General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-----
Correct Answer:
ক: অক্সিজেন ও গ্লুকোজ
Explanation:
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে----- সঠিক উত্তর অক্সিজেন ও গ্লুকোজ ব্যাখ্যাঃ আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটিএসিড) গ্রহণ করে। পক্ষান্তরে রক্ত দেহকোষ থেকে বিপাকের ফলে উৎপন্ন পদার্থ ও CO² গ্রহণ করে। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে অক্সি - হিমোগ্লোবিন রূপে।
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে ----
Correct Answer:
খ: পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
Explanation:
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে ---- সঠিক উত্তর পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে আলোক চিত্রানুলিপিকারক (redirect from ফটোকপি মেশিন) ইংরেজি পরিভাষাতে একে "ফটোকপিয়ার" বা "ফটোকপি মেশিন" বলা হয়। উৎপাদিত নকল বা অনুলিপিগুলিকে চিত্রানুলিপি তথা ফটোকপি বলে। বেশিরভাগ আধুনিক আলোক চিত্রানুলিপিকারক ।
ইউরিয়া সারের কাঁচামাল----
Correct Answer:
ঘ: মিথেন গ্যাস
Explanation:
ইউরিয়া সারের কাঁচামাল---- সঠিক উত্তর মিথেন গ্যাস খনিতে প্রাপ্ত গ্যাস সাধারণত মিথেন (CH4) গ্যাস হয়ে থাকে। মাটির ১৫০০ - ৪০০০ ফুট নিচে অবস্থান করে। কুপ খননের মাধ্যমে উত্তোলন করে পাইপের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহার করা হয়। বাংলাদেশের বিদ্যুতের সবচেয়ে বড় কাঁচামাল। এছাড়াও সি এন জি, এল এন জি, এল পি জি ও ইউরিয়া সার প্রভৃতির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
টমেটোতে বিদ্যমান-
Correct Answer:
গ: ম্যালিক এসিড
Explanation:
টমেটোতে বিদ্যমান- সঠিক উত্তর ম্যালিক এসিড টমেটোতে ম্যালিক এসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক এসিড।
একটি কাঁচা পাটের গাইটের ওজন -----
Correct Answer:
গ: ৪.৫ মণ
Explanation:
একটি কাঁচা পাটের গাইটের ওজন ----- সঠিক উত্তর ৪.৫ মণ পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়। বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ.
কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি ?
Correct Answer:
ঘ: মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়
Explanation:
কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি ? সঠিক উত্তর মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায় আবহাওয়া নিয়ন্ত্রণ (ইংরেজি Weather control) বলতে বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন সাধন করে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে আবহাওয়ার পরিবর্তন করাকে বোঝায়। প্রাচীনকাল থেকেই মানুষ আবহাওয়াকে বশে আনতে চেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মেঘ বপন (cloud seeding) প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। সাধারণত মেঘের মধ্যে কঠিন কার্বন ডাই অক্সাইড বা সিলভার আয়োডাইড ছড়িয়ে দিয়ে জমাটভবনের নিউক্লিয়াস তৈরির মাধ্যমে বৃষ্টিপাত শুরু করার চেষ্টা করা হয়। তবে এর ফলাফল তেমন আশাব্যঞ্জক হয়নি। তবে এই পরীক্ষায় প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে শিলাবৃষ্টি নিয়ন্ত্রণের প্রয়াস বেশ সফল হয়েছে। প্লেনের মাধ্যমে শিলাবৃষ্টি উৎপাদনী মেঘে সিলভার আয়োডাইড ছড়িয়ে দিলে বেশি বেশি পরিমাণ শিলাকণা উৎপাদিত হয়, ফলে গড়ে শিলার আকার অনেক হ্রাস পায় ও শিলাবৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি কম হয়। একই পদ্ধতি প্রয়োগ করে অনেক সময় বিমানবন্দরগুলোতে কুয়াশা দূর করা হয়।
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: নাইট্রোজেন
Explanation:
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। , বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। এর যোজনী ৩ এবং ৫।
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
Correct Answer:
ক: গাড়ির মধ্যেই বসে থাকবেন
Explanation:
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? সঠিক উত্তর গাড়ির মধ্যেই বসে থাকবেন বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করাকে কোনো গাছতলায় বা খালি মাঠে অবস্থান করার চেয়ে নিরাপদ মনে করা হয়। কারন গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার রয়েছে সেটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে। ফলে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে আধান প্রবাহের কোনো পথ তৈরি হয় না। যার কারনে গাড়িও থাকে অনেকটা সুরক্ষিত।
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ------
Correct Answer:
গ: ১০৫ ডিবি
Explanation:
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ------ সঠিক উত্তর ১০৫ ডিবি যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ১০৫ ডিবি।শব্দ উৎসের কম্পাঙ্ক যদি ২০ থেকে ২০, ০০০ হার্জ এর মধ্যে হয় তাহলে মানুষ সেই শব্দ শুনতে পারে। কিন্তু শব্দের তীব্রতা ১০৫ ডেসিবেল সীমার উপরে হলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে মানুষকে বধির করে দিতে পারে।
পেনিসিলিয়াম আবিষ্কার করেন------
Correct Answer:
গ: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিয়াম আবিষ্কার করেন------ সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম, এডিসন সিনেমাটোগ্রাফি, ফনোগ্রাফি,বৈদ্যুতিক বাতি, রবার্ট হুক উদ্ভিদ কোষ এবং জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর সিসমোগ্রাফ বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র'ব্যারোমিটার' গ্রহ - নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র' সেক্সট্যান্ট , ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র 'সিসমোগ্রাফ' এবং গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে 'ম্যানোমিটার।
আমিষ বেশি কোনটিতে-
Correct Answer:
খ: মসুরডাল
Explanation:
আমিষ বেশি কোনটিতে- সঠিক উত্তর মসুরডাল প্রাণী ও উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমানে আমিষ পাওয়া যায়। পরিমাণের ওপর ভিওি করে আমিষ বেশি পাওয়া যায় - সয়াবিন তেল> সীমের বীচি>মসুরের ডাল/অন্যান্য ডাল> গরুর মাংস প্রতি ১০০ গ্রামে মসুর ডালে আমিষের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। সূত্র: জীববিজ্ঞান ৯ম - ১০ ম শ্রেণি
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: সিলভার
Explanation:
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিলভার right answer is silver
বিলিরুবিন তৈরি হয় -----
Correct Answer:
ঘ: যকৃতে
Explanation:
বিলিরুবিন তৈরি হয় ----- সঠিক উত্তর যকৃতে বিলরুবিন তৈরী হয় যকৃতে আর জমা হয় প্লীহাত।
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
Correct Answer:
খ: ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
Explanation:
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি? সঠিক উত্তর ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে গনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-
Correct Answer:
গ: বিষুব রেখা
Explanation:
এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে- সঠিক উত্তর বিষুব রেখা পৃথিবীর দুই মেরুর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কল্পিত রেখার নাম নিরক্ষ রেখা বা বিষুব রেখা। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে।
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? সঠিক উত্তর ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী Solar Power Station - এর নাম হচ্ছে SEGs ( Solar Energy Generating Systems), যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব (Mojave) মরুভূমিতে অবস্থিত। এটি প্রকৃতপক্ষে কোনো একক পাওয়ার প্লান্ট নয় , বরং এটি একত্রে নয়টি পাওয়ার প্লান্ট সহযোগে একটি সোলার পাওয়ার স্টেশন এবং এর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫৪ মেগাওয়াট।
চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?
Correct Answer:
ঘ: গামা রশ্মি
Explanation:
চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি? সঠিক উত্তর গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না এক্সরে রশ্মির। রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স - রে (X - ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০ - ০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিশ : স্নেহপদার্থ)-
Correct Answer:
ক: ৪ : ১ : ১
Explanation:
সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিশ : স্নেহপদার্থ)- সঠিক উত্তর ৪ : ১ : ১ সুষম খাদ্য ৬ টি যথা - শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। প্রধান তিনটি সুষম খাদ্য শর্করা, আমিষ ও স্নেহপদার্থের অনুপাত ৪ঃ১ঃ১।
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Correct Answer:
গ: এলসিডি
Explanation:
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সঠিক উত্তর এলসিডি এলসিডি(LCD liquid crystal display) তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে। ডিজিট্যাল ঘড়ি ও ক্যালকুলেটরের লেখা প্রদর্শন করার মাধ্যমে এটি সবচেয়ে দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা পায়। বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটারের মনিটর থেকে বৃহৎ আকৃতির প্রজেকশন টিভিতেও এলসিডি ব্যবহার করা হচ্ছে। এলসিডি সিআরটি - র পরিবর্তে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে করে যেসকল যন্ত্রগুলোতে এলসিডি আছে সেগুলো আকার ছোট, ওজনে হালকা, সহজে বহনযোগ্য, কম দামি, বেশি নির্ভরযোগ্য এবং চক্ষু বান্ধব হয় এবং জনপ্রিয়তা লাভ করে। সিআরটি এবং প্লাজমার মত এগুলোর কোন আকার দিতে অসুবিধা হয় না। ফসফরাস ব্যবহার না করায় এতে রং বিকৃত হওয়ার সুযোগ নেই।
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি ?
Correct Answer:
ঘ: ২০ টি
Explanation:
কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? সঠিক উত্তর ২০ টি প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ ৯৮ টি । কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা ২০টি । মোট, ১১৮টি
মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
Correct Answer:
ক: ১ : ৭০০
Explanation:
মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? সঠিক উত্তর ১ : ৭০০ প্রতি ঘনমিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০০০ - ৯০০০। লোহিত রক্তকণিকার সংখ্যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ঃ৭০০।
সি এন জি দ্বারা কী বোঝায়?
Correct Answer:
ক: রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস
Explanation:
সি এন জি দ্বারা কী বোঝায়? সঠিক উত্তর রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস CNG এর পূর্ণরূপ হল Compressed Natural Gas যা এক প্রকার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস।
বিলুরুবিন তৈরি হয়--
Correct Answer:
ঘ: যকৃতে
Explanation:
বিলুরুবিন তৈরি হয়-- সঠিক উত্তর যকৃতে বিলিরুবিন তৈরী হয় যকৃতে আর সঞ্চিত থাকে প্লিহায়।
মহাবৃত্ত হচ্ছে---
Correct Answer:
গ: নিরক্ষরেখা
Explanation:
মহাবৃত্ত হচ্ছে--- সঠিক উত্তর নিরক্ষরেখা নিরক্ষেরেখা বলতে গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায় । অন্যদিকে মহাবৃ্ত্ত বা Great Circle হলো, যে কোনো গোলকের কেন্দ্রের মধ্যদিয়ে কল্পিত তলের গোলকপৃষ্ঠের ছেদরেখা । পৃথিবীর ক্ষেত্রে নিরক্ষরেখাই মহাবৃত্ত। জাহাজ ও বিমান চলাচলে যাত্রাপথ কমিয়ে নির্ধারণ করতে মহাবৃত্ত বরাবর গতিপথ স্থির করা হয়।
মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত ----
Correct Answer:
ঘ: ১ : ৭০০
Explanation:
মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত ---- সঠিক উত্তর ১ : ৭০০ রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন ,কার্বন ডাই - অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরুপ । রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষসমূহকে রক্ত কণিকা বলে। রক্তে প্রায় তিন ধরনের কণিকা পাওয়া যায় । যথা : ১. লোহিত রক্তকণিকা ২. শ্বেত রক্তকণিকা ও ৩. অনুচক্রিকা।
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
Correct Answer:
গ: ৯টি
Explanation:
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? সঠিক উত্তর ৯টি গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহন করে তারমধ্যে ১৬ টি উপাদানকে অত্যাবশ্যকীয় মনে করা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতিত অন্যান্য ১৩ টি উপাদান গাছ মাটি হতে সংগ্রহ করে থাকে এবং এই ১৩ টি উপাদান কে বলা হয় খনিজ পুষ্টি (Mineral Nutrients)। গাছ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে থাকে বাতাস এবং পানি হতে। গাছের পুষ্টি গ্রহনের পরিমাণের উপরে নির্ভর করে এ সকল পুষ্টি উপাদান কে মোট ২ ভাগে ভাগ করা যায়।(১) মূখ্য উপাদান (Macro nutrient) - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ও সালফার,(২) গৌন উপাদান (Micro nutrient) - আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন
একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে অন্তগামী কম্পাংক ৫০ হার্জ হলে বহির্গামী কম্পাংক হবে--
Correct Answer:
গ: ১০০ হার্জ
Explanation:
একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে অন্তগামী কম্পাংক ৫০ হার্জ হলে বহির্গামী কম্পাংক হবে-- সঠিক উত্তর ১০০ হার্জ In full Wave Rectifier, output frequency = 2×input frequency. So, output frequency is 100Hz.
বাংলাদেশের তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল - এর তাৎপর্য কি?
Correct Answer:
গ: প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
বজ্রপাতের সময় থাকা উচিত -
Correct Answer:
ঘ: গুহার ভিতর বা মাটিতে শুয়ে
সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয় তার সংখ্যা হলো -
Correct Answer:
ক: ৭
Explanation:
সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয় তার সংখ্যা হলো - সঠিক উত্তর ৭ ৭টি। বেনিআসহকলা।
কোনটির মাধ্যমে পেশীগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
Correct Answer:
ক: টেনডন
Explanation:
কোনটির মাধ্যমে পেশীগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে? সঠিক উত্তর টেনডন প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে? উত্তর : লিগামেন্ট ব্যাখ্যা: আমাদের দেহে প্রায় 70 টির বেশি সাচ্ছন্দে সঞ্চালনক্ষম বা সাইনোভিয়াল সন্ধি আছে । সাইনোভিয়াল সন্ধিতে দুটি তন্তুময় ঝিল্লি বা লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকে । এ ধরনের সন্ধিতে সাইনোভিয়াল নামক এক প্রকার তৈলাক্ত রস থাকায় দুটি অস্থি সহজে নড়াচড়া করতে পারে।
একটি বৈদ্যুতিক বাল্পে '40 W -- 200 V ' লেখা আছে ।
Correct Answer:
ক: ১০০০ ওহম
যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে বলে-
Correct Answer:
ক: রেকটিফায়ার
Explanation:
যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে বলে- সঠিক উত্তর রেকটিফায়ার সঠিক উত্তরঃ রেকটিফায়ার রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে (যার দিক পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়), একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।
হর্স পাওয়ার কি?
Correct Answer:
গ: ক্ষমতা পরিমাপের একক
Explanation:
হর্স পাওয়ার কি? সঠিক উত্তর ক্ষমতা পরিমাপের একক 1 horse power = 746 watt
হাইড্রোজেনর পরমাণুতে কোনটি নেই?
Correct Answer:
গ: নিউট্রন
Explanation:
হাইড্রোজেনর পরমাণুতে কোনটি নেই? সঠিক উত্তর নিউট্রন একটি পরমানুর কেন্দ্র যতগুলো প্রোটন থাকে কেন্দ্রের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। হাইড্রোজেন পরমানুতে একটি প্রোটন ও একটি ইলেকট্রন থাকে কোন নিউট্রন নেই। তাই হাইড্রোজেনের ভর সংখ্যা এক। আর ভরসংখ্যা হল প্রোটন ও নিউট্রনের সমষ্টি । যদি নিউট্রন থাকতো তবে ভরসংখ্যা দুই হতো। তাই বলা যায় পরমানুর কেন্দ্র নিউট্রন নেই।
উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় -
Correct Answer:
খ: স্টেপ -ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
Explanation:
উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় - সঠিক উত্তর স্টেপ -ডাউন ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার অধিক বিভবের (ভোল্ট) অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের (ভোল্ট) অধিক তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়।
সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?Ok
Correct Answer:
গ: জ্যান্থেফিলের উপস্থিতির কারণে
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা যায়?
Correct Answer:
গ: বিষুবরেখা
Explanation:
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা যায়? সঠিক উত্তর বিষুবরেখা নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দুরত্ব স্থির করা হয়; নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়।
'কসমিক ইয়ার ' বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
Explanation:
'কসমিক ইয়ার ' বলতে কি বোঝায়? সঠিক উত্তর ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকে পুরো একবার ঘুরে আসতে যে সময় নেয় সে সময়টিকেই একটি কসমিক ইয়ার (Cosmic Year) বলা হয়“ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল”
তাপমাত্রার কোন স্কেলে ' ০' ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা ?
Correct Answer:
খ: কেলভিন
নিচর কোন অ্যামপ্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ক্লাস -সি অ্যামপ্লিফায়ার
Explanation:
নিচর কোন অ্যামপ্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর ক্লাস -সি অ্যামপ্লিফায়ার ক্লাস-এ অ্যামপ্লিফায়ারের সর্বোচ্চ দক্ষতা শতকরা ৫০ ভাগ। ক্লাস-বি অ্যামপ্লিফায়ার: যে সকল অ্যামপ্লিফায়ার ইনপুটে প্রদত্ত সিগন্যালের কেবলমাত্র হাফ সাইকেল বিবর্তিত করে তাদেরকে ক্লাস বি অ্যামপ্লিফায়ার বলে। অর্থাৎ ইনপুট প্রদত্ত সিগন্যালের 180 ডিগ্রীর জন্য আউটপুট সিগন্যাল পাওয়া যায়।
which Vitamin do we get from sun ray?
Correct Answer:
D: vitamin D
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Correct Answer:
গ: ভিটামিন সি
Explanation:
কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? সঠিক উত্তর ভিটামিন সি ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন 'বি' এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
Correct Answer:
খ: পারদ
Explanation:
কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? সঠিক উত্তর পারদ পারদ একমাত্র মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে এবং আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে।
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় ?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় ? সঠিক উত্তর নাইট্রোজেন সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
এপিকালচার বলতে কি বোঝায় ?
Correct Answer:
গ: মৌমাছি চাষ
Explanation:
এপিকালচার বলতে কি বোঝায় ? সঠিক উত্তর মৌমাছি চাষ মৎস্য চাষ বিষয়ক বিদ্যা পিসিকালচার। রেশম চাষ বিষয়ক বিদ্যা সেরিকালচার । মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা এপিকালচার।
মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?
Correct Answer:
ক: ৪৬টি
Explanation:
মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৪৬টি কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো কতকগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া সন্তানের লিঙ্গ নির্ধারণ করে।
কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৭১
Explanation:
কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৭১ মাইক্রোপ্রসেসর বা 'অণুপ্রক্রিয়াজাতকারক' বলতে এক শ্রেণির অতিক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র বা যন্ত্রালশকে বোঝায়, যেটি ডিজিটাল কম্পিউটার তথা ইলেকট্রনীয় গণকযন্ত্রের কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশের কাজগুলি সম্পাদন করার প্রয়োজনীয় গাণিতিক, যুক্তিভিত্তিক ও নিয়ন্ত্রণমূলক ইলেকট্রনীয় বর্তনী ধারণ করে রাখে। ১৯৭২ সালে সর্বপ্রথম কম্পিউটারে ব্যবহৃত হয়।
নিচের কোন পন্থাটি ব্যবহার করে কোন কোম্পানির বিলোপসাধন করা যায়না?
Correct Answer:
ক: শেয়ারমালিকগনের দ্বারা
Explanation:
নিচের কোন পন্থাটি ব্যবহার করে কোন কোম্পানির বিলোপসাধন করা যায়না? সঠিক উত্তর শেয়ারমালিকগনের দ্বারা ১৯৯৪ সালের কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানির বিলোপ সাধন করতে হয়। বিলোপ সাধন প্রক্রিয়ার অর্থ হলো কোম্পানির ব্যবসায় বন্ধ করে দিয়ে এর সম্পত্তি ও সম্পদসমূহ বিক্রয়লব্ধ অর্থ পাওনাদার এবং শেয়ারমালিকদের মধ্যে বন্টন করে দেয়া। কোম্পানি আইনের ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতিগুলো হচ্ছে নিম্নরূপঃ শেয়ার মালিকগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসায়ন, পাওনাদার কতৃক স্বেচ্ছাকৃত অবসায়ন, আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন ও আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছাকৃত অবসায়ন।