mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
6-x-9x=0 হলে x2÷(x2-x-3) এর মান -
Correct Answer:
C: 3
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?
Correct Answer:
গ: 83
Explanation:
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক? সঠিক উত্তর 83 আমরা জানি, ঘনকের কর্ণ = ✓3a ∴ " দুটি কর্ণ = 2✓3.a = 2✓3×4 [∵a = 4] = 8✓3
৫ টি সংখ্যার গড় ৪০ । এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮ টি সংখ্যার গড় কত?
Correct Answer:
গ: ৩৩. ২৫
Explanation:
৫ টি সংখ্যার গড় ৪০ । এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮ টি সংখ্যার গড় কত? সঠিক উত্তর ৩৩. ২৫ ৫ টি সংখ্যার সমষ্টি = (৪০×৫) = ২০০ অন্য তিনটি সংখ্যার সমষ্টি = (২২×৩) = ৬৬ মোট ৮ টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৬৬ = ২৬৬ অতএব মোট ৮ টি সংখ্যার গড় = ২৬৬/৮ = ৩৩.২৫
একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে. মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?
Correct Answer:
ক: 90°
Explanation:
একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে. মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব? সঠিক উত্তর 90° আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যাই থাকুক না কেন এর কোন সর্বদা ৯০° হয়। তাই ৯০° হবে এর উত্তর।
tanϑ=-512,π2<ϑ<π , cosecϑ এর মান কত?
Correct Answer:
ঘ: 135
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4: 6 হলে গুড়ের পরিমাণ কত?
Correct Answer:
ঘ: 40%
Explanation:
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4: 6 হলে গুড়ের পরিমাণ কত? সঠিক উত্তর 40% ধরি, গুড় ও পানি 4x: 6x ∴অনুপাতের যােগফল 4x + 6x = 10x শর্তমতে, 10x = 100 ∴x = 10. ∴গুড় = 4X10 = 40 পানি = 6× 10 = 60 ∴ গুড় 40%
1|2x-5|<13 এর সমাধান-
Correct Answer:
ক: x4
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
Correct Answer:
ক: ৮৮
Explanation:
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? সঠিক উত্তর ৮৮ ১৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে হলাে - ১৭,১৯,২৩,২৯ ∴ সমষ্টি = ১৭ + ১৯ + ২৩ + ২৯ = ৮৮
∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3: 2 ∠A এর মান কত?
Correct Answer:
গ: 54°
Explanation:
∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3: 2 ∠A এর মান কত? সঠিক উত্তর 54&#xB0; ধরি, ∠A এবং ∠B এর অনুপাত 3x : 2x ATQ, 3x + 2x = 90 বা, 5x = 90 ∴ x = 18 ∴∠A = 3×18° = 54°
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
Correct Answer:
ক: ১১,১২
Explanation:
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত? সঠিক উত্তর ১১,১২ ধরি, বড় সংখ্যাটি a ছোট সংখ্যাটি a - 1 প্রশ্নমতে, a² - ( a - 1)² = 23 a² - ( a² - 2a + 1) = 23 a² - a² + 2a - 1 = 23 2a = 24 a = 12 ∴বড় সংখ্যাটি a = 12 ∴ছোট সংখ্যাটি (a - 1) = (12 - 1) = 11
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার । ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -
Correct Answer:
ঘ: ৪৫০ মিটার
Explanation:
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার । ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো - সঠিক উত্তর ৪৫০ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে অর্থাৎ অতিক্রম করতে হবে (২০০ + ২৫০) মি. = ৪৫০ মিটার
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
Correct Answer:
ঘ: n(n+1)(2n+1)6
(secϑ+tanϑ) =75 , (secϑ-tanϑ) এর মান কত ?
Correct Answer:
ক: 57
সুলেমান তার সঞ্চয়ের তিন-সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক-তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
Correct Answer:
খ: ৩/৭
৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% কত কিলোগ্রাম বালি মিশালে মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে ?
Correct Answer:
ঘ: ৫৬ কিলােগ্রাম
Explanation:
৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% কত কিলোগ্রাম বালি মিশালে মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে ? সঠিক উত্তর ৫৬ কিলােগ্রাম বালির = ২৫% হলে, পাথর টুকরা = ৭৫% বালির পরিমান = ৬৪ × ২৫% বা ১/৪ = ১৬ কিলোগ্রাম পাথর টুকরা পরিমাণ = ৬৪ × ৩/৪ = ৪৮ কিলোগ্রাম ৪০% সমতুল্য = ৪৮ কিলোগ্রাম ১% সমতুল্য = ৪৮/৪০ = ৬/৫ কিলোগ্রাম ৬০% সমতুল্য = ৬ × ৬০/৫ = ৭২ কিলোগ্রাম বালি মেশাতে হবে = ৭২ - ১৬ = ৫৬ কিলোগ্রাম
5253 এর মান কোনটি?
Correct Answer:
ঘ: 5-1
Explanation:
5253 এর মান কোনটি? সঠিক উত্তর 5-1 52/53 = 52 - 3 = 5 - 1
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ২ কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় ৩ কিমি হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত?
Correct Answer:
ঘ: ৫ কি.মি.
Explanation:
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ২ কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় ৩ কিমি হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? সঠিক উত্তর ৫ কি.মি. স্রোতের অনুকূলে, নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার গতিবেগ + স্রোতের গতিবেগ ২ + ৫ = ৫ কি. মি.
৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
Correct Answer:
খ: ৩
Explanation:
৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর ৩ ধরি, ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ ৩÷৯৭২ = ৩২৪ ৩২৪ এটি পূর্ণবর্গ সংখ্যা। (১৮ × ৮) = ৩২৪
যদি (x-y)2=14 হয় এবং xy =2 হয় তবে x2+y2 = কত?
Correct Answer:
গ: 18
Explanation:
যদি (x-y)2=14 হয় এবং xy =2 হয় তবে x2+y2 = কত? সঠিক উত্তর 18 আমরা জানি, x² + y² = (x - y)² + 2xy = 14 + 2×2 = 14 + 4 = 18
পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে তাদের যোগফল কত?
Correct Answer:
খ: ১৮
Explanation:
পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে তাদের যোগফল কত? সঠিক উত্তর ১৮ গুনফল ১২০ হবে এমন তিনটি সংখ্যা ৪ × ৫ × ৬ = ১২০ এদের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫
এক মন চাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো প্রতি মন কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো?
Correct Answer:
ঘ: ২৬৫০
Explanation:
এক মন চাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো প্রতি মন কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো? সঠিক উত্তর ২৬৫০ ৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ৯৫ টাকা বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০/৯৫ = ২০/১৯ টাকা বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে, ক্রয়মূল্য = (২০ × ২৩৭৫)÷১৯ = ২৫০০ আবার, ৬% লাভে বিক্রয়মূল্য = ১০৬ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬ টাকা। ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬/১০০ = ৫৩/৫০ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে ক্রয়মূল্য = (৫৩ × ২৫০০)÷৫০ = ২৬৫০ টাকা
x ও y দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?
Correct Answer:
গ: x2+1
Explanation:
x ও y দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? সঠিক উত্তর x2+1 ধরি, x = 2, y = 4 [যেহেতু জোড় সংখ্যা] ∴ x² + 1 = 2² + 1 = 5 [বিজোড় সংখ্যা] [বি.দ্র. আমরা জানি, যেকোনাে জোড় সংখ্যাকে বর্গ করে '১' যােগ করলে সেটি বিজোড় সংখ্যা হবে]
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে ?
Correct Answer:
খ: ৯ দিনে।
Explanation:
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে ? সঠিক উত্তর ৯ দিনে। ১২ জন পুরুষ = ১৮ জন মহিলা ১ জন পুরুষ = ১৮/১২ = ৩/২ জন মহিলা ৮ জন পুরুষ = (৩ × ৮)/২ = ১২ জন মহিলা ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা = ১২ + ১৬ = ২৮ জন মহিলা ১৮ জন মহিলা একটি কাজ করে = ১৪ দিনে ১ জন মহিলা একটি কাজ করে = ১৪ × ১৮ ২৮ জন মহিলা একটি কাজ করে = (১৪ × ১৮)/২৮ = ৯ দিনে
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ৪০
Explanation:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? সঠিক উত্তর ৪০ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ২ × ২৫ = ৫০ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = ৩ × ৩০ = ৯০ তৃতীয় সংখ্যাটি = ৯০ - ৫০ = ৪০
৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
Correct Answer:
ক: ৪০%
Explanation:
৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত? সঠিক উত্তর ৪০% ৩০ × ১০০/৭৫ = ৩০ × ৪/৩ = ৪০%
a-b=4 এবং ab=20 হলে a3-b3 এর মান কত?
Correct Answer:
গ: 304
Explanation:
a-b=4 এবং ab=20 হলে a3-b3 এর মান কত? সঠিক উত্তর 304 a³ - b³ = (a - b)³ + 3ab(a - b) = 4³ + 3×20×4 = 64 + 240 = 304
একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরের মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা আসলে তিনগুণ হবে?
Correct Answer:
খ: ১২ বছর
Explanation:
একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরের মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা আসলে তিনগুণ হবে? সঠিক উত্তর ১২ বছর ধরি, আসল ১০০ টাকামুনাফা - আসলে দ্বিগুণ = ২০০ টাকা∴মুনাফা = ২০০ - ১০০ = ১০০ টাকাআবার, মুনাফা - আসলে তিনগুণ = ৩০০ টাকা∴ মুনাফা = ৩০০ - ১০০ = ২০০এখন, ১০০ টাকা মুনাফা হয় = ৬ বছরে∴ ২০০ টাকা মুনাফা হয় = (২০০×৬)/১০০ বছরে= ১২ বছরে
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সেমি এবং প্রস্থ ১৮ সেমি। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মিমি হলে, বইটির আয়তন নির্ণয় কর।
Correct Answer:
গ: ৪৫০ ঘন সে.মি
Explanation:
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সেমি এবং প্রস্থ ১৮ সেমি। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মিমি হলে, বইটির আয়তন নির্ণয় কর। সঠিক উত্তর ৪৫০ ঘন সে.মি এখানে, প্রতি কাগজের পুরুত্ব = ০.১ মি.মি. = ০.০১ সে.মি. বইটির পৃষ্ঠা সংখ্যা = ২০০ বইটির পাতার সংখ্যা = ১০০ ∴বইটির আয়তন = (২৫×১৮ ×০.০১ ×১০০) ঘন সে. মিটার = ৪৫০ ঘন সে.মিটার
a+1a=3 হলে a3+1a3 এর মান হবে -
Correct Answer:
গ: 18
Explanation:
a+1a=3 হলে a3+1a3 এর মান হবে - সঠিক উত্তর 18 আমরা জানি, a³ + (1/a³) = {a + (1/a)}³ + 3.a.(1/a){a + (1/a)} = 3³ - 3×3 = 27 - 9 = 18
রানা একটি কাজ ১০ দিনে করতে পারে কামাল সে কাজ ১৫ দিনে করতে পারে দু'জনে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
Correct Answer:
গ: ৬ দিনে
Explanation:
রানা একটি কাজ ১০ দিনে করতে পারে কামাল সে কাজ ১৫ দিনে করতে পারে দু'জনে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? সঠিক উত্তর ৬ দিনে রানা ১ দিনে করে = ১/১০ অংশ কামাল ১ দিনে করে = ১/১৫ অংশ রানা ও কামাল একত্রে ১ দিনে করে = ১/১০ + ১/১৫ অংশ। = ৩ + ২/৩০ = ১/৬ অংশ। রানা ও কামাল ১/৬ অংশ করে ৬ দিনে। রানা ও কামাল১ অংশ করে ৬ দিনে।
x4+x2-20 এর উৎপাদকে বিশ্লষণ হল-
Correct Answer:
খ: (x2+5) (x2-4)
ত্রিভুজের কয়টি মধ্যমা ?
Correct Answer:
গ: তিনটি
Explanation:
ত্রিভুজের কয়টি মধ্যমা ? সঠিক উত্তর তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমা ৩ টি।
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
Correct Answer:
ক: ২৪ দিন
Explanation:
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? সঠিক উত্তর ২৪ দিন দিন বাকী = ২৪ - ১২ = ১২ দিন। বাদবাকি লোকসংখ্যা = ৩০ - ১৫ = ১৫ জন। ৩০ জনের প্রয়োজন = ১২ দিন। ১ জনের প্রয়োজন = ৩০ × ১২ দিন ১৫ জনের প্রয়োজন = (৩০ × ১২)÷১৫ = ২৪ দিন।
একটি রাস্তায় ১০০ মি. অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল?
Correct Answer:
গ: ২১
Explanation:
একটি রাস্তায় ১০০ মি. অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? সঠিক উত্তর ২১ ২ কিলোমিটার = ২০০০ মিটার। ১০০ মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা = ২০০০/১০০ = ২০ + ১ = ২১ টি।
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫ টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ৬৪
Explanation:
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫ টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত? সঠিক উত্তর ৬৪ প্রথম ৪ টির সমষ্টি = ৪ × ৫২ = ২০৮ শেষ ৫ টির সমষ্টি = ৫ × ৩৮ = ১৯০ পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - (২০৮ + ১৯০) = ৬৪
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশী। এর ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে পরিসীমা কত?
Correct Answer:
খ: 56 মিটার
Explanation:
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশী। এর ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে পরিসীমা কত? সঠিক উত্তর 56 মিটার ধরি প্রস্থ x মিটারদৈঘ্য x+4 মিটার ক্ষত্রফল =দৈঘ্য×প্রস্থ শর্তমতে,, x×(x+4)=192বা, x2 +4x =192বা, X2 +4x -192=0ব, x2 +16x -12x-192=0 বা, x(x+16)-12 (x+16)=0বা, (x+16)( x-12)=0বা x+16=0 বা, x-12=0 বা x
২ টি শাড়ি ও ৪ টি শার্ট এর মূল্য ১৬০০ টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোন ব্যক্তি ১ টি শাড়ী ও ৬ টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোন ব্যক্তি ১২ টি শার্ট কিনতে চায় , তা হলে তাকে কত টাকা ব্যয় করতে হবে?
Correct Answer:
ঘ: ২৪০০
Explanation:
২ টি শাড়ি ও ৪ টি শার্ট এর মূল্য ১৬০০ টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোন ব্যক্তি ১ টি শাড়ী ও ৬ টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোন ব্যক্তি ১২ টি শার্ট কিনতে চায় , তা হলে তাকে কত টাকা ব্যয় করতে হবে? সঠিক উত্তর ২৪০০ ২ টি শাড়ী ও ৪ টি শার্টের মূল্য = ১৬০০ টাকা ১ টি শাড়ী ও ৬ ট শার্টের মূল্য = ১৬০০ টাকা একটি শাড়ীর মূল্য = দুইটি শার্টের মূল্য ২ + ৬ = ৮ টি শার্টের মূল্য = ১৬০০ টাকা ১ টি শার্টের মূল্য = ১৬০০/৮ = ২০০ টাকা ১২ টি শার্টের মূল্য ২০০ × ১২ = ২৪০০ টাকা
x+2x=3 হলে, x3+8x3 এর মান কত?
Correct Answer:
গ: 9
Explanation:
x+2x=3 হলে, x3+8x3 এর মান কত? সঠিক উত্তর 9 x³ + (8/x³) = x³ + (2/x)³ = {x + (2/x)}³ - 3.x.(2/x)×{x + (2/x)} = 3³ - 6.3 = 27 - 18 = 9
একটি ভাগ অঙ্কের ভাগফলের এক তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক । ভাগফল ১২৬ হলে ভাজ্য কত?
Correct Answer:
খ: ৫৩১৩
Explanation:
একটি ভাগ অঙ্কের ভাগফলের এক তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক । ভাগফল ১২৬ হলে ভাজ্য কত? সঠিক উত্তর ৫৩১৩ ভাগফল = ১২৬ ভাজক = ১২৬ × ১/৩ = ৪২ ভাগশেষ = ৪২/২ = ২১ ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ = (১২৬ × ৪২) + ২১ = ৫২৯২ + ২১ = ৫৩১৩
যদি x4-x2+1=0 হয়, x3+1x3 তবে কত?
Correct Answer:
D: ০
আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3 , আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে?
Correct Answer:
গ: 8 বছর
Explanation:
আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3 , আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? সঠিক উত্তর 8 বছর আরিফের বয়স ৫ অনুপাত = ২০ বছর ১ অনুপাত = ২০/৫ = ৪ বছর আকিবের বয়স ৩ অনুপাত = ৪ × ৩ = ১২ বছর ধরি, ক বছর পর তাদের বয়সের অনুপাত ৭ঃ৫ হবে। প্রশ্নমতে, ২০ + ক + ১২ + ক = ৭ঃ৫ বা, ৮৪ + ৭ক = ১০০ + ৫ক বা,২ক = ১৬ বা, ক = ৮ বছর
2x+2x=3 হলে, x2 +1x2 এর মান কত?
Correct Answer:
ক: 14
Explanation:
2x+2x=3 হলে, x2 +1x2 এর মান কত? সঠিক উত্তর 14 2{x + (1/x)} = 3 = > x + (1/x) = 3/2 now, x² + 1/x² = {x + (1/x)}² - 2.x.(1/x) = (3/2)² - 2 = (9/2) - 2 = (9 - 8)/4 = 1/4
৩০০ টাকায় ৪ বছরের সরল মুনাফা ও ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
Correct Answer:
খ: ৪.৬২৫%
Explanation:
৩০০ টাকায় ৪ বছরের সরল মুনাফা ও ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা মুনাফার হার কত? সঠিক উত্তর ৪.৬২৫% আসল = ৩০০ × ৪ = ১২০০ টাকার এক বছরের সুদ আসল = ৪০০ × ৫ = ২০০০ টাকার এক বছরের সুদ ৩২০০ টাকার এক বছরের সুদ ১৪৮ ৩২০০ টাকার সুদ = ১৪৮ টাকা ১ টাকার সুদ = ১৪৮/৩২০০ টাকা ১০০ টাকার সুদ = ১৪৮ × ১০০/৩২০০ = ৪.৬২৫%
দুটি সংখ্যার অনুপাত ৪:৭ । প্রত্যেকটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩ :৫ । ছোট সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ৩২
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৪:৭ । প্রত্যেকটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩ :৫ । ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর ৩২ ধরি, ছোট সংখ্যাটি = ৪ক বড় সংখ্যাটি = ৭ক প্রশ্নমতে, ৪ক + ৪ঃ৭ক + ৪ = ৩ঃ৫ বা,২১ক + ১২ = ২০ক + ২০ বা,ক = ৮ ছোট সংখ্যাটি = ৪ × ৮ = ৩২
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
Correct Answer:
খ: ১০
Explanation:
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ১০ ১০% লাভে বিক্রয় মূল্য = ১১০ টাকা বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ = ১০/১১ টাকা বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য = ১১ × ১০/১১ = ১০ টাকা
যদি x=2-3 হয়, তবে x2 এর মান কত?
Correct Answer:
খ: 7-43
Explanation:
যদি x=2-3 হয়, তবে x2 এর মান কত? সঠিক উত্তর 7-43 x² = (2 - ✓3)² = 2² - 2.2.✓3 + (✓3)² = 4 - 4✓3 + 3 = 7 - 4✓3
নিচের কোনটি অমূলদ সংখ্যা ?
Correct Answer:
ঘ: 1.1010010001...
Explanation:
নিচের কোনটি অমূলদ সংখ্যা ? সঠিক উত্তর 1.1010010001... মূলদ সংখ্যা = ০,সকল স্বাভাবিক সংখ্যা,প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং সসীম দশমিক সংখ্যা,অসীম আববৃত সংখ্যা । যেমনঃ ০ ৭(কারণ পূর্ণ সংখ্যাকে নিচে হর ১ দিয়ে ভগ্নাংশ বানানো যায়,৭/১) ২/১ ৩/৪ ১.২৫(কারণ এদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায়) ১.২৩৩৩৩৩৩৩৩ বা ১.২৩' ১.৪৫৬৪৫৬বা ১.৪'৫'৬' (পৌনপুনিক যুক্ত) অমূলদঃ অসীম অনাবৃত(৩.১২৫৪৬৭৮....) ২টি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না√২ পূর্ণবর্গ বাদে যে কোন সংখ্যার উপর √চিহ্ন দিলে তা অমূলদ হয় √π,√৫ প্রশ্নে♥️ ♥️ ১.১১১ = ১.১' ♥️১.১০১০ = ১.১'০' ♥️১.১০০১০০১ = ১'০০১' ♥️১.১০১০০১০০১ = এটির সিকোয়েন্স ঠিক নেই একে পৌনপুনিক আকারে (আবৃত) লেখা যায় না,সুতরাং এটি অমূলদ
কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি -
Correct Answer:
ঘ: আয়তক্ষেত্র
Explanation:
কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি - সঠিক উত্তর আয়তক্ষেত্র সামন্তরিককে আয়তক্ষেত্রে রুপান্তরের একটি শর্ত হচ্ছে যে, এর যে কোন একটি কোণকে সমকোণ করা। কারণ, সামান্তরিক আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
Inxx-1 এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য ?
Correct Answer:
গ: x>0 g অথবা x=not 1
Explanation:
Inxx-1 এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য ? সঠিক উত্তর x&gt;0 g অথবা x=not 1 অপু, দীপু, নিপু একটি কাজ ১দিনে করতে পারে = (১/৬ + ১/১০ + ১৫) অংশ = ১/৩ অংশ সুতরাং, একত্রে তারা কাজটি ৩দিনে করতে পারবে।
৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
Correct Answer:
খ: ৩৫.২
Explanation:
৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.? সঠিক উত্তর ৩৫.২ ৬ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি = ২৬৫.২ সে.মি আবার , ৫ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি = ২৩০ সে.মি ∴ ৬ষ্ঠ কঠির দৈর্ঘ্য = (৪৪.২ - ২৩০) সে.মি = ৩৫.২ সে.মি