General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
অ্যালটিমিটার (Altimeter) কি?
Correct Answer:
ঘ: উচ্চতা পরিমাপক যন্ত্র
Explanation:
অ্যালটিমিটার (Altimeter) কি? সঠিক উত্তর উচ্চতা পরিমাপক যন্ত্র অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র, ক্যালরিমিতি তাপ পরিমাপক যন্ত্র , থার্মোমিটার উষ্ণতা পরিমাপক ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Correct Answer:
খ: ০.১ সেকেন্ড
Explanation:
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? সঠিক উত্তর ০.১ সেকেন্ড কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এস পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: স্থায়ী চুম্বক
Explanation:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? সঠিক উত্তর স্থায়ী চুম্বক টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
Correct Answer:
ক: ট্রান্সফর্মার
Explanation:
যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি? সঠিক উত্তর ট্রান্সফর্মার যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রুপান্তর বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে , যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator ) বা ডায়নামো (Dynamo) বলে।
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ৩ টি আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই , সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Correct Answer:
ঘ: রাবার
Explanation:
কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? সঠিক উত্তর রাবার যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। যেমন - রুপা, তামা, লোহা, ধাতব পদার্থ কার্বন, মানবদেহ, কয়লা, এসিড মিশ্রিত পানি , মাটি পারদ ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। যেমন - রাবার, শুকনা বায়ু, পার্সেলিন কাচ, কাগজ , কাঠ, গন্ধক, ইবোনাইট , রঞ্জন, রেশম ইত্যাদি। সঠিক উত্তর হবে : রাবার
কোনটি পানিতে দ্রবীভূত হত না?
Correct Answer:
ঘ: ক্যালসিয়াম কার্বনেট
Explanation:
কোনটি পানিতে দ্রবীভূত হত না? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন ,ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: সোডিয়াম
Explanation:
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর সোডিয়াম পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চাতপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ । তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
Correct Answer:
ক: নাইট্রোজেনের
Explanation:
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? সঠিক উত্তর নাইট্রোজেনের উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে , ফসফরাসের (p) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে । আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
চা পাতায় কোন ভিটামিন থাকে?
Correct Answer:
গ: ভিটামিন-বি কমপ্লেক্স
Explanation:
চা পাতায় কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন-বি কমপ্লেক্স শাকসবজি, ফলমূলে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আমরা পেয়ে থাকি, চা থেকে পাই তার থেকে অনেকগুলো বেশি। চায়ের ভেতর স্বল্প পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। চায়ের মধ্যে গ্রিন টির কার্যকারিতা অনেক বেশি। এটি ক্যানসার রোধেও সহায়ক।
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Correct Answer:
ক: অগ্ন্যাশয় হতে
Explanation:
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় হতে 'প্যানক্রিয়াস' (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
ক্যান্সার রোগের কারণ কি?
Correct Answer:
খ: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Explanation:
ক্যান্সার রোগের কারণ কি? সঠিক উত্তর কোষের অস্বাভাবিক বৃদ্ধি গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ ও ই৭ নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১৮ ইঞ্চি (প্রায়)
Explanation:
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১৮ ইঞ্চি (প্রায়) সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্কিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Correct Answer:
ঘ: গামা রশ্মি
Explanation:
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি আলট্রা - ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা - ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবেচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
Correct Answer:
ক: প্রাকৃতিক পরিবেশ
Explanation:
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ?
Correct Answer:
খ: ৪৬ শতাংশ
Explanation:
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ? সঠিক উত্তর ৪৬ শতাংশ বর্তমানে বাংলাদেশে ৪১% শিশু (৫ বছরের নিচে) অপুষ্টির শিকার।
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
Correct Answer:
ঘ: কিলোওয়াট ঘণ্টায়
Explanation:
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? সঠিক উত্তর কিলোওয়াট ঘণ্টায় প্রতি সেকেন্ড এক কিলোওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রুপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে এক 'বোর্ড অব ট্রেড ইউনিট ' (B.O.T Unit) বা সংক্ষেপে শুধু 'ইউনিট ' বলা হয় থাকে।
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Correct Answer:
খ: কসমিক ইয়ার
Explanation:
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? সঠিক উত্তর কসমিক ইয়ার পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
Correct Answer:
খ: নিরক্ষরেখায়
Explanation:
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? সঠিক উত্তর নিরক্ষরেখায় ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে ছোট হয় । অপরদিকে , জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবেচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সামন হয়।
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
Correct Answer:
ক: পারদ
Explanation:
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? সঠিক উত্তর পারদ পারদ ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। পারদের ভর সংখ্যা ২০০.৫৯ । এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু।
কোনটি মৌলিক পদার্থ?
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোনটি মৌলিক পদার্থ? সঠিক উত্তর লোহা যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রুপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন - সোনা, তামা, লোহা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পক্ষান্তরে ,ব্রোঞ্জ (তামা,টিন) , পানি (হাইড্রোজেন + অক্সিজেন ), ইস্পাত (লোহা নির্দিষ্ট পরিমাণ কার্বন) হচ্ছে যৌগিক পদার্থ ।
ভারী পানির রাসায়নিক সংকেত -----
Correct Answer:
গ: D2O
Explanation:
ভারী পানির রাসায়নিক সংকেত ----- সঠিক উত্তর D2O ভারী পানি হচ্ছে পানির একটি রুপভেদ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেন পরমাণুসহ পারমাণবিক ভর ২ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msub><mi>D</mi><mn>2</mn></msub><mi>O</mi></math>
সর্বাপেক্ষা হালকা গ্যাস ----
Correct Answer:
খ: হাইড্রোজেন
Explanation:
সর্বাপেক্ষা হালকা গ্যাস ---- সঠিক উত্তর হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন । হাইড্রোজেনের ১ টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9EC;</mi><mi>&#x9ED;</mi><mi>&#x9E9;</mi><mo>&#xD7;</mo><mi>&#x9E7;</mi><msup><mi>&#x9E6;</mi><mrow><mo> - </mo><mi>&#x9E8;</mi><mi>&#x9EA;</mi></mrow></msup></math> গ্রাম।
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান -----
Correct Answer:
গ: ক্রোমিয়াম
Explanation:
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান ----- সঠিক উত্তর ক্রোমিয়াম স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। স্টেইনলেস স্টিলে যাতে মরিচা না ধরে এবং ইস্পাতে কার্বনের গুণাগুণ বৃদ্ধি করার জন্য এক বা একাধিক মৌল ক্রোমিয়াম ও নিকেল মিশ্রিত করা হয়।
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ------
Correct Answer:
খ: দস্তা
Explanation:
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ------ সঠিক উত্তর দস্তা লৌহ বা ইস্পাতের জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর দস্তা বা জিংকের প্রলেপ দেয়ার পদ্ধতিকে গ্যালভানাইজিং বলে। যেমন - ঘরের ঢেউটিন, পানির বালতি, ল্যাম্প প্রভৃতি মরিচার হাত হতে রক্ষার জন্য দস্তার প্রলেপ দেয়া হয়।
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা -----
Correct Answer:
খ: জি. ল্যামেটার
Explanation:
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা ----- সঠিক উত্তর জি. ল্যামেটার বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটর। তিনিই প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ' A Brief History of Time' গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
মহাজাগতিক রশ্মির আবিস্কারক ------
Correct Answer:
ক: হেস
Explanation:
মহাজাগতিক রশ্মির আবিস্কারক ------ সঠিক উত্তর হেস ভিক্টর ফ্রানৎস হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত আলোকরশ্মিকে মাহজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি বলে । আপেক্ষিক তত্ত্বের জনক আইনস্টাইন।
সংকর ধাতু পিতলের উপাদান ------
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
সংকর ধাতু পিতলের উপাদান ------ সঠিক উত্তর তামা ও দস্তা সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাঁসা প্রসতুত করা হয়। পিতল = তামা (৮০%) + দস্তা/জিংক (২০%) [Trick: পিতাজি - পিতল তামা জিংক] ব্রোঞ্জ/কাঁসা = তামা (৯০%) + টিন (১০%)
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
গ্রীনিচ মানমন্দির অবস্থিত ---- সঠিক উত্তর যুক্তরাজ্য গ্রীনচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন। এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন। পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় ( Greenwich Mean Time - GMT ) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
Correct Answer:
ক: জিপসাম
Explanation:
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? সঠিক উত্তর জিপসাম সিমেন্ট নির্মাণ কাজের অপরিহার্য উপাদান। দালান কোঠা নির্মাণে যে কংক্রিট বানানো হয় তাতে জোড়া লাগাবার উপকরণ হিসেবে সিমেন্ট ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। সিমেন্টে বিদ্যমান উল্লেখযোগ্য রাসায়নিক উপাদানগুলো হলো সামান্য ম্যাগনেসিয়াম অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডসহ চুন, সিলিকা, অ্যালুমিনা ও লৌহ।
ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান -----
Correct Answer:
খ: ১৯৬১ সালে
Explanation:
ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান ----- সঠিক উত্তর ১৯৬১ সালে বিশ্বের প্রথম মহাশূন্যচারী মেজর ইউরি গ্যাগারিন । তিনি ১৯৬১ সালে ১২ এপ্রিল নভোযান ভোস্টক - ১ এ করে মহাশূন্যে যান।
কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?
Correct Answer:
ক: লোহা
Explanation:
কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়? সঠিক উত্তর লোহা অর্ধপরিবাহী হলো সেই বস্তু যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহকের তুলনায় কম। তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী। লোহা অর্ধপরিবাহী নয়। লোহা তড়িৎ পরিবাহক।
ভারী পানি (Heavy water)-- এর সংকেত হচ্ছে ------
Correct Answer:
গ: D2O
Explanation:
ভারী পানি (Heavy water)-- এর সংকেত হচ্ছে ------ সঠিক উত্তর D2O ভারী পানি হচ্ছে পানির একটি রুপ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ, ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত D2O।
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: প্রোটন সংখ্যা সমান থাকে
Explanation:
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর প্রোটন সংখ্যা সমান থাকে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের বলে আইসোবার। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকে তাদের বলে আইসোটোপ।
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-----
Correct Answer:
গ: স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
Explanation:
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়----- সঠিক উত্তর স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে স্টেপ আপ ট্রান্সফর্মার অল্প বিভরের (ভোল্ট) অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের (ভোল্ট) অল্প তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। স্টেপ ডাউন ট্রান্সফর্মার অধিক বিভবের (ভোল্ট) অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের (ভোল্ট) অধিক তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়।
কাজ ও বলের একক যথাক্রমে -----
Correct Answer:
খ: জুল ও ডাইন
Explanation:
কাজ ও বলের একক যথাক্রমে ----- সঠিক উত্তর জুল ও ডাইন SI পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল, ভরের একক কিলোগ্রাম। C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন এবং F.P.S পদ্ধতিতে ভরের একক পাউন্ড। সুতরাং সঠিক উত্তর (খ)।
জারণ বিক্রিয়ায় ঘটে----
Correct Answer:
ক: ইলেক্ট্রন বর্জন
Explanation:
জারণ বিক্রিয়ায় ঘটে---- সঠিক উত্তর ইলেক্ট্রন বর্জন যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন ইলেক্ট্রন বর্জন করে, ফলে সংশ্লিষ্ট পরমাণু, মূলক বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে। অন্যদিকে বিজারণ বিক্রিয়ায় পরমাণু, মূলক বা আয়ন ইলেক্ট্রন গ্রহণ করে।
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো ------
Correct Answer:
ক: ৫০ হার্জ
Explanation:
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো ------ সঠিক উত্তর ৫০ হার্জ যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে। আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। অর্থ্যৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -----
Correct Answer:
ঘ: রেক্টিফায়ার হিসেবে
Explanation:
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ----- সঠিক উত্তর রেক্টিফায়ার হিসেবে ডায়োট দুটি ইলেক্ট্রােড বিশিষ্ট (ক্যাথোড ও অ্যানোড) ইলেক্ট্রনিক টিউব। ক্যাথোড ইলেক্ট্রন নিঃসরক এবং অ্যানোড ইলেক্ট্রন সংগ্রাহক হিসেবে কাজ করে। তড়িৎু প্রবাহ একমুখীকরণে ডায়োড একমুখীকারক বা রেক্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।
দুধে থাকে ----
Correct Answer:
খ: ল্যাকটিক এসিড
Explanation:
দুধে থাকে ---- সঠিক উত্তর ল্যাকটিক এসিড দুধে থাকে ল্যাকটিক এসিড। সাইট্রিক এসিড ও এসিটিক এসিড পাওয়া যায় যথাক্রমে লেবু ও ভিনেগারে।
কোনটি জৈব অম্ল?
Correct Answer:
গ: এসিটিক এসিড
Explanation:
কোনটি জৈব অম্ল? সঠিক উত্তর এসিটিক এসিড যেসব অম্লে কার্বক্সিলিক মূলক বা সালফোনিক এসিড মূলক থাকে তাদেরকে জৈব অম্ল বলে। উপরোল্লিখিত অম্লগুলোতে মধ্যে এসিটিক এসিড জৈব লম্ল।
মৌমাছির চাষ হলো -----
Correct Answer:
ক: এপিকালচার
Explanation:
মৌমাছির চাষ হলো ----- সঠিক উত্তর এপিকালচার এপিকালচার (Apiculture ) মৌমাছি চাষ। সেরিকালচার ও পিসিকালচার হলো যথাক্রমে রেশম চাষ ও মৎস্য চাষ।
এন্টিবায়োটিকের কাজ ----
Correct Answer:
খ: জীবাণু ধ্বংস করা
Explanation:
এন্টিবায়োটিকের কাজ ---- সঠিক উত্তর জীবাণু ধ্বংস করা ক্ষতিকর নয় মেন ছত্রাক ও ব্যাকটেরিয়া হতে প্রাপ্ত যেসব রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রোগ জীবাণুকে ধ্বংস করে কিংবা এদের বংশবৃদ্ধি রোধ করে সেসব পদার্থকে এন্টিবায়োটিক বলে।
কোনটি বস্তু নয় ?
Correct Answer:
ঘ: বায়ু
Explanation:
কোনটি বস্তু নয় ? সঠিক উত্তর বায়ু বায়ু এক ধরনের মিশ্র পদার্থ।
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ----
Correct Answer:
গ: উন্নত জাতের গমের নাম
Explanation:
বাংলাদেশের কৃষিতে ' দোয়েল' ---- সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল ,বরকত, বলাকা সোনালিকা, জোপাটিকা , ইনিয়া - ৬৬ ইত্যাদি।
রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ?
Correct Answer:
গ: বিকিরণ
Explanation:
রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ? সঠিক উত্তর বিকিরণ সূর্য হতে আলো বিকিরণের মাধ্যমে পৃথিবীতে এসে পৌছায়। যা আমাদের গায়ের উপর পরার ফলে আমাদের শরীর গরম হয়।
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো ----
Correct Answer:
খ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো ---- সঠিক উত্তর নিয়ত বায়ু নিয়ত বায়ু ,চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু তিন প্রকার । যথা - অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
আমাদের দেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে ১৯৮২ সালের কোন মাসে ?
Correct Answer:
খ: জুন
Explanation:
আমাদের দেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে ১৯৮২ সালের কোন মাসে ? সঠিক উত্তর জুন ১৯৮২ সালের জুন থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য ‘আন্তর্জাতিক’ বা ‘সিস্টেম অব ইন্টারন্যাশনাল ইউনিট’ (SI) গ্রহণ করা হয়েছে।
মাশরুম এক ধরনের --
Correct Answer:
গ: ফাঙ্গাস
Explanation:
মাশরুম এক ধরনের -- সঠিক উত্তর ফাঙ্গাস মাশরুম বা ব্যাঙের ছাতা এক ধরনের ফাঙ্গাস (Fungus)। Fungi কিংডমের Basidiomycetes শ্রেণি সাধারণভাবে মাশরুম বা ব্যাঙের ছাতা নামে পরিচিত।
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
Correct Answer:
ঘ: অভ্যন্তরীণ প্রতিফলন
Explanation:
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচ তন্তু । যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যতক্ষণ পর্যন্ত না অপর প্রান্ত দিয়ে আলোক রশ্মি নির্গত হয়।