General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?
Correct Answer:
ঘ: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Explanation:
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়? সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের প্রধান অংশ, যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত cpu - তে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
Correct Answer:
ক: পরমাণু শক্তি
Explanation:
নবায়নযোগ্য জ্বালানি কোনটি? সঠিক উত্তর পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি ( বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
Correct Answer:
ঘ: বায়বীয় পদার্থে
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? সঠিক উত্তর বায়বীয় পদার্থে বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে।
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস কোনটি? সঠিক উত্তর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে। ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)।
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -----
Correct Answer:
খ: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
Explanation:
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ; উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ; কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়-
Correct Answer:
ঘ: ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Explanation:
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়- সঠিক উত্তর ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে। সাধারণত প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট বা ১০ লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়।
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
Correct Answer:
খ: পানি সেচ
Explanation:
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? সঠিক উত্তর পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমি তৈরীর সময় ২/৩ বার স্বাদু পানি দিয়ে লবণাক্ত পানি বের করে দিলে জমির লবণাক্ততা অনেকটা কমে যায়।
স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত -----
Correct Answer:
খ: পদার্থবিদ
Explanation:
স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত ----- সঠিক উত্তর পদার্থবিদ স্টিভেন উইলিয়াম হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন।
কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় ?
Correct Answer:
গ: রেনিন
Explanation:
কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় ? সঠিক উত্তর রেনিন বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোনের নাম রেনিন । এনজিওটেনসিনোজেন কে এনজিওটেনসিন I এ রূপান্তরিত করে রেনিন এনজিওটেনসিন সিস্টেম কে কার্যকর করে।
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------
Correct Answer:
গ: গামা রশ্মি
Explanation:
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------ সঠিক উত্তর গামা রশ্মি তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আফলা , বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয় ; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটার থেকে 10 - 8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।
মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
Correct Answer:
খ: চারটি
Explanation:
মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর চারটি মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়।
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সীতাকুণ্ড পাহাড়ে
Explanation:
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুণ্ড পাহাড়ে গরম পানির ঝরনা সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে।
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
Correct Answer:
ক: পেট্রোল ইঞ্জিনে
Explanation:
কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? সঠিক উত্তর পেট্রোল ইঞ্জিনে মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় তাই হলো কার্বুরেটর। বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি হওয়ার পরে এটিকে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়। সব ইঞ্জিনে কার্বুরেটর থানে না। শুধু পেট্রােল ইঞ্জিনে ৩ টি থাকে।
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
Correct Answer:
ক: মেলানিন
Explanation:
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? সঠিক উত্তর মেলানিন মানুষের ত্বকে দুটি স্তর আছে। এর বাইরেরটি বহিঃত্বক বা 'এপিডারমিস' এবং ভেতরেরটিকে বলে অন্তঃত্বক বা 'ডারমিস'। বহিঃত্বককে আবার কয়েকটি স্তরে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে ভেতরেরটির নাম 'স্ট্র্যাটাম বেসাল' (Stratum basale) । এই স্তরে কতগুলো বিশেষ ধরনের কোষ আছে - এদের বলে ' মেলানোসাইট' (Melanocyte)। মেলানোসাইটগুলোর মধ্যে আছে রঞ্জক কণা'মেলানিন। গাঢ় রঙের এই কণাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ খুব বেশি তাদের গায়ের রঙ কালো । ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।
ফল পাকানোর জন্য দায়ী কী?
Correct Answer:
ক: ইথিলিন
Explanation:
ফল পাকানোর জন্য দায়ী কী? সঠিক উত্তর ইথিলিন কৃত্রিম ফল পাকানোর ক্ষেত্রে ইথিলিনের ব্যবহার পদ্ধতিটি বেশ নিরাপদ কারণ এখানে প্রাকৃতিক হরমোন কে ব্যবহার করা হয়। তবে ইথিলিন ব্যবহার করতে হয় খুব সাবধানে কারণ এটা flammable and explosive । এটার পরিমিত ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত । ইথিফোন বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়, যেমন ইথরেল, ফ্লোরেল, রাসফোন ইত্যাদি।
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
Correct Answer:
গ: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
Explanation:
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সঠিক উত্তর সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে উচ্চ কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে তার প্রতিধ্বনির মাধ্যমে বাদুড় পথ চলে। বাদুড় চলার সময় ক্রমাগত উচ্চ কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে এবং সেই শব্দ এটির সামনের বস্তু থেকে প্রতিফলিত হয়ে বাদুড়ের কানে ফিরে আসে। সৃষ্ট শব্দোত্তর তরঙ্গ ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান এবং প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে বাদুড় সহজেই প্রতিবন্ধকের অবস্থান ও আকৃতি সম্বন্ধে ধারণা করতে পারে। ফলে পথ চলার সময় বাদুড় সেই প্রতিবন্ধকতা পরিহার করে।
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
Correct Answer:
ঘ: electron
Explanation:
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? সঠিক উত্তর electron পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন (proton) এবং নিউট্রনের (Netron ) সমন্বয়ে। ইলেকট্রন , নিউট্রন ও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে এবং এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয় । অপরপক্ষে মেসন (Meson) এক ধরনের অস্থিত মৌলিক কণিকা যা কসমিক রশ্মিতে এবং পরমাণু কেন্দ্রের বিভাজনে পাওয়া যায়।
নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস?
Correct Answer:
খ: গোয়ানিন
Explanation:
নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস? সঠিক উত্তর গোয়ানিন DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়। নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়। কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে। DNA - তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।
পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
Correct Answer:
ক: লোহা
Explanation:
পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? সঠিক উত্তর লোহা প্রশ্নপত্রে উল্লিখিত মৌলসমূহের মধ্যে লোহা, পারদ ও তামা হচ্ছে ধাতু, কিন্তু সিলিকন কোনো ধাতু নয়। সিলিকন হলো এক ধরনের অর্ধপরিবাহী । ভূত্বকে যে সকল ধাতু পাওয়া যায় তাদের মদ্যে প্রাচুর্যের দিক থেকে অ্যালিউমিনয়িামের অবস্থান প্রথম (প্রায় ৮% ) এবং লৌহের অবস্থান দ্বিতীয় (প্রায় ৫%) । প্রশ্নপত্রে উল্লিখিত ধাতুসমূহের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এবং লোহার ব্যবহারও সবচেয়ে বেশি ।
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: ইউরেনিয়াম-২৩৫
Explanation:
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ইউরেনিয়াম-২৩৫ পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তা দুই ধরনের ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম - ২৩৫ খুব গুরুত্বপূর্ণ।
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: নাইক্রোম
Explanation:
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইক্রোম বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে তাপ উৎপাদনের জন্য উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোমের তার ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Correct Answer:
ঘ: নিয়ত বায়ু
Explanation:
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর নিয়ত বায়ু যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় - নিয়ত বায়ু। পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির তারতম্য জনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-
Correct Answer:
খ: সেক্সট্যান্ট
Explanation:
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র- সঠিক উত্তর সেক্সট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র - সেক্সট্যান্ট। সেক্সন্ট্যান্ট হলো দ্বিগুণ প্রতিবিম্বিত নেভিগেশন যন্ত্র যা দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে। সেক্সন্ট্যান্টের প্রাথমিক ব্যবহারটি নভোচারী নেভিগেশনের উদ্দেশ্যে জ্যোতির্বিজ্ঞানীয় অবজেক্ট এবং দিগন্তের মধ্যবর্তী কোণটি পরিমাপ করা। এই কোণটির উচ্চতা, উচ্চতাটি দেখা বা শ্যুটিং বা অজানা হিসাবে পরিচিত।
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s2 নিয়ন পরমাণুরইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p6আর্গন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p6 জেনন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p64s24p64d105s25p6 অর্থাৎ হিলিয়াম গ্যাসে আটটি ইলেক্ট্রন নেই।
আকাশে বিদ্যুৎ চমকায় -----
Correct Answer:
ক: মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Explanation:
আকাশে বিদ্যুৎ চমকায় ----- সঠিক উত্তর মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে 'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
Correct Answer:
গ: ১০টা ৩৬ মিনিট
Explanation:
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে- সঠিক উত্তর ১০টা ৩৬ মিনিট কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে তার ৬° পশ্চিমের স্থানে সময় হবে ১০টা বেজে ৩৬ মিনিট। আমরা জানি, ১° এর ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট। তাহলে ৬° এর ব্যবধানে সময়ের পার্থক্য হবে (৬×৪) = ২৪ মিনিট। যেহেতু ৬° পশ্চিমে তাই সময় হবে (১১ টা থেকে ২৪ মিনিট বাদ), অর্থাৎ ১০ টা বেজে ৩৬ মিনিট।
এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
Correct Answer:
গ: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
Explanation:
এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? সঠিক উত্তর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এশিয়ার সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অঞ্চলে। দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হাল্কা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এ এসে পরিচলন বৃষ্টিরুপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। নাতিশীতোষ্ণমন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে।
এপিকালচার বলতে বুঝায় ----
Correct Answer:
গ: মৌমাছির চাষ
Explanation:
এপিকালচার বলতে বুঝায় ---- সঠিক উত্তর মৌমাছির চাষ এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। রেশম চাষ, মৎস্য চাষ ও পাখিপালন বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার পিসিকালচার ও এভিকালচার বলে।
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ---ব্যাখ্যা উপস্থাপন করেছেন -----
Correct Answer:
ক: স্টিফেন হকিং
Explanation:
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ---ব্যাখ্যা উপস্থাপন করেছেন ----- সঠিক উত্তর স্টিফেন হকিং পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে 'বিগ ব্যাং' তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -----
Correct Answer:
ক: ব্রেইল
Explanation:
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন ----- সঠিক উত্তর ব্রেইল ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল (Louis Braille) অন্ধ লোকদের লেখা - পড়ার সুবিধার জন্য ব্রেইল (Braille) নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন। লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন।
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ----
Correct Answer:
গ: আয়োনোস্ফিয়ার
Explanation:
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ---- সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
আলট্রাসোনিক তরঙ্গ কি?
Correct Answer:
গ: শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
Explanation:
আলট্রাসোনিক তরঙ্গ কি? সঠিক উত্তর শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ আলট্রাসোনিক তরঙ্গ - শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। তরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না। কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এ ধরনের তরঙ্গ হলো তাড়িতচ্চৌম্বক তরঙ্গ এবং মহাকর্ষীয় তরঙ্গ। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?
Correct Answer:
গ: ভিটামিন-সি
Explanation:
মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর ভিটামিন-সি মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন - সি এর অভাবে। ১. ভিটামিন - সি - এর অভাব হলে দেহে কালশিটে দাগ পড়ে। ২. ভিটামিন - সি দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখে। এর ঘাটতি দেখা দিলে এসব অংশে সমস্যা হতে পারে। ৩. ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়াও ভিটামিন - সি - এর ঘাটতির লক্ষণ। ৪. ভিটামিন - সি - এর ঘাটতি হলে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।
কোনটি অপুষ্পক উদ্ভিদ?
Correct Answer:
ঘ: ব্যাঙের ছাতা
Explanation:
কোনটি অপুষ্পক উদ্ভিদ? সঠিক উত্তর ব্যাঙের ছাতা যে সব উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। এরা রেনু বা স্পোর এর মাধ্যমে বংশবিস্তার করে। যেমন –ব্যাঙের ছাতা, মার্সিলিয়া, টেরিস (মস ফার্ন), ড্রায়োপটেরিস ইত্যাদি।
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -----
Correct Answer:
ক: ক্রনোমিটার
Explanation:
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ----- সঠিক উত্তর ক্রনোমিটার যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরুপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রমোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।
প্রবল জোয়ারের কারণ, যখন ----
Correct Answer:
ঘ: সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Explanation:
প্রবল জোয়ারের কারণ, যখন ---- সঠিক উত্তর সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আর ও প্রবল হয়। ঐদিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা ও জোয়ার বেশি হয়।
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে ----
Correct Answer:
ক: খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
Explanation:
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে ---- সঠিক উত্তর খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল। আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়। যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবশে করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়।
কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে-
Correct Answer:
ক: কালো দেখায়
Explanation:
কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে- সঠিক উত্তর কালো দেখায় দৃশ্যমান আলো আসলে বিভিন্ন বর্ণের মিশ্রণ। প্রত্যেক বর্ণের নিজস্ব নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য এবং ফ্রিকুয়েন্সী থাকে। মানুষের দৃশ্যমান আলো শুরু লাল, কমলা থেকে এবং শেষ হয় বেগুনীতে। একটা বস্তু যখন কোনো তরঙ্গকে শোষণ না করে প্রতিফলিত করে, তখন ঐ তরঙ্গের আলো এসে আমাদের চোখে পড়ে এবং বস্তুটিকে আমরা সেই তরঙ্গের বর্ণেরই মনে করি। কোনো বস্তু কী রঙ দেখাবে সেটা বস্তুর একটি বিশেষ ধর্ম অর্থাত্ তরঙ্গগুলিকে শোষণ করার ক্ষমতার উপর নির্ভর করে। আলোক তরঙ্গের মিশ্রণ থেকে কিছু তরঙ্গ কে শোষণ এবং কিছু তরঙ্গ কে প্রতিফলিত করার জন্য প্রতিটি বস্তুর একটি বিশেষ ধর্ম আছে। যখন কোন বস্তুর উপর আলো পড়ে তখন সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। বস্তুটি আলোর তরঙ্গ - মিশ্রণের থেকে বেশ কিছু বা প্রায় সব তরঙ্গই শোষণ করে নিতে পারে। কখনও কখনও আবার শোষণ না করে সমস্ত রঙের তরঙ্গগুলিকেই প্রতিফলিত করে দিতে পারে। বস্তু যখন কোনো তরঙ্গ কে শোষণ না করে প্রতিফলিত করে তখন ঐ তরঙ্গের আলো এসে আমাদের চোখে পড়ে।
কোলেস্টেরল এক ধরনের ----
Correct Answer:
ক: অসম্পৃক্ত এলকোহল
Explanation:
কোলেস্টেরল এক ধরনের ---- সঠিক উত্তর অসম্পৃক্ত এলকোহল কোলেস্টেরল হলো একধরনের প্রাণীজ স্টেরল। স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি। এগুলো দানাদার যৌগ এবং কাঠামােতে একটি হাইড্রোক্সিল গ্রুপ আছে। স্টেরলগুলোকে কঠিন/ অসম্পৃক্ত বলা হয়।
ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়-
Correct Answer:
গ: ভিটামিন বি২-এর অভাবে
Explanation:
ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়- সঠিক উত্তর ভিটামিন বি২-এর অভাবে ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায় - ভিটামিন বি২ - এর অভাবে। যার ফলে চিলোসিস (ঠোঁটের ফাটল), সূর্যের আলোতে উচ্চ সংবেদনশীলতা, কৌনিক চাইলাইটিস, গ্লসাইটিস (জিহ্বার প্রদাহ), সেবোরিহিক ডার্মাটাইটিস বা সিউডো সিফিলিস (বিশেষত স্ক্রোটাম বা ল্যাবিয়া মাজোরাকে প্রভাবিত করে) মুখ ), ফ্যারিঞ্জাইটিস (গলা ব্যথা), হাইফেরেমিয়া এবং ফেরেঞ্জিয়াল এবং ওরাল মিউকোসার এডিমা।
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়----
Correct Answer:
গ: মাটির অম্লতা হ্রাসের জন্য
Explanation:
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়---- সঠিক উত্তর মাটির অম্লতা হ্রাসের জন্য মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা pH দ্বারা পরিমাপ করা হয়। মাটির pH ৭ হলে তা নিরপেক্ষ হয় । pH ৭ থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং ৯ থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।
কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?
Correct Answer:
খ: ৪০০ থেকে ৭০০ নে. মি (nm)
Explanation:
কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর ৪০০ থেকে ৭০০ নে. মি (nm) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্যসবচেয়ে কম।
সমস্যা সমাধানের জন্যে বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-
Correct Answer:
গ: প্রোগ্রাম
Explanation:
সমস্যা সমাধানের জন্যে বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়- সঠিক উত্তর প্রোগ্রাম কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের জন্য তৈরীকৃত নির্দেশমালা। [ কম্পিউটার এই নির্দেশগুলোই নির্বাহ বা সম্পাদনা করে। কম্পিউটার প্রোগ্রামারগন প্রোগ্রাম লিখে থাকেন। প্রোগ্রাম লেখা হয় প্রোগ্রামিং ভাষায়।
হীরক উজ্জ্বল দেখার কারণ ----
Correct Answer:
ক: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
Explanation:
হীরক উজ্জ্বল দেখার কারণ ---- সঠিক উত্তর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হীরকের বিভিন্ন ধারগুলো এমনভাবে কাটা থাকে যে, তার কোনো এক পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি ভেতরে প্রবেশ করলে প্রতিসরাঙ্ক (২.৪২) বেশি হওয়ার কারণে বেশ কয়েকটি পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি এই বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই তা এত উজ্জ্বল দেখায়।
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে -----
Correct Answer:
গ: ২৩ জোড়া
Explanation:
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে ----- সঠিক উত্তর ২৩ জোড়া মানবেদেহে সাধারণথ ২৩ জোড়া ক্রোমোজাম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হলো-
Correct Answer:
ক: প্রাকৃতিক গ্যাস ও পানি
Explanation:
বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হলো- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস ও পানি বানান বিশ্লেষণ: হ্ + আ + ই + ড্ + র্ + ও + জ্ + এ + ন্ + অউচ্চারণ: [হাই.ড্রো.জেন] [ɦai. ɖro.ɟen]শব্দ - উৎস: গ্রিক hudôr (পানি) + gennan (উৎপন্ন করা)>ইংরেজি Hydrogen(হাইড্রোজেন) খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে প্যারেসলাস (Paracelsus) বলেছিলেন যে, ধাতুর সাথে এ্যাসিডের বিক্রিয়ার ফলে একটি গ্যাস উৎপন্ন হয়। তবে তিনি এই গ্যাসের সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি। ১৭৫৩ খ্রিষ্টাব্দে হেনরী ক্যাভেণ্ডিস (Henry Cavendish) সর্বপ্রথম পরীক্ষা করে দেখেন যে, আগুনের সংস্পর্শে গ্যাসটি জ্বলে ওঠে। তাই তিনি গ্যাসটির নাম দেন—দাহ্য বায়ু (Inflammable Air) ১৭৮৮ খ্রিষ্টাব্দে ল্যাভয়সিয়ে (Lavoisier) প্রমাণ করেন যে, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। এই গ্যাসটি বাতাসে জ্বলার কারণে পানি উৎপন্ন করে। এই কারণে তিনি এর নাম দেন পানি উৎপাদক বা হাইড্রোজেন। এর তিনটি সমাণু (Isotope) রয়েছে। এই তিনটি সমাণু হলো - H - 1, H - 2 এবং H - 3। বায়ুমণ্ডলে এই গ্যাস মৌলিক ও যৌগিক উভয় রূপেই পাওয়া যায়। সাধারণভাবে বায়ুমণ্ডলের ওজনের শতকরা ১ ভাগ হাইড্রোজেন আছে। সৌরমণ্ডলে, আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসে, অন্যান্য প্রাকৃতিক গ্যাসের খনিতে আবদ্ধ অবস্থায় এবং বায়ুতে মৌলিক হাইড্রোজেনের অস্তিত্ব দেখা যায়। প্রকৃতিতে যৌগাবস্থায় পানি, এ্যাসিড, ক্ষার, পেট্রোলিয়াম ও অন্যান্য জৈব পদার্থে পাওয়া যায়। সাধারণ হাইড্রোজেন, দুই ধরনের হাইড্রোজেনের সংমিশ্রণে গঠিত হয়। এদের একটি অর্থো - হাইড্রোজেন, অপরটি প্যারা - হাইড্রোজেন। উল্লেখ্য, কোনো হাইড্রোজেনের অণুতে অবস্থিত প্রোটনদ্বয়ের ঘূর্ণন যদি একই দিকে হয়, তবে তখন তাকে অর্থো - হাইড্রোজেন বলে। আর যখন দুটি প্রোটনের ঘূর্ণন পরস্পরের বিপরীত দিকে হয়, তখন তাকে প্যারা - হাইড্রোজেন বলে। এই হাইড্রোজেন দুইটির রাসানিক ধর্ম একই। তবে ভৌত ধর্মে কিছু কিছু পার্থক্য দেখা যায়। তূলনামূলকভাবে অর্থো - হাইড্রোজেনের আণবিক শক্তি বেশি। যে কারণে ২৫% তাপমাত্রার বৃদ্ধির ফলে প্যারা - হাইড্রোজেন ভেঙে যায়। কিন্তু অর্থো - হাইড্রোজেন ভাঙার জন্য ৭৫% তাপমাত্রা বৃদ্ধির প্রয়োজন হয়। হাইড্রোজেনের আইসোটোপ : হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে। এগুলি হলো—১. হাইড্রোজেন : এর প্রতীক H, এতে একটি প্রোটন ও একটি ইলেক্ট্রন আছে, কোনো নিউট্রন থাকে না। ২. ডিউটেরিয়াম : এর প্রতীক D, এতে একটি প্রোটন, একটি ইলেক্ট্রন ও একটি নিউট্রন থাকে। এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন গ্যাস। এটি সাধারণত সাধারণ হাইড্রোজেন অপেক্ষা দ্বিগুণ ভারী হয়। ৩. ট্রিটিয়াম : এর প্রতীক T, এতে একটি প্রোটন, একটি ইলেক্ট্রনও দুটি নিউট্রন থাকে। এটি সাধারণ হাইড্রোজেন অপেক্ষা তিনগুণ ভারী।
MKS পদ্ধতিতে ভরের একক ----
Correct Answer:
ক: কিলোগ্রাম
Explanation:
MKS পদ্ধতিতে ভরের একক ---- সঠিক উত্তর কিলোগ্রাম MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম , CG পদ্ধতিতে ভরের একক গ্রাম, FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড।
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Correct Answer:
ক: সূর্যরশ্মি
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর সূর্যরশ্মি যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস । অফুর্ত নয় এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষিত হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে । কয়লা, গ্যাস ,তেল ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস ।
এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
Correct Answer:
ক: ১০ ক্যালরি
Explanation:
এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন? সঠিক উত্তর ১০ ক্যালরি আমরা জানি, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ = বস্তুর ভর x আপেক্ষিক তা x তাপমাত্রার পার্থক্য । এখানে, পানির ভর = ১ গ্রাম, আপেক্ষিক তাপ = ১ ক্যালরি /গ্রাম /ডিগ্রী সেলসিয়াস = ১০ ডিগ্রী সেলসিয়াস । ∴ প্রয়োজনীয় তাপের পরিমাণ = ১ x ১ x ১০ ক্যালরি = ১০ ক্যালরি ।
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
Correct Answer:
খ: ইস্পাত
Explanation:
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? সঠিক উত্তর ইস্পাত যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন - লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অপরদিকে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদের কে অচৌম্বক পদার্থ বলে। যেমন - কাচ, তামা, পিতল, রুপা, সোনা ইত্যাদি অচৌম্বক পদার্থ।