation:
কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোনের মান কত? সঠিক উত্তর ০° কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোনের মান শূন্য (০) ডিগ্রী
CNG এর পূর্ণরুপ কী?
Correct Answer:
গ: Compressed Natural Gas
Explanation:
CNG এর পূর্ণরুপ কী? সঠিক উত্তর Compressed Natural Gas CNG এর পূর্ণরুপ Compressed Natural Gas। CNG জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্রাসের একটি রুপ । এ পদ্ধতিতে গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস - ট্যাংক জমা করা হয়।
ইয়ং এর গুণাংক নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি?
Correct Answer:
ঘ: ইস্পাত
Explanation:
ইয়ং এর গুণাংক নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি? সঠিক উত্তর ইস্পাত স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবককে ইয়ং গুণাঙ্ক বলা হয়। যে পদার্থের ইয়ং এর গুনাংক বেশি সেই পদার্থ তত শক্ত বা তত দৃঢ়।প্রদত্ব অপশনগুলির মধ্যে ইস্পাত সবচেয়ে দৃঢ়।, তাই ইস্পাতের ইয়ং এর গুনাংক বেশি
উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
Correct Answer:
ঘ: অভিস্রবণ
Explanation:
উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর অভিস্রবণ মাটি থেকে পানি ও খনিজ লবণ উদ্ভিদদেহের সজীব কোষ টেনে নেয়াকে শোষণ বলে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে থাকে।
৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য ---- লিটার পানির প্রয়োজন
Correct Answer:
ঘ: 45
Explanation:
৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য ---- লিটার পানির প্রয়োজন সঠিক উত্তর 45 ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য সর্বনিম্ন ৪০ কেজি এবং সর্বোচ্চ ৬০ কেজি পানির প্রয়োজন।
কোনটি ত্রজস্ক্রিয় পদার্থ নয়?
Correct Answer:
ক: লৌহ
একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত?
Correct Answer:
গ: 206
Explanation:
একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর 206 মানুষের মেরুদন্ডে হাড়ের সংখ্যা ৩৩টি আর বুকের দুই পাশে হাড়ের সংখ্যা ২৪টি। মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ‘ফিমার’ এবং ক্ষুদ্রতম হাড় হলো। “কানের হাড়।
কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি?
Correct Answer:
ক: শুক্র
Explanation:
কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি? সঠিক উত্তর শুক্র সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র। গ্রহটির তাপমাত্রা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই উচ্চ তাপমাত্রার কারণ হচ্ছে, গ্রহটির বায়ুমণ্ডল খুবই ঘন। গরম ঝড়ো বাতাসের গতিবেগ সেখানে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার।
কোন শ্রেণির উদ্ভিদে ক্লোরোফিল নেই?
Correct Answer:
ঘ: ছত্রাক
Explanation:
কোন শ্রেণির উদ্ভিদে ক্লোরোফিল নেই? সঠিক উত্তর ছত্রাক ক্লোরোফিল হচ্ছে একধরনের সবুজ রঞ্জক পদার্থ। ক্লোরোফিলের শব্দগত অর্থ সবুজ পাতা। ক্লোরোফিল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদকে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে। ছত্রাক হল এককোষী বা বহুকোষী জীব যারা সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষ প্রাচীর আছে। ছত্রাকে ক্লোরোফিল নেই।
উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম -
Correct Answer:
ক: অলটিমিটার
Explanation:
উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম - সঠিক উত্তর অলটিমিটার উচ্চতা নির্ণয়ের যন্ত্র = অলটিমিটার। ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র = গ্যালভানোমিটার। বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র = এমিটার।
কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ?
Correct Answer:
গ: লবণ
Explanation:
কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ? সঠিক উত্তর লবণ খনিজ লবণ দেহের অস্থি, দাঁত, এনজাইম ও হরমোন গঠনের জন্য অপরিহার্য উপাদান। ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থায় সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। লৌহ রক্তের লোহিত রক্তকণিকা গঠন করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে।
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশী থাকে?
Correct Answer:
খ: ৪°C
Explanation:
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশী থাকে? সঠিক উত্তর ৪°C পানি একমাত্র তরল পদার্থ যার ওজন কঠিন অবস্থার তুলনায় কম। আবার উত্তপ্ত করলেও পানির ঘনত্ব কমে। তাহলে উত্তপ্ত এবং শীতল অবস্থার মাঝামাঝি এমন একটি অবস্থা নিশ্চয়ই রয়েছে যে অবস্থায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। স্বাভাবিক আদর্শ পরিবেশে ৪°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে অর্থাৎ পানি এসময় সবচেয়ে ভারি হয়। তাপমাত্রা ৪°C এর কম বা বেশি হলে পানি হালকা হয়। এটিই পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ অর্থাৎ তরল পদার্থের প্রসারণের সাধারণ নিয়মের ব্যতিক্রম।
পানিতে কার্বন-ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয় -
Correct Answer:
ক: সোডা ওয়াটার
Explanation:
পানিতে কার্বন-ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয় - সঠিক উত্তর সোডা ওয়াটার সাধারণ পানির সঙ্গে 'কার্বোন ডাইঅক্সাইড' দ্রবীভূত করে তৈরি হয় 'সোডা ওয়াটার। যা 'স্পার্কলিং ওয়াটার' নামেও পরিচিত। অন্যান্য বুদবুদ ওঠা কোমল পানীয়তে বাড়তি চিনি ও স্বাদ যুক্ত করা হয়। তবে 'সোডা ওয়াটার' শুধুই 'কার্বোনেইটেড' পানি।
যে রঙ আলোর সকল রঙ প্রতিফরিত করে তার রঙ কি?
Correct Answer:
খ: সাদা
Explanation:
যে রঙ আলোর সকল রঙ প্রতিফরিত করে তার রঙ কি? সঠিক উত্তর সাদা সূর্যের সাদা আলোর সাতটি বর্ণের সমন্বয়ে গঠিত । কোন বস্তু যদি সাতটি বর্ণের আলোকরশ্মির কোনটিই শোষণ না করে সবগুলোকেই প্রতিফলিত করে, তবে ঐ বস্তুকে সাদা দেখায়। আবার কোন বস্তু যদি সাদা আলোর সাতটি বর্ণকেই শোষণ করে নেয়, তবে ঐ বস্তুটি থেকে কোন বর্ণের আলো প্রতিফলিত হয় না। তাই বস্তুটিকে আমরা কালো দেখি।
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে?
Correct Answer:
গ: চীন
Explanation:
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে? সঠিক উত্তর চীন মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচন ঘটে। ৩১ ডিসেম্বর ২০১৯ এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। ১১ জানুয়ারি ২০২০ সালে প্রথম একজনের মৃত্যু হয়। উল্লেখ্য, মুকুটের প্রতিশব্দ করোনা থেকে এই নামকরণ করা হয়েছে। করোনা ভাইরাসের (সংক্ষেপে CoV) ২০০ প্রজাতির রয়েছে। এর মধ্যে কেবল সাতটি মানুষকে আক্রান্ত করে। তার মধ্যে আবার তিনটি প্রজাতি মানুষের জন্য মারাত্মক। এগুলো হলোঃ SARS - CoV, MERS. Cov এবং nCoV. nCoV ভাইরাসের এই নামটি প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর স্থায়ী নাম দেয় covid - 19. বাংলাদেশে প্রথম করোনা যোগী সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ সালে এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে।
জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৭৩
আইনস্টাইন নোবেল পুরস্কার পান
Correct Answer:
ক: আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
Explanation:
আইনস্টাইন নোবেল পুরস্কার পান সঠিক উত্তর আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য ১৯২১ সালে তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার বা Photo - electric Effect ব্যাখ্যা করে তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বের জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity'র প্রকাশ করেন। এ তত্ত্বের জন্যে তিনি জগৎ বিখ্যাত হন। তিনি বর্ণনা করেন যে, কোনো কিছু আলোর বেগে চললে সময় ধীরে চলে এবং আলোর চেয়ে বেশি বেগে চলা সম্ভব নয়। তিনি আরো আবিষ্কার করেন যে, যেকোনো বস্তুকে শক্তিতে রূপান্তর করা সম্ভব।
মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? সঠিক উত্তর কোনটিই নয় মানবদেহে লোহিত কণিকার আয়ুস্কাল ১২০ দিন।
নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
Correct Answer:
ক: COD > BOD
Explanation:
নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? সঠিক উত্তর COD > BOD COD বা Chemical Oxyzen Demand মানে রাসায়নিক অক্সিজেন চাহিদা। ১ লিটার পানিতে উপস্থিত মোট জৈব ও অজৈব অপদ্রব্য জারিত করতে যত মিলি গ্রাম অক্সিজেন প্রয়োজন তাই ঐ নমুনার COD. আর BOD বা Biochemical Oxyzen Demand দ্বারা শুধু অজৈব পদার্থ জারিত হয় কিন্তু COD দ্বারা জৈব এবং অজৈব উভয় পদার্থই জারিত হয় এই কারণে কোনো পানির নমুনার BOD অপেক্ষা COD এর মান বেশি।
কম্পিউটার ভাইরাস একটি -------।
Correct Answer:
ক: প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস একটি -------। সঠিক উত্তর প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এ ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self Executed), সংক্রমণ (Self Extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি (Self Replicated) করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তি দায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন (Frederick Cohen) এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে।
পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল
Correct Answer:
গ: ১৯৯৭
Explanation:
পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল সঠিক উত্তর ১৯৯৭ পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ করে ৪ জুলাই ১৯৯৭ সালে। চালকবিহীন মার্কিন মহাকাশযানে সোজার্নার নামক একটি রোবটযান পাঠানো হয় মঙ্গল গ্রহের মাটি, পাথর ইত্যাদি পরীক্ষা করার জন্য।
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
Correct Answer:
ক: স্ট্রাটোমন্ডল
Explanation:
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? সঠিক উত্তর স্ট্রাটোমন্ডল বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডলে (Stratosphere) জন (O) স্তর অবস্থিত। স্ট্রাটোমণ্ডল বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর বা ওপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্রাটোমণ্ডল এবং মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি (Stratopause) বলে।
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
Correct Answer:
ঘ: নদীর পানিতে
Explanation:
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? সঠিক উত্তর নদীর পানিতে নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি। আর পানির লবণাক্ততা বৃদ্ধি পেলে অক্সিজেন দ্রবীভূত হওয়ার হার কমে যায়।
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
Correct Answer:
খ: আর্টারি
Explanation:
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী সঠিক উত্তর আর্টারি হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় আর্টারি রক্তনালী।
কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
Correct Answer:
ক: ক্লোরোপিক্রিন
Explanation:
কাঁদুনে গ্যাসের অপর নাম কী? সঠিক উত্তর ক্লোরোপিক্রিন কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হলো ক্লোরোপিক্রিন বা ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এটি তৈলজাতীয় পদার্থ। এর সংকেত Cl3C - NO. গাঢ় নাইট্রিক এসিডের সাথে ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে এই গ্যাস পাওয়া যায়। এ গ্যাস চোখে লাগলে চোখ জ্বালা করে এবং চোখ থেকে পানি বেরিয়ে আসে। এটি অে উৎপাদক বলে এর এরূপ নামকরণ করা হয়েছে।
নিচের কোন উপাতানটি কাঁচের স্বচ্ছতা বৃদ্ধি করে?
Correct Answer:
গ: সিলিকা
Explanation:
নিচের কোন উপাতানটি কাঁচের স্বচ্ছতা বৃদ্ধি করে? সঠিক উত্তর সিলিকা কাঁচ তৈরির প্রধান উপাদান সিলিকা বা বালি বা সিলিকন ডাই - অক্সাইড (SiO2). এটি স্বচ্ছ অথচ ভঙ্গুর পদার্থ। এর কোন গলনাঙ্ক নেই। এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। সিলিকার বিশুদ্ধ রূপকে কোয়ার্টজ বলে যা ঘড়িতে ব্যবহৃত হয়।
প্রোটিন তৈরি হয়
Correct Answer:
গ: অ্যামিনো এসিড দিয়ে
Explanation:
প্রোটিন তৈরি হয় সঠিক উত্তর অ্যামিনো এসিড দিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই ৪টি মৌলের সমন্বয়ে আমিষ বা প্রোটিন তৈরি হয়। শরীরে আমিয পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামিনো এসিডে পরিণত হয়। অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামিনো এসিড দিয়ে।
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? সঠিক উত্তর আইসোটোপ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট 60 (Co) আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া ক্যান্সারের চিকিৎসা, মস্তিষ্কের টিউমার সনাক্তকরণ, গাছের গঠন পরীক্ষা, গলগণ্ড রোগ নির্ণয়, শস্য থেকে পতঙ্গ বিতাড়ন ইত্যাদি কাজে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।
নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা?
Correct Answer:
খ: সোডিয়াম
Explanation:
নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা? সঠিক উত্তর সোডিয়াম শুষ্ক বাতাসে সোডিয়াম কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। কিন্তু আর্দ্র বাতাসে এটি সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে যা, বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। তাই বাতাসের সংস্পর্শে যাতে না আসতে পারে সেজন্য সোডিয়াম ধাতুকে কেরোসিন বা পেট্রোলের নিচে রাখা হয়। সোডিয়াম ধাতুর ঘনত্ব ০.৯৭১ গ্রাম/মিলিগ্রাম যা পানির ঘনত্ব (১ গ্রাম/মিলিগ্রাম) থেকে কম। অর্থাৎ এ ধাতুটি পানি থেকে হালকা।